হাদিস নং: ১৬৪৫
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا بشر بن عمر، حدثنا شعيب بن رزيق ابو شيبة، حدثنا عطاء الخراساني، عن عطاء بن ابي رباح، عن ابن عباس، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله " . قال ابو عيسى وفي الباب عن عثمان وابي ريحانة . وحديث ابن عباس حديث حسن لا نعرفه الا من حديث شعيب بن رزيق .
১৬৪৫। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে, জাহান্নাম স্পর্শ করবে না দুটি চোখ-যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ আল্লাহর পথে পাহারা দানে বিনিদ্র রজনী যাপন করে।
সহীহ, মিশকাত ৩৮২৯, তা’লীকুর রাগীব ২/১৫৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উসমান ও আবূ রায়হানা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শুআয়ব ইবনু যুরায়ক (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।

হাদিস নং: ১৬৪৬
সহিহ (Sahih)
حدثنا يحيى بن طلحة اليربوعي الكوفي، حدثنا ابو بكر بن عياش، عن حميد، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " القتل في سبيل الله يكفر كل خطيىة " . فقال جبريل الا الدين . فقال النبي صلى الله عليه وسلم " الا الدين " . قال ابو عيسى وفي الباب عن كعب بن عجرة وجابر وابي هريرة وابي قتادة . وهذا حديث غريب لا نعرفه من حديث ابي بكر الا من حديث هذا الشيخ . قال وسالت محمد بن اسماعيل عن هذا الحديث فلم يعرفه وقال ارى انه اراد حديث حميد عن انس عن النبي صلى الله عليه وسلم انه قال " ليس احد من اهل الجنة يسره ان يرجع الى الدنيا الا الشهيد " .
১৬৪৬। ইয়াহইয়া ইবনু তালহা কূফী (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে নিহত হওয়া সকল গুনাহের কাফফারা। জিবরাঈল (আঃ) তখন বললেন, ঋণ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঋণ ছাড়া (অন্য সব কিছুর জন্য)।
সহীহ, মুসলিম ইবনু উমর হতে, ইরওয়া ১১৯৬, গায়াতুল মারাম ৩৫১, তাখরীজুল মুশকিলাতুল ফাকর ৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে কা’ব ইবনু ’উজরা, জাবির, আবূ হুরায়রা, আবূ কাতিাদা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। এই ওস্তাদ (শায়খ) ইয়াহইয়া ইবনু তালহা কুফী ছাড়া আবূ বকর ইবনু আয়্যাশ-এর রিওয়ায়অত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ)-কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি এটি বলতে পারেন নি। তিনি বললেন, আমার মনে হয় তিনি হয়ত হুমায়দ-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত নিম্নের হাদীসটিকে বুঝাতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জান্নাতী ব্যক্তিকেই দুনিয়াতে ফিরে আসা আনন্দিত করবে না, শহীদ ছাড়া।

হাদিস নং: ১৬৪৭
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن الزهري، عن ابن كعب بن مالك، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان ارواح الشهداء في طير خضر تعلق من ثمرة الجنة او شجر الجنة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৪৭। ইবনু আবূ ’উমর (রহঃ) ... কা’ব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের রূহ সবুজ বর্ণের পাখির মধ্যে অবস্থান করে জান্নাতের ফল আহার করে। অথবা রাবী বলেছেন, বৃক্ষ থেকে আহার করে। সহীহ, ইবনু মাজাহ ৪২৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৪৮
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا عثمان بن عمر، اخبرنا علي بن المبارك، عن يحيى بن ابي كثير، عن عامر العقيلي، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " عرض على اول ثلاثة يدخلون الجنة شهيد وعفيف متعفف وعبد احسن عبادة الله ونصح لمواليه " . قال ابو عيسى هذا حديث حسن .
১৬৪৮। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে তিনজন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আমার সামনে পেশ করা হয়েছে, শহীদ পাপমুক্ত ও হারাম থেকে নিবৃত্ত, সেই দাস যে আল্লাহর ইবাদতও সুন্দরভাবে করেছে এবং মালিকদেরও কল্যাণ সাধন করেছেন।
যঈফ, তা’লীকুর রাগীব ১/২৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
যঈফ, তা’লীকুর রাগীব ১/২৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৪৯
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس، عن النبي صلى الله عليه وسلم انه قال " ما من عبد يموت له عند الله خير يحب ان يرجع الى الدنيا وان له الدنيا وما فيها الا الشهيد لما يرى من فضل الشهادة فانه يحب ان يرجع الى الدنيا فيقتل مرة اخرى " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال ابن ابي عمر قال سفيان بن عيينة كان عمرو بن دينار اسن من الزهري .
১৬৪৯। আলী ইবনু হুজর (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার আল্লাহর কাছে ছওয়াব সঞ্চিত আছে, সে মারা যাওয়ার পর দুনিয়া এবং তাতে যা কিছু আছে সব কিছুতে তাকে দিলেও সে আর দুনিয়াতে ফিরে আসা পছন্দ করবে না। কিন্তু শহীদের কথা ভিন্ন। সে যখন দেখবে শহীদ হওয়ার কত ফযীলত তখন সে দুনিয়াতে ফিরে আসতে ভালবাসবে যেন সে আল্লাহর পথে আবার কতল হতে পারে। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৫০
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن عطاء بن دينار، عن ابي يزيد الخولاني، انه سمع فضالة بن عبيد، يقول سمعت عمر بن الخطاب، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الشهداء اربعة رجل مومن جيد الايمان لقي العدو فصدق الله حتى قتل فذلك الذي يرفع الناس اليه اعينهم يوم القيامة هكذا " . ورفع راسه حتى وقعت قلنسوته . قال فما ادري اقلنسوة عمر اراد ام قلنسوة النبي صلى الله عليه وسلم قال " ورجل مومن جيد الايمان لقي العدو فكانما ضرب جلده بشوك طلح من الجبن اتاه سهم غرب فقتله فهو في الدرجة الثانية ورجل مومن خلط عملا صالحا واخر سيىا لقي العدو فصدق الله حتى قتل فذلك في الدرجة الثالثة ورجل مومن اسرف على نفسه لقي العدو فصدق الله حتى قتل فذلك في الدرجة الرابعة " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث عطاء بن دينار . قال سمعت محمدا يقول قد روى سعيد بن ابي ايوب هذا الحديث عن عطاء بن دينار وقال عن اشياخ من خولان ولم يذكر فيه عن ابي يزيد . وقال عطاء بن دينار ليس به باس.
১৬৫০। কুতায়বা (রহঃ) ... উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, শহীদ হলো চার ধরণের, মুমিন ব্যক্তি যার ঈমান অতি উত্তম, শত্রুর সম্মুখীন হয় সে এবং আল্লাহর অঙ্গীকারের উপর দৃঢ় বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়, এর দিকেই কিয়ামতের দিন লোকেরা এরূপভাবে তাদের চোখ উপরের দিকে তুলে তাকাবে-এ বলে তিনি তাঁর মাথা উঁচু করে দেখালেন এমনকি মাথা থেকে তাঁর টুপি পড়ে গেল। বর্ণনাকারী বলেন, এখানে উমার রাদিয়াল্লাহু আনহু-এর টুপির কথা বলা হয়েছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টুপির কথা বলা হয়েছে আমি তা জানি না। তিনি বলেন, আরেক মুমিন ব্যক্তি, ঈমান যার উত্তম, শত্রুর সম্মুখীন হয় সে। কিন্তু ভিরুতার দরুন তার শরীর এমন ভাবে কাপতে থাকে যে, (মনে হয়) তার চামড়ায় যেন বাবুর গাছের কাটা দিয়ে প্রহার করা হয়েছে। হঠাৎ একটি তীরের আঘাতে সে নিহত হলো, এ হলো দ্বিতীয় দরজার শহীদ। আরেক মুমিন ব্যক্তি যে নিজের মধ্যে কিছু নেক আমল এবং বদ কিছু আমলের মিশ্রণ ঘটিয়েছে। শত্রুর সম্মুখীন হয় সে। আল্লাহর ওয়াদা সমূহের উপর বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়। এ হলো তৃতীয় দরজার শহীদ। আরেক মুমিন ব্যক্তি যে নিজের উপর জুলুম করেছে, আল্লাহর ওয়াদা সমূহের উপর বিশ্বাস রেখে লড়াই করে শেষ পর্যন্ত নিহত হয়ে যায়। এ হলো চতুর্থ দরজার শহীদ। যঈফ, মিশকাত, তাহকীক ছানী ৩৮৫৮, যঈফা ২০০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৪ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। আতা ইবনু দীনার (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে কিছু জানা যায় না। মুহাম্মদ (রহঃ)-কে বলতে শুনেছি যে, সাঈদ ইবনু আবূ আয়্যূব এই হাদীসটিকে আতা ইবনু দীনার-খাওলান গোত্রের কতক শায়খ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতে আবূ ইয়াযীদ (রহঃ)-এর উল্লেখ নেই। তিনি আরো বলেন, আতা ইবনু দীনার (রহঃ) নিষ্কলুষ ব্যক্তি।

হাদিস নং: ১৬৫১
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، انه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم يدخل على ام حرام بنت ملحان فتطعمه وكانت ام حرام تحت عبادة بن الصامت فدخل عليها رسول الله صلى الله عليه وسلم يوما فاطعمته وجلست تفلي راسه فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك قالت فقلت ما يضحكك يا رسول الله قال " ناس من امتي عرضوا على غزاة في سبيل الله يركبون ثبج هذا البحر ملوك على الاسرة او مثل الملوك على الاسرة " . قلت يا رسول الله ادع الله ان يجعلني منهم . فدعا لها ثم وضع راسه فنام ثم استيقظ وهو يضحك قالت فقلت له ما يضحكك يا رسول الله قال " ناس من امتي عرضوا على غزاة في سبيل الله " . نحو ما قال في الاول قالت فقلت يا رسول الله ادع الله ان يجعلني منهم . قال " انت من الاولين " . قال فركبت ام حرام البحر في زمان معاوية بن ابي سفيان فصرعت عن دابتها حين خرجت من البحر فهلكت . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وام حرام بنت ملحان هي اخت ام سليم وهي خالة انس بن مالك .
১৬৫১। ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হারাম বিনত মিলহানের ঘরে যেতেন। তিনি নবীজিকে মেহমানদারী করতেন। উম্মু হারাম ছিলেন উবাদা ইবনু সামিতের স্ত্রী। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে গেলেন। তিনি তাঁর মেহমানদারী করলেন। পরে তাঁকে বিশ্রাম করতে দিয়ে তাঁর মাথার চুলগুলো বিলিয়ে দিতে লাগলেন। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি হাসতে হাসতে জেগে গেলেন। উম্মু হারাম বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিসে এত হাসলেন? তিনি বললেন, আমার উম্মাতের একদল লোককে আমার সামনে পেশ করা হলো, তারা সিংহাসনারোহী বাদশাহের মত হয়ে সমুদ্রের পিঠে সাওয়ার হয়ে আল্লাহর পথে যুদ্ধ করছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দু’আ করুন, আমাকে যেন তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। নবীজি তার জন্য দু’আ করলেন।
এরপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। এরপর তিনি জেগে উঠলেন তখন তিনি হাসছিলেন। আমি তাঁকে বললাম, ইয়া রাসুলাল্লাহ, কিসে আপনি হাসছেন। তিনি বললেন, আমার উম্মাতের কিছু লোককে পেশ করা হলো যারা আল্লাহর পথে যুদ্ধ করছে। আগে যেমন বলেছিলেন সেরূপ বর্ণনা দিলেন। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দু’আ করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমোক্ত দলের সাথে থাকবে। পরে মুআবিয়া ইবনু আবূ সুফইয়ান রাদিয়াল্লাহু আনহু-এর যুগে উম্মে হারাম (সাইপ্রাসে) নৌ অভিযানে শামিল হন। যখন তিনি সাগর থেকে ফিরে আসেন তখন তাঁর বাহন থেকে পড়ে গিয়ে তিনি নিহত হন।
সহীহ, ইবনু মাজাহ ২৭৭৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৫ [আল মাদানী প্রকাশনী]
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। উম্ম হারাম বিনত মিলহান রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মু সুলায়ম রাদিয়াল্লাহু আনহা-এর বোন। এ হিসাবে তিনি ছিলেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-এর খালা।

হাদিস নং: ১৬৫২
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق بن سلمة، عن ابي موسى، قال سىل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء فاى ذلك في سبيل الله قال " من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله " . قال ابو عيسى وفي الباب عن عمر . وهذا حديث حسن صحيح .
১৬৫২। হান্নাদ (রহঃ) ... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল কেউ বাহাদুরী প্রদর্শনের জন্য লড়াই করে, কেউ গোত্রীয় গৌরব রক্ষার্থে লড়াই করে আর কেউ রিয়াকারী করে লড়াই করে এদের মধ্যে কোনটি আল্লাহর পথে? তিনি বললেন, যে ব্যক্তি এই জন্য লড়াই করে যেন আল্লাহর নাম সমুন্নত হয় সে ব্যক্তই আল্লাহর পথে প্রতিষ্ঠিত। সহীহ, ইবনু মজাহ ২৭৮৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ মূসা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত রিওয়ায়াতটি হাসান-সহীহ।
এই বিষয়ে উমার রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ মূসা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত রিওয়ায়াতটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৫৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب الثقفي، عن يحيى بن سعيد، عن محمد بن ابراهيم، عن علقمة بن وقاص الليثي، عن عمر بن الخطاب، قال قال رسول الله صلى الله عليه وسلم " انما الاعمال بالنية وانما لامرى ما نوى فمن كانت هجرته الى الله والى رسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراة يتزوجها فهجرته الى ما هاجر اليه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روى مالك بن انس وسفيان الثوري وغير واحد من الاىمة هذا عن يحيى بن سعيد ولا نعرفه الا من حديث يحيى بن سعيد الانصاري . قال عبد الرحمن بن مهدي ينبغي ان نضع هذا الحديث في كل باب .
১৬৫৩। মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ) ... উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের প্রতিফল নিয়্যতের উপর নির্ভর করে, প্রত্যেক ব্যক্তির তা-ই প্রাপ্য যা সে নিয়্যত করে। সুতরাং যার হিজরত হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে তার হিজরত আল্লাহর জন্য ও তার রাসূলের জন্যই হয়েছে বলে গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া পাওয়ার জন্য বা কোন নারীকে বিবাহ করার জন্য সে যে লক্ষ্যে হিজরত করেছে সে জন্যই তার হিজরত গণ্য হবে।
সহীহ, ইবনু মাজাহ ৪২২৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৭ [আল মাদানী প্রকাশনী]
উমার রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এ হাদীসটি হাসান-সহীহ। মালিক ইবনু আনাস, সুফইয়ান ছাওরী (রহঃ) প্রমুখ ইমাম এই হাদীসটিকে ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) থেকে বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

হাদিস নং: ১৬৫৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا العطاف بن خالد المخزومي، عن ابي حازم، عن سهل بن سعد الساعدي، قال قال رسول الله صلى الله عليه وسلم " غدوة في سبيل الله خير من الدنيا وما فيها وموضع سوط في الجنة خير من الدنيا وما فيها " . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة وابن عباس وابي ايوب وانس . وهذا حديث حسن صحيح .
১৬৫৪। কুতায়বা (রহঃ) ... সাহল ইবনু সা’দ সা’ইদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গাও দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম।
সহীহ, ইবনু মাজাহ ২৭৫৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ আয়্যূব ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬৫৫
সহিহ (Sahih)
حدثنا ابو سعيد الاشج، حدثنا ابو خالد الاحمر، عن ابن عجلان، عن ابي حازم، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم والحجاج عن الحكم، عن مقسم، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " غدوة في سبيل الله او روحة خير من الدنيا وما فيها " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو حازم الذي روى عن سهل بن سعد هو ابو حازم الزاهد وهو مدني واسمه سلمة بن دينار . وابو حازم هذا الذي روى عن ابي هريرة هو ابو حازم الاشجعي الكوفي واسمه سلمان وهو مولى عزة الاشجعية .
১৬৫৫। আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল বা এক বিকাল দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম। সহীহ, ইরওয়া ৫/৩-৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে আবূ হাযিম হাদীস রিওয়ায়াত করেন তিনি হলেন কুফার অধিবাসী (কুফী)। তাঁর নাম সালমান। তিনি ছিলেন, আযযা আল-আশজা’ইয়্যা-এর আযাদকৃত দাস।
এই হাদীসটি হাসান-গারীব। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে আবূ হাযিম হাদীস রিওয়ায়াত করেন তিনি হলেন কুফার অধিবাসী (কুফী)। তাঁর নাম সালমান। তিনি ছিলেন, আযযা আল-আশজা’ইয়্যা-এর আযাদকৃত দাস।
হাদিস নং: ১৬৫৬
হাসান (Hasan)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي الكوفي، حدثنا ابي، عن هشام بن سعد، عن سعيد بن ابي هلال، عن ابن ابي ذباب، عن ابي هريرة، قال مر رجل من اصحاب رسول الله صلى الله عليه وسلم بشعب فيه عيينة من ماء عذبة فاعجبته لطيبها فقال لو اعتزلت الناس فاقمت في هذا الشعب ولن افعل حتى استاذن رسول الله صلى الله عليه وسلم . فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " لا تفعل فان مقام احدكم في سبيل الله افضل من صلاته في بيته سبعين عاما الا تحبون ان يغفر الله لكم ويدخلكم الجنة اغزوا في سبيل الله من قاتل في سبيل الله فواق ناقة وجبت له الجنة " . قال ابو عيسى هذا حديث حسن .
১৬৫৬। উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক সাহাবী একবার কোন এক পাহাড় উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন। সেখানে ছিল একটি মিষ্টি পানির ছোট ঝরণা। এর স্বাদ ও সৌন্দর্য তাকে মুগ্ধ করে। তিনি ভাবলেন, আমি যদি মানুষ থেকে আলাদা হয়ে এই উপত্যকায় বসবাস করতাম! কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত আমি তা কখনো করতে পারি না। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তা আলোচনা করলেন। তিনি বললেন, এমন করো না। আল্লাহর পথে সামান্য সময় অবস্থান করা ঘরে বসে সত্তর বছর সালাত (নামায/নামাজ) আদায় করার চাইতেও উত্তম। তোমরা কি তা ভালবাস না যে, আল্লাহর তোমাদের মাগফিরাত করে দিবেন এবং জান্নাতে দাখেল করবেন? আল্লাহর পথে লড়াই করে যাও। উটনীর দু’বার দুধ পানানোর মধ্যবর্তী কালে বাটে একবার টান দিতে সময় পরিমাণও যদি কেউ আল্লাহর পথে লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাসান, তা’লীকুর রাগীব ২/১৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫০ [আল মাদানী প্রকাশনী]
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান।
হাদিস নং: ১৬৫৭
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم قال " لغدوة في سبيل الله او روحة خير من الدنيا وما فيها ولقاب قوس احدكم او موضع يده في الجنة خير من الدنيا وما فيها ولو ان امراة من نساء اهل الجنة اطلعت الى الارض لاضاءت ما بينهما ولملات ما بينهما ريحا ولنصيفها على راسها خير من الدنيا وما فيها " . قال ابو عيسى هذا حديث صحيح .
১৬৫৭। আলী ইবনু হুজর (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথের এক সকাল বা এক বিকাল অবশ্যই দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম। তোমাদের কারো ধনুকের জগ বা হাত পরিমাণ জান্নাতের স্থান দুনিয়া ও এতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। জান্নাতীদের স্ত্রীদের কেউ যদি পৃথিবীর দিকে একবার তাকায় পূর্ব পশ্চিমের সব কিছু আলোকিত হয়ে যাবে এবং এ দুয়ের মাঝে সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। তার মাথার ওড়নাটিও দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে এর থেকে উত্তম। সহীহ, ইবনু মাজাহ ২৭৫৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৫৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن بكير بن عبد الله بن الاشج، عن عطاء بن يسار، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " الا اخبركم بخير الناس رجل ممسك بعنان فرسه في سبيل الله الا اخبركم بالذي يتلوه رجل معتزل في غنيمة له يودي حق الله فيها الا اخبركم بشر الناس رجل يسال بالله ولا يعطي به " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه ويروى هذا الحديث من غير وجه عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم .
১৬৫৮। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে কি আমি তোমাদের অবহিত করবো না? সে হলো এমন এক ব্যক্তি যে আল্লাহর পথে তার ঘোড়ার লাগাম ধরে তৈরী থাকে। আমি কি তোমাদেরকে এর পরবর্তী লোকটি সম্পর্কে অবহিত করব? এ হলো সেই ব্যক্তি যে কিছু বকরী নিয়ে জন সমাগম থেকে দূরে অবস্থান করে আর এতে আল্লাহর নির্ধারিত হকসমূহ (যাকাত-সাদাকা) আদায় করে। তোমাদের কে কি নিকৃষ্ট লোকটি সম্পর্কে অবহিত করব? সে হলো এমন ব্যক্তি যার কাছে আল্লাহর ওয়াসীলা দিয়ে যাঞ্ছা করা হয় কিন্তু এরও সে কিছু দান করে না। সহীহ, সহীহাহ ২৫৫, তা’লীকুর রাগীব ২/১৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫২ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্রে হাদীসটি হাসান-গারীব। এই হাদীসটি ইবনু আব্বাস-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিক ভাবে বর্ণিত আছে।
এই সূত্রে হাদীসটি হাসান-গারীব। এই হাদীসটি ইবনু আব্বাস-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিক ভাবে বর্ণিত আছে।
হাদিস নং: ১৬৫৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، حدثنا القاسم بن كثير المصري، حدثنا عبد الرحمن بن شريح، انه سمع سهل بن ابي امامة بن سهل بن حنيف، يحدث عن ابيه، عن جده، عن النبي صلى الله عليه وسلم قال " من سال الله الشهادة من قلبه صادقا بلغه الله منازل الشهداء وان مات على فراشه " . قال ابو عيسى حديث سهل بن حنيف حديث حسن غريب لا نعرفه الا من حديث عبد الرحمن بن شريح . وقد رواه عبد الله بن صالح عن عبد الرحمن بن شريح . وعبد الرحمن بن شريح يكنى ابا شريح وهو اسكندراني . وفي الباب عن معاذ بن جبل .
১৬৫৯। মুহাম্মদ ইবনু সাহল ইবনু আসকার (রহঃ) ... সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে শাহাদত প্রার্থনা করে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তা’আলা তাকে শহীদদের মর্যাদায় পৌছে দিবেন। সহীহ, ইবনু মাজাহ ২৭৯৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৩ [আল মাদানী প্রকাশনী]
সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব। আবদুর রহমান ইবনু শুরায়হ (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবদুল্লাহ ইবনু সালিহ (রহঃ)-ও এই হাদীসটি আবদুর রহমান ইবনু শুরায়হ থেকে বর্ণনা করেছেন। আবদুর রহমান ইবনু শুরায়হ এর উপনাম হল আবূ শুরায়হ। তিনি হলেন, ইসকান্দারানী। এই বিষয়ে মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৬৬০
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، عن سليمان بن موسى، عن مالك بن يخامر السكسكي، عن معاذ بن جبل، عن النبي صلى الله عليه وسلم قال " من سال الله القتل في سبيله صادقا من قلبه اعطاه الله اجر الشهيد " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৬০। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে আল্লাহর পথে নিহত হওয়ার প্রার্থনা করে আল্লাহ তা’আলা তাকে শহীদের সাওয়াব দান করবেন। সহীহ, ইবনু মাজাহ ২৭৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৬১
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن عجلان، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة حق على الله عونهم المجاهد في سبيل الله والمكاتب الذي يريد الاداء والناكح الذي يريد العفاف " . قال ابو عيسى هذا حديث حسن .
১৬৬১। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিযের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, আল্লাহর পথে মুজাহিদ, যে মুকাতাব মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে, বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে পবিত্রতা রক্ষা করতে চায়। হাসান, ইবনু মাজাহ ২৫১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
হাদিস নং: ১৬৬২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يكلم احد في سبيل الله والله اعلم بمن يكلم في سبيله الا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৬৬২। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যদি কেউ আঘাত পায় আর আল্লাহই ভাল জানেন কে আল্লাহর পথে আঘাত পেয়েছেন। তবে কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে তার রক্তের রং তো হবে রক্তের মতই কিন্তু এর ঘ্রাণ হবে মিশক-এর মত।
সহীহ, ইবনু মাজাহ ২৭৯৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৬৬৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، عن سليمان بن موسى، عن مالك بن يخامر، عن معاذ بن جبل، عن النبي صلى الله عليه وسلم قال " من قاتل في سبيل الله من رجل مسلم فواق ناقة وجبت له الجنة ومن جرح جرحا في سبيل الله او نكب نكبة فانها تجى يوم القيامة كاغزر ما كانت لونها الزعفران وريحها كالمسك " . هذا حديث صحيح .
১৬৬৩। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটনীর দুধ দু’বার পানানোর মধ্যবর্তী সময় পরিমাণও যে মুসলিম ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব। কেউ যদি আল্লাহর পথে শত্রুর হাতে যখম হয় বা অন্য ভাবে কোন আঘাত পায় তবে কিয়ামতের দিন আগের তুলনায় অধিক রক্তাক্ত অবস্থায় উপস্থিত হবে রক্তের বর্ণ হবে জাফরানের মত আর ঘ্রাণ হবে মিশক-এর মত। সহীহ, ইবনু মাজাহ ২৭৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি সহীহ।
হাদিস নং: ১৬৬৪
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا عبدة بن سليمان، عن محمد بن عمرو، حدثنا ابو سلمة، عن ابي هريرة، قال سىل رسول الله صلى الله عليه وسلم اى الاعمال افضل او اى الاعمال خير قال " ايمان بالله ورسوله " . قيل ثم اى شيء قال " الجهاد سنام العمل " . قيل ثم اى شيء يا رسول الله قال " ثم حج مبرور " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৬৬৪। আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমলটি শ্রেষ্ঠ? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, জিহাদ, এ হলো আমলের চূড়া। বলা হল, এরপর কোনটি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, মকবুল হজ্জ। হাসান সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৮ [আল মাদানী প্রকাশনী]