হাদিস নং: ১৮৫৫
যঈফ (Dai'f)
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن معاوية بن صالح، عن ابي طالوت، قال دخلت على انس بن مالك وهو ياكل القرع وهو يقول يا لك شجرة ما احبك الا لحب رسول الله صلى الله عليه وسلم اياك . قال وفي الباب عن حكيم بن جابر عن ابيه . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه .
১৮৫৫। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ তালুত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাঃ)-এর কাছে আমি গেলাম। তিনি লাউ খাচ্ছিলেন আর বলছিলেন, হে গাছ! রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালবাসতেন বলেই তুমি আমার কাছে এত প্রিয়। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে হাকীম ইবনু জাবির তার পিতা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এ বিষয়ে হাকীম ইবনু জাবির তার পিতা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৮৫৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن ميمون المكي، حدثنا سفيان بن عيينة، حدثني مالك بن انس، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، قال رايت رسول الله صلى الله عليه وسلم يتتبع في الصحفة - يعني الدباء فلا ازال احبه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي هذا الحديث من غير وجه عن انس وروي انه راى الدباء بين يدى رسول الله صلى الله عليه وسلم فقال له ما هذا قال " هذا الدباء نكثر به طعامنا " .
১৮৫৬। মুহাম্মদ ইবনু মায়মূন মক্কী (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেয়ালায় লাউ তালাশ করে খেতে দেখেছি। তাই আমি সর্বদা লাউ ভালবাসি। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ হাদীসটি আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিকবার বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এ হাদীসটি আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিকবার বর্ণিত আছে।
হাদিস নং: ১৮৫৭
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، عن معمر، عن زيد بن اسلم، عن ابيه، عن عمر بن الخطاب، قال قال رسول الله صلى الله عليه وسلم " كلوا الزيت وادهنوا به فانه من شجرة مباركة " . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث عبد الرزاق عن معمر وكان عبد الرزاق يضطرب في رواية هذا الحديث فربما ذكر فيه عن عمر عن النبي صلى الله عليه وسلم وربما رواه على الشك فقال احسبه عن عمر عن النبي صلى الله عليه وسلم وربما قال عن زيد بن اسلم عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسلا .
حدثنا ابو داود، سليمان بن معبد حدثنا عبد الرزاق، عن معمر، عن زيد بن اسلم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن عمر .
حدثنا ابو داود، سليمان بن معبد حدثنا عبد الرزاق، عن معمر، عن زيد بن اسلم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن عمر .
১৮৫৭। ইয়হইয়া ইবনু মূসা (রহঃ) ... উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যয়তুন খাবে এবং এ দিয়ে মালিশ করবে। কেননা, এ হলো মুবারক বৃক্ষ। সহীহ, ইবনু মাজাহ ১৩১৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫১ [আল মাদানী প্রকাশনী]
আবদুর রাযযাক ইবনু মা’মার-এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা কিছু অবহিত নই। হাদীসটি বর্ণনা করতে আবদুর রাযযাক ইযতিরাব করেছেন। তিনি কোন সময় উমার-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করতেন। কোন কোন সময় সন্দেহের সাথে বর্ণনা করতেন যে আমার মনে হয় এটি উমার-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। কোন কোন সময় যায়দ ইবনু আসলাম-তার পিতা আসলাম-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে বর্ণনা করতেন।

হাদিস নং: ১৮৫৮
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، وابو نعيم قالا حدثنا سفيان، عن عبد الله بن عيسى، عن رجل، يقال له عطاء من اهل الشام عن ابي اسيد قال قال النبي صلى الله عليه وسلم " كلوا الزيت وادهنوا به فانه من شجرة مباركة " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه انما نعرفه من حديث سفيان الثوري عن عبد الله بن عيسى .
১৮৫৮। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ উসায়ীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যয়তুন খাবে এবং তা মালিশ করবে। কারণ এ হলো এক মুবারক বৃক্ষ। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এ সূত্রে গারীব। আবদুল্লাহ ইবনু ঈসা (রহঃ)-এর সূত্রেই কেবল আমরা অবহিত।
হাদীসটি এ সূত্রে গারীব। আবদুল্লাহ ইবনু ঈসা (রহঃ)-এর সূত্রেই কেবল আমরা অবহিত।
হাদিস নং: ১৮৫৯
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي، حدثنا سفيان، عن اسماعيل بن ابي خالد، عن ابيه، عن ابي هريرة، يخبرهم ذاك عن النبي صلى الله عليه وسلم قال " اذا كفى احدكم خادمه طعامه حره ودخانه فلياخذ بيده فليقعده معه فان ابى فلياخذ لقمة فليطعمها اياه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو خالد والد اسماعيل اسمه سعد .
১৮৫৯। নাসর ইবনু আলী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাদিম যখন তার খাদ্য প্রস্তুতের বেলায় গরম ও ধুয়ার ব্যাপারে তার পক্ষে যথেষ্ট হয়েছে তখন সে যেন সেই খাদিমের হাত ধরে নিজের সঙ্গে খেতে বসায়। খাদিম যদি বসতে না চায় তবে সে যেন এক লোকমা নিয়ে তাকে তা খাইয়ে দেয়। সহীহ, ইবনু মাজাহ ৩২৮৯, ৩২৯০, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। ইসমাঈল (রহঃ)-এর পিতা আবূ খালিদ (রহঃ)-এর নাম হল সা’দ।
এই হাদীসটি হাসান-সহীহ। ইসমাঈল (রহঃ)-এর পিতা আবূ খালিদ (রহঃ)-এর নাম হল সা’দ।
হাদিস নং: ১৮৬০
যঈফ (Dai'f)
حدثنا يوسف بن حماد المعني البصري، حدثنا عثمان بن عبد الرحمن الجمحي، عن محمد بن زياد، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " افشوا السلام واطعموا الطعام واضربوا الهام تورثوا الجنان " . قال وفي الباب عن عبد الله بن عمرو وابن عمر وانس وعبد الله بن سلام وعبد الرحمن بن عاىش وشريح بن هانى عن ابيه . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من حديث ابن زياد عن ابي هريرة .
১৮৬০। ইউসুফ ইবনু আম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের প্রসার ঘটাও, অন্যকে খানা খাওয়াও, কাফিরদের মাথায় আঘাত কর, আর তোমরা জান্নাতের ওয়ারিছ হও। যঈফ, ইরওয়া ৩/২৩৮, যঈফাহ ১৩২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু ’আমর, ইবনু ’উমার, আনাস, আবদুল্লাহ ইবনু সালাম, আবদুর রহমান ইবনু ’আয়িশা, শুরায়হ ইবনু হানী তার পিতা হানী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাসান-সহীহ-গারীব।

হাদিস নং: ১৮৬১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن عطاء بن الساىب، عن ابيه، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام " . قال هذا حديث حسن صحيح .
১৮৬১। হান্নাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমানের ইবাদত কর, অন্যদের খানা খাওয়াও, সালামের প্রসার ঘটাও ফলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে।
সহীহ, ইবনু মাজাহ ৩৬৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৫ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, ইবনু মাজাহ ৩৬৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৮৬২
যঈফ (Dai'f)
حدثنا يحيى بن موسى، حدثنا محمد بن يعلى الكوفي، حدثنا عنبسة بن عبد الرحمن القرشي، عن عبد الملك بن علاق، عن انس بن مالك، قال قال النبي صلى الله عليه وسلم " تعشوا ولو بكف من حشف فان ترك العشاء مهرمة " . قال ابو عيسى هذا حديث منكر لا نعرفه الا من هذا الوجه . وعنبسة يضعف في الحديث وعبد الملك بن علاق مجهول .
১৮৬২। ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুঠ রদী খেজুর হলেও বিকালে কিছু খাবে। বিকালে আহার না করা বার্ধক্যের কারণ। যঈফ, যঈফাহ ১১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি মুনকার। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। আম্বাসা হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত। আর আবদুল মালিক ইবনু ’আল্লাক মজহুল বা অজ্ঞ ব্যক্তি।
এই হাদীসটি মুনকার। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। আম্বাসা হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত। আর আবদুল মালিক ইবনু ’আল্লাক মজহুল বা অজ্ঞ ব্যক্তি।
হাদিস নং: ১৮৬৩
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن الصباح الهاشمي، حدثنا عبد الاعلى، عن معمر، عن هشام بن عروة، عن ابيه، عن عمر بن ابي سلمة، انه دخل على رسول الله صلى الله عليه وسلم وعنده طعام فقال " ادن يا بنى وسم الله وكل بيمينك وكل مما يليك " . قال ابو عيسى وقد روي عن هشام بن عروة عن ابي وجزة السعدي عن رجل من مزينة عن عمر بن ابي سلمة . وقد اختلف اصحاب هشام بن عروة في رواية هذا الحديث . وابو وجزة السعدي اسمه يزيد بن عبيد .
১৮৬৩। আবদুল্লাহ ইবনু সাব্বাহ হাশিমী (রহঃ) ... উমার ইবনু আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যান। তার সামনে তখন খানা ছিল। তিনি বললেন, হে প্রিয় বৎস, কাছে এসো, বিসমিল্লাহ বলে ডান হাতে খাও। আর তোমার কাছ থেকে খাবে।
সহীহ, ইবনু মাজাহ ৩২৬৭, ইরওয়া ১৯৬৮, বুখারী ও মুসলিমে "কাছে এসো" বাক্য ব্যতীত, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হিশাম ইবনু উরওয়া ... আবূ ওয়াজযা সা’দী ... মুযায়না কবীলার জনৈক ব্যক্তি ’উমার ইবনু আবূ সালামা রাদিয়াল্লাহু আনহু সূত্রেও বর্ণিত হয়েছে। হিশাম ইবনু উরওয়া (রহঃ)-এর শিষ্যরা এ হাদীসটির বর্ণনায় মত বিরোধ করেছেন। আবূ ওয়াযজা সা’দী (রহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবনু উবায়দ।

হাদিস নং: ১৮৬৪
সহিহ (Sahih)
حدثنا ابو بكر، محمد بن ابان حدثنا وكيع، حدثنا هشام الدستواىي، عن بديل بن ميسرة العقيلي، عن عبد الله بن عبيد بن عمير، عن ام كلثوم، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اذا اكل احدكم طعاما فليقل بسم الله فان نسي في اوله فليقل بسم الله في اوله واخره " .
وبهذا الاسناد عن عاىشة، قالت كان النبي صلى الله عليه وسلم ياكل طعاما في ستة من اصحابه فجاء اعرابي فاكله بلقمتين فقال رسول الله صلى الله عليه وسلم " اما انه لو سمى لكفاكم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وام كلثوم هي بنت محمد بن ابي بكر الصديق رضي الله عنه .

১৮৬৪। আবূ বকর মুহাম্মদ ইবনু আবান (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খানা খাবে তখন বিসমিল্লাহ বলবে। শুরুতে যদি বলতে ভুলে যায় তবে বলবে বিসমিল্লাহি ফি আওওয়ালিহি ওয়াখিরিহি।
সহীহ, ইরওয়া ১৯৬৫, তা’লীকুর রাগীব ৩/১১৫-১১৬, তাখরীজ কালিমুত তাইয়্যিব ১১২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৮ [আল মাদানী প্রকাশনী]
উক্ত সনদেই আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছয়জন সাহাবী নিয়ে আহার করছিলেন, এ সময় এক বেদুঈন এল এবং সে এক লোকমায় তা খেয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যদি বিসমিল্লাহ বলত তবে এ খানা তোমাদের সকলের জন্য যথেষ্ট হত।
এ হাদীসটি হাসান-সহীহ। উম্মু কুলসুম (রাঃ) হলেন মুহাম্মদ ইবনু আবূ বকর সিদ্দীক (রাঃ) এর কন্যা।

হাদিস নং: ১৮৬৫
জাল (Fake)
حدثنا احمد بن منيع، حدثنا يعقوب بن الوليد المدني، عن ابن ابي ذىب، عن المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الشيطان حساس لحاس فاحذروه على انفسكم من بات وفي يده ريح غمر فاصابه شيء فلا يلومن الا نفسه " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وقد روي من حديث سهيل بن ابي صالح عن ابيه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৮৬৫। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান অত্যন্ত অনুভূতি সম্পন্ন এবং খুবই লোলুপ। নিজেদের ব্যাপারে তোমরা এক ভয় করবে। হাতে চর্বির গন্ধ নিয়ে কেউ যদি রাত যাপন করে আর হাতের যদি কোন ক্ষতি হয় তবে সে যেন নিজেকেই মালামত করে।
মাওযূ, যঈফাহ ৫৫৩৩, রাওযুন নাযীর ২/২২৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫৯ [আল মাদানী প্রকাশনী]
এ সূত্রে হাদীসটি গারীব। সুহায়ল ইবনু আবূ সালিহ-তার পিতা আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ সূত্রেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৮৬৬
সহিহ (Sahih)
حدثنا ابو بكر، محمد بن اسحاق البغدادي الصاغاني حدثنا محمد بن جعفر المداىني، حدثنا منصور بن ابي الاسود، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من بات وفي يده ريح غمر فاصابه شيء فلا يلومن الا نفسه " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه من حديث الاعمش الا من هذا الوجه .
১৮৬৬। আবূ বকর মুহাম্মদ ইবনু ইসহাক বাগদাদী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতে চর্বির গন্ধ নিয়ে কেউ যদি রাত যাপন করে আর হাতের যদি কোন ক্ষতি হয়। তবে সে যেন নিজেকেই মালামত করে। সহীহ, ইবনু মাজাহ ৩২৯৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৬০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আ’মাশের রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
এ হাদীসটি হাসান-গারীব। আ’মাশের রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।