অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
স্বাস্থ্য ও অবসর এমন দু'টো নিয়ামত যাতে বহু লোক ধোকায় নিপতিত।
মোট ১১১ টি হাদিস
হাদিস নং: ২৩৪৭
সহিহ (Sahih)
حدثنا علي بن سعيد الكندي، حدثنا ابن المبارك، عن حيوة بن شريح، عن بكر بن عمرو، عن عبد الله بن هبيرة، عن ابي تميم الجيشاني، عن عمر بن الخطاب، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو انكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح لا نعرفه الا من هذا الوجه . وابو تميم الجيشاني اسمه عبد الله بن مالك .
২৩৪৭. আলী ইবন সাঈদ কিন্দী (রহঃ) ...... উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারতে তবে তোমরাও অবশ্যই রিযক পেতে যেমন পাখিরা রিযক পেয়ে থাকে। ওরা সকালে খালি পেটে যায় বের হয়ে আর বিকালে ফিরে আসে ভরপেটে।
সহীহ, ইবনু মাজাহ ৪১৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ তামীম জায়শানী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবন মালিক।
সহীহ, ইবনু মাজাহ ৪১৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ তামীম জায়শানী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবন মালিক।
হাদিস নং: ২৩৪৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو داود الطيالسي، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس بن مالك، قال كان اخوان على عهد النبي صلى الله عليه وسلم فكان احدهما ياتي النبي صلى الله عليه وسلم والاخر يحترف فشكا المحترف اخاه الى النبي صلى الله عليه وسلم فقال " لعلك ترزق به " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৪৮. মুহাম্মমদ ইবন বাশশার (রহঃ) .... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুই ভাই ছিলেন, তার একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসতেন, থাকতেন। আর অপর জন উপার্জন করতেন। উপার্জনকারী ভাইটি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অপর ভাইটির বিরুদ্ধে অভিযোগ করে। তখন তিনি বললেনঃ হয়ত এর ওয়াসীলায়ই তুমি রিযক পাচ্ছ।
সহীহ, মিশকাত ৫৩০৮, সহিহাহ ২৭৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, মিশকাত ৫৩০৮, সহিহাহ ২৭৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৩৪৯
হাসান (Hasan)
حدثنا عمرو بن مالك ومحمود بن خداش البغدادي قالا حدثنا مروان بن معاوية حدثنا عبد الرحمن بن ابي شميلة الانصاري عن سلمة بن عبيد الله بن محصن الخطمي عن ابيه وكانت له صحبة قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم امنا في سربه معافى في جسده عنده قوت يومه فكانما حيزت له الدنيا قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث مروان بن معاوية وحيزت جمعت حدثنا بذلك محمد بن اسمعيل حدثنا الحميدي حدثنا مروان بن معاوية نحوه وفي الباب عن ابي الدرداء
২৩৪৯. আমর ইবন মালিক ও মাহমূদ ইবন খিদাশ বাগদাদী (রহঃ) ..... সালামা ইবন উবায়দুল্লাহ ইবন মিহসান খাৎমী তৎ পিতা উবায়দুল্লাহ ইবন মিহসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার পরিজন নিয়ে নিরাপদে প্রভাত হয়, তার শরীর যদি হয় সুস্থ আর তার কাছে থাকে এই দিনের ক্ষুন্নিবৃত্তির মত খাবার তবে তার জন্য সারা পৃথিবীই যেন একত্রিত হয়ে গেল। হাসান, ইবনু মাজাহ ৪১৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মারওয়ান ইবন মুআবিয়া (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।حِيزَتْ অর্থ একত্রিত হল। মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... মারওয়ান ইবন মুআবিয়া (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই বিষয়ে আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৩৫০
যঈফ (Dai'f)
اخبرنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن يحيى بن ايوب، عن عبيد الله بن زحر، عن علي بن يزيد، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، عن النبي صلى الله عليه وسلم قال " ان اغبط اولياىي عندي لمومن خفيف الحاذ ذو حظ من الصلاة احسن عبادة ربه واطاعه في السر وكان غامضا في الناس لا يشار اليه بالاصابع وكان رزقه كفافا فصبر على ذلك " . ثم نفض بيده فقال " عجلت منيته قلت بواكيه قل تراثه " .
وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " عرض على ربي ليجعل لي بطحاء مكة ذهبا قلت لا يا رب ولكن اشبع يوما واجوع يوما او قال ثلاثا او نحو هذا فاذا جعت تضرعت اليك وذكرتك واذا شبعت شكرتك وحمدتك " . قال هذا حديث حسن . وفي الباب عن فضالة بن عبيد . والقاسم هذا هو ابن عبد الرحمن ويكنى ابا عبد الرحمن وهو مولى عبد الرحمن بن خالد بن يزيد بن معاوية وهو شامي ثقة وعلي بن يزيد ضعيف الحديث ويكنى ابا عبد الملك .

২৩৫০. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার বন্ধুদের মাঝে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় হল সে মু’মিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা এবং যে বক্তি সালাতের স্বাদের অধিকারী। সে সুন্দরভাবে তার প্রভূর ইবাদত করে, গোপনেও তাঁর ফরমাবরদারী করে। মানুষের মাঝে তার কোন প্রসিদ্ধি নেই, অঙ্গুলি ইশারা করা হয় না তার দিকে। তার রিযক হল তার প্রয়োজন মত। আর এর উপরই সে সবর করে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে বললেন শীঘ্র তার মৃত্যু হয়, তার জন্য ক্রন্দনকারীর সংখ্যা হয় কম আর তার মীরাছও হয় সামান্য। যঈফ, মিশকাত, তাহকিক ছানী ৫১৮৯
উক্ত সূত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমার মক্কার বুতহা অর্থাৎ বালুকাময় অঞ্চল স্বর্ণে পরিণত করে দিতে আল্লাহ আমার কাছে প্রস্তাব করেছিলেন। কিন্তু আমি বললামঃ হে আমার রব না, তা নয়। বরং একদিন পরিতৃপ্তিসহ আহার করব আরেক দিন উপোস থাকব। এই কথাটি তিনি তিনবার বা তদ্রুপ বলেছেন। যখন ক্ষুধার্ত হবে তোমার কাছেই কাকুতি-মিনতি করব তোমারই স্মরণ করব আর যখন পরিতৃপ্তিসহ আহার করতে পারব তখন তোমার শোকর করব, তোমারই হামদ করব। যঈফ, মিশকাত, তাহকিক ছানী ৫১৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
বর্ণনাকারী কাসিম হলেন ইবন আবদুর রহমান। তার উপনাম হল আবূ আবদুর রহমান। তিনি হলেন, আবদুর রহমান ইবন খালিদ ইবন ইয়াযিদ ইবন মুআবিয়া-এর মাওলা। তিনি শামবাসী নির্ভরযোগ্য রাবী। রাবী আলী ইবন ইয়াযীদ হাদীসের ক্ষেত্রে যঈফ। তাঁর উপনাম হল আবূ আবদুল মালিক।

হাদিস নং: ২৩৫১
সহিহ (Sahih)
حدثنا العباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا سعيد بن ابي ايوب، عن شرحبيل بن شريك، عن ابي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو، ان رسول الله صلى الله عليه وسلم قال " قد افلح من اسلم وكان رزقه كفافا وقنعه الله " . قال هذا حديث حسن صحيح .
২৩৫১. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সেই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি ইসলাম কবূল করেছে এবং প্রয়োজন পরিমাণ রিযক পেয়েছে আর আল্লাহ তাকে অল্পে তুষ্টি দান করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৪১৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫২
সহিহ (Sahih)
حدثنا العباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد المقرى، اخبرنا حيوة بن شريح، اخبرني ابو هانى الخولاني، ان ابا علي، عمرو بن مالك الجنبي اخبره عن فضالة بن عبيد، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " طوبى لمن هدي الى الاسلام وكان عيشه كفافا وقنع " . قال وابو هانى اسمه حميد بن هانى . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৫২. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ...... ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কতই না সৌভাগ্যবান সেই লোক যাকে দান করা হয়েছে ইসলামের হেদায়েত। তার জীবিকা হল প্রয়োজন মত আর ততটুকুতেই সে থাকে তুষ্ট। সহীহ, তা’লিকুর রাগীব ২/১১, সহিহাহ ১৫০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৯ [আল মাদানী প্রকাশনী]
আবূ হানী খাওলানী (রহঃ) এর নাম হল হুমায়দ ইবন হানী। হাদীসটি হাসান-সহীহ।
আবূ হানী খাওলানী (রহঃ) এর নাম হল হুমায়দ ইবন হানী। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫৩
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمرو بن نبهان بن صفوان الثقفي البصري، حدثنا روح بن اسلم، حدثنا شداد ابو طلحة الراسبي، عن ابي الوازع، عن عبد الله بن مغفل، قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله والله اني لاحبك . فقال " انظر ماذا تقول " . قال والله اني لاحبك . فقال " انظر ماذا تقول " . قال والله اني لاحبك . ثلاث مرات فقال " ان كنت تحبني فاعد للفقر تجفافا فان الفقر اسرع الى من يحبني من السيل الى منتهاه " .
حدثنا نصر بن علي، حدثنا ابي، عن شداد ابي طلحة، نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو الوازع الراسبي اسمه جابر بن عمرو وهو بصري .
حدثنا نصر بن علي، حدثنا ابي، عن شداد ابي طلحة، نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو الوازع الراسبي اسمه جابر بن عمرو وهو بصري .
২৩৫৩. মুহাম্মদ ইবন আমর ইবন নাবহান ইবন সাফওয়ান ছাকাফী বাসরী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি লোকটিকে বললেনঃ দেখ, কি বলছ?
লোকটি তিনবার বললঃ আল্লাহর কসম আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যদি আমাকেই ভালবাসে থাক তবে দারিদ্রের জন্য বর্ম প্রস্তুত করে নাও। কেননা, পানির ঢল যেমন তার শেষ প্রান্ত পর্যন্ত ধেয়ে চলে আমাকে যে ভালবাসে তার দিকে দারিদ্র আরো দ্রুত ধেয়ে আসে।
নাসর ইবন আলী (রহঃ) ... শাদ্দাদ ইবন তালহা (রহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। আবুল ওয়াযি’ রাসিবী (রহঃ)-এর নাম হল জাবির ইবন আমর। ইনি হলেন বসরাবাসী।
যঈফ, যঈফা ১৬৮১, যঈফ জামে’ আস-সগীর ১২৯৭

হাদিস নং: ২৩৫৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن موسى البصري، حدثنا زياد بن عبد الله، عن الاعمش، عن عطية، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " فقراء المهاجرين يدخلون الجنة قبل اغنياىهم بخمسماىة سنة " . وفي الباب عن ابي هريرة وعبد الله بن عمرو وجابر . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
২৩৫৪. মুহাম্মদ ইবন মূসা বাসরী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্র মুহাজিরগণ ধনীদের পাঁচশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। সহীহ, ইবনু মাজাহ ৪১২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, তবে এ সূত্রে গারীব।
এই বিষয়ে আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, তবে এ সূত্রে গারীব।
হাদিস নং: ২৩৫৫
সহিহ (Sahih)
حدثنا عبد الاعلى بن واصل الكوفي، حدثنا ثابت بن محمد العابد الكوفي، حدثنا الحارث بن النعمان الليثي، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم قال " اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين يوم القيامة " . فقالت عاىشة لم يا رسول الله قال " انهم يدخلون الجنة قبل اغنياىهم باربعين خريفا يا عاىشة لا تردي المسكين ولو بشق تمرة يا عاىشة احبي المساكين وقربيهم فان الله يقربك يوم القيامة " . قال ابو عيسى هذا حديث غريب .
২৩৫৫. আবদুল আ’লা ইবন নওয়াসীল কুফী (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমাকে তুমি মিসকীন হিসাবে জীবীত রাখ, মিসকীন হিসাবেই মৃত্যু দাও এবং কিয়ামত দিবসে মিসকীনদের দলভুক্ত করেই আমার হাশর কর। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ কারণ, তারাতো ধনীদের চল্লিশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। হে আয়িশা, কোন মিসকীনকে ফিরিয়ে দিওনা। একটি খেজুরের অংশ হলেও তাকে দিও। হে আয়িশা, মিসকীনদের ভালবাসবে এবং তাদেরকে তুমি তোমার নৈকট্যে রাখবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার নৈকট্যে স্থান দিবেন। সহীহ, ইবনু মাজাহ ৪১২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
হাদিস নং: ২৩৫৬
হাসান (Hasan)
حدثنا محمود بن غيلان، حدثنا قبيصة، حدثنا سفيان، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يدخل الفقراء الجنة قبل الاغنياء بخمسماىة عام نصف يوم " . قال هذا حديث حسن صحيح .
২৩৫৬. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্রগণ ধনীদের পাঁচশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। এই পাঁচশ বছর হল আখিরাতের এক দিনের অর্ধেক। হাসান সহীহ, ইবনু মাজাহ ৪১২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫৭
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا المحاربي، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يدخل فقراء المسلمين الجنة قبل اغنياىهم بنصف يوم وهو خمسماىة عام " . وهذا حديث صحيح .
২৩৫৭. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্র মুসলিমগন ধনীদের অর্ধেক দিন পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। আর এই অর্ধেকদিন হল পাঁচশ বছরের সমান। হাসান সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫৮
সহিহ (Sahih)
حدثنا العباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا سعيد بن ابي ايوب، عن عمرو بن جابر الحضرمي، عن جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال " يدخل فقراء المسلمين الجنة قبل اغنياىهم باربعين خريفا " . هذا حديث حسن .
২৩৫৮. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ..... জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্র মুসলিমগন ধনীদের অর্ধেক দিন পূর্বেই জান্নাতে দাখেল হবে। "দরিদ্র মুহাজিরগন" এই শব্দে হাদিসটি সহীহ, মুসলিম ৮/২২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩৫৯
যঈফ (Dai'f)
حدثنا احمد بن منيع، حدثنا عباد بن عباد المهلبي، عن مجالد، عن الشعبي، عن مسروق، قال دخلت على عاىشة فدعت لي بطعام وقالت ما اشبع من طعام فاشاء ان ابكي الا بكيت . قال قلت لم قالت اذكر الحال التي فارق عليها رسول الله صلى الله عليه وسلم الدنيا والله ما شبع من خبز ولحم مرتين في يوم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৫৯. আহমাদ ইবন মানী’ (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলাম। তিনি আমার জন্য খানা নিয়ে আসতে বললেন, পরে বললেনঃ আমি পেট পুরে কখনো খাইনি। আমি যদি তাতে কাঁদতে চাই তবে কাঁদতে পারি। আমি বললাম তা কেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় দুনিয়া ত্যাগ করে গিয়েছেন, সে কথা মনে পড়ছে। আল্লাহর কসম, তিনি কখনো দিনে দুই বেলা রুটি-মাংস পেট পুরে খেতে পান নি।
যঈফ, তা’লীকুর রাগীব ৪/১০৯, মুখতাসার শামায়িল ১২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
যঈফ, তা’লীকুর রাগীব ৪/১০৯, মুখতাসার শামায়িল ১২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৬০
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، انبانا شعبة، عن ابي اسحاق، قال سمعت عبد الرحمن بن يزيد، يحدث عن الاسود بن يزيد، عن عاىشة، قالت ما شبع رسول الله صلى الله عليه وسلم من خبز شعير يومين متتابعين حتى قبض . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن ابي هريرة .
২৩৬০. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পরপর দুই দিন যবের রুটি পেট ভরে খেতে পান নি। সহীহ, মুখতাসার শামাইল ১২৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৩৬১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا المحاربي، حدثنا يزيد بن كيسان، عن ابي حازم، عن ابي هريرة، قال ما شبع رسول الله صلى الله عليه وسلم واهله ثلاثا تباعا من خبز البر حتى فارق الدنيا . هذا حديث صحيح حسن غريب من هذا الوجه .
২৩৬১. আবূ কুরায়ব মুহাম্মদ ইবন ’আলা (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইহলোক পরিত্যাগ করা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারের সদস্যগণ এক নাগাড়ে তিন দিন পেট পুরে আটার রুটি খেতে পান নি। সহীহ, ইবনু মাজাহ ৩৩৪৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
হাদিস নং: ২৩৬২
সহিহ (Sahih)
حدثنا عباس بن محمد الدوري، حدثنا يحيى بن ابي بكير، حدثنا حريز بن عثمان، عن سليم بن عامر، قال سمعت ابا امامة، يقول ما كان يفضل عن اهل، بيت النبي صلى الله عليه وسلم خبز الشعير . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . ويحيى بن ابي بكير هذا كوفي وابو بكير والد يحيى روى له سفيان الثوري ويحيى بن عبد الله بن بكير مصري صاحب الليث .
২৩৬২. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) .... সুলায়ম ইবন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরে যবের রুটি কখনো অতিরিক্ত হয়নি। সহীহ, মুখতাসার শামাইল ১২৪, তা’লীকুর রাগীব ৪/১১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ, এই সূত্রে গারীব।
রাবী এই ইয়াহইয়া ইবন আবূ বুকায়র (রহঃ) হলেন কুফাবাসী। ইয়াহইয়ার পিতা হলেন আবূ বুকায়র। সুফইয়ান ছাওরী (রহঃ) তার নিকট থেকে হাদীস বর্ণনা করেছেন। আর ইয়াহয়া ইবন আবদুল্লাহ ইবন বুকায়র (রহঃ) হলেন মিসরবাসী। তিনি লায়স ইবন সা’দ (রহঃ) এর ছাত্র।

হাদিস নং: ২৩৬৩
হাসান (Hasan)
حدثنا عبد الله بن معاوية الجمحي، حدثنا ثابت بن يزيد، عن هلال بن خباب، عن عكرمة، عن ابن عباس، قال كان رسول الله صلى الله عليه وسلم يبيت الليالي المتتابعة طاويا واهله لا يجدون عشاء وكان اكثر خبزهم خبز الشعير . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৬৩. আবদুল্লাহ ইবন মুআবিয়া জুমাহী (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারের সদস্যগণ পর পর কয়েক রাত্রি ক্ষুধার্ত অবস্থায় কাটত। তাদের জন্য রাত্রি আহারের সংস্থান হতনা, অধিকাংশ দিন যবের রুটিই ছিল তাদের খাদ্য। হাসান, ইবনু মাজাহ ২৩৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৬০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৩৬৪
সহিহ (Sahih)
حدثنا ابو عمار، حدثنا وكيع، عن الاعمش، عن عمارة بن القعقاع، عن ابي زرعة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اللهم اجعل رزق ال محمد قوتا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৬৪. আবূ আম্মার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ, মুহাম্মদ-এর পরিবারকে প্রাণ রক্ষার মত রিযক দান করুন। সহীহ, ইবনু মাজাহ ৪১৩৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৬১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৬৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جعفر بن سليمان، عن ثابت، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم لا يدخر شيىا لغد . قال ابو عيسى هذا حديث غريب وقد روي هذا الحديث عن جعفر بن سليمان عن ثابت عن النبي صلى الله عليه وسلم مرسلا .
২৩৬৫. কুতায়বা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী দিনের জন্য কোন জিনিস জমা করে রাখতেন না। সহীহ, মুখতাসার শামাইল ৩০৪, তা’লীকুর রাগীব ২/৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৬২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। জাফার ইবন সুলায়মান ছাড়া অন্যান্য বর্ণনাকারী এটিকে ছাবিত (রহঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
হাদীসটি গারীব। জাফার ইবন সুলায়মান ছাড়া অন্যান্য বর্ণনাকারী এটিকে ছাবিত (রহঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৩৬৬
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا ابو معمر عبد الله بن عمرو، حدثنا عبد الوارث، عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن انس، قال ما اكل رسول الله صلى الله عليه وسلم على خوان ولا اكل خبزا مرققا حتى مات . قال هذا حديث حسن صحيح غريب من حديث سعيد بن ابي عروبة .
২৩৬৬. আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত টেবিলে রেখে খানা খাননি এবং কখনো পাতলা রুটি খাননি। সহীহ, ইবনু মাজাহ ৩২৯২, ৩২৯৩, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৬৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। সাঈদ ইবন আবূ আরূবা (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব।
হাদীসটি হাসান-সহীহ। সাঈদ ইবন আবূ আরূবা (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব।