হাদিস নং: ১৮৩৫
যঈফ (Dai'f)
حدثنا الفضل بن سهل الاعرج البغدادي، حدثنا ابراهيم بن عبد الرحمن بن مهدي، عن ابراهيم بن عمر بن سفينة، عن ابيه، عن جده، قال اكلت مع رسول الله صلى الله عليه وسلم لحم حبارى . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وابراهيم بن عمر بن سفينة روى عنه ابن ابي فديك ويقال بريه بن عمر بن سفينة .
১৮৩৫। ফাযল ইবনু সাহল আ’রাজ বাগদাদী (রহঃ) ... সাফিনাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হুবারা*-এর মাংস খেয়েছি। যঈফ, ইরওয়া ২৫০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এই হাদীস সম্পর্কে আমরা অবহিত নই। ইবরাহীম ইবনু উমার ইবনু সুফায়না (রহঃ) থেকে ইবনু ফুদায়ক (রহঃ) হাদীস বর্ণনার করেছেন এবং তিনি (ইবরাহীমে পরিবর্তে) বুরায়দা ইবনু উমার ইবনু সুফায়না উল্লেখ করেছেন।

নোট: * বন মোরগ জাতীয় এক প্রকার পক্ষী। এর ঘাড় লম্বা হয়। নির্বুদ্ধিতার জন্য প্রসিদ্ধ।
হাদিস নং: ১৮৩৬
সহিহ (Sahih)
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا حجاج بن محمد، قال قال ابن جريج اخبرني محمد بن يوسف، ان عطاء بن يسار، اخبره ان ام سلمة اخبرته انها، قربت الى رسول الله صلى الله عليه وسلم جنبا مشويا فاكل منه ثم قام الى الصلاة وما توضا . قال وفي الباب عن عبد الله بن الحارث والمغيرة وابي رافع . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه .
১৮৩৬। হাসান ইবনু মুহাম্মদ যা’ফরানী (রহঃ) ... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে বকরীর পার্শ্বদেশের ভুনা মাংস পেশ করেন। তিনি তা থেকে কিছু আহার করেন। এরপর সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন কিন্তু (নুতন) ওযূ করলেন না। সহীহ, মুখতাসার শামাইল ১৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু হারিছ, মুগীরা, রাফি রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু হারিছ, মুগীরা, রাফি রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
হাদিস নং: ১৮৩৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا شريك، عن علي بن الاقمر، عن ابي جحيفة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اما انا فلا اكل متكىا " . قال وفي الباب عن علي وعبد الله بن عمرو وعبد الله بن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح لا نعرفه الا من حديث علي بن الاقمر . وروى زكريا بن ابي زاىدة وسفيان الثوري وغير واحد عن علي بن الاقمر هذا الحديث وروى شعبة عن سفيان الثوري هذا الحديث عن علي بن الاقمر .
১৮৩৭। কুতায়বা (রহঃ) ... আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমি তো হেলান দিয়ে খাই না। সহীহ, ইবনু মাজাহ ৩২৬২, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবদুল্লাহ ইবনু আমর ও আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনু আকমার (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। যাকারিয়া ইবনু আবী যাইদা, সুফইয়ান ছাওরী ও ইবনু সাঈদ প্রমুখ (রহঃ) এই হাদীসটি আলী ইবনু আকমার (রহঃ) থেকে বর্ণনা করেছেন। শু’বা (রহঃ) সুফইয়ান ছাওরী (রহঃ) সূত্রে এই হাদীসটি আলী ইবনু আকমার (রহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ১৮৩৮
সহিহ (Sahih)
حدثنا سلمة بن شبيب، ومحمود بن غيلان، واحمد بن ابراهيم الدورقي، قالوا حدثنا ابو اسامة، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كان النبي صلى الله عليه وسلم يحب الحلواء والعسل . هذا حديث حسن صحيح غريب . وقد رواه علي بن مسهر عن هشام بن عروة وفي الحديث كلام اكثر من هذا .
১৮৩৮। সালামা ইবনু শাবীব, মাহমূদ ইবনু গায়লান এবং আহমাদ ইবনু ইবরাহীম দাওরাকী (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়া ও মধু খেতে পছন্দ করতেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩২৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩১ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আলী ইবনু মুসহিরর এটিকে হিশাম ইবনু উরওয়া থেকে বর্ণনা করেছেন। এ হাদীসে আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে।
এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আলী ইবনু মুসহিরর এটিকে হিশাম ইবনু উরওয়া থেকে বর্ণনা করেছেন। এ হাদীসে আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে।
হাদিস নং: ১৮৩৯
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمر بن علي المقدمي، حدثنا مسلم بن ابراهيم، حدثنا محمد بن فضاء، حدثني ابي، عن علقمة بن عبد الله المزني، عن ابيه، قال قال النبي صلى الله عليه وسلم " اذا اشترى احدكم لحما فليكثر مرقته فان لم يجد لحما اصاب مرقة وهو احد اللحمين " . وفي الباب عن ابي ذر . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه من حديث محمد بن فضاء . ومحمد بن فضاء هو المعبر وقد تكلم فيه سليمان بن حرب وعلقمة بن عبد الله هو اخو بكر بن عبد الله المزني .
১৮৩৯। মুহাম্মদ ইবনু উমার ইবনু আলী মুকাদ্দামী (রহঃ) ... আবদুল্লাহ মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মাংস ক্রয় কর তবে এতে শুরুয়া বাড়িয়ে দিও। যাতে কেউ মাংস না পেলে তার শুরুয়া যেন পায়। আর এ-ও মাংসের শামিল।
যঈফা, যঈফাহ ২৩৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি গারীব। মুহাম্মদ ইবনু ফাযা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মদ ইবনু ফাযা স্বপক্ষে তা’বীর দিতেন। সুলায়মান ইবনু হারব (রহঃ) তার সমালোচনা করেছেন। আলকামা (রহঃ) হলেন বাকর ইবনু আবদুল্লাহ মুযানীর ভাই।

হাদিস নং: ১৮৪০
সহিহ (Sahih)
حدثنا الحسين بن علي بن الاسود البغدادي، حدثنا عمرو بن محمد العنقزي، حدثنا اسراىيل، عن صالح بن رستم ابي عامر الخزاز، عن ابي عمران الجوني، عن عبد الله بن الصامت، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يحقرن احدكم شيىا من المعروف وان لم يجد فليلق اخاه بوجه طليق وان اشتريت لحما او طبخت قدرا فاكثر مرقته واغرف لجارك منه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد رواه شعبة عن ابي عمران الجوني .
১৮৪০। হুসায়ন ইবনু আলী ইবনু আসওয়াদ বাগদাদী (রহঃ) ... আবূ যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেক কাজের কোন বিষয়কেই ছোট বলে মনে করবে না। ভাল করার মত যদি কিছু না পাও তবে তোমরা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করবে। যদি মাংস খরীদ কর বা কিছু রান্না কর তবে শুরুয়া বেশী করে দিবে এবং তা থেকে এক চামচ অন্তত তোমার প্রতিবেশীকে দিবে।
সহীহ, মুসলিম ৮/৩৭, পৃথকভাবে, সহীহাহ ১৩৬৮, তা’লীকুর রাগীব ৩/২৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীস হাসান-সহীহ। শু’বা (রহঃ) এটি আবূ ইমরান জাওনী (রহঃ) থেকে বর্ণনা করেছেন। এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৮৪১
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عمرو بن مرة، عن مرة الهمداني، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " كمل من الرجال كثير ولم يكمل من النساء الا مريم ابنة عمران واسية امراة فرعون وفضل عاىشة على النساء كفضل الثريد على ساىر الطعام " . قال وفي الباب عن عاىشة وانس . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮৪১। মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ) ... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মাঝে তো অনেকেই কামেল হয়েছেন। আর মহিলাদের মাঝে মারইয়াম বিনত ইমরান ও ফিরআওনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ কামিল হন নি। সকল খাদ্যে উপর যেমন ছারীদের মর্যাদা তেমনি সকল নারীদের উপর আয়িশার মর্যাদা। সহীহ, ইবনু মাজাহ ৩২৮০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আয়িশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮৪২
যঈফ (Dai'f)
حدثنا احمد بن منيع، حدثنا سفيان بن عيينة، عن عبد الكريم ابي امية، عن عبد الله بن الحارث، قال زوجني ابي فدعا اناسا فيهم صفوان بن امية فقال ان رسول الله صلى الله عليه وسلم قال " انهسوا اللحم نهسا فانه اهنا وامرا " . قال وفي الباب عن عاىشة وابي هريرة . قال ابو عيسى وهذا حديث حسن لا نعرفه الا من حديث عبد الكريم . وقد تكلم بعض اهل العلم في عبد الكريم المعلم منهم ايوب السختياني من قبل حفظه .
১৮৪২। আহমাদ ইবনু মানী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু হারিছ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার পিতা আমাকে বিবাহ করান, তিনি লোকদের দাওয়াত করেন। তাদের মাঝে সাফওয়ান ইবনু উমাইয়া (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাঁত দিয়ে কেটে কেটে মাংস খাও। কেননা তা অধিক সুস্বাদু ও তৃপ্তিদায়ক।
যঈফ, যঈফাহ ২১৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। আবদুল করিম (রহঃ) এর সুত্র ছাড়া উক্ত হাদিসটি সম্পর্কে আমরা অবহিত নই। আয়্যুব সাখতিয়ানী (রহঃ) সহ কতক হাদিস বিশেষজ্ঞ আবদুল করিম (রহঃ) এর স্মরণ শক্তির সমালোচনা করেছেন।

হাদিস নং: ১৮৪৩
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن جعفر بن عمرو بن امية الضمري، عن ابيه، انه راى النبي صلى الله عليه وسلم احتز من كتف شاة فاكل منها ثم مضى الى الصلاة ولم يتوضا . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن المغيرة بن شعبة .
১৮৪৩। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আমর ইবনু উমাইয়া যামরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছুরি দিয়ে বকরীর হাতার মাংস কাটতে দেখেছেন। তিনি তা থেকে আহার করেন। এরপর সালাতের জন্য গেলেন কিন্তু (নতুন) অযূ করলেন না। সহীহ, ইবনু মাজাহ ৪৯০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৮৪৪
সহিহ (Sahih)
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا محمد بن فضيل، عن ابي حيان التيمي، عن ابي زرعة بن عمرو بن جرير، عن ابي هريرة، قال اتي النبي صلى الله عليه وسلم بلحم فرفع اليه الذراع وكانت تعجبه فنهس منها . قال وفي الباب عن ابن مسعود وعاىشة وعبد الله بن جعفر وابي عبيدة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو حيان اسمه يحيى بن سعيد بن حيان وابو زرعة بن عمرو بن جرير اسمه هرم .
১৮৪৪। ওয়াসিল ইবনু আবদুল আ’লা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাংস আনা হল এবং তাঁকে একটি হাতা দেওয়া হল। তিনি হাতা পছন্দ করতেন। তারপর তিনি তা দাঁত দিয়ে আহার করলেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩০৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ, ’আয়িশা, আবদুল্লাহ ইবনু জা’ফার ও আবূ উবায়দা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ হাইয়্যান (রহঃ)-এর নাম হল ইয়াহইয়া ইবনু সাঈদ ইবনু হায়্যান তায়মী। আবূ যুরআ ইবনু আমর ইবনু জারীর (রহঃ)-এর নাম হারিম।

হাদিস নং: ১৮৪৫
মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا يحيى بن عباد ابو عباد، حدثنا فليح بن سليمان، عن عبد الوهاب بن يحيى، من ولد عباد بن عبد الله بن الزبير عن عبد الله بن الزبير، عن عاىشة، قالت ما كان الذراع احب اللحم الى رسول الله صلى الله عليه وسلم ولكن كان لا يجد اللحم الا غبا فكان يعجل اليه لانه اعجلها نضجا . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه .
১৮৪৫। হাসান ইবনু মুহাম্মদ যা’ফারানী (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাতার মাংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অধিক প্রিয় ছিল, এই কথা নয়। ব্যাপার ছিল এই যে, অনেক দিন পর পর তিনি মাংস খেতে পেতেন। তা-ই তাঁর জন্য তাড়াতাড়ি করা হত। আর হাতার মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। মুনকার, মুখতাসার শামাইল ১৪৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
হাদিস নং: ১৮৪৬
সহিহ (Sahih)
حدثنا الحسن بن عرفة، حدثنا مبارك بن سعيد، هو اخو سفيان بن سعيد الثوري عن سفيان، عن ابي الزبير، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . قال وفي الباب عن عاىشة وام هانى .
حدثنا عبدة بن عبد الله الخزاعي البصري، قال حدثنا معاوية بن هشام، عن سفيان، عن محارب بن دثار، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . هذا اصح من حديث مبارك بن سعيد .
حدثنا عبدة بن عبد الله الخزاعي البصري، قال حدثنا معاوية بن هشام، عن سفيان، عن محارب بن دثار، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . هذا اصح من حديث مبارك بن سعيد .
১৮৪৬। হাসান ইবনু আরাফা (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন সিরকা হল উত্তম সালন।
সহীহ, ইবনু মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৯ [আল মাদানী প্রকাশনী]
আবদা ইবনু আবদুল্লাহ খুযাঈ বাসরী (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সিরকা কতই না উত্তম সালন। এই বিষয়ে ’আয়িশা, উম্মু হানী রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। এটি মুবারক ইবনু সাঈদ (রহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ।

হাদিস নং: ১৮৪৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، حدثنا يحيى بن حسان، حدثنا سليمان بن بلال، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، ان رسول الله صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " .
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا يحيى بن حسان، عن سليمان بن بلال، بهذا الاسناد نحوه الا انه قال " نعم الادام او الادم الخل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه لا نعرفه من حديث هشام بن عروة الا من حديث سليمان بن بلال .

১৮৪৭। মুহাম্মদ ইবনু সাহল ইবনু আসকর বাগদাদী (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরকা কতই না ভাল সালন।
সহীহ, ইবনু মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪০ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) ... সুলায়মান ইবনু বিলাল (রহঃ) সূত্রে এ সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন,نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ উত্তম ইদাম কিংবা উদুম (সালন হল সিরকা)। এই হাদীসটি হাসান-সহীহ এবং এই সূত্রে গারীব। হিশাম ইবনু উরওয়া (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবে সুলায়মান ইবনু বিলার (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে কিছু জানি যায়নি।

হাদিস নং: ১৮৪৮
হাসান (Hasan)
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا ابو بكر بن عياش، عن ابي حمزة الثمالي، عن الشعبي، عن ام هانى بنت ابي طالب، قالت دخل على رسول الله صلى الله عليه وسلم فقال " هل عندكم شيء " . فقلت لا الا كسر يابسة وخل . فقال النبي صلى الله عليه وسلم " قربيه فما اقفر بيت من ادم فيه خل " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه لا نعرفه من حديث ام هانى الا من هذا الوجه . وابو حمزة الثمالي اسمه ثابت بن ابي صفية وام هانى ماتت بعد علي بن ابي طالب بزمان .
১৮৪৮। আবূ কুরায়ব (রহঃ) ... উম্মে হানী বিনত আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে এলেন এবং বললেন, তোমাদের কাছে কিছু আছে কি? আমি বললাম, শুকনো রুটির কয়েকটি টুকরা ও সিরকা ছাড়া আর কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা-ই নিয়ে আস, যে বাড়িতে সিরকা আছে যে বাড়িতে সালনের কোন অভাব আছে বলে বলা যায় না। হাসান, সহীহাহ ২২২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান; এ সূত্রে গারীব। উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা আলী (রাঃ)-এর অনেক দিন পর ইন্তিকাল করেন।

হাদিস নং: ১৮৪৯
সহিহ (Sahih)
حدثنا عبدة بن عبد الله الخزاعي، حدثنا معاوية بن هشام، عن سفيان، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، ان النبي صلى الله عليه وسلم كان ياكل البطيخ بالرطب . قال وفي الباب عن انس . قال ابو عيسى هذا حديث حسن غريب . ورواه بعضهم عن هشام بن عروة عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسل ولم يذكر فيه عن عاىشة وقد روى يزيد بن رومان عن عروة عن عاىشة هذا الحديث .
১৮৪৯। আবদা ইবনু আবদুল্লাহ খুযাঈ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তাজা খবরুজাহ খেতেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটিকে হিশাম ইবনু উরওয়া-তার পিতা’উরওয়া সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এতে আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর উল্লেখ নাই। ইয়াযীদ ইবনু রূমান (রহঃ) উরওয়া সূত্রে ’আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে এ হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৮৫০
সহিহ (Sahih)
حدثنا اسماعيل بن موسى الفزاري، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن عبد الله بن جعفر، قال كان النبي صلى الله عليه وسلم ياكل القثاء بالرطب . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه الا من حديث ابراهيم بن سعد .
১৮৫০। ইসমাঈল ইবনু মূসা ফাযারী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু জা’ফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে কাঁকুড় খেতেন।
সহীহ, সহীহাহ ৫৭, মুখতাসার শামাইল ১৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবরাহীম ইবনু সা’দি (রহঃ) -এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।
সহীহ, সহীহাহ ৫৭, মুখতাসার শামাইল ১৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবরাহীম ইবনু সা’দি (রহঃ) -এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।
হাদিস নং: ১৮৫১
সহিহ (Sahih)
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا عفان، حدثنا حماد بن سلمة، اخبرنا حميد، وثابت، وقتادة، عن انس، ان ناسا، من عرينة قدموا المدينة فاجتووها فبعثهم النبي صلى الله عليه وسلم في ابل الصدقة وقال " اشربوا من ابوالها والبانها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي هذا الحديث من غير وجه عن انس رواه ابو قلابة عن انس ورواه سعيد بن ابي عروبة عن قتادة عن انس .
১৮৫১। হাসান ইবনু মুহাম্মদ যা’ফারানী (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উরায়না গোত্রের কিছু লোক মদীনায় আসে, কিন্তু এর আবহাওয়া তাদের উপযোগী না হওয়ায় তিনি তাদেরকে সদকার উট যেখানে রক্ষিত ছিল সেখানে পাঠিয়ে দিলেন এবং বললেন, এর দুধ ও পেশাব পান করবে। সহীহ, ইবনু মাজাহ ২৫৭৮, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ, ছাবিতের বর্ণনা হিসাবে গারীব। হাদীসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিকভাবে বর্ণিত আছে। আবূ কিলাবা এটিকে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং সাঈদ ইবনু আবূ আরূবা (রহঃ) এটিকে কাতাদা-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৮৫২
যঈফ (Dai'f)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الله بن نمير، حدثنا قيس بن الربيع، ح قال وحدثنا قتيبة، حدثنا عبد الكريم الجرجاني، عن قيس بن الربيع المعنى، واحد، عن ابي هاشم يعني الرماني، عن زاذان، عن سلمان، قال قرات في التوراة ان بركة الطعام الوضوء بعده فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فاخبرته بما قرات في التوراة فقال رسول الله صلى الله عليه وسلم " بركة الطعام الوضوء قبله والوضوء بعده " . قال وفي الباب عن انس وابي هريرة . قال ابو عيسى لا نعرف هذا الحديث الا من حديث قيس بن الربيع . وقيس بن الربيع يضعف في الحديث وابو هاشم الرماني اسمه يحيى بن دينار .
১৮৫২। ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ... সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাওরাতে পড়েছি, খাদ্যের বরকত হল এর পরে অযূ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আমি এ কথা আলোচনা করলাম এবং তাওরাতে যা পড়েছি এর উল্লেখ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খানার বরকত হল এর পূর্বে এবং পরে অযূ করা। যঈফ, যঈফাহ ১৬৮, মুখতাসার শামাইল ১৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষযে আনাস, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। কায়স ইবনু রাবী’ (রহঃ)-এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। কায়স হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত। আবূ হামিম রুম্মানী (রহঃ)-এর নাম হল ইয়াহ্ইয়া ইবনু দ্বীনার।

হাদিস নং: ১৮৫৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن ابن ابي مليكة، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب اليه طعام فقالوا الا ناتيك بوضوء قال " انما امرت بالوضوء اذا قمت الى الصلاة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه عمرو بن دينار عن سعيد بن الحويرث عن ابن عباس . وقال علي بن المديني قال يحيى بن سعيد كان سفيان الثوري يكره غسل اليد قبل الطعام وكان يكره ان يوضع الرغيف تحت القصعة
১৮৫৩। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার থেকে বের হয়ে এলেন। তাঁর সামনে খানা পেশ করা হল। লোকেরা বলল, অযূর পানি নিয়ে আসব কি? তিনি বললেন, আমি অযূ করতে নির্দেশিত হয়েছি যখন আমি সালাতে দাঁড়াব। সহীহ, মুখতাসার শামাইল ১৫৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনু দ্বীনার এটিকে সাঈদ ইবনু হুয়ায়রিছ-ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। আলী ইবনু মাদানী (রহঃ) বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেছেন, সুফইয়ান ছাওরী (রহঃ) আহারের পূর্বে হাত ধৌত করা অপছন্দ করতেন।

হাদিস নং: ১৮৫৪
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، حدثنا العلاء بن الفضل بن عبد الملك بن ابي سوية ابو الهذيل، حدثنا عبيد الله بن عكراش، عن ابيه، عكراش بن ذويب قال بعثني بنو مرة بن عبيد بصدقات اموالهم الى رسول الله صلى الله عليه وسلم فقدمت عليه المدينة فوجدته جالسا بين المهاجرين والانصار قال ثم اخذ بيدي فانطلق بي الى بيت ام سلمة فقال " هل من طعام " . فاتينا بجفنة كثيرة الثريد والوذر واقبلنا ناكل منها فخبطت بيدي من نواحيها واكل رسول الله صلى الله عليه وسلم من بين يديه فقبض بيده اليسرى على يدي اليمنى ثم قال " يا عكراش كل من موضع واحد فانه طعام واحد " . ثم اتينا بطبق فيه الوان الرطب او التمر عبيد الله شك قال فجعلت اكل من بين يدى وجالت يد رسول الله صلى الله عليه وسلم في الطبق وقال " يا عكراش كل من حيث شىت فانه غير لون واحد " . ثم اتينا بماء فغسل رسول الله صلى الله عليه وسلم يديه ومسح ببلل كفيه وجهه وذراعيه وراسه وقال " يا عكراش هذا الوضوء مما غيرت النار " . وفي الحديث قصة . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث العلاء بن الفضل وقد تفرد العلاء بهذا الحديث ولا نعرف لعكراش عن النبي صلى الله عليه وسلم الا هذا الحديث .
১৮৫৪। আহমাদ ইবনু বাশশার (রহঃ) ... ইকরাশ ইবনু যুআয়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুররা ইবনু উবায়দ গোত্র তাদের সম্পদের যাকাত দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রেরণ করল। আমি মদীনায় তাঁর সাথে সাক্ষাৎ করলাম। আমি তাঁকে মুহাজির ও আনসারদের সামনে বসা অবস্থায় পেলাম। তিনি (ইকরাশ) বললেন, অতপর তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার হাত ধরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরে নিয়ে গেলেন। অতপর বললেন, কোন খাবার আছে কি? তখন আমাদের সামনে একটি বড় পেয়ালা ভর্তি ছারীদ ও (টুকরো টুকরো করা) মাংস আনা হল, আমরা তা থেকে খাওয়া শুরু করলাম। আমি পেয়ালার এদিক ওদিক থেকে নিয়ে খাচ্ছিলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সামনে থেকে নিয়ে খাচ্ছিলেন। অতপর তিনি তাঁর বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেন, ইকরাশ! এক জায়গা থেকে খাও। কারণ এতো একই খাবার। অতপর আমাদের সামনে বিভিন্ন ধরণের খেজুর ভর্তি একটি পাত্র আনা হল। আমি তখন আমার সামনে থেকেই খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের এদিক ওদিক থেকে নিয়ে খেতে লাগলেন এবং বললেন, ইকরাশ! তোমার যেখান থেকে ইচ্ছা, সেখান থেকে নিয়ে খাও। কারণ এটা একই খাবার নয়। অতপর আমাদের সামনে পানি আনা হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাত ধুইলেন এবং ভিজা হাত দিয়ে তাঁর মুখমণ্ডল
, উভয় বাহু ও মাথা মাসাহ করালেন এবং বললেন, হে ইকরাশ! এটাই হলো আগুনে পাকানো খাবার থেকে অযূ। যঈফ, ইবনু মাজাহ ৩২৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। আলা ইবনুল ফাদল (রহঃ)-এর সূত্র ছাড়া আমরা এটি সম্পর্কে অবহিত নই। আলা রাদিয়াল্লাহু আনহু একাই একটি বর্ণনা করেছেন। ইকরাশ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীসটি ছাড়া অন্য কোন হাদীস বর্ণনা করেছেন বলে আমরা জানি না।