হাদিস নং: ২৭৭৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، اخبرنا يونس بن عبيد، عن عمرو بن سعيد، عن ابي زرعة بن عمرو بن جرير، عن جرير بن عبد الله، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن نظرة الفجاة فامرني ان اصرف بصري . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو زرعة بن عمرو اسمه هرم .
২৭৭৬. আহমদ ইবন মানী’ (রহঃ) ..... জারীর ইবন আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।
সহীহ, হিজাবুল মারয়াহ ৩৫, সহিহ আবু দাউদ ১৮৬৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। আবূ যুরআ (রহঃ)-এর নাম হল হারিম।
সহীহ, হিজাবুল মারয়াহ ৩৫, সহিহ আবু দাউদ ১৮৬৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। আবূ যুরআ (রহঃ)-এর নাম হল হারিম।
হাদিস নং: ২৭৭৭
হাসান (Hasan)
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن ابي ربيعة، عن ابن بريدة، عن ابيه، رفعه قال " يا علي لا تتبع النظرة النظرة فان لك الاولى وليست لك الاخرة " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث شريك .
২৭৭৭. আলী ইবন হুজর (রহঃ) .... ইবন বুরায়দা তার পিতা বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু’রূপে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আলীকে লক্ষ্য করে) বলেছিলেনঃ হে আলী! দৃষ্টির পর দৃষ্টি দিবে না। প্রথম দৃষ্টি তোমার (ক্ষমাযোগ্য) কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার (ক্ষমাযোগ্য) নয়।
হাসান, হিজাবুল মারয়াহ ৩৪, সহিহ আবু দাউদ ১৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। শরীকের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাসান, হিজাবুল মারয়াহ ৩৪, সহিহ আবু দাউদ ১৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। শরীকের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদিস নং: ২৭৭৮
যঈফ (Dai'f)
حدثنا سويد، حدثنا عبد الله، اخبرنا يونس بن يزيد، عن ابن شهاب، عن نبهان، مولى ام سلمة انه حدثه ان ام سلمة حدثته انها، كانت عند رسول الله صلى الله عليه وسلم وميمونة قالت فبينا نحن عنده اقبل ابن ام مكتوم فدخل عليه وذلك بعد ما امرنا بالحجاب فقال رسول الله صلى الله عليه وسلم " احتجبا منه " . فقلت يا رسول الله اليس هو اعمى لا يبصرنا ولا يعرفنا فقال رسول الله صلى الله عليه وسلم " افعمياوان انتما الستما تبصرانه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৭৮. সুওয়ায়দ (রহঃ) ..... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তিনি এবং মায়মূনা রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেনঃ উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমরা তাঁর কাছে ছিলাম এমন সময় ইবন উম্মে মাকতূম আগমন করলেন এবং তাঁর কাছে এসে ঢুকলেন। এ ঘটনাটি ছিল আমাদের প্রতি পর্দার নির্দেশ নাযিল হওয়ার পরের। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তার থেকে পর্দা কর। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! ইনি কি অন্ধ নন? তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না এবং আমাদের চিনতে পারছেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা দু’জন কি অন্ধ হয়ে গেছ? তোমরা কি তাকে দেখছ না?
যঈফ, মিশকাত ৩১১৬, ইরওয়া ১৮০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
যঈফ, মিশকাত ৩১১৬, ইরওয়া ১৮০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদিসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৭৯
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، حدثنا عبد الله، اخبرنا شعبة، عن الحكم، عن ذكوان، عن مولى، عمرو بن العاصي ان عمرو بن العاصي، ارسله الى علي يستاذنه على اسماء بنت عميس فاذن له حتى اذا فرغ من حاجته سال المولى عمرو بن العاصي عن ذلك فقال ان رسول الله صلى الله عليه وسلم نهانا ان ندخل على النساء بغير اذن ازواجهن . وفي الباب عن عقبة بن عامر وعبد الله بن عمرو وجابر . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৭৯. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ...... আরম ইবন আস রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত গোলাম আবূ কায়স (রহঃ) থেকে বর্ণিত যে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু (এক প্রয়োজনে) আসমা বিনত উমায়স রাদিয়াল্লাহু আনহা (আলী রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী)-এর কাছে যাওয়ার অনুমতি চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু-এর কাছে তাকে পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু-এর কাজ সমাধা হওয়ার পর তাঁর মাওলা এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বললেনঃ স্বামীর অনুমতি ভিন্ন মহিলাদের কাছে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন।
আদাবুয যিফাফ নতুন সংস্করণ ২৮২-২৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে উকবা ইবন আমির, আবদুল্লাহ্ ইবন আমর ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
আদাবুয যিফাফ নতুন সংস্করণ ২৮২-২৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে উকবা ইবন আমির, আবদুল্লাহ্ ইবন আমর ও জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৮০
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، حدثنا المعتمر بن سليمان، عن ابيه، عن ابي عثمان، عن اسامة بن زيد، وسعيد بن زيد بن عمرو بن نفيل، عن النبي صلى الله عليه وسلم قال " ما تركت بعدي في الناس فتنة اضر على الرجال من النساء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روى هذا الحديث غير واحد من الثقات عن سليمان التيمي عن ابي عثمان عن اسامة بن زيد عن النبي صلى الله عليه وسلم ولم يذكروا فيه عن سعيد بن زيد بن عمرو بن نفيل ولا نعلم احدا قال عن اسامة بن زيد وسعيد بن زيد غير المعتمر . وفي الباب عن ابي سعيد .
২৭৮০. মুহাম্মাদ ইবন আবদুল আ’লা সানআনী (রহঃ) ..... উসামা ইবন যায়দ ও সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার পর লোকদের মাঝে পুরুষদের জন্য মেয়েদের চেয়েও ক্ষতিকর আর কোন ফিতনা ছেড়ে যাচ্ছি না।
সহীহ, সহীহাহ ২৭০১, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। একাধিক নির্ভরযোগ্য রাবী এ হাদীসটি সুলায়মান তায়মী-আবূ উছমান-উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এতে তারা সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেননি। মু’তামির (রহঃ) ছাড়া আর কেউ উক্ত সনদে উসামা ইবন যায়দ ও সাঈদ ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহুমা-এর উল্লেখ করেছেন বলে আমরা জানি না। এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৭৮১
সহিহ (Sahih)
حدثنا سويد، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرنا حميد بن عبد الرحمن، انه سمع معاوية، بالمدينة يخطب يقول اين علماوكم يا اهل المدينة اني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن هذه القصة ويقول " انما هلكت بنو اسراىيل حين اتخذها نساوهم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي من غير وجه عن معاوية .
২৭৮১. সুওয়ায়দ (রহঃ) ..... হুমায়দ ইবন আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি মদীনায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-কে খুতবায় বলতে শুনেছেন যে, হে মদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি তো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কৃত্রিম কেশগুচ্ছ ব্যবহার করা নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেনঃ বনী ইসরাঈল গোত্রের নারীরা যখন এ ধরনের কৃত্রিম কেশ গুচ্ছ ব্যবহার করতে শুরু করেছে তখন তারা ধ্বংস হয়েছে।
সহীহ, গায়াতুল মারাম ১০০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ। এটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
সহীহ, গায়াতুল মারাম ১০০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ। এটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
হাদিস নং: ২৭৮২
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا عبيدة بن حميد، عن منصور، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، ان النبي صلى الله عليه وسلم لعن الواشمات والمستوشمات والمتنمصات مبتغيات للحسن مغيرات خلق الله . قال هذا حديث حسن صحيح . وقد رواه شعبة وغير واحد من الاىمة عن منصور .
২৭৮২. আহমদ ইবন মানী (রহঃ) .... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে মহিলা কৃত্রিম চুল বানায় এবং কৃত্রিম চুল ব্যবহার করে, উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, ভ্রু উপড়ায় নিজেকে সুন্দর করার অভিলাষে আল্লাহর সৃষ্ট আকৃতির পরিবর্তন ঘটায় তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।
সহীহ, আদাবুয যিফাফ ২০২-২০৪, নতুন সংস্করণ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ। শু’বা প্রমুখ আলিম মানসুর (রহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।
সহীহ, আদাবুয যিফাফ ২০২-২০৪, নতুন সংস্করণ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ। শু’বা প্রমুখ আলিম মানসুর (রহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৭৮৩
সহিহ (Sahih)
حدثنا سويد، اخبرنا عبد الله بن المبارك، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة " . قال نافع الوشم في اللثة . قال هذا حديث حسن صحيح . وفي الباب عن عاىشة ومعقل بن يسار واسماء بنت ابي بكر وابن عباس .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه يحيى قول نافع . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه يحيى قول نافع . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৮৩. সুওয়ায়দ (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মহিলারা কৃত্রিম কেশ বানায় এবং কৃত্রিম কেশ ব্যবহার করে, উল্কি আঁকে এবং উল্কি আঁকায় তাদেরকে আল্লাহ্ তা’আলা লানত করেছেন। নাফি’ (রহঃ) বলেনঃ উল্কি (সাধারণত) দাঁতের নীচের মাড়িতে আঁকে।
সহীহ, ইবনু মাজাহ ১৯৮৭, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আয়িশা, মা’কিল ইবন ইয়াসার, আসমা বিনত আবূ বকর ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এতে নাফি’ (রহঃ) এর উক্তির উল্লেখ নেই। এ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৭৮৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الطيالسي، حدثنا شعبة، وهمام، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهات بالرجال من النساء والمتشبهين بالنساء من الرجال . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৮৪. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ পুরুষের অনুসরণকারিণী মহিলাদের এবং মহিলার অনুকরণকারী পুরুষদের রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সহীহ, ইবনু মাজাহ ১৯০৪, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৮৫
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن يحيى بن ابي كثير، وايوب، عن عكرمة، عن ابن عباس، قال لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء . قال هذا حديث حسن صحيح . وفي الباب عن عاىشة .
২৭৮৫. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ভঙ্গী গ্রহণকারী পুরুষদের ভঙ্গী গ্রহণকারী নারীদের লানত করেছেন। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৭৮৬
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد القطان، عن ثابت بن عمارة الحنفي، عن غنيم بن قيس، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " كل عين زانية والمراة اذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية " . وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৮৬. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিটি চোখ ব্যভিচারী। কোন মহিলা যদি আতর লাগিয়ে কোন মজলিসের পাশ দিয়ে যায় তবে সে হল এমন অর্থাৎ ব্যভিচারিণী।
হাসান, তাখরীজুল ঈমান লি আবী ’উবাইদ ৯৬/১১০, তাখরিজুল মিশকাত ৬৫, হিজাবুল মারয়াহ ৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৭৮৭
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الحفري، عن سفيان، عن الجريري، عن ابي نضرة، عن رجل، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه " .
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن ابراهيم، عن الجريري، عن ابي نضرة، عن الطفاوي، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن الا ان الطفاوي لا نعرفه الا في هذا الحديث ولا نعرف اسمه . وحديث اسماعيل بن ابراهيم اتم واطول .

২৭৮৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের প্রসাধনী হল যে বস্তুর গন্ধ প্রকাশ পায় কিন্তু রং অপ্রকাশিত আর মেয়েদের প্রসাধনী হল যে বস্তুর রং প্রকাশ পায় কিন্তু গন্ধ অপ্রকাশিত।
সহীহ, মিশকাত ৪৪৪৩, মুখতাসার শামাইল ১৮৮, আর রাদ্দু আলাল কিত্তানী পৃঃ ১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৭ [আল মাদানী প্রকাশনী]
আলী ইবন হুজর (রহঃ) ... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। এ হাদীসটি ছাড়া বর্ণনাকারী তাফাবী সম্পর্কে আমরা কিছু জানি না। তাঁর নামও আমাদের জানা নেই। ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ)-এর রিওয়ায়তটি অধিকতর পূর্ণ ও দীর্ঘ। ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৭৮৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو بكر الحنفي، عن سعيد، عن قتادة، عن الحسن، عن عمران بن حصين، قال قال لي النبي صلى الله عليه وسلم " ان خير طيب الرجل ما ظهر ريحه وخفي لونه وخير طيب النساء ما ظهر لونه وخفي ريحه " . ونهى عن ميثرة الارجوان . هذا حديث حسن غريب من هذا الوجه .
২৭৮৮. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের উত্তম প্রসাধনী হল যার গন্ধ প্রকাশ পায় কিন্তু তার রং অপ্রকাশিত। আর মেয়েদের উত্তম প্রসাধনী হল যে বস্তুর রং প্রকাশ পায় কিন্তু তার গন্ধ প্রকাশ পায় না।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৮ [আল মাদানী প্রকাশনী]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল টকটকে রেশমের গদি ব্যবহার নিষিদ্ধ করেছের। এ হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৮ [আল মাদানী প্রকাশনী]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল টকটকে রেশমের গদি ব্যবহার নিষিদ্ধ করেছের। এ হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
হাদিস নং: ২৭৮৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا عزرة بن ثابت، عن ثمامة بن عبد الله، قال كان انس لا يرد الطيب . وقال انس ان النبي صلى الله عليه وسلم كان لا يرد الطيب . وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৮৯. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... ছুমামা ইবন আবদুল্লাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু সুগন্ধি দ্রব্য প্রত্যাখ্যান করতেন না। তিনি বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও সুগন্ধি প্রত্যাখ্যান করতেন না।
সহীহ, মুখতাসার শামাইল ১৮৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার শামাইল ১৮৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৯০
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا ابن ابي فديك، عن عبد الله بن مسلم، عن ابيه، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاث لا ترد الوساىد والدهن واللبن " . الدهن يعني به الطيب . قال ابو عيسى هذا حديث غريب وعبد الله هو ابن مسلم بن جندب وهو مدني .
২৭৯০. কুতায়বা (রহঃ) ..... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিস এমন যা প্রত্যাখ্যান করা যায় না- তাকিয়া (বালিশ), সুগন্ধি এবং দুধ। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। আবদুল্লাহ্ ইবন মুসলিম (রহঃ) (এর পিতা মুসলিম) হলেন ইবন জুন্দুব। তিনি মাদানী।
এ হাদীসটি গারীব। আবদুল্লাহ্ ইবন মুসলিম (রহঃ) (এর পিতা মুসলিম) হলেন ইবন জুন্দুব। তিনি মাদানী।
হাদিস নং: ২৭৯১
যঈফ (Dai'f)
حدثنا محمد بن خليفة ابو عبد الله، - بصري - وعمرو بن علي قالا حدثنا يزيد بن زريع، عن حجاج الصواف، عن حنان، عن ابي عثمان النهدي، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اعطي احدكم الريحان فلا يرده فانه خرج من الجنة " . قال هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . ولا نعرف حنانا الا في هذا الحديث وابو عثمان النهدي اسمه عبد الرحمن بن مل وقد ادرك زمن النبي صلى الله عليه وسلم ولم يره ولم يسمع منه .
২৭৯১. উছমান ইবন মাহদী (রহঃ) ..... আবূ উছমান-নাহদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কাউকে যদি সুগন্ধি দ্রব্য দেওয়া হয় তবে তা প্রত্যাখ্যান করবে না। কেননা এতো জান্নাত থেকে নির্গত হয়েছে।
যঈফ, মুখতাসার শামাইল ১৮৯, যঈফা ৭৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। হান্নান (রহঃ) এর এ হাদীস ছাড়া অন্য কোন রিওয়ায়ত সম্পর্কে আমাদের কিছূ জানা নেই। আবূ উছমান নাহদী (রহঃ) এর নাম হল আবদুর রহমান ইবন মুল্ল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানা পেয়েছেন কিন্তু তাঁকে তিনি দেখেন নি এবং তাঁর থেকে সরাসরি কিছু শোনেন নি।

হাদিস নং: ২৭৯২
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق بن سلمة، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تباشر المراة المراة حتى تصفها لزوجها كانما ينظر اليها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৯২. হান্নাদ (রহঃ) ...... আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক নারী আরেক নারীর সাথে বস্ত্রহীন অবস্থায় মিলিত হবে না যাতে পরবর্তীতে তার স্বামীর কাছে সে নারীর এমন বিবরণ দেয় যে, সে (স্বামী) যেন তার দিকে তাকাচ্ছে।
সহীহ, সহিহ আবী দাউদ ১৮৬৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, সহিহ আবী দাউদ ১৮৬৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৯৩
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن ابي زياد، حدثنا زيد بن حباب، اخبرني الضحاك بن عثمان، اخبرني زيد بن اسلم، عن عبد الرحمن بن ابي سعيد الخدري، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا ينظر الرجل الى عورة الرجل ولا تنظر المراة الى عورة المراة ولا يفضي الرجل الى الرجل في الثوب الواحد ولا تفضي المراة الى المراة في الثوب الواحد " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২৭৯৩. আবদুল্লাহ্ ইবন আবূ যিয়াদ (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবূ সাঈদ তাঁর পিতা আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এবং এক নারীও আরেক নারীর সতরের দিকে তাকাবে না। এক কাপড়ে কোন পুরুষ অন্য পুরুষের সাথে বস্ত্রহীন অবস্থায় শোবে না এবং কোন মহিলাও অন্য মহিলার সাথে এক কাপড়ে বস্ত্রহীন অবস্থায় শোবে না।
সহীহ, ইবনু মাজাহ ৬৬১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদিসটি হাসান-গারীব সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৬৬১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদিসটি হাসান-গারীব সহীহ।
হাদিস নং: ২৭৯৪
হাসান (Hasan)
حدثنا احمد بن منيع، حدثنا معاذ بن معاذ، ويزيد بن هارون، قالا حدثنا بهز بن حكيم، عن ابيه، عن جده، قال قلت يا نبي الله عوراتنا ما ناتي منها وما نذر قال " احفظ عورتك الا من زوجتك او ما ملكت يمينك " . قلت يا رسول الله اذا كان القوم بعضهم في بعض قال " ان استطعت ان لا يراها احد فلا يرينها " . قال قلت يا نبي الله اذا كان احدنا خاليا قال " فالله احق ان يستحيي منه الناس " . قال ابو عيسى هذا حديث حسن .
২৭৯৪. আহমদ ইবন মানী’ (রহঃ) ..... বাহয ইবন হাকীম তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সতর কতটুকু হেফজত করব আর কতটুকু এর ছাড়ব? তিনি বললেনঃ স্ত্রী ও তোমার মালিকানাভূক্ত দাসী ছাড়া তোমার সতর হেফাযত করবে। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি কোন সম্প্রদায় পরস্পর মিলিত হয়? তিনি বললেনঃ যদি সম্ভব হয় যে কেউ যেন তোমার সতর না দেখে, তবে কাউকে সতর দেখাবে না। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! কেউ যদি একাকী থাকে? তিনি বললেনঃ লজ্জা করার ক্ষেত্রে আল্লাহ্ অধিক হকদার। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান।
হাদিস নং: ২৭৯৫
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابي النضر، مولى عمر بن عبيد الله عن زرعة بن مسلم بن جرهد الاسلمي، عن جده، جرهد قال مر النبي صلى الله عليه وسلم بجرهد في المسجد وقد انكشف فخذه فقال " ان الفخذ عورة " . قال ابو عيسى هذا حديث حسن ما ارى اسناده بمتصل .
২৭৯৫. ইবন আবূ উমর (রহঃ) ...... জারহাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জারহাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় জারহাদের উরু খোলা ছিল। তিনি বললেনঃ উরু সতরের অন্তর্ভূক্ত।
সহীহ, ইরওয়া ১/২৯৭-২৯৮, মিশকাত ৩১১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান। তবে এর সনদ মুত্তাসিল বলে আমি মনে করি না।
সহীহ, ইরওয়া ১/২৯৭-২৯৮, মিশকাত ৩১১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান। তবে এর সনদ মুত্তাসিল বলে আমি মনে করি না।