হাদিস নং: ৩৫১০
হাসান (Hasan)
حدثنا عبد الوارث بن عبد الصمد بن عبد الوارث، قال حدثني ابي قال، حدثنا محمد بن ثابت البناني، قال حدثني ابي، عن انس بن مالك، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا مررتم برياض الجنة فارتعوا " . قال وما رياض الجنة قال " حلق الذكر " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه من حديث ثابت عن انس .
৩৫১০. আবদুল ওয়ারিছ ইবন আবদুস সামাদ ইবন আবদুল ওয়ারিছ (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে পথ অতিক্রম করবে তখন তাতে বিচরণ করো। সাহাবীরা বললেনঃ জান্নাতের বাগান কি? তিনি বললেনঃ যিকিরের হালাকাসমূহ।
হাসান, সহীহাহ ২৫৬২, তা’লীকুর রাগীব ২/৩৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১০ [আল মাদানী প্রকাশনী]
ছাবিত-আনাস রাদিয়াল্লাহু আনহু সনদে বর্ণিত রিওয়ায়াত হিসেবে এই সূত্রে হাদীসটি হাসান-গরিব।
হাসান, সহীহাহ ২৫৬২, তা’লীকুর রাগীব ২/৩৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১০ [আল মাদানী প্রকাশনী]
ছাবিত-আনাস রাদিয়াল্লাহু আনহু সনদে বর্ণিত রিওয়ায়াত হিসেবে এই সূত্রে হাদীসটি হাসান-গরিব।
হাদিস নং: ৩৫১১
সহিহ (Sahih)
حدثنا ابراهيم بن يعقوب، حدثنا عمرو بن عاصم، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن عمرو بن ابي سلمة، عن امه ام سلمة، عن ابي سلمة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا اصاب احدكم مصيبة فليقل : ( انا لله وانا اليه راجعون ) اللهم عندك احتسبت مصيبتي فاجرني فيها وابدلني منها خيرا " . فلما احتضر ابو سلمة قال اللهم اخلف في اهلي خيرا مني فلما قبض قالت ام سلمة : ( انا لله وانا اليه راجعون ) عند الله احتسبت مصيبتي فاجرني فيها . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . وروي هذا الحديث من غير هذا الوجه عن ام سلمة عن النبي صلى الله عليه وسلم وابو سلمة اسمه عبد الله بن عبد الاسد .
৩৫১১. ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ...... আবূ সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের কারো কোনরূপ বিপদ আসে তবে বলবেঃ
إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا
আমরা তো আল্লাহরই আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! তোমার কাছেই আমি আমার এই মুসীবতের ছাওয়াব আশা করি। তুমি আমাকে এর ছাওয়াব দাও এবং একে কল্যান ও মঙ্গলে পরিবর্তিত করে দাও।
পরে আবূ সালামা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেনঃ
اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي
হে আল্লাহ! আমার পরিবারের ক্ষেত্রে আমার চেয়ে ভাল কাউকে আমার স্থলবর্তী কর।
তার মৃত্যুর পর (তদীয় পত্নী) উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এই দু’আটি পড়লেনঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
হাদিসটি এই সুত্রে হাসান-গারীব। হাদিসটি অন্য সুত্রেও উম্মু সালামারাদিয়াল্লাহু আনহা এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। আবূ সালমা রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল আবদুল্লাহ ইবন আবদুল আসাদ।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১১ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫১২
যঈফ (Dai'f)
حدثنا يوسف بن عيسى، حدثنا الفضل بن موسى، حدثنا سلمة بن وردان، عن انس بن مالك، ان رجلا، جاء الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اى الدعاء افضل قال " سل ربك العافية والمعافاة في الدنيا والاخرة " . ثم اتاه في اليوم الثاني فقال يا رسول الله اى الدعاء افضل فقال له مثل ذلك ثم اتاه في اليوم الثالث فقال له مثل ذلك . قال " فاذا اعطيت العافية في الدنيا واعطيتها في الاخرة فقد افلحت " . قال هذا حديث حسن غريب من هذا الوجه انما نعرفه من حديث سلمة بن وردان .
৩৫১২. ইউসুফ ইবন ঈসা (রহঃ) ...... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ কোন দু’আ সর্বোত্তম?
তিনি বললেনঃ তোমার রবের কাছে যাঞ্চা করবে সুস্থতা এবং দুনিয়া ও আখেরাতের বিপদমুক্তি। লোকটি দ্বিতীয় দিন আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দু’আ কোনটি? তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন। পরে সে তৃতীয় দিনও এল। এবারও তিনি আগের মতই জওয়াব দিলেন এবং বললেনঃ দুনিয়াতে তুমি যদি বিপদমুক্ত থাক আর আখিরাতেও তা পাও, তবে তুমি সফলকাম হলে।
যঈফ, ইবনু মাজাহ ৩৮৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এই সূত্রে হাসান-গরিব। সালামা ইবন ওয়ারদান (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ৩৫১৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا جعفر بن سليمان الضبعي، عن كهمس بن الحسن، عن عبد الله بن بريدة، عن عاىشة، قالت قلت يا رسول الله ارايت ان علمت اى ليلة ليلة القدر ما اقول فيها قال " قولي اللهم انك عفو كريم تحب العفو فاعف عني " . قال هذا حديث حسن صحيح .
৩৫১৩. কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... আইশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! কোন রাতটি লায়লাতুল ক্বাদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দু-আ করব? তিনি বললেন, বলবেঃ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
হে আল্লাহ! তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালবাস। সুতরাং ক্ষমা করে দাও আমাকে।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ৩৫১৪
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا عبيدة بن حميد، عن يزيد بن ابي زياد، عن عبد الله بن الحارث، عن العباس بن عبد المطلب، قال قلت يا رسول الله علمني شيىا اساله الله عز وجل . قال " سل الله العافية " . فمكثت اياما ثم جىت فقلت يا رسول الله علمني شيىا اساله الله . فقال لي " يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والاخرة " . قال ابو عيسى هذا حديث صحيح . وعبد الله بن الحارث بن نوفل قد سمع من العباس بن عبد المطلب .
৩৫১৪. আহামাদ ইবন মানী (রহঃ) ...... আব্বাস ইবন আবদুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দ্বারা আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। তিনি বললেনঃ আল্লাহর কাছে তুমি নিরাপত্তার দু’আ করবে। আমি কিছুদিন অপেক্ষা করে আবার এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা দ্বারা আমি আল্লাহর কাছে চাইব। তিনি আমাকে বললেনঃ হে আব্বাস! হে আল্লাহর রাসূলের প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের আফিয়াত (নিরাপত্তা) প্রার্থনা করুন।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ২৪৯০, সহীহাহ ১৫২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি সহীহ। রাবী আব্দুল্লাহ (রহঃ) হলেন ইবন হারিছ ইবন নাওফাল। তিনি সরাসরি আব্বাস ইবন মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু-এর নিকট থেকে হাদীস শুনেছেন।

হাদিস নং: ৩৫১৫
যঈফ (Dai'f)
حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا اسحاق بن منصور الكوفي، عن اسراىيل، عن عبد الرحمن بن ابي بكر، وهو المليكي عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما سىل الله شيىا احب اليه من ان يسال العافية " . هذا حديث غريب لا نعرفه الا من حديث عبد الرحمن بن ابي بكر المليكي .
৩৫১৫. কাসিম ইবন দীনার কূফী (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনার চেয়ে অধিক প্রিয় আর কোন প্রার্থনা নেই।
হাদীসটি গরীব। আবদুর রহমান ইবন আবূ বকর মুলাইকী বর্ণিত হাদীসটি ছাড়া এতদসম্পর্কিত কোন কিছু আমাদের জানা নেই।
যঈফ, মিশকাত ২২৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গরীব। আবদুর রহমান ইবন আবূ বকর মুলাইকী বর্ণিত হাদীসটি ছাড়া এতদসম্পর্কিত কোন কিছু আমাদের জানা নেই।
যঈফ, মিশকাত ২২৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ৩৫১৬
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا ابراهيم بن عمر بن ابي الوزير، حدثنا زنفل بن عبد الله ابو عبد الله، عن ابن ابي مليكة، عن عاىشة، عن ابي بكر الصديق، ان النبي صلى الله عليه وسلم كان اذا اراد امرا قال " اللهم خر لي واختر لي " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث زنفل . وهو ضعيف عند اهل الحديث ويقال له زنفل العرفي وكان سكن عرفات وتفرد بهذا الحديث ولا يتابع عليه .
৩৫১৬. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কাজ করার ইচ্ছা করতেন তখন বলতেনঃ (اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي) - হে আল্লাহ! আমার কাজ কল্যাণমূলক করুন এবং কল্যাণমূলক কাজ আমার জন্য নির্ধারণ করুন।
যঈফ, যঈফা ১৫১৫,
হাদীসটি গরীব। যানফাল (রহঃ)-এর সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুহাদ্দিছগনের মতে তিনি যঈফ। তাঁকে যানফাল ইবন আব্দুল্লাহ আরাফী বলা হয়। তিনি আরাফায় বসবাস করতেন। এ হাদীসটি তিনি একাই বর্ণনা করেছেন, তাঁর কোন সমর্থক নেই।

হাদিস নং: ৩৫১৭
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، حدثنا حبان بن هلال، حدثنا ابان، هو ابن يزيد العطار حدثنا يحيى، ان زيد بن سلام، حدثه ان ابا سلام حدثه عن ابي مالك الاشعري، قال قال رسول الله صلى الله عليه وسلم " الوضوء شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملان او تملا ما بين السموات والارض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقران حجة لك او عليك كل الناس يغدو فباىع نفسه فمعتقها او موبقها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৫১৭. ইসহাক ইবন মানসূর (রহঃ) ..... আবূ মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযূ হল ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মীযান (পাল্লা)। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমন্ডলী ও যমীনের মধ্যবর্তী স্থান। সালাত হল নূর, সাদাকা হল দলীল, ধৈর্য হল জ্যোতি আর কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ স্বরুপ। প্রত্যেক মানুষ সকাল করে এবং নিজেকে বিক্রি করে। অনন্তর কেউ নিজেকে মুক্ত করে আর কেউ নিজেকে ধ্বংস করে।
সহীহ, ইবনু মাজাহ ২৮০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ২৮০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ৩৫১৮
যঈফ (Dai'f)
حدثنا الحسن بن عرفة، حدثنا اسماعيل بن عياش، عن عبد الرحمن بن زياد بن انعم، عن عبد الله بن يزيد، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " التسبيح نصف الميزان والحمد لله يملوه ولا اله الا الله ليس لها دون الله حجاب حتى تخلص اليه " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه وليس اسناده بالقوي .
৩৫১৮. হাসান ইবন আরাফা (রহঃ) ...... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাসবীহ হল পাল্লার অর্ধেক, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে পাল্লা। আর লা ইলাহা ইল্লাল্লাহু—এমন কালিমা যার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোন প্রতিবন্ধকতা নেই; সরাসরি আল্লাহর কাছে পৌছে যায়।
যঈফ, মিশকাত, তাহকিক ছানী ২৩১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি গারীব। এর সনদটি মজবুত নয়।
যঈফ, মিশকাত, তাহকিক ছানী ২৩১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি গারীব। এর সনদটি মজবুত নয়।
হাদিস নং: ৩৫১৯
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن جرى النهدي، عن رجل، من بني سليم قال عدهن رسول الله صلى الله عليه وسلم في يدي او في يده " التسبيح نصف الميزان والحمد يملوه والتكبير يملا ما بين السماء والارض والصوم نصف الصبر والطهور نصف الايمان " . قال ابو عيسى هذا حديث حسن وقد رواه شعبة وسفيان الثوري عن ابي اسحاق .
৩৫১৯. হান্নাদ (রহঃ) .... বানূ সুলায়মের জনৈক ব্যাক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত গুনে গুনে (বর্ণনান্তরে) তাঁর নিজ হাতে গুনে গুনে বললেনঃ সুবহানাল্লাহ হল মীযানের অর্ধেক, আলহামদুলিল্লাহ তা পূর্ণ করে দেয়, আল্লাহ আকবার আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান ভরে দেয়। সিয়াম হল সবরের অর্ধেক আর পবিত্রতা হল ঈমানের অর্ধেক।
যঈফ, মিশকাত ২৯৬, তা’লীকুর রাগীব ২/২৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। শু’বা ও ছাওরী (রহঃ)-ও এটি আবূ ইসহাক (রহঃ)-এর বরাতে রিওয়ায়াত করেছেন।
যঈফ, মিশকাত ২৯৬, তা’লীকুর রাগীব ২/২৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। শু’বা ও ছাওরী (রহঃ)-ও এটি আবূ ইসহাক (রহঃ)-এর বরাতে রিওয়ায়াত করেছেন।
হাদিস নং: ৩৫২০
যঈফ (Dai'f)
حدثنا محمد بن حاتم المودب، حدثنا علي بن ثابت، حدثني قيس بن الربيع، وكان، من بني اسد عن الاغر بن الصباح، عن خليفة بن حصين، عن علي بن ابي طالب، قال اكثر ما دعا به رسول الله صلى الله عليه وسلم عشية عرفة في الموقف " اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول اللهم لك صلاتي ونسكي ومحياى ومماتي واليك مابي ولك رب تراثي اللهم اني اعوذ بك من عذاب القبر ووسوسة الصدر وشتات الامر اللهم اني اعوذ بك من شر ما تجيء به الريح " . قال هذا حديث غريب من هذا الوجه وليس اسناده بالقوي .
৩৫২০. মুহাম্মাদ ইবন হাতিম মুআদ্দিব (রহঃ) .... আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ ওয়াকুফ স্থানে আরাফা দিবসের বিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় যে দু’আ করেছেন তা হলঃ
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي تَقُولُ وَخَيْرًا مِمَّا نَقُولُ اللَّهُمَّ لَكَ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي وَإِلَيْكَ مَآبِي وَلَكَ رَبِّ تُرَاثِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَوَسْوَسَةِ الصَّدْرِ وَشَتَاتِ الأَمْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَجِيءُ بِهِ الرِّيحُ
হে আল্লাহ! তোমার জন্যই সব তারীফ যেরুপ তুমি বল আর আমরা যা বলি তা থেকে উত্তম। হে আল্লাহ! তোমার জন্যই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ, তোমার দিকেই তো আমার প্রত্যাবর্তন, তোমার জন্যই তো হে আমার রব্ব! তুমি আমার উত্তরাধিকারী। হে আল্লাহ! আমি পানাহ চাই কবরের আযাব থেকে, মনের ওয়াসওয়াসা থেকে, কাজের বিশৃঙ্খলা থেকে। হে আল্লাহ! আমি পানাহ চাই বায়ু যা বয়ে নিয়ে আসে তার অনিষ্ঠ থেকে।
যঈফ, যঈফা ২৯১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এই সূত্রে গরীব। এর সনদ মজবুত নয়।

হাদিস নং: ৩৫২১
যঈফ (Dai'f)
حدثنا محمد بن حاتم المودب، حدثنا عمار بن محمد ابن اخت، سفيان الثوري حدثنا الليث بن ابي سليم، عن عبد الرحمن بن سابط، عن ابي امامة، قال دعا رسول الله صلى الله عليه وسلم بدعاء كثير لم نحفظ منه شيىا قلنا يا رسول الله دعوت بدعاء كثير لم نحفظ منه شيىا . فقال " الا ادلكم على ما يجمع ذلك كله تقول اللهم انا نسالك من خير ما سالك منه نبيك محمد ونعوذ بك من شر ما استعاذ بك منه نبيك محمد وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة الا بالله " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৫২১. মুহাম্মাদ ইবন হাতিম মুআদ্দিব (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দু’আ করলেন যে, আমরা এর কিছু স্মরণ রাখতে পারলাম না। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনিতো অনেক দু’আ করেছেন কিন্তু আমরা তো তার কিছুই স্মরণ রাখতে পারলাম না। তিনি বললেনঃ এক দু’আ তোমাদের বলব কি যা এই সবকিছু সমন্বিত করে নিবে? বলবেঃ
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
হে আল্লাহ! আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি, যে সব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সে সব অনিষ্ঠ থেকে পানাহ চাই, যেসব অকল্যান থেকে তোমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। তুমিই তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়। তোমারই উপর নির্ভর যথেষ্ট। কোন ক্ষমতা নেই, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া।
যঈফ, যঈফা ৩৩৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গরীব।

হাদিস নং: ৩৫২২
সহিহ (Sahih)
حدثنا ابو موسى الانصاري، حدثنا معاذ بن معاذ، عن ابي كعب، صاحب الحرير حدثني شهر بن حوشب، قال قلت لام سلمة يا ام المومنين ما كان اكثر دعاء رسول الله صلى الله عليه وسلم اذا كان عندك قالت كان اكثر دعاىه " يا مقلب القلوب ثبت قلبي على دينك " . قالت قلت يا رسول الله ما لاكثر دعاىك يا مقلب القلوب ثبت قلبي على دينك قال " يا ام سلمة انه ليس ادمي الا وقلبه بين اصبعين من اصابع الله فمن شاء اقام ومن شاء ازاغ " . فتلا معاذ : ( ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا ) قال وفي الباب عن عاىشة والنواس بن سمعان وانس وجابر وعبد الله بن عمرو ونعيم بن همار . قال وهذا حديث حسن .
৩৫২২. আবূ মূসা আনসারী (রহঃ) ... শাহর ইবন হাওশাব (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা কে বললামঃ হে উম্মুল মুমিনীন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কি দুয়া করতেন? তিনি বললেনঃ তাঁর অধিকাংশ দু’আ ছিলঃ
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
(উচ্চারণঃ ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা)
অর্থঃ হে অন্তর পরিবর্তনকারি! আমার অন্তর তুমি তোমার দীনে সুদৃঢ় রাখ।
তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি অধিকাংশ সময় এই দু’আ কেন করেন যে, ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা? তিনি বললেনঃ হে উম্মু সালামা! এমন কোন মানুষ নেই যার অন্তর আল্লহ ত’আলার অঙ্গুলীসমূহের দুই অঙ্গুলের মাঝে নেই। যাকে তিনি ইচ্ছা তাকে তিনি দিনের উপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন।
রাবি মুআয (রহঃ) এই আয়াতটি তিলাওয়াত করলেনঃ
ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا
হে আমাদের রব্ব! হেদায়তের পর তুমি আমাদের অন্তর বক্র করে দিও না। (আল-ইমরান ৩ঃ ৮)।
সহীহ, যিলালুল জান্নাহ ২২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, নাওওয়াস ইবন সামআন, আনাস, জাবির, আবদুল্লাহ ইবন আমর, নুআম ইবন য়াম্মার (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।

হাদিস নং: ৩৫২৩
যঈফ (Dai'f)
حدثنا محمد بن حاتم المودب، حدثنا الحكم بن ظهير، حدثنا علقمة بن مرثد، عن سليمان بن بريدة، عن ابيه، قال شكا خالد بن الوليد المخزومي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما انام الليل من الارق . فقال النبي صلى الله عليه وسلم " اذا اويت الى فراشك فقل اللهم رب السموات السبع وما اظلت ورب الارضين وما اقلت ورب الشياطين وما اضلت كن لي جارا من شر خلقك كلهم جميعا ان يفرط على احد منهم او ان يبغي على عز جارك وجل ثناوك ولا اله غيرك ولا اله الا انت " . قال هذا حديث ليس اسناده بالقوي . والحكم بن ظهير قد ترك حديثه بعض اهل الحديث ويروى هذا الحديث عن النبي صلى الله عليه وسلم مرسلا من غير هذا الوجه .
৩৫২৩. মুহাম্মাদ ইবন হাইম মুআদ্দিব (রহঃ) ..... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ খালিদ ইবন ওয়ালীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করলেন, বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! অনিদ্রা রোগে আমি ঘুমতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন তোমরা শয্যাগ্রহণ করবে তখন বলবেঃ
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! সপ্ত আকাশ এবং যা কিছুর উপর তা ছায়া দেয় সে সব কিছুর রব্ব! যমীনসমুহ এবং যা কিছু সে বহন করছে সে সব কিছুর রব্ব! শয়তান ও যাদের সে গুমরাহ করে তাদের রব্ব! তমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমায় আশ্রয় হও, এদের কেউ যেন আমার উপর বাড়াবাড়ি করতে না পারে। সম্মানিত তোমার আশ্রয়প্রার্থী, মহামান্বিত তোমার প্রশংসা, তুমি ছাড়া ইলাহ নেই, তুমি ব্যাতীত মা’বূদ নেই।
যঈফ, আল কালিমুত তাইয়্যিব ৪৭/৩৩, মিশকাত ২৪১১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটির সনদ মজবুত নয়। কোন কোন হাদীস বিশারদ হাকাম ইবন যুহায়র (রহঃ) এর হাদীস পরিত্যাজ্য বলে মত প্রকাশ করেছেন। হাদিসটি অন্য সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫২৪
হাসান (Hasan)
حدثنا محمد بن حاتم المكتب، حدثنا ابو بدر، شجاع بن الوليد عن الرحيل بن معاوية، اخي زهير بن معاوية عن الرقاشي، عن انس بن مالك، قال كان النبي صلى الله عليه وسلم اذا كربه امر قال " يا حى يا قيوم برحمتك استغيث " .
وباسناده قال قال رسول الله صلى الله عليه وسلم " الظوا بيا ذا الجلال والاكرام " . قال ابو عيسى هذا حديث غريب . وقد روي هذا الحديث عن انس من غير هذا الوجه .
وباسناده قال قال رسول الله صلى الله عليه وسلم " الظوا بيا ذا الجلال والاكرام " . قال ابو عيسى هذا حديث غريب . وقد روي هذا الحديث عن انس من غير هذا الوجه .
৩৫২৪. মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) .... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন কোন বিষয় চিন্তিত করে তুলত তখন তিনি বলতেনঃ (يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ)
হাসান, আল কালিমুত তাইয়্যিব ১১৮/৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৪ [আল মাদানী প্রকাশনী]
এই সনদেই বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ’ইয়া জালালি ওয়য়াল ইকরাম’ বলা সব সময়ের জন্য দৃঢ়ভাবে ধারণ কর। হাদীসটি গারীব। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি অন্য সুত্রেও বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫২৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا المومل، عن حماد بن سلمة، عن حميد، عن انس، ان النبي صلى الله عليه وسلم قال " الظوا بيا ذا الجلال والاكرام " . قال هذا حديث غريب وليس بمحفوظ . وانما يروى هذا عن حماد بن سلمة عن حميد عن الحسن عن النبي صلى الله عليه وسلم وهذا اصح ومومل غلط فيه فقال عن حماد عن حميد عن انس ولا يتابع فيه .
৩৫২৫. মাহমুদ ইবন গায়লান (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ’ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ বলাকে দৃঢ়ভাবে ধারণ কর।
হাদীসটি গারীব। হাদীসটি সঠিকভাবে রক্ষিত নয়। এটি হাম্মাদ ইবন সালামা-হুমায়দ-হাসান বসরী (রহঃ) সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এটিই অধিক সহীহ। এর সনদে মুআম্মাল (রহঃ) ভুল করেছেন যে এতে ’হুমায়দ-আনাস রাদিয়াল্লাহু কথাটি উল্লেখ করেছেন। এতে তাঁর কোন সমর্থক নেই।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৫ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫২৬
যঈফ (Dai'f)
حدثنا الحسن بن عرفة، حدثنا اسماعيل بن عياش، عن عبد الله بن عبد الرحمن بن ابي حسين، عن شهر بن حوشب، عن ابي امامة الباهلي، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اوى الى فراشه طاهرا يذكر الله حتى يدركه النعاس لم ينقلب ساعة من الليل يسال الله شيىا من خير الدنيا والاخرة الا اعطاه الله اياه " . قال هذا حديث حسن غريب . وقد روي هذا ايضا عن شهر بن حوشب عن ابي ظبية عن عمرو بن عبسة عن النبي صلى الله عليه وسلم .
৩৫২৬. হাসান ইবন আরাফ (রহঃ) ..... আবূ উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কেউ যদি পাক-সাফ অবস্থায় সয্যাগ্রহণ করে আর আল্লাহর যিকর করতে করতে তার নিদ্রা এসে যায়, তবে রাতে কোন মুহূর্তে জেগে উঠে দুনিয়া ও আখিরাতের কোন কল্যান প্রার্থনা করলে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন।
যঈফ, তা’লীকুর রাগীব ১/২০৭, মিশকাত ১২৫০, আল কালিমুত তাইয়্যিব তাহকিক ছানী ৪৩/২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। এটি শাহর ইবন হাওশাব-আবূ ইয়া-আমর ইবন আব্বাসা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫২৭
যঈফ (Dai'f)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن الجريري، عن ابي الورد، عن اللجلاج، عن معاذ بن جبل، قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو يقول اللهم اني اسالك تمام النعمة . فقال " اى شيء تمام النعمة " . قال دعوة دعوت بها ارجو بها الخير . قال " فان من تمام النعمة دخول الجنة والفوز من النار " . وسمع رجلا وهو يقول يا ذا الجلال والاكرام فقال " قد استجيب لك فسل " . وسمع النبي صلى الله عليه وسلم رجلا وهو يقول اللهم اني اسالك الصبر . فقال " سالت الله البلاء فسله العافية " .
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن الجريري، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن .
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن الجريري، بهذا الاسناد نحوه . قال ابو عيسى هذا حديث حسن .
৩৫২৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... মু’আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনতে পেলেন যে, এক ব্যক্তি দু’আয় বলছেঃ হে আল্লাহ! আমি তোমার কাছে নিয়ামতের পূর্ণতা চাই। তিনি বললেনঃ নিয়ামতের পূর্ণতা কি? লোকটি বললঃ একটি দু’আ করলাম আর এতে আমি কল্যাণ আশা করি। তিনি বললেনঃ নিয়ামতের পূর্ণতার মানে হল জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির সাফল্য লাভ করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবার এক ব্যাক্তিকে বলতে শুনলেনঃ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি বললেনঃ তোমার দু’আ অবশ্যই কবুল হবে তুমি প্রার্থনা কর।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ হে আল্লাহ! আমি তোমার কাছে ধৈর্যধারনের তাওফিক চাই। তিনি বললেনঃ তুমি তো আল্লাহ তা’আলার মুসীবতের প্রার্থনা করছ, তার কাছে তোমার নিরাপত্তা প্রার্থনা কর।
যঈফ, যঈফা ৪৫২০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৭ [আল মাদানী প্রকাশনী]
আহামাদ ইবন মানী (রহঃ) থেকে এই সন্দে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান।

হাদিস নং: ৩৫২৮
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن عياش، عن محمد بن اسحاق، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا فزع احدكم في النوم فليقل اعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وان يحضرون . فانها لن تضره " . قال وكان عبد الله بن عمرو يلقنها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৫২৮. আলী ইবন হুজর (রহঃ) ...... আমর ইবন শুআয়ব তাঁর পিতা তাঁর পিতামহ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেও যদি ঘুমে ভয় পায় তবে যেন সে এই দু’আ পাঠ করে, তাহলে তার কোন অনিষ্ট হবে নাঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ . فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ
আল্লাহ তা’আলার পরিপূর্ণ কালিমাসমূহের ওয়াসীলায় আমি পানাহ চাইছি তাঁর গযব, তার শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্ট থেকে (আরো পানাহ চাই) শয়তানের ওয়াসওয়াসা ও উপস্থিতি থেকে।
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর বালেগ সন্তানদের এই দু’আটি শিখাতেন আর যারা বালেগ হয়নি, একটি পাতায় তা লিখে এটি তাদের গলায় বেধেঁ দিতেন।
....وَكَانَ عَبْدُ اللَّهِ অংশটুকু বাদে হাদিসটি হাসান। আল কালামুত তাইয়্যিব ৪৮/৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব।

হাদিস নং: ৩৫২৯
সহিহ (Sahih)
حدثنا الحسن بن عرفة، حدثنا اسماعيل بن عياش، عن محمد بن زياد، عن ابي راشد الحبراني، قال اتيت عبد الله بن عمرو بن العاصي فقلت له حدثنا مما، سمعت من، رسول الله صلى الله عليه وسلم . فالقى الى صحيفة فقال هذا ما كتب لي رسول الله صلى الله عليه وسلم قال فنظرت فيها فاذا فيها ان ابا بكر الصديق رضى الله عنه قال يا رسول الله علمني ما اقول اذا اصبحت واذا امسيت . فقال " يا ابا بكر قل اللهم فاطر السموات والارض عالم الغيب والشهادة لا اله الا انت رب كل شيء ومليكه اعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وان اقترف على نفسي سوءا او اجره الى مسلم " . قال هذا حديث حسن غريب من هذا الوجه .
৩৫২৯. হাসান ইবন আরাফা (রহঃ) .... আবূ রাশিদ হুবরানী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের হাদীস বর্ণনা করুন। তিনি তখন আমার দিকে একটি পান্ডুলিপি এগিয়ে দিলেন এবং বললেনঃ এই হল তা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দিয়েছিলেন।
আবূ রাসিদ (রহঃ) বলেনঃ আমি এতে দেখি যে, আবূ বকর সিদ্দীকরাদিয়াল্লাহু আনহু একদিন বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি সকাল এবং বিকেলে পাঠ করব। তিনি বললেনঃ হে আবূ বকর! বলঃ
للَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
হে আল্লাহ! আকাশমন্ডলি ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, ইলাহ নেই তুমি ছাড়া, প্রত্যেকটি বস্তুর যিনি রব্ব ও মালিক, আমি তোমার কাছেই পানাহ চাই আমার নাফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট এবং তার শিরক থেকে, আমার ব্যাপারে অকল্যাণকর কোন কিছু করা থেকে বা অন্য কোন মুসলিমের ক্ষতি করা থেকে।
সহীহ, আল কালিমুত তাইয়্যিব ২২/৯, সহীহাহ ২৭৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।