হাদিস নং: ২৭৯৬
সহিহ (Sahih)
حدثنا واصل بن عبد الاعلى الكوفي، حدثنا يحيى بن ادم، عن اسراىيل، عن ابي يحيى، عن مجاهد، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " الفخذ عورة " .
২৭৯৬. ওয়াসিল ইবন আবদুল আ’লা কূফী (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উরুও সতরের অন্তর্ভূক্ত।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৬ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৭৯৭
সহিহ (Sahih)
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا يحيى بن ادم، عن الحسن بن صالح، عن عبد الله بن محمد بن عقيل، عن عبد الله بن جرهد الاسلمي، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم قال " الفخذ عورة " قال هذا حديث حسن غريب من هذا الوجه
২৭৯৭. ওয়াসিল ইবন আবদুল আ’লা (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন জারহাদ আসলাম তার পিতা জারহাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উরুও সতরের অন্তর্ভূক্ত। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
(আবু ঈসা বলেন)হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
হাদিস নং: ২৭৯৮
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ابي الزناد، اخبرني ابن جرهد، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم مر به وهو كاشف عن فخذه فقال النبي صلى الله عليه وسلم " غط فخذك فانها من العورة " . قال ابو عيسى هذا حديث حسن .
وفي الباب عن علي ومحمد بن عبد الله بن جحش ولعبد الله بن جحش صحبة ولابنه محمد صحبة .
وفي الباب عن علي ومحمد بن عبد الله بن جحش ولعبد الله بن جحش صحبة ولابنه محمد صحبة .
২৭৯৮. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) ...... জারহাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ তার উরু খোলা ছিল। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন বললেনঃ তোমার উরু ঢাক, কেননা উরুও সতরের অন্তর্ভূক্ত।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী ও মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল্লাহ্ ইবন জাহাশ ও তাঁর পুত্র মুহাম্মাদ রাদিয়াল্লাহু আনহুমা উভয়েই সাহাবী।

হাদিস নং: ২৭৯৯
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر العقدي، حدثنا خالد بن الياس، ويقال ابن اياس، عن صالح بن ابي حسان، قال سمعت سعيد بن المسيب، يقول ان الله طيب يحب الطيب نظيف يحب النظافة كريم يحب الكرم جواد يحب الجود فنظفوا اراه قال افنيتكم ولا تشبهوا باليهود . قال فذكرت ذلك لمهاجر بن مسمار فقال حدثنيه عامر بن سعد بن ابي وقاص عن ابيه عن النبي صلى الله عليه وسلم مثله الا انه قال نظفوا افنيتكم . قال ابو عيسى هذا حديث غريب . وخالد بن الياس يضعف .
২৭৯৯. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... সালিহ ইবন আবূ হাসসান (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তা’আলা পবিত্র, পবিত্রতা তিনি ভালবাসেন; তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা তিনি ভালবাসেন; তিনি দয়ালু, দয়া তিনি ভালবাসেন; তিনি দানশীল, দানশীলতা ভালবাসেন; সুতরাং রাবী বলেন, আমি মনে করি তিনি বলেছেনঃ তোমাদের ঘর-বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে, ইয়াহূদীদের মত হয়ো না।
যঈফ, গায়াতুল মারাম ১১৩, তবে আল্লাহ্ দানশীল......" এই অংশটুকু সহিহ, সহিহাহ ২৩৬-১৬২৭, হিজাবুল মারায়াহ ১০১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৯ [আল মাদানী প্রকাশনী]
সালিহ ইবন আবূ হাসসান (রহঃ) বলেন, আমি মুহাজির ইবন মিসমার (রহঃ) এর কাছে এ বিষয়টির আলোচনা করলে তিনি বললেন, আমির ইবন সা’দ (রহঃ) আমাকে তার পিতা সা’দ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে দ্বিধাহীনভাবে উল্লেখ করেছেনঃ نَظِّفُوا أَفْنِيَتَكُمْ। এ হাদীসটি গারীব। রাবী খালিদ ইবন ইলিয়াস (রহঃ) যঈফ। তিনি ইবন ইয়াস বলেও কথিত।

হাদিস নং: ২৮০০
যঈফ (Dai'f)
حدثنا احمد بن محمد بن نيزك البغدادي، حدثنا الاسود بن عامر، حدثنا ابو محياة، عن ليث، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اياكم والتعري فان معكم من لا يفارقكم الا عند الغاىط وحين يفضي الرجل الى اهله فاستحيوهم واكرموهم " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه وابو محياة اسمه يحيى بن يعلى .
২৮০০. আহমদ ইবন মুহাম্মাদ ইবন নীযাক বাগদাদী (রহঃ) ..... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উলঙ্গ হওয়া থেকে তোমরা বেঁচে থাকবে। কেননা, তোমাদের সাথে এমন কিছু সত্তা আছেন যারা পেশাব-পায়খানা এবং স্ত্রীসঙ্গত হওয়ার সময় ছাড়া আর কোন সময় তারা তোমাদের থেকে বিচ্ছিন্ন হন না। সুতরাং তাদের লজ্জা করবে এবং সম্মান করবে। যঈফ, ইরওয়া ৬৪, মিশকাত, তাহকিক ছানী ৩১১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। এ সুত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ মুহায়্যাত (রহঃ) এর নাম হল ইয়াহ্ইয়া ইবন ইয়া’লা।
এ হাদীসটি গারীব। এ সুত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ মুহায়্যাত (রহঃ) এর নাম হল ইয়াহ্ইয়া ইবন ইয়া’লা।
হাদিস নং: ২৮০১
হাসান (Hasan)
حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا مصعب بن المقدام، عن الحسن بن صالح، عن ليث بن ابي سليم، عن طاوس، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال " من كان يومن بالله واليوم الاخر فلا يدخل الحمام بغير ازار ومن كان يومن بالله واليوم الاخر فلا يدخل حليلته الحمام ومن كان يومن بالله واليوم الاخر فلا يجلس على ماىدة يدار عليها بالخمر " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه من حديث طاوس عن جابر الا من هذا الوجه . قال محمد بن اسماعيل ليث بن ابي سليم صدوق وربما يهم في الشىء . قال محمد بن اسماعيل وقال احمد بن حنبل ليث لا يفرح بحديثه كان ليث يرفع اشياء لا يرفعها غيره فلذلك ضعفوه .
২৮০১. কাসিম ইবন দীনার কূফী (রহঃ) .... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালে ঈমান রাখে সে যেন তার স্ত্রীকে হাম্মামখানায় না নিয়ে যায়; যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের উপর ঈমান রাখে সে যেন ইযার (কাপড়) পরিহিত ছাড়া হাম্মামখানায় প্রবেশ না করে। আল্লাহ্ ও পরকালের উপর যার ঈমান আছে সে যেন এমন দস্তরখানে না বসে যেখানে শরাব পরিবেশন করা হয়।
হাসান, তা’লীকুর রাগীব ১/৮৮-৮৯, ইরওয়া ১৯৪৯, গায়াতুল মারাম ১৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ সূত্র ছাড়া তাউস ... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদীস হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) বলেনঃ লায়ছ ইবন আবূ সুলায়ম সত্যবাদী তবে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহে পড়ে যান। মুহাম্মাদ আল-বুখারী (রহঃ) আরো বলেন যে, আহমদ ইবন হাম্বল (রহঃ) বলেছেনঃ লায়ছ (রহঃ) এর হাদীসে আনন্দিত হওয়া যায় না। তিনি এমন কিছু হাদীস মারফূ’রূপে বর্ণনা করেন যা অন্যেরা মারফূ’ করেন না। এজন্য মুহাদ্দিছগণ তাকে যঈফ বলেছেন।

হাদিস নং: ২৮০২
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا حماد بن سلمة، عن عبد الله بن شداد الاعرج، عن ابي عذرة، وكان، قد ادرك النبي صلى الله عليه وسلم عن عاىشة ان النبي صلى الله عليه وسلم نهى الرجال والنساء عن الحمامات ثم رخص للرجال في الميازر . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث حماد بن سلمة واسناده ليس بذاك القاىم .
২৮০২. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ও মহিলা সকলকেই হাম্মামখানায় যেতে নিষেধ করেছিলেন। পরে পুরুষদেরকে লুঙ্গী পরিধান অবস্থায় তথায় যেতে অনুমতি প্রদান করেছেন।
যঈফ, ইবনু মাজাহ ২৭৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০২ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবূ উযরা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়েছেন। হাম্মাদ ইবন সালামা (রহঃ) এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এটির সনদ তেমন প্রতিষ্ঠিত নয়।

হাদিস নং: ২৮০৩
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، انبانا شعبة، عن منصور، قال سمعت سالم بن ابي الجعد، يحدث عن ابي المليح الهذلي، ان نساء، من اهل حمص او من اهل الشام دخلن على عاىشة فقالت انتن اللاتي يدخلن نساوكن الحمامات سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما من امراة تضع ثيابها في غير بيت زوجها الا هتكت الستر بينها وبين ربها " . قال ابو عيسى هذا حديث حسن .
২৮০৩. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবুল মালীহ হুযালী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হিমস বা (বর্ণনান্তরে) সিরিবাসী কিছু মহিলা আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে আসে। তখন তিনি তাদের বললেনঃ তোমরাই তারা যাদের এলাকার মেয়েরা হাম্মামখানায় প্রবেশ করে অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যে মহিলা তার স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও স্বীয় কাপুড় খুলে রাখল সে তার ও তার পরওয়ারদিগারের মাঝের পর্দা ছিড়ে ফেলল।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান।
হাদিস নং: ২৮০৪
সহিহ (Sahih)
حدثنا سلمة بن شبيب، والحسن بن علي الخلال، وعبد بن حميد، وغير، واحد، واللفظ، للحسن بن علي قالوا حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله بن عتبة، انه سمع ابن عباس، يقول سمعت ابا طلحة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تدخل الملاىكة بيتا فيه كلب ولا صورة تماثيل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮০৪. সালামা ইবন শাবীব, হাসান ইবন আলী খাল্লাল, আবদ ইবন হুমায়দ (রহঃ) ও আরো অনেক ... আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, যে ঘরে কুকুর এবং মূর্তির ছাবি আছে সে ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।
সহীহ, ইবনু মাজাহ ৩৬৪৯, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৩৬৪৯, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮০৫
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا مالك بن انس، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، ان رافع بن اسحاق، اخبره قال دخلت انا وعبد الله بن ابي طلحة، على ابي سعيد الخدري نعوده فقال ابو سعيد اخبرنا رسول الله صلى الله عليه وسلم ان الملاىكة لا تدخل بيتا فيه تماثيل او صورة . شك اسحاق لا يدري ايهما قال . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৮০৫. আহমদ ইবন মানী’ (রহঃ) ..... রাফি’ ইবন ইসহাক (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি এবং আবদুল্লাহ্ ইবন আবূ তালহা আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু-কে তাঁর অসুস্থতার সময় দেখতে গেলাম। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে মূর্তি বা ছবি আছে সে ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।
সহীহ, গায়াতুল মারাম ১১৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, গায়াতুল মারাম ১১৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮০৬
সহিহ (Sahih)
حدثنا سويد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا يونس بن ابي اسحاق، حدثنا مجاهد، قال حدثنا ابو هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اتاني جبريل فقال اني كنت اتيتك البارحة فلم يمنعني ان اكون دخلت عليك البيت الذي كنت فيه الا انه كان في باب البيت تمثال الرجال وكان في البيت قرام ستر فيه تماثيل وكان في البيت كلب فمر براس التمثال الذي بالباب فليقطع فيصير كهيىة الشجرة ومر بالستر فليقطع ويجعل منه وسادتين منتبذتين يوطان ومر بالكلب فيخرج " . ففعل رسول الله صلى الله عليه وسلم وكان ذلك الكلب جروا للحسن او الحسين تحت نضد له فامر به فاخرج . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن عاىشة وابي طلحة .
২৮০৬. সুওয়ায়দ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার কাছে জিবরীল এসছিলেন। তিনি বলেছেনঃ আমি গতরাতে আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি যে ঘরে ছিলেন সে ঘরে প্রবেশ করতে আমি বাধাগ্রস্ত হলাম। কারণ ঘরের দরজায় ছিল পুরুষের প্রতিকৃতি। ঘরে একটি পাতলা লাল পর্দা ছিল। এতে কিছূ প্রতিকৃতি নকশা করা ছিল। ঘরে একটি কুকুরও ছিল। সুতরাং আপনি দরজার প্রতিকৃতির মাথাটি কেটে দিতে বলুন তবে তবে তা গাছের আকার ধারণ করবে। আর পর্দাটি ছিঁড়ে ফেলে দু’টো গদি বানাতে নির্দেশ দিন। এ গদি দু’টো সাধারণ ব্যবহারের জন্য পরে থাকবে। আর কুকুরটিকে বের করে দিতে আদেশ দিন। অনন্তর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেনঃ হাসান বা হুসায়ন রাদিয়াল্লাহু আনহুমা-এর একটি কুকুর ছানা তোরঙ্গের নিচে ছিল। এটিকে বের করে দিতে তিনি নির্দেশ দেন, ফলে এটিও বের করে দেওয়া হয়।
সহীহ, আদাবুয যিফাফ, নতুন সংস্করণ ১৯০-১৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।এ বিষয়ে আয়িশা ও আবূ তালহা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, আদাবুয যিফাফ, নতুন সংস্করণ ১৯০-১৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।এ বিষয়ে আয়িশা ও আবূ তালহা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৮০৭
যঈফ (Dai'f)
حدثنا عباس بن محمد البغدادي، حدثنا اسحاق بن منصور، اخبرنا اسراىيل، عن ابي يحيى، عن مجاهد، عن عبد الله بن عمرو، قال مر رجل وعليه ثوبان احمران فسلم على النبي صلى الله عليه وسلم فلم يرد النبي صلى الله عليه وسلم عليه السلام . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . ومعنى هذا الحديث عند اهل العلم انهم كرهوا لبس المعصفر وراوا ان ما صبغ بالحمرة بالمدر او غير ذلك فلا باس به اذا لم يكن معصفرا .
২৮০৭. আব্বাস ইবন মুহাম্মাদ বাগদাদী (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন। তার পরিধানে ছিল লাল রঙের কাপড়। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম দিলে তিনি তার সালামের জওয়াব দেন নি।
যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান; এই সূত্রে গারীব। আলিমগণের নিকট এই হাদীসটির মর্ম হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম রঙের কাপড় পরা অপন্দ করেছেন। লাল মাটি বা এরূপ কিছু ছাড়া যদি লাল রং করা হয় এবং যদি কুসুম রঙের না হয় তবে তাতে কোন অসুবিধে নেই বলে তারা মনে করেন।

হাদিস নং: ২৮০৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن هبيرة بن يريم، قال قال علي بن ابي طالب نهى رسول الله صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن القسي وعن الميثرة وعن الجعة . قال ابو الاحوص وهو شراب يتخذ بمصر من الشعير . قال هذا حديث حسن صحيح .
২৮০৮. কুতায়বা (রহঃ) ...... আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি, কিসসী (রেশমযুক্ত এক জাতীয় কাপড়), রেশমী যীন-পোষ এবং যবের তৈরী মদ নিষেধ করেছেন। আবুল আহওয়াস (রহঃ) বলেনঃجعة হল যবের তৈরী মিশরের এক জাতীয় মদ।
মতন সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
মতন সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮০৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وعبد الرحمن بن مهدي، قالا حدثنا شعبة، عن الاشعث بن سليم، عن معاوية بن سويد بن مقرن، عن البراء بن عازب، قال امرنا رسول الله صلى الله عليه وسلم بسبع ونهانا عن سبع امرنا باتباع الجنازة وعيادة المريض وتشميت العاطس واجابة الداعي ونصر المظلوم وابرار القسم ورد السلام ونهانا عن سبع عن خاتم الذهب او حلقة الذهب وانية الفضة ولبس الحرير والديباج والاستبرق والقسي . قال ابو عيسى هذا حديث حسن صحيح . واشعث بن سليم هو اشعث بن ابي الشعثاء وابو الشعثاء اسمه سليم بن الاسود .
২৮০৯. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি বিষয়ের নির্দেশ এবং সাতটি বিষয়ের নিষেধ করেছেন। তিনি আমাদের জানাযার অনুসরণ, রোগীর খোঁজ নেওয়া, হাঁচিদাতার উত্তর দেওয়া, দাওয়াতকারীর দাওয়াত কবূল করা, মজলুমের সাহায্য করা, কসমকারীকে দায়িত্ব মুক্ত করা ও সালামের উত্তর দানের নির্দেশ দিয়েছেন। আর যে সাতটি জিনিস নিষেধ করেছেন তা হল, সোনার আংটি, রূপার বরতন ব্যবহার করা এবং রেশম, দীবাজ, ইস্তাবরাক ও কিসসী-এর পোষাক পরিধান করা। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০৯ [আল মাদানী প্রকাশনী]
আশ’আছ ইবন সুলায়ম হলেন আশ’আছ ইবন আবুশ শা’ছা। আবুশ শা’ছার নাম হলো সুলায়ম ইবন আসওয়াদ। এ হাদীসটি হাসান-সহীহ।
আশ’আছ ইবন সুলায়ম হলেন আশ’আছ ইবন আবুশ শা’ছা। আবুশ শা’ছার নাম হলো সুলায়ম ইবন আসওয়াদ। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৮১০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن حبيب بن ابي ثابت، عن ميمون بن ابي شبيب، عن سمرة بن جندب، قال قال رسول الله صلى الله عليه وسلم " البسوا البياض فانها اطهر واطيب وكفنوا فيها موتاكم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن ابن عباس وابن عمر .
২৮১০. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... সামুরা ইবন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদা পাপড় পরিধান করবে। কেননা, তা হল অধিক নির্মল ও পবিত্র আর এতেই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দিবে। সহীহ, ইবনু মাজাহ ১৪৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে ইবন আব্বাস ও ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে ইবন আব্বাস ও ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৮১১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبثر بن القاسم، عن الاشعث، وهو ابن سوار عن ابي اسحاق، عن جابر بن سمرة، قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليلة اضحيان فجعلت انظر الى رسول الله صلى الله عليه وسلم والى القمر وعليه حلة حمراء فاذا هو عندي احسن من القمر . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث الاشعث .
وروى شعبة، والثوري، عن ابي اسحاق، عن البراء بن عازب، قال رايت على رسول الله صلى الله عليه وسلم حلة حمراء . حدثنا بذلك محمود بن غيلان حدثنا وكيع حدثنا سفيان عن ابي اسحاق وحدثنا محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن ابي اسحاق بهذا . وفي الحديث كلام اكثر من هذا . قال سالت محمدا قلت له حديث ابي اسحاق عن البراء اصح او حديث جابر بن سمرة فراى كلا الحديثين صحيحا . وفي الباب عن البراء وابي جحيفة .

২৮১১. হান্নাদ (রহঃ) ...... জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক চন্দ্রোজ্জ্বল রাতে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আরেকবার চঁদের দিকে তাকালাম। তাঁর শরীরে একটি লাল ডুরাযুক্ত পোষাক (হুল্লা) ছিল। তিনি আমার দৃষ্টিতে চাঁদের চেয়েও সুন্দর ছিলেন।
যঈফ, মুখতাসার শামাইল ৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আশ’আছের রিওয়ায়ত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
শু’বা ও ছাওরী (রহঃ) আবূ ইসহাক সূত্রে বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে লাল বর্ণের হুল্লা দেখেছি। সহীহ।
উক্ত হাদীসটি মাহমূদ ইবন গায়লান ও মুহাম্মাদ ইবন বাশশার ... আবূ ইসহাক থেকে রিওয়ায়ত করেছেন। উক্ত রিওয়ায়তে এর চেয়ে অধিক আলোচনা রয়েছে। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, আমি ইমাম বুখারী (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, আবূ ইসহাক (রহঃ) বারা থেকে বর্ণিত হাদীসটি অধিক সহীহ, না, জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি অধিক সহীহ। তিনি উভয় হাদীস সহীহ বলে অভিমত ব্যক্ত করেছেন। এ বিষয়ে বারা ও আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিস বর্ণিত আছে।

হাদিস নং: ২৮১২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا عبيد الله بن اياد بن لقيط، عن ابيه، عن ابي رمثة، قال رايت رسول الله صلى الله عليه وسلم وعليه بردان اخضران . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث عبيد الله بن اياد . وابو رمثة التيمي يقال اسمه حبيب بن حيان ويقال اسمه رفاعة بن يثربي .
২৮১২. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ রিমছা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দেখেছি তখন তাঁর পরিধানে দুটি সবুজ চাদর ছিল। সহীহ, মুখতাসার শামাইল ৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান গারীব। উবায়দুল্লাহ্ ইবন উবাদের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। আবূ রিমছা তায়মী (রহঃ) এর নাম হল হাবীব ইবন হায়্যান। কথিত আছে যে, তাঁর নাম হল রিফাআ ইবন ইয়াছরিবী।
এ হাদিসটি হাসান গারীব। উবায়দুল্লাহ্ ইবন উবাদের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। আবূ রিমছা তায়মী (রহঃ) এর নাম হল হাবীব ইবন হায়্যান। কথিত আছে যে, তাঁর নাম হল রিফাআ ইবন ইয়াছরিবী।
হাদিস নং: ২৮১৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يحيى بن زكريا بن ابي زاىدة، اخبرني ابي، عن مصعب بن شيبة، عن صفية بنت شيبة، عن عاىشة، قالت خرج النبي صلى الله عليه وسلم ذات غداة وعليه مرط من شعر اسود . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح .
২৮১৩. আহমদ ইবন মানী’ (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। তাঁর গায়ে ছিল কাল লোমের একটি চাদর। সহীহ, মুখতাসার শামাইল ৫৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২৮১৪
হাসান (Hasan)
حدثنا عبد بن حميد، حدثنا عفان بن مسلم الصفار ابو عثمان، حدثنا عبد الله بن حسان، انه حدثته جدتاه، صفية بنت عليبة ودحيبة بنت عليبة حدثتاه عن قيلة بنت مخرمة، وكانتا، ربيبتيها وقيلة جدة ابيهما ام امه انها قالت قدمنا على رسول الله صلى الله عليه وسلم فذكرت الحديث بطوله حتى جاء رجل وقد ارتفعت الشمس فقال السلام عليك يا رسول الله . فقال رسول الله صلى الله عليه وسلم " وعليك السلام ورحمة الله " . وعليه تعني النبي صلى الله عليه وسلم - اسمال مليتين كانتا بزعفران وقد نفضتا ومع النبي صلى الله عليه وسلم عسيب نخلة . قال ابو عيسى حديث قيلة لا نعرفه الا من حديث عبد الله بن حسان .
২৮১৪. আবদ ইবন হুমায়দ (রহঃ) ...... কায়লা বিনত মাখরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (মদীনায়) এলাম। এরপর তিনি শেষ পর্যন্ত হাদীসটির বর্ণনা দেন। এতে আছেঃ সূর্য উঁচুতে উঠে যাওয়ার পর জনৈক ব্যক্তি এল, বললঃ আসসালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওয়া’আলায়কাস সালাম-ওয়া রহমাতুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধানে দু’টো পুরান চাদর ছিল। দু’টোই ছিল জাফরান রঙের কিন্তু বিবর্ণ হয়ে পড়েছিল। তাঁর সঙ্গে ছিল খেজুরের ছোট্র একটা ডাল।
হাসান, মুখতাসার শামাইল, তাহকিক ছানী ৫৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১৪ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ্ ইবন হাসসান (রহঃ) এর সূত্র ছাড়া কায়লা রাদিয়াল্লাহু আনহু-এর এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাসান, মুখতাসার শামাইল, তাহকিক ছানী ৫৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১৪ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ্ ইবন হাসসান (রহঃ) এর সূত্র ছাড়া কায়লা রাদিয়াল্লাহু আনহু-এর এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৮১৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، قال ح وحدثنا اسحاق بن منصور، حدثنا عبد الرحمن بن مهدي، عن حماد بن زيد، عن عبد العزيز بن صهيب، عن انس بن مالك، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التزعفر للرجال . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
وروى شعبة، هذا الحديث عن اسماعيل ابن علية، عن عبد العزيز بن صهيب، عن انس، ان النبي صلى الله عليه وسلم نهى عن التزعفر . حدثنا بذلك عبد الله بن عبد الرحمن حدثنا ادم عن شعبة . قال ابو عيسى ومعنى كراهية التزعفر للرجال ان يتزعفر الرجل يعني ان يتطيب به .

২৮১৫. কুতায়বা (রহঃ) ও ইসহাক ইবন মনসূর (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরান রঙে রঞ্জিত পোষাক তৈরী করতে নিষেধ করেছেন।
সহীহ, বুখারি ৫৮৪৬, মুসলিম ৬/১৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রহঃ) এ হাদীসটিকে ইসমাঈল ইবন উলায়্যা-আবদুল আযীয ইবন সুহায়ব-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান রঙে রঙ্গিন করা নিষেধ করেছেন। আবদুল্লাহ্ ইবন আবদুর রহমান (রহঃ) শু’বা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উক্ত হাদীসটির মর্ম হল পুরুষদের জন্য জাফরানের রং মাখা নিষেধ।