অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
স্বাস্থ্য ও অবসর এমন দু'টো নিয়ামত যাতে বহু লোক ধোকায় নিপতিত।
মোট ১১১ টি হাদিস
হাদিস নং: ২৩০৭
সহিহ (Sahih)
حدثنا صالح بن عبد الله، وسويد بن نصر، قال صالح حدثنا وقال، سويد اخبرنا عبد الله بن المبارك، عن عبد الله بن سعيد بن ابي هند، عن ابيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ " .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبد الله بن سعيد بن ابي هند، عن ابيه، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال وفي الباب عن انس بن مالك . وقال هذا حديث حسن صحيح . ورواه غير واحد عن عبد الله بن سعيد بن ابي هند فرفعوه واوقفه بعضهم عن عبد الله بن سعيد بن ابي هند .

২৩০৭. সালিহ ইবন আবদুল্লাহ এবং সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটো নিয়ামত এমন যে দুটোর বিষয়ে বহু লোক ধোকায় নিপতিত- স্বাস্থ্য এবং অবসর। সহীহ, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৪ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এ বিষয়ে আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। একাধিক রাবী এটিকে আবদুল্লাহ ইবন সাঈত ইবন আবূ হিনদ (রহঃ) এর বরাতে রিওয়ায়াত করেছেন। কেউ কেউ মারফূরূপে এবং কতকে মাওকুফরূপে এটির বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৩০৮
হাসান (Hasan)
حدثنا بشر بن هلال الصواف البصري، حدثنا جعفر بن سليمان، عن ابي طارق، عن الحسن، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من ياخذ عني هولاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن " . فقال ابو هريرة فقلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا وقال " اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مومنا واحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فان كثرة الضحك تميت القلب " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث جعفر بن سليمان . والحسن لم يسمع من ابي هريرة شيىا هكذا روي عن ايوب ويونس بن عبيد وعلي بن زيد قالوا لم يسمع الحسن من ابي هريرة . وروى ابو عبيدة الناجي عن الحسن هذا الحديث قوله ولم يذكر فيه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
২৩০৮. বিশর ইবন হিলাল সাওওয়াফ (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কে আমার নিকট থেকে এই বিষয়গুলি গ্রহণ করবে, অনন্তর সে এগুলোর উপর নিজেও আমল করবে এবং যে আমল করবে তাকে সেগুলো শিখাবে? আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আছি।
তিনি আমার হাত ধরলেন এবং পাঁচ পর্যন্ত গুনে গুনে বললেনঃ হারাম থেকে বাঁচবে তবে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক হিসাবে গণ্য হবে; তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা বণ্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তবে সর্বাপেক্ষা অমুখাপেক্ষী লোক হতে পারবে; প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যহার করবে তবে প্রকৃত মু’মিন হতে পারবে; নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্যও তা পছন্দ করবে তাহলে প্রকৃত মুসলিম হতে পারবে; বেশী হাসবে না, কেননা বেশী হাস্য-কৌতুক হৃদয়কে মুর্দা বানিয়ে দেয়। হাসান, সহিহাহ ৯৩০, তাখরিজুল মুশকিলাহ ১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। জা’ফার ইবন সুলায়মান (রহঃ) -এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাসন (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে কিছু শোনেন নাই। আয়্যূব, ইউনুস ইবন উবায়দ এবং আলী ইবন যায়দ (রহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। হাসান (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে কিছু শোনেন নাই, আবূ উবায়দা নাজী (রহঃ) রিওয়ায়াতটি হাসান (রহঃ) থেকে বর্ণনা করেছেন। এ সনদে তিনি আবূ হুরায়রা (রা০ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে’’ এরূপ উল্লেখ করেননি।

হাদিস নং: ২৩০৯
যঈফ (Dai'f)
حدثنا ابو مصعب المدني، عن محرر بن هارون، عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " بادروا بالاعمال سبعا هل تنظرون الا فقرا منسيا او غنى مطغيا او مرضا مفسدا او هرما مفندا او موتا مجهزا او الدجال فشر غاىب ينتظر او الساعة فالساعة ادهى وامر " . قال هذا حديث حسن غريب لا نعرفه من حديث الاعرج عن ابي هريرة الا من حديث محرر بن هارون وقد روى بشر بن عمر وغيره عن محرر بن هارون هذا . وقد روى معمر هذا الحديث عمن سمع سعيدا المقبري عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه . وقال تنتظرون .
২৩০৯. আবূ মুসআব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনেঃ সাতটি বিষয়ে আমলর প্রতিযোগীতায় এগিয় থাকতে যত্নবান হও। তোমরা কি অপেক্ষায় আছ এমন দারিদ্রের যা আল্লাহকে ভুলিয়ে দেয় বা এমন ধনাঢ্য হওয়ার যা আল্লাহ নাফরমানীতে লিপ্ত করে বা এমন রোগের যা স্বাস্থ্য বিনষ্ট করে দেয় বা এমন বার্ধক্যের যা একজনকে নিঃশেষ করে দেয় বা এমন মৃত্যুর যা হঠাৎ করে আপতিত হয় না দাজ্জালের? অদৃশ্য অমঙ্গলের অপেক্ষা করা হচ্ছে না কিয়ামতের? কিয়ামত তো আরো ভীষণ, আরো তিক্ত। যঈফ, যঈফা ১৬৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মুহরিয ইবন হারূনের বরাত ছাড়া আ’রাজ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মা’মার (রহঃ) এ হাদীসটিকে যিনি সাঈদ আল-মাকবুরীর নিকট থেকে শুনেছেন তিনি-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৩১০
হাসান (Hasan)
حدثنا محمود بن غيلان، حدثنا الفضل بن موسى، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اكثروا ذكر هاذم اللذات " . يعني الموت . قال وفي الباب عن ابي سعيد . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২৩১০. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বেশী করে স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা (স্মরণ) করবে। হাসান সহীহ, ইবনু মাজাহ ৪২৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৩১১
হাসান (Hasan)
حدثنا هناد، حدثنا يحيى بن معين، حدثنا هشام بن يوسف، حدثني عبد الله بن بحير، انه سمع هانىا، مولى عثمان قال كان عثمان اذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم قال " ان القبر اول منازل الاخرة فان نجا منه فما بعده ايسر منه وان لم ينج منه فما بعده اشد منه " . قال وقال رسول الله صلى الله عليه وسلم " ما رايت منظرا قط الا والقبر افظع منه " . قال هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث هشام بن يوسف .
২৩১১. হান্নাদ (রহঃ) ...... উসমান রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত গোলাম হানী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সামনে দাঁড়াতেন তখন খুবই কাঁদতেন এমন কি তাঁর দাঁড়ি ভিজে যেত। তাঁকে বলা হল, আপনার কাছে জান্নাত-জাহান্নামের কথা আলোচনা করা হলে আপনি কাঁদেন না অথচ এই ক্ষেত্রে এত কাঁদেন কেন?
তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরাতের মানযিলসমূহের প্রথম মানযিল হল কবর। যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী মানযিলসমূহ আরো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মানযিলসমূহ আরো কঠিন হয়ে যাবে। তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এমন কোন দৃশ্য কখনো দেখিনি যার থেকে কবর ত্রাসজনক নয়। হাসান, ইবনু মাজাহ ৪২৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। হিশাম ইবন ইউসুফ (রহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই।

হাদিস নং: ২৩১২
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن قتادة، قال سمعت انسا، يحدث عن عبادة بن الصامت، عن النبي صلى الله عليه وسلم قال " من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه " . قال وفي الباب عن ابي هريرة وعاىشة وانس وابي موسى . قال حديث عبادة حديث حسن صحيح .
২৩১২. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ভালবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎ ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অপছন্দ করেন আল্লাহও তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আয়িশা, আবূ মূসা এবং আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৩১৩
সহিহ (Sahih)
حدثنا ابو الاشعث، احمد بن المقدام العجلي حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت لما نزلت هذه الاية : (وانذر عشيرتك الاقربين) قال رسول الله صلى الله عليه وسلم " يا صفية بنت عبد المطلب يا فاطمة بنت محمد يا بني عبد المطلب اني لا املك لكم من الله شيىا سلوني من مالي ما شىتم " . قال وفي الباب عن ابي هريرة وابي موسى وابن عباس . قال حديث عاىشة حديث حسن غريب . هكذا روى بعضهم عن هشام بن عروة نحو هذا وروى بعضهم عن هشام عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسلا لم يذكر فيه عن عاىشة .
২৩১৩. আবূ আশআছ আহমাদ ইবন মিকদাম (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে,وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ আপনার নিকট আত্মীয়ের ভয় প্রদর্শন করুন-এই আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাঁর ফুফু প্রমুখকে) বললেনঃ হে আবদুল মুত্তালিবের কন্যা সাফিয়্যা, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, হে বানূ আব্দুল মুত্তালিব! আল্লাহর (আযাবের) বিষয়ে তোমাদের পক্ষে আমি তো কিছুই ক্ষমতা রাখিনা। আমার সম্পদ তোমরা আমার কাছে যা ইচ্ছা চাইতে পার। সহীহ, মুসলিম ১/১৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, ইবন আব্বাস, আবূ মূসা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান। কোন কোন রাবী হিশাম ইবন উরওয়া- তার পিতা উরওয়া (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৩১৪
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبد الله بن المبارك، عن عبد الرحمن بن عبد الله المسعودي، عن محمد بن عبد الرحمن، عن عيسى بن طلحة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم " . قال وفي الباب عن ابي ريحانة وابن عباس . قال هذا حديث حسن صحيح . ومحمد بن عبد الرحمن هو مولى ال طلحة وهو مدني ثقة روى عنه شعبة وسفيان الثوري .
২৩১৪. হান্নাদ (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুগ্ধ দোহনের পর আর তা যেমন পালানে ফিরিয়ে নেওয়া যায়না তেমনি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে দাখিল হবে না। আল্লাহর পথের ধুলো এবং জাহান্নামের ধুঁয়া কখনো একত্রিত হবে না।
সহীহ, মিশকাত ৩৮২৮, তা’লিকুর রাগীব ২/১৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ রায়হানা ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী মুহাম্মদ ইবন আবদুর রহমান হলেন আলে তালহার আযাদকৃত গোলাম। তিনি মাদানী নির্ভরযোগ্য রাবী। শু’বা এবং সুফইয়ান ছাওরী (রহঃ) তাঁর বরাতে হাদীস রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ২৩১৫
হাসান (Hasan)
حدثنا احمد بن منيع، حدثنا ابو احمد الزبيري، حدثنا اسراىيل، عن ابراهيم بن المهاجر، عن مجاهد، عن مورق، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني ارى ما لا ترون واسمع ما لا تسمعون اطت السماء وحق لها ان تىط ما فيها موضع اربع اصابع الا وملك واضع جبهته ساجدا لله لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرش ولخرجتم الى الصعدات تجارون الى الله " . لوددت اني كنت شجرة تعضد . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة وعاىشة وابن عباس وانس . قال هذا حديث حسن غريب . ويروى من غير هذا الوجه ان ابا ذر قال لوددت اني كنت شجرة تعضد .
২৩১৫. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যা দেখি তোমরা তা দেখ না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আকাশ তো ক্যেঁচ ক্যেঁচ করছে আর এই শব্দ করার সে যোগ্য। সেখানে চার আঙ্গুল জায়গাও এমন নেই যেখানে কোন ফিরিশতা কপাল রেখে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করছেনা। আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে এবং বেশী কাঁদতে। বিছানায় কোন নারীর আস্বাদ নিতে না। তোমরা অবশ্যই মাঠে ময়দানে চলে যেতে এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকতে। (আবূ যার বলেনঃ) আমার মন চায় আমি যদি একটি গাছ হতাম যা কেটে ফেলা হতো।
"আমার মন চায়" অংশ ব্যাতিত হাদিসটি হাসান, ইবনু মাজাহ ৪১৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, আবূ হুরায়রা, ইবন আব্বাস ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। অন্য এক সূত্রে বর্ণিত আছে যে, আবূ যার রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার মন চায় আমি যদি একটি গাছ হতাম যা কেটে ফেলা হত।
আবূ যার (রাঃ) থেকে হাদীসটি মওকূফরূপেও বর্ণিত আছে।

হাদিস নং: ২৩১৬
সহিহ (Sahih)
حدثنا ابو حفص، عمرو بن علي الفلاس حدثنا عبد الوهاب الثقفي، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا " . هذا حديث صحيح .
২৩১৬. আবূ হাফস আমর ইবন আলী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই হাসতে কম, কাঁদতে বেশী। সহীহ, ফিকহুস সীরাহ ৪৭৯, বুখারি, মুসলিম আনাস (রাঃ) হতে, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি-সহীহ।
হাদীসটি-সহীহ।
হাদিস নং: ২৩১৭
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن محمد بن اسحاق، حدثني محمد بن ابراهيم، عن عيسى بن طلحة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الرجل ليتكلم بالكلمة لا يرى بها باسا يهوي بها سبعين خريفا في النار " . قال هذا حديث حسن غريب من هذا الوجه .
২৩১৭. ’মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি এমন কথাও বলে ফেলে যে বিষয়ে কোন অসুবিধা আছে বলে সে মনে করে না অথচ এর কারণে সে সত্তর বছর পরিমাণ জাহান্নামে গিয়ে পতিত হবে। হাসান, ইবনু মাজাহ ৩৯৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৩১৮
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا بهز بن حكيم، حدثني ابي، عن جدي، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ويل للذي يحدث بالحديث ليضحك به القوم فيكذب ويل له ويل له " . قال وفي الباب عن ابي هريرة . قال هذا حديث حسن .
২৩১৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... বাহয ইবন হাকীম তৎ পিতা তৎ পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি লোকদের হাসানো জন্য কথা বলতে গিয়ে মিথ্যা বলে; ধ্বংস তার জন্য; ধ্বংস তার জন্য। হাসান, গায়াতুল মারাম ৩৭৬, মিশকাত তাহকীক ছানী ৪৮৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩১৯
যঈফ (Dai'f)
حدثنا سليمان بن عبد الجبار البغدادي، حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، عن الاعمش، عن انس بن مالك، قال توفي رجل من اصحابه فقال يعني رجل ابشر بالجنة . فقال رسول الله صلى الله عليه وسلم " اولا تدري فلعله تكلم فيما لا يعنيه او بخل بما لا ينقصه " . قال هذا حديث غريب .
২৩১৯. সুলায়মান ইবন আব্দুল জব্বার বাগদাদী (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক সাহাবী মারা গেলে এক ব্যক্তি বলল, ’’জান্নাতের খোশখববী গ্রহণ করুণ’’। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি জানো, হয়ত সে অনর্থক কথা বলছে বা যা দান করলে তার কোন ক্ষতি হতো না, হয়ত তাতেও সে কৃপণতা করেছে। যঈফ, তা’লিকুর রাগীব ৪/১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
হাদিস নং: ২৩২০
সহিহ (Sahih)
حدثنا احمد بن نصر النيسابوري، وغير، واحد، قالوا حدثنا ابو مسهر، عن اسماعيل بن عبد الله بن سماعة، عن الاوزاعي، عن قرة، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من حسن اسلام المرء تركه ما لا يعنيه " . قال هذا حديث غريب لا نعرفه من حديث ابي سلمة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم الا من هذا الوجه .
২৩২০. আহমাদ ইবন নাসর নীসাবূরী প্রমুখ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক জনের ইসলামী সুন্দর গুনের অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। সহীহ, ইবনু মাজাহ ৩৯৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবূ সালামা-আবূ হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সনদের হাদীস হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসটি গারীব। আবূ সালামা-আবূ হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সনদের হাদীস হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৩২১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا مالك بن انس، عن الزهري، عن علي بن حسين، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من حسن اسلام المرء تركه ما لا يعنيه " . قال ابو عيسى وهكذا روى غير واحد من اصحاب الزهري عن الزهري عن علي بن حسين عن النبي صلى الله عليه وسلم نحو حديث مالك مرسلا وهذا عندنا اصح من حديث ابي سلمة عن ابي هريرة . وعلي بن حسين لم يدرك علي بن ابي طالب .
২৩২১. কুতায়বা (রহঃ) ...... আলী ইবন হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনের ইসলামী গুনের অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৮ [আল মাদানী প্রকাশনী]
যুহরী (রহঃ)-এর একাধিক শাগরিদ যুহরী-আলী ইবন হুসায়ন (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রহঃ)-এর একাধিক শাগরিদ যুহরী-আলী ইবন হুসায়ন (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৩২২
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبدة، عن محمد بن عمرو، حدثني ابي، عن جدي، قال سمعت بلال بن الحارث المزني، صاحب رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان احدكم ليتكلم بالكلمة من رضوان الله ما يظن ان تبلغ ما بلغت فيكتب الله له بها رضوانه الى يوم يلقاه وان احدكم ليتكلم بالكلمة من سخط الله ما يظن ان تبلغ ما بلغت فيكتب الله عليه بها سخطه الى يوم يلقاه " . قال وفي الباب عن ام حبيبة . قال هذا حديث حسن صحيح . وهكذا رواه غير واحد عن محمد بن عمرو نحو هذا قالوا عن محمد بن عمرو عن ابيه عن جده عن بلال بن الحارث . وروى هذا الحديث مالك عن محمد بن عمرو عن ابيه عن بلال بن الحارث ولم يذكر فيه عن جده .
২৩২২. হান্নাদ (রহঃ) ...... বিলাল ইবন হারিছ মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমাদের কেউ কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে থাকে যার সম্পর্কে সে ধারণাও করে না যে কোথায় গিয়ে তা পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সাক্ষাতের দিন (কিয়ামত) পর্যন্ত সময়ের জন্য ঐ ব্যক্তির পক্ষে তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। আবার তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিজনক এমন কোন কথা বলে ফেলে যার সম্পর্কে সে ধারণাও করতে পারে না যে এর পরিণাম কোথায় গিয়ে পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন। সহীহ, ইবনু মাজাহ ৩৯৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবন আমর (রহঃ)-এর বরাতে একাধিক রাবী অনুরূপ রিওয়ায়াত করেছেন। তারা এর সনদে মুহাম্মদ ইবন আমর-তৎপিতা-তৎপিতামহ-বিলাল ইবনুল হারিছ রাদিয়াল্লাহু আনহু সূত্রের কথা বলেছেন। মালিক ইবন আনাস হাদীসটি মুহাম্মদ ইবন আমর-তৎপিতা-বিলাল ইবন হারিছ (রাঃ) সূত্রের উল্লেখ করেছেন। এতে তিনি ’’তৎ পিতামহ’’ কথাটির উল্লেখ করেননি।

হাদিস নং: ২৩২৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد الحميد بن سليمان، عن ابي حازم، عن سهل بن سعد، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء " . وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث صحيح غريب من هذا الوجه .
২৩২৩. কুতায়বা (রহঃ) ...... সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মশার পাখনার সমানও মূল্য রাখত তবে তিনি এ থেকে কোন কাফিরকে এক ডোক পানিও পান করতে দিতেন না। সহীহ, সহিহাহ ৯৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ তবে এই সূত্রে গারীব।
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ তবে এই সূত্রে গারীব।
হাদিস নং: ২৩২৪
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن مجالد، عن قيس بن ابي حازم، عن المستورد بن شداد، قال كنت مع الركب الذين وقفوا مع رسول الله صلى الله عليه وسلم على السخلة الميتة فقال رسول الله صلى الله عليه وسلم " اترون هذه هانت على اهلها حين القوها " . قالوا من هوانها القوها يا رسول الله . قال " فالدنيا اهون على الله من هذه على اهلها " . وفي الباب عن جابر وابن عمر . قال ابو عيسى حديث المستورد حديث حسن .
২৩২৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ...... মুস্তাওরিদ ইবন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে পড়ে থাকা একটি মরা বকরীর বাচ্চার পাশে এসে দাঁড়ালেন। আমিও এই দলে ছিলাম। তিনি বললেনঃ তোমরা কি মনে কর, এই মরা বাচ্চাটির মালিক নিকৃষ্ট বলেই এটিকে ফেলে দিয়ছেন? সাহাবীগণ বললেনঃ এর নিকৃষ্টতার এবং মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ এটি তার মালিকদের নিকট যতটুকু নিকৃষ্ট আল্লাহর নিকট দুনিয়াটাই এর চেয়ে বেশী নিকৃষ্ট। সহীহ, ইবনু মাজাহ ৪১১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। মুস্তাওরিদ (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
এই বিষয়ে জাবির ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। মুস্তাওরিদ (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩২৫
হাসান (Hasan)
حدثنا محمد بن حاتم المكتب، حدثنا علي بن ثابت، حدثنا عبد الرحمن بن ثابت بن ثوبان، قال سمعت عطاء بن قرة، قال سمعت عبد الله بن ضمرة، قال سمعت ابا هريرة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الا ان الدنيا ملعونة ملعون ما فيها الا ذكر الله وما والاه وعالما او متعلما " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২৩২৫. মুহাম্মদ ইবন হাতিম মুআদ্দিব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহর যিকর এবং তাঁর সাথে সংশ্লিষ্ট সহায়ক অপরাপর আমল, আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়া এবং এর মধ্য যা কিছু আছে সব অভিশপ্ত। হাসান, ইবনু মাজাহ ৪১১২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৩২৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا اسماعيل بن ابي خالد، حدثنا قيس بن ابي حازم، قال سمعت مستوردا، اخا بني فهر قال قال رسول الله صلى الله عليه وسلم " ما الدنيا في الاخرة الا مثل ما يجعل احدكم اصبعه في اليم فلينظر بماذا يرجع " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . واسماعيل بن ابي خالد يكنى ابا عبد الله ووالد قيس ابو حازم اسمه عبد بن عوف وهو من الصحابة .
২৩২৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... বানূ ফিহরের মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরাতের তুলনায় দুনিয়া হল এতটুকুর মতই যে, তোমাদের কেউ যেন সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে বের করে আনল। সে লক্ষ্য করে দেখুক যে, সে তার আঙ্গুল ভিজিয়ে সমুদ্রের কতটুকু পানি তুলে আনতে পারে? সহীহ, ইবনু মাজাহ ৪১০৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।