অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
কেউ সম্পদ রেখে গেলে তা হবে তার ওয়ারিছানের জন্য।
মোট ২৬ টি হাদিস
হাদিস নং: ২০৯৯
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، حدثنا عبد الرحمن بن سعد، اخبرنا عمرو بن ابي قيس، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، قال جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني وانا مريض في بني سلمة فقلت يا نبي الله كيف اقسم مالي بين ولدي فلم يرد على شيىا فنزلت : (يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين ) الاية . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه شعبة وابن عيينة وغيره عن محمد بن المنكدر عن جابر .
২০৯৯. আবদ ইবন হুমায়দ (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। আমি তখন অসুস্থ অবস্থায় আবূ সালামা গোত্রে ছিলাম, আমি বললাম, হে আল্লাহ্র নবী! আমার সন্তানদের মাঝে আমার সম্পদ কিভাবে বণ্টন করব? তিনি কোন জবাব দিলেন না। তখন আয়াত নাযিল হলঃيُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنْثَيَيْنِ আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান (৪ঃ ১১) বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। ইবন উয়ায়না প্রমুখ (রহঃ) এটিকে মুহাম্মদ ইবনুল মুনকাদির জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
এ হাদীসটি হাসান-সহীহ। ইবন উয়ায়না প্রমুখ (রহঃ) এটিকে মুহাম্মদ ইবনুল মুনকাদির জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২১০০
সহিহ (Sahih)
حدثنا الفضل بن الصباح البغدادي، اخبرنا سفيان بن عيينة، اخبرنا محمد بن المنكدر، سمع جابر بن عبد الله، يقول مرضت فاتاني رسول الله صلى الله عليه وسلم يعودني فوجدني قد اغمي على فاتى ومعه ابو بكر وعمر وهما ماشيان فتوضا رسول الله صلى الله عليه وسلم فصب على من وضوىه فافقت فقلت يا رسول الله كيف اقضي في مالي او كيف اصنع في مالي فلم يجبني شيىا وكان له تسع اخوات حتى نزلت اية الميراث : (يستفتونك قل الله يفتيكم في الكلالة ) الاية . قال جابر في نزلت . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২১০০. ফাযল ইবন সাব্বাহ বাগদাদী (রহঃ) .... জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। তিনি এসে আমাকে বেহুশ অবস্থায় পেলেন। তাঁর সঙ্গে আবু বাকরও এসেছিলেন। তাঁরা উভয়েই পায়ে হেটেই এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করলেন এবং তাঁর উযূর পানি আমার উপর ঢেলে দিলেন, আমার হুশ ফিরে এল। বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমার সম্পদ আমি কি করব? তিনি কোন জবাব দিলেন না। জাবির রাদিয়াল্লাহু আনহু-এর নয় বোন ছিল। শেষে মীরাছের এই আয়াত নাযিল হলঃ(يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ) লোকে তোমার কাছে ব্যবস্থা জানতে চায়। বল পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে ...... (৪ঃ ১৭৬) জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এই আয়াতটি আমার বিষয়েই নাযিল হয়েছিল। ইবনু মাজাহ ২৭২৮, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২১০১
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا مسلم بن ابراهيم، حدثنا وهيب، حدثنا ابن طاوس، عن ابيه، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " الحقوا الفراىض باهلها فما بقي فهو لاولى رجل ذكر " .
حدثنا عبد بن حميد، اخبرنا عبد الرزاق، عن معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال ابو عيسى هذا حديث حسن وقد روى بعضهم عن ابن طاوس عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسلا .

২১০১. আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) .... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের ফারাইয আছে তা তাদেরকে দিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকবে তা নিকটতর পুরুষ আত্মীয়গণ পাবে। সহীহ, ইবনু মাজাহ ২৭৪০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯৮ [আল মাদানী প্রকাশনী]
আবদ ইবন হুমায়দ (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, কেউ কেউ এটিকে ইবন তাউস তার পিতা তাউস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ২১০২
যঈফ (Dai'f)
حدثنا الحسن بن عرفة، حدثنا يزيد بن هارون، عن همام بن يحيى، عن قتادة، عن الحسن، عن عمران بن حصين، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال ان ابني مات فما لي في ميراثه قال " لك السدس " . فلما ولى دعاه فقال " لك سدس اخر " . فلما ولى دعاه قال " ان السدس الاخر طعمة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن معقل بن يسار .
২১০২. হাসান ইবন আরাফা (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললঃ আমার এক পৌত্র মারা গিয়েছে। তার মীরাছ থেকে আমার কি কোন অংশ আছে? তিনি বললেনঃ ছয় ভাগের এক ভাগ তোমার জন্য আছে। লোকটি যখন চলে যাচ্ছিল তখন তিনি তাকে ডাকলেন। আর বললেনঃ তোমার আরো এক ষষ্ঠামাংশ রয়েছে। লোকটি যেমন ফিরে যাচ্ছিল তখন তিনি তাকে আবার ডাকলেন। বললেনঃ অপর ষষ্ঠমাংশটি হল তোমার জন্য অতিরিক্ত রিযক স্বরূপ। যইফ আবু দাউদ ৫০০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে মা’কিল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে মা’কিল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২১০৩
যঈফ (Dai'f)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، حدثنا الزهري، قال مرة قال قبيصة وقال مرة رجل عن قبيصة بن ذويب قال جاءت الجدة ام الام او ام الاب الى ابي بكر فقالت ان ابن ابني او ابن بنتي مات وقد اخبرت ان لي في كتاب الله حقا . فقال ابو بكر ما اجد لك في الكتاب من حق وما سمعت رسول الله صلى الله عليه وسلم قضى لك بشيء وساسال الناس . قال فسال فشهد المغيرة بن شعبة ان رسول الله صلى الله عليه وسلم اعطاها السدس . قال ومن سمع ذلك معك قال محمد بن مسلمة . قال فاعطاها السدس ثم جاءت الجدة الاخرى التي تخالفها الى عمر . قال سفيان وزادني فيه معمر عن الزهري ولم احفظه عن الزهري ولكن حفظته من معمر ان عمر قال ان اجتمعتما فهو لكما وايتكما انفردت به فهو لها .
২১০৩. ইবন আবূ উমার (রহঃ) ..... কাবীসা ইবন যুআয়ব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক জাদ্দা অর্থাৎ মাতামহী বা পিতামহী আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে বললঃ আমার পৌত্র বা দৌহিত্র মারা গেছে। আমি শুনেছি যে, আল্লাহর কিতাবে আমার জন্য তাতে হক দেওয়া হয়েছে। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর কিতাবে এ বিষয়ে তোমার কোন হক পাচ্ছি না আর তোমার পক্ষে কোন ফায়সালা দিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আমি শুনিনি। তবে আমি শীঘ্রই সাহাবীগণের নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করব। পরে মুগীরা ইবন শু’বা সাক্ষ্য দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ক্ষেত্রে এক ষষ্ঠামাংশ দিয়েছেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমার সঙ্গে আর কে এ বিষয়টি শুনেছেন? মুগীরা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ মুহাম্মদ ইবন মাসলামা। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এক সষ্ঠামাংশ প্রদানের নির্দেশ দিলেন। এরপর এর বিপরীত অন্য এক জাদ্দা উমার রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এল। তিনি তাকে বললেনঃ তোমরা যদি দু্জনও (একাধিক জন) এতে একত্রিত হও তবে ঐ পরিমানই তোমাদের হবে। আর যদি একজন হয় তবু ঐ পরিমানই তার হবে। যঈফ, ইরওয়া ১৬৮০, যইফ আবু দাউদ ৪৯৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২১০৪
যঈফ (Dai'f)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابن شهاب، عن عثمان بن اسحاق بن خرشة، عن قبيصة بن ذويب، قال جاءت الجدة الى ابي بكر تساله ميراثها . قال فقال لها ما لك في كتاب الله شيء وما لك في سنة رسول الله صلى الله عليه وسلم شيء فارجعي حتى اسال الناس . فسال الناس فقال المغيرة بن شعبة حضرت رسول الله صلى الله عليه وسلم فاعطاها السدس . فقال ابو بكر هل معك غيرك فقام محمد بن مسلمة الانصاري فقال مثل ما قال المغيرة بن شعبة فانفذه لها ابو بكر . قال ثم جاءت الجدة الاخرى الى عمر بن الخطاب تساله ميراثها فقال ما لك في كتاب الله شيء ولكن هو ذاك السدس فان اجتمعتما فيه فهو بينكما وايتكما خلت به فهو لها . قال ابو عيسى وفي الباب عن بريدة . وهذا احسن وهو اصح من حديث ابن عيينة .
২১০৪. আনসারী (রহঃ) ...... কাবীসা ইবন যুআয়ব (রহঃ) থেকে বর্ণিত, তিসি বলেনঃ জনৈক জাদ্দা (পিতামহী বা মাতামহী) আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে তার মীরাছ সম্পর্কে প্রশ্ন করল। তিনি তাকে বললেনঃ আল্লাহর কিতাবে তোমার ব্যাপারে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নায়ও তোমার ব্যাপারে কিছু নেই, তুমি ফিরে যাও। আমি এ বিষয়ে লোকদের জিজ্ঞাসা করে নিব।
এরপর তিনি এ বিষয়ে সাহীবীদের জিজ্ঞাসা করলেন। মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খেদমতে উপস্থিত ছিলাম। তিনি তাকে এক ষষ্ঠমাংশ দিয়েছেন।
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেঃ তোমার সঙ্গে আরো কেউ ছিল কি? মুহাম্মদ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং মুগীরা যেরূপ বললেন তিনিও সেরূপ বক্তব্য রাখলেন। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু জাদ্দার ক্ষেত্রে এ বিধান জারি করে দিলেন।
পরবর্তীতে অপর এক জাদ্দা উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে স্বীয় মীরাছ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে তিনি তখন বললেনঃ তোমার জন্য আল্লাহর কিতাবে কিছুই নেই। তবে ঐ ষষ্ঠামাংম রয়েছে, যদি তোমরা দুজন একত্র হও তবে ততটুকুই তোমাদের দুইজনের মাঝে বন্টিত হবে, আর কেউ একা হলে তার জন্যও ঐ পরিমাণই হবে। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ, এটি ইবন উয়ায়ানা (রহঃ) -এর রিওয়ায়াত থেকে অধিক সহীহ। এ বিষয়ে বুরায়দা রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২১০৫
যঈফ (Dai'f)
حدثنا الحسن بن عرفة، حدثنا يزيد بن هارون، عن محمد بن سالم، عن الشعبي، عن مسروق، عن عبد الله بن مسعود، قال في الجدة مع ابنها انها اول جدة اطعمها رسول الله صلى الله عليه وسلم سدسا مع ابنها وابنها حى . قال ابو عيسى هذا حديث لا نعرفه مرفوعا الا من هذا الوجه . - وقد ورث بعض اصحاب النبي صلى الله عليه وسلم الجدة مع ابنها ولم يورثها بعضهم .
২১০৫. হাসান ইবন আরাফা (রহঃ) ...... আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি পিতামহী/মাতামহী ও তাঁর পুত্রের মীরাছ সম্পর্কে বললেনঃ পিতামহী/মাতামহী ও তাঁর পুত্রের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মহিলাকেই প্রথম এক ষষ্ঠামাংশ মীরাছ ভোগ করতে দেন। অথচ এ মহিলার পুত্রও তখন জীবিত ছিল। যইফ, ইরওয়া ১৬৮৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০২ [আল মাদানী প্রকাশনী]
এ সূত্র ছাড়া হাদীসটি মারফুরূপে বর্ণিত আছে বলে আমরা অবহিত নই। কতক সাহাবী পিতামহী/মাতামহীকে তার পুত্র থাকাবস্থায় মীরাছের অংশ দিয়ছেন। অপর কতক সাহাবী এমতাবস্থায় তাকে মীরাছ প্রদান করেন নাই।
এ সূত্র ছাড়া হাদীসটি মারফুরূপে বর্ণিত আছে বলে আমরা অবহিত নই। কতক সাহাবী পিতামহী/মাতামহীকে তার পুত্র থাকাবস্থায় মীরাছের অংশ দিয়ছেন। অপর কতক সাহাবী এমতাবস্থায় তাকে মীরাছ প্রদান করেন নাই।
হাদিস নং: ২১০৬
সহিহ (Sahih)
حدثنا بندار، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، عن عبد الرحمن بن الحارث، عن حكيم بن حكيم بن عباد بن حنيف، عن ابي امامة بن سهل بن حنيف، قال كتب عمر بن الخطاب الى ابي عبيدة ان رسول الله صلى الله عليه وسلم قال " الله ورسوله مولى من لا مولى له والخال وارث من لا وارث له " . قال ابو عيسى وفي الباب عن عاىشة والمقدام بن معديكرب . وهذا حديث حسن صحيح .
২১০৬. বুনদার (রহঃ) ..... আবূ উমামা ইবন সাহল ইবন হুনায়ফ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার সাথে আবূ উবায়দা রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এ বলে একটি চিঠি লিখে দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার কোন অভিভাবক নেই আল্লাহ ও তাঁর রাসূল হলেন তার অভিভাবক। আর যার (অন্য কোন) ওয়ারিছ নাই মামা হল তার ওয়ারিছ। সহীহ, ইবনু মাজাহ ২৭৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৩ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আয়িশা, মিকদাম ইবন মা’দীকারিব রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আয়িশা, মিকদাম ইবন মা’দীকারিব রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২১০৭
সহিহ (Sahih)
اخبرنا اسحاق بن منصور، اخبرنا ابو عاصم، عن ابن جريج، عن عمرو بن مسلم، عن طاوس، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " الخال وارث من لا وارث له " . وهذا حديث حسن غريب وقد ارسله بعضهم ولم يذكر فيه عن عاىشة . - واختلف فيه اصحاب النبي صلى الله عليه وسلم فورث بعضهم الخال والخالة والعمة والى هذا الحديث ذهب اكثر اهل العلم في توريث ذوي الارحام واما زيد بن ثابت فلم يورثهم وجعل الميراث في بيت المال .
২১০৭. ইসহাক ইবন মানসূর (রহঃ) ..... আইশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার (অন্য কোন) ওয়ারিছ নাই মামা হল তার ওয়ারিছ। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটিকে মুরসালরূপে রিওয়ায়াত করেছেন। তারা এতে আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর উল্লেখ করেননি। এ বিষয়ে সাহাবীগণের মত পার্থক্য রয়েছে। তাদের কেউ কেউ মামা, খালা এবং ফুফুকে ওয়ারিছ হিসাবে গণ্য করেছেন। যাবীল আরহামদের ওয়ারিছ হিসাবে গণ্য করার ক্ষেত্রে অধিকাংশ আলিম এ হাদীস অনুসারে মত গ্রহণ করেছেন। তবে যায়দ ইবন ছাবিত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ওয়ারিছ হিসাবে গণ্য করেন না। এমতাবস্থায় তিনি বায়তুল মালে মীরাছ জমা প্রদানের মত দেন।

হাদিস নং: ২১০৮
সহিহ (Sahih)
حدثنا بندار، حدثنا يزيد بن هارون، اخبرنا سفيان، عن عبد الرحمن بن الاصبهاني، عن مجاهد، وهو ابن وردان عن عروة، عن عاىشة، ان مولى، للنبي صلى الله عليه وسلم وقع من عذق نخلة فمات فقال النبي صلى الله عليه وسلم " انظروا هل له من وارث " . قالوا لا . قال " فادفعوه الى بعض اهل القرية " . وهذا حديث حسن .
২১০৮. বুনদার (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক আযাদকৃত দাস খেজুর গাছের মাথা থেকে পড়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা দেখ, এর কেউ ওয়ারিছ আছে কিনা। লোকেরা বললঃ কেউ নেই। তিনি বললেনঃ তবে গ্রামবাসীদের কাউকে তা (মীরাছ) দিয়ে দাও। সহীহ, ইবনু মাজাহ ২৭৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। (আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। (আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২১০৯
যঈফ (Dai'f)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن عمرو بن دينار، عن عوسجة، عن ابن عباس، ان رجلا، مات على عهد رسول الله صلى الله عليه وسلم ولم يدع وارثا الا عبدا هو اعتقه فاعطاه النبي صلى الله عليه وسلم ميراثه . قال ابو عيسى هذا حديث حسن . والعمل عند اهل العلم في هذا الباب اذا مات الرجل ولم يترك عصبة ان ميراثه يجعل في بيت مال المسلمين .
২১০৯. ইবন আবূ উমার (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জনৈক ব্যক্তি মারা যায়। তার এক আযদকৃত গোলাম ছাড়া কোন ওয়ারিছ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঐ ব্যক্তির মীরাছ দিয়ে দেন। যঈফ, ইবনু মাজাহ ২৭৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান। এ বিষয়ে আলিমগণের আমল রয়েছে যে, যদি কোন ব্যক্তি মারা যায় আর তার কোন আসাবা না থাকে তবে বায়তুল মালে তার মীরাছ জমা করা হবে।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান। এ বিষয়ে আলিমগণের আমল রয়েছে যে, যদি কোন ব্যক্তি মারা যায় আর তার কোন আসাবা না থাকে তবে বায়তুল মালে তার মীরাছ জমা করা হবে।
হাদিস নং: ২১১০
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، وغير، واحد، قالوا حدثنا سفيان، عن الزهري، ح وحدثنا علي بن حجر، اخبرنا هشيم، عن الزهري، عن علي بن حسين، عن عمرو بن عثمان، عن اسامة بن زيد، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يرث المسلم الكافر ولا الكافر المسلم " . حدثنا ابن ابي عمر حدثنا سفيان حدثنا الزهري نحوه . قال ابو عيسى وفي الباب عن جابر وعبد الله بن عمرو . وهذا حديث حسن صحيح هكذا رواه معمر وغير واحد عن الزهري نحو هذا . وروى مالك عن الزهري عن علي بن حسين عن عمر بن عثمان عن اسامة بن زيد عن النبي صلى الله عليه وسلم نحوه وحديث مالك وهم وهم فيه مالك وقد رواه بعضهم عن مالك فقال عن عمرو بن عثمان واكثر اصحاب مالك قالوا عن مالك عن عمر بن عثمان وعمرو بن عثمان بن عفان هو مشهور من ولد عثمان ولا يعرف عمر بن عثمان . والعمل على هذا الحديث عند اهل العلم واختلف بعض اهل العلم في ميراث المرتد فجعل اكثر اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم المال لورثته من المسلمين . وقال بعضهم لا يرثه ورثته من المسلمين واحتجوا بحديث النبي صلى الله عليه وسلم " لا يرث المسلم الكافر " . وهو قول الشافعي .
২১১০. সাঈদ ইবন আবদুর রহমান মাখযুমী প্রমুখ এবং আলী ইবন হুজর (রহঃ) ... উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিম কোন কাফিরের এবং কাফির কোন মুসলিমের ওয়ারিছ হবে না। সহীহ, ইবনু মাজাহ ২৭২৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৭ [আল মাদানী প্রকাশনী]
ইবন আবূ উমার (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে জাবির এবং আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। মা’মার (রহঃ) প্রমুখও এটিকে যুহরী (রহঃ) এর বরাতে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রহঃ) এটিকে যুহরী-আলী ইবন হুসায়ন-উমার ইবন উসমান-উসামা ইবন যায়দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রহঃ)-এর রিওয়ায়াত বিভ্রান্তিপূর্ণ। এতে মালিকেরই বিভ্রান্তি হয়েছে। কোন কোন রাবী মালিক (রহঃ)-এর বরাতে রিওয়ায়াত করেছেন এবং রাবীর নাম (উমার এর স্থলে) আমর ইবন উসমান বলে উল্লেখ করেছেন। মালিক (রহঃ)-এর অধিকাংশ শাগরিদ বলেছেন মালিক উমার ইবন উসমান। উসমান রাদিয়াল্লাহু আনহু-এর সন্তানদের মাঝে প্রসিদ্ধ হল আমর ইবন ’উসমান ইবন’ আফফান। ’উমার ইবন ’উসমান বলে আমরা কাউকে চিনি না।
এ হাদীসটি অনুসারে আলিমগণের আমল রয়েছে। আলিমগণ মুরতাদ (ইসলাম ত্যাগীকারী)-এর মীরাছ সম্পর্কে মতবিরোধ করেছেন। কোন কোন সাহাবী ও অপরাপর বিশেষজ্ঞ আলিম তার সম্পদ তার মুসলিম ওয়ারিছদের প্রাপ্য বলে মত দিয়েছেন। আর কতক আলিম বলেন তার কোন মুসলিম ওয়ারিছ তার মীরাছের ওয়ারিছ হবে না। তারা দলীল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ হাদীস পেশ করেন যে, মুসলিমরা কাফিরদের ওয়ারিছ হবে না। এ হল ইমাম শাফিঈ (রহঃ)-এর অভিমত।

হাদিস নং: ২১১১
সহিহ (Sahih)
حدثنا حميد بن مسعدة، حدثنا حصين بن نمير، عن ابن ابي ليلى، عن ابي الزبير، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " لا يتوارث اهل ملتين " . قال ابو عيسى هذا حديث لا نعرفه من حديث جابر الا من حديث ابن ابي ليلى .
২১১১. হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই ভিন্ন ধর্মাবিলম্বী পরস্পর ওয়ারিছ হবে না। সহীহ, ইবনু মাজাহ ২৭৩১, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। ইবন আবূ লায়লা (রহঃ) এর সূত্র ছাড়া জাবির রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে আমরা অবহিত নই।
এ হাদীসটি গারীব। ইবন আবূ লায়লা (রহঃ) এর সূত্র ছাড়া জাবির রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে আমরা অবহিত নই।
হাদিস নং: ২১১২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن اسحاق بن عبد الله، عن الزهري، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " القاتل لا يرث " . قال ابو عيسى هذا حديث لا يصح ولا يعرف الا من هذا الوجه . واسحاق بن عبد الله بن ابي فروة قد تركه بعض اهل الحديث منهم احمد بن حنبل . والعمل على هذا عند اهل العلم ان القاتل لا يرث كان القتل عمدا او خطا . وقال بعضهم اذا كان القتل خطا فانه يرث وهو قول مالك .
২১১২. কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হত্যাকারী ওয়ারিছ হবে না। ইবনু মাজাহ ২৭৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০৯ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি সহীহ নয়। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে অন্য কিছু জানা যায় নাই। আহমাদ ইবন হাম্বল (রহঃ) সহ কতক আলিম ইসহাক ইবন আবদুল্লাহ ইবন আবূ ফারওয়াকে পরিত্যাক্ত বলে মত দিয়েছেন।
আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। হত্যা স্বেচ্ছা ও স্বজ্ঞানেই হোক বা ভূলক্রমে হোক কোন অবস্থায়ই হত্যাকারী ওয়ারিছ হবে না। কতক আলেম বলেনঃ যদি ভুলক্রমে হত্যা সংঘটিত হয় তবে হত্যাকারী মীরাছ পাবে। এ হল ইমাম মালিক (রহঃ) এর অভিমত।

হাদিস নং: ২১১৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، واحمد بن منيع، وغير، واحد، قالوا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، قال قال عمر الدية على العاقلة ولا ترث المراة من دية زوجها شيىا . فاخبره الضحاك بن سفيان الكلابي ان رسول الله صلى الله عليه وسلم كتب اليه ان ورث امراة اشيم الضبابي من دية زوجها . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২১১৩. কুতায়বা, আহমাদ ইবন মানী প্রমুখ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত যে, উমার (রাঃ) বলেছেনঃ দিয়াত আকিলার (হত্যাকারীর পৈতৃক আত্মীয়দের) উপর বার্তায়। স্ত্রী তার স্বামীর দিয়াত থেকে কিছুরই ওয়ারিছ হবে না। তখন যাহহাক ইবন সুফইয়ান কিলাবী তাকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখেছিলেনঃ আশায়াম যিবাবী এর স্ত্রীকে তার স্বামীর দিয়াত থেকে মীরাছ দিবে। সহীহ, ইবনু মাজাহ ২৬৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান সহীহ।
এ হাদিসটি হাসান সহীহ।
হাদিস নং: ২১১৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قضى في جنين امراة من بني لحيان سقط ميتا بغرة عبد او امة ثم ان المراة التي قضي عليها بالغرة توفيت فقضى رسول الله صلى الله عليه وسلم ان ميراثها لبنيها وزوجها وان عقلها على عصبتها . قال ابو عيسى وروى يونس هذا الحديث عن الزهري عن سعيد بن المسيب وابي سلمة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه ورواه مالك عن الزهري عن ابي سلمة عن ابي هريرة ومالك عن الزهري عن سعيد بن المسيب عن النبي صلى الله عليه وسلم مرسل .
২১১৪. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানূ লিহইয়ানের জনৈকা মহিলার গর্ভস্থ বাচ্চা (অন্য এক মহিলার আঘাতে) গর্ভপাত ঘটলে (দিয়াত হিসাবে) ’’গুররা’’ অর্থাৎ গোলাম বা দাসী ধার্যের ফায়সালা দেন। পরে যে মহিলার জন্য গুররা ধার্যের ফায়সালা হয়েছিল সে মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেন যে, তার মীরাছ পাবে তার পুত্র ও স্বামী আর ধার্যকৃত দিয়াত বর্তাবে তার (অপরাধী) আসাবাদের উপর। সহীহ, ইরওয়া ২২০৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১১ [আল মাদানী প্রকাশনী]
ইউনুস (রহঃ) এ হাদীসটিকে যুহরী ... সাঈদ ইবন মুসায়্যাব ও আবূ সালামা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রহঃ) এটিকে যুহরী ... আবূ সালামা ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণনা করেছেন। মালিক ... যুহরী ... সাঈদ ইবন মুসায়্যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও এটি বর্ণিত আছে।

হাদিস নং: ২১১৫
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا ابو اسامة، وابن، نمير ووكيع عن عبد العزيز بن عمر بن عبد العزيز، عن عبد الله بن موهب، وقال، بعضهم عن عبد الله بن وهب، عن تميم الداري، قال سالت رسول الله صلى الله عليه وسلم ما السنة في الرجل من اهل الشرك يسلم على يدى رجل من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم " هو اولى الناس بمحياه ومماته " . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث عبد الله بن وهب ويقال ابن موهب عن تميم الداري . وقد ادخل بعضهم بين عبد الله بن وهب وبين تميم الداري قبيصة بن ذويب ولا يصح رواه يحيى بن حمزة عن عبد العزيز بن عمر وزاد فيه قبيصة بن ذويب وهو عندي ليس بمتصل . والعمل على هذا الحديث عند بعض اهل العلم وقال بعضهم يجعل ميراثه في بيت المال وهو قول الشافعي واحتج بحديث النبي صلى الله عليه وسلم " ان الولاء لمن اعتق " .
২১১৫. আবূ কুরায়ব (রহঃ) ..... তামীম দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম, কোন মুশরিক যদি কোন মুসলিমের হাতে ইসলাম গ্রহণ করে তবে এ ক্ষেত্রে বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার জীবনে ও তার মরণে এ ব্যক্তিই হবে লোকের মাঝে সবচেয়ে তার কাছে নিকটবর্তী। হাসান সহীহ, ইবনু মাজাহ ২৭৫২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১২ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবন ওয়াহব (রহঃ) এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। আবদুল্লাহ ইবন মাওহিব-তামীম দারী রাদিয়াল্লাহু আনহুও বলা হয় থাকে।
কেউ কেউ এ সনদে আবদুল্লাহ ইবন মাওহিব এবং তামীম দারী রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে কাবীসা ইবন যুায়ব (রহঃ) এর নাম বৃদ্ধি করেছন। ইয়াহইয়া ইবন হামযা (রহঃ) এটিকে আবদুল আযীয ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি কাবীসা ইবন যুাআয়ব-এর নাম অতিরিক্ত উল্লেখ করেছেন। আমার মতে এ সনদ মুত্তাসিল নয়।
কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে আর কতক আলিম বলেনঃ তার মীরাছ বায়তুল মালে জমা হবে। এ হল ইমাম শাফিঈ (রহঃ) এর মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত হাদীসটি তিনি দলীল হিসাবে গ্রহণ করে থাকেন; ’’যে আযাদ করবে সেই হবে আযাদকৃতের পরিত্যাগ সম্পত্তির অধিকারী’’।

হাদিস নং: ২১১৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " ايما رجل عاهر بحرة او امة فالولد ولد زنا لا يرث ولا يورث " . قال ابو عيسى وقد روى غير ابن لهيعة هذا الحديث عن عمرو بن شعيب . والعمل على هذا عند اهل العلم ان ولد الزنا لا يرث من ابيه .
২১১৬. কুতায়বা (রহঃ) .... আমর ইবন শুয়াইব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি আযাদ মহিলা বা কোন বাদীর সাথে যিনা করে তবে সন্তান যিনাজনিত সন্তান বলে বিবেচ্য হবে। সেও ওয়ারিশ হবে না এবং তার থেকে সে সন্তান ওয়ারিছ হবে না। সহীহ, মিশকাত; তাহকিক ছানী ৩০৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৩ [আল মাদানী প্রকাশনী]
ইবন লাহীআ ছাড়া অন্য রাবীও এ হাদীসটিকে আমর ইবন শু’আয়ব-সূত্রে বর্ণনা করেছেন। আীলমগণের এ হাদীস অনুসারে আমল রয়েছে যে, যিনার সন্তান তার পিতার ওয়ারিছ হবে না।
ইবন লাহীআ ছাড়া অন্য রাবীও এ হাদীসটিকে আমর ইবন শু’আয়ব-সূত্রে বর্ণনা করেছেন। আীলমগণের এ হাদীস অনুসারে আমল রয়েছে যে, যিনার সন্তান তার পিতার ওয়ারিছ হবে না।
হাদিস নং: ২১১৭
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " يرث الولاء من يرث المال " . قال ابو عيسى هذا حديث ليس اسناده بالقوي .
২১১৭. কুতায়বা (রহঃ) ..... আমর ইবন শুয়াইব তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সম্পদের ওয়ারিছ হয় সেই হবে ওয়ালা স্বত্বের ওয়ারিশ। যঈফ, মিশকাত; তাহকীক ছানী ৩০৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটির সনদ শক্তিশালী নয়।
(আবু ঈসা বলেন) এ হাদীসটির সনদ শক্তিশালী নয়।
হাদিস নং: ২১১৮
যঈফ (Dai'f)
حدثنا هارون ابو موسى المستملي البغدادي، حدثنا محمد بن حرب، حدثنا عمر بن روبة التغلبي، عن عبد الواحد بن عبد الله ابي بسر النصري، عن واثلة بن الاسقع، قال قال رسول الله صلى الله عليه وسلم " المراة تحوز ثلاثة مواريث عتيقها ولقيطها وولدها الذي لاعنت عليه " . هذا حديث حسن غريب لا يعرف الا من هذا الوجه من حديث محمد بن حرب .
২১১৮. হারূন আবূ মূসা মুসতামলী বাগদাদী (রহঃ) ..... ওয়াসিলা ইবন আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন মহিলা তিন প্রকারের মীরাছ পেতে পারেঃ যাকে সে আযাদ করল তার, যাকে সে কুড়িয়ে নিয়ে লালন পালন করল তার এবং যে সন্তানের জন্য লিআন করেছিল সে সন্তানের। যঈফ, ইবনু মাজাহ ২৭৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ সনদে মুহাম্মদ ইবন হারব-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
এ হাদীসটি হাসান-গারীব। এ সনদে মুহাম্মদ ইবন হারব-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।