হাদিস নং: ২৮৫৬
সহিহ (Sahih)
حدثنا ابو هشام الرفاعي، حدثنا ابن فضيل، عن الاعمش، عن ابي صالح، قال سىلت عاىشة وام سلمة اى العمل كان احب الى رسول الله صلى الله عليه وسلم قالتا ما ديم عليه وان قل . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
وقد روي عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كان احب العمل الى رسول الله صلى الله عليه وسلم ما ديم عليه . حدثنا بذلك هارون بن اسحاق الهمداني حدثنا عبدة عن هشام بن عروة عن ابيه عن عاىشة عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . هذا حديث حسن صحيح .

২৮৫৬. আবূ হিশাম আর-রিফাঈ (রহঃ) ..... আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আয়িশা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুমা-কে জিজ্ঞাসা করা হয়েছিলঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় কি আমল ছিল? তাঁরা উভয়ে বললেনঃ যা নিয়মিত করা হয় যদিও পরিমাণে তা কম হয়।
সহীহ, বুখারি ১১৩২, মুসলিম ২/১৬৭ অনুরূপ, (وَإِنْ قَلَّ) শব্দ ব্যাতিত, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব। হিশাম ইবন উরওয়া ... তার পিতা উরওয়া-আইশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক প্রিয় আমল ছিল যা নিয়মিত করা হয়। হারূন ইবন ইসহাক হামদানী (রহঃ) আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৮৫৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن كثير بن شنظير، عن عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " خمروا الانية واوكوا الاسقية واجيفوا الابواب واطفىوا المصابيح فان الفويسقة ربما جرت الفتيلة فاحرقت اهل البيت " . قال هذا حديث حسن صحيح . وقد روي من غير وجه عن جابر عن النبي صلى الله عليه وسلم .
২৮৫৭. কুতায়বা (রহঃ) ..... জাবির ইবন আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (রাত্রে) বরতন ঢেকে রাখবে, মশকের মুখ বেঁধে রাখবে, দরজা বন্ধ করবে, বাতি নিভিয়ে দিবে। কেননা, ইঁদুর অনেক সময় বাতির সলতা টেনে নিয়ে যায় এতে ঘরবাসীদের জ্বালিয়ে দেয়।
সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। একাধিকভাবে এটি জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে।
সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। একাধিকভাবে এটি জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে।
হাদিস নং: ২৮৫৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا سافرتم في الخصب فاعطوا الابل حظها من الارض واذا سافرتم في السنة فبادروا بنقيها واذا عرستم فاجتنبوا الطريق فانها طرق الدواب وماوى الهوام بالليل " . قال هذا حديث حسن صحيح . وفي الباب عن جابر وانس .
২৮৫৮. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা সবুজ তৃণ ভূমি সফর করবে তখন এ ভূমি থেকে উটকেও তার হিস্যা নিতে দিবে। আর যখন উষর তৃণহীন প্রান্তর সফর করবে তখন উটের শক্তি বহাল থাকতে থাকতে দ্রুত তা অতিক্রম করে যাবে। যখন রাতের শেষের দিকে কোন মন্যিলে অবতরণ করবে তখন পথ ছেড়ে বিশ্রাম নিবে। কেননা, এ পথ পশুর এবং রাত্রে বিচরণশীল কীট-পতঙ্গের আশ্রয়স্থল।
সহীহ, সহিহাহ ১৩৫৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আনাস ও জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, সহিহাহ ১৩৫৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আনাস ও জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।