অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
তিনটি কারনের কোন একটি ছাড়া মুসলিম ব্যক্তির খুন হালাল নয়।
মোট ১১২ টি হাদিস
হাদিস নং: ২২২১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام بن منبه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى ينبعث دجالون كذابون قريب من ثلاثين كلهم يزعم انه رسول الله " . قال ابو عيسى وفي الباب عن جابر بن سمرة وابن عمر . وهذا حديث حسن صحيح .
২২২১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রায় ত্রিশজন মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবী করবে। সহীহ, সহিহাহ ১৬৮৩, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ বিষয়ে জাবির ইবন সামুরা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ বিষয়ে জাবির ইবন সামুরা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، عن ابي اسماء الرحبي، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى تلحق قباىل من امتي بالمشركين وحتى يعبدوا الاوثان وانه سيكون في امتي ثلاثون كذابون كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২২২. কুতায়বা (রহঃ) ...... ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে শামিল না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এমনকি এরা মূর্তিপূজাও পর্যন্তও করবে। অচিরেই আমার উম্মতে ত্রিশজন অতি মিথ্যাবাদী আবির্ভাব হবে। তারা প্রত্যেকেই দাবী করবে যে সে নবী, অথচ আমিই শেষ নবী, আমার পরে কোন নবী নাই। সহীহ, মিশকাত ৫৪০৬, সহিহাহ ১৬৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হসান-সাহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হসান-সাহীহ।
হাদিস নং: ২২২৩
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا الفضل بن موسى، عن شريك بن عبد الله، عن عبد الله بن عصم، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " في ثقيف كذاب ومبير " . قال ابو عيسى يقال الكذاب المختار بن ابي عبيد والمبير الحجاج بن يوسف . حدثنا ابو داود سليمان بن سلم البلخي اخبرنا النضر بن شميل عن هشام بن حسان قال احصوا ما قتل الحجاج صبرا فبلغ ماىة الف وعشرين الف قتيل . قال ابو عيسى وفي الباب عن اسماء بنت ابي بكر .
حدثنا عبد الرحمن بن واقد، حدثنا شريك، نحوه بهذا الاسناد . وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث شريك . وشريك يقول عبد الله بن عصم واسراىيل يقول عبد الله بن عصمة .
حدثنا عبد الرحمن بن واقد، حدثنا شريك، نحوه بهذا الاسناد . وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث شريك . وشريك يقول عبد الله بن عصم واسراىيل يقول عبد الله بن عصمة .
২২২৩. আলী ইবন হুজর (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছাকীফ গোত্রে মিথ্যুক ও সন্ত্রাসী খুনী ব্যক্তির জন্ম হবে।
সহীহ, মুসলিম ৭/১৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) কথিত আছে যে, এই মিথ্যাবাদী ব্যক্তিটি হলো মুখতার ইবন আবূ উবায়দ (সে দাবী করত যে, তার নিকট জিবরীল আসেন) আর সন্ত্রাসী খুনী ব্যক্তিটি হল হাজ্জাজ ইবন ইউসুফ।
আবূ দাউদ সুলায়মান ইবন সালম বালখী (রহঃ) ... হিশাম ইবন হাসসান (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত ব্যক্তিদের হাজ্জাজ বেধে এনে হত্য করেছিল তাদের সংখ্যা একলাখ বিশ হাজারে পৌছে যায়। এ বিষযে আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
আবদুর রহমান ইবন ওয়াকিদ (রহঃ) ... শারীফ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাসান-গারীব। শারীক (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। শারীক বলেন, রাবীর নাম হল আবদুল্লাহ ইবন উস্ম, আর ইসরাইল বলেন তার নাম হল আবদুল্লাহ ইবন ইসমা।

হাদিস নং: ২২২৪
সহিহ (Sahih)
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا محمد بن الفضيل، عن الاعمش، عن علي بن مدرك، عن هلال بن يساف، عن عمران بن حصين، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم ياتي من بعدهم قوم يتسمنون ويحبون السمن يعطون الشهادة قبل ان يسالوها " . قال ابو عيسى هكذا روى محمد بن فضيل هذا الحديث عن الاعمش عن علي بن مدرك عن هلال بن يساف وروى غير واحد من الحفاظ هذا الحديث عن الاعمش عن هلال بن يساف ولم يذكروا فيه علي بن مدرك .
قال وحدثنا الحسين بن حريث، حدثنا وكيع، عن الاعمش، حدثنا هلال بن يساف، عن عمران بن حصين، عن النبي صلى الله عليه وسلم فذكر نحوه . وهذا اصح عندي من حديث محمد بن فضيل وقد روي من غير وجه عن عمران بن حصين عن النبي صلى الله عليه وسلم .

২২২৪. ওয়াসিল ইবন আবদুল আ’লা (রহঃ) ...... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, সর্বোত্তম যুগ হল আমার যুগ, এরপ যারা তাদের নিকটবর্তী। এরপর যারা তাদের নিকটবর্তী। এরপর আসবে এমন এক যুগ যে যুগের লোকেরা হবে মোটা এবং মোটা হওয়াটা তারা পছন্দ করবে। সাক্ষী চাওয়ার আগেই তারা সাক্ষ্য দিবে। সহীহ, সহিহাহ ১৮৪০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২১ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন ফুযায়ল (রহঃ) এ হাদীসটি আ’মাশ-আলী ইবন মুদরিক-হিলাল ইবন ইয়াসাফ (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। একাধিক হাফিযুল হাদীস রাবী এটি আ’মাশ-হিলাল ইবন ইয়াসাফ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। তারা মাঝে আলী ইবন মুদরিক (রহঃ) এর নাম উল্লেখ করেননি।
হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি আমার কাছে মুহাম্মদ ইবন ফুযায়ল (রহঃ) এর রিওয়ায়াত (২২২৩ নং) অপেক্ষা অধিকতর সহীহ। এ হাদীসটি ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিকভাবে বর্ণিত আছে।

হাদিস নং: ২২২৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، عن قتادة، عن زرارة بن اوفى، عن عمران بن حصين، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير امتي القرن الذي بعثت فيهم ثم الذين يلونهم " . قال ولا اعلم ذكر الثالث ام لا " ثم ينشا اقوام يشهدون ولا يستشهدون ويخونون ولا يوتمنون ويفشو فيهم السمن " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২২৫. কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে যুগে প্রেরিত হয়েছি আমার সে যুগের উম্মতরা হল শ্রেষ্ঠ, এরপর হল তারা যারা তাদের পরবর্তী যুগের। এর পরবর্তী তৃতীয় যুগের কথা উল্লেখ করা হয়েছে কিনা আমার জানা নেই। তারপর এমন কিছু লোকের উদ্ভব হবে যারা সাক্ষী দিবে অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হয়নি, তারা খেয়ানত করবে, আমানত রক্ষায় বিশ্বস্ত হবে না। তাদের মধ্যে স্থূলতার বিস্তার ঘটবে। সহীহ, সহিহাহ ১৮৪০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২৬
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا عمر بن عبيد الطنافسي، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يكون من بعدي اثنا عشر اميرا " . قال ثم تكلم بشيء لم افهمه فسالت الذي يليني فقال قال " كلهم من قريش " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا ابو كريب، حدثنا عمر بن عبيد، عن ابيه، عن ابي بكر بن ابي موسى، عن جابر بن سمرة، عن النبي صلى الله عليه وسلم مثل هذا الحديث وقد روي من غير وجه عن جابر بن سمرة . قال ابو عيسى هذا حديث حسن غريب يستغرب من حديث ابي بكر بن ابي موسى عن جابر بن سمرة . وفي الباب عن ابن مسعود وعبد الله بن عمرو .

২২২৬. আবূ কুরায়ব (রহঃ) ..... জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পর বার জন আমীর হবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন। কিন্তু আমি তা বুজতে পারিনি, তাই আমার কাছে যে ব্যক্তি ছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা প্রত্যেকেই কুরায়শ গোত্রভুক্ত হবেন। সহীহ, সহিহাহ ১০৭৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে এটি একাধিকভাবে বর্ণিত আছে। আবূ কুরায়ব (রহঃ) জাবির ইবন সামূরা রাদিয়াল্লাহু আনহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীসটির অনুরূপ বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবূ বকর ইবন আবূ মূসা জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে এটিকে গারীব বলে মনে করা হয়। এ বিষয়ে ইবন মাসউদ এবং ’আবদুল্লাহ ইবন ’আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২২২৭
হাসান (Hasan)
حدثنا بندار، حدثنا ابو داود، حدثنا حميد بن مهران، عن سعد بن اوس، عن زياد بن كسيب العدوي، قال كنت مع ابي بكرة تحت منبر ابن عامر وهو يخطب وعليه ثياب رقاق فقال ابو بلال انظروا الى اميرنا يلبس ثياب الفساق . فقال ابو بكرة اسكت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اهان سلطان الله في الارض اهانه الله " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২২২৭. বুনদার (রহঃ) ...... যিয়াদ ইবন কুসায়ব আদওয়ী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলে, আমি ইবন আমীরের মিম্বরের নীচে আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে বসেছিলাম। তিনি খুতবা দিচ্ছিলেন। তার পরনে ছিল হালকা পাতলা ধরণের পোশাক। তখন আবূ বিলাল (রহঃ) আমাকে বললেনঃ আমাদের আমীরের দিকে চেয়ে দেখ, ফাসিকদের অনুরূপ পোষাক পরেছেন। আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ চুপ কর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি, যমীনে আল্লাহর নিযুক্ত সুলতানকে অপমান করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্চিত করবেন। হাসান, সহিহাহ ২২৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২৮
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، قال قيل لعمر بن الخطاب لو استخلفت قال ان استخلف فقد استخلف ابو بكر وان لم استخلف لم يستخلف رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى وفي الحديث قصة طويلة . وهذا حديث صحيح قد روي من غير وجه عن ابن عمر .
২২২৮. ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ...... সালিম ইবন আবদুল্লাহ ইবন ’উমার তার পিতা আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ’উমার রাদিয়াল্লাহু আনহু-কে বলা হল, আপনি যদি আপনার উত্তরাধিকারী কোন খলীফা মনোনীত করে যেতেন! তিনি বললেনঃ আমি যদি খেলাফতের ক্ষেত্রে উত্তরাধিকারী মনোনীত করি তবে (তা-ও বৈধ) আবূ বকর রাদিয়াল্লাহু আনহুও তো উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। আর যদি উত্তরাধিকারী হিসাবে কোন খলীফা মনোনীত না করি তবে (তা-ও ঠিক) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে খলীফা মনোনীত করে যাননি। সহিহ, সহিহ আবু দাউদ ২৬০৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
এ হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
হাদিস নং: ২২২৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا سريج بن النعمان، حدثنا حشرج بن نباتة، عن سعيد بن جمهان، قال حدثني سفينة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الخلافة في امتي ثلاثون سنة ثم ملك بعد ذلك " . ثم قال لي سفينة امسك خلافة ابي بكر وخلافة عمر وخلافة عثمان . ثم قال لي امسك خلافة علي . قال فوجدناها ثلاثين سنة . قال سعيد فقلت له ان بني امية يزعمون ان الخلافة فيهم . قال كذبوا بنو الزرقاء بل هم ملوك من شر الملوك . قال ابو عيسى وفي الباب عن عمر وعلي قالا لم يعهد النبي صلى الله عليه وسلم في الخلافة شيىا . وهذا حديث حسن قد رواه غير واحد عن سعيد بن جمهان ولا نعرفه الا من حديث سعيد بن جمهان .
২২২৯. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... সাফীনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের খিলাফত হবে ত্রিশ বছর। এরপর হবে বাদশাহী। সহীহ, সহিহাহ ৪৫৯, ১৫৩৪, ১৫৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৬ [আল মাদানী প্রকাশনী]
বর্ণনাকারী সাঈদ (রহঃ) বলেন, অতপর সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেনঃ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত কাল গণনা কর। পরে বললেনঃ উমার ও উসমান রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকাল গণনা কর। এরপর বললেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকাল গণনা কর। গনে দেখলাম যে, এ পর্যন্ত ত্রিশ বছর হয়ে যায়।
সাঈদ (রহঃ) বলেনঃ আমি তাঁকে বললাম, বানূ উমাইয়ারা তো বলে যে তাদের মাঝেও খিলাফত বিদ্যমান? তিনি বললেনঃ যারকার সন্তানরা (বানূ উমাইয়া) মিথ্যা বলেছে বরং এরা তো নিকৃষ্ট বাদশাহের অন্তর্ভুক্ত বাদশাহের দল। এ বিষয়ে উমার ও আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে, তারা বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত বিষয়ে কোন ওয়াসীয়ত করে যান নাই।
এ হাদীসটি হাসান। একাধিক রাবী এটি সাঈদ ইবন জুমহান (রহঃ) এর বরাতে বর্ণনা করেছেন। তাঁর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

হাদিস নং: ২২৩০
সহিহ (Sahih)
حدثنا حسين بن محمد البصري، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن حبيب بن الزبير، قال سمعت عبد الله بن ابي الهذيل، يقول كان ناس من ربيعة عند عمرو بن العاصي فقال رجل من بكر بن واىل لتنتهين قريش او ليجعلن الله هذا الامر في جمهور من العرب غيرهم . فقال عمرو بن العاصي كذبت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " قريش ولاة الناس في الخير والشر الى يوم القيامة " . قال ابو عيسى وفي الباب عن ابن مسعود وابن عمر وجابر . وهذا حديث حسن غريب صحيح .
২২৩০. হুসায়ন ইবন মুহাম্মদ বাসরী (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আবূ হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত যে, রাবীআ গোত্রের কিছু লোক ’আমর ইবন ’আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত ছিল। বাকর ইবন ওয়াইলের এক ব্যক্তি তখন বললঃ কুরায়শদের অবশ্যই অন্যায় কর্ম থেকে বিরত হওয়া উচিত নইলে আল্লাহ তাআলা খিলাফতের দায়িত্ব (তাদের থেকে ছিনিয়ে নিয়ে) সাধারণ আরব অনারদের দিয়ে দিবেন। ’আমর ইবন’ আস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমি ভুল বলছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ভাল-মন্দ সব অবস্থায় কিয়ামত পর্যন্ত কুরায়শরা লোকদের নেতৃত্ব দিবে। সহীহ, সহিহাহ ১১৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন ’উমার, ইবন মাসউদ এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
এ বিষয়ে ইবন ’উমার, ইবন মাসউদ এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২২৩১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار العبدي، حدثنا ابو بكر الحنفي، عن عبد الحميد بن جعفر، عن عمر بن الحكم، قال سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " لا يذهب الليل والنهار حتى يملك رجل من الموالي يقال له جهجاه " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২২৩১. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাত-দিনের বিনাশ ঘটবে না যতদিন না জাহজাহ নামক জনৈক আযাদকৃত দাস রাজ্যাধিকারী হয়ছে। সহীহ, সহিহাহ ২৪৪১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২২৩২
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، عن ابي اسماء الرحبي، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم " انما اخاف على امتي الاىمة المضلين " . قال وقال رسول الله صلى الله عليه وسلم " لا تزال طاىفة من امتي على الحق ظاهرين لا يضرهم من يخذلهم حتى ياتي امر الله " . قال ابو عيسى وهذا حديث حسن صحيح . قال سمعت محمد بن اسماعيل يقول سمعت علي بن المديني يقول وذكر هذا الحديث عن النبي صلى الله عليه وسلم " لا تزال طاىفة من امتي ظاهرين على الحق " . فقال علي هم اهل الحديث .
২২৩২. কুতায়বা (রহঃ) ...... ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের ব্যপারে আমি পথভ্রষ্টকারী নেতাদেরই আশংকা করি। ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ আমার উম্মতের একদল আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত সব সময়ই বিজয়ী অবস্থায় সত্যের উপর দৃঢ় থাকবে। যারা তাদের অপদস্ত করতে প্রয়াস পাবে তারা তাদের কোন অনিষ্ট করতে পারবে না। সহীহ, সহিহাহ ৪/১১০, ১৯৫৭, মুসলিম ২য় অংশ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৯ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৩৩
হাসান (Hasan)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي الكوفي، قال حدثني ابي، حدثنا سفيان الثوري، عن عاصم بن بهدلة، عن زر، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تذهب الدنيا حتى يملك العرب رجل من اهل بيتي يواطى اسمه اسمي " . قال ابو عيسى وفي الباب عن علي وابي سعيد وام سلمة وابي هريرة . وهذا حديث حسن صحيح .
২২৩৩. ’উবায়দ ইবন আসবাত ইবন মুহাম্মদ কুরাশী (রহঃ) ...... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না আরব রাজ্যাধিপতি হবে আমার পরিবারের এক লোক, তার নাম হবে আমার নামের অনুরূপ। হাসান সহীহ, মিশকাত ৫৪৫২, ফাযাইলুশশাম ১৬, রাওযুন নাযীর ৬৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী, আবূ সাঈদ, উম্মু সালামা এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আলী, আবূ সাঈদ, উম্মু সালামা এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৩৪
হাসান (Hasan)
حدثنا عبد الجبار بن العلاء بن عبد الجبار العطار، حدثنا سفيان بن عيينة، عن عاصم، عن زر، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " يلي رجل من اهل بيتي يواطى اسمه اسمي " .
قال عاصم واخبرنا ابو صالح، عن ابي هريرة، قال لو لم يبق من الدنيا الا يوم لطول الله ذلك اليوم حتى يلي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
قال عاصم واخبرنا ابو صالح، عن ابي هريرة، قال لو لم يبق من الدنيا الا يوم لطول الله ذلك اليوم حتى يلي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৩৪. আবদুল জাব্বার ইবন আলা আত্তার (রহঃ) ...... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবারের এক লোক কর্তৃত্বাধিকারী হবে। তার নাম হবে আমার নামের অনুরূপ। ’আসিম বলেন, আবূ সালিহ (রহঃ) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ দুনিয়ার যদি একটি মাত্র দিনও বাকী থাকে তবে আল্লাহ তাআলা দিনটিকে খুবই দীর্ঘ করবেন যেন তিনি রাজ্যাধিপতি হতে পারেন। হাসান সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৩৫
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، قال سمعت زيدا العمي، قال سمعت ابا الصديق الناجي، يحدث عن ابي سعيد الخدري، قال خشينا ان يكون، بعد نبينا حدث فسالنا نبي الله صلى الله عليه وسلم فقال " ان في امتي المهدي يخرج يعيش خمسا او سبعا او تسعا " . زيد الشاك . قال قلنا وما ذاك قال " سنين " . قال " فيجيء اليه رجل فيقول يا مهدي اعطني اعطني " . قال " فيحثي له في ثوبه ما استطاع ان يحمله " . قال ابو عيسى هذا حديث حسن وقد روي من غير وجه عن ابي سعيد عن النبي صلى الله عليه وسلم . وابو الصديق الناجي اسمه بكر بن عمرو ويقال بكر بن قيس .
২২৩৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের আশংকা হয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর নতুন কিছু ঘটবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই বিষয়ে জিজ্ঞাসা করি।
তিনি বললেনঃ আমার উম্মতে মাহাদীর আগমন ঘটবে। তিনি পাঁচ বা সাত বা নয় (বর্ণনাকারী যায়দের সন্দেহ যে মূলত সংখ্যা কত) বাস করবেন। রাবী বলেন, আমরা বললাম যে সংখ্যা দ্বারা কি অর্থ নিয়েছেন? তিনি বললেন, বছর। তিনি আরো বলেনঃ তাঁর কাছে জনৈক ব্যক্তি এসে বলবেঃ হে মাহদী, আপনি আমাকে দান করুন, আপনি আমাকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারপর তিনি, ঐ ব্যক্তি যতটুকু বোঝা বহন করতে পারবে তার কাপড়ে সে পরিমান সম্পদ প্রদান করবেন। হাসান, ইবনু মাজাহ ৪০৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান। আর সাঈদ (রহঃ) এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিকভাবে এ হাদীসটি বর্ণিত আছে। বর্ণনাকারী আবুস সিদ্দীক নাজী (রহঃ) এর নাম হল বাকর ইবন ’আমর, বাকর ইবন কায়স বলেও কথিত আছে।

হাদিস নং: ২২৩৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث بن سعد، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " والذي نفسي بيده ليوشكن ان ينزل فيكم ابن مريم حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله احد " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৩৬. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার হাতে আমার প্রাণ তাঁর কসম, অচিরেই তোমাদের কাছে ইবন মারয়াম ঈসা (আঃ)-এর ন্যায় বিচারক হাকীম হিসাবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙ্গে দিবেন, শুকর হত্যা করবেন জিযইয়া রহিত করবেন। সম্পদ এমনভাবে বিস্তৃত হবে যে তা কেউ গ্রহণ করবে না। সহীহ, সহিহাহ ২৪৫৭, বুখারি, মুসলিম আরো পুর্নাঙ্গ রূপে বর্ণনা করেছেন, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৩৭
যঈফ (Dai'f)
حدثنا عبد الله بن معاوية الجمحي، حدثنا حماد بن سلمة، عن خالد الحذاء، عن عبد الله بن شقيق، عن عبد الله بن سراقة، عن ابي عبيدة بن الجراح، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " انه لم يكن نبي بعد نوح الا قد انذر الدجال قومه واني انذركموه " . فوصفه لنا رسول الله صلى الله عليه وسلم فقال " لعله سيدركه بعض من راني او سمع كلامي " . قالوا يا رسول الله فكيف قلوبنا يومىذ قال " مثلها يعني اليوم او خير " . قال ابو عيسى وفي الباب عن عبد الله بن بسر وعبد الله بن الحارث بن جزى وعبد الله بن مغفل وابي هريرة . وهذا حديث حسن غريب من حديث ابي عبيدة بن الجراح لا نعرفه الا من حديث خالد الحذاء وقد رواه شعبة ايضا عن خالد الحذاء . وابو عبيدة بن الجراح اسمه عامر بن عبد الله بن الجراح .
২২৩৭. আবদুল্লাহ ইবন মুআবিয়া জুমাহী (রহঃ) ..... আবূ উবায়দা ইবন জাররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ নূহ (আঃ)-এর পর এমন কোন নবী আসেননি যিনি তাঁর কাওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। আর আমিও তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচয় দিলেন এবং বললেনঃ আমাকে যারা দেখছে বা আমার কথা শুনেছে তাদের কেউ হয়ত তার দেখা পেতে পারে। সাহবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, সেদিন আমাদের অন্তরের অবস্থা কেমন থাকবে? তিনি বললেনঃ আজকের মত বা এর চেয়েও ভাল। যঈফ, মিশকাত তাহকিক ছানী ৫৪৮৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবন বুসর, আবদুল্লাহ ইবন মুগাফফাল এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ উবায়দা ইবন জাররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস হিসাবে এটি হাসান-গারীব। খালিদ হাযযা (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবূ উবায়দা ইবন জাররাহ রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল ’আমির ইবন আবদুল্লাহ ইবন জাররাহ।

হাদিস নং: ২২৩৮
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فاثنى على الله بما هو اهله ثم ذكر الدجال فقال " اني لانذركموه وما من نبي الا وقد انذر قومه ولقد انذره نوح قومه ولكني ساقول لكم فيه قولا لم يقله نبي لقومه تعلمون انه اعور وان الله ليس باعور " . قال الزهري واخبرني عمر بن ثابت الانصاري، انه اخبره بعض، اصحاب النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال يومىذ للناس وهو يحذرهم فتنته " تعلمون انه لن يرى احد منكم ربه حتى يموت وانه مكتوب بين عينيه ك ف ر يقراه من كره عمله " . قال ابو عيسى هذا حديث صحيح .
২২৩৮. ’আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদের মাঝে দাঁড়ালেন। তিনি আল্লাহ তাআলা যথোপযুক্ত প্রশংসা করলেন। এরপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আর বললেনঃ আমি তার সম্পর্কে তোমাদের খুব সতর্ক করছি। এমন কোন নবী আসেননি যিনি তাঁর কাউমকে এ বিষয়ে সতর্ক করেননি। নূহ (আঃ)ও তাঁর কউমকে এর বিষয়ে সতর্ক করে গিয়েছেন। তবে আমি তার সম্পর্কে তোমাদের এমন একটি কথা বলছি যা অন্য কোন নবী তার কাউমকে বলেন নি, তোমরা জেনে রাখ সে হল কানা। অতচ আল্লাহ তো কানা নন। সহীহ, সহিহ আদাবুল মুফরাদ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩৫ [আল মাদানী প্রকাশনী]
যুহরী (রহঃ) বলেন যে, তাকে উমার ইবন ছাবিত আনসারি বলেছেন যে, তাকে কতক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম অবহিত করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন লোকদের ফিতনা সম্পর্কে সতর্ক করতে যেয়ে বলেছিলেনঃ তোমরা বিশ্বাস কর তোমাদের কেউ মৃত্যু পর্যন্ত তার রবকে কখনো দেখতে সক্ষম হবে না। দাজ্জালের দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে ’’কাফির’’। যে ব্যক্তি তার কর্মকান্ডকে ঘৃণা করবে সে এ লেখা পড়তে পারবে। সহীহ, সহিহাহ ২৮৬১, মুসলিম।

হাদিস নং: ২২৩৯
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " تقاتلكم اليهود فتسلطون عليهم حتى يقول الحجر يا مسلم هذا يهودي وراىي فاقتله " . قال هذا حديث حسن صحيح .
২২৩৯. ’আবদ ইবন হুমায়দ (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদীরা তোমাদের সাথে লড়াই করবে এতে তোমরা তাদের বিরুদ্ধে জয়ী হবে। এমনকি পাথর পর্যন্ত বলবেঃ হে মুসলিম, এই যে একটি ইয়াহুদী আমার আড়ালে লুকিয়ে আছে। তাকে হত্যা কর। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৪০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، واحمد بن منيع، قالا حدثنا روح بن عبادة، حدثنا سعيد بن ابي عروبة، عن ابي التياح، عن المغيرة بن سبيع، عن عمرو بن حريث، عن ابي بكر الصديق، قال حدثنا رسول الله صلى الله عليه وسلم قال " الدجال يخرج من ارض بالمشرق يقال لها خراسان يتبعه اقوام كان وجوههم المجان المطرقة " . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة وعاىشة . وهذا حديث حسن غريب . وقد رواه عبد الله بن شوذب وغير واحد عن ابي التياح ولا نعرفه الا من حديث ابي التياح .
২২৪০. বুন্দার ও আহমাদ ইবন মানী’ (রহঃ) ....... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেনঃ দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোন স্থান থেকে বের হবে। স্থানটির নাম হল খুরাসান। কিছু কওম তার অনুসরণ করবে। তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মত। সহীহ, ইবনু মাজাহ ৪০৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীটি হাসান-গারীব। আবদুল্লাহ ইবন শাওযাব এটাকে আবূ তায়্যাহ-এর সূত্রে বর্ণনা করেছেন আবূ তায়্যাহের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
এ হাদীটি হাসান-গারীব। আবদুল্লাহ ইবন শাওযাব এটাকে আবূ তায়্যাহ-এর সূত্রে বর্ণনা করেছেন আবূ তায়্যাহের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।