হাদিস নং: ৪৪৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن معاوية بن صالح، عن عبد الله بن ابي قيس، قال سالت عاىشة كيف كان قراءة النبي صلى الله عليه وسلم بالليل اكان يسر بالقراءة ام يجهر فقالت كل ذلك قد كان يفعل ربما اسر بالقراءة وربما جهر . فقلت الحمد لله الذي جعل في الامر سعة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
৪৪৯. কুতায়বা (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু আবী কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেসা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের কিরাআত কিরূপ হ’ত? তিনি বললেনঃ কোন সময় তিনি কিরাআত আস্তে করতেন আবার কোন সময় জোরেও করতেন, এই সব ধরনের নমুনাই তাঁর মধ্যে পাওয়া যায়। বললামঃ আল্লাহরই সব প্রশংসা, তিনি তাঁর দ্বীনের বিষয়ে বান্দাদের জন্য রেখেছেন বেশ অবকাশ। - সহিহ আবু দাউদ ১২৯১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি সহীহ-গারীব।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি সহীহ-গারীব।
হাদিস নং: ৪৫০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا عبد الله بن سعيد بن ابي هند، عن سالم ابي النضر، عن بسر بن سعيد، عن زيد بن ثابت، عن النبي صلى الله عليه وسلم قال " افضل صلاتكم في بيوتكم الا المكتوبة " . قال وفي الباب عن عمر بن الخطاب وجابر بن عبد الله وابي سعيد وابي هريرة وابن عمر وعاىشة وعبد الله بن سعد وزيد بن خالد الجهني . قال ابو عيسى حديث زيد بن ثابت حديث حسن . وقد اختلف الناس في رواية هذا الحديث فرواه موسى بن عقبة وابراهيم بن ابي النضر عن ابي النضر مرفوعا ورواه مالك بن انس عن ابي النضر ولم يرفعه واوقفه بعضهم والحديث المرفوع اصح .
৪৫০. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ফরয সালাত (নামায/নামাজ) ছাড়া বাকী সালাত তোমাদের ঘরে আদায় করাই সর্বোত্তম। - সহিহ আবু দাউদ ১৩০১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৫০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমর ইবনুল খাত্তাব, জাবির ইবনু আবদিল্লাহ, আবূ সাঈদ, আবূ হুরায়রা, ইবনু উমর, আয়িশা, আবদুল্লাহ ইবনু সা’দ ও যায়দ ইবনু খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস হাসান। এই হাদীসটির বর্ণনায় মতবিরোধ রয়েছে। মূসা ইবনু উকবা ও ইবরাহীম ইবনু আবিন-নাযর এটি মারফূ হিসেবে আবার কেউ কেউ এটিকে মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন। মালিক ইবনু আবিন্-নাযরও এটিকে রিওয়ায়াত করেছেন কিন্তু মারফূ হিসেবে তিনিও বর্ণনা করেনটি। মারফূ হিসেবে এটির রিওয়ায়াতই অধিক সহীহ।

হাদিস নং: ৪৫১
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الله بن نمير، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " صلوا في بيوتكم ولا تتخذوها قبورا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৪৫১. ইসহাক ইবনু মানসুর (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা তোমাদের ঘরে (ফরয ব্যতীত অন্যান্য) সালাত (নামায/নামাজ) আদায় কর। ঘরকে কবর বানিয়ে রেখো না। - সহিহ আবু দাউদ ৯৫৮, ১৩০২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৫১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : এই হাদীসটি হাসান-সহীহ।