হাদিস নং: ১৭৯৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن يونس، عن قتادة، عن انس، قال ما اكل رسول الله صلى الله عليه وسلم في خوان ولا في سكرجة ولا خبز له مرقق . قال فقلت لقتادة فعلى ما كانوا ياكلون قال على هذه السفر . قال ابو عيسى هذا حديث حسن غريب . قال محمد بن بشار ويونس هذا هو يونس الاسكاف . وقد روى عبد الوارث بن سعيد عن سعيد بن ابي عروبة عن قتادة عن انس عن النبي صلى الله عليه وسلم نحوه .
১৭৯৫। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু টেবিলে এবং নানা রকমের মুরব্বা চাটনি ও হজমির পেয়ালা রেখে আহার করেননি। তাঁর জন্য চাপাতি রুটিও পাকান হয় নি। বর্ণনাকারী ইউনুস (রহঃ) বলেন, আমি কাতাদা (রহঃ)-কে বললাম তা হলে কিসের উপর খাদ্য রেখে তাঁরা আহার করতেন? তিনি বললেন, এসব চামড়ার দস্তরখানে রেখে। সহীহ, ইবনু মাজাহ ৩২৯২, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৮৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) বলেন, এই ইউনুস (রহঃ) হলেন, ইউনুস আল ইসকাফ। আবদুল ওয়ারিশ (রহঃ)-ও এই হাদীসটিকে সাঈদ ইবনু আবূ ’আরূবা-কাতাদা-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনূরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৭৯৬
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن هشام بن زيد بن انس، قال سمعت انسا، يقول انفجنا ارنبا بمر الظهران فسعى اصحاب النبي صلى الله عليه وسلم خلفها فادركتها فاخذتها فاتيت بها ابا طلحة فذبحها بمروة فبعث معي بفخذها او بوركها الى النبي صلى الله عليه وسلم فاكله . قال قلت اكله قال قبله . قال ابو عيسى وفي الباب عن جابر وعمار ومحمد بن صفوان ويقال محمد بن صيفي . وهذا حديث حسن صحيح . والعمل على هذا عند اكثر اهل العلم لا يرون باكل الارنب باسا . وقد كره بعض اهل العلم اكل الارنب وقالوا انها تدمي .
১৭৯৬। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, মাররুয যাহরান-এর একটি খরগোশকে আমরা তাড়া করলাম। সাহাবীগণ এর পিছনে ধাওয়া করলেন। আমি তা পেয়ে গেলাম এবং তাকে ধরে ফেললাম। এরপর আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-এর কাছে তা নিয়ে আসলাম। তিনি তাকে একটি ধারালো পাথর দিয়ে যবেহ করলেন আমাকে দিয়ে এর একটি রান (বর্ণনান্তরে “চতুর”) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পাঠিয়ে দিলেন। তিনি তা আহার করলেন। বর্ণনাকারী হিশাম ইবনু যায়দ বলেন, আমি বললাম, তিনি কি তা খেয়েছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তা গ্রহণ করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৩২৪৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৮৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে জাবির, আম্মার, মুহাম্মদ ইবনু সাফওয়ান, যাকে বলা হয় মুহাম্মদ ইবনু সায়ফী (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিমদের এতদনুসারে আমল রয়েছে। খরগোশ আহারে কোন দোষ আছে বলে তারা মনে করেন না। কতক আলিম খরগোশ খাওয়া অপছন্দনীয় বলে মনে করেন, তাঁরা বলেন, এর ঋতুস্রাব হয়ে থাকে।

হাদিস নং: ১৭৯৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا مالك بن انس، عن عبد الله بن دينار، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم سىل عن اكل الضب فقال " لا اكله ولا احرمه " . قال وفي الباب عن عمر وابي سعيد وابن عباس وثابت بن وديعة وجابر وعبد الرحمن ابن حسنة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد اختلف اهل العلم في اكل الضب فرخص فيه بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم وكرهه بعضهم . ويروى عن ابن عباس انه قال اكل الضب على ماىدة رسول الله صلى الله عليه وسلم وانما تركه رسول الله صلى الله عليه وسلم تقذرا .
১৭৯৭। কুতায়বা (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দব্ব খাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, আমি তা আহার করি না এবং তা হারামও বলি না। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার, আবূ সাঈদ, ইবনু আব্বাস, ছাবিত ইবনু ওয়াদীয়া, জাবির ও আবদুর রহমান ইবনু হাসানা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। দব্ব খাওয়া সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফকীহ সাহাবী ও অন্যান্য ফকীহগণ এর অনুমতি দেন আর কতিপয় আলিম তা হারাম বলে মত পোষণ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে দব্ব খাওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনীহাবশতঃ তা পরিত্যাগ করেন।

হাদিস নং: ১৭৯৮
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، اخبرنا ابن جريج، عن عبد الله بن عبيد بن عمير، عن ابن ابي عمار، قال قلت لجابر الضبع صيد هي قال نعم . قال قلت اكلها قال نعم . قال قلت له اقاله رسول الله صلى الله عليه وسلم قال نعم . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد ذهب بعض اهل العلم الى هذا ولم يروا باكل الضبع باسا وهو قول احمد واسحاق . وروي عن النبي صلى الله عليه وسلم حديث في كراهية اكل الضبع وليس اسناده بالقوي وقد كره بعض اهل العلم اكل الضبع وهو قول ابن المبارك . قال يحيى القطان وروى جرير بن حازم هذا الحديث عن عبد الله بن عبيد بن عمير عن ابن ابي عمار عن جابر عن عمر قوله . وحديث ابن جريج اصح . وابن ابي عمار هو عبد الرحمن بن عبد الله بن ابي عمار المكي .
১৭৯৮। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূ ’আম্মার (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহু-কে বললাম, খাট্টাশ কি শিকারযোগ্য প্রাণী? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম আমরা কি তা খাব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। সহীহ, ইবনু মাজাহ ৩২৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে মত পোষণ করেন। তাঁরা খাট্টশ খাওয়ায় কোন দোষ আছে বলে মনে করেন না। এ হল আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাট্টাশ খাওয়ার অপছন্দনীয় বলে একটি হাদীস রিওয়ায়াত আছে এবং তার সনদ তেমন শক্তিশালী নয়। কতক আলিম খাট্টাশ আহার অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। এ হল ইমাম ইবনুল মুবারক (রহঃ)-এর অভিমত।
ইয়াহইয়া ইবনু কাত্তান বলেছেন, জাবির ইবনু হাকিম এই হাদীসটিকে আবদুল্লাহ ইবনু উবায়দ ইবনু উমায়র-ইবনু আবূ আমার-জাবির-উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে তাঁর বক্তব্য হিসাবে বর্ণিত আছে। তবে ইবনু জুরায়য (রহঃ)-এর রিওয়ায়াতটি (১৭৯৮ নং) অধিকতর সহীহ।

হাদিস নং: ১৭৯৯
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن اسماعيل بن مسلم، عن عبد الكريم بن ابي المخارق ابي امية، عن حبان بن جزء، عن اخيه، خزيمة بن جزء قال سالت رسول الله صلى الله عليه وسلم عن اكل الضبع فقال " اوياكل الضبع احد " . وسالته عن اكل الذىب فقال " اوياكل الذىب احد فيه خير " . قال ابو عيسى هذا حديث ليس اسناده بالقوي لا نعرفه الا من حديث اسماعيل بن مسلم عن عبد الكريم ابي امية . وقد تكلم بعض اهل الحديث في اسماعيل وعبد الكريم ابي امية وهو عبد الكريم بن قيس بن ابي المخارق وعبد الكريم بن مالك الجزري ثقة .
১৭৯৯। হান্নাদ (রহঃ) ... খুযায়মা ইবনু জায রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি খাট্টাশ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, খাট্টাশ কেউ খায়? আমি তাঁকে নেকড়ে বাঘ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যার মাঝে মঙ্গল আছে এমন কেউ কি নেকড়ে খায়?
যঈফ, ইবনু মাজাহ ৩২৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটির সনদ শক্তিশালী নয়। ইসমাঈল ইবনু মুসলিম-আবদুল করিম ইবনু উমাইয়্যা সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল এবং আবদুল করিম আবূ উমাইয়া-এর সমালোচনা করেছেন। এই আবদুল কারীম হলেন, আবদুল কারীম ইবনু কায়স। ইনই হলেন ইবনু আবূল-মুখারিক। পক্ষন্তরে আবদুল কারীম ইবনু মালিক জাযারী হলেন নির্ভরযোগ্য রাবী।

হাদিস নং: ১৮০০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، ونصر بن علي، قالا حدثنا سفيان، عن عمرو بن دينار، عن جابر، قال اطعمنا رسول الله صلى الله عليه وسلم لحوم الخيل ونهانا عن لحوم الحمر . قال وفي الباب عن اسماء بنت ابي بكر . قال ابو عيسى وهذا حديث حسن صحيح وهكذا روى غير واحد عن عمرو بن دينار عن جابر . ورواه حماد بن زيد عن عمرو بن دينار عن محمد بن علي عن جابر ورواية ابن عيينة اصح . قال وسمعت محمدا يقول سفيان بن عيينة احفظ من حماد بن زيد .
১৮০০। কুতায়বা ও নাসর ইবনু আলী (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ঘোড়ার মাংস আহার করিয়েছিলেন কিন্তু গাধার মাংস খেতে নিষেধ করেছেন। সহীহ, ইরওয়া ৮/১৩৮, মুসলিমও অনুরূপ বর্ণনা করেছেন, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনু দ্বীনার-জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে একাধিক বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মদ ইবনু যায়দ (রহঃ) এ হাদীসটি আমর ইবনু দ্বীনার-মুহাম্মদ ইবনু আলী-জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। ইবনু উয়ায়না রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। মুহাম্মদকে [আল-বুখারী (রহঃ)] বলতে শুনেছি যে, সুফইয়ান ইবনু উয়ায়না (রহঃ) হাম্মাদ ইবনু যায়দ (রহঃ) অপেক্ষা অধিক স্মরণ শক্তি সম্পন্ন।

হাদিস নং: ১৮০১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب الثقفي، عن يحيى بن سعيد الانصاري، عن مالك بن انس، عن الزهري، ح وحدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عبد الله، والحسن، ابنى محمد بن علي عن ابيهما، عن علي، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن متعة النساء زمن خيبر وعن لحوم الحمر الاهلية .
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا سفيان، عن الزهري، عن عبد الله، والحسن، هما ابنا محمد ابن الحنفية فذكر نحوه . وعبد الله بن محمد يكنى ابا هاشم قال الزهري وكان ارضاهما الحسن بن محمد . وقال غير سعيد بن عبد الرحمن عن ابن عيينة، وكان، ارضاهما عبد الله بن محمد . قال ابو عيسى هذا حديث حسن صحيح .

১৮০১। মুহাম্মদ ইবনু বাশশার ও ইবনু আবূ উমার (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, খায়বার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুত’আ বিবাহ এবং গৃহপালিত গাধার মাংস আহার থেকে নিষেধ করেছেন। সহীহ, ইবনু মাজাহ ১৯৬১, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৪ [আল মাদানী প্রকাশনী]
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী (রহঃ) ... মুহাম্মদ ইবনু আলীর দুই পুত্র আবদুল্লাহ ও হাসান (রহঃ) থেকে বর্ণিত যুহরী (রহঃ) বলেন, এই দুই জনের মধ্যে হাসান ইবনু মুহাম্মদ (রহঃ)-ই হলেন, অধিক সন্তোষজনক। সাঈদ ইবনু আবদুর রহমান ব্যতীত অন্যরা ইবনু উয়ায়না (রহঃ) থেকে বর্ণনা করেন যে, এদের মধ্যে আবদুল্লাহ ইবনু মুহাম্মদ (রহঃ) হলেন অধিক সন্তোষজনক। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৮০২
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا حسين بن علي الجعفي، عن زاىدة، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم حرم يوم خيبر كل ذي ناب من السباع والمجثمة والحمار الانسي . قال وفي الباب عن علي وجابر والبراء وابن ابي اوفى وانس والعرباض بن سارية وابي ثعلبة وابن عمر وابي سعيد . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وروى عبد العزيز بن محمد وغيره عن محمد بن عمرو هذا الحديث وانما ذكروا حرفا واحدا نهى رسول الله صلى الله عليه وسلم عن كل ذي ناب من السباع .
১৮০২। আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, খায়বার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতাল হিংস্র পশু মুজাচ্ছামা (যে পশু বেঁধে রেখে তীর ছুড়ে হত্যা করা হয়) এবং গৃহপালিত গাধা হারাম ঘোষণা করেছেন। হাসান সহীহ, সহীহাহ ৩৫৮, ২৩৯১, ইরওয়া ২৪৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী, জাবির, বারা, ইবনু আবূ আওফা, আনাস, ইরবায ইবনু সারিয়া, আবূ ছা’লাবা, ইবনু উমার ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আবদুল আযীয ইবনু মুহাম্মদ প্রমুখ (রহঃ) হাদীসটি মুহাম্মদ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তবে তাঁরা এই একটি মাত্র বিষয়ে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতাল হিংস্র পশু হারাম ঘোষণা করেছেন।

হাদিস নং: ১৮০৩
সহিহ (Sahih)
حدثنا زيد بن اخزم الطاىي، حدثنا سلم بن قتيبة، حدثنا شعبة، عن ايوب، عن ابي قلابة، عن ابي ثعلبة، قال سىل رسول الله صلى الله عليه وسلم عن قدور المجوس فقال " انقوها غسلا واطبخوا فيها " . ونهى عن كل سبع ذي ناب . قال ابو عيسى هذا حديث مشهور من حديث ابي ثعلبة وروي عنه من غير هذا الوجه . وابو ثعلبة اسمه جرثوم ويقال جرهم ويقال ناشب . وقد ذكر هذا الحديث عن ابي قلابة عن ابي اسماء الرحبي عن ابي ثعلبة .
১৮০৩। যায়দ ইবনু আখযাম তাঈ (রহঃ) ... আবূ ছা’লাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অগ্নি উপাসকদের পাত্র ব্যবহার করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, এগুলো ধুয়ে খুব পরিস্কার করে নিবে এবং তাতে পাক-সাফ করবে। তিনি দাঁতাল হিংস্র প্রাণী (এর মাংস) নিষেধ করেছেন। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৬ [আল মাদানী প্রকাশনী]
আবূ ছা’লাবা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি মাশহুর। তার বরাতে এটি অন্যভাবেও বর্ণিত আছে। আবূ ছা’লাবা রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল জুরছুম, বর্ণনান্তরে জুরহম, নাশিব বলেও কথিত আছে। এই হাদীসটি আবূ কিলাবা-আবূ আসমা রাহবী-আবূ ছা’লাবা রাদিয়াল্লাহু আনহু সূত্রেও উল্লেখিত আছে।

হাদিস নং: ১৮০৪
সহিহ (Sahih)
حدثنا علي بن عيسى بن يزيد البغدادي، حدثنا عبيد الله بن محمد العيشي، حدثنا حماد بن سلمة، عن ايوب، وقتادة، عن ابي قلابة، عن ابي اسماء الرحبي، عن ابي ثعلبة الخشني، انه قال يا رسول الله انا بارض اهل الكتاب فنطبخ في قدورهم ونشرب في انيتهم . فقال رسول الله صلى الله عليه وسلم " ان لم تجدوا غيرها فارحضوها بالماء " . ثم قال يا رسول الله انا بارض صيد فكيف نصنع قال " اذا ارسلت كلبك المكلب وذكرت اسم الله فقتل فكل وان كان غير مكلب فذكي فكل واذا رميت بسهمك وذكرت اسم الله فقتل فكل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮০৪। আলী ইবনু ঈসা ইয়াযীদ বাগদাদী (রহঃ) ... আবূ ছা’লাবা খুশানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কিতাবীদের ভূ-অঞ্চলে বাস করি। (অনেক সময়) তাদের ডেকচীতে রান্না-বান্না করি এবং তাদের পাত্রে পানি পান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ছাড়া যদি কিছু না পাও তবে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিবে। এরপর আবূ ছা’লাবা রাদিয়াল্লাহু আনহ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো শিকারাঞ্চলেও থাকি। এই বিষয়ে আমরা কি করব? তিনি বললেন, তুমি তোমার প্রশিক্ষিত কুকুর বিসমিল্লাহ বলে শিকারের উদ্দেশ্যে পাঠালে আর তা যদি শিকারকে মেরে ফেলে তবে তুমি তা আহার করতে পারবে আর যদি সেটি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় এমতাবস্থায় শিকারটি যবেহ করা হয় তবে তুমি আহার করতে পারবে। বিসমিল্লাহ বলে তুমি তীর নিক্ষেপ করে থাকলে ও তার আঘাতে নিহত হলে তুমি তা আহার করতে পারবে।
সহীহ, ইবনু মাজাহ ৩২০৭, নাসাই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৩২০৭, নাসাই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮০৫
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، وابو عمار قالا حدثنا سفيان، عن الزهري، عن عبيد الله، عن ابن عباس، عن ميمونة، ان فارة، وقعت، في سمن فماتت فسىل عنها النبي صلى الله عليه وسلم فقال " القوها وما حولها وكلوه " . قال وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي هذا الحديث عن الزهري عن عبيد الله عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم سىل ولم يذكروا فيه عن ميمونة وحديث ابن عباس عن ميمونة اصح . وروى معمر عن الزهري عن سعيد بن المسيب عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه وهو حديث غير محفوظ . قال وسمعت محمد بن اسماعيل يقول وحديث معمر عن الزهري عن سعيد بن المسيب عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم وذكر فيه انه سىل عنه فقال " اذا كان جامدا فالقوها وما حولها وان كان ماىعا فلا تقربوه " . فقال هذا خطا اخطا فيه معمر . قال والصحيح حديث الزهري عن عبيد الله عن ابن عباس عن ميمونة .
১৮০৫। সাঈদ ইবনু আবদুর রহমান ও আবূ আম্মার (রহঃ) ... মায়মূনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, একবার একটি ইঁদুর (জমাট) ঘি-তে পড়ে মারা যায়। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইঁদুরটি এবং এর চতুষ্পার্শ্বস্থ ঘি ফেলে দিবে। তারপর তা (বাকী ঘি) খাবে।
সহীহ, বুখারী ২৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। যুহরী-উবায়দুল্লাহ-ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সনদেও এই হাদীসটি বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল...। এই সনদে মায়মূনা রাদিয়াল্লাহু আনহা-এর উল্লেখ নাই। কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়মূনা রাদিয়াল্লাহু আনহা সনদে বর্ণিত হাদীসটি (১৮০৫ নং) অধিকত সহীহ। মামার ... যুহরী ... সাঈদ ইবনু মুসায়্যাব ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই রিওয়ায়াতটি মাহফুজ নয়। মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে মা’মার ... যুহরী ... সাঈদ ইবনুল মাসায়্যাব ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ... সূত্রে বর্ণনাটি ভুল। সহীহ হল যুহরী ... উবায়দুল্লাহ ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ... মায়মূনা রাদিয়াল্লাহু আনহা সূত্রের রিওয়ায়াতটি।

হাদিস নং: ১৮০৬
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الله بن نمير، حدثنا عبيد الله بن عمر، عن ابن شهاب، عن ابي بكر بن عبيد الله بن عبد الله بن عمر، عن عبد الله بن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " لا ياكل احدكم بشماله ولا يشرب بشماله فان الشيطان ياكل بشماله ويشرب بشماله " . قال وفي الباب عن جابر وعمر بن ابي سلمة وسلمة بن الاكوع وانس بن مالك وحفصة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وهكذا روى مالك وابن عيينة عن الزهري عن ابي بكر بن عبيد الله عن ابن عمر . وروى معمر وعقيل عن الزهري عن سالم عن ابن عمر ورواية مالك وابن عيينة اصح .
১৮০৬। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ বাম হাতে আহার করবে না এবং বাম হাতে পান করবে না। কেননা শয়তান তার বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। সহীহ, সহীহাহ ১২৩৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, উমার ইবনু আবূ সালামা, সালামা ইবনু আকওয়া, আনাস ইবনু মালিক ও হাফসা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মালিক এবং ইবনু উবায়না (রহঃ)-ও এটিকে যুহরী ... আবূ বকর ইবনু উবায়দিল্লাহ ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে র্বণনা করেছেন। মা’মার এবং উকায়ল (রহঃ) এটিকে যুহরী (রহঃ) ... সালিম ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। মালিক ও ইবনু উবায়না (রহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ।

হাদিস নং: ১৮০৭
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عبد الرحمن، قال حدثنا جعفر بن عون، عن سعيد بن ابي عروبة، عن معمر، عن الزهري، عن سالم، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا اكل احدكم فلياكل بيمينه وليشرب بيمينه فان الشيطان ياكل بشماله ويشرب بشماله " .
১৮০৭। আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) ... সালিম (রহঃ) এর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন ডান হাতে আহার করে এবং ডান হাতে পান করে কেননা শয়তান বাম হাতে আহার করে এবং বাম হাতে পান করে। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৮০৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الملك بن ابي الشوارب، حدثنا عبد العزيز بن المختار، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اكل احدكم فليلعق اصابعه فانه لا يدري في ايتهن البركة " . قال وفي الباب عن جابر . وكعب بن مالك وانس . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه من حديث سهيل . وسالت محمدا عن هذا الحديث فقال هذا حديث عبد العزيز من المختلف لا يعرف الا من حديثه .
১৮০৮। মুহাম্মদ ইবনু আবদুল মালিক ইবনু আবূ শাওয়ারির (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে তখন সে যেন আঙ্গুল চেটে নেয়। কারণ, সে জানে না এগুলোর কোনটিতে বরকত নিহীত আছে। সহীহ, রাওযুন নাযীর ১৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে জাবির, কা’ব ইবনু মালিক ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। সুহায়ল (রহঃ)-এর রিওয়ায়ত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
এ বিষয়ে জাবির, কা’ব ইবনু মালিক ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। সুহায়ল (রহঃ)-এর রিওয়ায়ত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদিস নং: ১৮০৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن ابي الزبير، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال " اذا اكل احدكم طعاما فسقطت لقمة فليمط ما رابه منها ثم ليطعمها ولا يدعها للشيطان " . قال وفي الباب عن انس .
১৮০৯। কুতায়বা (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আহার করা কালে যদি তার লোকমা পড়ে যায় তবে এতে সন্দেহের কিছু (ধুলো-বালী জাতীয়) দেখলে সে যেন পরিস্কার করে নেয় এবং তারপর তা খেয়ে নেয়। আর শয়তানের জন্য সে যেন তা ছেড়ে না দেয়। সহীহ, ইবনু মাজাহ ৩২৭৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৮১০
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عفان بن مسلم، حدثنا حماد بن سلمة، حدثنا ثابت، عن انس، ان النبي صلى الله عليه وسلم كان اذا ما اكل طعاما لعق اصابعه الثلاث وقال " اذا ما وقعت لقمة احدكم فليمط عنها الاذى ولياكلها ولا يدعها للشيطان " . وامرنا ان نسلت الصحفة وقال " انكم لا تدرون في اى طعامكم البركة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮১০। হাসান ইবনু আলী খাল্লাল (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন তখন তিনি তাঁর তিনটি আঙ্গুল চেটে নিতেন। তিনি বলেছেন তোমাদের কারো লোকমা যদি পড়ে যায় তবে সে যেন এর ময়লা দুর করে নেয় এবং তা খেয়ে নেয়; শয়তানের জন্য সে যেন তা ছেড়ে না দেয়। তিনি আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন পেয়ালা চেটে নেই। তিনি বলেছেন তোমরা তো জাননা তোমাদের খানার কোন অংশে বরকত রয়েছে।
সহীহ, মুখতাসার শামাইল ১২০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার শামাইল ১২০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮১১
যঈফ (Dai'f)
حدثنا نصر بن علي الجهضمي، اخبرنا ابو اليمان المعلى بن راشد، قال حدثتني جدتي ام عاصم، وكانت ام ولد، لسنان بن سلمة قالت دخل علينا نبيشة الخير ونحن ناكل في قصعة فحدثنا ان رسول الله صلى الله عليه وسلم قال " من اكل في قصعة ثم لحسها استغفرت له القصعة " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث المعلى بن راشد . وقد روى يزيد بن هارون وغير واحد من الاىمة عن المعلى بن راشد هذا الحديث .
১৮১১। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... উম্মু আসিম (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নুবায়শা আল-খায়র একদিন আমাদের কাছে এলেন। আমরা এ সময় একটি পেয়ালায় খাচ্ছিলাম, তিনি তখন আমাদের বর্ণনা করলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পেয়ালায় কিছু আহার করে এরপর তা চেটে খায় তবে এই পেয়ালা তার জন্য ’ইস্তিগফার’ করে। যঈফ, ইবনু মাজাহ ৩২৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৪ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। মুআল্লা ইবনু রাশিদ (রহঃ) এর বর্ণনা ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবহিত নই। ইয়াযীদ ইবনু হারূনসহ হাদীস শাস্ত্রের একাধিক ইমাম এই হাদীসটিকে মুআল্লা ইবনু রাশিদ (রহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ১৮১২
সহিহ (Sahih)
حدثنا قتيبة ابو رجاء، حدثنا جرير، عن عطاء بن الساىب، عن سعيد بن جبير، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " ان البركة تنزل وسط الطعام فكلوا من حافتيه ولا تاكلوا من وسطه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح انما يعرف من حديث عطاء بن الساىب . وقد رواه شعبة والثوري عن عطاء بن الساىب . وفي الباب عن ابن عمر .
১৮১২। আবূ রাজা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত নাযিল হয় খানার মাঝখানে। সুতরাং এর পাশ থেকে তোমরা খাবে, এর মাঝখান থেকে তোমরা খাবে না। সহীহ, ইবনু মাজাহ ৩২৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতা ইবনু সাইব (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই এটি পরিচিত; শু’বা এবং ছাওরী (রহঃ)-ও এটিকে আতা ইবনু সাইব (রহঃ) থেকে বর্ণনা করেছেন। এ বিষয়ে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৮১৩
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا يحيى بن سعيد القطان، عن ابن جريج، حدثنا عطاء، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اكل من هذه - قال اول مرة الثوم ثم قال الثوم والبصل والكراث فلا يقربنا في مساجدنا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن عمر وابي ايوب وابي هريرة وابي سعيد وجابر بن سمرة وقرة بن اياس المزني وابن عمر .
১৮১৩। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসূন, পিয়াজ ও কুর্রাছ* আহার করেছে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। সহীহ, ইরওয়া ৫৪৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে উমার, আবূ আয়্যূব, আবূ হুরায়রা, আবূ সাঈদ, জাবির ইবনু সামুরা, কুররা ইবনু ইয়াস মুযানী ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে উমার, আবূ আয়্যূব, আবূ হুরায়রা, আবূ সাঈদ, জাবির ইবনু সামুরা, কুররা ইবনু ইয়াস মুযানী ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
নোট: * দুর্গন্ধযুক্ত পিয়াজ জাতীয় এক প্রকার উদ্ভিদ।
হাদিস নং: ১৮১৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، انبانا شعبة، عن سماك بن حرب، سمع جابر بن سمرة، يقول نزل رسول الله صلى الله عليه وسلم على ابي ايوب وكان اذا اكل طعاما بعث اليه بفضله فبعث اليه يوما بطعام ولم ياكل منه النبي صلى الله عليه وسلم فلما اتى ابو ايوب النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال " فيه ثوم " . فقال يا رسول الله احرام هو قال " لا ولكني اكرهه من اجل ريحه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮১৪। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে মেহমান হয়েছিলেন; তিনি খানা খেয়ে এর অবশিষ্ট আবূ আয়্যূবের কাছে পাঠিয়ে দিতেন। একদিন তিনি খানা পাঠালেন; অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে কিছুই খাননি। এরপর আবূ আয়্যূব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তখন সে বিষয়ে উল্লেখ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতে তো রসূন ছিল। আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু বললেন ’ইয়া রাসূলাল্লাহ! এটা কি হারাম? তিনি বললেন না, তবে এর দুর্গন্ধের কারণে আমি তা পছন্দ করি না।
সহীহ, ইরওয়া ২৫১১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইরওয়া ২৫১১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।