হাদিস নং: ২৮৩৬
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، عن شعبة، عن منصور، عن هلال بن يساف، عن الربيع بن عميلة الفزاري، عن سمرة بن جندب، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تسمي غلامك رباح ولا افلح ولا يسار ولا نجيح يقال اثم هو فيقال لا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮৩৬. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... সামুরা ইবন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার সন্তানের নাম রাবাহ, আফলাহ, ইয়াসার, নাজীহ রাখবে না। কেননা বলা হবে, এখানে অমুক আছে কি? জওয়াবে বলা হবেঃ নেই।*
সহীহ, ইবনু মাজাহ ৩৬৩০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৩৬৩০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
নোট: * এই নামগুলোর অর্থ হল যথাক্রমে লাভবান, সফলকাম, সহজ, মনষ্ককাম পূরণ হয়েছে যার। এখানে অমুক আছে কি? উত্তরে যখন বলা হবে নেই। এর অর্থ হবে লাভবান হওয়া নাই ইত্যাদি। এটি তখন খারাপ অর্থব্যঞ্জক বিষয় হয়ে দাঁড়াবে।
হাদিস নং: ২৮৩৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن ميمون المكي، حدثنا سفيان بن عيينة، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، يبلغ به النبي صلى الله عليه وسلم قال " اخنع اسم عند الله يوم القيامة رجل تسمى بملك الاملاك " . قال سفيان شاهان شاه واخنع يعني اقبح . هذا حديث حسن صحيح .
২৮৩৭. মুহাম্মাদ ইবন মায়মূন মাক্কী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ’রূপে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে অবাঞ্ছিত নাম হবে সেই ব্যক্তির যার নাম রাখা হয়েছে ’মালিকুল আমলাক’।
সহীহ, সহীহাহ ৯১৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৭ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান (রহঃ) বলেন অর্থাৎ শাহানশাহ (রাজাধিরাজ)।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
اخنم অর্থ- সবচেয়ে অবাঞ্ছিত।
সহীহ, সহীহাহ ৯১৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৭ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান (রহঃ) বলেন অর্থাৎ শাহানশাহ (রাজাধিরাজ)।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
اخنم অর্থ- সবচেয়ে অবাঞ্ছিত।
হাদিস নং: ২৮৩৮
সহিহ (Sahih)
حدثنا يعقوب بن ابراهيم الدورقي، وابو بكر محمد بن بشار وغير واحد قالوا حدثنا يحيى بن سعيد القطان، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم غير اسم عاصية وقال " انت جميلة " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وانما اسنده يحيى بن سعيد القطان عن عبيد الله عن نافع عن ابن عمر وروى بعضهم هذا عن عبيد الله عن نافع ان عمر . وفي الباب عن عبد الرحمن بن عوف وعبد الله بن سلام وعبد الله بن مطيع وعاىشة والحكم بن سعد ومسلم واسامة بن اخدري وشريح بن هانى عن ابيه وخيثمة بن عبد الرحمن عن ابيه .
২৮৩৮. ইয়াকূব ইবন ইবরাহীম দাওরাকী এবং আবূ বকর মুহাম্মাদ ইবন বাশশার প্রমুখ (রহঃ) ... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া (পাপিষ্ঠা) নামটি পরিবর্তন করে, বলেছিলেনঃ তুমি হলে জামীলা (মনোরমা)।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৩৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এটিকে উবায়দুল্লাহ্-নাফি’ ... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইয়াহ্ইয়া ইবন সাঈদ কাত্তান (রহঃ) মুসনাদ রূপে রিওয়ায়ত করেছেন। কোন কোন রাবী এটি উবায়দুল্লাহ্-নাফি’ ... উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন। এ বিষয়ে আবদুর রহমান ইবন আওফ, আবদুল্লাহ্ ইবন সালাম, আবদুল্লাহ্ ইবন মুতী’, আয়শা, হাকাম ইবন সা’দ, মুসলিম, উমামা ইবন আখদারী, শুরায়হ ইবন হানী তার পিতার বরাতে, খায়ছামা ইবন আবদুর-রহমান তার পিতা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত হয়েছে।

হাদিস নং: ২৮৩৯
সহিহ (Sahih)
حدثنا ابو بكر بن نافع البصري، حدثنا عمر بن علي المقدمي، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، ان النبي صلى الله عليه وسلم كان يغير الاسم القبيح .
قال ابو بكر بن نافع وربما قال عمر بن علي في هذا الحديث هشام بن عروة عن ابيه، عن النبي صلى الله عليه وسلم مرسل ولم يذكر فيه عن عاىشة .
قال ابو بكر بن نافع وربما قال عمر بن علي في هذا الحديث هشام بن عروة عن ابيه، عن النبي صلى الله عليه وسلم مرسل ولم يذكر فيه عن عاىشة .
২৮৩৯. আবূ বকর ইবন নাফী’ বাসরী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নাম পরিবর্তন করে দিতেন।
সহীহ, সহীহাহ ২০৭-২০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৯ [আল মাদানী প্রকাশনী]
আবূ বকর ইবন নাফি’ (রহঃ) বলেনঃ এ হাদীসের সনদের ক্ষেত্রে উমর ইবন আলী অনেক সময় হিশাম ইবন উরওয়া-তার পিতা উরওয়া (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল করেছেন। এতে তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর উল্লেখ করেননি।

হাদিস নং: ২৮৪০
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا سفيان، عن الزهري، عن محمد بن جبير بن مطعم، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان لي اسماء انا محمد وانا احمد وانا الماحي الذي يمحو الله بي الكفر وانا الحاشر الذي يحشر الناس على قدمي وانا العاقب الذي ليس بعدي نبي " . وفي الباب عن حذيفة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮৪০. সাঈদ ইবন আবদুর রহমান মাখযূমী (রহঃ) ... মুহাম্মাদ ইবন জুবায়র ইবন মুত’ইম তার পিতা জুবায়র ইবন মুত’ইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার বহু নাম আছেঃ আমি মুহাম্মাদ (প্রশংসিত), আমি আহমদ (সর্বাধিক প্রশংসাকারী), আমি মাহী- যার মাধ্যমে আল্লাহ্ ত’আলা কুফরকে বিলীন করেন, আমি হাশিম- আমার পদাঙ্কে লোকদের হাশর করা হবে, আমিই আকিব - যার পরে কোন নবীর আগমন ঘটবে না।
সহীহ, মুখতাসার শামাইল ৩১৫, রাওযুন নাযীর ১/৩৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার শামাইল ৩১৫, রাওযুন নাযীর ১/৩৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮৪১
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن عجلان، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم نهى ان يجمع احد بين اسمه وكنيته ويسمى محمدا ابا القاسم . وفي الباب عن جابر . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد كره بعض اهل العلم ان يجمع الرجل بين اسم النبي صلى الله عليه وسلم وكنيته وقد فعل ذلك بعضهم .
روي عن النبي صلى الله عليه وسلم انه سمع رجلا، في السوق ينادي يا ابا القاسم فالتفت النبي صلى الله عليه وسلم فقال لم اعنك . فقال النبي صلى الله عليه وسلم " لا تكتنوا بكنيتي " . حدثنا بذلك الحسن بن علي الخلال حدثنا يزيد بن هارون عن حميد عن انس عن النبي صلى الله عليه وسلم بهذا . وفي هذا الحديث ما يدل على كراهية ان يكنى ابا القاسم .

২৮৪১. কুতায়বা (রহঃ) ..... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম ও উপনাম এক সঙ্গে কারো রাখা এবং মুহাম্মাদ আবুল কাসিম ডাকা নিষেধ করেছেন।
হাসান, মিশকাত, তাহকিক ছানী ৪৭৬৯, সহীহাহ ২৯৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। কোন কোন আলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ও উপনামে একত্রে কারো নাম রাখা অপছন্দ করেছেন। আর কোন কোন আলিম তা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বাজারে শুনতে পেলেন যে, এক ব্যক্তি ডাকছে ’হে আবুল কাসিম’। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে তাকালেন। কিন্তু লোকটি বললঃ আমি আপনাকে ডাকছি না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার উপনামে তোমাদের উপনাম রাখবে না। হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। আবুল কাসিম উপনাম রাখা মাকরূহ হওয়ার বিষয়ে এ হাদীসটি প্রমাণ ব্যক্ত করছে।

হাদিস নং: ২৮৪২
সহিহ (Sahih)
حدثنا الحسين بن حريث، حدثنا الفضل بن موسى، عن الحسين بن واقد، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا سميتم باسمي فلا تكتنوا بي " . قال هذا حديث حسن غريب من هذا الوجه .
২৮৪২. হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নামে যদি তোমাদের নাম রাখ তবে আমার উপনাম রাখবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৭৩৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৮৪৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد القطان، حدثنا فطر بن خليفة، حدثني منذر، وهو الثوري عن محمد ابن الحنفية، عن علي بن ابي طالب، انه قال يا رسول الله ارايت ان ولد لي بعدك اسميه محمدا واكنيه بكنيتك قال " نعم " . قال فكانت رخصة لي . هذا حديث صحيح .
২৮৪৩. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার ইনতিকালের পর আমার কোন (পুত্র) সন্তান হয় তা হলে কি আপনার নামে তার নাম মুহাম্মাদ এবং আপনার উপনামে তার উপনাম রাখতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এ হল আমার জন্য অনুমতি প্রদান।
সহীহ, মুখতাসার তুফাতুল ওয়াদুদ, মিশকাত তাহকিক ছানী, ৪৭৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার তুফাতুল ওয়াদুদ, মিশকাত তাহকিক ছানী, ৪৭৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮৪৪
হাসান (Hasan)
حدثنا ابو سعيد الاشج، حدثنا يحيى بن عبد الملك بن ابي غنية، حدثني ابي، عن عاصم، عن زر، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من الشعر حكمة " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه انما رفعه ابو سعيد الاشج عن ابن ابي غنية . وروى غيره عن ابن ابي غنية هذا الحديث موقوفا . وقد روي هذا الحديث من غير هذا الوجه عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم . وفي الباب عن ابى بن كعب وابن عباس وعاىشة وبريدة وكثير بن عبد الله عن ابيه عن جده .
২৮৪৪. আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ..... আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিছু কিছূ কবিতায় হিকমত নিহিত আছে।
হাসান সহীহ, বুখারি ও মুসলিম উবাই ইবন কা’ব হতে, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এ সূত্রে গারীব। ইবন আবূ গানিয়্যা (রহঃ)-এর সূত্রে আবূ সাঈদ আশাজ্জ এ রিওয়ায়তটিকে মারফূ’ হিসাবে বর্ণনা করেছেন। অপরাপর রাবীগণ ইবন আবূ গানিয়্যা (রহঃ) সূত্রে এটি মাওকূফ রূপে বর্ণনা করেছেন। এ হাদিসটি একাধিকভাবে আবদুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এ বিষয়ে উবাই ইবন কা’ব, ইবন আব্বাস, আয়িশা, বুরায়দা এবং কাছীর ইবন আবদুল্লাহ্ তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৮৪৫
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن سماك بن حرب، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من الشعر حكما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮৪৫. কুতায়বা (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিছু কিছু কবিতায় হিকমত নিহিত আছে।
হাসান, ইবনু মাজাহ ৩৭৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
হাসান, ইবনু মাজাহ ৩৭৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮৪৬
হাসান (Hasan)
حدثنا اسماعيل بن موسى الفزاري، وعلي بن حجر المعنى، واحد، قالا حدثنا ابن ابي الزناد، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يضع لحسان منبرا في المسجد يقوم عليه قاىما يفاخر عن رسول الله صلى الله عليه وسلم - او قال ينافح عن رسول الله صلى الله عليه وسلم - ويقول رسول الله صلى الله عليه وسلم " ان الله يويد حسان بروح القدس ما يفاخر او ينافح عن رسول الله صلى الله عليه وسلم " .
حدثنا اسماعيل بن موسى، وعلي بن حجر، قالا حدثنا ابن ابي الزناد، عن ابيه، عن عروة، عن عاىشة، عن النبي صلى الله عليه وسلم مثله . وفي الباب عن ابي هريرة والبراء . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب وهو حديث ابن ابي الزناد .

২৮৪৬. ইসমাঈল ইবন মূসা ফাযারী ও আলী ইবন হুজর (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাসসান-এর জন্য মিম্বর স্থাপন করতেন। এতে তিনি দাঁড়িয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৌরব গাঁথা পাঠ করতেন (বা আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে (মুশরিকদের) প্রতিবাদ করতেন।
হাসান, সহীহাহ ১৬৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৬ [আল মাদানী প্রকাশনী]
ইসমাঈল ইবন মূসা ও আলী ইবন হুজর (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বনুরূপ বর্ণনা করেছেন। এ বিষয়ে আবূ হুরায়রা ও বারা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব, এটি হল ইবন আবুয যিনাদ (রহঃ) বরাতে বর্ণিত রিওয়ায়ত।

হাদিস নং: ২৮৪৭
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الرزاق، اخبرنا جعفر بن سليمان، حدثنا ثابت، عن انس، ان النبي صلى الله عليه وسلم دخل مكة في عمرة القضاء وعبد الله بن رواحة بين يديه يمشي وهو يقول خلوا بني الكفار عن سبيله اليوم نضربكم على تنزيله ضربا يزيل الهام عن مقيله ويذهل الخليل عن خليله فقال له عمر يا ابن رواحة بين يدى رسول الله صلى الله عليه وسلم وفي حرم الله تقول الشعر فقال له النبي صلى الله عليه وسلم " خل عنه يا عمر فلهي اسرع فيهم من نضح النبل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روى عبد الرزاق هذا الحديث ايضا عن معمر عن الزهري عن انس نحو هذا وروي في غير هذا الحديث ان النبي صلى الله عليه وسلم دخل مكة في عمرة القضاء وكعب بن مالك بين يديه وهذا اصح عند بعض اهل الحديث لان عبد الله بن رواحة قتل يوم موتة وانما كانت عمرة القضاء بعد ذلك .
২৮৪৭. ইসহাক ইবন মানসূর (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, উমরাতুল কাযা (সুলহে হুদায়বিয়্যার পরবর্তী বছর) এর সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন। তখন আবদুল্লাহ্ ইবন রাওয়াহা তাঁর সামনে হেঁটে যাচ্ছিলেন আর (কবিতায়) বলছিলেনঃ হে কাফির গোষ্ঠি! তোমরা তাঁর পথ ছেড়ে দাঁড়াও। আজ তাঁর অবতরণের স্মরণে তোমাদের এমন আঘাত করব যে মাথার খুলি তার স্থান থেকে বিচ্যুত হবে আর বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে।
উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেনঃ হে ইবন রাওয়াহা! আল্লাহর হেরেমে এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কবিতা আবৃত্তি করছ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে উমর! একে তার কাজে ছেড়ে দাও। এদের মাঝে এ কবিতাগুলোর আঘাত তীরের চেয়েও আরো দ্রুত ক্রিয়াশীল।
সহীহ, মুখতাসার শামাইল ২১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এ সূত্রে হাসান-সহীহ-গারীব। আবদুর রাযযাক (রহঃ)-ও এ হাদীসটি মা’মার-যুহরী-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। অন্য একটি হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযার সময় মক্কায় প্রবেশ করেন। তাঁর সামনে ছিলেন কা’ব ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু ...। কোন কোন হাদসবিদের মতে এটি অধিক সহীহ। কেননা, আবদুল্লাহ্ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মূতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর উমরাতুল কাযা সংঘটিত হয় এরও পরে।

হাদিস নং: ২৮৪৮
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن المقدام بن شريح، عن ابيه، عن عاىشة، قال قيل لها هل كان النبي صلى الله عليه وسلم يتمثل بشيء من الشعر قالت كان يتمثل بشعر ابن رواحة ويتمثل ويقول " وياتيك بالاخبار من لم تزود " . وفي الباب عن ابن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮৪৮. আলী ইবন হুজর (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনও উদ্ধৃতিমূলকভাবে অন্যের কবিতা পাঠ করেছেন? আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ তিনি ইবন রাওয়াহার কবিতার উদ্ধৃতি দিতেন। তিনি বলেছেনঃ সেই দিনের খবর তোমার কাছে পৌঁছবে যার পাথেয় তুমি দাওনি।
সহীহ, সহীহাহ ২০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান-সহীহ।
সহীহ, সহীহাহ ২০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮৪৯
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن عبد الملك بن عمير، عن ابي سلمة، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اشعر كلمة تكلمت بها العرب كلمة لبيد الا كل شيء ما خلا الله باطل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه الثوري وغيره عن عبد الملك بن عمير .
২৮৪৯. আলী ইবন হুজর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরবরা যে সব উক্তি করেছে তার মধ্যে শ্রেষ্ঠতম উক্তি হল (কবি) লাবিদের এ বাক্যটিঃ শোন, আল্লাহ্ ছাড়া সবই বাতিল।
হাদিসে বর্ণিতأَشْعَرُ এর পরিবর্তে "আসদাক" অধিক সত্য এই শব্দে হাদিসটি সহিহঃ মুখতাসার শামাইল ২০৭, ফিকহুস সীরাহ ২৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪৯ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। ছাওরী প্রমুখ (রহঃ) এটি আবদুল মালিক ইবন উমায়র (রহঃ) থেকে বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৮৫০
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن سماك، عن جابر بن سمرة، قال جالست النبي صلى الله عليه وسلم اكثر من ماىة مرة فكان اصحابه يتناشدون الشعر ويتذاكرون اشياء من امر الجاهلية وهو ساكت فربما تبسم معهم . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه زهير عن سماك ايضا .
২৮৫০. আলী ইবন হুজর (রহঃ) ..... জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একশত বারের বেশী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে বসেছি। অনেক সময় তাঁর সাহাবীগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহেলী যুগের বিভিন্ন বিষয় আলোচনা করতেন। তিনি চুপ করে শুনতেন। কোন কোন সময় তাদের সাথে মুচকি হাসতেন।
সহীহ, মুখতাসার শামাইল ২১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। যুহায়র (রহঃ)-ও এটি সিমাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
সহীহ, মুখতাসার শামাইল ২১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। যুহায়র (রহঃ)-ও এটি সিমাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৮৫১
সহিহ (Sahih)
حدثنا عيسى بن عثمان بن عيسى الرملي، حدثنا عمي، يحيى بن عيسى الرملي عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لان يمتلى جوف احدكم قيحا يريه خير من ان يمتلى شعرا " . وفي الباب عن سعد وابن عمر وابي الدرداء وابي سعيد . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮৫১. ঈসা ইবন উছমান ইবন ঈসা ইবন আবদুর রহমান রামলী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের একজনের পেট কবিতায় ভরা থাকা অপেক্ষা বমি ভরা থাকা অনেক ভাল। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে সা’দ, ইবন উমর ও আবূ দারদা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে সা’দ, ইবন উমর ও আবূ দারদা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮৫২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، اخبرنا يحيى بن سعيد، عن شعبة، عن قتادة، عن يونس بن جبير، عن محمد بن سعد بن ابي وقاص، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لان يمتلى جوف احدكم قيحا خير له من ان يمتلى شعرا " . قال هذا حديث حسن صحيح .
২৮৫২. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... মুহাম্মাদ ইবন সা’দ ইবন আবূ ওয়াক্কাস তার পিতা সা’দ ইবন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পেট কবিতায় ভরা থাকা অপেক্ষা বমি ভরা থাকা অনেক ভাল।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৫৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৫৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান সহীহ।
হাদিস নং: ২৮৫৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، حدثنا عمر بن علي المقدمي، حدثنا نافع بن عمر الجمحي، عن بشر بن عاصم، سمعه يحدث، عن ابيه، عن عبد الله بن عمرو، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان الله يبغض البليغ من الرجال الذي يتخلل بلسانه كما تتخلل البقرة " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . وفي الباب عن سعد .
২৮৫৩. মুহাম্মাদ ইবন আবদুল আ’লা সানআনী (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ভাষাবিদ ব্যক্তি তার ভাষা প্রয়োগে গরুর জাবর কাটার মত অতিরঞ্জন করে তাকে আল্লাহ্ অপছন্দ করেন।
সহীহ, সহীহাহ ৮৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, এ সূত্রে গারীব। এ বিষয়ে সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, সহীহাহ ৮৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, এ সূত্রে গারীব। এ বিষয়ে সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৮৫৪
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا عبد الله بن وهب، عن عبد الجبار بن عمر، عن محمد بن المنكدر، عن جابر، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان ينام الرجل على سطح ليس بمحجور عليه . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث محمد بن المنكدر عن جابر الا من هذا الوجه . وعبد الجبار بن عمر الايلي يضعف .
২৮৫৪. ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ....... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেলিং বিহীন ছাদে ঘুমানো নিষেধ করেছেন।
সহীহ, সহীহাহ ৮২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। এ সুত্র ছাড়া মুহাম্মাদ ইবন মুনকাদিরের রিওয়ায়ত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। রাবী আবদুল জাব্বার ইবন উমর আয়নীকে যঈফ বলা হয়।

হাদিস নং: ২৮৫৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد، حدثنا سفيان، عن الاعمش، عن ابي واىل، عن عبد الله، قال كان رسول الله صلى الله عليه وسلم يتخولنا بالموعظة في الايام مخافة السامة علينا . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان، عن الاعمش، حدثني شقيق بن سلمة، عن عبد الله بن مسعود، نحوه .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان، عن الاعمش، حدثني شقيق بن سلمة، عن عبد الله بن مسعود، نحوه .
২৮৫৫. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের বিরক্তির আশংকায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনসমূহের মাঝে ওয়াজ-নসীহতের ব্যাপারে আমাদের অবস্থার দিকে লক্ষ্য রাখতেন।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু অনুরূপ বর্ণিত আছে।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু অনুরূপ বর্ণিত আছে।