হাদিস নং: ২০৮৩
সহিহ (Sahih)
حدثنا عيسى بن احمد، حدثنا ابن وهب، حدثني مالك، عن ابي الاسود، محمد بن عبد الرحمن بن نوفل عن عروة، عن عاىشة، عن جدامة بنت وهب الاسدية، انها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لقد هممت ان انهى عن الغيلة حتى ذكرت ان الروم وفارس يصنعون ذلك فلا يضر اولادهم " . قال مالك والغيلة ان يمس الرجل امراته وهي ترضع . قال عيسى بن احمد وحدثنا اسحاق بن عيسى حدثني مالك عن ابي الاسود نحوه . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح .
২০৮৩. ঈসা ইবন আহমাদ (রহঃ) ..... জুদামা বিনত ওয়াহব আসাদিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, আমি দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া নিষিদ্ধ করতে ইচ্ছা করেছিলাম। কিন্তু আমাকে বলা হল যে, ইরান ও রোমবাসীরা তা করে অথচ তারা তাদের সন্তানদের কোন ক্ষতি করে না।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৭ [আল মাদানী প্রকাশনী]
মালিক (রহঃ) বলেনঃالغِيلَة হল দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া। ঈসা ইবনা আহমাদ-ইসহাক ইবন ঈসা-মালিক-আবূল আসওয়াদ থেকে অনুরূপ বর্ণিত করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ-গারীব।

হাদিস নং: ২০৮৪
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن ابي عبد الله، عن زيد بن ارقم، ان النبي صلى الله عليه وسلم كان ينعت الزيت والورس من ذات الجنب . قال قتادة ويلده من الجانب الذي يشتكيه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو عبد الله اسمه ميمون هو شيخ بصري .
২০৮৪. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়ার ক্ষেত্রে যায়তুন এবং ওয়ারস (এক জাতীয় ঘাস) এর মাধ্যমে চিকিৎসার প্রশংসা করতেন। যইফ, ইবনু মাজাহ ৩৬৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৮ [আল মাদানী প্রকাশনী]
কাতাদা (রহঃ) বলেনঃ যে পার্শ্বে ব্যাথা সে পার্শ্বের মুখের ফাঁক দিয়ে ঔষধ প্রদান করা হবে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ আবদুল্লাহ (রহঃ) এর নাম হল মায়মূন। ইনি হলেন বসরী শায়খ।
কাতাদা (রহঃ) বলেনঃ যে পার্শ্বে ব্যাথা সে পার্শ্বের মুখের ফাঁক দিয়ে ঔষধ প্রদান করা হবে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ আবদুল্লাহ (রহঃ) এর নাম হল মায়মূন। ইনি হলেন বসরী শায়খ।
হাদিস নং: ২০৮৫
যঈফ (Dai'f)
حدثنا رجاء بن محمد العذري البصري، حدثنا عمرو بن محمد بن ابي رزين، حدثنا شعبة، عن خالد الحذاء، حدثنا ميمون ابو عبد الله، قال سمعت زيد بن ارقم، قال امرنا رسول الله صلى الله عليه وسلم ان نتداوى من ذات الجنب بالقسط البحري والزيت . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح لا نعرفه الا من حديث ميمون عن زيد بن ارقم . وقد روى عن ميمون غير واحد من اهل العلم هذا الحديث . وذات الجنب السل .
২০৮৫. রাজা ইবন মুহাম্মদ আদবী বাসরী (রহঃ) ..... যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং যয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গরীব-সহীহ। মায়মূনা-যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই, মায়মূনা (রহঃ) থেকে একাধিক হাদীস বিশেষজ্ঞ এই হাদীসটি বর্ণনা করেছেন।
হাদীসটি হাসান-গরীব-সহীহ। মায়মূনা-যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই, মায়মূনা (রহঃ) থেকে একাধিক হাদীস বিশেষজ্ঞ এই হাদীসটি বর্ণনা করেছেন।
হাদিস নং: ২০৮৬
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن يزيد بن خصيفة، عن عمرو بن عبد الله بن كعب السلمي، ان نافع بن جبير بن مطعم، اخبره عن عثمان بن ابي العاصي، انه قال اتاني رسول الله صلى الله عليه وسلم وبي وجع قد كان يهلكني فقال رسول الله صلى الله عليه وسلم " امسح بيمينك سبع مرات وقل اعوذ بعزة الله وقوته من شر ما اجد " . قال ففعلت فاذهب الله ما كان بي فلم ازل امر به اهلي وغيرهم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২০৮৬. ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ....... উসমান ইবন আবূল আস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামামার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা আমাকে যেন হালাক করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল হাত দিয়ে (ব্যথার স্থানটি) সাতবার মোছা দাও এবং বলঃ
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُوَّتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ
আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আধিপত্যের ওয়াসীলায় আমি আমার এই কষ্ট থেকে পানাহ চাই।
রাবী উসমান ইবন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি তাই করলাম। আল্লাহ তাআলার যে কষ্ট ছিল তা দূর করে দিলেন। তখন থেকেই আমি আমার পরিজনও অন্যান্য লোকদের এ নির্দেশ দিয়ে থাকি। ইবনু মাজাহ ৩৫২২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২০৮৭
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن بكر، حدثنا عبد الحميد بن جعفر، حدثني عتبة بن عبد الله، عن اسماء بنت عميس، ان رسول الله صلى الله عليه وسلم سالها " بم تستمشين " . قالت بالشبرم . قال " حار جار " . قالت ثم استمشيت بالسنا . فقال النبي صلى الله عليه وسلم " لو ان شيىا كان فيه شفاء من الموت لكان في السنا " . قال ابو عيسى هذا حديث حسن غريب . يعني دواء المشى .
২০৮৭. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আসমা বিনত উমায়স (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করেছিলেন; তোমরা কি দিয়ে দাস্ত করাও। তিনি বললেনঃ শুবরুম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো সাংঘাতিক গরম ঔষধ। আসমা বলেনঃ পরবর্তীতে আমি দাস্তের জন্য সানা ব্যবহার করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন বস্ততে যদি মৃত্যুর ঔষদ থাকত তবে তা থাকত সানায়। যঈফ, মিশকাত ৪৫৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব।
হাদীসটি হাসান-গারীব।
নোট: সানা হল এক প্রকার উদ্ভিদ, যা জুলাপের জন্য ব্যবহৃত হয়।
হাদিস নং: ২০৮৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن قتادة، عن ابي المتوكل، عن ابي سعيد، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان اخي استطلق بطنه . فقال " اسقه عسلا " . فسقاه ثم جاء فقال يا رسول الله قد سقيته عسلا فلم يزده الا استطلاقا . فقال رسول الله صلى الله عليه وسلم " اسقه عسلا " . فسقاه ثم جاءه فقال يا رسول الله قد سقيته عسلا فلم يزده الا استطلاقا . قال فقال رسول الله صلى الله عليه وسلم " صدق الله وكذب بطن اخيك اسقه عسلا " . فسقاه عسلا فبرا . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২০৮৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ আমার ভাইয়ের খুব দাস্ত হচ্ছে। তিনি বললেনঃ তাকে মধু পান করাও।
লোকটি তাকে মধু পান করাল। পরে এসে বললঃ হে আল্লাহর রাসূল! তাকে তো মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বাড়েনি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও।
লোকটি তাকে মধু পান করিয়ে আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তো তাকে মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বৃদ্ধি পায়নি।
রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সঠিক কথা বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেটই ভুল করছে। তাকে মধু পান করাও।
অনন্তর লোকটি তাকে মধু পান করাল। ফলে সে সুস্থ হয়ে গেল। হাদীসটি হাসান-সহীহ। বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮২ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ২০৮৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن يزيد ابي خالد، قال سمعت المنهال بن عمرو، يحدث عن سعيد بن جبير، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم انه قال " ما من عبد مسلم يعود مريضا لم يحضر اجله فيقول سبع مرات اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك الا عوفي " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث المنهال بن عمرو .
২০৮৯। মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কোন মুসলিম বান্দা যদি কোন রোগীকে দেখতে যায় যার মৃত্যুক্ষণ ঘনিয়ে আসেনি, তখন সে যদি সাতবার এই দু’আটি পড়ে তবে অবশ্যই তার রোগ মুক্তি হবেঃ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ
আরশে আযীমের রব মহামহিম আল্লাহর কাছে যাঞ্চা করি তিনি যেন তোমাকে শিফা দন করেন। সহীহ, মিশকাত ১৫৫৩, আল কালিমুত তায়্যিব ১৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মিনহাল ইবন আমর (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ২০৯০
যঈফ (Dai'f)
حدثنا احمد بن سعيد الاشقر الرباطي، حدثنا روح بن عبادة، حدثنا مرزوق ابو عبد الله الشامي، حدثنا سعيد، رجل من اهل الشام اخبرنا ثوبان، عن النبي صلى الله عليه وسلم قال " اذا اصاب احدكم الحمى فان الحمى قطعة من النار فليطفىها عنه بالماء فليستنقع نهرا جاريا ليستقبل جرية الماء فيقول بسم الله اللهم اشف عبدك وصدق رسولك بعد صلاة الصبح قبل طلوع الشمس فليغتمس فيه ثلاث غمسات ثلاثة ايام فان لم يبرا في ثلاث فخمس وان لم يبرا في خمس فسبع فان لم يبرا في سبع فتسع فانها لا تكاد تجاوز تسعا باذن الله " . قال ابو عيسى هذا حديث غريب .
২০৯০. আহমাদ ইবন সাঈদ আশকার মুরাবিতী (রহঃ) ..... ছাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আর জ্বর তো হল জাহান্নামের এক টুকরা; তবে তা পানি দিয়ে নিভাবে। ফজরের সালাতের পর সূর্যোদয়ের পূর্বে প্রবাহিত নহরে নেমে পড়বে এবং এর স্রোতের গতি সামনে রেখে বলবেঃ (بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ) "বিসমিল্লাহ, হে, আল্লাহ, তোমার বান্দাকে শিফা দাও। তোমার রাসূলকে তুমি সত্যবাদী সাব্যস্ত কর।" পরে তাতে তিনটি ডুব দিবে। এইরূপ তিন দিন করবে, তিন দিনে যদি জ্বর না সারে তবে পাঁচদিন। পাঁচ দিনে ভাল না হলে সাত দিন। সাত দিনে ভাল না হলে নয় দিন এরূপ করবে। আল্লাহর হুকুমে নয় দিনের বেশী তা অতিক্রম করবে না। যঈফ, যঈফাহ ২৩৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২০৯১
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابي حازم، قال سىل سهل بن سعد وانا اسمع، باى شيء دووي جرح رسول الله صلى الله عليه وسلم فقال ما بقي احد اعلم به مني كان علي ياتي بالماء في ترسه وفاطمة تغسل عنه الدم واحرق له حصير فحشي به جرحه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২০৯১. ইবন আবূ উমার (রহঃ) ... আবূ হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখম কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল? এই সময় আমিও তা শুনছিলাম। তিনি বললেনঃ এই বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ আর নেই। আলী (রাঃ) তাঁর ডালে করে পানি নিয়ে আসছিলেন আর পাতিমা সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার জখমে ভরে দেওয়া হয়েছিল। বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০৯২
যঈফ (Dai'f)
حدثنا عبد الله بن سعيد الاشج، حدثنا عقبة بن خالد السكوني، عن موسى بن محمد بن ابراهيم التيمي، عن ابيه، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا دخلتم على المريض فنفسوا له في اجله فان ذلك لا يرد شيىا ويطيب نفسه " . قال ابو عيسى هذا حديث غريب .
২০৯২. আবদুল্লাহ ইবন সাঈদ আশাজ্জ (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোন রোগীর কাছে গেলে তাকে তার জীবন সম্পর্কে আশা প্রদান করবে। এতে অবশ্য তকদীরে যা আছে তার কিছুই রদ হবে না কিন্তু তার মন প্রফুল্ল হবে। খুবই দুর্বল, যঈফা ১৮৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব।
হাদীসটি গারীব।