হাদিস নং: ১৯২৩
যঈফ (Dai'f)
حدثنا سعيد بن يعقوب الطالقاني، حدثنا المعتمر بن سليمان، قال سمعت ابي يحدث، عن حنش، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " من قبض يتيما بين المسلمين الى طعامه وشرابه ادخله الله الجنة البتة الا ان يعمل ذنبا لا يغفر له " . قال وفي الباب عن مرة الفهري وابي هريرة وابي امامة وسهل بن سعد . قال ابو عيسى وحنش هو حسين بن قيس وهو ابو علي الرحبي وسليمان التيمي يقول حنش وهو ضعيف عند اهل الحديث .
১৯২৩। সাঈদ ইবনু ইয়াকুব তালিকানী (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের মাঝে কোন ইয়াতীমকে এনে স্বীয় খাদ্য ও পানীয়তে শরীক করে আল্লাহ তা’আলা অবশ্যই তাকে জান্নাতে দাখিল করাবেন যদি না সে এমন কোন গুনাহ করে যা ক্ষমাযোগ্য নয়। যঈফ, তা’লীকুর রাগীব ৩/২৩০, যঈফাহ ৫৩৪৫, যঈফাহ ৫৩৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে মুররা ফিহরী, আবূ হুরায়রা, আবূ উমামা ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হানাশ হলেন, হুসায়ন ইবনু কায়স, আর তিনই হচ্ছেন আবূ আলী লাহবী। সুলায়মান তায়মী (রহঃ) বলেন, হাদীস বিশেষজ্ঞগণের মতে হানাশ যঈফ।
এ বিষয়ে মুররা ফিহরী, আবূ হুরায়রা, আবূ উমামা ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হানাশ হলেন, হুসায়ন ইবনু কায়স, আর তিনই হচ্ছেন আবূ আলী লাহবী। সুলায়মান তায়মী (রহঃ) বলেন, হাদীস বিশেষজ্ঞগণের মতে হানাশ যঈফ।
হাদিস নং: ১৯২৪
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عمران ابو القاسم المكي القرشي، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل بن سعد، قال قال رسول الله صلى الله عليه وسلم " انا وكافل اليتيم في الجنة كهاتين " . واشار باصبعيه يعني السبابة والوسطى . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯২৪। আবদুল্লাহ ইবনু ইমরান আবূল কাসিম মাক্কী কুরাশী (রহঃ) ... সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতীমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এত পাশাপাশি থাকবে। এ বলে তিনি তাঁর দুই অঙ্গুলী অর্থাৎ মধ্যমা এবং তর্জনী ইশারা করে দেখালেন। সহীহ, সহীহাহ ৮০০, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯২৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن مرزوق البصري، حدثنا عبيد بن واقد، عن زربي، قال سمعت انس بن مالك، يقول جاء شيخ يريد النبي صلى الله عليه وسلم فابطا القوم عنه ان يوسعوا له فقال النبي صلى الله عليه وسلم " ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا " . قال وفي الباب عن عبد الله بن عمرو وابي هريرة وابن عباس وابي امامة . قال ابو عيسى هذا حديث غريب . وزربي له احاديث مناكير عن انس بن مالك وغيره .
১৯২৫। মুহাম্মদ ইবনু মারযূক বাসরী (রহঃ) ... যারবী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার উদ্দেশ্যে এক বৃদ্ধ এল। কিন্তু উপস্থিত লোকজন তাকে পথ করে দিতে দেরী করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। সহীহ, সহীহাহ ২১৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যদের থেকেও যারবীর অনেক মুনকার হাদীস রয়েছে।
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যদের থেকেও যারবীর অনেক মুনকার হাদীস রয়েছে।
হাদিস নং: ১৯২৬
সহিহ (Sahih)
حدثنا ابو بكر، محمد بن ابان حدثنا محمد بن فضيل، عن محمد بن اسحاق، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " ليس منا من لم يرحم صغيرنا ويعرف شرف كبيرنا " .
حدثنا هناد، حدثنا عبدة، عن محمد بن اسحاق، نحوه الا انه قال " ويعرف حق كبيرنا " .
حدثنا هناد، حدثنا عبدة، عن محمد بن اسحاق، نحوه الا انه قال " ويعرف حق كبيرنا " .
১৯২৬। আবূ বকর মুহাম্মদ ইবনু আব্বাস (রহঃ) ... আমর ইবনু শুআয়ব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের মর্যাদার জ্ঞান রাখে না। সহীহ, তা’লীকুর রাগীব ১/১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২০ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন, ’’বড়দের অধিকার’’-এর জ্ঞান রাখে না।
হান্নাদ (রহঃ) মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন, ’’বড়দের অধিকার’’-এর জ্ঞান রাখে না।
হাদিস নং: ১৯২৭
যঈফ (Dai'f)
حدثنا ابو بكر، محمد بن ابان حدثنا يزيد بن هارون، عن شريك، عن ليث، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويامر بالمعروف وينه عن المنكر " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وحديث محمد بن اسحاق عن عمرو بن شعيب حديث حسن صحيح وقد روي عن عبد الله بن عمرو من غير هذا الوجه ايضا . - قال بعض اهل العلم معنى قول النبي صلى الله عليه وسلم " ليس منا " . يقول ليس من سنتنا يقول ليس من ادبنا . وقال علي بن المديني قال يحيى بن سعيد كان سفيان الثوري ينكر هذا التفسير ليس منا يقول ليس مثلنا .
১৯২৭। আবূ বকর মুহাম্মদ ইবনু আবান (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সে ব্যক্তি আমাদের নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের শ্রদ্ধা করে না এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে না। যঈফ, মিশকাত ৪৯৭০, তা’লীকুর রাগীব ৩/১৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আর মুহাম্মদ ইবনু ইসহাক-আমর ইবনু শুআয়ব (রহঃ) সূত্রে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।
কতক আলিম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য ’’আমাদের নয়’’-এর মর্ম হল ’আমাদের তরীকা ও সুন্নাতের উপর নয়’; এ আমাদের শিষ্টাচার থেকে নয়।’ ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেন, আমাদের নয় অর্থ আমাদের মত নয়-এই ভাষ্য সুফইয়ান ছাওরী (রহঃ) প্রত্যাখ্যান করেছেন।
এ হাদীসটি হাসান-গারীব। আর মুহাম্মদ ইবনু ইসহাক-আমর ইবনু শুআয়ব (রহঃ) সূত্রে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।
কতক আলিম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য ’’আমাদের নয়’’-এর মর্ম হল ’আমাদের তরীকা ও সুন্নাতের উপর নয়’; এ আমাদের শিষ্টাচার থেকে নয়।’ ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেন, আমাদের নয় অর্থ আমাদের মত নয়-এই ভাষ্য সুফইয়ান ছাওরী (রহঃ) প্রত্যাখ্যান করেছেন।
হাদিস নং: ১৯২৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن اسماعيل بن ابي خالد، حدثنا قيس بن ابي حازم، حدثنا جرير بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لا يرحم الناس لا يرحمه الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن عبد الرحمن بن عوف وابي سعيد وابن عمر وابي هريرة وعبد الله بن عمرو .
১৯২৮। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জারীর ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহও তার উপর রহম করেন না। সহীহ, তাখরীজুল মুশকিলাতুল ফাকর ১০৮, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবদুর রহমান ইবনু আওফ, আবূ সাঈদ, ইবনু উমার, আবূ হুরায়রা ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবদুর রহমান ইবনু আওফ, আবূ সাঈদ, ইবনু উমার, আবূ হুরায়রা ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯২৯
হাসান (Hasan)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، قال كتب به الى منصور وقراته عليه سمع ابا عثمان مولى المغيرة بن شعبة عن ابي هريرة قال سمعت ابا القاسم صلى الله عليه وسلم يقول " لا تنزع الرحمة الا من شقي " . قال وابو عثمان الذي روى عن ابي هريرة لا يعرف اسمه ويقال هو والد موسى بن ابي عثمان الذي روى عنه ابو الزناد وقد روى ابو الزناد عن موسى بن ابي عثمان عن ابيه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم غير حديث . قال ابو عيسى هذا حديث حسن .
১৯২৯। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, তিনি বলেন, আমি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ বদবখত ছাড়া কারো থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয় না। হাসান, মিশকাত, তাহকীক ছানী ৪৯৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৩ [আল মাদানী প্রকাশনী]
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনাকারী আবূ উসমান (রহঃ)-এর নাম আমাদের জানা নেই কথিত আছে যে, তিনি হলেন মূসা ইবনু আবূ উসমানের পিতা, যার সূত্রে আবূয যিনাদ (রহঃ)-ও রিওয়ায়াত করেছেন। আবূয যিনাদ (রহঃ) মূসা ইবনু আবূ উসমান তার পিতা আবূ উসমান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিক হাদীস বর্ণনা করেছেন। এ হাদিসটি হাসান।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনাকারী আবূ উসমান (রহঃ)-এর নাম আমাদের জানা নেই কথিত আছে যে, তিনি হলেন মূসা ইবনু আবূ উসমানের পিতা, যার সূত্রে আবূয যিনাদ (রহঃ)-ও রিওয়ায়াত করেছেন। আবূয যিনাদ (রহঃ) মূসা ইবনু আবূ উসমান তার পিতা আবূ উসমান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিক হাদীস বর্ণনা করেছেন। এ হাদিসটি হাসান।
হাদিস নং: ১৯৩০
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن عمرو بن دينار، عن ابي قابوس، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء الرحم شجنة من الرحمن فمن وصلها وصله الله ومن قطعها قطعه الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৩০। ইবনু আবূ উমার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমশীলদের প্রতি রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীদের প্রতি রহম করবে তাহলে আকাশবাসী তোমাদের উপর রহম করবেন। রেহেম হল রাহমান শব্দ থেকে উদগত। যে ব্যাক্তি রেহেমের বন্ধন মিলাবে আল্লাহ্ তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন আর যে ব্যাক্তি রেহেমের বন্ধন ছিন্ন করবে আল্লাহও তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সহীহ, সহীহাহ ৯২২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান-সহিহ
এ হাদিসটি হাসান-সহিহ
হাদিস নং: ১৯৩১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن اسماعيل بن ابي خالد، عن قيس بن ابي حازم، عن جرير بن عبد الله، قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاة وايتاء الزكاة والنصح لكل مسلم . قال هذا حديث حسن صحيح .
১৯৩১। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জারীর ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আমি বায়’আত হয়েছি, সালাত (নামায/নামাজ) কায়েম করতে, যাকাত প্রদান করতে এবং প্রত্যেক মুসলিমের হিত কামনা করতে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৩২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا صفوان بن عيسى، عن محمد بن عجلان، عن القعقاع بن حكيم، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الدين النصيحة " . ثلاث مرار . قالوا يا رسول الله لمن قال " لله ولكتابه ولاىمة المسلمين وعامتهم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن ابن عمر وتميم الداري وجرير وحكيم بن ابي يزيد عن ابيه وثوبان .
১৯৩২। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন হলো হিত কামনা করার নাম। এ কথা তিনি তিনবার বললেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, কার হিত কামনা? তিনি বললেন, আল্লাহর, তাঁর কিতাবের, মুসলিম প্রধানগণের এবং সাধারণ সকলের। সহীহ, ইরওয়া ৯২৬, গায়াতুল মারাম ৩৩২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে ইবনু উমার, তামীম দারী, জারীর, হাকীম ইবনু আবূ ইয়াযীদ তার পিতা আবূ ইয়াযীদ ও ছাওবান রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে ইবনু উমার, তামীম দারী, জারীর, হাকীম ইবনু আবূ ইয়াযীদ তার পিতা আবূ ইয়াযীদ ও ছাওবান রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৩৩
সহিহ (Sahih)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي، حدثني ابي، عن هشام بن سعد، عن زيد بن اسلم، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " المسلم اخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذله كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه التقوى ها هنا بحسب امرى من الشر ان يحتقر اخاه المسلم " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وفي الباب عن علي وابي ايوب .
১৯৩৩। ’উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মদ কুরাশী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার খিয়ানত করবে না, তার বিষয়ে মিথ্যা বলবে না, তাকে অপমান হতে দিবে না। প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের সম্মান, সম্পদ ও রক্ত হারাম। তাকওয়া হল এখানে (অন্তরে)। কোন ব্যাক্তির মন্দতার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় দৃষ্টিতে দেখবে। সহীহ, ইরওয়া ৮/৯৯-১০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে আলী ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে আলী ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৩৪
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، وغير، واحد، قالوا حدثنا ابو اسامة، عن بريد بن عبد الله بن ابي بردة، عن جده ابي بردة، عن ابي موسى الاشعري، قال قال رسول الله صلى الله عليه وسلم " المومن للمومن كالبنيان يشد بعضه بعضا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৩৪। হাসান ইবনু আলী খাল্লাল প্রমুখ (রহঃ) ... আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মু’মিন আরেক মু’মিনের জন্য ’ইমারতের ন্যায়, যার একটি অংশ আপর অংশকে শক্তিশালী করে। সহীহ, মিশকাত ১০৪, আল-ঈমান ইবনু আবী শাইবা ৯০, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৩৫
যঈফ (Dai'f)
حدثني احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا يحيى بن عبيد الله، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان احدكم مراة اخيه فان راى به اذى فليمطه عنه " . قال ابو عيسى ويحيى بن عبيد الله ضعفه شعبة . قال وفي الباب عن انس .
১৯৩৫। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একজন তার ভাইয়ের জন্য আয়না স্বরূপ। তার মাঝে যদি সে কোন দাগ দেখতে পায় তবে যেন তা দুর করে দেয়। খুবই দুর্বল, যঈফাহ ১৮৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৯ [আল মাদানী প্রকাশনী]
ইয়াহইয়া ইবনু উবায়দুল্লাহ (রহঃ)-কে শু’বা (রহঃ) যঈফ বলেছেন। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
ইয়াহইয়া ইবনু উবায়দুল্লাহ (রহঃ)-কে শু’বা (রহঃ) যঈফ বলেছেন। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৩৬
সহিহ (Sahih)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي، حدثني ابي، عن الاعمش، قال حدثت عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " من نفس عن مسلم كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر في الدنيا يسر الله عليه في الدنيا والاخرة ومن ستر على مسلم في الدنيا ستر الله عليه في الدنيا والاخرة والله في عون العبد ما كان العبد في عون اخيه " . قال وفي الباب عن ابن عمر وعقبة بن عامر . قال ابو عيسى هذا حديث حسن . وقد روى ابو عوانة وغير واحد هذا الحديث عن الاعمش عن ابي صالح عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكروا فيه حدثت عن ابي صالح .
১৯৩৬। উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মসদ কুরাশী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমের পার্থিব বিপথ-আপদের একটিও দুর করবে তার কিয়ামতের দিনের বিপথ আল্লাহ তা’আলা দুর করে দিবেন; যে ব্যক্তি কোন অস্বচ্ছল ব্যক্তির সংকট আসান করে দিবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার সংকটসমূহ আসান করে দিবেন, যে ব্যক্তি দুনিয়ায় কোন মুসলিমের দোষ গোপন রাখবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহ তা’আলা ততক্ষণ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে রত থাকে। সহীহ, ইবনু মাজাহ ১২২৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার ও উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। আবূ আওয়ানা প্রমুখ (রহঃ) এ হাদীসটিকে আমাশ-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এ সনদেحُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ বাক্যটি তারা উল্লেখ করেন নাই।
এ বিষয়ে ইবনু উমার ও উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। আবূ আওয়ানা প্রমুখ (রহঃ) এ হাদীসটিকে আমাশ-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এ সনদেحُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ বাক্যটি তারা উল্লেখ করেন নাই।
হাদিস নং: ১৯৩৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، عن ابي بكر النهشلي، عن مرزوق ابي بكر التيمي، عن ام الدرداء، عن ابي الدرداء، عن النبي صلى الله عليه وسلم قال " من رد عن عرض اخيه رد الله عن وجهه النار يوم القيامة " . قال وفي الباب عن اسماء بنت يزيد . قال ابو عيسى هذا حديث حسن .
১৯৩৭। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আক্রমনকে প্রতিরোধ করে আল্লাহ তা’আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন রোধ করবেন। সহীহ, গায়াতুল মারাম ৪৩১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান।
এ বিষয়ে আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান।
হাদিস নং: ১৯৩৮
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، حدثنا الزهري، ح قال وحدثنا سعيد بن عبد الرحمن، حدثنا سفيان، عن الزهري، عن عطاء بن يزيد الليثي، عن ابي ايوب الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث يلتقيان فيصد هذا ويصد هذا وخيرهما الذي يبدا بالسلام " . قال وفي الباب عن عبد الله بن مسعود وانس وابي هريرة وهشام بن عامر وابي هند الداري . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৩৮। ইবনু আবূ উমার (রহঃ) ... আবূ আইউব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন দিনের বেশী কোন মুসলিম ভাইকে সম্পর্কচ্ছেদ করা কোন মুসলিমের জন্য হালাল নয়। দুইজনের সাক্ষাৎ হয় অথচ একজন এদিকে ফিরে যায় অপর জন আরেক দিকে ফিরে যায়। এতদুভয়ের মধ্যে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি যে জন প্রথমে সালাম দেয়। সহীহ, ইরওয়া ২০২৯, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আনাস, আবূ হুরায়রা, হিশাম ইবনু আমির, আবূ হিন্দ দারী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আনাস, আবূ হুরায়রা, হিশাম ইবনু আমির, আবূ হিন্দ দারী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৯৩৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، حدثنا حميد، عن انس، قال لما قدم عبد الرحمن بن عوف المدينة اخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع فقال له هلم اقاسمك مالي نصفين ولي امراتان فاطلق احداهما فاذا انقضت عدتها فتزوجها . فقال بارك الله لك في اهلك ومالك دلوني على السوق . فدلوه على السوق فما رجع يومىذ الا ومعه شيء من اقط وسمن قد استفضله فراه رسول الله صلى الله عليه وسلم بعد ذلك وعليه وضر من صفرة فقال " مهيم " . قال تزوجت امراة من الانصار . قال " فما اصدقتها " . قال نواة . قال حميد او قال وزن نواة من ذهب . فقال " اولم ولو بشاة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال احمد بن حنبل وزن نواة من ذهب وزن ثلاثة دراهم وثلث . وقال اسحاق بن ابراهيم وزن نواة من ذهب وزن خمسة دراهم . سمعت اسحاق بن منصور يذكر عنهما هذا .
১৯৩৯। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু যখন মদীনায় আগমন করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং সা’দ ইবনুর রাবী রাদিয়াল্লাহু আনহুমা-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। তখন সা’দ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আসুন, আমার সম্পদ আপনাকে দুই ভাগে ভাগ করে দেই। আমার দুইজন স্ত্রী রয়েছে। একজনকে তালাক দিয়ে দেই; ইদ্দত শেষ হওয়ার পর আপনি তাকে বিয়ে করে নিবেন। আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আপনার সম্পদে এবং পরিবার-পরিজনে বরকত দিন। আমাকে বাজারটি দেখিয়ে দিন। লোকেরা তাকে বাজার দেখিয়ে দিল। তিনি সেদিনই লাভ স্বরূপ কিছু পনির ও ঘি নিয়ে ঘরে ফিরলেন। পরবর্তীতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গায়ে জাফরান নির্মিত সুগন্ধির হলদে দাগ দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, জনৈক আনসারী মহিলা বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মহরানা দিয়েছ? তিনি বললেন, খর্জুর বীচি। বর্ণনাকারী হুমায়দের রিওয়ায়াতে আছে, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরী হলেও ওয়ালিমা কর।
সহীহ, ইবনু মাজাহ ১৯০৭, বুখারী, মুসলিম, তবে তাতে সা’দ ও আব্দুর রহমানের ঘটনার উল্লেখ নেই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ হল তিন দিরহাম ও এক দিরহামের এক তৃতীয়াংশ পরিমাণ ওজন স্বর্ণ। ইমাম ইসহাক (রহঃ) বলেন, খর্জুর বীচির পরিমাণ স্বর্ণ হল পাঁচ দিরহাম পরিমাণ স্বর্ণ। আহমাদ ইবনু হাম্বাল ও ইসহাক (রহঃ) থেকে ইসহাক ইবনু মানসুর (রহঃ) মারফত এই তথ্য আমি পেয়েছি।
সহীহ, ইবনু মাজাহ ১৯০৭, বুখারী, মুসলিম, তবে তাতে সা’দ ও আব্দুর রহমানের ঘটনার উল্লেখ নেই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ হল তিন দিরহাম ও এক দিরহামের এক তৃতীয়াংশ পরিমাণ ওজন স্বর্ণ। ইমাম ইসহাক (রহঃ) বলেন, খর্জুর বীচির পরিমাণ স্বর্ণ হল পাঁচ দিরহাম পরিমাণ স্বর্ণ। আহমাদ ইবনু হাম্বাল ও ইসহাক (রহঃ) থেকে ইসহাক ইবনু মানসুর (রহঃ) মারফত এই তথ্য আমি পেয়েছি।
হাদিস নং: ১৯৪০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء بن عبد الرحمن، عن ابيه، عن ابي هريرة، قال قيل يا رسول الله ما الغيبة قال " ذكرك اخاك بما يكره " . قال ارايت ان كان فيه ما اقول قال " ان كان فيه ما تقول فقد اغتبته وان لم يكن فيه ما تقول فقد بهته " . قال وفي الباب عن ابي برزة وابن عمر وعبد الله بن عمرو . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৯৪০। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হল ইয়া রাসূলাল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার কোন ভাইয়ের এমন আলোচনা করা যা তার কাছে অপছন্দনীয়। সে বলল, আপনি বলুন তো আমি যা বলছি সেই দোষ যদি তার মধ্যে বাস্তবিকই থাকে। তিনি বললেনঃ তুমি যা বলছ সে দোষ যদি তার মধ্যে থাকে তবেই তো তুমি তার গীবত করলে আর যদি সে দোষ তার মধ্যে না থাকে তবে তো তুমি তাকে অপবাদ দিলে।
সহীহ, গায়াতুল মারাম ৪২৬, নাকদুল কাত্তানী ৩৬, সহীহাহ ২৬৬৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ বারযা, ইবনু উমার ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, গায়াতুল মারাম ৪২৬, নাকদুল কাত্তানী ৩৬, সহীহাহ ২৬৬৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ বারযা, ইবনু উমার ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৪১
সহিহ (Sahih)
حدثنا عبد الجبار بن العلاء العطار، وسعيد بن عبد الرحمن، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله اخوانا ولا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن ابي بكر الصديق والزبير بن العوام وابن مسعود وابي هريرة .
১৯৪১। আবদুল জাব্বার ইবনু ’আলা আত্তার ও সাঈদ ইবনু আবদুর রহমান (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করবে না। পরস্পরকে ত্যাগ করবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, পরস্পর হিংসা রাখবে না বরং আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হিসাবে থাকবে। কোন মুসলিমের জন্য হালাল নয় তার অপর মুসলিম ভাইকে তিন দিনেরও বেশী পরিত্যাগ করে থাকা। সহীহ, ইরওয়া ৭/৯৩, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আবূ বকর সিদ্দীক, যুবায়র ইবনু আওওয়াম, ইবনু মাসউদ এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আবূ বকর সিদ্দীক, যুবায়র ইবনু আওওয়াম, ইবনু মাসউদ এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৯৪২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، حدثنا الزهري، عن سالم، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا حسد الا في اثنتين رجل اتاه الله مالا فهو ينفق منه اناء الليل واناء النهار ورجل اتاه الله القران فهو يقوم به اناء الليل واناء النهار " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي عن ابن مسعود وابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا .
১৯৪২। ইবনু আবূ উমার (রহঃ) ... সালিম তার পিতা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া আর কেউ ঈর্ষাযোগ্য নয়। এক ব্যক্তি হল সে যাকে আল্লাহ তা’আলা সম্পদ দিয়েছেন আর সে তা রাত দিন আল্লাহর পথে ব্যয় করে। অপর ব্যক্তি হল যাকে আল্লাহ তা’আলা কুরআনের ইলম দিয়েছেন আর সে রাত দিন তা কায়েমের প্রয়াস পায়। সহীহ, রাওযুন নাযীর ৮৯৭, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু মাসউদ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা-এর বরাতেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু মাসউদ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা-এর বরাতেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।