হাদিস নং: ১৬৬৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جعفر بن سليمان الضبعي، عن ابي عمران الجوني، عن ابي بكر بن ابي موسى الاشعري، قال سمعت ابي بحضرة العدو، يقول قال رسول الله صلى الله عليه وسلم " ان ابواب الجنة تحت ظلال السيوف " . فقال رجل من القوم رث الهيىة اانت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم يذكره قال نعم . فرجع الى اصحابه فقال اقرا عليكم السلام . وكسر جفن سيفه فضرب به حتى قتل . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث جعفر بن سليمان الضبعي . وابو عمران الجوني اسمه عبد الملك بن حبيب وابو بكر بن ابي موسى قال احمد بن حنبل هو اسمه .
১৬৬৫। কুতায়বা (রহঃ) ... আবূ বকর ইবনু আবূ মূসা আশ’আরী থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতাকে শত্রু সম্মুখীন অবস্থায় বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরবারীর ছায়ার নীচে জান্নাতের দ্বার। সমবেত লোকদের একজন জীর্ণশীর্ণ অবস্থার লোক বললোঃ আপনি কি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই কথা বলতে শুনেছেন? আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তখন লোকটি তার সঙ্গীদের কাছে ফিরে গিয়ে বললো, আমি তোমাদের সালাম জানাচ্ছি এবং সে তার তলোয়ারের খাপ ভেঙ্গে ফেললো এবং তলোয়ার দিয়ে (শত্রুদের উপর) আঘাত করতে লাগল। শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। সহীহ, ইরওয়া ৫/৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। জা’ফার ইবনু সুলায়মানের সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই। রাবী আবূ ইমরান জাওনীর নাম হল আবদুল মালিক ইবনু হাবীব (রহঃ)। আবূ বকর ইবনু আবূ মূসা সম্পর্কে আহমাদ ইবনু হাম্বাল বলেন, এ হল তার নামই (কুনিয়াত নয়)।
এই হাদীসটি হাসান-গারীব। জা’ফার ইবনু সুলায়মানের সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই। রাবী আবূ ইমরান জাওনীর নাম হল আবদুল মালিক ইবনু হাবীব (রহঃ)। আবূ বকর ইবনু আবূ মূসা সম্পর্কে আহমাদ ইবনু হাম্বাল বলেন, এ হল তার নামই (কুনিয়াত নয়)।
হাদিস নং: ১৬৬৬
সহিহ (Sahih)
حدثنا ابو عمار، حدثنا الوليد بن مسلم، عن الاوزاعي، حدثنا الزهري، عن عطاء بن يزيد الليثي، عن ابي سعيد الخدري، قال سىل رسول الله صلى الله عليه وسلم اى الناس افضل قال " رجل يجاهد في سبيل الله " . قالوا ثم من قال " ثم مومن في شعب من الشعاب يتقي ربه ويدع الناس من شره " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৬৬। আবূ আম্মার (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোত্তম লোক কে? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে। লোকেরা বলল, এরপর কে? তিনি বললেন, সে মু’মিন ব্যক্তি যে, পাহাড়ের কোন এক উপত্যকায় বাস করে সে তার রবকে ভয় করে আর সে লোকদের বাঁচিয়ে রাখে তার অনিষ্ট থেকে। সহীহ, তা’লীকুর রাগীব ২/১৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৬৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، حدثنا انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من احد من اهل الجنة يسره ان يرجع الى الدنيا غير الشهيد فانه يحب ان يرجع الى الدنيا يقول حتى اقتل عشر مرات في سبيل الله مما يرى مما اعطاه الله من الكرامة " . قال ابو عيسى هذا حديث صحيح .
১৬৬৭। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস ইবনু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে শহীদ ছাড়া আর কাউকে পুনরায় দুনিয়ায় ফিরে আসা আনন্দিত করবে না। শহীদই আবার দুনিয়ায় ফিরে আসা ভালবাসবে। শহীদ হওয়ার কারণে তাকে আল্লাহ তা’আলা বিশেষ মর্যাদা দিবেন তা দেখে সে বলবেঃ আল্লাহর পথে আমাকে দশবার করেও যেন কতল করা হয়। সহীহ, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৬৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৬৮। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত মর্মে বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬২ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৬৬৯
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عبد الرحمن، حدثنا نعيم بن حماد، حدثنا بقية بن الوليد، عن بحير بن سعد، عن خالد بن معدان، عن المقدام بن معديكرب، قال قال رسول الله صلى الله عليه وسلم " للشهيد عند الله ست خصال يغفر له في اول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويامن من الفزع الاكبر ويوضع على راسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزوج اثنتين وسبعين زوجة من الحور العين ويشفع في سبعين من اقاربه " . قال ابو عيسى هذا حديث صحيح غريب .
১৬৬৯। আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) ... মিকদাম ইবনু মা’দীকারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে ছয়টি বৈশিষ্টঃ রক্ত ক্ষরণের প্রথম মূহূর্তেই তাকে মাফ করা হবে। জান্নাতে তার নির্ধারিত স্থান প্রদর্শন করা হবে। কবর আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে মহাভীতির দিনে তাকে নিরাপদে রাখা হবে, তাঁর মাথায় সম্মানের তাজ পরানে হবে, এর একটি ইয়াকুত পাথর দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম হবে; বাহাত্তর জন আয়াত লোচন হুরের সঙ্গে তার বিবাহ হবে, তার সত্তর জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে। সহীহ, আহকামুল জানায়িয ৩৫-৩৬, তা’লীকুর রাগীব ২/১৯৪, সহীহাহ ৩২১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ১৬৭০
সহিহ (Sahih)
حدثنا ابو بكر بن ابي النضر، حدثنا ابو النضر البغدادي، حدثنا عبد الرحمن بن عبد الله بن دينار، عن ابي حازم، عن سهل بن سعد، ان رسول الله صلى الله عليه وسلم قال " رباط يوم في سبيل الله خير من الدنيا وما فيها وموضع سوط احدكم في الجنة خير من الدنيا وما فيها ولروحة يروحها العبد في سبيل الله او لغدوة خير من الدنيا وما فيها " . هذا حديث حسن صحيح .
১৬৭০। আবূ বকর ইবনু আবূন-নাযর (রহঃ) ... সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা আছে তা থেকে উত্তম। আল্লাহর পথে এক সকাল চলা বা এক বিকাল, দুনিয়া ও এর উপর যাছে তা থেকে উত্তম। জান্নাতে তোমাদের কারো এক চাবুক পরিমাণ স্থানও দুনিয়া ও তার উপর যা আছে তা থেকে উত্তম। সহীহ, বুখারী ২৭৯৪, ২৮৯২, ৬৪১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৭১
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، حدثنا محمد بن المنكدر، قال مر سلمان الفارسي بشرحبيل بن السمط وهو في مرابط له وقد شق عليه وعلى اصحابه قال الا احدثك يا ابن السمط بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم قال بلى . قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " رباط يوم في سبيل الله افضل وربما قال خير من صيام شهر وقيامه ومن مات فيه وقي فتنة القبر ونمي له عمله الى يوم القيامة " . قال ابو عيسى هذا حديث حسن .
১৬৭১। ইবনু আবূ উমার (রহঃ) ... মুহাম্মদ ইবনু মুনকাদির (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু শুরাহবীল ইবনু সিমত (রহঃ) এর কাছ দিয়ে যাচ্ছিলেন। শুরাহবীল তখন সীমান্ত পাহারায় ছিলেন। এতে তার ও তার সঙ্গীদের কষ্ট হচ্ছিল। সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনুস সিমত! তোমাকে আমি কি এমন একটি হাদীস বলব যা আমি রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, এক মাস সিয়াম পালন করা ও দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করা অপেক্ষাও আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারায় থাকা শ্রেষ্ঠ। রাবী কখনো বলেছেন, ’’উত্তম’’। এতে যে মৃত্যু বরণ করবে কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে, কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করা হবে। সহীহ, ইরওয়া ১২০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
হাদিস নং: ১৬৭২
যঈফ (Dai'f)
حدثنا علي بن حجر، حدثنا الوليد بن مسلم، عن اسماعيل بن رافع، عن سمى، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لقي الله بغير اثر من جهاد لقي الله وفيه ثلمة " . قال ابو عيسى هذا حديث غريب من حديث الوليد بن مسلم عن اسماعيل بن رافع . واسماعيل بن رافع قد ضعفه بعض اصحاب الحديث . قال وسمعت محمدا يقول هو ثقة مقارب الحديث . وقد روي هذا الحديث من غير هذا الوجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم . وحديث سلمان اسناده ليس بمتصل محمد بن المنكدر لم يدرك سلمان الفارسي . وقد روي هذا الحديث عن ايوب بن موسى عن مكحول عن شرحبيل بن السمط عن سلمان عن النبي صلى الله عليه وسلم نحوه .
১৬৭২। আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের কোন চিহ্ন না নিয়ে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করবে তার মধ্যে ত্রুটির চিহ্ন বিদ্যমান থাকবে। যঈফ, ইবনু মাজাহ ২৭৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৬ [আল মাদানী প্রকাশনী]
ওয়ালীদ ইবনু মুসলিম-ইসমাঈল ইবনু রাফি’ (রহঃ) সূত্রের রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল ইবনু রাফি’-কে যা’ঈফ বলেছেন। মুহাম্মদ (রহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি নির্ভরযোগ্য (ছিকা) ও বিশুদ্ধতার নিকটবর্তী বা (মুকারিবুল হাদীস)।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও এ হাদীসটি একাধিক ভাবে বর্ণিত আছে। সালমান রাদিয়াল্লাহু আনহু-এর বর্ণিত হাদীসটির সনদ ’’মুত্তাসিল’’ নয়। মুহাম্মদ ইবনুল মুনকাদির সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাৎ পান নি। আইউব ইবনু মূসা-মাকহূল-শুরাহবীল ইবনু সিমত-সালমান রাদিয়াল্লাহু আনহু-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণিত আছে।
ওয়ালীদ ইবনু মুসলিম-ইসমাঈল ইবনু রাফি’ (রহঃ) সূত্রের রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল ইবনু রাফি’-কে যা’ঈফ বলেছেন। মুহাম্মদ (রহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি নির্ভরযোগ্য (ছিকা) ও বিশুদ্ধতার নিকটবর্তী বা (মুকারিবুল হাদীস)।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও এ হাদীসটি একাধিক ভাবে বর্ণিত আছে। সালমান রাদিয়াল্লাহু আনহু-এর বর্ণিত হাদীসটির সনদ ’’মুত্তাসিল’’ নয়। মুহাম্মদ ইবনুল মুনকাদির সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাৎ পান নি। আইউব ইবনু মূসা-মাকহূল-শুরাহবীল ইবনু সিমত-সালমান রাদিয়াল্লাহু আনহু-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ১৬৭৩
হাসান (Hasan)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا هشام بن عبد الملك، حدثنا الليث بن سعد، حدثني ابو عقيل، زهرة بن معبد عن ابي صالح، مولى عثمان بن عفان قال سمعت عثمان، وهو على المنبر يقول اني كتمتكم حديثا سمعته من رسول الله صلى الله عليه وسلم كراهية تفرقكم عني ثم بدا لي ان احدثكموه ليختار امرو لنفسه ما بدا له سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " رباط يوم في سبيل الله خير من الف يوم فيما سواه من المنازل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وقال محمد بن اسماعيل ابو صالح مولى عثمان اسمه تركان .
১৬৭৩। হাসান ইবনু আলী খাললাল (রহঃ) ... উসমান রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত দাস আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু-কে মিম্বরে আরোহন করে বলতে শুনেছি, তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি হাদীস আমি তোমাদের থেকে গোপন রেখেছিলাম। পরে আমার খেয়াল হলো যে তা তোমাদের কাছে বর্ণনা করি যাতে প্রত্যেকেই নিজ নিজ বিবেচনা মত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, অন্য কোন স্থানে এক হাজার দিন অতিবাহিত করা অপেক্ষা আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা প্রদান উত্তম।
হাসান, তা’লীকুর রাগীব, তাহকীক ছানী ২/১৫২, তা’লীক আল-আহাদীসুল মুখাতারাহ ৩০৫-৩১০,তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান এবং এ সূত্রে গারীব। মুহাম্মদ (রহঃ) বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত দাস আবূ সালিহ-এর নাম হল বুরকান।
হাসান, তা’লীকুর রাগীব, তাহকীক ছানী ২/১৫২, তা’লীক আল-আহাদীসুল মুখাতারাহ ৩০৫-৩১০,তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান এবং এ সূত্রে গারীব। মুহাম্মদ (রহঃ) বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত দাস আবূ সালিহ-এর নাম হল বুরকান।
হাদিস নং: ১৬৭৪
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، واحمد بن نصر النيسابوري، وغير، واحد، قالوا حدثنا صفوان بن عيسى، حدثنا محمد بن عجلان، عن القعقاع بن حكيم، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما يجد الشهيد من مس القتل الا كما يجد احدكم من مس القرصة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
১৬৭৪। মুহাম্মদ ইবনু বাশশার ও আহমাদ ইবনু নাসর নীশাপুরী প্রমুখ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে একবার চিমটি কাটায় যতটুকু ব্যাথা পাও শহীদ তার কতলের সময় ততটুকুই কষ্ট পায়। হাসান সহীহ, ইবনু মাজাহ ২৮০২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব-সহীহ।
হাদিস নং: ১৬৭৫
হাসান (Hasan)
حدثنا زياد بن ايوب، حدثنا يزيد بن هارون، انبانا الوليد بن جميل الفلسطيني، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، عن النبي صلى الله عليه وسلم قال " ليس شيء احب الى الله من قطرتين واثرين قطرة من دموع في خشية الله وقطرة دم تهراق في سبيل الله . واما الاثران فاثر في سبيل الله واثر في فريضة من فراىض الله " . قال هذا حديث حسن غريب .
১৬৭৫। যিয়াদ ইবনু আয়্যূব (রহঃ) ... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো ফোটা এবং দুটো চিহ্ন থেকে আল্লাহর কাছে আর অধিক প্রিয় কিছুই নেই, আল্লাহর ভয়ে রোদনের অশ্রুফোটা এবং আল্লাহর পথে প্রবাহিত রক্তের ফোটা। আর দুটো চিহ্ন হলো, আল্লাহর পথে (আঘাতের) চিহ্ন এবং আল্লাহ নির্ধারিত কোন ফরয ইবাদত আদায়ের চিহ্ন। হাসান, মিশকাত ৩৮৩৭, তা’লীকুর রাগীব ২/১৮০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।