হাদিস নং: ৩৪৭০
যঈফ (Dai'f)
حدثنا اسماعيل بن موسى الكوفي، حدثنا داود بن الزبرقان، عن مطر الوراق، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم لاصحابه " قولوا سبحان الله وبحمده ماىة مرة من قالها مرة كتبت له عشرا ومن قالها عشرا كتبت له ماىة ومن قالها ماىة كتبت له الفا ومن زاد زاده الله ومن استغفر غفر الله له " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৪৭০. ইসমাঈল ইবন মুসা (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের বললেনঃ একশতবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পাঠ করবে। যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য দশটি নেকী লেখা হবে, যে ব্যক্তি দশবার পাঠ করবে তার জন্য একশ নেকী লেখা হবে। যে ব্যক্তি একশবার পাঠ করবে তার জন্য এক হাজার নেকী লেখা হবে। যে ব্যক্তি আরো বেশী বার পাঠ করবে তদনুসারে আল্লাহ তা’আলাও তার ছাওয়াব বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে।
খুবই দুর্বল, যঈফা ৪০৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
খুবই দুর্বল, যঈফা ৪০৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ৩৪৭১
মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
حدثنا محمد بن وزير الواسطي، حدثنا ابو سفيان الحميري، هو سعيد بن يحيى الواسطي عن الضحاك بن حمرة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " من سبح الله ماىة بالغداة وماىة بالعشي كان كمن حج ماىة مرة ومن حمد الله ماىة بالغداة وماىة بالعشي كان كمن حمل على ماىة فرس في سبيل الله او قال غزا ماىة غزوة ومن هلل الله ماىة بالغداة وماىة بالعشي كان كمن اعتق ماىة رقبة من ولد اسماعيل ومن كبر الله ماىة بالغداة وماىة بالعشي لم يات في ذلك اليوم احد باكثر مما اتى به الا من قال مثل ما قال او زاد على ما قال " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৪৭১. মুহাম্মদ ইবন ওয়াযীর ওয়াসিতী (রহঃ) ...... আমর ইবন শুআয়ব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার সুবহানাল্লাহ পাঠ করবে সে যেন একশ হজ্জ আদায় করল; কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আলহামদুলিল্লাহ পাঠ করল সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশটি ঘোড়া সাওয়ারীর জন্য দিল অথবা বলেছেন সে যেন একশটি জিহাদ করল, কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করলে সে যেন ইসমাঈল (আঃ) এর বংশের একশজন গোলাম আযাদ করল। আর কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আল্লাহু আকবার পাঠ করলে সে যে আমল করেছে সে দিন এর চাইতে বেশী আমল নিয়ে আর কেউ আসবে না ঐ ব্যক্তি ছাড়া যে আনুরূপ বা তদপেক্ষা বেশী বার তা পাঠ করেছে।
মুনকার, যঈফা ১৩১৫, মিশকাত তাহকিক ছানী ২৩১২, তা’লীকুর রাগীব ১/২২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
মুনকার, যঈফা ১৩১৫, মিশকাত তাহকিক ছানী ২৩১২, তা’লীকুর রাগীব ১/২২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ৩৪৭২
যঈফ (Dai'f)
حدثنا الحسين بن الاسود العجلي البغدادي، حدثنا يحيى بن ادم، عن الحسن بن صالح، عن ابي بشر، عن الزهري، قال تسبيحة في رمضان افضل من الف تسبيحة في غيره .
৩৪৭২. হুসাইন ইবন আসওয়াদ ইজলী বাগদাদী (রহঃ) ..... যুহরী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রমযানে একবার তাসবীহ পাঠ করা অন্য সময়ে এক হাজারবার তাসবীহ পাঠ করার চাইতে উত্তম।
যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭২ [আল মাদানী প্রকাশনী]
যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭২ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ৩৪৭৩
যঈফ (Dai'f)
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن الخليل بن مرة، عن الازهر بن عبد الله، عن تميم الداري، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " من قال اشهد ان لا اله الا الله وحده لا شريك له الها واحدا احدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا احد عشر مرات كتب الله له اربعين الف الف حسنة " . قال هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . والخليل بن مرة ليس بالقوي عند اصحاب الحديث . قال محمد بن اسماعيل هو منكر الحديث .
৩৪৭৩. কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... তামীম দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এই কালিমাটি দশবার পাঠ করবে তার জন্য চল্লিশ লক্ষ নেকী লেখা হবে। কালেমাটি হলঃ
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ إِلَهًا وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلاَ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
যঈফ, যঈফা ৩৬১১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাদীসবিদগণের কাছে খালিদ ইবন মুররা নির্ভরযোগ্য রাবী নন। মুহাম্মদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) বলেনঃ ইনি হাদীসের ক্ষেত্রে মুনকার।

হাদিস নং: ৩৪৭৪
যঈফ (Dai'f)
حدثنا اسحاق بن منصور، حدثنا علي بن معبد المصري، حدثنا عبيد الله بن عمرو الرقي، عن زيد بن ابي انيسة، عن شهر بن حوشب، عن عبد الرحمن بن غنم، عن ابي ذر، ان رسول الله صلى الله عليه وسلم قال " من قال في دبر صلاة الفجر وهو ثاني رجليه قبل ان يتكلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير عشر مرات كتب له عشر حسنات ومحي عنه عشر سيىات ورفع له عشر درجات وكان يومه ذلك في حرز من كل مكروه وحرس من الشيطان ولم ينبغ لذنب ان يدركه في ذلك اليوم الا الشرك بالله " . قال هذا حديث حسن غريب صحيح .
৩৪৭৪. ইসহাক ইবন মানসূর (রহঃ) ..... আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের সালাত (নামায) শেষে কোনরূপ কথা বলার আগে পা ফিরানোর পূর্বে যদি কেউ দশবার (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) এই দু’আটি পাঠ করে তবে তার জন্য দশটি নেকী লেখা হবে, তার দশটি গুনাহ মাফ করা হবে, তার দশটি দরজা বুলন্দ করা হবে, পুরো দিনটিতে সে সব ধরনের অপছন্দনীয় বিষয় থেকে হেফাযতে থাকবে, শয়তান থেকে প্রহরা দিয়ে রাখা হবে, আর শিরক ব্যতীত অন্য কোন গুনাহ তাকে ঐ দিন কাবু করতে পারবে না।
যঈফ, তা’লীকুর রাগীব ১/১৬৬
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
যঈফ, তা’লীকুর রাগীব ১/১৬৬
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ৩৪৭৫
সহিহ (Sahih)
حدثنا جعفر بن محمد بن عمران الثعلبي الكوفي، حدثنا زيد بن حباب، عن مالك بن مغول، عن عبد الله بن بريدة الاسلمي، عن ابيه، قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو وهو يقول اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد . قال فقال " والذي نفسي بيده لقد سال الله باسمه الاعظم الذي اذا دعي به اجاب واذا سىل به اعطى " . قال زيد فذكرته لزهير بن معاوية بعد ذلك بسنين فقال حدثني ابو اسحاق عن مالك بن مغول . قال زيد ثم ذكرته لسفيان الثوري فحدثني عن مالك . قال ابو عيسى هذا حديث حسن غريب . وروى شريك هذا الحديث عن ابي اسحاق عن ابن بريدة عن ابيه وانما اخذه ابو اسحاق الهمداني عن مالك بن مغول وانما دلسه . وروى شريك هذا الحديث عن ابي اسحاق .
৩৪৭৫. জা’ফর ইবন মুহাম্মদ ইবন ইমরান ছা’লাবী কূফী (রহঃ) ...... বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দু’আ করতে শুনলেন। সে বলছিলঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দু’আ করছে যার ওয়াসীলায় দু’আ করা হলে আল্লাহ তা’আলা কবুল করেন এবং যার ওয়াসীলায় যাঞ্চা করা হলে তিনি দান করেন।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।
শারীক এই হাদীসটিকে আবু ইসহাক সূত্রে ইবন বুরায়দা তার পিতা বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আবু ইসহাক (রহঃ) মূলত মালিক ইবন মিগওয়াল (রহঃ) থেকেই সংগ্রহ করেছেন।

হাদিস নং: ৩৪৭৬
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا رشدين بن سعد، عن ابي هانى الخولاني، عن ابي علي الجنبي، عن فضالة بن عبيد، قال بينا رسول الله صلى الله عليه وسلم قاعدا اذ دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني . فقال رسول الله صلى الله عليه وسلم " عجلت ايها المصلي اذا صليت فقعدت فاحمد الله بما هو اهله وصل على ثم ادعه " . قال ثم صلى رجل اخر بعد ذلك فحمد الله وصلى على النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم " ايها المصلي ادع تجب " . قال ابو عيسى هذا حديث حسن رواه حيوة بن شريح عن ابي هانى الخولاني وابو هانى اسمه حميد بن هانى وابو علي الجنبي اسمه عمرو بن مالك .
৩৪৭৬. কুতায়বা (রহঃ) ...... ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে সেখানে সালাত (নামায) আদায় করল এরপর এ দু’আ করলঃ (اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي) - হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রহম কর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে সালাত (নামায) আদায়কারী তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি সালাত (নামায) আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত তারীফ করবে এরপর আল্লাহর কাছে দু’আ করবে।
ফাযালা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে সালাত (নামায) আদায় করে। আল্লাহর হামদ করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও দুরুদ পাঠ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেনঃ হে সালাত (নামায) আদায়কারী! এখন দু’আ কর। তোমার দু’আ কবুল হবে।
সহীহ, সিফাতুস সালাত, সহীহ আবু দাউদ ১৩৩১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। হায়ওয়া ইবন শুরায়হ (রহঃ) এটি আবু হনী (রহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু হানী (রহঃ) এর নাম হল হুমায়দ ইবন হানী। আবু আলী জানবী (রহঃ) এর নাম হল আমর ইবন মালিক।

হাদিস নং: ৩৪৭৭
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا حيوة بن شريح، حدثني ابو هانى الخولاني، ان عمرو بن مالك الجنبي، اخبره انه، سمع فضالة بن عبيد، يقول سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته فلم يصل على النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم " عجل هذا " . ثم دعاه فقال له او لغيره " اذا صلى احدكم فليبدا بتحميد الله والثناء عليه ثم ليصل على النبي صلى الله عليه وسلم ثم ليدع بعد بما شاء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৪৭৭. মাহমুদ ইবন গায়লান (রহঃ) ..... ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি কে সালাতে দু’আ করতে শুনতে পেলেন। কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পাঠ করে নি। তিনি তখন বললেনঃ এতো বড় তাড়াহুড়া করে ফেললে। এরপর তিনি তাকে ডাকলেন। তাকে বা অন্যকে লক্ষ্য করে বললেনঃ তোমাদের কেউ যখন সালাত (নামায) আদায় করবে তখন যেন সে (দু’আর পূর্বে) শুরুতে আল্লাহর হামদ ও সানা সিফাত বর্ণরা করে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পাঠ করে এরপর যেন সে তার যা চায় সে দু’আ করবে।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৭ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৭ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ৩৪৭৮
হাসান (Hasan)
حدثنا علي بن خشرم، حدثنا عيسى بن يونس، عن عبيد الله بن ابي زياد القداح، كذا قال عن شهر بن حوشب، عن اسماء بنت يزيد، ان النبي صلى الله عليه وسلم قال " اسم الله الاعظم في هاتين الايتين : ( والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم ) وفاتحة ال عمران (الم * الله لا اله الا هو الحى القيوم ) " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৪৭৮. আলী ইবন খাশরাম (রহঃ) ..... আসমা বিনতে ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই দু’টি আয়াতে ইসমে আযম বিদ্যমানঃ
একটি হলঃ
وإلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
(অপরটি হল) সূরা আলে ইমরানের প্রারম্ভিক আয়াতটিঃ
الم * اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ
হাসান, ইবনু মাজাহ ৩৮৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ৩৪৭৯
হাসান (Hasan)
حدثنا عبد الله بن معاوية الجمحي، - وهو رجل صالح حدثنا صالح المري، عن هشام بن حسان، عن محمد بن سيرين، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ادعوا الله وانتم موقنون بالاجابة واعلموا ان الله لا يستجيب دعاء من قلب غافل لاه " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه .
৩৪৭৯. আবদুল্লাহ ইবন মুয়াবিয়া জুমাহী (রহঃ) ...... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবূলের দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দু’আ করবে। জেন রাখ, উদাসীন ও আমনোযোগী মনের দু’আ আল্লাহ তা’আলা কবুল করেন না।
সহীহ, সহীহ হাদিস সিরিজ ৫৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
সহীহ, সহীহ হাদিস সিরিজ ৫৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ৩৪৮০
যঈফ (Dai'f)
حدثنا ابو كريب، حدثنا معاوية بن هشام، عن حمزة الزيات، عن حبيب بن ابي ثابت، عن عروة، عن عاىشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول " اللهم عافني في جسدي وعافني في بصري واجعله الوارث مني لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين " . قال ابو عيسى هذا حديث حسن غريب . قال سمعت محمدا يقول حبيب بن ابي ثابت لم يسمع من عروة بن الزبير شيىا
৩৪৮০. আবু কুরায়ব (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আয় বলতেনঃ
اللَّهُمَّ عَافِنِي فِي جَسَدِي وَعَافِنِي فِي بَصَرِي وَاجْعَلْهُ الْوَارِثَ مِنِّي لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
হাদীসটি হাসান গারীব। মুহাম্মদ বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে, হাবীব ইবন আবু ছাবিত (রহঃ) সরাসরি উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে কিছুই শোনেন নি।
যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮০ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৪৮১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو اسامة، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال جاءت فاطمة الى النبي صلى الله عليه وسلم تساله خادما فقال لها " قولي اللهم رب السموات السبع ورب العرش العظيم ربنا ورب كل شيء منزل التوراة والانجيل والقران فالق الحب والنوى اعوذ بك من شر كل شيء انت اخذ بناصيته انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر " . قال هذا حديث حسن غريب وهكذا روى بعض اصحاب الاعمش عن الاعمش نحو هذا . وروى بعضهم عن الاعمش عن ابي صالح مرسل ولم يذكر فيه عن ابي هريرة .
৩৪৮১. আবু কুরায়ব (রহঃ) ...... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি খাদেম চাইতে এলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি এই দু’আ পাঠ করবেঃ
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ
সহীহ, মুসলিম ৮/৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান গারীব। আমাশ (রহঃ) এর কোন কোন শাগরিদ আ’মাশ (রহঃ) থেকে অনুরূপই রিওয়ায়াত করেছেন। আর কোন কোন রাবী আ’মাশ আবু সালিহ (রহঃ) সূত্রে এটি মুরসালরূপে বর্ণনা করেছেন। তারা এতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ করেননি।

হাদিস নং: ৩৪৮২
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا يحيى بن ادم، عن ابي بكر بن عياش، عن الاعمش، عن عمرو بن مرة، عن عبد الله بن الحارث، عن زهير بن الاقمر، عن عبد الله بن عمرو، قال كان رسول الله صلى الله عليه وسلم يقول " اللهم اني اعوذ بك من قلب لا يخشع ودعاء لا يسمع ومن نفس لا تشبع ومن علم لا ينفع اعوذ بك من هولاء الاربع " . قال وفي الباب عن جابر وابي هريرة وابن مسعود . قال وهذا حديث حسن صحيح غريب من هذا الوجه
৩৪৮২. আবু কুরায়ব (রহঃ) ...... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু’আয়) বলতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ
হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়, এমন দু’আ থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলিম থেকে যা উপকার করে না। আমি তোমার কাছে এই চারটি থেকে পানাহ চাই।
সহীহ, তা’লীকুর রাগীব ১/৭৫-৭৬, সহীহ আবু দাউদ ১৩৮৪-১৩৮৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, আবু হুরায়রা ও ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এই সূত্রে গারীব।

হাদিস নং: ৩৪৮৩
যঈফ (Dai'f)
حدثنا احمد بن منيع، حدثنا ابو معاوية، عن شبيب بن شيبة، عن الحسن البصري، عن عمران بن حصين، قال قال النبي صلى الله عليه وسلم لابي " يا حصين كم تعبد اليوم الها " . قال ابي سبعة ستا في الارض وواحدا في السماء . قال " فايهم تعد لرغبتك ورهبتك " . قال الذي في السماء . قال " يا حصين اما انك لو اسلمت علمتك كلمتين تنفعانك " . قال فلما اسلم حصين قال يا رسول الله علمني الكلمتين اللتين وعدتني . فقال " قل اللهم الهمني رشدي واعذني من شر نفسي " . قال هذا حديث حسن غريب . وقد روي هذا الحديث عن عمران بن حصين من غير هذا الوجه .
৩৪৮৩. আহমাদ ইবন মানী (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন হে হুসায়ন! আজকাল কয়জন মা’বুদের পূজা কর? আমার পিতা বললেনঃ সাত জনের; ছয়জন যমীনের, একজন আসমানের।
তিনি বললেনঃ তোমার আশা ও ভয়ের সময় কাকে তুমি গন্য মনে কর? আমার পিতা বললেনঃ যিনি আসমানে আছেন তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে হুসায়ন! শোন তুমি যদি ইসলাম গ্রহণ কর তোমাকে আমি এমন দুটি কালিমা শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে।
ইমরান (রহঃ) বলেনঃ (আমার পিতা) হুসায়ন যখন ইসলাম গ্রহণ করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে সেই দুটো কালিমা শিখিয়ে দিন, যে দুটোর ওয়াদা আপনি আমার সঙ্গে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি দু’আ করবেঃ
(اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي)
হে আল্লাহ! আমার অন্তরে হেদায়াত ঢেলে দিন আর আমাকে পানাহ দিন আমার নফসের অনিষ্ট থেকে।
যঈফ, মিশাকাত, তাহকিক ছানী ২৪৭৬
হাদীসটি হাসান-গারীব। ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।

হাদিস নং: ৩৪৮৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر العقدي، حدثنا ابو مصعب المدني، عن عمرو بن ابي عمرو، مولى المطلب عن انس بن مالك، رضى الله عنه قال كثيرا ما كنت اسمع النبي صلى الله عليه وسلم يدعو بهولاء الكلمات " اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل وضلع الدين وغلبة الرجال " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه من حديث عمرو بن ابي عمرو .
৩৪৮৪. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই কালিমা সমূহের মাধ্যমে দু’আ করতে শুনেছিঃ (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ) - হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই চিন্তা থেকে, বিষণ্ণতা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, ঋনের চাপ থেকে এবং লোকদের অত্যাচার থেকে।
সহীহ, গায়াতুল মারাম ৩৪৭, সহীহ আবু দাউদ ১৩৭৭-১৩৭৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান এবং আমর ইবন আবু আমরের এ সূত্রে এটি গারীব।
সহীহ, গায়াতুল মারাম ৩৪৭, সহীহ আবু দাউদ ১৩৭৭-১৩৭৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান এবং আমর ইবন আবু আমরের এ সূত্রে এটি গারীব।
হাদিস নং: ৩৪৮৫
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس، عن النبي صلى الله عليه وسلم كان يدعو يقول " اللهم اني اعوذ بك من الكسل والهرم والجبن والبخل وفتنة المسيح وعذاب القبر " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৪৮৫. আলী ইবন হুজর (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আয় বলতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَفِتْنَةِ الْمَسِيحِ وَعَذَابِ الْقَبْرِ
হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে অলসতা থেকে, বার্ধক্যজনিত জরাগ্রস্থতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপনতা থেকে, মাসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে।
সহীহ, সহীহ আবু দাউদ ১৩৭৭, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

হাদিস নং: ৩৪৮৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الاعلى، - بصري - حدثنا عثام بن علي، عن الاعمش، عن عطاء بن الساىب، عن ابيه، عن عبد الله بن عمرو، قال رايت النبي صلى الله عليه وسلم يعقد التسبيح . وقال هذا حديث حسن غريب من هذا الوجه من حديث الاعمش عن عطاء بن الساىب . وروى شعبة والثوري هذا الحديث عن عطاء بن الساىب بطوله . وفي الباب عن يسيرة بنت ياسر عن النبي صلى الله عليه وسلم
৩৪৮৬. মুহাম্মদ ইবন আবদুল আ’লা (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার হাত দ্বারা তাসবীহ গণনা করতে দেখেছি।
আ’মাশ (রহঃ) ... আতা ইবন সাইব (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান গারীব। শু’বা এবং ছাওরী (রহঃ) এই হাদীসটি আতা ইবন সাইব (রহঃ) থেকে দীর্ঘ করে রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে ইউসায়রা বিনত ইয়াসির রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৬ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৪৮৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا سهل بن يوسف، حدثنا حميد، عن ثابت البناني، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم عاد رجلا قد جهد حتى صار مثل الفرخ فقال له " اما كنت تدعو اما كنت تسال ربك العافية " . قال كنت اقول اللهم ما كنت معاقبي به في الاخرة فعجله لي في الدنيا . فقال النبي صلى الله عليه وسلم " سبحان الله انك لا تطيقه - او لا تستطيعه افلا كنت تقول اللهم اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي من غير وجه عن انس عن النبي صلى الله عليه وسلم .
৩৪৮৭. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ও মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে এলেন। রোগে সে ব্যক্তি পাখির ছানার মত (কৃশ) হয়ে পড়েছিল। তিনি লোকটিকে বললেনঃ তুমি দু’আ করছ না। তোমার রবের কাছে সুস্থতা প্রার্থনা করছ না? সে বললঃ আমি দু’আয় বলে থাকিঃ হে আল্লাহ! তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে দুনিয়াতেই তুমি আমাকে সত্বর তা দিয়ে দাও।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুবহানাল্লাহ! তুমি তো তা বইতে সক্ষম নও এবং তা সহ্য করতে পারবে না। তুমি এই কথা কেন বললে না যে হে আল্লাহ! দুনিয়াতেও তুমি আমাকে দাও কল্যাণ, আখিরাতেও দাও কল্যাণ। আর রক্ষা কর জাহান্নামের আযাব থেকে।
সহীহ, সহীহ আবু দাউদ ১৩২৯, মুসলিম, বুখারি শুধুমাত্র দু’আর অংশ বর্ণনা করেছেন, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ এই সূত্রে গারীব। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন সূত্রেও এটি বর্ণিত হয়েছে।

হাদিস নং: ৩৪৮৮
হাসান (Hasan)
حدثنا هارون بن عبد الله البزاز، حدثنا روح بن عبادة، عن هشام بن حسان، عن الحسن، في قوله : ( ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة ) قال في الدنيا العلم والعبادة وفي الاخرة الجنة .
৩৪৮৮. হারুন ইবন আবদুল্লাহ বাযযার (রহঃ) ..... হাসান (রহঃ) থেকে বর্ণিত, তিনি আল্লাহ তা’আলার বানীঃ (ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً) প্রসঙ্গে বলেছেনঃ দুনিয়ার কল্যাণ হল জ্ঞান ও ইবাদত এবং আখিরাতের কল্যাণ জান্নাত।
হাসান, তাফসীর তাবারী ৪/২০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৮ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও অনুরূপ বর্ণিত আছে।
হাসান, তাফসীর তাবারী ৪/২০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৮ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ৩৪৮৯
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، قال انبانا شعبة، عن ابي اسحاق، قال سمعت ابا الاحوص، يحدث عن عبد الله، ان النبي صلى الله عليه وسلم كان يدعو " اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى " . قال هذا حديث حسن صحيح .
৩৪৮৯. মাহমুদ ইবন গায়লান (রহঃ) ..... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আয় বলতেনঃ (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى) হে আল্লাহ! আমি চাই তোমার কাছে হেদায়াত, তাকওয়া, বিপদমুক্ততা এবং অভাবমুক্ততা।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৩২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৯ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, ইবনু মাজাহ ৩৮৩২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৯ [আল মাদানী প্রকাশনী]