হাদিস নং: ১৩৮৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن سماك، قال سمعت علقمة بن واىل، يحدث عن ابيه، ان النبي صلى الله عليه وسلم اقطعه ارضا بحضرموت .
قال محمود واخبرنا النضر، عن شعبة، وزاد، فيه وبعث معه معاوية ليقطعها اياه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
قال محمود واخبرنا النضر، عن شعبة، وزاد، فيه وبعث معه معاوية ليقطعها اياه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩৮৫. মুহাম্মদ ইবনু গায়লান (রহঃ) ...... ওয়াইল (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাযরা মাওত এলাকায় একটি জায়গীর প্রদান করেছিলেন। মুহাম্মদ (রহঃ) বলেন, নযর (রহঃ) শু’বা (রহঃ) থেকে এটি বর্ণনা করেছেন। এতে অতিরিক্ত আছে যে এই ভূমিটিকে জায়গীররূপে নির্ধারণ করে দেওয়ার জন্য ওয়াইলের সঙ্গে মুআবিয়া ইবনু হাকিম সুলামীকেও পাঠিয়েছিলেন। - তা’লীক আলা রাওযাতিন নাদিয়াহ ২/১৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩৮৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فياكل منه انسان او طير او بهيمة الا كانت له صدقة " . قال وفي الباب عن ابي ايوب وجابر وام مبشر وزيد بن خالد . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح .
১৩৮৬. কুতায়বা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন মুসলিম যখন বৃক্ষ রোপন করে বা ফসল বপন করে আর তা থেকে যখন কোন মানুষ বা পাখি বা পশু খায় তখন তা তার সাদকা হিসাবে গন্য হয়। - সহিহাহ ৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ আয়্যূব, জাবির, উম্মু মুবাশশির, যায়দ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীষটি হাসান-সহীহ।
এই বিষয়ে আবূ আয়্যূব, জাবির, উম্মু মুবাশশির, যায়দ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীষটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩৮৭
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا يحيى بن سعيد، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم عامل اهل خيبر بشطر ما يخرج منها من ثمر او زرع . قال وفي الباب عن انس وابن عباس وزيد بن ثابت وجابر . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم لم يروا بالمزارعة باسا على النصف والثلث والربع . واختار بعضهم ان يكون البذر من رب الارض . وهو قول احمد واسحاق . وكره بعض اهل العلم المزارعة بالثلث والربع ولم يروا بمساقاة النخيل بالثلث والربع باسا . وهو قول مالك بن انس والشافعي . ولم ير بعضهم ان يصح شيء من المزارعة الا ان يستاجر الارض بالذهب والفضة .
১৩৮৭. ইসহাক ইবনু মানসূর (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারবাসীদের সঙ্গে উৎপন্ন ফল বা ফসলের অর্ধাংশের ভিত্তিতে বর্গাচুক্তি করেছিলেন। - ইবনু মাজাহ ২৪৬৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, ইবনু আব্বাস, যায়দ ইবনু ছাবিত ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীষটি হাসান-সহীহ। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তাঁরা অর্ধাংশ, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ইত্যাদি হারে বর্গাচাষ প্রদানে কোন দোষ আছে বলে মনে করেন না। কেউ কেউ এই মত গ্রহণ করেছেন যে, ভূমি মালিকের পক্ষ থেকে বীজ প্রদান করতে হবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। কতক আলিম এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ইত্যাদি হারে কৃষি ভূমি বর্গা প্রদান করা মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। কিন্তু তারা এক তৃতীয়াংম, এক চতুর্থাংশ ইত্যাদি হারে ফল বাগান বর্গা প্রদান করায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। এ হলো ইমাম মালিক ইবনু আনাস ও শাফিঈ (রহঃ)-এর অভিমত। কতক আলিম স্বর্ণ বা রৌপ্য মুদ্রার বিনিময় ছাড়া ভূমি কোন প্রকার বর্গা প্রদান সহীহ বলে মনে করেন না।

হাদিস নং: ১৩৮৮
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو بكر بن عياش، عن ابي حصين، عن مجاهد، عن رافع بن خديج، قال نهانا رسول الله صلى الله عليه وسلم عن امر كان لنا نافعا اذا كانت لاحدنا ارض ان يعطيها ببعض خراجها او بدراهم وقال " اذا كانت لاحدكم ارض فليمنحها اخاه او ليزرعها " .
১৩৮৮. হান্নাদ (রহঃ) ...... রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যে বিষয়ে আমাদের ফায়দা ছিল। আমাদের কারে যদি জমি থাকতো সে তার উৎপন্ন ফসলের ভাগে বা দিরহামের বিনিময়ে কাউকে দিয়ে দিত। কিন্তু তিনি বললেন, তোমাদের কারো যদি জমি থাকে তবে তা যেন সে তার আরেক ভাইকে দিয়ে দেয় অথবা নিজে তা চাষ করে। - ইরওয়া ৫/২৯৮-৩০০, গায়াতুল মারাম ৩৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৩৮৯
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، اخبرنا الفضل بن موسى الشيباني، اخبرنا شريك، عن شعبة، عن عمرو بن دينار، عن طاوس، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم لم يحرم المزارعة ولكن امر ان يرفق بعضهم ببعض . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وحديث رافع فيه اضطراب يروى هذا الحديث عن رافع بن خديج عن عمومته ويروى عنه عن ظهير بن رافع وهو احد عمومته وقد روي هذا الحديث عنه على روايات مختلفة . وفي الباب عن زيد بن ثابت وجابر رضى الله عنهما .
১৩৮৯. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযারাআ বা বর্গা চাষ হারাম করেন নাই। তবে তিনি নির্দেশ দিয়েছেন যে, একজন আরেক জনের উপর যেন দয়া প্রদর্শন করে। - মুসলিম ৫/২৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৮৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিতে (১৩৮৮ নং) ইযতিরাব বিদ্যমান। হাদীসটি রাফি ইবনু খাদীজ-তাঁর চাচাদের সূত্রে বর্ণিত আছে। রাফি’ যুহায়র ইবনু রাফি’ সূত্রেও বর্ণিত রয়েছে। যুহায়র রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচাদের একজন। রাফি’ রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্নভাবে এটি বর্ণিত হয়েছে। এই বিষযে যায়দ ইবনু ছাবিত ও জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।