হাদিস নং: ১৪৮৮
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن سفيان، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من قتل وزغة بالضربة الاولى كان له كذا وكذا حسنة فان قتلها في الضربة الثانية كان له كذا وكذا حسنة فان قتلها في الضربة الثالثة كان له كذا وكذا حسنة " . قال وفي الباب عن ابن مسعود وسعد وعاىشة وام شريك . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح .
১৪৮৮। আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি ওয়াযাগ* মারতে পারবে তার জন্য এত এত নেকী হবে। আর দ্বিতীয় আঘাতে মারতে পারলে এত এত নেকী হবে। তৃতীয় আঘাতে মারতে পারলে এত এত নেকী হবে।
সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু মাসঊদ, সা’দ, ’আয়িশা ও উম্মু শারীক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

নোট: * গিরগিট জাতীয় প্রাণী বিশেষ। রাতে উটের পালান চুষে দুধ খেয়ে ফেলে।
হাদিস নং: ১৪৮৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اقتلوا الحيات واقتلوا ذا الطفيتين والابتر فانهما يلتمسان البصر ويسقطان الحبل " . قال وفي الباب عن ابن مسعود وعاىشة وابي هريرة وسهل بن سعد . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي عن ابن عمر عن ابي لبابة ان النبي صلى الله عليه وسلم نهى بعد ذلك عن قتل حيات البيوت وهي العوامر ويروى عن ابن عمر عن زيد بن الخطاب ايضا . وقال عبد الله بن المبارك انما يكره من قتل الحيات قتل الحية التي تكون دقيقة كانها فضة ولا تلتوي في مشيتها .
১৪৮৯। কুতায়বা (রহঃ) ... সালিম ইবনু আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাপ হত্যা করবে। তোমরা দু’ দাগ ও ক্ষুদ্র লেজ বিশিষ্ট সাপ হত্যা করবে। কেননা, এগুলো চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৩ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু মাসঊদ, আয়িশা, আবূ হুরায়রা ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-আবূ লুবাব রাদিয়াল্লাহু আনহ সূত্রে বর্ণিত আছে যে, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু-যায়দ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূত্রেও এ বিষয়ে রিওয়ায়ত আছে। আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) বলেন, সে সাপ হত্যা করা নিষিদ্ধ যেগুলো ছোট দেখতে রূপার ন্যায় চলার সময় আঁকা বাঁকা চলে না।

হাদিস নং: ১৪৯০
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبدة، عن عبيد الله بن عمر، عن صيفي، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان لبيوتكم عمارا فحرجوا عليهن ثلاثا فان بدا لكم بعد ذلك منهن شيء فاقتلوه " . قال ابو عيسى هكذا روى عبيد الله بن عمر هذا الحديث عن صيفي عن ابي سعيد الخدري .
وروى مالك بن انس، هذا الحديث عن صيفي، عن ابي الساىب، مولى هشام بن زهرة عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم وفي الحديث قصة . حدثنا بذلك الانصاري حدثنا معن حدثنا مالك . وهذا اصح من حديث عبيد الله بن عمر وروى محمد بن عجلان عن صيفي نحو رواية مالك .

১৪৯০। হান্নাদ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরে বসবাসকারী অন্য প্রাণীও থাকে। তিনবার এদেরকে ধমক দেবে। এরপরও যদি এদের থেকে (অনিষ্টকারী) কিছু প্রকাশ পায় তবে তা হত্যা করবে।
সহীহ, যঈফা ৩১৬৩ নং হাদীসের অধীনে, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৪ [আল মাদানী প্রকাশনী]
এরূপভাবে উবায়দুল্লাহ ইবনু উমার এ হাদীসটিকে সায়ফী-আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। মালিক ইবনু আনাস এ হাদীসটিকে সায়ফী- হিশাম ইবনু যুহরার আযাদকৃত দাস আবূসসাইব-আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে। আল-আনসারী (রহঃ) মালিক (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি উবায়দুল্লাহ ইবনু উমার (রহঃ) এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। মুহাম্মদ ইবনু আজলান (রহঃ) ও সায়ফী (রহঃ) এর বরাতে মালিক (রহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৪৯১
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابن ابي زاىدة، حدثنا ابن ابي ليلى، عن ثابت البناني، عن عبد الرحمن بن ابي ليلى، قال قال ابو ليلى قال رسول الله صلى الله عليه وسلم " اذا ظهرت الحية في المسكن فقولوا لها انا نسالك بعهد نوح وبعهد سليمان بن داود ان لا توذينا فان عادت فاقتلوها " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه من حديث ثابت البناني الا من هذا الوجه من حديث ابن ابي ليلى .
১৪৯১। হান্নাদ (রহঃ) ... আবূ লায়লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসস্থানে কোন সাপ দেখা গেলে একে লক্ষ্য করে বলবে, আমরা নূহ (আঃ)-এর ওয়াদা ও সুলায়মান ইবনু দাউদ (আঃ)-এর ওয়াদার ওয়াসীলায় তোমার কাছে বলছি যে, তুমি আমাদের কষ্ট দিবে না। এরপরও যদি সে আসে তবে এটিকে হত্যা করবে। যঈফ, যঈফা ১৫০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। ইবনু আবূ লায়লা (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে ছাবিত আল বুনানী (রহঃ) এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই।
এ হাদীসটি হাসান-গারীব। ইবনু আবূ লায়লা (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে ছাবিত আল বুনানী (রহঃ) এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই।
হাদিস নং: ১৪৯২
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، اخبرنا منصور بن زاذان، ويونس بن عبيد، عن الحسن، عن عبد الله بن مغفل، قال قال رسول الله صلى الله عليه وسلم " لولا ان الكلاب امة من الامم لامرت بقتلها كلها فاقتلوا منها كل اسود بهيم " . قال وفي الباب عن ابن عمر وجابر وابي رافع وابي ايوب . قال ابو عيسى حديث عبد الله بن مغفل حديث حسن صحيح . ويروى في بعض الحديث " ان الكلب الاسود البهيم شيطان " . والكلب الاسود البهيم الذي لا يكون فيه شيء من البياض . وقد كره بعض اهل العلم صيد الكلب الاسود البهيم .
১৪৯২। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যদি আল্লাহর সৃষ্ট জাতিসমূহের এক জাতি না হত তবে আমি এর সবগুলো হত্যা করতে নির্দেশ দিতাম। এর মধ্যে ঘোর কালোগুলিকে তোমরা হত্যা করবে।
সহীহ, মিশকাত তাহকীক ছানী ৪১০২, গায়াতুল মারাম ১৪৮, সহীহ আবূ দাউদ ২৫৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার, জাবির, আবূ রাফি, আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কোন কোন হাদীসে বর্ণিত আছে যে, ঘোর কালো বর্ণের কুকুর হল শয়তান। ঘোর কালো বর্ণের কুকুর হল সেগুলো যেগুলোতে সাদার বিন্দুমাত্রও মিশ্রণ নাই। কতক আলিম ঘোর কালো বর্ণের কুকুরের শিকার অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।

হাদিস নং: ১৪৯৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اقتنى كلبا ليس بضار ولا كلب ماشية نقص من اجره كل يوم قيراطان " . قال وفي الباب عن عبد الله بن مغفل وابي هريرة وسفيان بن ابي زهير . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح . وقد روي عن النبي صلى الله عليه وسلم انه قال " او كلب زرع " .
১৪৯৩। আমাদ ইবনু মানী’ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুকুর পালে আর তা যদি প্রশিক্ষিত শিকারী পশুচারণের পাহারার জন্য না হয় তবে প্রত্যেক দিন দু’ কিরাত করে তার ছওয়াব হ্রাস পাবে।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৩৪, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু মুগাফফাল, আবূ হুরায়রা ও সুফইয়ান ইবনু আবূ যুহায়র রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আর তা যদি কৃষি ক্ষেত্রের পাহারার কুকুর না হয়।

হাদিস নং: ১৪৯৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم امر بقتل الكلاب الا كلب صيد او كلب ماشية . قال قيل له ان ابا هريرة كان يقول او كلب زرع . فقال ان ابا هريرة له زرع . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৪৯৪। কুতায়বা (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, শিকার বা পশুচারণের পাহারার কুকুর ছাড়া অন্য সব কুকুর হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তাঁকে বলা হল, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বা শস্য ক্ষেত্র পাহারার কুকুর ছাড়া। তখন তিনি বললেন, আবূ হুরায়রার কৃষি জমি ছিল (সুতরাং এ বিষয়টি তারই বেশী মনে থাকার কথা)। সহীহ, ইরওয়া ২৫৪৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪৯৫
সহিহ (Sahih)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي، حدثنا ابي، عن الاعمش، عن اسماعيل بن مسلم، عن الحسن، عن عبد الله بن مغفل، قال اني لممن يرفع اغصان الشجرة عن وجه رسول الله صلى الله عليه وسلم وهو يخطب فقال " لولا ان الكلاب امة من الامم لامرت بقتلها فاقتلوا منها كل اسود بهيم وما من اهل بيت يرتبطون كلبا الا نقص من عملهم كل يوم قيراط الا كلب صيد او كلب حرث او كلب غنم " . قال ابو عيسى هذا حديث حسن وقد روي هذا الحديث من غير وجه عن الحسن عن عبد الله بن مغفل عن النبي صلى الله عليه وسلم .
১৪৯৫। উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মদ কুরাশী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুতবা প্রদানের সময় তাঁর চেহারা থেকে খেজুর গাছের ডাল যারা সরাচ্ছিলেন আমি তাদের একজন ছিলাম। তিনি বলেছিলেন, কুকুর যদিও আল্লাহর সৃষ্ট জাত-গুলোর একটি জাতি না হত তবে আমি তা হত্যা করার হুকুম দিয়ে দিতাম। সুতরাং তোমরা যেগুলা ঘোর কালো বর্ণের সেগুলোকে হত্যা করবে। শিকারের বা শস্যক্ষেত্রের বা চারণের কুকুর ছাড়া অন্য কোন কুকুর যদি কেউ বেঁধে রাখে তবে অবশ্যই তার নেক আমল থেকে প্রতিদিন এক কিরাত করে হ্রাস পাবে। সহীহ, ইবনু মাজাহ ৩২০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৮৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান। এ হাদীসটি হাসান (রহঃ) - আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে একাধিক ভাবে বর্ণিত আছে।
এই হাদীসটি হাসান। এ হাদীসটি হাসান (রহঃ) - আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে একাধিক ভাবে বর্ণিত আছে।
হাদিস নং: ১৪৯৬
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الحلواني، وغير، واحد، قالوا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " من اتخذ كلبا الا كلب ماشية او صيد او زرع انتقص من اجره كل يوم قيراط " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ويروى عن عطاء بن ابي رباح انه رخص في امساك الكلب وان كان للرجل شاة واحدة . حدثنا بذلك اسحاق بن منصور حدثنا حجاج بن محمد عن ابن جريج عن عطاء بهذا .
১৪৯৬। হাসান ইবনু আলী প্রমুখ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুচারণে পাহারার বা শিকারের বা শস্যক্ষেত্রের পাহারার কুকুর ছাড়া যে ব্যক্তি অন্য কোন কুকুর পালবে তার ছওয়াব থেকে প্রতিদিন এক কিরাত করে হ্রাস পাবে।
সহীহ, ইবনু মাজাহ ৩২০৪, নাসাঈ, বুখারীতে শিকারী কুকুরের উল্লেখ আছে মুয়াল্লাকভাবে, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৯০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতা ইবনু আবূ রাবাহ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি কারো যদি একটি বকরীও থাকে তবুও তার জন্য কুকুর রাখার অনুমতি দিয়েছেন। ইসহাক ইবনু মানসুর (রহঃ) আতা (রহঃ) থেকে উক্তি রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ১৪৯৭
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن سعيد بن مسروق، عن عباية بن رفاعة بن رافع بن خديج، عن ابيه، عن جده، رافع بن خديج قال قلت يا رسول الله انا نلقى العدو غدا وليست معنا مدى فقال النبي صلى الله عليه وسلم " ما انهر الدم وذكر اسم الله عليه فكلوه ما لم يكن سنا او ظفرا وساحدثكم عن ذلك اما السن فعظم واما الظفر فمدى الحبشة " .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن سفيان الثوري، قال حدثنا ابي، عن عباية بن رفاعة، عن رافع بن خديج، رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عباية عن ابيه وهذا اصح وعباية قد سمع من رافع . والعمل على هذا عند اهل العلم لا يرون ان يذكى بسن ولا بعظم .

১৪৯৭। হান্নাদ (রহঃ) ... রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো কাল শত্রুর সম্মুখীন হচ্ছি। অথচ আমাদের সাথে কোন ছুরি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাত ও নখ ছাড়া যা দিয়ে রক্ত প্রবাহিত করা হয় এবং যাতে বিসমিল্লাহ বলা হয় তা আহার করতে পার। এ বিষয়ে তোমাদের আমি বলছি যে, দাঁত হল হাড্ডি, আর নখ হল হাবশীদের ছুরি। সহীহ, ইবনু মাজাহ ৩১৮৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৯১ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এ সনদে ’আবায়া ইবনু রিফাআ তার পিতারিফাআ থেকে’ এর উল্লেখ নেই। ইহা অধিকতর শুদ্ধ। ’আবায়া সরাসরি রাফি’ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস শুনেছেন। এতদনুসারে আলেমদের আমল রয়েছে। তাঁরা দাঁত বা হাড্ডি দিয়ে যাবাহ করা জাইয রাখেন নি।

হাদিস নং: ১৪৯৮
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن سعيد بن مسروق، عن عباية بن رفاعة بن رافع، عن ابيه، عن جده، رافع بن خديج قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فند بعير من ابل القوم ولم يكن معهم خيل فرماه رجل بسهم فحبسه الله فقال رسول الله صلى الله عليه وسلم " ان لهذه البهاىم اوابد كاوابد الوحش فما فعل منها هذا فافعلوا به هكذا " .
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن ابيه، عن عباية بن رفاعة، عن جده، رافع بن خديج عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عباية عن ابيه وهذا اصح . والعمل على هذا عند اهل العلم . وهكذا رواه شعبة عن سعيد بن مسروق نحو رواية سفيان .

১৪৯৮। হান্নাদ (রহঃ) ... রাফি’ ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে। তিনি বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। হঠাৎ দলের একটি উট বাঁধন ছেড়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে কোন ঘোড়া ছিলনা। তাই জনৈক ব্যক্তি তীর ছুড়লো। এতে আল্লাহর হুকুমে উটটি আটকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্য পশুদের ন্যায় এ (গৃহপালিত) জন্তুগুলো মধ্যে পলায়নের প্রবণতা রয়েছে। এমতাবস্থায় এটির সঙ্গে এ ব্যক্তি যা করেছে তামরাও তা করবে।
সহীহ,তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৯২ [আল মাদানী প্রকাশনী], এই হাদীস পূর্বের হাদীসের পরিপূরক।
মাহমূদ ইবনু গায়লান (রহঃ) রাফি’ ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে আবায়া তার পিতা থেকে এর উল্লেখ নেই। এটই অধিকতর শুদ্ধ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে্ শু’বা (রহঃ) ও সাঈদ ইবনু মাসরূক (রহঃ) থেকে সুফইয়ানের রিওয়ায়াতের অনূরূপ বর্ণনা করেছেন।