হাদিস নং: ২৫০৫
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا وكيع، عن سفيان، عن علي بن الاقمر، عن ابي حذيفة، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " ما احب اني حكيت احدا وان لي كذا وكذا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو حذيفة هو كوفي من اصحاب ابن مسعود ويقال اسمه سلمة بن صهيبة .
২৫০৫. হান্নাদ (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাকে এত এত মাল দিলেও আমি কারো ব্যঙ্গ করে নকল করা পছন্দ করি না। সহীহ, মিশকাত তাহকিক ছানী ৪৮৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ হুযায়ফা (রহঃ) হলেন কুফী এবং ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর শাগরিদ। তার নাম সালামা ইবন সুহায়বা বলে বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ হুযায়ফা (রহঃ) হলেন কুফী এবং ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর শাগরিদ। তার নাম সালামা ইবন সুহায়বা বলে বর্ণিত আছে।
হাদিস নং: ২৫০৬
সহিহ (Sahih)
حدثنا ابراهيم بن سعيد الجوهري، حدثنا ابو اسامة، حدثنا بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى، قال سىل رسول الله صلى الله عليه وسلم اى المسلمين افضل قال " من سلم المسلمون من لسانه ويده " . هذا حديث صحيح غريب من هذا الوجه من حديث ابي موسى .
২৫০৬. ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রহঃ) ..... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম মুসলিম কে? তিনি বললেনঃ যার যবান ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি সহীহ। আবূ মূসা রাদিয়াল্লাহু আনহ-এর রিওয়ায়াত হিসাবে গারীব।
হাদীসটি সহীহ। আবূ মূসা রাদিয়াল্লাহু আনহ-এর রিওয়ায়াত হিসাবে গারীব।
হাদিস নং: ২৫০৭
জাল (Fake)
حدثنا احمد بن منيع، حدثنا محمد بن الحسن بن ابي يزيد الهمداني، عن ثور بن يزيد، عن خالد بن معدان، عن معاذ بن جبل، قال قال رسول الله صلى الله عليه وسلم " من عير اخاه بذنب لم يمت حتى يعمله " . قال احمد من ذنب قد تاب منه . قال ابو عيسى هذا حديث غريب وليس اسناده بمتصل . وخالد بن معدان لم يدرك معاذ بن جبل وروي عن خالد بن معدان انه ادرك سبعين من اصحاب النبي صلى الله عليه وسلم . ومات معاذ بن جبل في خلافة عمر بن الخطاب وخالد بن معدان روى عن غير واحد من اصحاب معاذ عن معاذ غير حديث .
২৫০৭. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার কোন (মুসলিম) ভাইকে কোন গুনাহের জন্য লজ্জা দেয় তবে এই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না। মাওযূ, যইফা ১৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আহমাদ (রহঃ) বলেনঃ অর্থৎ এমন গুনাহের উপর লজ্জা দেয় যা থেকে সে তওবা করেছে। এ হাদীসটি হাসান-গারীব। এর সনদ মুত্তাসিল নয়। রাবী খালিদ ইবন মা’দান (রহঃ) মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাৎ পান নি। খালিদ ইবন মা’দান (রহঃ) বর্ণিত আছে যে, তিনি সত্তরজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম-এর সাক্ষাৎ পেয়েছেন। মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত আমলে ইন্তিকাল করেন। খালিদ ইবন মা’দান মুআয ইবন জাবাল (রাঃ) এর বহু শাগিরদ থেকে মুআয রাদিয়াল্লাহু আনহু সূত্রে বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৫০৮
যঈফ (Dai'f)
حدثنا عمر بن اسماعيل بن مجالد بن سعيد الهمداني، حدثنا حفص بن غياث، ح قال واخبرنا سلمة بن شبيب، حدثنا امية بن القاسم الحذاء البصري، حدثنا حفص بن غياث، عن برد بن سنان، عن مكحول، عن واثلة بن الاسقع، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تظهر الشماتة لاخيك فيرحمه الله ويبتليك " . قال هذا حديث حسن غريب . ومكحول قد سمع من واثلة بن الاسقع وانس بن مالك وابي هند الداري ويقال انه لم يسمع من احد من اصحاب النبي صلى الله عليه وسلم الا من هولاء الثلاثة . ومكحول شامي يكنى ابا عبد الله وكان عبدا فاعتق ومكحول الازدي بصري سمع من عبد الله بن عمر يروي عنه عمارة بن زاذان .
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن عياش، عن تميم بن عطية، قال كثيرا ما كنت اسمع مكحولا يسال فيقول ندانم .
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن عياش، عن تميم بن عطية، قال كثيرا ما كنت اسمع مكحولا يسال فيقول ندانم .
২৫০৮. উমার ইবন ইসমাঈল ইবন মুজালিদ ইবন সাঈদ হামদানী ও সালামা ইবন শাবীব (রহঃ) ...... ওয়াছিলা ইবন আশকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করবে না। তা হলে আল্লাহ তার উপরে রহম করবেন আর তোমাকে সে মুসীবতে পাকড়াও করবেন। যঈফ, মিশকাত, তাহকিক ছানী ৪৮৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। ওয়াছিলা ইবন আসকা, আনাস ইবন মালিক ও আবূ হিন্দ আদ-দারী রাদিয়াল্লাহু আনহুম থেকে মাকহূল (রহঃ) হাদীস শুনেছেন। বলা হয় যে, এ তিনজন ছাড়া আর কোন সাহাবী থেকে মাকহূল রিওয়ায়াত শুনেন নি।
মাকহূল শামী (রহঃ) এর উপনাম হল আবূ আবদুল্লাহ। তিনি দাস ছিলেন, পরে তাকে আযাদ করা হয়। পক্ষান্তরে মাকহূল আযদী (রহঃ) হলেন বাসরী (বসরার অধিবাসী) তিনি আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস শুনেছেন। আর উমারা ইবন যাযান (রহঃ) তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।
আলী ইবন হুজর (রহঃ) ... আতিয়্যা (রহঃ) থেকে বর্ণিত আছে যে, মাকহূল (রহঃ)-কে জিজ্ঞাসা করা হল অনেক সময় আমি তাকে ’’নাদানাম (জানিনা)’’ বলে উত্তর দিতে শুনেছি।

হাদিস নং: ২৫০৯
সহিহ (Sahih)
حدثنا ابو موسى، محمد بن المثنى حدثنا ابن ابي عدي، عن شعبة، عن سليمان الاعمش، عن يحيى بن وثاب، عن شيخ، من اصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال " ان المسلم اذا كان مخالطا الناس ويصبر على اذاهم خير من المسلم الذي لا يخالط الناس ولا يصبر على اذاهم " . قال ابو موسى قال ابن ابي عدي كان شعبة يرى انه ابن عمر .
২৫০৯. আবূ মূসা মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ...... জনৈক প্রবীণ সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মাঝে যিনি লোকদের সাথে মেশেন না এবং তাদের কর্তৃক কষ্ট প্রদানের উপর ধৈর্যধারণ করেন না তদাপেক্ষা উত্তম হলেন তিনি যিনি মানুষের সঙ্গে মেশেন এবং তৎকর্তৃক কষ্ট প্রদানের উপর ধৈর্যধারণ করেন। সহীহ, ইবনু মাজাহ ৪০৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৭ [আল মাদানী প্রকাশনী]
রাবী ইবন আদী (রহঃ) বলেনঃ শু’বা (রহঃ) ঐ প্রবীণ সাহাবী বলতে ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-কে মনে করনতেন।
রাবী ইবন আদী (রহঃ) বলেনঃ শু’বা (রহঃ) ঐ প্রবীণ সাহাবী বলতে ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-কে মনে করনতেন।
হাদিস নং: ২৫১০
হাসান (Hasan)
حدثنا ابو يحيى، محمد بن عبد الرحيم البغدادي حدثنا معلى بن منصور، حدثنا عبد الله بن جعفر المخرمي، هو من ولد المسور بن مخرمة عن عثمان بن محمد الاخنسي، عن سعيد المقبري، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " اياكم وسوء ذات البين فانها الحالقة " . قال ابو عيسى هذا حديث صحيح غريب من هذا الوجه . ومعنى قوله " وسوء ذات البين " . انما يعني العداوة والبغضاء وقوله " الحالقة " . يقول انها تحلق الدين .
২৫১০. আবূ ইয়াহইয়া মুহাম্মদ ইবন আবদুর রাহীম বাগদাদী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পরস্পর বিদ্বেষ সৃষ্টি থেকে বিরত থাকবে, কেননা এ-ই হল দ্বীন ধ্বংসকারী বিষয়। হাসান, মিশকাত তাহকিক ছানী ৫০৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এ হাদীসটি সহীহ। এই সূত্রে গারীব।
وَسُوءَ ذَاتِ الْبَيْنِ এর অর্থ হল পরস্পরের বিদ্বেষ ও দুশমনী।
الْحَالِقَةُএর অর্থ হল, দ্বীন ধ্বংসকারী।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এ হাদীসটি সহীহ। এই সূত্রে গারীব।
وَسُوءَ ذَاتِ الْبَيْنِ এর অর্থ হল পরস্পরের বিদ্বেষ ও দুশমনী।
الْحَالِقَةُএর অর্থ হল, দ্বীন ধ্বংসকারী।
হাদিস নং: ২৫১১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عمرو بن مرة، عن سالم بن ابي الجعد، عن ام الدرداء، عن ابي الدرداء، قال قال رسول الله صلى الله عليه وسلم " الا اخبركم بافضل من درجة الصيام والصلاة والصدقة " . قالوا بلى . قال " صلاح ذات البين فان فساد ذات البين هي الحالقة " . قال ابو عيسى هذا حديث صحيح . ويروى عن النبي صلى الله عليه وسلم انه قال " هي الحالقة لا اقول تحلق الشعر ولكن تحلق الدين " .
২৫১১. হান্নাদ (রহঃ) ...... আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (নফল) সিয়াম, সালাত (নামায) ও সাদাকা অপেক্ষাও উত্তম আমলের কথা তোমাদের বলব কি? সাহবীগণ বললেন, অবশ্যই বলুন। তিনি বললেনঃ পরস্পর সুসম্পর্ক স্থাপন করা। কেননা পরস্পর সম্পর্ক বিনষ্ট করা হল দ্বীন ধ্বংসকারী বিষয়। সহীহ, গায়াতুল মারাম ৪১৪, মিশকাত, তাহকিক ছানী ৫০৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০৯ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ এ হল মুন্ডনকারী বিষয়। আমি বলি না যে, তা মাথা মুন্ডন করে বরং তা দ্বীনকে মুন্ডন করে দেয়-বিনষ্ট করে দেয়।
এ হাদীসটি সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ এ হল মুন্ডনকারী বিষয়। আমি বলি না যে, তা মাথা মুন্ডন করে বরং তা দ্বীনকে মুন্ডন করে দেয়-বিনষ্ট করে দেয়।
হাদিস নং: ২৫১২
হাসান (Hasan)
حدثنا سفيان بن وكيع، حدثنا عبد الرحمن بن مهدي، عن حرب بن شداد، عن يحيى بن ابي كثير، عن يعيش بن الوليد، ان مولى الزبير، حدثه ان الزبير بن العوام حدثه ان النبي صلى الله عليه وسلم قال " دب اليكم داء الامم قبلكم الحسد والبغضاء هي الحالقة لا اقول تحلق الشعر ولكن تحلق الدين والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تومنوا ولا تومنوا حتى تحابوا افلا انبىكم بما يثبت ذاكم لكم افشوا السلام بينكم " . قال ابو عيسى هذا حديث قد اختلفوا في روايته عن يحيى بن ابي كثير فروى بعضهم عن يحيى بن ابي كثير عن يعيش بن الوليد عن مولى الزبير عن النبي صلى الله عليه وسلم ولم يذكروا فيه عن الزبير .
২৫১২. সুফইয়ান ইবন ওয়াকী (রহঃ) ..... যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের পূর্ববর্তী উম্মতসমূহের রোগ তোমাদের মাঝেও সংক্রমিত হবে। তা হল হিংসা ও বিদ্বেষ। এ হল মুন্ডনকারী। আমি বলি না যে, তা চুল মুন্ডন করে বরং তা দ্বীনকে মুন্ডন (ধ্বংস) করে দেয়। যাঁর হাতে প্রাণ সে সত্তার কসম, তোমরা মু’মিন না হওয়া পর্যন্ত জান্নাতে দাখেল হতে পারবে না। আর তোমরা মু’মিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালবেসেছ। এই ভালবাসা কেমন করে সুদৃঢ় হয় তা তোমাদের বলব কি? তা হল পরস্পর সালামের প্রসার ঘটাও। হাসান, তা’লীকুর রাগীব ৩/১২, ইরওয়া ২৩৮, তাখরিজু মুশকিলাতুল ফাকর ২০, গায়াতুল মারাম ৪১৪, সহিহুল আদব ১৯৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৫১৩
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن ابراهيم، عن عيينة بن عبد الرحمن، عن ابيه، عن ابي بكرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من ذنب اجدر ان يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الاخرة من البغى وقطيعة الرحم " . قال هذا حديث حسن صحيح .
২৫১৩. আলী ইবন হুজর (রহঃ) ...... আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরাতে শাস্তি সংরক্ষিত রাখার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ তা’আলা কর্তৃক শীঘ্র শাস্তি প্রদানের জন্য ব্যবিচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মত আর কোন গুনাহ নাই। সহীহ, ইবনু মাজাহ ৪২১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৫১৪
যঈফ (Dai'f)
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن المثنى بن الصباح، عن عمرو بن شعيب، عن جده عبد الله بن عمرو، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " خصلتان من كانتا فيه كتبه الله شاكرا صابرا ومن لم تكونا فيه لم يكتبه الله شاكرا ولا صابرا من نظر في دينه الى من هو فوقه فاقتدى به ونظر في دنياه الى من هو دونه فحمد الله على ما فضله به عليه كتبه الله شاكرا صابرا ومن نظر في دينه الى من هو دونه ونظر في دنياه الى من هو فوقه فاسف على ما فاته منه لم يكتبه الله شاكرا ولا صابرا " .
اخبرنا موسى بن حزام الرجل الصالح، حدثنا علي بن اسحاق، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا المثنى بن الصباح، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال هذا حديث حسن غريب ولم يذكر سويد بن نصر في حديثه عن ابيه .

২৫১৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুটি গুন এমন যার মধ্যে এ দুটি গুন পাওয়া যায় তাকে আল্লাহ তা’আলা শুকর-গুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখে নিবেন। আর যার মধ্যে এই দুটি গুন নেই তাকে তিনি শুকর-গুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখেন না। তা হল, দীনের ব্যাপারে যে ব্যক্তি তার উপরের জনের দিকে তাকায় এবং এ ক্ষেত্রে সে তার অনুস্মরণ করে। আর তার জাগতিক ব্যাপারে সে তার নিজের স্তরের দিকে তাকায় এবং এ ক্ষেত্রে আল্লাহ তাকে যে মর্যদা দিয়েছেন তজ্জন্য সে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা তাকে শুকরগুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখে নেন। যে ব্যক্তি দীনের ব্যাপারে তার নীচের স্তরের দিকে তাকায় আর জাগতিক ব্যাপারে তার উপরের স্তরের দিকে তাকায় এবং পার্থিব সম্পদ থেকে বঞ্চিত হওয়ার সে আফসোস করে আল্লাহ তাআলা তাকে শুকরগুযার ও ধৈর্যশীল হিসাবে লিখেন না। যঈফ, যঈফা ৬৩৩, ১৯২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১২ [আল মাদানী প্রকাশনী]
মূসা ইবন হিযাম (রহঃ) ... আমর ইবন শুআয়ব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহ থেকে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি গারীব। সুওয়ায়দ তার সনদে’তার পিতা থেকে’ শব্দটি উল্লেখ করেন নাই।
মূসা ইবন হিযাম (রহঃ) ... আমর ইবন শুআয়ব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহ থেকে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি গারীব। সুওয়ায়দ তার সনদে’তার পিতা থেকে’ শব্দটি উল্লেখ করেন নাই।
হাদিস নং: ২৫১৫
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، ووكيع، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فانه اجدر ان لا تزدروا نعمة الله عليكم " . هذا حديث صحيح .
২৫১৫. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (দুনিয়ার ব্যাপারে) তোমরা তোমাদের চেয়ে যে ব্যক্তি নিকৃষ্ট তার দিকে তাকাবে। তোমাদের চেয়ে যে ব্যক্তি উপরের স্তরের দিকে তার দিকে তাকাবে না। এতে তোমাদের উপর আল্লাহর যে নেয়ামতসমূহ আছে তা তুচ্ছ মনে হবে না। সহীহ, ইবনু মাজাহ ৪১৪২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
হাদিস নং: ২৫১৬
সহিহ (Sahih)
حدثنا بشر بن هلال البصري، حدثنا جعفر بن سليمان، عن سعيد الجريري، ح قال وحدثنا هارون بن عبد الله البزاز، حدثنا سيار، حدثنا جعفر بن سليمان، عن سعيد الجريري المعنى، واحد، عن ابي عثمان النهدي، عن حنظلة الاسيدي، وكان، من كتاب النبي صلى الله عليه وسلم انه مر بابي بكر وهو يبكي فقال ما لك يا حنظلة قال نافق حنظلة يا ابا بكر نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالنار والجنة كانا راى عين فاذا رجعنا الى الازواج والضيعة نسينا كثيرا . قال فوالله انا لكذلك انطلق بنا الى رسول الله صلى الله عليه وسلم . فانطلقنا فلما راه رسول الله صلى الله عليه وسلم قال " ما لك يا حنظلة " . قال نافق حنظلة يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة كانا راى عين فاذا رجعنا عافسنا الازواج والضيعة ونسينا كثيرا . قال فقال رسول الله صلى الله عليه وسلم " لو تدومون على الحال الذي تقومون بها من عندي لصافحتكم الملاىكة في مجالسكم وفي طرقكم وعلى فرشكم ولكن يا حنظلة ساعة وساعة وساعة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৫১৬. বিশর ইবন হিলাল বাসরী ও হারূন ইবন আবদুল্লাহ বাযযায (রহঃ) ... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যতম লিপিকার হানযালা উসায়দী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একদিন কাঁদতে কাঁদতে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হানযালা, কি হয়েছে তোমার?
তিনি বললেনঃ হে আবূ বকর, হানযালা তো মুনাফিক হয়ে গেছে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে থাকি আর তিনি যখন আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করে নসীহত করেন তখন মনে হয় যেন সেগুলো চোখের সামনে ভাসছে। কিন্তু যখন তাঁর নিকট থেকে আমরা ফিরে আসি আর স্ত্রী-পুত্র ও বিষয়-সম্প-এর ধান্দায় পড়ে যাই তখন ভুলে যাই অনেক কিছুই।
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর কসম, আমাদের অবস্থাও তো এরূপই। আমাদের নিয়ে চল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাই। অনন্তর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বললেনঃ হানযালা, কি হয়েছে তোমার?
তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহঃ হানযালা তো মুনাফিক হয়ে গেছে। আমরা যখন আপনার কাছে থাকি আর জান্নাত-জাহান্নামের কথা বলে যখন আপনি আমাদের নসীহত করেন তখন মনে হয় এগুলো যেন চোখের সামনে ভাসছে। কিন্তু যখন আপনার এখান থেকে ফিরে আসি আর স্ত্রী পুত্র ও বিষয় সম্পদ-এর রোযগারের ধান্দায় পড়ি তখন তো অনেক কিছুই আমরা ভুলে যাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হয় সবসময়ই যদি তোমাদের সে অবস্থা থাকত তবে তোমাদের মজলিসসমূহে, তোমাদের বিছানায়, তোমাদের পথে-ঘাটে ফিরিশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানযালা, সে অবস্থা কখনো কখনো হয়। সহীহ, ইবনু মাজাহ ৪২৩৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৫১৭
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن شعبة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " لا يومن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه " . قال هذا حديث صحيح .
২৫১৭. সুওয়ায়াদ ইবন নাসর (রহঃ) .... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মু’মিন হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে। সহীহ, ইবনু মাজাহ ৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান সহীহ।
হাদিস নং: ২৫১৮
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا ليث بن سعد، وابن، لهيعة عن قيس بن الحجاج، قال وحدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا ابو الوليد، حدثنا ليث بن سعد، حدثني قيس بن الحجاج المعنى، واحد، عن حنش الصنعاني، عن ابن عباس، قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال " يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله واعلم ان الامة لو اجتمعت على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على ان يضروك بشيء لم يضروك الا بشيء قد كتبه الله عليك رفعت الاقلام وجفت الصحف " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৫১৮. আহমাদ ইবন মুহাম্মদ ইবন মূসা ও আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ...... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (আরোহী) ছিলাম। তিনি বললেনঃ ওহে বালক, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর (বিধানসমূহের) হিফাযত করবে। তিনি তোমার হিফাযত করবেন; আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখবে তাঁকে তোমার সামনে পাবে। যখন কিছু চাবে তখন আল্লাহর কাছেই চাবে, যখন সাহায্য চাবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাবে। জেনে রাখ, সমস্ত উম্মতও যদি তোমার উপকার করতে একত্রিত হয়ে যায় তবে আল্লাহ যা তোমার তকদীরে লিখে রেখেছেন তা ছাড়া কোন উপকার তারা তোমার করতে পারবে না। আর সব উম্মত যদি তোমার কোন ক্ষতি করতে একত্রিত হয়ে যায় তবে তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা লিখে রেখছেন তা ছাড়া তোমার কোন ক্ষতি তারা করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে আর লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে। সহীহ, মিশকাত ৫৩০২, যিলালুল জান্নাত ৩১৬-৩১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৫১৯
হাসান (Hasan)
حدثنا ابو حفص، عمرو بن علي حدثنا يحيى بن سعيد القطان، حدثنا المغيرة بن ابي قرة السدوسي، قال سمعت انس بن مالك، يقول قال رجل يا رسول الله اعقلها واتوكل او اطلقها واتوكل قال " اعقلها وتوكل " . قال عمرو بن علي قال يحيى وهذا عندي حديث منكر . قال ابو عيسى وهذا حديث غريب من حديث انس لا نعرفه الا من هذا الوجه وقد روي عن عمرو بن امية الضمري عن النبي صلى الله عليه وسلم نحو هذا .
২৫১৯. আবূ হাফস আমর ইবন আলী (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ, উট বেধে রেখে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে দিয়ে তাওয়াক্কুল করব? তিনি বললেনঃ বেঁধে রেখে তাওয়াক্কুল করবে। হাসান, তাখরিজুল মুশকিলাহ ২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৭ [আল মাদানী প্রকাশনী]
আমর ইবন আলী (রহঃ) বলেন, ইয়াহইয়া (রহঃ) বলেছেনঃ আমার মতে এ হাদীসটি মুনকার। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমর ইবন উমায়্যা যামরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।

হাদিস নং: ২৫২০
সহিহ (Sahih)
حدثنا ابو موسى الانصاري، حدثنا عبد الله بن ادريس، حدثنا شعبة، عن بريد بن ابي مريم، عن ابي الحوراء السعدي، قال قلت للحسن بن علي ما حفظت من رسول الله صلى الله عليه وسلم قال حفظت من رسول الله صلى الله عليه وسلم " دع ما يريبك الى ما لا يريبك فان الصدق طمانينة وان الكذب ريبة " . وفي الحديث قصة . قال وابو الحوراء السعدي اسمه ربيعة بن شيبان . قال وهذا حديث حسن صحيح .
حدثنا بندار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن بريد، فذكر نحوه .
حدثنا بندار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن بريد، فذكر نحوه .
২৫২০. আবূ মূসা আনসারী (রহঃ) .... আবুল হাওরা সা’দী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু-কে বললামঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কি বিষয় স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছি যে, যাতে তোমার দ্বিধা আছে তা পরিত্যাগ করে যাতে তোমার দ্বিধা নাই তা গ্রহণ কর। সত্য হল প্রশান্তি আর মিথ্যা হল দ্বিধা।
সহীহ, ইরওয়া ১২,২০৭৪, আযাযিল ১৭৯, আর রাওযুন নাযীর ১২৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে, হাদীসটি সহীহ। আবুল হাওরা সা’দী (রহঃ) এর নাম হল রাবীআ ইবন শায়বান। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... বুরায়দ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

হাদিস নং: ২৫২১
যঈফ (Dai'f)
حدثنا زيد بن اخزم الطاىي البصري، حدثنا ابراهيم بن ابي الوزير، حدثنا عبد الله بن جعفر المخرمي، عن محمد بن عبد الرحمن بن نبيه، عن محمد بن المنكدر، عن جابر، قال ذكر رجل عند النبي صلى الله عليه وسلم بعبادة واجتهاد وذكر عنده اخر برعة فقال النبي صلى الله عليه وسلم " لا تعدل بالرعة " . وعبد الله بن جعفر هو من ولد المسور بن مخرمة وهو مدني ثقة عند اهل الحديث . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه .
২৫২১. যায়দ ইবন আখযাম তায়ী বাসরী (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জনৈক ব্যক্তির ইবাদত ও মুজাহাদার কথা এবং আরো কজনের ফরহেযকারীর কথা আলোচনা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পরহেযগারীর সমান কিছু নয়। যঈফ, যঈফা ৪৮১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১৯ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবদুল্লাহ ইবন জা’ফর (রহঃ) হলেন মিসওয়ার ইবন মাখরামা (রহঃ) এর বংশধর। তিনি মাদানী, হাদীস বিশেষজ্ঞদের কাছে বিশ্বস্ত। এ হাদিসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
রাবী আবদুল্লাহ ইবন জা’ফর (রহঃ) হলেন মিসওয়ার ইবন মাখরামা (রহঃ) এর বংশধর। তিনি মাদানী, হাদীস বিশেষজ্ঞদের কাছে বিশ্বস্ত। এ হাদিসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৫২২
যঈফ (Dai'f)
حدثنا هناد، وابو زرعة وغير واحد قالوا اخبرنا قبيصة، عن اسراىيل، عن هلال بن مقلاص الصيرفي، عن ابي بشر، عن ابي واىل، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اكل طيبا وعمل في سنة وامن الناس بواىقه دخل الجنة " . فقال رجل يا رسول الله ان هذا اليوم في الناس لكثير . قال " وسيكون في قرون بعدي " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه من حديث اسراىيل .
حدثنا عباس الدوري، حدثنا يحيى بن ابي بكير، عن اسراىيل، بهذا الاسناد نحوه . وسالت محمد بن اسماعيل عن هذا الحديث، فلم يعرفه الا من حديث اسراىيل ولم يعرف اسم ابي بشر .
حدثنا عباس الدوري، حدثنا يحيى بن ابي بكير، عن اسراىيل، بهذا الاسناد نحوه . وسالت محمد بن اسماعيل عن هذا الحديث، فلم يعرفه الا من حديث اسراىيل ولم يعرف اسم ابي بشر .
২৫২২. হান্নাদ, আবূ যুরআ প্রমুখ (রহঃ) .... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি হালাল খাদ্য আহার করে, সুন্নাত অনুসারে আমল করে এবং এবং যার নিপীড়ন থেকে লোকেরা নিরাপদ থাকে সে জান্নাতে দাখেল হবে। জনৈক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ, এ ধরণের লোক তো বর্তমানে অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার পরবর্তী যুগেও এমন লোক হবে।
যঈফ, মিশকাত ১৭৮, তা’লীকুর রাগীব ১/৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। ইসরাঈল (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্বাস ইবন মুহাম্মদ (রহঃ) ... হিলাল ইবন মিকলাস (রহঃ) থেকে কাবীসা-ইসরাঈল (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে।

হাদিস নং: ২৫২৩
হাসান (Hasan)
حدثنا عباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد، حدثنا سعيد بن ابي ايوب، عن ابي مرحوم عبد الرحيم بن ميمون، عن سهل بن معاذ بن انس الجهني، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " من اعطى لله ومنع لله واحب لله وابغض لله وانكح لله فقد استكمل ايمانه " . قال ابو عيسى هذا حديث حسن .
২৫২৩. আব্বাস দূরী (রহঃ) .... সাহল ইবন মুআয জুহানী তার পিতা মুআয যুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করে এবং আল্লাহর উদ্দেশ্যেই মানা করে, আল্লাহর উদ্দেশ্যেই ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা পোষণ করে, আল্লাহর উদ্দেশ্যেই বিয়ে-সাদী করে, সে তার ঈমান পরিপূর্ণ করল। হাসান, সহিহাহ ১/১১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান।
হাদিস নং: ২৫২৪
সহিহ (Sahih)
حدثنا عباس الدوري، قال: حدثنا عبيد الله بن موسى، قال: اخبرنا شيبان، عن فراس، عن عطية، عن ابي سعيد الخ دري، عن النبي صلى الله عليه وسلم قال: اول زمرة تدخل الجنة على صورة القمر ليلة البدر، والثانية على لون احسن كوكب دري في السماء، لكل رجل منهم زوجتان على كل زوجة سبعون حلة يبدو مخ ساقها من وراىها
هذا حديث حسن صحيح
هذا حديث حسن صحيح
২৫২৪. আব্বাস দূরী (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের রূপ হবে পূর্ণিমার পূর্ণ চন্দ্রের ন্যায়; দ্বিতীয় দলটির রং হবে আকাশের উজ্জল নক্ষত্র থেকেও সুন্দর; তাদের প্রত্যেক পুরুষের জন্য থাকবে দু’জন স্ত্রী। প্রত্যেক স্ত্রীর পরনে থাকবে ৭০টি জোড়া, যার উপর থেকে তার পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে। সহীহ, সহিহাহ ১৭৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।