হাদিস নং: ৩৫৯০
হাসান (Hasan)
حدثنا الحسين بن علي بن يزيد الصداىي البغدادي، حدثنا الوليد بن القاسم بن الوليد الهمداني، عن يزيد بن كيسان، عن ابي حازم، عن ابي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ما قال عبد لا اله الا الله قط مخلصا الا فتحت له ابواب السماء حتى تفضي الى العرش ما اجتنب الكباىر " . قال هذا حديث حسن غريب من هذا الوجه .
৩৫৯০. হুসায়ন ইবন আলী ইবন ইয়াযীদ সুদাঈ বাগদাদী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দা কবিরা গুনাহ থেকে দূরে থেকে যখনই ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই আসমানের দরওয়াজাসমূহ তার জন্য খুলে দেওয়া হয়; এমনকি তা আরশ পর্যন্ত পৌছে যায়।
হাসান, মিশকাত, তাহকিক ছানী ২৩১৪, তা’লীকুর রাগীব ২/২৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।
হাসান, মিশকাত, তাহকিক ছানী ২৩১৪, তা’লীকুর রাগীব ২/২৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।
হাদিস নং: ৩৫৯১
সহিহ (Sahih)
حدثنا سفيان بن وكيع، حدثنا احمد بن بشير، وابو اسامة عن مسعر، عن زياد بن علاقة، عن عمه، قال كان النبي صلى الله عليه وسلم يقول " اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاهواء " . قال هذا حديث حسن غريب . وعم زياد بن علاقة هو قطبة بن مالك صاحب النبي صلى الله عليه وسلم .
৩৫৯১. সুফয়ান ইবন ওয়াকী (রহঃ) ...... যিয়াদ ইবন ইলাকা-এর চাচা থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু’আ) বলতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই মন্দ আখলাক, মন্দ আমল ও কুপ্রবৃত্তি থেকে।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ২৪৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯১ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। যিয়াদ ইবন ইলাকা (রহঃ) এর চাচা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী কুতবা ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু।

হাদিস নং: ৩৫৯২
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابراهيم الدورقي، حدثنا اسماعيل بن ابراهيم، حدثنا الحجاج بن ابي عثمان، عن ابي الزبير، عن عون بن عبد الله، عن ابن عمر، رضى الله عنهما قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم اذ قال رجل من القوم الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا . فقال رسول الله صلى الله عليه وسلم " من القاىل كذا وكذا " . فقال رجل من القوم انا يا رسول الله . قال " عجبت لها فتحت لها ابواب السماء " . قال ابن عمر ما تركتهن منذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وحجاج بن ابي عثمان هو حجاج بن ميسرة الصواف ويكنى ابا الصلت وهو ثقة عند اهل الحديث .
৩৫৯২. আহামাদ ইবরাহীম দাওরাকী (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাতরত ছিলাম এমন সময় মুসলিদের একজন বললঃ
اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً
পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কে এই দু’আ পাঠ করেছে? উপস্থিত একজন বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার খুব আশ্চর্য লেগেছে। এই কালিমাগুলোর জন্য আসমানের সব দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই কথা শোনার পর থেকে আমি এই কালিমাগুলো বলা কখনও পরিত্যাগ করিনি।
সহীহ, সিফাতুস সালাত ৭৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এই সূত্রে হাসান-সাহীহ গারীব। হাজ্জাজ ইবন আবূ উছমান (রহঃ) হলেন হাজ্জাজ ইবন মায়সারা সাওওয়াফ। তাঁর উপনাম হল আবুস সালত। হাদীসবিদগণের মতে তিনি ছিকাহ বা নির্ভরযোগ্য।

হাদিস নং: ৩৫৯৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابراهيم الدورقي، حدثنا اسماعيل بن ابراهيم، اخبرنا الجريري، عن ابي عبد الله الجسري، عن عبد الله بن الصامت، عن ابي ذر، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم عاده او ان ابا ذر عاد رسول الله صلى الله عليه وسلم فقال بابي انت يا رسول الله اى الكلام احب الى الله عز وجل قال " ما اصطفى الله لملاىكته سبحان ربي وبحمده سبحان ربي وبحمده " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৫৯৩. আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রহঃ) ....... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতাকালে তাঁকে দেখতে এসেছিলেন কিংবা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতাকালে তাঁকে দেখতে গিয়েছিলেন, যা হোক, এ সময় আবূ যারর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক! আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম কোনটি? তিনি বললেনঃ যে কালিমাটিকে তিনি তাঁর ফিরিশতাদের জন্য নির্বাচন করেছেন, সেটি। তা হলঃ
(سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ)
সহীহ, তা’লীকুর রাগীব ২/২৪২, সহীহাহ ১৪৯৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
(سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ)
সহীহ, তা’লীকুর রাগীব ২/২৪২, সহীহাহ ১৪৯৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ৩৫৯৪
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا ابو هشام الرفاعي، محمد بن يزيد الكوفي حدثنا يحيى بن اليمان، حدثنا سفيان، عن زيد العمي، عن ابي اياس، معاوية بن قرة عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " الدعاء لا يرد بين الاذان والاقامة " . قالوا فماذا نقول يا رسول الله قال " سلوا الله العافية في الدنيا والاخرة " . قال ابو عيسى هذا حديث حسن . وقد زاد يحيى بن اليمان في هذا الحديث هذا الحرف قالوا فماذا نقول قال " سلوا الله العافية في الدنيا والاخرة " .
৩৫৯৪. আবূ হিশাম রিফাঈ মুহাম্মাদ ইবন ইয়াযীদ কূফী (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দু’আ প্রত্যাখ্যাত হয় না। সাহাবীগণ বললেনঃ তখন আমরা কি দু’আ করব হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করবে।
এই পরিপূর্ণ বর্ণনাটি মুনকার, আল কালিমুত তাইয়্যিব ৪৭/৫১, ইরওয়া ১/২৬২, নাকদুত তাজ ৯৫, তা’লীকুর রাগীব ১/১১৫, সহীহ আবু দাউদ ৫৩৪, তবে سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ বর্ণনাটি অন্য হাদিসে সাব্যস্ত আছে।
এই হাদীসটি হাসান। এ হদীসটিতে ইয়াহইয়া ইবন ইয়ামান কিছু অতিরিক্ত বাক্য সংযোজন করেছেন। তাঁরা বললেনঃ এ সময় আমরা কি বলব! বললেনঃ তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করবে।

হাদিস নং: ৩৫৯৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، وعبد الرزاق، وابو احمد وابو نعيم عن سفيان، عن زيد العمي، عن معاوية بن قرة، عن انس بن مالك، عن النبي صلى الله عليه وسلم قال " الدعاء لا يرد بين الاذان والاقامة " . قال ابو عيسى وهكذا روى ابو اسحاق الهمداني هذا الحديث عن بريد بن ابي مريم الكوفي عن انس عن النبي صلى الله عليه وسلم نحو هذا وهذا اصح .
৩৫৯৫. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দু’আ রদ হয় না।
আবূ ইসহাক মাদানী এই হাদীসটি বুরায়দ ইবন আবূ মারয়াম কূফী-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতটি অধিকতর সাহীহ।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৫ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫৯৬
যঈফ (Dai'f)
وحدثنا ابو كريب، محمد بن العلاء اخبرنا ابو معاوية، عن عمر بن راشد، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " سبق المفردون " . قالوا وما المفردون يا رسول الله قال " المستهترون في ذكر الله يضع الذكر عنهم اثقالهم فياتون يوم القيامة خفافا " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৫৯৬. আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আ’লা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুফাররিদগন অগ্রবর্তী হয়ে গেছে। সাহাবিগন বললেনঃ মুফাররিদ কারা, হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ আল্লাহর যিকরে যারা আত্মবিভোর, যিকরই তাদের গুনাহর বোঝা নামিয়ে দিয়েছে। সুতরাং কিয়ামতের দিন হালকা হয়ে তাদের আগমন ঘটবে।
যঈফ, যঈফা ৩৬৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
যঈফ, যঈফা ৩৬৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ৩৫৯৭
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لان اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر احب الى مما طلعت عليه الشمس " . قال هذا حديث حسن صحيح .
৩৫৯৭. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলঃ
(سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ)
এটা বলা আমার কাছে যে সব বস্তুর উপর সূর্যরশ্মি পড়ে, সব কিছু থেকে অধিক প্রিয়।
সহীহ, মুসলিম ৮/৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সাহীহ।

হাদিস নং: ৩৫৯৮
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا ابو كريب، حدثنا عبد الله بن نمير، عن سعدان القبي، عن ابي مجاهد، عن ابي مدلة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة لا ترد دعوتهم الصاىم حتى يفطر والامام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها ابواب السماء ويقول الرب وعزتي لانصرنك ولو بعد حين " . قال ابو عيسى هذا حديث حسن وسعدان القبي هو سعدان بن بشر . وقد روى عنه عيسى بن يونس وابو عاصم وغير واحد من كبار اهل الحديث وابو مجاهد هو سعد الطاىي وابو مدلة هو مولى ام المومنين عاىشة وانما نعرفه بهذا الحديث ويروى عنه هذا الحديث اتم من هذا واطول .
৩৫৯৮. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যক্তি এমন যাদের দু’আ রদ হয় নাঃ সিয়াম পালনকারী, যখন সে ইফতার করে, ন্যায়বান শাসক এবং মযলুমের দু’আ; আল্লাহ তা’আলা তার দু’আ মেঘের উপরে নিয়ে যান, এর জন্য আসমানের দরওয়াজাসমূহ করে দেওয়া হয় উন্মুক্ত আর পরওয়ারদিগার বলেনঃ আমার ইযযতের কসম, কিছুদিন পরে হলেও অবশ্যই তোমাকে আমি সাহায্য করব।
যঈফ কিন্তু হাদিসের প্রথম অংশ সহিহ, আর তাতে ন্যায়বান শাসকের পরিবর্তে মুসাফির শব্দ আছে। আরেক বর্ণনায় পিতার উল্লেখ আছে। ইবনু মাজাহ ১৭৫২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। সা’দান কুম্মী হলেন সা’দান ইবন বিশর। ঈসা ইবন ইউনুস, আবূ আসিম প্রমুখ (রহঃ) বড় বড় হাদীস বিশেষজ্ঞগণ তাঁর বরাতে হাদীস বর্ণনা করেছেন। আবূ মুজাহিদ (রহঃ) হলেন সা’দ তাঈ। আবূ মুদিল্লাহ (রহঃ) হলেন উম্মুল মু’মিনীন আয়িশারাদিয়াল্লাহু আনহা এর মাওলা বা আযাদকৃত গোলাম, তাঁকে এই হাদীসটির মারফতেই আমরা চিনি। তাঁর নিকট থেকে এই হাদীসটি আরো দীর্ঘ আরো পরিপূর্ণ আকারে বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫৯৯
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا ابو كريب، حدثنا عبد الله بن نمير، عن موسى بن عبيدة، عن محمد بن ثابت، عن ابي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما الحمد لله على كل حال واعوذ بالله من حال اهل النار " . قال هذا حديث حسن غريب من هذا الوجه .
৩৫৯৯. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ বলতেনঃ
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ
হে আল্লাহ! তুমি আমাকে উপকৃত কর যে জ্ঞান আমাকে দিয়েছ তা দ্বারা, আমাকে তুমি জ্ঞান দাও সেই বিষয়ের, যাতে আমার উপকার নিহিত, তুমি বৃদ্ধি করে দাও আমার জ্ঞান; সর্বাবস্থাই সব তারীফ আল্লাহর। জাহান্নামীদের অবস্থা থেকে আমি আল্লাহর পানাহ চাই।
হাদিসে বর্ণিত .... الْحَمْدُ لِلَّهِ অংশ বাদে হাদিসটি সহিহ, ইবনু মাজাহ ২৫১, ৩৮৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে গারীব।

হাদিস নং: ৩৬০০
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، او عن ابي سعيد الخدري، قالا قال رسول الله صلى الله عليه وسلم " ان لله ملاىكة سياحين في الارض فضلا عن كتاب الناس فاذا وجدوا اقواما يذكرون الله تنادوا هلموا الى بغيتكم فيجيىون فيحفون بهم الى سماء الدنيا فيقول الله على اى شيء تركتم عبادي يصنعون فيقولون تركناهم يحمدونك ويمجدونك ويذكرونك . قال فيقول فهل راوني فيقولون لا . قال فيقول فكيف لو راوني قال فيقولون لو راوك لكانوا اشد تحميدا واشد تمجيدا واشد لك ذكرا . قال فيقول واى شيء يطلبون قال فيقولون يطلبون الجنة . قال فيقول وهل راوها قال فيقولون لا . قال فيقول فكيف لو راوها قال فيقولون لو راوها كانوا لها اشد طلبا واشد عليها حرصا . قال فيقول من اى شيء يتعوذون قالوا يتعوذون من النار . قال فيقول وهل راوها فيقولون لا . فيقول فكيف لو راوها فيقولون لو راوها كانوا منها اشد هربا واشد منها خوفا واشد منها تعوذا . قال فيقول فاني اشهدكم اني قد غفرت لهم . فيقولون ان فيهم فلانا الخطاء لم يردهم انما جاءهم لحاجة . فيقول هم القوم لا يشقى لهم جليس " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي عن ابي هريرة من غير هذا الوجه .
৩৬০০. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের আমলনামা যারা লেখেন সেই সব ফিরিশতা ছাড়াও আল্লাহ তা’আলার একদল বিচরণকারী ফিরিশতা রয়েছে। তাঁরা যখন এমন সম্প্রদয় পান যারা আল্লাহর যিকর করছে তখন একজন আরেকজনকে ডাকেনঃ তোমাদের অভীষ্ট লক্ষের পানে দৌড়ে আস। তখন তাঁরা চলে আসেন এবং দুনিয়ার আসমান পর্যন্ত এদেরকে বেষ্টন করে রাখেন। এরপর যখন তারা আল্লাহর দরবারে ফিরে যান তখন, আল্লাহ তা’আলা বলেনঃ আমার বান্দাকে কি কি কর্মরত অবস্থায় ছেড়ে এসেছ?
তারা বলেনঃ আমরা তাদের আপনার হামদ করতে, মহত্ব বর্ণনা করতে এবং যিকর করার অবস্থায় ছেড়ে এসেছি। আল্লাহ তা’আলা বলেনঃ তারা আমাকে দেখেছে কি? তারা বলেনঃ না।
আল্লাহ বলেনঃ যদি আমাকে তারা দেখত তবে কেমন করত? তারা বলেনঃ তারা যদি আপনাকে দেখত তবে আরো বেশী হামদ, আরো বাশী মহত্ব, আরো বেশী যিকর করত।
আল্লাহ বলেনঃ তারা কি চায়? তারা বলেনঃ এরা জান্নাত চায়। আল্লাহ বলেনঃ তারা কি জান্নাত দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কি করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে অবশ্যই তারা এর জন্য আরো বেশী আগ্রহী হয়ে উঠত, আরো বেশী তা তালাশ করত।
আল্লাহ বলেনঃ তারা কি জিনিস থেকে পানাহ চায়? তারা বলেনঃ তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেনঃ তারা কি তা দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কেমন করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে তা থেকে আরো বেশী দূরে সরে থকত, আরো বেশী ভয় করত এবং আরো বাশী তা থেকে পানাহ চাইত।
আল্লাহ বলেনঃ আমি তোমাদের সাক্ষী রাখছি যে, আমি তাদের ক্ষমা করে দিলাম। ফিরিশতারা বলেনঃ এদের মাঝে অমুক এক গুনাহগার রয়েছে। এরা যে উদ্দেশ্যে মজলিশে এসেছে, সে উদ্দেশ্যে সে সেখানে আসেনি। সেতো অন্য কোন প্রয়োজনে তাদের কাছে এসেছিল। আল্লাহ বলেনঃ এরতা এমন এক সম্প্রদায় যে, তাদের সাথে উপবেশনকারী কেই বঞ্চিত হয় না।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।

হাদিস নং: ৩৬০১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو خالد الاحمر، عن هشام بن الغاز، عن مكحول، عن ابي هريرة، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " اكثر من قول لا حول ولا قوة الا بالله فانها كنز من كنوز الجنة " . قال مكحول فمن قال لا حول ولا قوة الا بالله ولا منجا من الله الا اليه . كشف عنه سبعين بابا من الضر ادناهن الفقر " . قال ابو عيسى هذا حديث ليس اسناده بمتصل . مكحول لم يسمع من ابي هريرة .
৩৬০১. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দু’আটি বেশী করে পাঠ করবে, এ হল জান্নাতের সঞ্চয়-ভান্ডার।
মাকহুল (রহঃ) বলেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দু’আটি যে ব্যক্তি পাঠ করবে, তার জন্য সত্তরটি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দরওয়াজাটি হল দারিদ্র।
মাকহুলের উক্তি ....فَمَنْ قَالَ এই অংশ ব্যাতিত হাদিসটি সহিহ। কেননা ঐ অংশ মাকতু’ সহীহাহ ১০৫, ১৫২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটির সনদ মুত্তাসিল নয়। মাকহূল (রহঃ) সরাসরি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু শুনেন নি।

হাদিস নং: ৩৬০২
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لكل نبي دعوة مستجابة واني اختبات دعوتي شفاعة لامتي وهي ناىلة ان شاء الله من مات منهم لا يشرك بالله شيىا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৬০২. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ মকবূল দু’আ রয়েছে। আমি আমার এই বিশেষ দু’আটি আমার উম্মতের জন্য শাফ’আত হিসাবে সংরক্ষণ করে রেখেছি। যারা আল্লাহর সাথে কিছু শরীক না করা অবস্থায় মারা যাবে, ইনশাআল্লাহ তারাই এই শাফা’আত পাবে।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ৩৬০৩
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابن نمير، وابو معاوية عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يقول الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه حين يذكرني فان ذكرني في نفسه ذكرته في نفسي وان ذكرني في ملا ذكرته في ملا خير منهم وان اقترب الى شبرا اقتربت منه ذراعا وان اقترب الى ذراعا اقتربت اليه باعا وان اتاني يمشي اتيته هرولة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ويروى عن الاعمش في تفسير هذا الحديث من تقرب مني شبرا تقربت منه ذراعا يعني بالمغفرة والرحمة وهكذا فسر بعض اهل العلم هذا الحديث . قالوا انما معناه يقول اذا تقرب الى العبد بطاعتي وما امرت اسرع اليه بمغفرتي ورحمتي .
وروي عن سعيد بن جبير، انه قال في هذه الاية : ( فاذكروني اذكركم ) قال اذكروني بطاعتي اذكركم بمغفرتي . حدثنا عبد بن حميد قال حدثنا الحسن بن موسى وعمرو بن هاشم الرملي عن ابن لهيعة عن عطاء بن يسار عن سعيد بن جبير بهذا .

৩৬০৩. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেন, আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করবে, সে অনুসারে আমি তার সাথে আছি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সে যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে কোন সমাবেশে আমার স্মরন করে, তবে এর চেয়েও উত্তম এক সমাবেশে আমি তার স্মরণ করি, যদি সে আমার দিকে আধ হাত নিকটবর্তী হয়, তবে আমি তার প্রতি সম্প্রসারিত দুই বাহু পরিমাণ নিকটবর্তী হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই।
সহীহ, ইবনু মাজাহ ৩৮২২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সাহীহ। এই হাদীসটির ভাষ্যে আ’মাশ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, আমি তার এক হাত নিকটবর্তী হই—মর্ম হল রহমত ও মাগফিরাত নিকটবর্তী করি। কোন কোন বিশেষজ্ঞ আলিম হাদীসটির অনুরূপ ব্যাখ্যাই করেছেন। তাঁরা বলেনঃ এর মর্ম হল বান্দা যখন আমার প্রতি অনুগত্য প্রকাশ করে এবং আমার নির্দেশ পালন করে, নিকটবর্তী হয় তখন তার প্রতি আমার মাগফিরাত ও রহমত অতিদ্রুত অগ্রসর হয়।
فاذكُرُونِي أَذْكُرْكُمْ আয়াতের ব্যাখ্যায় সাঈদ ইবন জুবায়র (রহঃ) বলেন, (আল্লাহ বলেনঃ) আমাকে স্মরণ কর অনুগত্যের দ্বারা তাহলে আমি স্মরণ করবো ক্ষমার দ্বারা। আবদ ইবন হুমায়দ (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র রাদিয়াল্লাহু আনহু সূত্রেও হাদীসটি বর্ণিত রয়েছে।

হাদিস নং: ৩৬০৪
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " استعيذوا بالله من عذاب جهنم استعيذوا بالله من عذاب القبر استعيذوا بالله من فتنة المسيح الدجال واستعيذوا بالله من فتنة المحيا والممات " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৬০৪. আবু কুরায়ব (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে, মাসীহ দাজ্জাল থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে, জীবন ও মরণের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে।
মুসলিম ২/৯৩, তাশাহুদের বর্ণনার সাথে আরেক বর্ণনায় শেষ তাশাহুদে এই কথার উল্লেখ আছে। সিফাতুস সালাত ১৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হসান-সাহীহ।
মুসলিম ২/৯৩, তাশাহুদের বর্ণনার সাথে আরেক বর্ণনায় শেষ তাশাহুদে এই কথার উল্লেখ আছে। সিফাতুস সালাত ১৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হসান-সাহীহ।