অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
স্বাস্থ্য ও অবসর এমন দু'টো নিয়ামত যাতে বহু লোক ধোকায় নিপতিত।
মোট ১১১ টি হাদিস
হাদিস নং: ২৩৩৮
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي السفر، عن عبد الله بن عمرو، قال مر علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نعالج خصا لنا فقال " ما هذا " . فقلنا قد وهى فنحن نصلحه . قال " ما ارى الامر الا اعجل من ذلك " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو السفر اسمه سعيد بن يحمد ويقال ابن احمد الثوري .
২৩৩৮. হান্নাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা তখন আমাদের একটি বাশের ঘর ঠিক করছিলাম, তিনি বললেনঃ এ কি করছ? আমরা বললামঃ ঘরটি দুর্বল হয়ে পড়েছিল, তাই আমরা এটি ঠিক করছি। তিনি বললেনঃ পরমায়ূ তো এর চেয়েও দ্রুত আগমনকারী। সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৫২৭৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবুস সাফার-এর নাম হল সাঈদ ইবন মুহাম্মদ। তাঁকে ইবন আহমাদ ছাওরীও বলা হয় থাকে।
হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবুস সাফার-এর নাম হল সাঈদ ইবন মুহাম্মদ। তাঁকে ইবন আহমাদ ছাওরীও বলা হয় থাকে।
হাদিস নং: ২৩৩৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا الحسن بن سوار، حدثنا ليث بن سعد، عن معاوية بن صالح، ان عبد الرحمن بن جبير بن نفير، حدثه عن ابيه، عن كعب بن عياض، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان لكل امة فتنة وفتنة امتي المال " . قال ابو عيسى هذا حديث صحيح غريب انما نعرفه من حديث معاوية بن صالح .
২৩৩৯. আহমাদ ইবন মানী’ (রহঃ) ...... কা’ব ইবন ইয়ায রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে। আমার উম্মতের ফিতনা হল ধন-সম্পদ। সহীহ, সহিহাহ ৫৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ-গারীব। মুআবিয়া ইবন সালিহ (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই এটিকে আমরা জানি।
হাদীসটি হাসান-সহীহ-গারীব। মুআবিয়া ইবন সালিহ (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই এটিকে আমরা জানি।
হাদিস নং: ২৩৪০
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن ابي زياد، حدثنا يعقوب بن ابراهيم بن سعد، حدثنا ابي، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كان لابن ادم واديا من ذهب لاحب ان يكون له ثانيا ولا يملا فاه الا التراب ويتوب الله على من تاب " . وفي الباب عن ابى بن كعب وابي سعيد وعاىشة وابن الزبير وابي واقد وجابر وابن عباس وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه .
২৩৪০. আবদুল্লাহ ইবন যিয়াদ (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে তবে অবশ্যই সে দ্বিতীয় আরেকটি চাইবে। মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না। আর যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সহীহ, তাখরিজ মুশকিলাতুল ফাকরী ১৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উবাই ইবন কা’ব, আবূ সাঈদ, আয়িশা, ইবনুয যুবায়র, আবূ ওয়াকিদ, জাবির, ইবন আব্বাস এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদিসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
এই বিষয়ে উবাই ইবন কা’ব, আবূ সাঈদ, আয়িশা, ইবনুয যুবায়র, আবূ ওয়াকিদ, জাবির, ইবন আব্বাস এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদিসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
হাদিস নং: ২৩৪১
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن عجلان، عن القعقاع بن حكيم، عن ابي صالح، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " قلب الشيخ شاب على حب اثنتين طول الحياة وكثرة المال " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৪১. কুতায়বা (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধের মন দু’টো বিষয়ের ভালবাসায় যুবকঃ দীর্ঘ জীবন এবং সম্পদের আধিক্য। হাসান সহীহ, ইবনু মাজাহ ৪২৩৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৪২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن قتادة، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم قال " يهرم ابن ادم ويشب منه اثنتان الحرص على العمر والحرص على المال " . قال ابو عيسى هذا حديث صحيح .
২৩৪২. কুতায়বা (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদম সন্তানের বয়স বাড়ে কিন্তু তাতে দু’টি বিষয় জোওয়ান হয়, জীবনের লোভ এবং সম্পদের মোহ। সহীহ, ইবনু মাজাহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৯ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৩৪৩
যঈফ (Dai'f)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا محمد بن المبارك، حدثنا عمرو بن واقد، حدثنا يونس بن حلبس، عن ابي ادريس الخولاني، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " الزهادة في الدنيا ليست بتحريم الحلال ولا اضاعة المال ولكن الزهادة في الدنيا ان لا تكون بما في يديك اوثق مما في يدى الله وان تكون في ثواب المصيبة اذا انت اصبت بها ارغب فيها لو انها ابقيت لك " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وابو ادريس الخولاني اسمه عاىذ الله بن عبد الله . وعمرو بن واقد منكر الحديث .
২৩৪৩. আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ...... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হালাল বস্তকে হারাম করা এবং সম্পদ বিনষ্ট করার নাম দুনিয়া বিমুখিতা নয় বরং দুনিয়া বিমুখিতা হল আল্লাহর হাতে যা আছে এর তুলনায় তোমার হাতে যা আছে তার উপর বেশী নির্ভরশীল হবে না আর কোন মুসীবতে নিপতিত হলে এর ছওয়াবের আশার তুলনায় মুসীবতে নিপতিত না হওয়াটা তোমার কাছে প্রিয়তর হবে না। খুবই দুর্বল, ইবনু মাজাহ ৪১০০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ ইদরীস খাওলানী (রহঃ)-এর নাম হল আইযুল্লাহ ইবন আবদুল্লাহ। বর্ণনাকারী আমর ইবন ওয়াকিদ হাদীস বর্ণনার ক্ষেত্রে মুনকার।
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ ইদরীস খাওলানী (রহঃ)-এর নাম হল আইযুল্লাহ ইবন আবদুল্লাহ। বর্ণনাকারী আমর ইবন ওয়াকিদ হাদীস বর্ণনার ক্ষেত্রে মুনকার।
হাদিস নং: ২৩৪৪
যঈফ (Dai'f)
حدثنا عبد بن حميد، حدثنا عبد الصمد بن عبد الوارث، حدثنا حريث بن الساىب، قال سمعت الحسن، يقول حدثني حمران بن ابان، عن عثمان بن عفان، ان النبي صلى الله عليه وسلم قال " ليس لابن ادم حق في سوى هذه الخصال بيت يسكنه وثوب يواري عورته وجلف الخبز والماء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وهو حديث الحريث بن الساىب . وسمعت ابا داود سليمان بن سلم البلخي يقول قال النضر بن شميل جلف الخبز يعني ليس معه ادام .
২৩৪৪. আবদ ইবন হুমায়দ (রহঃ) .... উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই কয়টা বস্ত ছাড়া আর কিছুতেই আদম সন্তানের কোন হক নাইঃ একটি ঘর যাতে সে বসবাস করে, এতটুকু কাপড় যা দিয়ে সে তার সতর ঢাকে। এক টুকরা তরকারীহীন রুটি আর পানি। যঈফ, যঈফা ১০৬৩, নাকদুল কাত্তানী (পৃঃ ২২), তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪১ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্রে হাদীসটি হাসান-সহীহ। এটি হল হুয়ায়ছ ইবনুস সাইব (রহঃ) এর রিওয়ায়াত। (রাবী বলেন) আমি আবূ দাউদ সুলায়মান ইবন সালম বালগী (রহঃ)-কে বলতে শুনেছি যে, নাযর ইবন সুমায়ল বলেছেনঃجِلْفُ الْخُبْزِ এর অর্থ হল তরকারীহীন রুটি।

হাদিস নং: ২৩৪৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وهب بن جرير، حدثنا شعبة، عن قتادة، عن مطرف، عن ابيه، انه انتهى الى النبي صلى الله عليه وسلم وهو يقول : (الهاكم التكاثر ) قال " يقول ابن ادم مالي مالي وهل لك من مالك الا ما تصدقت فامضيت او اكلت فافنيت او لبست فابليت " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৪৫. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... মুতাররিফ তার পিতা আবদুল্লাহ (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুরূপে বর্ণিত। তিনি বলেছেন সম্পদের আধিক্য মোহ তোমাদের গাফলতাচ্ছন্ন করে রেখেছে। আদম সন্তান বলে, আমার মাল আমার মাল। অথচ তুমি যা সাদকা করে আল্লাহর কাছে জমা করে রাখলে বা খেয়ে শেষ করে দিলে বা পরিধান করে পুরান করে দিলে তাছাড়া তোমার মাল বলতে কিছু আছে কি? সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৪৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عمر بن يونس، - هو اليمامي حدثنا عكرمة بن عمار، حدثنا شداد بن عبد الله، قال سمعت ابا امامة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " يا ابن ادم انك ان تبذل الفضل خير لك وان تمسكه شر لك ولا تلام على كفاف وابدا بمن تعول واليد العليا خير من اليد السفلى " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وشداد بن عبد الله يكنى ابا عمار .
২৩৪৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আদম সন্তান, তুমি যদি প্রয়োজনাতিরিক্ত আল্লাহর পথে ব্যয় করে ফেল তবে তা তোমার জন্য উত্তম কিন্তু তা যদি জমা করে রাখ তবে তা তোমার জন্য অকল্যাণকর। তবে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু যদি জমা করে রাখ তবে তাতে কোন দোষ নেই। ব্যায়ের ক্ষেত্রে যাদের খোরপোষ তোমার যিম্মায় রয়েছে তাদের থেকে শুরু করবে। উপরের হাত নীচের হাত থেকে উত্তম। সহীহ, ইরওয়া ৩/৩১৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। শাদ্দাদ ইবন আবদুল্লাহর উপনাম হল আবূ আম্মার।
হাদীসটি হাসান-সহীহ। শাদ্দাদ ইবন আবদুল্লাহর উপনাম হল আবূ আম্মার।
হাদিস নং: ২৩৪৭
সহিহ (Sahih)
حدثنا علي بن سعيد الكندي، حدثنا ابن المبارك، عن حيوة بن شريح، عن بكر بن عمرو، عن عبد الله بن هبيرة، عن ابي تميم الجيشاني، عن عمر بن الخطاب، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو انكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح لا نعرفه الا من هذا الوجه . وابو تميم الجيشاني اسمه عبد الله بن مالك .
২৩৪৭. আলী ইবন সাঈদ কিন্দী (রহঃ) ...... উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারতে তবে তোমরাও অবশ্যই রিযক পেতে যেমন পাখিরা রিযক পেয়ে থাকে। ওরা সকালে খালি পেটে যায় বের হয়ে আর বিকালে ফিরে আসে ভরপেটে।
সহীহ, ইবনু মাজাহ ৪১৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ তামীম জায়শানী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবন মালিক।
সহীহ, ইবনু মাজাহ ৪১৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ তামীম জায়শানী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবন মালিক।
হাদিস নং: ২৩৪৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو داود الطيالسي، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس بن مالك، قال كان اخوان على عهد النبي صلى الله عليه وسلم فكان احدهما ياتي النبي صلى الله عليه وسلم والاخر يحترف فشكا المحترف اخاه الى النبي صلى الله عليه وسلم فقال " لعلك ترزق به " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৪৮. মুহাম্মমদ ইবন বাশশার (রহঃ) .... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুই ভাই ছিলেন, তার একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসতেন, থাকতেন। আর অপর জন উপার্জন করতেন। উপার্জনকারী ভাইটি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অপর ভাইটির বিরুদ্ধে অভিযোগ করে। তখন তিনি বললেনঃ হয়ত এর ওয়াসীলায়ই তুমি রিযক পাচ্ছ।
সহীহ, মিশকাত ৫৩০৮, সহিহাহ ২৭৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, মিশকাত ৫৩০৮, সহিহাহ ২৭৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৩৪৯
হাসান (Hasan)
حدثنا عمرو بن مالك ومحمود بن خداش البغدادي قالا حدثنا مروان بن معاوية حدثنا عبد الرحمن بن ابي شميلة الانصاري عن سلمة بن عبيد الله بن محصن الخطمي عن ابيه وكانت له صحبة قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم امنا في سربه معافى في جسده عنده قوت يومه فكانما حيزت له الدنيا قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث مروان بن معاوية وحيزت جمعت حدثنا بذلك محمد بن اسمعيل حدثنا الحميدي حدثنا مروان بن معاوية نحوه وفي الباب عن ابي الدرداء
২৩৪৯. আমর ইবন মালিক ও মাহমূদ ইবন খিদাশ বাগদাদী (রহঃ) ..... সালামা ইবন উবায়দুল্লাহ ইবন মিহসান খাৎমী তৎ পিতা উবায়দুল্লাহ ইবন মিহসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার পরিজন নিয়ে নিরাপদে প্রভাত হয়, তার শরীর যদি হয় সুস্থ আর তার কাছে থাকে এই দিনের ক্ষুন্নিবৃত্তির মত খাবার তবে তার জন্য সারা পৃথিবীই যেন একত্রিত হয়ে গেল। হাসান, ইবনু মাজাহ ৪১৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মারওয়ান ইবন মুআবিয়া (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।حِيزَتْ অর্থ একত্রিত হল। মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... মারওয়ান ইবন মুআবিয়া (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই বিষয়ে আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৩৫০
যঈফ (Dai'f)
اخبرنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن يحيى بن ايوب، عن عبيد الله بن زحر، عن علي بن يزيد، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، عن النبي صلى الله عليه وسلم قال " ان اغبط اولياىي عندي لمومن خفيف الحاذ ذو حظ من الصلاة احسن عبادة ربه واطاعه في السر وكان غامضا في الناس لا يشار اليه بالاصابع وكان رزقه كفافا فصبر على ذلك " . ثم نفض بيده فقال " عجلت منيته قلت بواكيه قل تراثه " .
وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " عرض على ربي ليجعل لي بطحاء مكة ذهبا قلت لا يا رب ولكن اشبع يوما واجوع يوما او قال ثلاثا او نحو هذا فاذا جعت تضرعت اليك وذكرتك واذا شبعت شكرتك وحمدتك " . قال هذا حديث حسن . وفي الباب عن فضالة بن عبيد . والقاسم هذا هو ابن عبد الرحمن ويكنى ابا عبد الرحمن وهو مولى عبد الرحمن بن خالد بن يزيد بن معاوية وهو شامي ثقة وعلي بن يزيد ضعيف الحديث ويكنى ابا عبد الملك .

২৩৫০. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার বন্ধুদের মাঝে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় হল সে মু’মিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা এবং যে বক্তি সালাতের স্বাদের অধিকারী। সে সুন্দরভাবে তার প্রভূর ইবাদত করে, গোপনেও তাঁর ফরমাবরদারী করে। মানুষের মাঝে তার কোন প্রসিদ্ধি নেই, অঙ্গুলি ইশারা করা হয় না তার দিকে। তার রিযক হল তার প্রয়োজন মত। আর এর উপরই সে সবর করে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে বললেন শীঘ্র তার মৃত্যু হয়, তার জন্য ক্রন্দনকারীর সংখ্যা হয় কম আর তার মীরাছও হয় সামান্য। যঈফ, মিশকাত, তাহকিক ছানী ৫১৮৯
উক্ত সূত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমার মক্কার বুতহা অর্থাৎ বালুকাময় অঞ্চল স্বর্ণে পরিণত করে দিতে আল্লাহ আমার কাছে প্রস্তাব করেছিলেন। কিন্তু আমি বললামঃ হে আমার রব না, তা নয়। বরং একদিন পরিতৃপ্তিসহ আহার করব আরেক দিন উপোস থাকব। এই কথাটি তিনি তিনবার বা তদ্রুপ বলেছেন। যখন ক্ষুধার্ত হবে তোমার কাছেই কাকুতি-মিনতি করব তোমারই স্মরণ করব আর যখন পরিতৃপ্তিসহ আহার করতে পারব তখন তোমার শোকর করব, তোমারই হামদ করব। যঈফ, মিশকাত, তাহকিক ছানী ৫১৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
বর্ণনাকারী কাসিম হলেন ইবন আবদুর রহমান। তার উপনাম হল আবূ আবদুর রহমান। তিনি হলেন, আবদুর রহমান ইবন খালিদ ইবন ইয়াযিদ ইবন মুআবিয়া-এর মাওলা। তিনি শামবাসী নির্ভরযোগ্য রাবী। রাবী আলী ইবন ইয়াযীদ হাদীসের ক্ষেত্রে যঈফ। তাঁর উপনাম হল আবূ আবদুল মালিক।

হাদিস নং: ২৩৫১
সহিহ (Sahih)
حدثنا العباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا سعيد بن ابي ايوب، عن شرحبيل بن شريك، عن ابي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو، ان رسول الله صلى الله عليه وسلم قال " قد افلح من اسلم وكان رزقه كفافا وقنعه الله " . قال هذا حديث حسن صحيح .
২৩৫১. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সেই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি ইসলাম কবূল করেছে এবং প্রয়োজন পরিমাণ রিযক পেয়েছে আর আল্লাহ তাকে অল্পে তুষ্টি দান করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৪১৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫২
সহিহ (Sahih)
حدثنا العباس بن محمد الدوري، حدثنا عبد الله بن يزيد المقرى، اخبرنا حيوة بن شريح، اخبرني ابو هانى الخولاني، ان ابا علي، عمرو بن مالك الجنبي اخبره عن فضالة بن عبيد، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " طوبى لمن هدي الى الاسلام وكان عيشه كفافا وقنع " . قال وابو هانى اسمه حميد بن هانى . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৫২. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ...... ফাযালা ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কতই না সৌভাগ্যবান সেই লোক যাকে দান করা হয়েছে ইসলামের হেদায়েত। তার জীবিকা হল প্রয়োজন মত আর ততটুকুতেই সে থাকে তুষ্ট। সহীহ, তা’লিকুর রাগীব ২/১১, সহিহাহ ১৫০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪৯ [আল মাদানী প্রকাশনী]
আবূ হানী খাওলানী (রহঃ) এর নাম হল হুমায়দ ইবন হানী। হাদীসটি হাসান-সহীহ।
আবূ হানী খাওলানী (রহঃ) এর নাম হল হুমায়দ ইবন হানী। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫৩
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمرو بن نبهان بن صفوان الثقفي البصري، حدثنا روح بن اسلم، حدثنا شداد ابو طلحة الراسبي، عن ابي الوازع، عن عبد الله بن مغفل، قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله والله اني لاحبك . فقال " انظر ماذا تقول " . قال والله اني لاحبك . فقال " انظر ماذا تقول " . قال والله اني لاحبك . ثلاث مرات فقال " ان كنت تحبني فاعد للفقر تجفافا فان الفقر اسرع الى من يحبني من السيل الى منتهاه " .
حدثنا نصر بن علي، حدثنا ابي، عن شداد ابي طلحة، نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو الوازع الراسبي اسمه جابر بن عمرو وهو بصري .
حدثنا نصر بن علي، حدثنا ابي، عن شداد ابي طلحة، نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو الوازع الراسبي اسمه جابر بن عمرو وهو بصري .
২৩৫৩. মুহাম্মদ ইবন আমর ইবন নাবহান ইবন সাফওয়ান ছাকাফী বাসরী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি লোকটিকে বললেনঃ দেখ, কি বলছ?
লোকটি তিনবার বললঃ আল্লাহর কসম আমি তো অবশ্যই আপনাকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যদি আমাকেই ভালবাসে থাক তবে দারিদ্রের জন্য বর্ম প্রস্তুত করে নাও। কেননা, পানির ঢল যেমন তার শেষ প্রান্ত পর্যন্ত ধেয়ে চলে আমাকে যে ভালবাসে তার দিকে দারিদ্র আরো দ্রুত ধেয়ে আসে।
নাসর ইবন আলী (রহঃ) ... শাদ্দাদ ইবন তালহা (রহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। আবুল ওয়াযি’ রাসিবী (রহঃ)-এর নাম হল জাবির ইবন আমর। ইনি হলেন বসরাবাসী।
যঈফ, যঈফা ১৬৮১, যঈফ জামে’ আস-সগীর ১২৯৭

হাদিস নং: ২৩৫৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن موسى البصري، حدثنا زياد بن عبد الله، عن الاعمش، عن عطية، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " فقراء المهاجرين يدخلون الجنة قبل اغنياىهم بخمسماىة سنة " . وفي الباب عن ابي هريرة وعبد الله بن عمرو وجابر . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
২৩৫৪. মুহাম্মদ ইবন মূসা বাসরী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্র মুহাজিরগণ ধনীদের পাঁচশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। সহীহ, ইবনু মাজাহ ৪১২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, তবে এ সূত্রে গারীব।
এই বিষয়ে আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান, তবে এ সূত্রে গারীব।
হাদিস নং: ২৩৫৫
সহিহ (Sahih)
حدثنا عبد الاعلى بن واصل الكوفي، حدثنا ثابت بن محمد العابد الكوفي، حدثنا الحارث بن النعمان الليثي، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم قال " اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين يوم القيامة " . فقالت عاىشة لم يا رسول الله قال " انهم يدخلون الجنة قبل اغنياىهم باربعين خريفا يا عاىشة لا تردي المسكين ولو بشق تمرة يا عاىشة احبي المساكين وقربيهم فان الله يقربك يوم القيامة " . قال ابو عيسى هذا حديث غريب .
২৩৫৫. আবদুল আ’লা ইবন নওয়াসীল কুফী (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমাকে তুমি মিসকীন হিসাবে জীবীত রাখ, মিসকীন হিসাবেই মৃত্যু দাও এবং কিয়ামত দিবসে মিসকীনদের দলভুক্ত করেই আমার হাশর কর। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ কারণ, তারাতো ধনীদের চল্লিশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। হে আয়িশা, কোন মিসকীনকে ফিরিয়ে দিওনা। একটি খেজুরের অংশ হলেও তাকে দিও। হে আয়িশা, মিসকীনদের ভালবাসবে এবং তাদেরকে তুমি তোমার নৈকট্যে রাখবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার নৈকট্যে স্থান দিবেন। সহীহ, ইবনু মাজাহ ৪১২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
হাদিস নং: ২৩৫৬
হাসান (Hasan)
حدثنا محمود بن غيلان، حدثنا قبيصة، حدثنا سفيان، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يدخل الفقراء الجنة قبل الاغنياء بخمسماىة عام نصف يوم " . قال هذا حديث حسن صحيح .
২৩৫৬. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্রগণ ধনীদের পাঁচশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। এই পাঁচশ বছর হল আখিরাতের এক দিনের অর্ধেক। হাসান সহীহ, ইবনু মাজাহ ৪১২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৫৭
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا المحاربي، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يدخل فقراء المسلمين الجنة قبل اغنياىهم بنصف يوم وهو خمسماىة عام " . وهذا حديث صحيح .
২৩৫৭. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দরিদ্র মুসলিমগন ধনীদের অর্ধেক দিন পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। আর এই অর্ধেকদিন হল পাঁচশ বছরের সমান। হাসান সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।