হাদিস নং: ৯৪৮
সহিহ (Sahih)
حدثنا زياد بن ايوب، حدثنا مروان بن شجاع الجزري، عن خصيف، عن عكرمة، ومجاهد، وعطاء، عن ابن عباس، رفع الحديث الى رسول الله صلى الله عليه وسلم " ان النفساء والحاىض تغتسل وتحرم وتقضي المناسك كلها غير ان لا تطوف بالبيت حتى تطهر " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
৯৪৮. যিয়াদ ইবনু আয়্যূব (রহঃ) .... ইবনু আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফূরূপে বর্ণনা করেন যে, হায়েয ও নেফাসবতী মহিলার গোসল করে ইহরাম বাধবে এবং হজ্জের সব আমল পুরা করবে। কিন্তু পাক না হওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করবে না। - সহিহ আবু দাউদ ১৫৩১, ১৮১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৪৫/২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন হাদিসটি এতদ্সূত্রে হাসান- গারীব।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন হাদিসটি এতদ্সূত্রে হাসান- গারীব।
হাদিস নং: ৯৪৯
মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
حدثنا نصر بن عبد الرحمن الكوفي، حدثنا المحاربي، عن الحجاج بن ارطاة، عن عبد الملك بن المغيرة، عن عبد الرحمن بن البيلماني، عن عمرو بن اوس، عن الحارث بن عبد الله بن اوس، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " من حج هذا البيت او اعتمر فليكن اخر عهده بالبيت " . فقال له عمر خررت من يديك سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم ولم تخبرنا به . قال وفي الباب عن ابن عباس . قال ابو عيسى حديث الحارث بن عبد الله بن اوس حديث غريب . وهكذا روى غير واحد عن الحجاج بن ارطاة مثل هذا وقد خولف الحجاج في بعض هذا الاسناد .
৯৪৯. নাসর ইবনু আবদির রহমান আল- কূফী (রহঃ) ..... হারিছ ইবনু আবদিল্লাহ্ ইবনু আওস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে বলতে শুনেছি যে, যে কেউ এই ঘরের হজ্জ বা উমরা করবে তার শেষ আমল যেন এই বায়তুল্লাহ সংশ্লিষ্ট হয়। - এই বর্ণনাটি মুনকার, তবে "উমরা করবে" এই শব্দ ব্যাতিত হাদিসের অর্থ সহিহ, সহিহ আবু দাউদ ১৭৪৯, যইফা ৪৫৮৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৪৬ [আল মাদানী প্রকাশনী]
উমর (রাঃ) তখন তাকে (হারিছ ইবনু আবূদল্লাহকে) বললেন, তোমার লজ্জিত হওয়া উচিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি এই বিষয়টি শুনেছ অথচ আজো আমাদেরকে তা জানাও নি। এই বিষয়ে ইবনু আব্বাস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হারিছ ইবনু আবদিল্লাহ ইবনু আওস (রাঃ) বর্ণিত হাদিসটি গারীব। হ্জ্জাজ ইবনু আরতাত (রহঃ) থেকেও একাধিক রাবী অনূরুপ বর্ননা করেছেন, এই সনদের কিছু অংশে হাজ্জাজের বিপরীত বর্ণনা করা হয়েছে।

হাদিস নং: ৯৫০
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا ابو معاوية، عن الحجاج، عن ابي الزبير، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم قرن الحج والعمرة فطاف لهما طوافا واحدا . قال وفي الباب عن ابن عمر وابن عباس . قال ابو عيسى حديث جابر حديث حسن . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم قالوا القارن يطوف طوافا واحدا . وهو قول الشافعي واحمد واسحاق . وقال بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم يطوف طوافين ويسعى سعيين . وهو قول الثوري واهل الكوفة .
৯৫০. ইবনু আবী উমার (রহঃ) ...... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান রূপে হজ্জ ও উমরা একসাথে আদায় করেন এবং উভয়ের জন্য একই তাওয়াফ করেন। - ইবনু মাজাহ ৯৭১, ২৯৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমার ও ইবনু আব্বাস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির (রাঃ) বর্ণিত হাদিসটি হাসান। কিছু সংখ্যক সাহাবী ও অন্যান্য আলিমের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, কিরান পালনকারী একটি তওয়াফই করবে। এ হলো ইমাম শাফিঈ আহমাদ ও ইসহাক (রাঃ) -এর অভিমত। অপর কিছু সংখ্যক সাহাবী ও আলিম বলেন, কিরানকারীকে দুটি তাওয়াফ ও দুটি সাঈ করতে হবে। (একটি হজ্জের আর একটি উমরার) এ হলো ইমাম ছাওরী ও কুফাবাসী আলিমদের অভিমত।

হাদিস নং: ৯৫১
সহিহ (Sahih)
حدثنا خلاد بن اسلم البغدادي، حدثنا عبد العزيز بن محمد، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من احرم بالحج والعمرة اجزاه طواف واحد وسعى واحد عنهما حتى يحل منهما جميعا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب تفرد به الدراوردي على ذلك اللفظ . وقد رواه غير واحد عن عبيد الله بن عمر ولم يرفعوه . وهو اصح .
৯৫১. খাল্লাদ ইবনু আসলাম আল-বাগদাদী (রহঃ) ...... ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ্জ ও উমরার ইহরাম করবে তার জন্য এতদুভয়ের এক তাওয়াফ ও এক সাঈ যথেষ্ট হবে এবং উভয় থেকে একই সঙ্গে সে হালাল হবে। - ইবনু মাজাহ ২৯৭৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৪৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্ -গারীব। উবায়দুল্লাহ ইবনু উমার (রহঃ) থেকে একাধিক রাবী এটি রিওয়াত করেছেন কিন্তু তারা এটিকে মারফূরূপে উল্লেখ করেননি। আর তা-ই হলো অধিকতর সহীহ্।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্ -গারীব। উবায়দুল্লাহ ইবনু উমার (রহঃ) থেকে একাধিক রাবী এটি রিওয়াত করেছেন কিন্তু তারা এটিকে মারফূরূপে উল্লেখ করেননি। আর তা-ই হলো অধিকতর সহীহ্।
হাদিস নং: ৯৫২
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا سفيان بن عيينة، عن عبد الرحمن بن حميد، سمع الساىب بن يزيد، عن العلاء بن الحضرمي يعني مرفوعا، قال " يمكث المهاجر بعد قضاء نسكه بمكة ثلاثا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير هذا الوجه بهذا الاسناد مرفوعا .
৯৫২. আহমদ ইবনু মানী’ (রহঃ) ...... আলা ইবনু’ল হাযরামী (রাঃ) থেকে মারফুরূপে বর্ণিত আছে। তিনি বলেন, হজ্জ সম্পাদনের পর মুহাজিরগণ মক্কায় তিন দিন অবস্থান করতে পারন। - ইবনু মাজাহ ১০৭৩, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৪৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্। এই সনদে অন্যভাবেও এটি মারফুরূপে বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্। এই সনদে অন্যভাবেও এটি মারফুরূপে বর্ণিত আছে।
হাদিস নং: ৯৫৩
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن نافع، عن ابن عمر، قال كان النبي صلى الله عليه وسلم اذا قفل من غزوة او حج او عمرة فعلا فدفدا من الارض او شرفا كبر ثلاثا ثم قال " لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ايبون تاىبون عابدون ساىحون لربنا حامدون صدق الله وعده ونصر عبده وهزم الاحزاب وحده " . وفي الباب عن البراء وانس وجابر . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح .
৯৫৩. আলী ইবনু হুজর (রহঃ) ...... ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গাযওয়া বা হজ্জ বা উমরা থেকে প্রত্যাবর্তনকালে যখই কোন ঢিলা বা উচুঁ স্থানে উঠতেন তিনবার আল্লাহু আক্বার বলে এই দু’আ পাঠ করতেনঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَائِحُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
’’কোন ইলাহ্ নাই আল্লাহ্ ছাড়া, তিনি এক তাঁর কোন শরীক নাই, তাঁরই সকল সামরাজ্য, তাঁরই সকল প্রশংসা, তিনি সব বিষয়ের উপর শক্তিশালী। আমরা ফিরছি, আমরা তওবাকারী, আমরা ইবাদত পালনকারী, আমাদের প্রেমাষ্পদ আল্লাহর পথে ঘুরি, আমরা আমাদের প্রভুরই প্রশংসাকারী। আল্লাহ্ সত্যে পরিণত করেছেন তাঁর ওয়’দা, সাহায্য করেছেন তাঁর বান্দাকে, পরাজিত করেছেন সকল বিরুদ্ধবাদী দলকে একাই।’’ - সহিহ আবু দাউদ ২৪৭৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বারা, আনাস ও জাবির (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার (রাঃ) বর্ণিত হাদিসটি হাসান- সহীহ্।

হাদিস নং: ৯৫৪
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن سعيد بن جبير، عن ابن عباس، قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فراى رجلا قد سقط عن بعيره فوقص فمات وهو محرم . فقال رسول الله صلى الله عليه وسلم " اغسلوه بماء وسدر وكفنوه في ثوبيه ولا تخمروا راسه فانه يبعث يوم القيامة يهل او يلبي " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند بعض اهل العلم وهو قول سفيان الثوري والشافعي واحمد واسحاق . وقال بعض اهل العلم اذا مات المحرم انقطع احرامه ويصنع به كما يصنع بغير المحرم .
৯৫৪. ইবনু আবী উমার (রহঃ) ...... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে এক সফরে ছিলাম। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি স্বীয় উট থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙ্গে মারা যায়। সে ছিল ইহরাম অবস্থায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও এবং তার (ইহরামের) এই দুই কাপড়েই তাকে কাফন পরাও। তার মাথা ঢাকবে না। সে অবশ্যই কিয়ামতের দিন তালবয়িা পাঠ করতে উঠবে। - ইবনু মাজাহ ৩০৮৪, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি যদি মারা যায় তবে তার ইহরাম শেষ হয়ে যায় এবং এমতাবস্থায় যার ইহরাম নেই তার সঙ্গে যেরূপ করা হয় এই ব্যক্তির সঙ্গে তদ্রূপ করা হবে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি যদি মারা যায় তবে তার ইহরাম শেষ হয়ে যায় এবং এমতাবস্থায় যার ইহরাম নেই তার সঙ্গে যেরূপ করা হয় এই ব্যক্তির সঙ্গে তদ্রূপ করা হবে।
হাদিস নং: ৯৫৫
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن ايوب بن موسى، عن نبيه بن وهب، ان عمر بن عبيد الله بن معمر، اشتكى عينيه وهو محرم فسال ابان بن عثمان فقال اضمدهما بالصبر فاني سمعت عثمان بن عفان، يذكرها عن رسول الله صلى الله عليه وسلم يقول " اضمدهما بالصبر " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم لا يرون باسا ان يتداوى المحرم بدواء ما لم يكن فيه طيب .
৯৫৫. ইবনু আবী উমার (রহঃ) ...... নুবায়হ ইবনু ওয়াহব (রহঃ) থেকে বর্ণিত যে, উমার ইবনু উবায়দুল্লাহ্ ইবনু মা’মার (রহঃ) এর চক্ষু রোগ হয়। তিনি ছিলেন মুহরিম, এই বিষয়ে আবান ইবনু উছমান (রহঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এতে সাবির বৃক্ষের রস লাগিয়ে দাও। আমি উছমান ইবনু আফফান (রাঃ) -কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করতে শুনেছি যে, তিনি বলেছেন এতে সাবির এর রস লাগিয়ে দাও। - সহিহ আবু দাউদ ১৬১২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ইসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্। আলিমগণের এতনুসারে আমল রয়েছে। ঔষধে সুগন্ধি জাতীয় কিছু না থাকলে মুহরিমের জন্য তা ব্যবহারে কোন দোষ আছে বলে তারা মনে করেন না।
ইমাম আবূ ইসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্। আলিমগণের এতনুসারে আমল রয়েছে। ঔষধে সুগন্ধি জাতীয় কিছু না থাকলে মুহরিমের জন্য তা ব্যবহারে কোন দোষ আছে বলে তারা মনে করেন না।
হাদিস নং: ৯৫৬
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن ايوب السختياني، وابن ابي نجيح، وحميد الاعرج، وعبد الكريم، عن مجاهد، عن عبد الرحمن بن ابي ليلى، عن كعب بن عجرة، ان النبي صلى الله عليه وسلم مر به وهو بالحديبية قبل ان يدخل مكة وهو محرم وهو يوقد تحت قدر والقمل يتهافت على وجهه فقال " اتوذيك هوامك هذه " . فقال نعم . فقال " احلق واطعم فرقا بين ستة مساكين " . والفرق ثلاثة اصع " او صم ثلاثة ايام او انسك نسيكة " . قال ابن ابي نجيح " او اذبح شاة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل عليه عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم ان المحرم اذا حلق راسه او لبس من الثياب ما لا ينبغي له ان يلبس في احرامه او تطيب فعليه الكفارة بمثل ما روي عن النبي صلى الله عليه وسلم .
৯৫৬. ইবনু আবী উমার (রহঃ) ...... কা’ব ইবনু উজরা (রাঃ) থেকে বর্ণিত যে, মক্কা প্রবেশের পূর্বে হুদায়বিয়া অবস্থানকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন, কা’ব ছিলেন ইহরামরত। এই সময় তিনি ডেকচির নীচে আগুন জ্বালাচ্ছিলেন, তার চেহারায় উকূন গড়িয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই পোকাগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? কা’ব বললেন, হ্যাঁ, তিনি বললেন, তাহলে মাথা মুন্ডন করে ফেল। আর ছয়জন মিসকীনকে এক ’’ফারাক’’ খাদ্যসামগ্রী দিয়ে দাও। তিন সা’- তে হয় এক ফারাক। অথবা তিন দিন সিয়াম পালন কর বা একটি জানোয়ার কুরবানী কর। ইবনু আবী নাজীহ (রহঃ) বর্ণনা করেন, অথবা একটি বকরী যবাহ করে দাও। - ইবনু মাজাহ ৩০৭৯, ৩০৮০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান-সহীহ্। সাহবায়ে কিরাম ও অপরাপর আলিমগণের এই হাদিস অনুসারে আমল রয়েছে যে, মুহরিম ব্যক্তি যদি মাথা মুন্ডন করে ফেলে বা ইহরামের যে ধরণের পরিচ্ছদ পরিধান করা উচিত নয় সে ধরণের কাপড় যদি পরে বা সুগন্ধি ব্যবহার করে তবে এই রিওয়ায়তে বর্ণিত পদ্ধতি অনুসারে তার উপর কাফফারা বর্তাবে।

হাদিস নং: ৯৫৭
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عبد الله بن ابي بكر بن محمد بن عمرو بن حزم، عن ابيه، عن ابي البداح بن عدي، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم ارخص للرعاء ان يرموا يوما ويدعوا يوما . قال ابو عيسى هكذا روى ابن عيينة . وروى مالك بن انس عن عبد الله بن ابي بكر عن ابيه عن ابي البداح بن عاصم بن عدي عن ابيه . ورواية مالك اصح . وقد رخص قوم من اهل العلم للرعاء ان يرموا يوما ويدعوا يوما وهو قول الشافعي .
৯৫৭. ইবনু আবী উমার (রহঃ) ...... আদী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবীরাখালদের জন্য একদিন রমী করতে এবং আরেকদিন রমী ছাড়তে অবকাশ দিয়েছেন। - ইবনু মাজাহ ৩০৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন ইবনু উয়ায়না এইরূপই বর্ণনা করেছেন। আর মালিক ইবনু আনাস (রহঃ) এটিকে আবদুল্লাহ ইবনু অবী কাকর-আসিম ইবন আদী (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক (রহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ্। আলিমদের একদল রাখালদের জন্য একদিন রমী করার এবং অন্যদিন তা ছেড়ে দেওয়ার অনুমতি রেখেছেন। এ হলো ইমাম শাফিঈ (রহঃ)- এর অভিমত।

হাদিস নং: ৯৫৮
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا مالك بن انس، حدثني عبد الله بن ابي بكر، عن ابيه، عن ابي البداح بن عاصم بن عدي، عن ابيه، قال رخص رسول الله صلى الله عليه وسلم لرعاء الابل في البيتوتة ان يرموا يوم النحر ثم يجمعوا رمى يومين بعد يوم النحر فيرمونه في احدهما . قال مالك ظننت انه قال في الاول منهما ثم يرمون يوم النفر . قال ابو عيسى هذا حديث حسن صحيح وهو اصح من حديث ابن عيينة عن عبد الله بن ابي بكر .
৯৫৮. হাসান ইবনু আলী আল-খাল্লাল (রহঃ) ...... আসিম ইবনু আদী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট রাখালদের ক্ষেত্রে মিনায় রাত্রি যাপন না করার এবং ইয়ওমুন্ নাহরে রমী করে পরবর্তী দুই দিনের রমী কোন একদিন একত্রে করার অবকাশ দিয়েছেন। মালিক (রহঃ) বলেন, আমার মনে হয় আবদুল্লাহ ইবনু আবী বাকর তার রিওয়য়াতে বলেছিলেন, দুই দিনের প্রথম দিনের দিন একত্রে রমী করবে এরপর মিনা থেকে যাত্রার শেষ দিন রমী করবে। - ইবনু মাজাহ ৩০৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্ ইবনু উয়ায়না - আবূল্লাহ্ ইবনু আবী বাকর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অপেক্ষা এটি অধিকতর সহীহ্।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সহীহ্ ইবনু উয়ায়না - আবূল্লাহ্ ইবনু আবী বাকর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অপেক্ষা এটি অধিকতর সহীহ্।
হাদিস নং: ৯৫৯
সহিহ (Sahih)
حدثنا عبد الوارث بن عبد الصمد بن عبد الوارث، حدثني ابي، حدثنا سليم بن حيان، قال سمعت مروان الاصفر، عن انس بن مالك، ان عليا، قدم على رسول الله صلى الله عليه وسلم من اليمن فقال " بم اهللت " . قال اهللت بما اهل به رسول الله صلى الله عليه وسلم . قال " لولا ان معي هديا لاحللت " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
৯৫৯. আবদুল ওয়ারিছ ইবনু আবদুস সামাদ ইবনু আবদুর ওয়ারিছ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে যে, আলী (রাঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলে তিনি তাকে বললেন, কিভাবে ইহরাম করেছ? আলী (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহরাম করেছেন আমিও সেই ইহরাম করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গে হাদী না থাকলে আমি (উমরা করে) হালাল হয়ে যেতাম। - ইরওয়া, আল-হাজ্জুল কাবীর ১০০৬, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদিসটি সনদে হাসান-গারীব।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদিসটি সনদে হাসান-গারীব।
হাদিস নং: ৯৬০
সহিহ (Sahih)
حدثنا عبد الوارث بن عبد الصمد بن عبد الوارث، حدثنا ابي، عن ابيه، عن محمد بن اسحاق، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن يوم الحج الاكبر فقال " يوم النحر " .
৯৬০. আবদুল ওয়ারিছ ইবনু আবদুস সমাদ ইবনু আবদুল ওয়ারিছ (রহঃ) ..... আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে হজ্জে আকবার কোন দিন সর্ম্পকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এটি হলো ইয়াওমুন্ নাহরে। - সহিহ আবু দাউদ ১৭০০, ১৭০১, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৭ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ৯৬১
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال يوم الحج الاكبر يوم النحر . قال ابو عيسى ولم يرفعه وهذا اصح من الحديث الاول ورواية ابن عيينة موقوفا اصح من رواية محمد بن اسحاق مرفوعا . هكذا روى غير واحد من الحفاظ عن ابي اسحاق عن الحارث عن علي موقوفا . وقد روى شعبة عن ابي اسحاق قال عن عبد الله بن مرة عن الحارث عن علي موقوفا .
৯৬১. ইবনু উমার (রহঃ) ...... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, হজ্জে আকবারের দিন হলো ইয়াওমুন্ নাহর। - তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৮ [আল মাদানী প্রকাশনী]
অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেননি। এই হাদিসটি প্রথম হাদিস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনু উয়ায়না (রহঃ) -এর মওকূফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদিস রাবী এই রিওয়ায়াতটিকে আবূ ইসহাক হারিছ- আলী (রাঃ) মাওকূফরূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ৯৬২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جرير، عن عطاء بن الساىب، عن ابن عبيد بن عمير، عن ابيه، ان ابن عمر، كان يزاحم على الركنين زحاما ما رايت احدا من اصحاب النبي صلى الله عليه وسلم يفعله . فقلت يا ابا عبد الرحمن انك تزاحم على الركنين زحاما ما رايت احدا من اصحاب النبي صلى الله عليه وسلم يزاحم عليه . فقال ان افعل فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان مسحهما كفارة للخطايا " . وسمعته يقول " من طاف بهذا البيت اسبوعا فاحصاه كان كعتق رقبة " . وسمعته يقول " لا يضع قدما ولا يرفع اخرى الا حط الله عنه بها خطيىة وكتب له بها حسنة " . قال ابو عيسى وروى حماد بن زيد عن عطاء بن الساىب عن ابن عبيد بن عمير عن ابن عمر نحوه . ولم يذكر فيه عن ابيه . قال ابو عيسى هذا حديث حسن .
৯৬২. কুতায়বা (রহঃ) ...... উমায়র (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, ইবনু উমার (রাঃ) চাপাচাপি করে হলেও হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামনী বায়তুল্লাহর এই দুই রুকনে যেতেন। আমি একদিন তাঁকে বলাম, আপনি এ দুটি রুকনে ভীড়ে চাপাচাপি করে হলেও গিয়ে উপস্থিত হন কিন্তু অন্য কোন সাহাবী তো ইমন চাপাচাপি করে সেখানে যেতে দেখি না। তিনি বললেন, যদি আমি এরূপ চাপাচাপি-ধাক্কাঁধাক্কি করি তাতে দোষ কি? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, এ দুটো রুকন স্পর্শ করণে গুনাহসমূহের কাফফারা হয়ে যায় তাঁকে আরো বলতে শুনেছি, কেউ যদি যথাযথ ভাবে বায়তুল্লাহর সাতবার তাওয়াফ করে একটি ক্রীতদাস করার মত ছওয়াব হয়। আমি তাঁকে আরো বলতে শুনেছি, তাওয়াফ করতে গিয়ে এমন কোন কদম সে রাখেনা বা তা উঠায়না যদ্বারা তার একটি গুনাহ মাফ না হয় এবং একটি নেকী লেখা না হয়। - তা’লীকুর রাগীব ২/১২০, সহিহ ইবনু মাজাহ ২৯৫৬, মিশকাত ২৫৮০, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু যায়দ (রহঃ) আতা ইবনুস সাইব- ইবনু উমার (রাঃ) সুত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এই সনদে উমায়র - এর উল্লেখ নেই। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু যায়দ (রহঃ) আতা ইবনুস সাইব- ইবনু উমার (রাঃ) সুত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এই সনদে উমায়র - এর উল্লেখ নেই। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান।
হাদিস নং: ৯৬৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جرير، عن عطاء بن الساىب، عن طاوس، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " الطواف حول البيت مثل الصلاة الا انكم تتكلمون فيه فمن تكلم فيه فلا يتكلمن الا بخير " . قال ابو عيسى وقد روي هذا الحديث عن ابن طاوس وغيره عن طاوس عن ابن عباس موقوفا . ولا نعرفه مرفوعا الا من حديث عطاء بن الساىب . والعمل على هذا عند اكثر اهل العلم يستحبون ان لا يتكلم الرجل في الطواف الا لحاجة او بذكر الله تعالى او من العلم .
৯৬৩. কুতায়বা (রহঃ) ..... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বায়তুল্লাহর চারদিকে তাওয়াফ করা সালাত (নামায/নামাজ) আদায় করার মতই। তবে সালাতে তোমরা কথা বলতে পার না কিন্তু এতে কথা বলতে পার। সুতরাং এ সময় ভাল কথা ছাড়া কিছূ বলবে না। - ইরওয়া ১২১, মিশকাত ২৫৭৬, তা’লীকুর রাগীব ২/১২১, তা’লীক আলা ইবনু খুযাইমাহ ২৭৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু তাঊস প্রমুখ থেকে ইবনু আব্বাস (রাঃ) এটি মাওকুফরূপে বর্ণিত আছে। আতা ইবনু সাইব ছাড়া আর কোন সূত্রে এটি মারফূরূপে রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নাই অধিকাংশ আলিমের এই হাদিস অনুসারে আমল রয়েছে। বিশেষ কোন প্রয়োজন, আল্লাহর যিকর ও ইলম অর্জনমূলক কথা ছাড়া তাওয়াফের সময় অন্য কোন ধরনের কথা না বলা মুস্তাহাব বলে তা মনে করেন।

হাদিস নং: ৯৬৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، عن جرير، عن ابن خثيم، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر " والله ليبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق " . قال ابو عيسى هذا حديث حسن .
৯৬৪. কুতায়বা (রহঃ) ...... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে, এর দুটি চোখ থাকবে যদ্বারা সে দেখবে। একটি যবান হবে যদ্বারা সে কথা বলবে সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তিলাম করে এ তার সম্পর্কে আল্লাহর কাছে স্বাক্ষ্য দিবে। - মিশকাত ২৫৭৮, তালীকুর রাগীব ২/১২২, তা’লীক আলা ইবনু খুযাইমাহ ২৭৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান।
হাদিস নং: ৯৬৫
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا وكيع، عن حماد بن سلمة، عن فرقد السبخي، عن سعيد بن جبير، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم كان يدهن بالزيت وهو محرم غير المقتت . قال ابو عيسى المقتت المطيب . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث فرقد السبخي عن سعيد بن جبير . وقد تكلم يحيى بن سعيد في فرقد السبخي وروى عنه الناس .
৯৬৫. হান্নাদ (রহঃ) ..... ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় তেল ব্যবহার করতেন তবে তা সুগন্ধি হতো না। - তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীছোক্তمُقَتَّتِ অর্থ সৃগন্ধযুক্ত জিনিস। এই হাদিসটি গারীব। ফারকাদ আস- সাবাহী ইবনু জুবায়র (রহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইমাম ইয়াহ্ইয়া ইবনু সাঈদ (রহঃ) এই ফারকাদ আস- সবাখী এর সমালোচনা করেছেন। তার বরাতে অবশ্য লোকেরা রিওয়ায়াত বর্ণনা করেছে।

হাদিস নং: ৯৬৬
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا خلاد بن يزيد الجعفي، حدثنا زهير بن معاوية، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، رضى الله عنها انها كانت تحمل من ماء زمزم وتخبر ان رسول الله صلى الله عليه وسلم كان يحمله . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه .
৯৬৬. আবূ কুরায়ব (রহঃ) ...... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি যমযমের পানি সঙ্গে করে নিয়ে আসতেন। তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা বহন করে আনতেন। - সহিহাহ ৮৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা।
হাদিস নং: ৯৬৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، ومحمد بن الوزير الواسطي المعنى، واحد، قالا حدثنا اسحاق بن يوسف الازرق، عن سفيان، عن عبد العزيز بن رفيع، قال قلت لانس بن مالك حدثني بشيء، عقلته عن رسول الله صلى الله عليه وسلم اين صلى الظهر يوم التروية قال بمنى . قال قلت فاين صلى العصر يوم النفر قال بالابطح . ثم قال افعل كما يفعل امراوك . قال ابو عيسى هذا حديث حسن صحيح يستغرب من حديث اسحاق بن يوسف الازرق عن الثوري .
৯৬৭. আহমদ ইবনু মানী’মানী ও মুহাম্মদ ইবনু ওয়াযীর আল- ওয়াসিতী (রহঃ) ...... আবদুল আযীয ইবনু রাফাই’ (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আনাস (রাঃ)- কে বললাম, রাসূলুল্লাহ ইয়াওমুত- তারবিয়া (৮ই যিল হাজ্জ) -এ যুহরের সালাত (নামায/নামাজ) কোথায় আদায় করেছেন? এই সম্পর্কে আপনি যা জনেন আমাকে তা বলেন তো। তিনি বললেন, মিনায়। আমি বললাম ইয়ওমুন নাফর অর্থাৎ ১৩ই যিল হাজ্জ আসরের সালাত (নামায/নামাজ) তিনি কোথায় আদায় করেছেন? তিনি বললেন আবতাহ-এ। এরপর বললেন, তোমর আমীররা যা করবে তুমিও সেই ভাবে এই কাজগুলো করো। - সহিহ আবু দাউদ ১৬৭০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সাহীহ্। ইসহাক আল- আযরা ছাওরী (রহঃ) সূত্রে এই রিওয়ায়তটিকে গারীব বলে মনে করা হয়।
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান- সাহীহ্। ইসহাক আল- আযরা ছাওরী (রহঃ) সূত্রে এই রিওয়ায়তটিকে গারীব বলে মনে করা হয়।