হাদিস নং: ১৭৫৫
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، اخبرني ابو الزبير، عن جابر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الصورة في البيت ونهى ان يصنع ذلك . قال وفي الباب عن علي وابي طلحة وعاىشة وابي هريرة وابي ايوب . قال ابو عيسى حديث جابر حديث حسن صحيح .
১৭৫৫। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছবি রাখতে নিষেধ করেছেন এবং তিনি ছবি তৈরী করতেও নিষেধ করেছেন। সহীহ, সহীহাহ ৪২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবূ তালহা, আয়েশা, আবূ হুরায়রা ও আবূ আইউব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আলী, আবূ তালহা, আয়েশা, আবূ হুরায়রা ও আবূ আইউব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫৬
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابي النضر، عن عبيد الله بن عتبة، انه دخل على ابي طلحة الانصاري يعوده . قال فوجدت عنده سهل بن حنيف . قال فدعا ابو طلحة انسانا ينزع نمطا تحته فقال له سهل لم تنزعه فقال لان فيه تصاوير وقد قال النبي صلى الله عليه وسلم ما قد علمت . قال سهل اولم يقل " الا ما كان رقما في ثوب " فقال بلى ولكنه اطيب لنفسي . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৭৫৬। ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি একবার অসুস্থ আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-কে দেখতে গেলেন। তিনি সেখানে সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু-কে পেলেন। আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু একজনকে ডেকে তার নিচে বিছানো চাদরটি সরিয়ে ফেলতে বললেন। তখন সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, এটিকে সরিয়ে ফেলছেন কেন? তিনি বললেন, এতে তো ছবি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ছবি সম্পর্কে) কী বলেছেন তা তো তুমি জান। সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নি যে, কাপড়ে যদি সামান্য নকশা স্বরূপ কিছু থাকে তবে অসুবিধা নেই? আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের জন্য উত্তম পথ গ্রহণ করতে চাই। সহীহ, গায়াতুল মারাম ১৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৭৫৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من صور صورة عذبه الله حتى ينفخ فيها يعني الروح وليس بنافخ فيها ومن استمع الى حديث قوم وهم يفرون به منه صب في اذنه الانك يوم القيامة " . قال وفي الباب عن عبد الله بن مسعود وابي هريرة وابي جحيفة وعاىشة وابن عمر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح .
১৭৫৭। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছবি বানায় তাকে আল্লাহ তা’আলা কিয়ামতের দিন এতে সে প্রাণ সঞ্চার করতে না পারা পর্যন্ত আযাব দিবেন। বস্তুতঃ এতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। কেউ যদি এমন সম্প্রদায়ের কথা শুনতে কান পাতে যারা তার থেকে থেকে দুরে সরে যায় তবে কিয়ামতের দিন তার কানে (গলিত) শীশা ঢেলে দেওয়া হবে। সহীহ, গায়াতুম মারাম ১২০, ৪২২, বুখারী মুসলিম ১০, প্রথম অংশ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আবূ হুরায়রা, আবূ জুহায়ফা, আয়েশা ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৭৫৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن عمر بن ابي سلمة، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " غيروا الشيب ولا تشبهوا باليهود " . قال وفي الباب عن الزبير وابن عباس وجابر وابي ذر وانس وابي رمثة والجهدمة وابي الطفيل وجابر بن سمرة وابي جحيفة وابن عمر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৭৫৮। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (কলপের মাধ্যমে) তোমাদের বার্ধক্যের চিহ্ন (চুলের সাদা রং) পরিবর্তন কর, ইয়াহুদীদের সাদৃশ থাকবে না। সহীহ, জিল বাবুল মারআহ ১৮৯, সহীহাহ ৮৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে যুবায়র, ইবনু আব্বাস, জাবির, আবূ যার, আনাস, আবূ রিমছা, জাহদামা, আবূত তুফায়ল, জাবির ইবনু সামুরা, আবূ জুহায়ফা ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৫৯
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن الاجلح، عن عبد الله بن بريدة، عن ابي الاسود، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " ان احسن ما غير به الشيب الحناء والكتم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو الاسود الديلي اسمه ظالم بن عمرو بن سفيان .
১৭৫৯। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্যের চিহ্ন পরিবর্তনের জন্য সর্বোত্তম হলো ’মেহদী’ ও ’কাতম তৃণ’। সহীহ, ইবনু মাজাহ ২৬২২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আসওয়াদ দীলী (রহঃ)-এর নাম যালিম ইবনু আমর ইবনু সুফইয়ান।
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আসওয়াদ দীলী (রহঃ)-এর নাম যালিম ইবনু আমর ইবনু সুফইয়ান।
হাদিস নং: ১৭৬০
সহিহ (Sahih)
حدثنا حميد بن مسعدة، حدثنا عبد الوهاب الثقفي، عن حميد، عن انس، قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم اسمر اللون وكان شعره ليس بجعد ولا سبط اذا مشى يتكفا . قال وفي الباب عن عاىشة والبراء وابي هريرة وابن عباس وابي سعيد وجابر وواىل بن حجر وام هانى . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث حميد .
১৭৬০। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির, বেশী দীর্ঘাঙ্গী ছিলেন না আবার খর্বও ছিলেন না; সুষম দেহ ও রক্তিমাভ শ্বেত বর্ণের অধিকারী। তাঁর চুল খুব কুকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। তিনি যখন হাটতেন তখন সামনের দিকে ঝুকে হাটতেন। সহীহ, মুখতাসার শামাইল ১, ২, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, বারা, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ সাঈদ, ওয়াইল ইবনু হুজর, জাবির ও উম্মু হানী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হুমায়দের সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাসান-গারীব-সহীহ।

হাদিস নং: ১৭৬১
হাসান (Hasan)
حدثنا هناد، حدثنا عبد الرحمن بن ابي الزناد، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد وكان له شعر فوق الجمة ودون الوفرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي من غير وجه عن عاىشة انها قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء واحد . ولم يذكروا فيه هذا الحرف وكان له شعر فوق الجمة ودون الوفرة . وعبد الرحمن بن ابي الزناد ثقة كان مالك بن انس يوثقه ويامر بالكتابة عنه .
১৭৬১। হান্নাদ (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তাঁর চুল ছিল কাঁধের কিছু উপরে কিন্তু কানের লতি থেকে নীচে অর্থাৎ এতদনুসারে মাঝামাঝি। হাসান সহীহ, ইবনু মাজাহ ৬০৪, ৩৬৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি এই সূত্রে হাসান-গারীব-সহীহ। অন্য সূত্রে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এখানে ’’তাঁর চুল ছিল’’ কথাটির উল্লেখ নাই। বর্ণনাকারী আবদুর রহমান ইবনু আবিয যিনাদ (রহঃ) এই বাক্যটির উল্লেখ করেছেন। আর তিনি ছিকা বা আস্থাযোগ্য এবং হাফিযুল হাদীস।

হাদিস নং: ১৭৬২
সহিহ (Sahih)
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن هشام، عن الحسن، عن عبد الله بن مغفل، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الترجل الا غبا .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن هشام، عن الحسن، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن انس .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن هشام، عن الحسن، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن انس .
১৭৬২। আলী ইবনু খাশরাম (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুফাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন চুল আঁচড়াতে নিষেধ করেছেন।
সহীহ, সহীহাহ ৫০১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৬ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... হিশাম (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৬৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن حميد، حدثنا ابو داود، - هو الطيالسي عن عباد بن منصور، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " اكتحلوا بالاثمد فانه يجلو البصر وينبت الشعر " . وزعم ان النبي صلى الله عليه وسلم كانت له مكحلة يكتحل بها كل ليلة ثلاثة في هذه وثلاثة في هذه . وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم انه قال " عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر " . قال وفي الباب عن جابر وابن عمر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن لا نعرفه على هذا اللفظ الا من حديث عباد بن منصور .
حدثنا علي بن حجر، ومحمد بن يحيى، قالا حدثنا يزيد بن هارون، عن عباد بن منصور، نحوه .
وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر
حدثنا علي بن حجر، ومحمد بن يحيى، قالا حدثنا يزيد بن هارون، عن عباد بن منصور، نحوه .
وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالاثمد فانه يجلو البصر وينبت الشعر
১৭৬৩। মুহাম্মদ ইবনু হুমায়দ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইছমিদ জাতীয় সুরমা ব্যবহার করবে। কেননা এ চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এতে চোখের (পাতার) লোম গজায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদান ছিল। তিনি তা থেকে প্রতিরাতেই সুরমা লাগাতেন। এই চোখে তিনবার এবং এই চোখে তিনবার। সহীহ, মুখতাসার শামাইল ৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আব্বাদ ইবনু মানসুরের রিওয়ায়াত ছাড়া এই শব্দে এটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। আলী ইবনু হুজর (রহঃ) ’আব্বাদ ইবনু মানসুর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। একাধিক সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, তোমরা ইছমিদ সুরমার ব্যবহার অবলম্বন কর। কেননা তা চোখকে জ্যেতিষ্মান করে এবং এতে চোখের লোম গজায়।

হাদিস নং: ১৭৬৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا يعقوب بن عبد الرحمن الاسكندراني، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم نهى عن لبستين الصماء وان يحتبي الرجل بثوبه ليس على فرجه منه شيء . قال ابو عيسى وفي الباب عن علي وابن عمر وعاىشة وابي سعيد وجابر وابي امامة . وحديث ابي هريرة حسن صحيح غريب من هذا الوجه وقد روي هذا من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৭৬৪। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরণের পোষাক পরার রীতি নিষেধ করেছেনঃ সাম্মা (ভিতরে কিছু না পরে একটিমাত্র চাদর এক কাঁধ খোলা রেখে শরীরে জড়িয়ে রাখা) এবং এক কাপড়ে এমনভাবে ইহতিবা (নিতম্ব মাটিতে ঢেলে দুই হাঁটু তুলে এক চাদরে পেচিয়ে বসা) করে বসা যে তার লজ্জাস্থানের উপর আর কিছুই নেই। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, ইবনু উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৭৬৫
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة " . قال نافع الوشم في اللثة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن عاىشة وابن مسعود واسماء بنت ابي بكر وابن عباس ومعقل بن يسار ومعاوية .
১৭৬৫। সুওয়ায়াদ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা স্বীয় মাথায় পরচুলা জড়ায় জড়াতে চায় এবং যে মহিলা উল্কি আকায় বা উল্কি আঁকতে বলে তাদের আল্লাহ তা’আলা লা’নত করেছেন। নাফি’ বলেন, উল্কি আঁকা হয় (সাধারণত) নীচের মাড়িতে। সহীহ, ইবনু মাজাহ ১৯৮৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ, আয়িশা, আসমা বিনত আবী বাকর, মা’কিল ইবনু ইয়াসার, ইবনু আব্বাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে ইবনু মাসউদ, আয়িশা, আসমা বিনত আবী বাকর, মা’কিল ইবনু ইয়াসার, ইবনু আব্বাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৭৬৬
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا علي بن مسهر، حدثنا ابو اسحاق الشيباني، عن اشعث بن ابي الشعثاء، عن معاوية بن سويد بن مقرن، عن البراء بن عازب، قال نهانا رسول الله صلى الله عليه وسلم عن ركوب المياثر . قال وفي الحديث قصة . قال وفي الباب عن علي ومعاوية . وحديث البراء حديث حسن صحيح . وقد روى شعبة عن اشعث بن ابي الشعثاء نحوه وفي الحديث قصة .
১৭৬৬। আলী ইবনু হুজর (রহঃ) ... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড়ে নির্মিত আসনে আরূঢ় হতে নিষেধ করেছেন। সহীহ, আদাবুয যিফাফ ১২৫, মিশকাত, তাহকীক ছানী ৪৩৫৮, সহীহাহ ২৩৯৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও মুবিয়া রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রহঃ) এটিকে আশআছ ইবনু আবিশ শা’ছা (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে।

হাদিস নং: ১৭৬৭
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا علي بن مسهر، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت انما كان فراش النبي صلى الله عليه وسلم الذي ينام عليه ادم حشوه ليف . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن حفصة وجابر .
১৭৬৭। আলী ইবনু হুজর (রহঃ) ... আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানাতে ঘুমাতেন তা ছিল চামড়ার। আর এর ভিতর ভর্তি ছিল খেজুর গাছের ছাল। সহীহ, ইবনু মাজাহ ৪১৫১, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে হাফসা ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে হাফসা ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৭৬৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن حميد الرازي، حدثنا ابو تميلة، والفضل بن موسى، وزيد بن حباب، عن عبد المومن بن خالد، عن عبد الله بن بريدة، عن ام سلمة، قالت كان احب الثياب الى النبي صلى الله عليه وسلم القميص . قال ابو عيسى هذا حديث حسن غريب انما نعرفه من حديث عبد المومن بن خالد تفرد به وهو مروزي . وروى بعضهم هذا الحديث عن ابي تميلة عن عبد المومن بن خالد عن عبد الله بن بريدة عن امه عن ام سلمة .
১৭৬৮। মুহাম্মদ ইবনু হুমায়দ রাযী (রহঃ) ... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় পোষাক ছিল কামীস। সহীহ, ইবনু মাজাহ ৩৫৭৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। আবদুল মুমিন ইবনু খালিদ (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে তিনি একা। ইনি মারওয়াযী। কেউ কেউ এই হাদীসটিকে আবূ ছুমায়লা-আবদুল মু’মিন ইবনু খালিদ-আবদুল্লাহ ইবনু বুরায়দা-তাঁর মাতা-উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৭৬৯
সহিহ (Sahih)
حدثنا زياد بن ايوب البغدادي، حدثنا ابو تميلة، عن عبد المومن بن خالد، عن عبد الله بن بريدة، عن امه، عن ام سلمة، قالت كان احب الثياب الى النبي صلى الله عليه وسلم القميص .
قال وسمعت محمد بن اسمعيل يقول حديث عبد الله بن بريدة عن امه عن ام سلمة اصح وانما يذكر فيه ابو تميلة عن امه
قال وسمعت محمد بن اسمعيل يقول حديث عبد الله بن بريدة عن امه عن ام سلمة اصح وانما يذكر فيه ابو تميلة عن امه
১৭৬৯। যিয়াদ ইবনু আয়্যূব (রহঃ) ... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সবচেয়ে প্রিয় পোষাক ছিল কামীস।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৩ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি, ইবনু বুরায়দা-তাঁর মাতা-উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এতে ’তার মাতা’ বরাতের উল্লেখ রয়েছে।

হাদিস নং: ১৭৭০
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا الفضل بن موسى، عن عبد المومن بن خالد، عن عبد الله بن بريدة، عن ام سلمة، قالت كان احب الثياب الى رسول الله صلى الله عليه وسلم القميص .
১৭৭০। আলী ইবনু হুজর (রহঃ) ... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক প্রিয় পোশাক ছিল কামীস।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৪ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৭৭১
যঈফ (Dai'f)
حدثنا عبد الله بن محمد بن الحجاج الصواف البصري، حدثنا معاذ بن هشام الدستواىي، حدثني ابي، عن بديل بن ميسرة العقيلي، عن شهر بن حوشب، عن اسماء بنت يزيد بن السكن الانصارية، قالت كان كم يد رسول الله صلى الله عليه وسلم الى الرسغ . قال ابو عيسى هذا حديث حسن غريب .
১৭৭১। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু হাজ্জাজ সাওওয়াফ বাসরী (রহঃ) ... আসমা বিনত ইয়াযীদ ইবনু সাকান আনসারিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামার হাতের ঝুল কবজা পর্যন্ত বিস্তৃত ছিল। যঈফ, মুখতাসার শামাইল ৪৭, যঈফাহ ৩৪৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব।
এই হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ১৭৭২
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا عبد الصمد بن عبد الوارث، حدثنا شعبة، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدا بميامنه . قال ابو عيسى وروى غير واحد هذا الحديث عن شعبة بهذا الاسناد عن ابي هريرة موقوفا ولا نعلم احدا رفعه غير عبد الصمد بن عبد الوارث عن شعبة .
১৭৭২। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কামীস পরতেন তখন ডান দিক থেকে পরা শুরু করতেন। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৪৩৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৭৬ [আল মাদানী প্রকাশনী]
একাধিক রাবী এই হাদীসটি শু’বা (রহঃ) সূত্রে উক্ত সনদে বর্ণনা করেছেন। কিন্তু তারা এটিকে মারফূ রূপে বর্ণনা করেননি। কেবল আবদুস সামাদ (রহঃ)-ই এটিকে মারফু হিসাবে বর্ণনা করেছেন।
একাধিক রাবী এই হাদীসটি শু’বা (রহঃ) সূত্রে উক্ত সনদে বর্ণনা করেছেন। কিন্তু তারা এটিকে মারফূ রূপে বর্ণনা করেননি। কেবল আবদুস সামাদ (রহঃ)-ই এটিকে মারফু হিসাবে বর্ণনা করেছেন।
হাদিস নং: ১৭৭৩
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن سعيد الجريري، عن ابي نضرة، عن ابي سعيد، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا استجد ثوبا سماه باسمه عمامة او قميصا او رداء ثم يقول " اللهم لك الحمد انت كسوتنيه اسالك خيره وخير ما صنع له واعوذ بك من شره وشر ما صنع له " . قال ابو عيسى وفي الباب عن عمر وابن عمر .
حدثنا هشام بن يونس الكوفي، حدثنا القاسم بن مالك المزني، عن الجريري، نحوه
حدثنا هشام بن يونس الكوفي، حدثنا القاسم بن مالك المزني، عن الجريري، نحوه
১৭৭৩। সুওয়ায় ইবনু নাসর (রহঃ) ... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কাপড় বানাতেন তখন এটির নাম নিতেন। যেমন, পাগড়ী বা কামীস বা চাদর, এরপর বলতেনঃ
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
হে আল্লাহ তোমার সকল প্রশংসা। তুমি আমাকে এটি পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে মঙ্গল চাই। আর এর অমঙ্গল এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে অকল্যাণ থেকে তোমার কাছে পানাহ চাই। সহীহ, মিশকাত ৪৩৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদীস বর্ণিত আছে।
হিশাম ইবনু ইউনুস আল-কুফী (রহঃ) ... জুরায়রী (রহঃ) থেকেও অনূরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান গারীব সহীহ।

হাদিস নং: ১৭৭৪
সহিহ (Sahih)
حدثنا يوسف بن عيسى، حدثنا وكيع، حدثنا يونس بن ابي اسحاق، عن الشعبي، عن عروة بن المغيرة بن شعبة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৭৭৪। ইউসুফ ইবনু ঈসা (রহঃ) ... মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমী জুব্বা পরেছেন। এর হাত দুটো ছিল সংকীর্ণ।
সহীহ, মুখতাসার শামাইল ৫৭, সহীহ আবূ দাউদ ১৩৯-১৪০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার শামাইল ৫৭, সহীহ আবূ দাউদ ১৩৯-১৪০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।