হাদিস নং: ১৪১০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا ابن ابي ذىب، حدثني سعيد بن ابي سعيد المقبري، عن ابي شريح الكعبي، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان الله حرم مكة ولم يحرمها الناس من كان يومن بالله واليوم الاخر فلا يسفكن فيها دما ولا يعضدن فيها شجرا فان ترخص مترخص فقال احلت لرسول الله صلى الله عليه وسلم . فان الله احلها لي ولم يحلها للناس وانما احلت لي ساعة من نهار ثم هي حرام الى يوم القيامة ثم انكم معشر خزاعة قتلتم هذا الرجل من هذيل واني عاقله فمن قتل له قتيل بعد اليوم فاهله بين خيرتين اما ان يقتلوا او ياخذوا العقل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وحديث ابي هريرة حديث حسن صحيح ورواه شيبان ايضا عن يحيى بن ابي كثير مثل هذا . - وروي عن ابي شريح الخزاعي عن النبي صلى الله عليه وسلم قال " من قتل له قتيل فله ان يقتل او يعفو او ياخذ الدية " . وذهب الى هذا بعض اهل العلم وهو قول احمد واسحاق .
১৪১০. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ...... আবূ শুরায়হ কা’বী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলাই মক্কাকে ’হারাম’ ঘোষণা করেছেন। কোন মানূষ একে হারামরূপে নির্ধারণ করেনি। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে ঈমান রাখে সে যেন এতে কোন রক্ত প্রবাহিত না করে, কোন বৃক্ষ কর্তন না করে। (আমার যুদ্ধ করা দেখে) কোন সুযোগ গ্রহণ করতে গিয়ে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য তো ’মক্কা’ হালাল করা হয়েছিল, তবে (জেনে রাখ), আল্লাহ তা’আলা আমার জন্য তা হালাল করেছিলেন, অন্যান্য লোকের জন্য হালাল করেননি। আর আমার জন্যও তা দিনের কিছুক্ষণের জন্য মাত্র হালাল করা হয়েছিল। এরপর তা কিয়ামত দিবস পর্যন্ত হারাম। তারপর (তিনি বললেন) হে খুযাআ সম্প্রদায়, তোমরা হুযায়ল গোত্রের এই লোকটিকে হত্যা করেছ। আমি তার দিয়াত আদায় করব। তবে আজকের পর কারো যদি কেউ নিহত হয়, তবে পরিজনদের এই দু’ইটার মধ্যে একটির অধিকার থাকবে-হয়ত (হত্যাকারীকে) হত্যা করবে নয়ত দিয়াত গ্রহণ করবে। - ইরওয়া ২২২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিও (১৪০৯) হাসান-সহীহ। শায়বান (রহঃ)ও এটিকে ইয়াহইয়া ইবনু আবী কাছরি থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ শুরায়হ খুযাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কারো যদি কেউ নিহত হয় তবে সে (কিসাসরূপে হত্যাকারীকে) হত্যা করতে পারে, অথবা কিসাস ক্ষমা করে সে দিয়াত গ্রহণ করতে পারে। কতক আলিমের মাযহাব এ হাদীস অনুসারে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত।

হাদিস নং: ১৪১১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قتل رجل على عهد رسول الله صلى الله عليه وسلم فدفع القاتل الى وليه فقال القاتل يا رسول الله والله ما اردت قتله . فقال رسول الله صلى الله عليه وسلم " اما انه ان كان صادقا فقتلته دخلت النار " . فخلى عنه الرجل . قال وكان مكتوفا بنسعة . قال فخرج يجر نسعته . قال فكان يسمى ذا النسعة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والنسعة حبل .
১৪১১. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে জনৈক ব্যক্তি নিহত হয়। তখন হত্যাকারীকে নিহত ব্যক্তির ওলীগণের হাতে অর্পণ করা হয়। হত্যাকারী বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লার কসম, আমি তাকে হত্যা করতে চাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে আর এমতাবস্থায় যদি তুমি তাকে হত্যা কর তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। তখন সে লোকটি (হত্যা করা)-কে ছেড়ে দিল। লোকটি একটি চামড়ার রশি দিয়ে পিছন দিকে হাত মোড়ে বাধা ছিল। সে ঐ চামড়ার রশিটি ছেচড়িয়ে বের হয়ে গেল। তখন থেকে তার নাম হয়ে যায় নাস’আ বা চামড়ার রশিওয়ালা। - ইবনু মাজাহ ২৬৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪১২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن علقمة بن مرثد، عن سليمان بن بريدة، عن ابيه، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا بعث اميرا على جيش اوصاه في خاصة نفسه بتقوى الله ومن معه من المسلمين خيرا فقال " اغزوا بسم الله وفي سبيل الله قاتلوا من كفر بالله اغزوا ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا " . وفي الحديث قصة . قال وفي الباب عن عبد الله بن مسعود وشداد بن اوس وعمران بن حصين وانس وسمرة والمغيرة ويعلى بن مرة وابي ايوب . قال ابو عيسى حديث بريدة حديث حسن صحيح . وكره اهل العلم المثلة .
১৪১২. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... সুলায়মান ইবনু বুরায়দা তার পিতা বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোন বাহনীর সেনাপতি বানিয়ে পাঠাতেন তখন তিনি তাকে বিশেষ করে তার নিজের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে এবং তার সঙ্গী মুসলিমদের সম্পর্কে সদাচরণের উপদেশ দিতেন। বলতেন, আল্লাহর নামে আল্লাহরই পথে জিহাদ করবে; যারা আল্লাহর সঙ্গে কুফরী করে তাদের বিরুদ্ধে লড়াই করবে। জিহাদ করবে কিন্তু গনীমতের খিয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। মুছলা করবে না অর্থাৎ নিহত ব্যক্তির নাক কান ইত্যাদি কেটে তাকে বিকৃত করবে না, শিশুদের হত্যা করবে না। - ইবনু মাজাহ ২৮৫৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটিতে আরো ঘটনা বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইবনু মাসঊদ, শাদ্দাদ ইবনু আওস, সামুরা, মুগীরা, ইয়া’লা ইবনু মুররা ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ মুছলা করাকে নাযায়েয বলে অভিমত দিয়েছেন।

হাদিস নং: ১৪১৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، حدثنا خالد، عن ابي قلابة، عن ابي الاشعث الصنعاني، عن شداد بن اوس، ان النبي صلى الله عليه وسلم قال " ان الله كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتلة واذا ذبحتم فاحسنوا الذبحة وليحد احدكم شفرته وليرح ذبيحته " . قال هذا حديث حسن صحيح . ابو الاشعث الصنعاني اسمه شرحبيل بن ادة .
১৪১৩. আহমাদ ইবনু মানী’ (রহঃ) ..... শাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা প্রত্যেক ব্যাপারে সুষ্ঠতা আবশ্য করনীয় বলে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন কতল করবে তখন সে বিষয়েও করুণা প্রদর্শন করবে, যখন যবাহ করবে তখনও তাতে করুণা প্রদর্শ করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারাল করে নেয় এবং যবাহ-এর প্রাণী আরাম দেয়। - ইবনু মাজাহ ৩১৭০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪০৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আশআছ-এর নাম হল শুরাহবীল ইবনু আদ্দা।
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূল আশআছ-এর নাম হল শুরাহবীল ইবনু আদ্দা।
হাদিস নং: ১৪১৪
সহিহ (Sahih)
حدثنا علي بن سعيد الكندي الكوفي، حدثنا ابن ابي زاىدة، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قضى رسول الله صلى الله عليه وسلم في الجنين بغرة عبد او امة . فقال الذي قضي عليه انعطي من لا شرب ولا اكل ولا صاح فاستهل فمثل ذلك يطل . فقال النبي صلى الله عليه وسلم " ان هذا ليقول بقول شاعر بل فيه غرة عبد او امة " . وفي الباب عن حمل بن مالك بن النابغة والمغيرة بن شعبة . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم . وقال بعضهم الغرة عبد او امة او خمسماىة درهم . وقال بعضهم او فرس او بغل .
১৪১৪. আলী ইবনু সাঈদ কিন্দী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভাস্থ সন্তান হত্যার ক্ষেত্রে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী দিয়াত প্রদানের ফয়সালা দেন। তখন যার বিপক্ষে ফয়সালা হয়েছিল সে বলল, আমরা কি মৃত্যুপণ দিব তার জন্য যে পানও করেনি, খায়ওনি, শব্দও করেনি এবং কাদেওনি? এরূপ ব্যাপার তো বাতিল যোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতো কবিদের মত কথা বলে। অবশ্য এতে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী ধার্য হবে। - ইবনু মাজাহ ২৬৩৯, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে হামাল ইবনু মালিক ইবনু নাবিগা এবং মুগীরা ইবনু শূ’বা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। কেউ কেউ বলেন, গুররা অর্থ হল, একটি দাস বা দাসী বা পাঁচশত দিরহাম। কেউ কেউ বলেন, অথবা একটি ঘোড়া বা একটি খচ্চর।

হাদিস নং: ১৪১৫
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا وهب بن جرير، حدثنا شعبة، عن منصور، عن ابراهيم، عن عبيد بن نضلة، عن المغيرة بن شعبة، ان امراتين، كانتا ضرتين فرمت احداهما الاخرى بحجر او عمود فسطاط فالقت جنينها فقضى رسول الله صلى الله عليه وسلم في الجنين غرة عبد او امة وجعله على عصبة المراة .
قال الحسن واخبرنا زيد بن حباب، عن سفيان، عن منصور، بهذا الحديث نحوه . هذا حديث حسن صحيح .
قال الحسن واخبرنا زيد بن حباب، عن سفيان، عن منصور، بهذا الحديث نحوه . هذا حديث حسن صحيح .
১৪১৫. হাসান ইবনু আলী খাল্লাল (রহঃ) ...... মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, দুই সতীন মহিলা ছিল। একদিন তাদের একজন অপরজনকে পাথর অথবা তাবুর খুটি ছুড়ে মারে এতে দ্বিতীয় মহিলার গর্ভপাত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে ’গুররা’ অর্থাৎ একটি দাস বা দাসী প্রদানের ফয়সালা দেন এবং তা (আঘাতকারী) মহিলার পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর আরোপ করেন। - ইরওয়া ২৬০৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১১ [আল মাদানী প্রকাশনী]
হাসান (রহঃ) বলেন, যায়দ ইবনু হুবাব (রহঃ) এই হাদীসটিকে সুফইয়ান সূত্রে মানসূর (রহঃ) থেকে বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাসান (রহঃ) বলেন, যায়দ ইবনু হুবাব (রহঃ) এই হাদীসটিকে সুফইয়ান সূত্রে মানসূর (রহঃ) থেকে বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪১৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، انبانا مطرف، عن الشعبي، حدثنا ابو جحيفة، قال قلت لعلي يا امير المومنين هل عندكم سوداء في بيضاء ليس في كتاب الله قال لا والذي فلق الحبة وبرا النسمة ما علمته الا فهما يعطيه الله رجلا في القران وما في الصحيفة . قلت وما في الصحيفة قال فيها العقل وفكاك الاسير وان لا يقتل مومن بكافر . قال وفي الباب عن عبد الله بن عمرو . قال ابو عيسى حديث علي حديث حسن صحيح . والعمل على هذا عند بعض اهل العلم وهو قول سفيان الثوري ومالك بن انس والشافعي واحمد واسحاق قالوا لا يقتل مومن بكافر . وقال بعض اهل العلم يقتل المسلم بالمعاهد . والقول الاول اصح .
১৪১৬. আহমাদ ইবনু মানী (রহঃ) ..... আবূ যুহায়ফা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু কে বললাম, হে আমীরুল মুমি’নীন! আপনার কাছে আল্লাহর কিতাব ছাড়াও সাদা পত্রে কালো কিছূ লেখা আছে কি? তিনি বললেন, কসম ঐ সত্তার যিনি বীজ বিদীর্ণ করে চারা উদগত করেছেন এবং প্রাণের সৃষ্টি করেছেন। আল্লাহ একজনকে কুরআনের বিষয়ে যে প্রজ্ঞা দিয়েছেন এবং এই সাহীফায় যা আছে তা ছাড়া আমি তো কিছুই জানি না। আবূ জুহায়ফা বলেন যে, আমি বললাম, এই সাহিফায় কি আছে? তিনি বললেন, এতে আছে দিয়াত ও গোলাম আযাদ করার কথা এবং এই কথা যে, অমুসলিমের কিসাসে মুসলিমকে কতল করা যাবে না। - ইবনু মাজাহ ২৬৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল সুফইয়ান ছাওরী, মালিক ইবনু আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। তারা বলেন, অমুসলিমের বদলায় মুসলিমকে কতল করা যাবে না। কতক আলিম বলেন, যিম্মি বা চুক্তিবদ্ধ কাফিরের বদলায় মুসলিমকে হত্যা করা যাবে। প্রথমোক্ত অভিমতটি অধিকতর সহীহ।

হাদিস নং: ১৪১৭
হাসান (Hasan)
حدثنا عيسى بن احمد، حدثنا ابن وهب، عن اسامة بن زيد، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يقتل مسلم بكافر " .
وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " دية عقل الكافر نصف دية عقل المومن " . قال ابو عيسى حديث عبد الله بن عمرو في هذا الباب حديث حسن . واختلف اهل العلم في دية اليهودي والنصراني فذهب بعض اهل العلم في دية اليهودي والنصراني الى ما روي عن النبي صلى الله عليه وسلم . وقال عمر بن عبد العزيز دية اليهودي والنصراني نصف دية المسلم . وبهذا يقول احمد بن حنبل وروي عن عمر بن الخطاب انه قال دية اليهودي والنصراني اربعة الاف درهم ودية المجوسي ثمانماىة درهم . وبهذا يقول مالك بن انس والشافعي واسحاق . وقال بعض اهل العلم دية اليهودي والنصراني مثل دية المسلم . وهو قول سفيان الثوري واهل الكوفة .

১৪১৭. ঈসা ইবনু আহমাদ (রহঃ) ..... আমর ইবনু শুআয়ব তাঁর পিতা তাঁর পিতামহ (আবদুল্লাহ ইবনু আমর রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে অমুসলিমের বদলে হত্যা করা যাবে না। - ইবনু মাজাহ ২৬৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৩ [আল মাদানী প্রকাশনী]
এই সনদে আরো বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের দিয়াতের পরিমাণ হল মুমিনের দিয়াতের অর্ধেক। - ইবনু মাজাহ ২৬৪৪
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। ইয়াহুদী ও খৃস্টানের দিয়াতের বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কতক আলিমের মাযহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদীস অনুসারে। উমার ইবনু আবদুল আযীয (রহঃ) বলেন, ইয়াহুদী ও খৃস্টানদের দিয়াত মুসলিমের দিয়াতের অর্ধেক। আহমাদ ইবনু হাম্বল (রহঃ) এ মত পোষণ করেন। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেছেন, ইয়হুদী ও খৃস্টানদের দিয়াত হল চার হাজার দিরহাম। অগ্নি উপাসকের দিয়াত হল আটশত দিরহাম। এ হল ইমাম মালিক, শাফিঈ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। কোন কোন আলিম বলেছেন, ইয়াহুদী ও খৃস্টানের দিয়াত হল মুসলিমের দিয়াতের সমান। এ হল ইমাম সুফইয়ান ছাওরী ও কুফাবাসী আলিমগণের অভিমত।

হাদিস নং: ১৪১৮
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن قتادة، عن الحسن، عن سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من قتل عبده قتلناه ومن جدع عبده جدعناه " . قال ابو عيسى هذا حديث حسن غريب وقد ذهب بعض اهل العلم من التابعين منهم ابراهيم النخعي الى هذا وقال بعض اهل العلم منهم الحسن البصري وعطاء بن ابي رباح ليس بين الحر والعبد قصاص في النفس ولا فيما دون النفس . وهو قول احمد واسحاق . وقال بعضهم اذا قتل عبده لا يقتل به واذا قتل عبد غيره قتل به . وهو قول سفيان الثوري واهل الكوفة .
১৪১৮. কুতায়বা (রহঃ) ...... সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দাসকে হত্যা করে আমরা তাকে হত্যা করব; কেউ তার দাসের নাক-কান কেটে দিলে আমরা তার নাক-কান কেটে দিব। - ইবনু মাজাহ ২৬৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। ইবরাহীম নাখঈসহ কতক তাবিঈর মাযহাব এ হাদীস অনুসারে। হাসান বসরী ও আতা ইবনু আবূ রাবাহ (রহঃ) সহ কতক আলিম বলেন, স্বাধীন ও দাসের মধ্যে কিসাস নাই। জানের বদলে এ অঙ্গহানীর ব্যাপারেও নয়। কতক আলিম বলেনঃ যদি নিজ দাসকে হত্যা করে তবে এর বদলায় তাকে হত্যা করা যাবে না কিন্তু অন্যের দাসকে হত্যা করলে তাকে তার বদলে হত্যা করা যাবে। এ হল সুফইয়ান ছাওরী (রহঃ) এর অভিমত।

হাদিস নং: ১৪১৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، واحمد بن منيع، وابو عمار وغير واحد قالوا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، ان عمر، كان يقول الدية على العاقلة ولا ترث المراة من دية زوجها شيىا . حتى اخبره الضحاك بن سفيان الكلابي ان رسول الله صلى الله عليه وسلم كتب اليه " ان ورث امراة اشيم الضبابي من دية زوجها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم .
১৪১৯. কুতায়বা, আহমাদ ইবনু মানী’, আবূ আমমার প্রমুখ (রহঃ) .... সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত যে, উমার রাদিয়াল্লাহু আনহু এর অভিমত ছিল, দিয়াত হত্যাকারীর পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর। আর স্বামীর দিয়াতের মধ্যে স্ত্রী কিছুই ওয়ারিছ হবে না। যতক্ষণ না তাকে যাহহাক ইবনু সুফইয়ান কিলাবী রাদিয়াল্লাহু আনহু অবহিত করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখিত নির্দেশ দিয়েছিলেন যে, তুমি আশইয়াম যুবাবী-এর স্ত্রীকে তার স্বামীর দিয়াতের ওয়ারিছ বানাবে। (এরপর তিনি তার পূর্ব মত পরিহার করেন।) - ইবনু মাজাহ ২৬৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে।
হাদিস নং: ১৪২০
সহিহ (Sahih)
حدثنا علي بن خشرم، انبانا عيسى بن يونس، عن شعبة، عن قتادة، قال سمعت زرارة بن اوفى، يحدث عن عمران بن حصين، ان رجلا، عض يد رجل فنزع يده فوقعت ثنيتاه فاختصموا الى النبي صلى الله عليه وسلم فقال " يعض احدكم اخاه كما يعض الفحل لا دية لك " . فانزل الله (والجروح قصاص ) . قال وفي الباب عن يعلى بن امية وسلمة بن امية وهما اخوان . قال ابو عيسى حديث عمران بن حصين حديث حسن صحيح .
১৪২০. আলী ইবনু খাশরাম (রহঃ) ...... ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাত কামড়ে ধরে। তখন সে তার হাত টেনে ছাড়িয়ে নেয়। ফলে ঐ ব্যক্তির সামনের দুটো দাত পড়ে যায়। অনন্তর তারা উভয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে অভিযোগ নিয়ে হাযির হয়। তিনি বললেন, তোমাদের কেউ তার ভাইকে উটের মত কামড়ে ধরে! তোমার (দাঁতের) কোন দিয়াত নেই। অনন্তর আল্লাহ তা’আলা নাযিল করেনঃ "আঘাতের জন্যও রয়েছে কিসাস......।" - নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষযে ইয়া’লা ইবনু উমায়্যা, সালামা ইবনু উমায়্যা রাদিয়াল্লাহু আনহা -তারা দুই ভাই, থেকেও হাদীস বর্ণিত আছে। ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষযে ইয়া’লা ইবনু উমায়্যা, সালামা ইবনু উমায়্যা রাদিয়াল্লাহু আনহা -তারা দুই ভাই, থেকেও হাদীস বর্ণিত আছে। ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪২১
হাসান (Hasan)
حدثنا علي بن سعيد الكندي، حدثنا ابن المبارك، عن معمر، عن بهز بن حكيم، عن ابيه، عن جده، ان النبي صلى الله عليه وسلم حبس رجلا في تهمة ثم خلى عنه . قال وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى حديث بهز عن ابيه عن جده حديث حسن . وقد روى اسماعيل بن ابراهيم عن بهز بن حكيم هذا الحديث اتم من هذا واطول .
১৪২১. আলী ইবনু সাঈদ কিন্দী (রহঃ) ....... বাহয ইবনু হাকীম তাঁর পিতা তাঁর পিতামহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে বন্দী করেছিলেন। পরে তিনি তাকে ছেড়ে দেন। - মিশকাত ৩৭৮৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। বাহয-তাঁর পিতা-তাঁর পিতামহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদীসটি হাসান। ইসমাঈল ইবনু ইবরাহীম এই হাদীসটিকে বাহয ইবনু হাকীম (রহঃ) সূত্রে এর চাইতে আরো দীর্ঘ ও পূর্ণাঙ্গরূপে রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ১৪২২
সহিহ (Sahih)
حدثنا سلمة بن شبيب، وحاتم بن سياه المروزي، وغير، واحد، قالوا حدثنا عبد الرزاق، عن معمر، عن الزهري، عن طلحة بن عبد الله بن عوف، عن عبد الرحمن بن عمرو بن سهل، عن سعيد بن زيد بن عمرو بن نفيل، عن النبي صلى الله عليه وسلم قال " من قتل دون ماله فهو شهيد
১৪২২. সালামা ইবনু শাবীব ও হাতীম ইবনু সিয়াহ মারওয়াযী প্রমুখ (রহঃ) ...... সাঈদ ইবনু যায়দ ইবনু আমর ইবনু নুফায়ল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। - ইবনু মাজাহ ৪৫৮০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪১৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৪২৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر العقدي، حدثنا عبد العزيز بن المطلب، عن عبد الله بن الحسن، عن ابراهيم بن محمد بن طلحة، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال " من قتل دون ماله فهو شهيد " . قال وفي الباب عن علي وسعيد بن زيد وابي هريرة وابن عمر وابن عباس وجابر . قال ابو عيسى حديث عبد الله بن عمرو حديث حسن وقد روي عنه من غير وجه . وقد رخص بعض اهل العلم للرجل ان يقاتل عن نفسه وماله . وقال ابن المبارك يقاتل عن ماله ولو درهمين .
১৪২৩. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজ সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। - আল আহকাম ৪১, ১৫২৮, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, সাঈদ ইবনু যায়দ, আবূ হুরায়রা, ইবনু উমার, ইবনু আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। তাঁর বরাতে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে। কতক আলিম জান ও মাল রক্ষার খাতিরে লড়াই করার অনুমতি দিয়েছেন। ইবনু মুবারক (রহঃ) বলেন, সম্পদ রক্ষার্থে লড়াই করা যাবে-যদি দুই দিরহামও হয়।

হাদিস নং: ১৪২৪
সহিহ (Sahih)
حدثنا هارون بن اسحاق الهمداني، قال حدثنا محمد بن عبد الوهاب الكوفي، شيخ ثقة عن سفيان الثوري، عن عبد الله بن الحسن بن الحسن بن علي بن ابي طالب، حدثني ابراهيم بن محمد بن طلحة، قال سفيان واثنى عليه خيرا قال سمعت عبد الله بن عمرو يقول قال رسول الله صلى الله عليه وسلم " من اريد ماله بغير حق فقاتل فقتل فهو شهيد " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৪২৪. হারূন ইবনু ইসহাক হামদানী (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো সম্পদ যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নিতে চায় তখন এর জন্য সে যদি লড়াই করে এবং নিহত হয় তবে সে শহীদ। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৪২৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن عبد الله بن الحسن، عن ابراهيم بن محمد بن طلحة، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم نحوه .
حدثنا عبد بن حميد، قال اخبرني يعقوب بن ابراهيم بن سعد، حدثنا ابي، عن ابيه، عن ابي عبيدة بن محمد بن عمار بن ياسر، عن طلحة بن عبد الله بن عوف، عن سعيد بن زيد، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون اهله فهو شهيد " . قال هذا حديث حسن . وهكذا روى غير واحد عن ابراهيم بن سعد نحو هذا . ويعقوب هو ابن ابراهيم بن سعد بن ابراهيم بن عبد الرحمن بن عوف الزهري .

১৪২৫. আবদ ইবনু হুমায়দ (রহঃ) ...... সাঈদ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার দ্বীন রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার জান রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার স্বজন রক্ষার্থে নিহত হয় সে শহীদ। - আল আহকাম ৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবরাহীম ইবনু সা’দ (রহঃ) থেকে একাধিক রাবী অনুরূপ বর্ণনা করেছেন। রাবী ইয়া’কুব হলেন, ইবরাহীম ইবনু সা’দ ইবনু আবদুর রহমানের ইবনু আওফ যুহরী (রহঃ)।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবরাহীম ইবনু সা’দ (রহঃ) থেকে একাধিক রাবী অনুরূপ বর্ণনা করেছেন। রাবী ইয়া’কুব হলেন, ইবরাহীম ইবনু সা’দ ইবনু আবদুর রহমানের ইবনু আওফ যুহরী (রহঃ)।
হাদিস নং: ১৪২৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن بشير بن يسار، عن سهل بن ابي حثمة، قال يحيى وحسبت عن رافع بن خديج، انهما قالا خرج عبد الله بن سهل بن زيد ومحيصة بن مسعود بن زيد حتى اذا كانا بخيبر تفرقا في بعض ما هناك ثم ان محيصة وجد عبد الله بن سهل قتيلا قد قتل فدفنه ثم اقبل الى رسول الله صلى الله عليه وسلم هو وحويصة بن مسعود وعبد الرحمن بن سهل وكان اصغر القوم ذهب عبد الرحمن ليتكلم قبل صاحبيه قال له رسول الله صلى الله عليه وسلم " كبر الكبر " . فصمت وتكلم صاحباه ثم تكلم معهما فذكروا لرسول الله صلى الله عليه وسلم مقتل عبد الله بن سهل فقال لهم " اتحلفون خمسين يمينا فتستحقون صاحبكم او قاتلكم " . قالوا وكيف نحلف ولم نشهد قال " فتبرىكم يهود بخمسين يمينا " . قالوا وكيف نقبل ايمان قوم كفار فلما راى ذلك رسول الله صلى الله عليه وسلم اعطى عقله .
১৪২৬. কুতায়বা (রহঃ) ..... সাহল ইবনু আবী হাছমা ও রাফি ইবনু মাসঊদ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তারা উভয়ে বলেন, আবদুল্লাহ ইবনু সাহল ইবনু যায়দ এবং মুহায়্যিসা ইবনু মাসঊদ ইবনু যায়দ (কাজের উদ্দেশ্যে) ঘর থেকে বের হয়ে পড়েন। খায়বার পৌছে তারা বিছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন দিকে যান। পরে মুহায়্যিসা রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনু সাহলকে নিহত হিসাবে দেখতে পান। অনন্তর তিনি হুওয়ায়্যিসা ইবনু মাসঊদ ও আবদুর রহমান ইবনু সাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এলেন। এদের মধ্যে বয়ঃকনিষ্ট ছিলেন আবদুর রহমান ইবনু সাহল। তিনি তার সঙ্গীদের পূর্বে কথা বলতে গেলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বড়কে বড় হিসাবে মর্যাদা দাও। ফলে তিনি চুপ করলেন এবং তার দুই সঙ্গী কথা বলল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আবদুল্লাহ ইবনু সাহলের হত্যার কথা উল্লেখ করল তখন তিনি তাদের বললেন, তোমাদের পঞ্চাশ জন কি কসম করতে পারবে? আর এর মাধ্যমে তোমরা তোমাদের (সঙ্গীর) হত্যাকারীর অধিকার পেয়ে যাবে। তারা বলল, কেমন করে আমরা কসম করব আমরা তো প্রত্যক্ষ করি নি? তিনি বললেন, তা হলে ইয়াহুদীরা পঞ্চশজন কসম করে তোমাদের (কসম) করা থেকে মুক্ত করে দিবে। তারা বলল, কাফির সম্প্রদায়ের কসম আমরা কেমন করে গ্রহণ করতে পারি? শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তার দিয়াত দিয়ে দিলেন। - ইবনু মাজাহ ২৬৭৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২২ এর প্রথমাংশ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৪২৭
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا يزيد بن هارون، اخبرنا يحيى بن سعيد، عن بشير بن يسار، عن سهل بن ابي حثمة، ورافع بن خديج، نحو هذا الحديث بمعناه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا الحديث عند اهل العلم في القسامة وقد راى بعض فقهاء المدينة القود بالقسامة . وقال بعض اهل العلم من اهل الكوفة وغيرهم ان القسامة لا توجب القود وانما توجب الدية . اخر ابواب الديات والحمد لله .
১৪২৭. হাসান ইবনু আলী খাললার (রহঃ) ...... সাহল ইবনু আবী হাছমা এবং রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে এ মর্মে বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কাসামার বিষয়ে এতদনুসারে আলেমগণের আমল রয়েছে। মদীনার কতক ফকীহ কাসামার মাধ্যমে কিসাস গ্রহণের মত প্রকাশ করেছেন। কুফাবাসী এবং অপরাপর কতক আলিম বলেন, কাসামার মাধ্যমে কিসাস হয় না, এতে দিয়াত ধার্য হয়। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২২ এর শেষাংশ [আল মাদানী প্রকাশনী]