অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
কেউ সম্পদ রেখে গেলে তা হবে তার ওয়ারিছানের জন্য।
মোট ২৬ টি হাদিস
হাদিস নং: ২১১৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، واحمد بن منيع، وغير، واحد، قالوا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، قال قال عمر الدية على العاقلة ولا ترث المراة من دية زوجها شيىا . فاخبره الضحاك بن سفيان الكلابي ان رسول الله صلى الله عليه وسلم كتب اليه ان ورث امراة اشيم الضبابي من دية زوجها . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২১১৩. কুতায়বা, আহমাদ ইবন মানী প্রমুখ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত যে, উমার (রাঃ) বলেছেনঃ দিয়াত আকিলার (হত্যাকারীর পৈতৃক আত্মীয়দের) উপর বার্তায়। স্ত্রী তার স্বামীর দিয়াত থেকে কিছুরই ওয়ারিছ হবে না। তখন যাহহাক ইবন সুফইয়ান কিলাবী তাকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখেছিলেনঃ আশায়াম যিবাবী এর স্ত্রীকে তার স্বামীর দিয়াত থেকে মীরাছ দিবে। সহীহ, ইবনু মাজাহ ২৬৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান সহীহ।
এ হাদিসটি হাসান সহীহ।
হাদিস নং: ২১১৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قضى في جنين امراة من بني لحيان سقط ميتا بغرة عبد او امة ثم ان المراة التي قضي عليها بالغرة توفيت فقضى رسول الله صلى الله عليه وسلم ان ميراثها لبنيها وزوجها وان عقلها على عصبتها . قال ابو عيسى وروى يونس هذا الحديث عن الزهري عن سعيد بن المسيب وابي سلمة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه ورواه مالك عن الزهري عن ابي سلمة عن ابي هريرة ومالك عن الزهري عن سعيد بن المسيب عن النبي صلى الله عليه وسلم مرسل .
২১১৪. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানূ লিহইয়ানের জনৈকা মহিলার গর্ভস্থ বাচ্চা (অন্য এক মহিলার আঘাতে) গর্ভপাত ঘটলে (দিয়াত হিসাবে) ’’গুররা’’ অর্থাৎ গোলাম বা দাসী ধার্যের ফায়সালা দেন। পরে যে মহিলার জন্য গুররা ধার্যের ফায়সালা হয়েছিল সে মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেন যে, তার মীরাছ পাবে তার পুত্র ও স্বামী আর ধার্যকৃত দিয়াত বর্তাবে তার (অপরাধী) আসাবাদের উপর। সহীহ, ইরওয়া ২২০৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১১ [আল মাদানী প্রকাশনী]
ইউনুস (রহঃ) এ হাদীসটিকে যুহরী ... সাঈদ ইবন মুসায়্যাব ও আবূ সালামা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রহঃ) এটিকে যুহরী ... আবূ সালামা ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণনা করেছেন। মালিক ... যুহরী ... সাঈদ ইবন মুসায়্যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও এটি বর্ণিত আছে।

হাদিস নং: ২১১৫
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا ابو اسامة، وابن، نمير ووكيع عن عبد العزيز بن عمر بن عبد العزيز، عن عبد الله بن موهب، وقال، بعضهم عن عبد الله بن وهب، عن تميم الداري، قال سالت رسول الله صلى الله عليه وسلم ما السنة في الرجل من اهل الشرك يسلم على يدى رجل من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم " هو اولى الناس بمحياه ومماته " . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث عبد الله بن وهب ويقال ابن موهب عن تميم الداري . وقد ادخل بعضهم بين عبد الله بن وهب وبين تميم الداري قبيصة بن ذويب ولا يصح رواه يحيى بن حمزة عن عبد العزيز بن عمر وزاد فيه قبيصة بن ذويب وهو عندي ليس بمتصل . والعمل على هذا الحديث عند بعض اهل العلم وقال بعضهم يجعل ميراثه في بيت المال وهو قول الشافعي واحتج بحديث النبي صلى الله عليه وسلم " ان الولاء لمن اعتق " .
২১১৫. আবূ কুরায়ব (রহঃ) ..... তামীম দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম, কোন মুশরিক যদি কোন মুসলিমের হাতে ইসলাম গ্রহণ করে তবে এ ক্ষেত্রে বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার জীবনে ও তার মরণে এ ব্যক্তিই হবে লোকের মাঝে সবচেয়ে তার কাছে নিকটবর্তী। হাসান সহীহ, ইবনু মাজাহ ২৭৫২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১২ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবন ওয়াহব (রহঃ) এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। আবদুল্লাহ ইবন মাওহিব-তামীম দারী রাদিয়াল্লাহু আনহুও বলা হয় থাকে।
কেউ কেউ এ সনদে আবদুল্লাহ ইবন মাওহিব এবং তামীম দারী রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে কাবীসা ইবন যুায়ব (রহঃ) এর নাম বৃদ্ধি করেছন। ইয়াহইয়া ইবন হামযা (রহঃ) এটিকে আবদুল আযীয ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি কাবীসা ইবন যুাআয়ব-এর নাম অতিরিক্ত উল্লেখ করেছেন। আমার মতে এ সনদ মুত্তাসিল নয়।
কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে আর কতক আলিম বলেনঃ তার মীরাছ বায়তুল মালে জমা হবে। এ হল ইমাম শাফিঈ (রহঃ) এর মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত হাদীসটি তিনি দলীল হিসাবে গ্রহণ করে থাকেন; ’’যে আযাদ করবে সেই হবে আযাদকৃতের পরিত্যাগ সম্পত্তির অধিকারী’’।

হাদিস নং: ২১১৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " ايما رجل عاهر بحرة او امة فالولد ولد زنا لا يرث ولا يورث " . قال ابو عيسى وقد روى غير ابن لهيعة هذا الحديث عن عمرو بن شعيب . والعمل على هذا عند اهل العلم ان ولد الزنا لا يرث من ابيه .
২১১৬. কুতায়বা (রহঃ) .... আমর ইবন শুয়াইব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি আযাদ মহিলা বা কোন বাদীর সাথে যিনা করে তবে সন্তান যিনাজনিত সন্তান বলে বিবেচ্য হবে। সেও ওয়ারিশ হবে না এবং তার থেকে সে সন্তান ওয়ারিছ হবে না। সহীহ, মিশকাত; তাহকিক ছানী ৩০৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৩ [আল মাদানী প্রকাশনী]
ইবন লাহীআ ছাড়া অন্য রাবীও এ হাদীসটিকে আমর ইবন শু’আয়ব-সূত্রে বর্ণনা করেছেন। আীলমগণের এ হাদীস অনুসারে আমল রয়েছে যে, যিনার সন্তান তার পিতার ওয়ারিছ হবে না।
ইবন লাহীআ ছাড়া অন্য রাবীও এ হাদীসটিকে আমর ইবন শু’আয়ব-সূত্রে বর্ণনা করেছেন। আীলমগণের এ হাদীস অনুসারে আমল রয়েছে যে, যিনার সন্তান তার পিতার ওয়ারিছ হবে না।
হাদিস নং: ২১১৭
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " يرث الولاء من يرث المال " . قال ابو عيسى هذا حديث ليس اسناده بالقوي .
২১১৭. কুতায়বা (রহঃ) ..... আমর ইবন শুয়াইব তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সম্পদের ওয়ারিছ হয় সেই হবে ওয়ালা স্বত্বের ওয়ারিশ। যঈফ, মিশকাত; তাহকীক ছানী ৩০৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটির সনদ শক্তিশালী নয়।
(আবু ঈসা বলেন) এ হাদীসটির সনদ শক্তিশালী নয়।
হাদিস নং: ২১১৮
যঈফ (Dai'f)
حدثنا هارون ابو موسى المستملي البغدادي، حدثنا محمد بن حرب، حدثنا عمر بن روبة التغلبي، عن عبد الواحد بن عبد الله ابي بسر النصري، عن واثلة بن الاسقع، قال قال رسول الله صلى الله عليه وسلم " المراة تحوز ثلاثة مواريث عتيقها ولقيطها وولدها الذي لاعنت عليه " . هذا حديث حسن غريب لا يعرف الا من هذا الوجه من حديث محمد بن حرب .
২১১৮. হারূন আবূ মূসা মুসতামলী বাগদাদী (রহঃ) ..... ওয়াসিলা ইবন আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন মহিলা তিন প্রকারের মীরাছ পেতে পারেঃ যাকে সে আযাদ করল তার, যাকে সে কুড়িয়ে নিয়ে লালন পালন করল তার এবং যে সন্তানের জন্য লিআন করেছিল সে সন্তানের। যঈফ, ইবনু মাজাহ ২৭৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ সনদে মুহাম্মদ ইবন হারব-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
এ হাদীসটি হাসান-গারীব। এ সনদে মুহাম্মদ ইবন হারব-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।