হাদিস নং: ২৫১৮
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا ليث بن سعد، وابن، لهيعة عن قيس بن الحجاج، قال وحدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا ابو الوليد، حدثنا ليث بن سعد، حدثني قيس بن الحجاج المعنى، واحد، عن حنش الصنعاني، عن ابن عباس، قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال " يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله واعلم ان الامة لو اجتمعت على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على ان يضروك بشيء لم يضروك الا بشيء قد كتبه الله عليك رفعت الاقلام وجفت الصحف " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৫১৮. আহমাদ ইবন মুহাম্মদ ইবন মূসা ও আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ...... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (আরোহী) ছিলাম। তিনি বললেনঃ ওহে বালক, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর (বিধানসমূহের) হিফাযত করবে। তিনি তোমার হিফাযত করবেন; আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখবে তাঁকে তোমার সামনে পাবে। যখন কিছু চাবে তখন আল্লাহর কাছেই চাবে, যখন সাহায্য চাবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাবে। জেনে রাখ, সমস্ত উম্মতও যদি তোমার উপকার করতে একত্রিত হয়ে যায় তবে আল্লাহ যা তোমার তকদীরে লিখে রেখেছেন তা ছাড়া কোন উপকার তারা তোমার করতে পারবে না। আর সব উম্মত যদি তোমার কোন ক্ষতি করতে একত্রিত হয়ে যায় তবে তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা লিখে রেখছেন তা ছাড়া তোমার কোন ক্ষতি তারা করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে আর লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে। সহীহ, মিশকাত ৫৩০২, যিলালুল জান্নাত ৩১৬-৩১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৫১৯
হাসান (Hasan)
حدثنا ابو حفص، عمرو بن علي حدثنا يحيى بن سعيد القطان، حدثنا المغيرة بن ابي قرة السدوسي، قال سمعت انس بن مالك، يقول قال رجل يا رسول الله اعقلها واتوكل او اطلقها واتوكل قال " اعقلها وتوكل " . قال عمرو بن علي قال يحيى وهذا عندي حديث منكر . قال ابو عيسى وهذا حديث غريب من حديث انس لا نعرفه الا من هذا الوجه وقد روي عن عمرو بن امية الضمري عن النبي صلى الله عليه وسلم نحو هذا .
২৫১৯. আবূ হাফস আমর ইবন আলী (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ, উট বেধে রেখে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে দিয়ে তাওয়াক্কুল করব? তিনি বললেনঃ বেঁধে রেখে তাওয়াক্কুল করবে। হাসান, তাখরিজুল মুশকিলাহ ২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৭ [আল মাদানী প্রকাশনী]
আমর ইবন আলী (রহঃ) বলেন, ইয়াহইয়া (রহঃ) বলেছেনঃ আমার মতে এ হাদীসটি মুনকার। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমর ইবন উমায়্যা যামরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।
আমর ইবন আলী (রহঃ) বলেন, ইয়াহইয়া (রহঃ) বলেছেনঃ আমার মতে এ হাদীসটি মুনকার। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমর ইবন উমায়্যা যামরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ২৫২০
সহিহ (Sahih)
حدثنا ابو موسى الانصاري، حدثنا عبد الله بن ادريس، حدثنا شعبة، عن بريد بن ابي مريم، عن ابي الحوراء السعدي، قال قلت للحسن بن علي ما حفظت من رسول الله صلى الله عليه وسلم قال حفظت من رسول الله صلى الله عليه وسلم " دع ما يريبك الى ما لا يريبك فان الصدق طمانينة وان الكذب ريبة " . وفي الحديث قصة . قال وابو الحوراء السعدي اسمه ربيعة بن شيبان . قال وهذا حديث حسن صحيح .
حدثنا بندار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن بريد، فذكر نحوه .
حدثنا بندار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن بريد، فذكر نحوه .
২৫২০. আবূ মূসা আনসারী (রহঃ) .... আবুল হাওরা সা’দী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু-কে বললামঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কি বিষয় স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছি যে, যাতে তোমার দ্বিধা আছে তা পরিত্যাগ করে যাতে তোমার দ্বিধা নাই তা গ্রহণ কর। সত্য হল প্রশান্তি আর মিথ্যা হল দ্বিধা।
সহীহ, ইরওয়া ১২,২০৭৪, আযাযিল ১৭৯, আর রাওযুন নাযীর ১২৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে, হাদীসটি সহীহ। আবুল হাওরা সা’দী (রহঃ) এর নাম হল রাবীআ ইবন শায়বান। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... বুরায়দ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
সহীহ, ইরওয়া ১২,২০৭৪, আযাযিল ১৭৯, আর রাওযুন নাযীর ১২৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে, হাদীসটি সহীহ। আবুল হাওরা সা’দী (রহঃ) এর নাম হল রাবীআ ইবন শায়বান। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... বুরায়দ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ২৫২১
যঈফ (Dai'f)
حدثنا زيد بن اخزم الطاىي البصري، حدثنا ابراهيم بن ابي الوزير، حدثنا عبد الله بن جعفر المخرمي، عن محمد بن عبد الرحمن بن نبيه، عن محمد بن المنكدر، عن جابر، قال ذكر رجل عند النبي صلى الله عليه وسلم بعبادة واجتهاد وذكر عنده اخر برعة فقال النبي صلى الله عليه وسلم " لا تعدل بالرعة " . وعبد الله بن جعفر هو من ولد المسور بن مخرمة وهو مدني ثقة عند اهل الحديث . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه .
২৫২১. যায়দ ইবন আখযাম তায়ী বাসরী (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জনৈক ব্যক্তির ইবাদত ও মুজাহাদার কথা এবং আরো কজনের ফরহেযকারীর কথা আলোচনা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পরহেযগারীর সমান কিছু নয়। যঈফ, যঈফা ৪৮১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৯ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবদুল্লাহ ইবন জা’ফর (রহঃ) হলেন মিসওয়ার ইবন মাখরামা (রহঃ) এর বংশধর। তিনি মাদানী, হাদীস বিশেষজ্ঞদের কাছে বিশ্বস্ত। এ হাদিসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
রাবী আবদুল্লাহ ইবন জা’ফর (রহঃ) হলেন মিসওয়ার ইবন মাখরামা (রহঃ) এর বংশধর। তিনি মাদানী, হাদীস বিশেষজ্ঞদের কাছে বিশ্বস্ত। এ হাদিসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৫২২
যঈফ (Dai'f)
حدثنا هناد، وابو زرعة وغير واحد قالوا اخبرنا قبيصة، عن اسراىيل، عن هلال بن مقلاص الصيرفي، عن ابي بشر، عن ابي واىل، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اكل طيبا وعمل في سنة وامن الناس بواىقه دخل الجنة " . فقال رجل يا رسول الله ان هذا اليوم في الناس لكثير . قال " وسيكون في قرون بعدي " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه من حديث اسراىيل .
حدثنا عباس الدوري، حدثنا يحيى بن ابي بكير، عن اسراىيل، بهذا الاسناد نحوه . وسالت محمد بن اسماعيل عن هذا الحديث، فلم يعرفه الا من حديث اسراىيل ولم يعرف اسم ابي بشر .
حدثنا عباس الدوري، حدثنا يحيى بن ابي بكير، عن اسراىيل، بهذا الاسناد نحوه . وسالت محمد بن اسماعيل عن هذا الحديث، فلم يعرفه الا من حديث اسراىيل ولم يعرف اسم ابي بشر .
২৫২২. হান্নাদ, আবূ যুরআ প্রমুখ (রহঃ) .... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি হালাল খাদ্য আহার করে, সুন্নাত অনুসারে আমল করে এবং এবং যার নিপীড়ন থেকে লোকেরা নিরাপদ থাকে সে জান্নাতে দাখেল হবে। জনৈক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ, এ ধরণের লোক তো বর্তমানে অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার পরবর্তী যুগেও এমন লোক হবে।
যঈফ, মিশকাত ১৭৮, তা’লীকুর রাগীব ১/৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। ইসরাঈল (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্বাস ইবন মুহাম্মদ (রহঃ) ... হিলাল ইবন মিকলাস (রহঃ) থেকে কাবীসা-ইসরাঈল (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে।
যঈফ, মিশকাত ১৭৮, তা’লীকুর রাগীব ১/৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। ইসরাঈল (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্বাস ইবন মুহাম্মদ (রহঃ) ... হিলাল ইবন মিকলাস (রহঃ) থেকে কাবীসা-ইসরাঈল (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ২৫২৩
হাসান (Hasan)
حدثنا عباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد، حدثنا سعيد بن ابي ايوب، عن ابي مرحوم عبد الرحيم بن ميمون، عن سهل بن معاذ بن انس الجهني، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " من اعطى لله ومنع لله واحب لله وابغض لله وانكح لله فقد استكمل ايمانه " . قال ابو عيسى هذا حديث حسن .
২৫২৩. আব্বাস দূরী (রহঃ) .... সাহল ইবন মুআয জুহানী তার পিতা মুআয যুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করে এবং আল্লাহর উদ্দেশ্যেই মানা করে, আল্লাহর উদ্দেশ্যেই ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা পোষণ করে, আল্লাহর উদ্দেশ্যেই বিয়ে-সাদী করে, সে তার ঈমান পরিপূর্ণ করল। হাসান, সহিহাহ ১/১১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান।
হাদিস নং: ২৫২৪
সহিহ (Sahih)
حدثنا عباس الدوري، قال: حدثنا عبيد الله بن موسى، قال: اخبرنا شيبان، عن فراس، عن عطية، عن ابي سعيد الخ دري، عن النبي صلى الله عليه وسلم قال: اول زمرة تدخل الجنة على صورة القمر ليلة البدر، والثانية على لون احسن كوكب دري في السماء، لكل رجل منهم زوجتان على كل زوجة سبعون حلة يبدو مخ ساقها من وراىها
هذا حديث حسن صحيح
هذا حديث حسن صحيح
২৫২৪. আব্বাস দূরী (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের রূপ হবে পূর্ণিমার পূর্ণ চন্দ্রের ন্যায়; দ্বিতীয় দলটির রং হবে আকাশের উজ্জল নক্ষত্র থেকেও সুন্দর; তাদের প্রত্যেক পুরুষের জন্য থাকবে দু’জন স্ত্রী। প্রত্যেক স্ত্রীর পরনে থাকবে ৭০টি জোড়া, যার উপর থেকে তার পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে। সহীহ, সহিহাহ ১৭৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।