হাদিস নং: ১২০৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، انبانا حماد بن زيد، عن مجالد، عن الشعبي، عن النعمان بن بشير، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الحلال بين والحرام بين وبين ذلك امور مشتبهات لا يدري كثير من الناس امن الحلال هي ام من الحرام فمن تركها استبراء لدينه وعرضه فقد سلم ومن واقع شيىا منها يوشك ان يواقع الحرام كما انه من يرعى حول الحمى يوشك ان يواقعه الا وان لكل ملك حمى الا وان حمى الله محارمه " .
حدثنا هناد، حدثنا وكيع، عن زكريا بن ابي زاىدة، عن الشعبي، عن النعمان بن بشير، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد رواه غير واحد عن الشعبي عن النعمان بن بشير .
حدثنا هناد، حدثنا وكيع، عن زكريا بن ابي زاىدة، عن الشعبي، عن النعمان بن بشير، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد رواه غير واحد عن الشعبي عن النعمان بن بشير .
১২০৮. কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ...... নু’মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর উভয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়। অনেকেই জানে না তা হালালের অন্তর্ভূক্ত, না হারামের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি স্বীয় দ্বীন ও সম্মান বাঁচাতে গিয়ে তা পরিত্যাগ করল সে নিরাপদ হল। আর যে ব্যক্তি এর কিছু অংশেও নিপতিত হয়, আশংকা হয়, সে হারামে নিপতিত হবে। যেমন, কেউ যদি সংরক্ষিত তৃণভূমির পাশে পশু চরায় তবে আশংকা আছে যে, সে তাতে নিপতিত হবে। সাবধান, প্রত্যেক বাদশাহের সংরক্ষিত এলাকা থাকে। সাবধান, আল্লাহর সংরক্ষিত এলাকা হল তাঁর নির্ধারিত হারামসমূহ। - ইবনু মাজাহ ৩৯৮৪, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২০৫ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) নু’মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু সূত্রে উক্ত মর্মে অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। একাধিক রাবী শা’বী- নুমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ১২০৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن سماك بن حرب، عن عبد الرحمن بن عبد الله بن مسعود، عن ابن مسعود، قال لعن رسول الله صلى الله عليه وسلم اكل الربا وموكله وشاهديه وكاتبه . قال وفي الباب عن عمر وعلي وجابر وابي جحيفة . قال ابو عيسى حديث عبد الله حديث حسن صحيح .
১২০৯. কুতায়বা (রহঃ) ..... ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর সূদ দাতা, এই দুই সাক্ষী ও (এতদ্বিষয়ে) লেখককে লা’নত করেছেন। - ইবনু মাজাহ ২২৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১২০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার, আলী, জাবির এবং আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু থেকেও অনূরূপ হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
এই বিষয়ে উমার, আলী, জাবির এবং আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু থেকেও অনূরূপ হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১২১০
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، حدثنا خالد بن الحارث، عن شعبة، حدثنا عبيد الله بن ابي بكر بن انس، عن انس، عن النبي صلى الله عليه وسلم في الكباىر قال " الشرك بالله وعقوق الوالدين وقتل النفس وقول الزور " . قال وفي الباب عن ابي بكرة وايمن بن خريم وابن عمر . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب .
১২১০. মুহাম্মাদ ইবনু আবদুল আ’লা সানআনী (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, কাবীরা গুনাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো আল্লাহর শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা, কউকে হত্যা করা ও অসত্য কথন। - গায়াতুল মারাম ২৭৭, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২০৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ বকরা, আয়মান ইবনু খুরায়ম ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ্-গারীব।
এই বিষয়ে আবূ বকরা, আয়মান ইবনু খুরায়ম ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ্-গারীব।
হাদিস নং: ১২১১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو بكر بن عياش، عن عاصم، عن ابي واىل، عن قيس بن ابي غرزة، قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نسمى السماسرة فقال " يا معشر التجار ان الشيطان والاثم يحضران البيع فشوبوا بيعكم بالصدقة " . قال وفي الباب عن البراء بن عازب ورفاعة . قال ابو عيسى حديث قيس بن ابي غرزة حديث حسن صحيح . رواه منصور والاعمش وحبيب بن ابي ثابت وغير واحد عن ابي واىل عن قيس بن ابي غرزة . ولا نعرف لقيس عن النبي صلى الله عليه وسلم غير هذا .
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق بن سلمة، وشقيق، هو ابو واىل عن قيس بن ابي غرزة، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى وهذا حديث صحيح .
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق بن سلمة، وشقيق، هو ابو واىل عن قيس بن ابي غرزة، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى وهذا حديث صحيح .
১২১১. হান্নাদ (রহঃ) ....... কায়স ইবনু আবী গারাযা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। আমাদের ব্যবসায়ীদের ’’সামাসিরা’’ (দালাল) নামে অভিহিত করা হত। (কিন্তু তিনি আমাদেরকে সুন্দর নামে অভিহিত করলেন), [আবূ দাঊদ] এবং তিনি বললেন, হে ব্যবসায়ী সমাজ, ব্যবসা ক্ষেত্রে শয়তান ও পাপ এসে সমুপস্থিত হয়। সুতরাং তোমরা তোমাদেরই ব্যবসায়ে সাদাকা জড়িত কর। - ইবনু মাজাহ ২১৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১২০৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বারা ইবনু আযিব ও রিফাআ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, কায়স ইবনু আবূ গারাযা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ। মানসূর, আ’মাশ, হাবীব ইবনু আবী ছাবিত প্রমুখ এটিকে আবূ ওয়াঈশ-কায়স ইবনু আবূ গারাযা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। এটি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কায়স রাদিয়াল্লাহু আনহু সূত্রে আর কোন হাদীস আছে বেল আমাদের জানা নাই। হান্নাদ (রহঃ)কায়স ইবনু আবূ গারাযা রাদিয়াল্লাহু আনহ থেকে উক্ত মর্মে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি সাহীহ।

হাদিস নং: ১২১২
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا قبيصة، عن سفيان، عن ابي حمزة، عن الحسن، عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم قال " التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء " . قال ابو عيسى هذا حديث حسن لا نعرفه الا من هذا الوجه من حديث الثوري عن ابي حمزة . وابو حمزة اسمه عبد الله بن جابر وهو شيخ بصري .
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن سفيان الثوري، عن ابي حمزة، بهذا الاسناد نحوه .
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن سفيان الثوري، عن ابي حمزة، بهذا الاسناد نحوه .
১২১২. হান্নাদ (রহঃ) ...... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকবে। - গায়াতুল মারাম ১৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১২০৯ [আল মাদানী প্রকাশনী]
সুওয়ায়দ ইবনু মুবারক (রহঃ) আবূ হামযা (রহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান। ছাওরী-আবূ হামযা সূত্র ব্যতীত এ সম্পর্কে আমরা অবহিত নই। আবূ হামযা আবদুল্লাহ ইবনু জাবির একজন বাসরাবাসী শায়খ।

হাদিস নং: ১২১৩
যঈফ (Dai'f)
حدثنا ابو سلمة، يحيى بن خلف حدثنا بشر بن المفضل، عن عبد الله بن عثمان بن خثيم، عن اسماعيل بن عبيد بن رفاعة، عن ابيه، عن جده، انه خرج مع النبي صلى الله عليه وسلم الى المصلى فراى الناس يتبايعون فقال " يا معشر التجار " . فاستجابوا لرسول الله صلى الله عليه وسلم ورفعوا اعناقهم وابصارهم اليه فقال " ان التجار يبعثون يوم القيامة فجارا الا من اتقى الله وبر وصدق " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ويقال اسماعيل بن عبيد الله بن رفاعة ايضا .
১২১৩. ইয়াহইয়া ইবনু খালফ (রহঃ) ....... রিফাআ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ’’মূসাল্লা’’-এর দিকে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, লোকেরা বিকি-কিনি করছে। তখন তিনি বললেন, হে ব্যবসায়ীগণ, তারা সকলেই রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সাড়া দিল এবং তাদের ঘাড় ও চোখ তুলে তাঁর দিকে তাকাল। তিনি বললেন, ব্যবসায়ীদের কিয়ামতের দিন ফাজির ও পাপীরূপে উত্থিত করা হবে। তবে সে ব্যতীত, যে আল্লাহকে ভয় করেছে, নেক আমল করেছে এবং সত্য অবলম্বন করেছে। - ইবনু মাজাহ ২১৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এ সনদে ইসমাঈল ইবনু উবায়দ ইবনু রিফাআর স্থলে ইসমাঈল ইবনু উবায়দুল্লাহ্ ইবনু রিফাআ-ও উল্লেখ করা হয়।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এ সনদে ইসমাঈল ইবনু উবায়দ ইবনু রিফাআর স্থলে ইসমাঈল ইবনু উবায়দুল্লাহ্ ইবনু রিফাআ-ও উল্লেখ করা হয়।
হাদিস নং: ১২১৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، قال انبانا شعبة، قال اخبرني علي بن مدرك، قال سمعت ابا زرعة بن عمرو بن جرير، يحدث عن خرشة بن الحر، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة لا ينظر الله اليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب اليم " . قلت من هم يا رسول الله فقد خابوا وخسروا فقال " المنان والمسبل ازاره والمنفق سلعته بالحلف الكاذب " . قال وفي الباب عن ابن مسعود وابي هريرة وابي امامة بن ثعلبة وعمران بن حصين ومعقل بن يسار . قال ابو عيسى حديث ابي ذر حديث حسن صحيح .
১২১৪. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ...... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন যাদের দিকে আল্লাহ্ তা’আলা কিয়ামত দিবসে দৃষ্টিপাত করবেন না এবং তাদের তিনি পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক আযাব। আমি বললাম এরা কারা? ইয়া রাসূলুল্লাহ্, এরা তো হতাশা গ্রস্থ ও ক্ষতিগ্রস্থ। তিনি বললেন, যে অনুগ্রহ করার করার পর খোটা দেয়; যে ব্যক্তি তার লুঙ্গি গোড়ালীর নীচে ঝুলিয়ে পরিধান করে; আর যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পন্যের প্রচার করে। - ইবনু মাজাহ ২২০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ, আবূ হুরায়রা, আবূ উমামা ইবনু চা’লাবা, ইমরান ইবনু হুসায়ন এবং মা’কিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ যারর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।

হাদিস নং: ১২১৫
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا يعقوب بن ابراهيم الدورقي، حدثنا هشيم، حدثنا يعلى بن عطاء، عن عمارة بن حديد، عن صخر الغامدي، قال قال رسول الله صلى الله عليه وسلم " اللهم بارك لامتي في بكورها " . قال وكان اذا بعث سرية او جيشا بعثهم اول النهار وكان صخر رجلا تاجرا وكان اذا بعث تجارة بعثهم اول النهار فاثرى وكثر ماله . قال وفي الباب عن علي وابن مسعود وبريدة وانس وابن عمر وابن عباس وجابر . قال ابو عيسى حديث صخر الغامدي حديث حسن . ولا نعرف لصخر الغامدي عن النبي صلى الله عليه وسلم غير هذا الحديث . وقد روى سفيان الثوري عن شعبة عن يعلى بن عطاء هذا الحديث .
১২১৫. ইয়াকূব ইবনু ইব্রাহীম দাওরাকী (রহঃ) ...... সাখর গামিদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ্ তুমি আমার উম্মুতের জন্য ভোরের মধ্যে বরকত দান করো। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও ক্ষুদ্র সেনাদল বা বৃহৎ সৈন্যবাহিনী পাঠাতেন তখন তাদেরকে দিনের প্রথমাংশে পাঠাতেন। সাখর ছিলেন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা’দলকে দিনের শুরুতেই পাঠিয়ে দিতেন। ফলে তিনি ধনবান হন এবং তার সম্পদ বৃদ্ধি পায়। - "যখন কোথাও ক্ষুদ্র সেনাদল বা বৃহৎ সৈন্যবাহিনী পাঠাতেন তখন তাদেরকে দিনের প্রথমাংশে পাঠাতেন" অংশটুকু যইফ, রাওযুন নাযীর ৪৯০, সহিহ আবু দাউদ ২৩৪৫, যইফা ৪১৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, ইবনু মাসঊদ, বুরায়দা, আনাস, ইবনু উমার, ইবনু আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, সাখর গামিদী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাধীসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীসটি ছাড়া আর কোন হাদীস সাখর গামিদী রাদিয়াল্লাহু আনহু এর বরাতে বর্ণিত আছে বলে আমাদের জানা নাই। সুফইয়ান ছাওরী (রহঃ) এই হাদীসটিকে শু’বা- ইয়া’লা ইবনু আতা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১২১৬
সহিহ (Sahih)
حدثنا ابو حفص، عمر بن علي اخبرنا يزيد بن زريع، اخبرنا عمارة بن ابي حفصة، اخبرنا عكرمة، عن عاىشة، قالت كان على رسول الله صلى الله عليه وسلم ثوبان قطريان غليظان فكان اذا قعد فعرق ثقلا عليه فقدم بز من الشام لفلان اليهودي . فقلت لو بعثت اليه فاشتريت منه ثوبين الى الميسرة . فارسل اليه فقال قد علمت ما يريد انما يريد ان يذهب بمالي او بدراهمي . فقال رسول الله صلى الله عليه وسلم " كذب قد علم اني من اتقاهم لله واداهم للامانة " . قال وفي الباب عن ابن عباس وانس واسماء بنت يزيد . قال ابو عيسى حديث عاىشة حديث حسن غريب صحيح . وقد رواه شعبة ايضا عن عمارة بن ابي حفصة . قال وسمعت محمد بن فراس البصري يقول سمعت ابا داود الطيالسي يقول سىل شعبة يوما عن هذا الحديث فقال لست احدثكم حتى تقوموا الى حرمي بن عمارة بن ابي حفصة فتقبلوا راسه . قال وحرمي في القوم . قال ابو عيسى اى اعجابا بهذا الحديث .
১২১৬. আবূ হাফস আমর ইবনু আলী (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাল নকশাদার দুটি মোটা খসখসে কিতরী কাপড় ছিল। তিনি যখন বসতেন এবং ঘামতেন তখন এ দুটো তাঁর ভারিবোধ, হত। একবার শাম থেকে অমুক এক ইয়াহুদী ব্যবসায়ীর নিকট কিছু কাপড় এল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, কাউকে পাঠিয়ে এর কাছ থেকে স্বচ্ছলতার দিন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে দুটি কাপড় যদি কিনে আনতেন। তারপর তিনি তার কাছে একজনকে পাঠালেন। কিন্তু ইয়াহুদীটি বলল, তিনি কি চান আমি জানি। তিনি চান আমার মাল কিংবা দিরহামগুলি নিয়ে চলে যেতে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে। সে অবশ্য জানে, আমি তাদের মাঝে সর্বাধিক আল্লাহ্ভীরু এবং সর্বাধিক আমানত পরিশোধকারী। - তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, আনাস ও আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ-গারীব। শু’বা (রহঃ) ও এটিকে উমারা ইবনু আবূ হাফসা (রহঃ) থেকে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনু ফিরাস বাসরী (রহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি আবূ দাউদ তায়ালিসী (রহঃ)-কে বলতে শুনেছেন, শু’বা (রহঃ)-কে একদিন এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন তোমরা যতক্ষণ পর্যন্ত হারামী ইবনু উমারা-এর কাছে গিয়ে তার শির- চুম্বন না করেছ ততক্ষণ আমি তোমাদের আর এই হাদীস বর্ণনা করব না। রাবী বলেন, হারামীও তখন এই মজলিসে হাযির ছিলেন।

হাদিস নং: ১২১৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، وعثمان بن عمر، عن هشام بن حسان، عن عكرمة، عن ابن عباس، قال توفي النبي صلى الله عليه وسلم ودرعه مرهونة بعشرين صاعا من طعام اخذه لاهله . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১২১৭. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর তখন তাঁর বর্মটি বিশ সা’ খাদ্যের বিনিময়ে রাখা ছিল। এই খাদ্য তিনি তাঁর পরিবারের জন্য নিয়েছিলেন। - ইবনু মাজাহ ২২৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন এ হাদীসটি হাসান-সাহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন এ হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১২১৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن هشام الدستواىي، عن قتادة، عن انس، ح قال محمد وحدثنا معاذ بن هشام، قال حدثنا ابي، عن قتادة، عن انس، قال مشيت الى النبي صلى الله عليه وسلم بخبز شعير واهالة سنخة ولقد رهن له درع عند يهودي بعشرين صاعا من طعام اخذه لاهله ولقد سمعته ذات يوم يقول " ما امسى في ال محمد صلى الله عليه وسلم صاع تمر ولا صاع حب " . وان عنده يومىذ لتسع نسوة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১২১৮. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ........ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যবের রুটি ও কিছু বাসী চর্বি নিয়ে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলাম তখন তাঁর বর্মটি এক ইয়াহূদীর কাছে বিশ সা’ খাদ্যের বিনিময়ে বন্ধক রাখা ছিল। তা তিনি পরিবারের জন্য এনেছিলেন। একদিন তাঁকে বলতে শুনেছি, মুহাম্মাদ-পরিবারের নিকট কোন সন্ধ্যায় এক সা’ খেজুর বা এক সা’ খাদ্য-শস্য রক্ষিত থাকেনি। অথচ তাঁর কাছে তখন নয়জন স্ত্রী ছিলেন। - ইবনু মাজাহ ২৪৩৭, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসাছটি হাসান-সাহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসাছটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১২১৯
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، اخبرنا عباد بن ليث، صاحب الكرابيسي البصري اخبرنا عبد المجيد بن وهب، قال قال لي العداء بن خالد بن هوذة الا اقرىك كتابا كتبه لي رسول الله صلى الله عليه وسلم قال قلت بلى . فاخرج لي كتابا " هذا ما اشترى العداء بن خالد بن هوذة من محمد رسول الله صلى الله عليه وسلم اشترى منه عبدا او امة لا داء ولا غاىلة ولا خبثة بيع المسلم المسلم " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث عباد بن ليث وقد روى عنه هذا الحديث غير واحد من اهل الحديث .
১২১৯. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ....... আবদুল মাজীদ ইবনু ওয়াহব (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক দিন আদ্দা ইবনু খালিদ ইবনু হাওযা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমাকে যে লিপিখানি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছিলেন তোমাকে কি তা পড়ে শুনাব? আমি বললাম, অবশ্যই। তখন তিনি আমাকে শোনাবার জন্য একটি লিপি বের করলেন। এতে ছিল, এ হলো মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদ্দা ইবনু খালিদ ইবনু হাওযা যা খরীদ করেছেন (এর দলীল)। তিনি তাঁর নিকট থেকে এমন একটি দাস বা দাসী ক্রয় করেছেন, যার মধ্যে কোন দোষ নেই। এটি পলায়ন করে না, এবং তা দুশ্চিরিত্রের অধিকারী নয়। এ হলো এক মুসলিমের সঙ্গে আরেক মুসলিমের ক্রয়-বিক্রয়। - ইবনু মাজাহ ২২৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। আব্বাস ইবনু লায়ছের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানি না। একাধিক হাদীস বিশেষজ্ঞ রাবী এটিকে তাঁর বরাতে বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। আব্বাস ইবনু লায়ছের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানি না। একাধিক হাদীস বিশেষজ্ঞ রাবী এটিকে তাঁর বরাতে বর্ণনা করেছেন।
হাদিস নং: ১২২০
যঈফ (Dai'f)
حدثنا سعيد بن يعقوب الطالقاني، حدثنا خالد بن عبد الله الواسطي، عن حسين بن قيس، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم لاصحاب المكيال والميزان " انكم قد وليتم امرين هلكت فيه الامم السالفة قبلكم " . قال ابو عيسى هذا حديث لا نعرفه مرفوعا الا من حديث حسين بن قيس . وحسين بن قيس يضعف في الحديث . وقد روي هذا باسناد صحيح عن ابن عباس موقوفا .
১২২০. সাঈদ ইবনু ইয়াকুব তালকানী (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লা ও পরিমাপ-পাত্রের মাপে ওজনজকারীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা এমন দুই বিষয়ের দায়িত্বে নিয়োজিত যে, তোমাদের পূর্ববর্তী যুগে অতীত যুগে অতীত হয়ে যাওয়া বহু উম্মত এই দুই বিষয়ে ধ্বংস হয়ে গেছে। - মিশকাত, তাহিকিক ছানী ২৮৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হুসায়ন ইবনু কায়স (রহঃ)-এর সূত্র ছাড়া এই হাদিসটির মারফূ’ রিওয়ায়াত সম্পর্কে আমরা জানিনা। হাদীসের ক্ষেত্রে হুসায়ন ইবনু কায়স যঈফ। এই হাদীসটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সাহীহ সনদে মওকূফরূপেও বর্ণিত আছে।

নোট: * হাদিসটি মারফূ হিসেবে দুর্বল কিন্তু মাওকুফ হিসেবে সহিহ।
হাদিস নং: ১২২১
যঈফ (Dai'f)
حدثنا حميد بن مسعدة، اخبرنا عبيد الله بن شميط بن عجلان، حدثنا الاخضر بن عجلان، عن عبد الله الحنفي، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم باع حلسا وقدحا وقال " من يشتري هذا الحلس والقدح " . فقال رجل اخذتهما بدرهم . فقال النبي صلى الله عليه وسلم " من يزيد على درهم من يزيد على درهم " فاعطاه رجل درهمين فباعهما منه . قال ابو عيسى هذا حديث حسن لا نعرفه الا من حديث الاخضر بن عجلان . وعبد الله الحنفي الذي روى عن انس هو ابو بكر الحنفي . والعمل على هذا عند بعض اهل العلم لم يروا باسا ببيع من يزيد في الغناىم والمواريث . وقد روى المعتمر بن سليمان وغير واحد من اهل الحديث عن الاخضر بن عجلان هذا الحديث .
১২২১. হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ...... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক খন্ড (উটের পিঠের) নিচে বিছানোর কাপড় ও কাঠের পেয়ালা বিক্রি করেন। তিনি বলেন, এই কাপড় ও পেয়ালা কে খরীদ করবে? এক ব্যক্তি বলল আমি উভয়টিকে এক দিরহামে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক দিরহামের অধিক কে দিতে পারবে? এক দিরহামের অধিক কে দিতে পারবে? তখন এক ব্যক্তি দুই দিরহাম দিল। অনন্তর তিনি তার কাছেই এ দুটি জিনিস বিক্রি করে দিলেন। - ইবনু মাজাহ ২১৯৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আখযার ইবনু আজলানের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানি না। আবদুল্লাহ হানাফী নামক যে রাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন তিনি হলেন, আবূ বকর হানাফী (রহঃ)। কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। গনীমত সম্পদ ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ সকল ক্ষেত্রেই নিলামে ডাকে বিক্রিতে কোন অসুবিধা আছে বলে তাঁরা মনে করেন না। মু’তামির ইবনু সুলায়মান এবং আরো একাধিক এই হাদীসটিকে আখযার ইবনু আজলান (রহঃ) সূত্রে রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ১২২২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن جابر، ان رجلا، من الانصار دبر غلاما له فمات ولم يترك مالا غيره فباعه النبي صلى الله عليه وسلم فاشتراه نعيم بن عبد الله بن النحام . قال جابر عبدا قبطيا مات عام الاول في امارة ابن الزبير . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر بن عبد الله . والعمل على هذا الحديث عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم لم يروا ببيع المدبر باسا . وهو قول الشافعي واحمد واسحاق . وكره قوم من اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم بيع المدبر . وهو قول سفيان الثوري ومالك والاوزاعي .
১২২২. ইবনু আবূ উমার (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, জনৈক আনসারী তার একটি গোলামকে মুদাববার বানায়। পরে ঐ ব্যক্তি মারা যায়। কিন্তু এই গোলামটি ছাড়া সে আর কোন সম্পদ রেখে যায়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-একে বিক্রি করে দেন। নুআয়ম ইবনু আবদুল্লাহ ইবনু নাহহাম একে খরীদ করেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি ছিল একজন কিবতী গেলাম। সে ইবনুয- যুবাইর এর খিলাফতের প্রথম বছরে মারা যায়। - ইরওয়া ১২৮৮, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২১৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এটি জাবির ইবনু আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। কতক সাহাবী ও অপরাপর আলিমপর আলিমগণের, এই হাদীস অনুসারে আমল রয়েছে। তাঁরা মুদাববার বিক্রি করায় কোন দোষ মনে করেন না। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ (রহঃ) এর অভিমত। সাহাবী ও অপর একদল আলিম ’মুদাববার’ বিক্রি করা নাজায়েয বলেন। এ হলো ইমাম সুফইয়ান ছাওরী, মালিক ও আওযাঈ (রহঃ) এর অভিমত।

নোট: মুদাববারঃ মৃত্যুর সঙ্গে সম্পর্কিত করে দাস আযাদ করা। যেমন কেউ বলল, আমি মারা গেলে তুমি আযাদ। এই ধরনের আযাদকৃত দাসকে "মুদাববার" বলা হয়।
হাদিস নং: ১২২৩
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابن المبارك، اخبرنا سليمان التيمي، عن ابي عثمان، عن ابن مسعود، عن النبي صلى الله عليه وسلم انه نهى عن تلقي البيوع . قال وفي الباب عن علي وابن عباس وابي هريرة وابي سعيد وابن عمر ورجل من اصحاب النبي صلى الله عليه وسلم .
১২২৩. হান্নাদ (রহঃ) ....... ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প মূল্যে ক্রয়ের জন্য বহিরাগত বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করেছেন। - ইবনু মাজাহ ২১৮০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, ইবনু আব্বাস, আবূ হুরায়রা, আবূ সাঈদ, ইবনু উমার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে আলী, ইবনু আব্বাস, আবূ হুরায়রা, আবূ সাঈদ, ইবনু উমার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১২২৪
সহিহ (Sahih)
حدثنا سلمة بن شبيب، حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا عبيد الله بن عمرو الرقي، عن ايوب، عن محمد بن سيرين، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم نهى ان يتلقى الجلب فان تلقاه انسان فابتاعه فصاحب السلعة فيها بالخيار اذا ورد السوق . قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث ايوب وحديث ابن مسعود حديث حسن صحيح . وقد كره قوم من اهل العلم تلقي البيوع وهو ضرب من الخديعة . وهو قول الشافعي وغيره من اصحابنا .
১২২৪. সালামা ইবনু শাবীব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী বহিরাগত আমদানী কারকের সঙ্গে সাক্ষাৎ করা নিষিদ্ধ করেছেন। কেউ যদি পন্য মালিকের সঙ্গে আগাম সাক্ষাৎ করে একভাবে কোন পন্য খরীদ করে তবে পন্য মালিক বাজারে আসার পর তার পূর্বে বিক্রি ভঙ্গ করার ইখতিয়ার থাকবে। - ইবনু মাজাহ ২১৭৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২২১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আয়্যূব (রহঃ) সূত্রে বর্ণিত এই হাদিসটি হাসান-গারীব। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু -এর বর্ণিত হাদীসটি (১২২৩ নং) হাসান-সাহীহ। একদল আলিম বহিরাগত বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ অবৈধ বলেছেন। এতো এক ধরনের প্রতারণা। এ হলো ইমাম শাফিঈ ও আমাদের অন্যান্য ইমামগণের অভিমত।

হাদিস নং: ১২২৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، واحمد بن منيع، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم وقال قتيبة يبلغ به النبي صلى الله عليه وسلم قال " لا يبيع حاضر لباد " . قال وفي الباب عن طلحة وجابر وانس وابن عباس وحكيم بن ابي يزيد عن ابيه وعمرو بن عوف المزني جد كثير بن عبد الله ورجل من اصحاب النبي صلى الله عليه وسلم .
১২২৫. কুতায়বা ও আহমাদ ইবনু মানী’ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহরবাসী কোন গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রি করবে না। - ইবনু মাজাহ ২১৭৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১২২২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে তালহা, আনাস, জাবির, ইবনু আব্বাস, হাকীম ইবনু আবূ ইয়াযীদ তৎপিতা আবূ ইয়াযীদ, কাছীর ইবনু আবদুল্লাহর পিতামহ আমার ইবনু আওফ মুযানী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী (রাঃ) থেকেও এই বিষয়ে হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১২২৬
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي، واحمد بن منيع، قالا حدثنا سفيان بن عيينة، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يبيع حاضر لباد دعوا الناس يرزق الله بعضهم من بعض " . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . وحديث جابر في هذا هو حديث حسن صحيح ايضا . والعمل على هذا الحديث عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم كرهوا ان يبيع حاضر لباد . ورخص بعضهم في ان يشتري حاضر لباد . وقال الشافعي يكره ان يبيع حاضر لباد وان باع فالبيع جاىز .
১২২৬. নাসর ইবনু আলী ও আহমাদ ইবনু মানী (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শহরবাসী কোন গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রয় করবে না। মানুষকে তাদের স্বাভাবিকতার উপরই ছেড়ে দাও, যেন আল্লাহ্ তা’আলা তাদের একের দ্বারা অন্যের রিযিকের ব্যবস্থা করেন। - ইবনু মাজাহ ২১৭৬, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১২২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি (১২২৫ নং) হাসান- সাহীহ। এই বিষয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি (১২২৬ নং) ও হাসান-সাহীহ। কতক সাহাবী ও অপরাপর আলিমগণের এই হাদীসের মর্মানুসারে আমল রয়েছে। তাঁরা কোন গ্রামবাসীর পক্ষ হয়ে শহরবাসীর বিক্রয় করা না-জায়েয বলেন। আবার তাঁদের কেউ কেউ গ্রামবাসীর পক্ষ হয়ে কোন শহরবাসীর কিছু ক্রয় করে দেওয়ার অনুমতি দিয়েছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেন, গ্রামবাসীর পক্ষ হয়ে শহরবাসীর বিক্রয় করা মাকরূহ। তবে যদি বিক্রয় করে দেয় তবে বিক্রয় কার্যকরী হবে।

হাদিস নং: ১২২৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا يعقوب بن عبد الرحمن الاسكندراني، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمزابنة . قال وفي الباب عن ابن عمر وابن عباس وزيد بن ثابت وسعد وجابر ورافع بن خديج وابي سعيد . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . والمحاقلة بيع الزرع بالحنطة . والمزابنة بيع الثمر على رءوس النخل بالتمر . والعمل على هذا عند اكثر اهل العلم كرهوا بيع المحاقلة والمزابنة .
১২২৭. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুযাবানা থেকে নিষেধ করেছেন। - ইরওয়া ২৩৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১২২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমার, ইবনু আব্বাস, যায়দ ইবনু ছাবিত, সা’দ, জাবির, রাফি, ইবনু খাদীজ ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ। মুহাকালা হল, হস্তস্থিত গমের বিনিময়ে ক্ষেত্রস্থিত শস্য বিক্রয় করা। মুযাবানা হল, শুকনা খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রি করা। এই হাদীস অনুসারে আলিমগণের আমল রয়েছে। তাঁরা মুহাকালা ও মুযাবানা জাতীয় বিক্রয় না-জাইয বলে মতে প্রকাশ করেছেন।