হাদিস নং: ৬৭৫
হাসান (Hasan)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا سعيد بن منصور، حدثنا اسماعيل بن زكريا، عن الحجاج بن دينار، عن الحكم بن عتيبة، عن حجية بن عدي، عن علي، ان العباس، سال رسول الله صلى الله عليه وسلم عن تعجيل صدقته قبل ان تحل فرخص له في ذلك .
৬৭৫. আবদুল্লাহ ইবনু আব্দুর রহমা (রহঃ) ...... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, আব্বাস (রাঃ) সময় আসার আগে যাকাত আদায় ত্বরান্বিত করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাঁকে এতে অনুমতি দিলেন। - ইবনু মাজাহ ১৭৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৬৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ৬৭৬
হাসান (Hasan)
حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا اسحاق بن منصور، عن اسراىيل، عن الحجاج بن دينار، عن الحكم بن جحل، عن حجر العدوي، عن علي، ان النبي صلى الله عليه وسلم قال لعمر " انا قد اخذنا زكاة العباس عام الاول للعام " . قال وفي الباب عن ابن عباس . قال ابو عيسى لا اعرف حديث تعجيل الزكاة من حديث اسراىيل عن الحجاج بن دينار الا من هذا الوجه وحديث اسماعيل بن زكريا عن الحجاج عندي اصح من حديث اسراىيل عن الحجاج بن دينار . وقد روي هذا الحديث عن الحكم بن عتيبة عن النبي صلى الله عليه وسلم مرسلا . وقد اختلف اهل العلم في تعجيل الزكاة قبل محلها فراى طاىفة من اهل العلم ان لا يعجلها . وبه يقول سفيان الثوري قال احب الى ان لا يعجلها . وقال اكثر اهل العلم ان عجلها قبل محلها اجزات عنه . وبه يقول الشافعي واحمد واسحاق .
৬৭৬. কাসিম ইবনু দ্বীনার কুফী (রহঃ) ...... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার (রাঃ) কে বলেছিলেনঃ আমরা বছরের প্রথমেই আব্বাস -এর এই বছরের যাকাতও নিয়ে নিয়েছি। - তিরমিজী হাদিস নম্বরঃ ৬৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, অগ্রিম যাকাত প্রদান সম্পর্কে ইসরাঈল-হাজ্জাজ ইবনু দ্বীনার বর্ণিত এই হাদিসটি, এ ছাড়া আর কোন সূত্রে বর্ণিত আছে বলে জানিনা। ইসরাঈল- হাজ্জাজ ইবনু দ্বীনার তুলনায় ইসমাঈল ইবনু যাকারিয়া সূত্রে বর্ণিত হাদিসটি আমার নিকট অধিকতর সহীহ্। এটি হাকাম ইবনু উতায়বা-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপেও বর্ণিত আছে। যাকাত আদায়ের সময হওয়ার আগেই অগ্রিম যাকাত প্রদান করা সম্পর্কে আলিমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলিম অগ্রিম প্রদান না করাই আমার নিকট মুস্তাহাব। অধিকাংশ আলিম বলেন, যাকাত ধার্য হওয়ার নির্ধারিত সময়ের আগেই যদি যাকাত অগ্রিম দিয়ে দেওয়া হয়, তবে তা হয়ে যাবে। এ হল ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)- এর অভিমত।

হাদিস নং: ৬৭৭
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن بيان بن بشر، عن قيس بن ابي حازم، عن ابي هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لان يغدو احدكم فيحتطب على ظهره فيتصدق منه فيستغني به عن الناس خير له من ان يسال رجلا اعطاه او منعه ذلك فان اليد العليا افضل من اليد السفلى وابدا بمن تعول " . قال وفي الباب عن حكيم بن حزام وابي سعيد الخدري والزبير بن العوام وعطية السعدي وعبد الله بن مسعود ومسعود بن عمرو وابن عباس وثوبان وزياد بن الحارث الصداىي وانس وحبشي بن جنادة وقبيصة بن مخارق وسمرة وابن عمر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح غريب يستغرب من حديث بيان عن قيس .
৬৭৭. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ ভোরে বের হয়ে যাবে এবং লাকড়ী কুড়িয়ে পিঠে বয়ে আনবে আর তা থেকে সাদাকা করবে এবং লোকদের (সামনে হাত পাতা) থেকে অভাবমুক্ত থাকবে, এ তার জন্য এর চাইতে উত্তম যে, সে কারো কাছে সাওয়াল করবে, যে তাকে দিতেও পারে, নাও দিতে পারে। অবশ্যই উপরের হাত (দাতার হাত) নীচের হাত থেকে উত্তম। আর পরিবারে যাদের দায়িত্ব তোমার উপর ন্যস্ত (খরচের বেলায়) তাদের থেকে তুমি শুরু করবে। - ইরওয়া ৮৩৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৬৮০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে হাকীম ইবনু হিযাম, আবূ সাঈদ খুদরী, যুবায়র ইবনু আওওয়াম, আতিয়্যা আত্-সা’দী, আবদুল্লাহ্ ইবনু মাসউদ, মাসউদ ইবনু আমর, ইবনু আব্বাস, সাওবান, যিয়াদ ইবনু হারিস সুদাঈ, আনাস, হুবশী ইবনু জুনাদা, কাবীসা ইবনু মুখারিক, সামুরা এবং ইবনু উমার (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ) বর্ণিত এই হাদিসটি হাসান সহীহ্ গরীব। বায়ান-এর কায়স (রহঃ) সূত্রে বর্ণিত হাদিসটি গরীব বলে মনে করা হয়েছে।

হাদিস নং: ৬৭৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن عبد الملك بن عمير، عن زيد بن عقبة، عن سمرة بن جندب، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان المسالة كد يكد بها الرجل وجهه الا ان يسال الرجل سلطانا او في امر لا بد منه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৬৭৮. মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ..... সামুরা ইবনু জুনদুর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যাঞ্ছা হল একটি হীন শ্রান্তিকর কাজ: এর দ্বারা মানুষ তার চেহারাকেই শ্রান্ত করে ফেলে। তবে শাসকের নিকট কিছু দাবী করা বা এমন অবস্থায় চাওয়া যা ছাড়া গত্যন্তর নেই, তা হল ভিন্ন কথা। - তা’লীকুর রাগীব ২/২, তিরমিজী হাদিস নম্বরঃ ৬৮১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান সহীহ্।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান সহীহ্।