হাদিস নং: ১৮১৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن مدويه، حدثنا مسدد، حدثنا الجراح بن مليح، والد، وكيع، عن ابي اسحاق، عن شريك بن حنبل، عن علي، انه قال نهي عن اكل الثوم، الا مطبوخا .
১৮১৫। মুহাম্মদ ইবনু মাদ্দুওয়ায়হ (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রান্না করা ছাড়া রসূন খাওয়া নিষেধ করা হয়েছে।
সহীহ, ইরওয়া ২৫১২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৮ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, ইরওয়া ২৫১২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৮১৬
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا وكيع، عن ابيه، عن ابي اسحاق، عن شريك بن حنبل، عن علي، قال لا يصلح اكل الثوم الا مطبوخا . قال ابو عيسى هذا الحديث ليس اسناده بذلك القوي وقد روي هذا عن علي قوله وروي عن شريك بن حنبل عن النبي صلى الله عليه وسلم مرسلا . قال محمد الجراح بن مليح صدوق والجراح بن الضحاك مقارب الحديث .
১৮১৬। হান্নাদ (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি রান্না করা ব্যতীরেকে রসূন খাওয়া অপছন্দ করতেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনু হাম্বালের বরাতে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনু হাম্বালের বরাতে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
হাদিস নং: ১৮১৭
হাসান (Hasan)
حدثنا الحسن بن الصباح البزار، حدثنا سفيان بن عيينة، عن عبيد الله بن ابي يزيد، عن ابيه، ان ام ايوب، اخبرته ان النبي صلى الله عليه وسلم نزل عليهم فتكلفوا له طعاما فيه من بعض هذه البقول فكره اكله فقال لاصحابه " كلوه فاني لست كاحدكم اني اخاف ان اوذي صاحبي " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وام ايوب هي امراة ابي ايوب الانصاري .
১৮১৭। হাসসান ইবনু সাব্বাহ বাযযার (রহঃ) ... উম্মু আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে মেহমান হয়েছিলেন। তখন তাঁরা তাঁর জন্য আড়ম্বরপূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এতে এই সব (রসূন ইত্যাদি) সবজী ছিল। কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন। সঙ্গীদের বললেনঃ তোমরা খেয়ে নাও। আমি তোমাদের মত নই। আমার সঙ্গীকে (ফিরিশতা) কষ্ট দিতে আমি ভয় করি। হাসান, ইবনু মাজাহ ৩৩৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। উম্মু আয়্যূব রাদিয়াল্লাহু আনহা হলেন আবূ আয়্যূব আনসারী রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। উম্মু আয়্যূব রাদিয়াল্লাহু আনহা হলেন আবূ আয়্যূব আনসারী রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী।
হাদিস নং: ১৮১৮
যঈফ (Dai'f)
حدثنا محمد بن حميد، حدثنا زيد بن الحباب، عن ابي خلدة، عن ابي العالية، قال الثوم من طيبات الرزق . وابو خلدة اسمه خالد بن دينار وهو ثقة عند اهل الحديث وقد ادرك انس بن مالك وسمع منه وابو العالية اسمه رفيع هو الرياحي قال عبد الرحمن بن مهدي كان ابو خلدة خيارا مسلما .
১৮১৮। মুহাম্মদ ইবনু হুমায়দ (রহঃ) ... আবূল আলিয়া (রহঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রসূন পবিত্র আহার্য্য বস্তুর অন্তর্ভুক্ত। যঈফ ও বিচ্ছিন্ন, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১১ [আল মাদানী প্রকাশনী]
আবূ খালদা (রহঃ) এর নাম হল খালিদ ইবনু দ্বীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহ-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবূল আলিয়া (রহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) বলেন, আবূ খালদা ছিলেন একজন ভাল মুসলিম।

হাদিস নং: ১৮১৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، عن مالك بن انس، عن ابي الزبير، عن جابر، قال قال النبي صلى الله عليه وسلم " اغلقوا الباب واوكىوا السقاء واكفىوا الاناء او خمروا الاناء واطفىوا المصباح فان الشيطان لا يفتح غلقا ولا يحل وكاء ولا يكشف انية وان الفويسقة تضرم على الناس بيتهم " . قال وفي الباب عن ابن عمر وابي هريرة وابن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر .
১৮১৯। কুতায়বা (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দরজা বন্ধ করবে, মশকের মুখ বাঁধবে, পাত্রগুলো উল্টে রাখবে কিংবা বলেছেন পাত্রগুলো ঢেকে রাখবে, বাতি নিভিয়ে দিবে। কেননা, শয়তান বন্ধ দুয়ার খুলতে পারে না, মশকের গিট খুলতে পারে না, পাত্রের মুখও অনাবৃত করতে পারে না। (বাতি নিভিয়ে দিবে) কেননা, দুষ্টু ইঁদুরগুলো লোকদের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। সহীহ, ইবনু মাজাহ ৩৪১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার, আবূ হুরায়রা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।
এ বিষয়ে ইবনু উমার, আবূ হুরায়রা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।
হাদিস নং: ১৮২০
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، وغير، واحد، قالوا حدثنا سفيان، عن الزهري، عن سالم، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تتركوا النار في بيوتكم حين تنامون " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮২০। ইবনু আবূ উমার প্রমুখ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিদ্রার সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রাখবে না। সহীহ, সহীহুল আদাব ৯৩৮, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮২১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، وعبيد الله، عن الثوري، عن جبلة بن سحيم، عن ابن عمر، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يقرن بين التمرتين حتى يستاذن صاحبه . قال وفي الباب عن سعد مولى ابي بكر . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৮২১। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, খাওয়ার সাথীর অনুমতি না নিয়ে দুটো খেজুর এক সাথে মিলিয়ে খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩৩১, সহীহাহ ২৩২৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর মাওলা বা আযাদকৃত দাস সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর মাওলা বা আযাদকৃত দাস সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৮২২
সহিহ (Sahih)
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، وعبد الله بن عبد الرحمن، قالا حدثنا يحيى بن حسان، حدثنا سليمان بن بلال، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، عن النبي صلى الله عليه وسلم قال " بيت لا تمر فيه جياع اهله " . قال وفي الباب عن سلمى امراة ابي رافع . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه من حديث هشام بن عروة الا من هذا الوجه . قال وسالت البخاري عن هذا الحديث فقال لا اعلم احدا رواه غير يحيى بن حسان .
১৮২২। মুহাম্মদ ইবনু সাহল (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ঘরে খেজুর না থাকা সে ঘরের অধিবাসীদের জন্য অনাহার স্বরূপ। সহীহ, সহীহাহ ১৭৭৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। এ সূত্রে উক্ত হাদীসটি হাসান-গারীব। হিশাম ইবনু উরওয়া (রহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া আমরা অবহিত নই।

হাদিস নং: ১৮২৩
সহিহ (Sahih)
حدثنا هناد، ومحمود بن غيلان، قالا حدثنا ابو اسامة، عن زكريا بن ابي زاىدة، عن سعيد بن ابي بردة، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم قال " ان الله ليرضى عن العبد ان ياكل الاكلة او يشرب الشربة فيحمده عليها " . قال وفي الباب عن عقبة بن عامر وابي سعيد وعاىشة وابي ايوب وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن . وقد رواه غير واحد عن زكريا بن ابي زاىدة نحوه ولا نعرفه الا من حديث زكريا بن ابي زاىدة .
১৮২৩। হান্নাদ ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা সেই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট হন যে বান্দা কোন খানা খেয়ে বা পানীয় পান করে এর জন্য আল্লাহর হামদ ও প্রশংসা করে। সহীহ, ইবনু মাজাহ ১৬৫১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে উকবা ইবনু আমির, আবূ সাঈদ, আয়িশা, আবূ আয়্যূব ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান, যাকারিয়া ইবনু আবূ যাইদা (রহঃ) থেকে একাধিক রাবী হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। যাকারিয়া ইবনু আবূ যাইদা (রহঃ)-এর সূত্রের হাদীস ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।

হাদিস নং: ১৮২৪
যঈফ (Dai'f)
حدثنا احمد بن سعيد الاشقر، وابراهيم بن يعقوب، قالا حدثنا يونس بن محمد، حدثنا المفضل بن فضالة، عن حبيب بن الشهيد، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيد مجذوم فادخله معه في القصعة ثم قال " كل بسم الله ثقة بالله وتوكلا عليه " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث يونس بن محمد عن المفضل بن فضالة . والمفضل بن فضالة هذا شيخ بصري والمفضل بن فضالة شيخ اخر مصري اوثق من هذا واشهر . وقد روى شعبة هذا الحديث عن حبيب بن الشهيد عن ابن بريدة ان ابن عمر اخذ بيد مجذوم وحديث شعبة اثبت عندي واصح .
১৮২৪। আহমাদ ইবনু সাঈদ আশকার এবং ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন তাঁর নিজের সঙ্গে তাঁর হাত (খাদ্যের) পেয়ালায় ঢুকিয়ে দিলেন। পরে বললেন, আল্লাহর নামে, আল্লাহরই উপর আস্থা রেখে তাঁরই উপর ভরসা করে আহার কর।
যঈফ, ইবনু মাজাহ ৩৫৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। ইউনুস ইবনু মুহাম্মদ মুফাযযাল ইবনু ফাযালা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুফাযযাল ইবনু ফাযালা হলেন বসরার জনৈক শায়ক। অপর একজন মুফাযযাল ইবনু ফাযালা আছেন। তিনি হলেন মিশরী শায়খ এবং যিনি বাসরী শায়খের তুলনায় অধিকতর নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ। শু’বা (রহঃ) এ হাদীসটি হাবীব ইবনু শাহীদ ইবনু বুরায়দা (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেন যে, উমার রাদিয়াল্লাহু আনহু জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন। শু’বা (রহঃ)-এর রিওয়ায়াতটই আমার মতে অধিকতর গ্রহণযোগ্য ও সহীহ।

হাদিস নং: ১৮২৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " الكافر ياكل في سبعة امعاء والمومن ياكل في معى واحد " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن ابي هريرة وابي سعيد وابي بصرة الغفاري وابي موسى وجهجاه الغفاري وميمونة وعبد الله بن عمرو .
১৮২৫। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির খায় সাত আতে আর মু’মিন খায় এক আতে।
সহীহ, ইবনু মাজাহ ৩২৫৭, নাসাই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা, আবূ সাঈদ, আবূ বাসরা, আবূ মূসা, জাহজাহ আল-গিফারী, মায়মূনা এবং আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৮২৬
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن موسى الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم ضافه ضيف كافر فامر له رسول الله صلى الله عليه وسلم بشاة فحلبت فشرب ثم اخرى فشربه ثم اخرى فشربه حتى شرب حلاب سبع شياه ثم اصبح من الغد فاسلم فامر له رسول الله صلى الله عليه وسلم بشاة فحلبت فشرب حلابها ثم امر له باخرى فلم يستتمها فقال رسول الله صلى الله عليه وسلم " المومن يشرب في معى واحد والكافر يشرب في سبعة امعاء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من حديث سهيل .
১৮২৬। ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক কাফির ব্যক্তি মেহমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি বকরী দোহন করতে নির্দেশ দিলেন। দুধ দোহন হল সে তা পান করে ফেললো। পরে আরেকটি দোহন করতে বলা হলো। তা-ও সে পান করে ফেললো। এমনকি সাতটি বকরীরর দুধ সে একাই পান করে ফেললো। পরদিন সকালে সে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি বকরী দোহন করতে বললেন, দুধ দোহন করানো হল। সে এটিরই দুধ পান করল। পরে তাঁর জন্য আরেকটির দুধ দোহন করতে বলা হল কিন্তু আজ সে এটির দুধ শেষ করতে পারল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন পান করে এক আতে আর কাফির পান করে সাত আতে।
সহীহ, ইবনু মাজাহ ৩২৫৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ-গরীব।
সহীহ, ইবনু মাজাহ ৩২৫৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ-গরীব।
হাদিস নং: ১৮২৭
সহিহ (Sahih)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، ح وحدثنا قتيبة، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " طعام الاثنين كافي الثلاثة وطعام الثلاثة كافي الاربعة " . قال وفي الباب عن جابر وابن عمر . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
وروى جابر، عن النبي صلى الله عليه وسلم قال " طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الاربعة وطعام الاربعة يكفي الثمانية " . حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن الاعمش عن ابي سفيان عن جابر عن النبي صلى الله عليه وسلم بهذا .

১৮২৭। আল-আনসারী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জনের খাদ্য তিন জনের জন্য যথেষ্ট, তিন জনের খাদ্য চার জনের জন্য যথেষ্ট। সহীহ, সহীহাহ ১৬৮৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, এক জনের খাদ্য দুই জনের জন্য যথেষ্ট। দুই জনের খাদ্য চার জনের যথেষ্ট, চার জনের খাদ্য আট জনের জন্য যথেষ্ট। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত আছে।
সহীহ।

হাদিস নং: ১৮২৮
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا سفيان، عن ابي يعفور العبدي، عن عبد الله بن ابي اوفى، انه سىل عن الجراد، فقال غزوت مع النبي صلى الله عليه وسلم ست غزوات ناكل الجراد . قال ابو عيسى هكذا روى سفيان بن عيينة عن ابي يعفور هذا الحديث وقال ست غزوات وروى سفيان الثوري وغير واحد هذا الحديث عن ابي يعفور فقال سبع غزوات . قال وفي الباب عن ابن عمر وجابر
১৮২৮। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আবী আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তাকে পতঙ্গ (বড় ফড়িং) খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছয়টি গাযওয়ায় শরীক হয়েছি। আমরা পতঙ্গ আহার করতাম। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২১ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান ইবনু উয়ায়না (রহঃ) এই হাদীসটিকে আবূ ইয়াকুব (রহঃ)-এর বরাতে এইরূপেই বর্ণনা করেছেন। তিনি ছয়টি গাযওয়ার উল্লেখ করেছেন। সুফইয়ান ছাওরী (রহঃ)-ও এই হাদীসটি আবূ ইয়াফুর (রহঃ)-এর বরাতে বর্ণনা করেছেন। তিনি তাঁর বর্ণনায় সাতটি গাযওয়ার উল্লেখ করেছেন।

হাদিস নং: ১৮২৯
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد، والمومل، قالا حدثنا سفيان، عن ابي يعفور، عن ابن ابي اوفى، قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات ناكل الجراد .
قال ابو عيسى وروى شعبة، هذا الحديث عن ابي يعفور، عن ابن ابي اوفى، قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم غزوات ناكل الجراد . حدثنا بذلك محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة بهذا .
قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو يعفور اسمه واقد ويقال وقدان ايضا وابو يعفور الاخر اسمه عبد الرحمن بن عبيد بن نسطاس .

১৮২৯। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... ইবন আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাতটি গাযওয়ায় শরীক হয়েছি। আমরা পতঙ্গ আহার করতাম। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২২ [আল মাদানী প্রকাশনী]
শু’বা (রহঃ) এই হাদীসটিকে আবূ ইয়াফুর-ইবনু আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে থেকে বহু গাযওয়া করেছি। আমরা পতঙ্গ খেতাম। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... শু’বা (রহঃ) সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে।
এই বিষয়ে ইবনু উমার ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ। আবূ ইয়াফুর (রহঃ)-এর নাম হল ওয়াকিদ। ওয়াকদান বলেও কথিত আছে। অপর একজন আবূ ইয়া’ফুর আছেন। তাঁর নাম হল আবদুর রহমান ইবনু উবায়দ ইবনু বাসতাস।

হাদিস নং: ১৮৩০
যঈফ (Dai'f)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو النضر، هاشم بن القاسم قال حدثنا زياد بن عبد الله بن علاثة، عن موسى بن محمد بن ابراهيم التيمي، عن ابيه، عن جابر بن عبد الله، وانس بن مالك، قالا كان رسول الله صلى الله عليه وسلم اذا دعا على الجراد قال " اللهم اهلك الجراد اقتل كباره واهلك صغاره وافسد بيضه واقطع دابره وخذ بافواههم عن معاشنا وارزاقنا انك سميع الدعاء " . قال فقال رجل يا رسول الله كيف تدعو على جند من اجناد الله بقطع دابره قال فقال رسول الله صلى الله عليه وسلم " انها نثرة حوت في البحر " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وموسى بن محمد بن ابراهيم التيمي قد تكلم فيه وهو كثير الغراىب والمناكير وابوه محمد بن ابراهيم ثقة وهو مدني .
১৮৩০। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... জাবির ইবনু আবদিল্লাহ ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুমা থেকেও বর্ণিত, তাঁরা বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতঙ্গকে বদ দু’আ করে বলতেনঃ
اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ اقْتُلْ كِبَارَهُ وَأَهْلِكْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
অর্থঃ হে আল্লাহ! পতঙ্গকে ধ্বংস কর। তাদের বড়গুলোকে হত্যা কর, ছোটগুলোকে ধ্বংস কর, তার ডিম বিনষ্ট কর, তার মূলোচ্ছেদ কর। আমাদের জীবন যাত্রা এবং রিযক থেকে সেগুলিকে ফিরায়ে রাখো। নিশ্চয়ই তুমি দু’আ শ্রবনকারী।
তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ কিভাবে আপনি আল্লাহর সেনা দলসমূহের কোন একটি সেনা দলের মূলোচ্ছেদ করার বদ দু’আ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা সমুদ্রের মাছের ন্যায়। তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্রে ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মূসা ইবনু মুহাম্মদ ইবনু ইবরাহীম তায়মীর সমালোচনা করা হয়েছে। তিনি বহু গারীব ও মুনকার হাদীস বর্ণনাকারী। তার পিতা মুহাম্মদ ইবনু ইবরাহীম নির্ভরযোগ্য (ছিকা), তিনি মদীনার অধিবাসী।

হাদিস নং: ১৮৩১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبدة، عن محمد بن اسحاق، عن ابن ابي نجيح، عن مجاهد، عن ابن عمر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن اكل الجلالة والبانها . قال وفي الباب عن عبد الله بن عباس . قال ابو عيسى هذا حديث حسن غريب . وروى الثوري عن ابن ابي نجيح عن مجاهد عن النبي صلى الله عليه وسلم مرسلا .
১৮৩১। হান্নাদ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা এর মাংস খেতে এবং এর দুধ পান করতে নিষেধ করেছেন। সহীহ, ইবনু মাজাহ ৩১৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-গারীব। ছাওরী (রহঃ) এটিকে ইবনু আবূ নাজীহ-মুজাহিদ-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৮৩২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم نهى عن المجثمة ولبن الجلالة وعن الشرب من في السقاء .
قال محمد بن بشار وحدثنا ابن ابي عدي، عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن عبد الله بن عمرو .
قال محمد بن بشار وحدثنا ابن ابي عدي، عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن عبد الله بن عمرو .
১৮৩২। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাছছামা (অর্থাৎ বেঁধে রেখে তীর নিক্ষপে যে পশু বধ করা হয়), জাল্লালা-এর দুধ এবং মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। সহীহ, ইরওয়া ২৫০৩, সহীহাহ ২৩৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৫ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) বলেন, ইবনু আবূ আদী (রহঃ) ও সাঈদ ইবনু আবূ আরূবা-কাতাদা-ইকরিমা-ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদীস হাসান-সহীহ। এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৮৩৩
সহিহ (Sahih)
حدثنا زيد بن اخزم الطاىي، حدثنا ابو قتيبة، عن ابي العوام، عن قتادة، عن زهدم الجرمي، قال دخلت على ابي موسى وهو ياكل دجاجا فقال ادن فكل فاني رايت رسول الله صلى الله عليه وسلم ياكله . قال ابو عيسى هذا حديث حسن . وقد روي هذا الحديث من غير وجه عن زهدم ولا نعرفه الا من حديث زهدم . وابو العوام هو عمران القطان .
১৮৩৩। যায়দ ইবনু আখযাম (রহঃ) ... যাহদাম আল-জারমী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আবূ মূসা (রহঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মোরগের মাংস আহার করছিলেন। তিনি বললেন, কাছে এস, খাও। আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহার করতে দেখেছি। সহীহ, ইরওয়া ২৪৯৯, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান। একাধিকভাবে এই হাদীসটি যাহদাম থেকে বর্ণিত আছে। যাহদামের রিওয়ায়াত ছাড়া অন্য সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত নই। রাবী আবূল ’আওওয়াম (রহঃ) এর নাম হল ইমরান আল কাত্তান।
এই হাদীসটি হাসান। একাধিকভাবে এই হাদীসটি যাহদাম থেকে বর্ণিত আছে। যাহদামের রিওয়ায়াত ছাড়া অন্য সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত নই। রাবী আবূল ’আওওয়াম (রহঃ) এর নাম হল ইমরান আল কাত্তান।
হাদিস নং: ১৮৩৪
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا وكيع، عن سفيان، عن ايوب، عن ابي قلابة، عن زهدم، عن ابي موسى، قال رايت رسول الله صلى الله عليه وسلم ياكل لحم دجاج . قال وفي الحديث كلام اكثر من هذا . وهذا حديث حسن صحيح . وقد روى ايوب السختياني هذا الحديث ايضا عن القاسم التميمي وعن ابي قلابة عن زهدم (الجرمي) .
১৮৩৪। হান্নাদ (রহঃ) ... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মোরগের মাংস আহার করতে দেখেছি। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। আয়্যূব সিখতিয়ানী (রহঃ) এই হাদীসটিকে কাসিম তামীমী-আবূ কিলাবা-যাহদাম জারমী (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
এ হাদীসে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। আয়্যূব সিখতিয়ানী (রহঃ) এই হাদীসটিকে কাসিম তামীমী-আবূ কিলাবা-যাহদাম জারমী (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।