হাদিস নং: ১৭৪৬
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا حفص بن عمر بن عبيد الطنافسي، حدثنا زهير بن معاوية ابو خيثمة، عن حميد، عن انس، قال كان خاتم رسول الله صلى الله عليه وسلم من فضة فصه منه . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه .
১৭৪৬। মুহাম্মদ ইবনু গায়লান (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটিটি ছিল রূপার এবং নহিনাটিও ছিল রূপার।
সহীহ, মুখতাসার শামাইল ৭৩, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
সহীহ, মুখতাসার শামাইল ৭৩, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
হাদিস নং: ১৭৪৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبيد المحاربي، حدثنا عبد العزيز بن ابي حازم، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم صنع خاتما من ذهب فتختم به في يمينه ثم جلس على المنبر فقال " اني كنت اتخذت هذا الخاتم في يميني " . ثم نبذه ونبذ الناس خواتيمهم . قال وفي الباب عن علي وجابر وعبد الله بن جعفر وابن عباس وعاىشة وانس . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح . وقد روي هذا الحديث عن نافع عن ابن عمر نحو هذا من غير هذا الوجه ولم يذكر فيه انه تختم في يمينه .
১৭৪৭। মুহাম্মদ ইবনু উবায়দ মুহারিবী (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি বানিয়েছিলেন এবং এটি তিনি তাঁর ডান হাতে পরলেন। তারপর মিম্বরে এসে বসে বললেন, আমি এই আংটিটি আমার ডান হাতে পরেছি। পরে তিনি সেটি খুলে ফেললেন এবং লোকেরাও তাদের আংটি খুলে ফেললেন।
সহীহ, মুখতাসার শামাইল ৮৪, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, জাবির, আবদুল্লাহ ইবনু জাফর, ইবনু আব্বাস, আয়িশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটি অন্য সূত্রেও নাফি’-ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে “তিনি সেটি তাঁর ডান হাতে পরেছিলেন” কথাটির উল্লেখ নাই।

হাদিস নং: ১৭৪৮
হাসান (Hasan)
حدثنا محمد بن حميد الرازي، حدثنا جرير، عن محمد بن اسحاق، عن الصلت بن عبد الله بن نوفل، قال رايت ابن عباس يتختم في يمينه ولا اخاله الا قال رايت رسول الله صلى الله عليه وسلم يتختم في يمينه . قال ابو عيسى قال محمد بن اسماعيل حديث محمد بن اسحاق عن الصلت بن عبد الله بن نوفل حديث حسن صحيح .
১৭৪৮। মুহাম্মদ ইবনু হুমায়দ আর-রাযী (রহঃ) ... সালত ইবনু আবদুল্লাহ ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। আমার ধারণা তিনি এ কথাও বলেছিলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। হাসান সহীহ, ইরওয়া ৩/৩০৩-৩০৪, মুখতাসার শামাইল ৮০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪২ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন, মুহাম্মদ ইবনু ইসহাক-সালত ইবনু আবদুল্লাহ ইবনু নাওফল সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন, মুহাম্মদ ইবনু ইসহাক-সালত ইবনু আবদুল্লাহ ইবনু নাওফল সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৪৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حاتم بن اسماعيل، عن جعفر بن محمد، عن ابيه، قال كان الحسن والحسين يتختمان في يسارهما . وهذا حديث حسن صحيح .
১৭৪৯। কুতায়বা (রহঃ) ... জা’ফার ইবনু মুহাম্মদ তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ও হুসায়ন রাদিয়াল্লাহু আনহুমা তাঁদের বাম হাতে আংটি পরতেন।
সহীহ মাওকুফ, মুখতাসার শামাইল ৮২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ মাওকুফ, মুখতাসার শামাইল ৮২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫০
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، عن حماد بن سلمة، قال رايت ابن ابي رافع يتختم في يمينه فسالته عن ذلك، فقال رايت عبد الله بن جعفر يتختم في يمينه . وقال عبد الله بن جعفر كان النبي صلى الله عليه وسلم يتختم في يمينه . قال وقال محمد بن اسماعيل هذا اصح شيء روي في هذا الباب .
১৭৫০। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... হাম্মাদ ইবনু সালামা (রহঃ) থেকে বর্ণিত যে, আমি ইবনু আবী রাফি’ (রহঃ)-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। এই বিষয়ে আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনু জা’ফার রাদিয়াল্লাহু আনহু-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন। সহীহ, ইবনু মাজাহ ৩৭৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৪ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসসমূহের মধ্যে এটই সবচেয়ে সহীহ।
মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসসমূহের মধ্যে এটই সবচেয়ে সহীহ।
হাদিস নং: ১৭৫১
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ثابت، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم صنع خاتما من ورق فنقش فيه محمد رسول الله ثم قال " لا تنقشوا عليه " . قال ابو عيسى هذا حديث صحيح حسن . ومعنى قوله " لا تنقشوا عليه " . نهى ان ينقش احد على خاتمه محمد رسول الله .
১৭৫১। হাসান ইবনুন আলী খাল্লাল (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি বানালেন এবং এতে নকশা করালেন,مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ পরে বললেন, তোমরা এই নকশার অনুরূপ নকশা করবে না। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।لاَ تَنْقُشُوا عَلَيْهِ এর মর্ম হল কারো আংটিতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ উৎকীর্ণ করার উপর নিষেধাজ্ঞা প্রদান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।لاَ تَنْقُشُوا عَلَيْهِ এর মর্ম হল কারো আংটিতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ উৎকীর্ণ করার উপর নিষেধাজ্ঞা প্রদান।
হাদিস নং: ১৭৫২
যঈফ (Dai'f)
حدثنا اسحاق بن منصور، اخبرنا سعيد بن عامر، والحجاج بن منهال، قالا حدثنا همام، عن ابن جريج، عن الزهري، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل الخلاء نزع خاتمه . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
১৭৫২। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌচাগারে যেতেন তখন তাঁর আংটি খুলে রাখতেন।
যঈফ, ইবনু মাজাহ ৩০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
যঈফ, ইবনু মাজাহ ৩০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابي، عن ثمامة، عن انس بن مالك، قال كان نقش خاتم النبي صلى الله عليه وسلم محمد سطر ورسول سطر والله سطر . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب .
১৭৫৩। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির নকশা ছিলঃ ’’মুহাম্মদ’’ এক পংক্তি এবং ’’আল্লাহ’’ এক পংক্তি। সহীহ, ইবনু মাজাহ ৩৬৩৯-৩৬৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৭ [আল মাদানী প্রকাশনী]
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব।
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ১৭৫৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، ومحمد بن يحيى، وغير، واحد، قالوا حدثنا محمد بن عبد الله الانصاري، حدثني ابي، عن ثمامة، عن انس بن مالك، قال كان نقش خاتم النبي صلى الله عليه وسلم ثلاثة اسطر محمد سطر ورسول سطر والله سطر . ولم يذكر محمد بن يحيى في حديثه ثلاثة اسطر . وفي الباب عن ابن عمر .
১৭৫৪। মুহাম্মদ ইবনু বাশশার, মুহাম্মদ ইবনু ইয়াহইয়া প্রমুখ (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির নকশায় তিনটি সংযুক্তি ছিল। এক পংক্তিতে মুহাম্মদ, এক পংক্তিতে ’’রাসুল’’ আর এক পংক্তিতে ছিল ’’আল্লাহ’’, রাবী মুহাম্মদ ইবনু ইয়াহইয়া তাঁর রিওয়ায়অতে ’’তিন পংক্তি’’ কথাটি উল্লেখ করেন নাই। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার ইবনু রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে উমার ইবনু রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৭৫৫
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، اخبرني ابو الزبير، عن جابر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الصورة في البيت ونهى ان يصنع ذلك . قال وفي الباب عن علي وابي طلحة وعاىشة وابي هريرة وابي ايوب . قال ابو عيسى حديث جابر حديث حسن صحيح .
১৭৫৫। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছবি রাখতে নিষেধ করেছেন এবং তিনি ছবি তৈরী করতেও নিষেধ করেছেন। সহীহ, সহীহাহ ৪২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবূ তালহা, আয়েশা, আবূ হুরায়রা ও আবূ আইউব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আলী, আবূ তালহা, আয়েশা, আবূ হুরায়রা ও আবূ আইউব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫৬
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابي النضر، عن عبيد الله بن عتبة، انه دخل على ابي طلحة الانصاري يعوده . قال فوجدت عنده سهل بن حنيف . قال فدعا ابو طلحة انسانا ينزع نمطا تحته فقال له سهل لم تنزعه فقال لان فيه تصاوير وقد قال النبي صلى الله عليه وسلم ما قد علمت . قال سهل اولم يقل " الا ما كان رقما في ثوب " فقال بلى ولكنه اطيب لنفسي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৭৫৬। ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি একবার অসুস্থ আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-কে দেখতে গেলেন। তিনি সেখানে সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু-কে পেলেন। আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু একজনকে ডেকে তার নিচে বিছানো চাদরটি সরিয়ে ফেলতে বললেন। তখন সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, এটিকে সরিয়ে ফেলছেন কেন? তিনি বললেন, এতে তো ছবি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ছবি সম্পর্কে) কী বলেছেন তা তো তুমি জান। সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নি যে, কাপড়ে যদি সামান্য নকশা স্বরূপ কিছু থাকে তবে অসুবিধা নেই? আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের জন্য উত্তম পথ গ্রহণ করতে চাই। সহীহ, গায়াতুল মারাম ১৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من صور صورة عذبه الله حتى ينفخ فيها يعني الروح وليس بنافخ فيها ومن استمع الى حديث قوم وهم يفرون به منه صب في اذنه الانك يوم القيامة " . قال وفي الباب عن عبد الله بن مسعود وابي هريرة وابي جحيفة وعاىشة وابن عمر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح .
১৭৫৭। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছবি বানায় তাকে আল্লাহ তা’আলা কিয়ামতের দিন এতে সে প্রাণ সঞ্চার করতে না পারা পর্যন্ত আযাব দিবেন। বস্তুতঃ এতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। কেউ যদি এমন সম্প্রদায়ের কথা শুনতে কান পাতে যারা তার থেকে থেকে দুরে সরে যায় তবে কিয়ামতের দিন তার কানে (গলিত) শীশা ঢেলে দেওয়া হবে। সহীহ, গায়াতুম মারাম ১২০, ৪২২, বুখারী মুসলিম ১০, প্রথম অংশ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আবূ হুরায়রা, আবূ জুহায়ফা, আয়েশা ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৭৫৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن عمر بن ابي سلمة، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " غيروا الشيب ولا تشبهوا باليهود " . قال وفي الباب عن الزبير وابن عباس وجابر وابي ذر وانس وابي رمثة والجهدمة وابي الطفيل وجابر بن سمرة وابي جحيفة وابن عمر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৭৫৮। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (কলপের মাধ্যমে) তোমাদের বার্ধক্যের চিহ্ন (চুলের সাদা রং) পরিবর্তন কর, ইয়াহুদীদের সাদৃশ থাকবে না। সহীহ, জিল বাবুল মারআহ ১৮৯, সহীহাহ ৮৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে যুবায়র, ইবনু আব্বাস, জাবির, আবূ যার, আনাস, আবূ রিমছা, জাহদামা, আবূত তুফায়ল, জাবির ইবনু সামুরা, আবূ জুহায়ফা ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৫৯
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن الاجلح، عن عبد الله بن بريدة، عن ابي الاسود، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " ان احسن ما غير به الشيب الحناء والكتم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو الاسود الديلي اسمه ظالم بن عمرو بن سفيان .
১৭৫৯। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্যের চিহ্ন পরিবর্তনের জন্য সর্বোত্তম হলো ’মেহদী’ ও ’কাতম তৃণ’। সহীহ, ইবনু মাজাহ ২৬২২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আসওয়াদ দীলী (রহঃ)-এর নাম যালিম ইবনু আমর ইবনু সুফইয়ান।
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আসওয়াদ দীলী (রহঃ)-এর নাম যালিম ইবনু আমর ইবনু সুফইয়ান।
হাদিস নং: ১৭৬০
সহিহ (Sahih)
حدثنا حميد بن مسعدة، حدثنا عبد الوهاب الثقفي، عن حميد، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم اسمر اللون وكان شعره ليس بجعد ولا سبط اذا مشى يتكفا . قال وفي الباب عن عاىشة والبراء وابي هريرة وابن عباس وابي سعيد وجابر وواىل بن حجر وام هانى . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث حميد .
১৭৬০। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির, বেশী দীর্ঘাঙ্গী ছিলেন না আবার খর্বও ছিলেন না; সুষম দেহ ও রক্তিমাভ শ্বেত বর্ণের অধিকারী। তাঁর চুল খুব কুকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। তিনি যখন হাটতেন তখন সামনের দিকে ঝুকে হাটতেন। সহীহ, মুখতাসার শামাইল ১, ২, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, বারা, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ সাঈদ, ওয়াইল ইবনু হুজর, জাবির ও উম্মু হানী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হুমায়দের সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাসান-গারীব-সহীহ।

হাদিস নং: ১৭৬১
হাসান (Hasan)
حدثنا هناد، حدثنا عبد الرحمن بن ابي الزناد، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد وكان له شعر فوق الجمة ودون الوفرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي من غير وجه عن عاىشة انها قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء واحد . ولم يذكروا فيه هذا الحرف وكان له شعر فوق الجمة ودون الوفرة . وعبد الرحمن بن ابي الزناد ثقة كان مالك بن انس يوثقه ويامر بالكتابة عنه .
১৭৬১। হান্নাদ (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তাঁর চুল ছিল কাঁধের কিছু উপরে কিন্তু কানের লতি থেকে নীচে অর্থাৎ এতদনুসারে মাঝামাঝি। হাসান সহীহ, ইবনু মাজাহ ৬০৪, ৩৬৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি এই সূত্রে হাসান-গারীব-সহীহ। অন্য সূত্রে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এখানে ’’তাঁর চুল ছিল’’ কথাটির উল্লেখ নাই। বর্ণনাকারী আবদুর রহমান ইবনু আবিয যিনাদ (রহঃ) এই বাক্যটির উল্লেখ করেছেন। আর তিনি ছিকা বা আস্থাযোগ্য এবং হাফিযুল হাদীস।

হাদিস নং: ১৭৬২
সহিহ (Sahih)
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن هشام، عن الحسن، عن عبد الله بن مغفل، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الترجل الا غبا .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن هشام، عن الحسن، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن انس .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن هشام، عن الحسن، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن انس .
১৭৬২। আলী ইবনু খাশরাম (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুফাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন চুল আঁচড়াতে নিষেধ করেছেন।
সহীহ, সহীহাহ ৫০১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৬ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... হিশাম (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৬৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن حميد، حدثنا ابو داود، - هو الطيالسي عن عباد بن منصور، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " اكتحلوا بالاثمد فانه يجلو البصر وينبت الشعر " . وزعم ان النبي صلى الله عليه وسلم كانت له مكحلة يكتحل بها كل ليلة ثلاثة في هذه وثلاثة في هذه . وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم انه قال " عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر " . قال وفي الباب عن جابر وابن عمر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن لا نعرفه على هذا اللفظ الا من حديث عباد بن منصور .
حدثنا علي بن حجر، ومحمد بن يحيى، قالا حدثنا يزيد بن هارون، عن عباد بن منصور، نحوه .
وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر
حدثنا علي بن حجر، ومحمد بن يحيى، قالا حدثنا يزيد بن هارون، عن عباد بن منصور، نحوه .
وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر
১৭৬৩। মুহাম্মদ ইবনু হুমায়দ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইছমিদ জাতীয় সুরমা ব্যবহার করবে। কেননা এ চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এতে চোখের (পাতার) লোম গজায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদান ছিল। তিনি তা থেকে প্রতিরাতেই সুরমা লাগাতেন। এই চোখে তিনবার এবং এই চোখে তিনবার। সহীহ, মুখতাসার শামাইল ৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আব্বাদ ইবনু মানসুরের রিওয়ায়াত ছাড়া এই শব্দে এটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। আলী ইবনু হুজর (রহঃ) ’আব্বাদ ইবনু মানসুর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। একাধিক সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, তোমরা ইছমিদ সুরমার ব্যবহার অবলম্বন কর। কেননা তা চোখকে জ্যেতিষ্মান করে এবং এতে চোখের লোম গজায়।

হাদিস নং: ১৭৬৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا يعقوب بن عبد الرحمن الاسكندراني، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم نهى عن لبستين الصماء وان يحتبي الرجل بثوبه ليس على فرجه منه شيء . قال ابو عيسى وفي الباب عن علي وابن عمر وعاىشة وابي سعيد وجابر وابي امامة . وحديث ابي هريرة حسن صحيح غريب من هذا الوجه وقد روي هذا من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৭৬৪। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরণের পোষাক পরার রীতি নিষেধ করেছেনঃ সাম্মা (ভিতরে কিছু না পরে একটিমাত্র চাদর এক কাঁধ খোলা রেখে শরীরে জড়িয়ে রাখা) এবং এক কাপড়ে এমনভাবে ইহতিবা (নিতম্ব মাটিতে ঢেলে দুই হাঁটু তুলে এক চাদরে পেচিয়ে বসা) করে বসা যে তার লজ্জাস্থানের উপর আর কিছুই নেই। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, ইবনু উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৬৫
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة " . قال نافع الوشم في اللثة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن عاىشة وابن مسعود واسماء بنت ابي بكر وابن عباس ومعقل بن يسار ومعاوية .
১৭৬৫। সুওয়ায়াদ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা স্বীয় মাথায় পরচুলা জড়ায় জড়াতে চায় এবং যে মহিলা উল্কি আকায় বা উল্কি আঁকতে বলে তাদের আল্লাহ তা’আলা লা’নত করেছেন। নাফি’ বলেন, উল্কি আঁকা হয় (সাধারণত) নীচের মাড়িতে। সহীহ, ইবনু মাজাহ ১৯৮৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ, আয়িশা, আসমা বিনত আবী বাকর, মা’কিল ইবনু ইয়াসার, ইবনু আব্বাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে ইবনু মাসউদ, আয়িশা, আসমা বিনত আবী বাকর, মা’কিল ইবনু ইয়াসার, ইবনু আব্বাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।