হাদিস নং: ২৬৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد الله بن نافع، عن محمد بن عبد الله بن حسن، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " يعمد احدكم فيبرك في صلاته برك الجمل " . قال ابو عيسى حديث ابي هريرة حديث غريب لا نعرفه من حديث ابي الزناد الا من هذا الوجه . وقد روي هذا الحديث عن عبد الله بن سعيد المقبري عن ابيه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم . وعبد الله بن سعيد المقبري ضعفه يحيى بن سعيد القطان وغيره .
২৬৯. কুতায়া (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার নামাযে কি উটের মত ভর দিয়ে বসবে (সাজদায়)? ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি গরীব। রাবী আবূয যিনাদ (রহঃ) থেকে অন্য কোনভবে এটির রিওয়ায়াত আছে বলে আমদের জানা নেই। - মিশকাত ৮৯৯, ইরওয়া ২/৭৮, সহিহ আবু দাউদ ৭৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৯ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবনু সাঈদ আল মাকবুরী এর সূত্রেও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে। হাদিস বিশেষজ্ঞ ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান (রহঃ) প্রমুখ আবদুল্লাহ ইবনু সাঈদ আল মাকবুরীকে যঈফ বলেছেন।

হাদিস নং: ২৭০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، بندار حدثنا ابو عامر العقدي، حدثنا فليح بن سليمان، حدثني عباس بن سهل، عن ابي حميد الساعدي، ان النبي صلى الله عليه وسلم كان اذا سجد امكن انفه وجبهته من الارض ونحى يديه عن جنبيه ووضع كفيه حذو منكبيه . قال وفي الباب عن ابن عباس وواىل بن حجر وابي سعيد . قال ابو عيسى حديث ابي حميد حديث حسن صحيح . والعمل عليه عند اهل العلم ان يسجد الرجل على جبهته وانفه فان سجد على جبهته دون انفه فقد قال قوم من اهل العلم يجزىه . وقال غيرهم لا يجزىه حتى يسجد على الجبهة والانف .
২৭০. মুহাম্মাদ ইবনু বাশশার বুনদার (রহঃ) ..... আবূ হুমায়দ আল সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় তাঁর নাক ও কপালকে মাটিতে স্থির করে স্থাপন করতেন, শরীরের দুই পার্শ্ব থেকে হাত দুটো সরিয়ে রাখতেন এবং কাঁধ বরাবর দুই হাত রাখতেন। - সহিহ আবু দাউদ ৭২৩, মিশকাত ৮০১, সিফাতুস সালাত ১২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, ওয়াইল ইবনু হুজর এবং আবূ সাঈদ (রা) থেকেও হাদিস বর্ণিত আছে ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন আবূ হুমায়দ (রহঃ) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, নাক ও কপাল উভয়ের উপর সিজদা করতে হবে। কেউ যদি নাক বাদ দিয়ে কেবল কপালের উপর সিজদা করে তবে একদল আলিম বলেন যে তা যথেষ্ট হবে। অপর একদল বলেন, কপাল ও নাক উভয়ের উপর সিজাদ না করা পর্যন্ত সিজদা হবে না।

হাদিস নং: ২৭১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حفص بن غياث، عن الحجاج، عن ابي اسحاق، قال قلت للبراء بن عازب اين كان النبي صلى الله عليه وسلم يضع وجهه اذا سجد فقال بين كفيه . قال وفي الباب عن واىل بن حجر وابي حميد . قال ابو عيسى حديث البراء حديث حسن صحيح غريب . وهو الذي اختاره بعض اهل العلم ان تكون يداه قريبا من اذنيه .
২৭১. কুতায়বা (রহঃ) .... আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিলাম, সিজদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চেহারা কোথায় রাখতেন? তিনি বললেন দুই হাতের মাঝে। - মুসলিম ২/১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ওয়াইল ইবনু হুজর ও আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান সহীহ ও গরীব। এই হাদিস অনুসারে আলিমদের কেউ কেউ বলেন সিজাদার সময় হাত দুই কানের কাছাকাছি থাকবে।

হাদিস নং: ২৭২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا بكر بن مضر، عن ابن الهاد، عن محمد بن ابراهيم، عن عامر بن سعد بن ابي وقاص، عن العباس بن عبد المطلب، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " اذا سجد العبد سجد معه سبعة اراب وجهه وكفاه وركبتاه وقدماه " . قال وفي الباب عن ابن عباس وابي هريرة وجابر وابي سعيد . قال ابو عيسى حديث العباس حديث حسن صحيح وعليه العمل عند اهل العلم .
২৭২. কুতায়বা (রহঃ) ... আব্বাস ইবনু আবদিল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, বান্দা যখন সিজদা করে তখন তাঁর সথে তাঁর সাতটি অঙ্গও সিজদা করে- তাঁর চেহারা, তাঁর দুই করতল, দুই হাঁটু এবং দুই পা। - ইবনু মাজাহ ৮৮৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আববস, আবূ হুরায়রা, জাবির ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন।

হাদিস নং: ২৭৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن طاوس، عن ابن عباس، قال امر النبي صلى الله عليه وسلم ان يسجد على سبعة اعظم ولا يكف شعره ولا ثيابه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৩. কুতায়বা (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত অঙ্গে সিজদা করতে এবং সিজদাকালে চুল ও কাপড় ফিরেয়ে না রাখতে নির্দেশত হয়েছেন। - ইবনু মাজাহ ৮৮৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃএই হাদিসটি হাসান ও সহীহ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃএই হাদিসটি হাসান ও সহীহ।
হাদিস নং: ২৭৪
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو خالد الاحمر، عن داود بن قيس، عن عبيد الله بن عبد الله بن الاقرم الخزاعي، عن ابيه، قال كنت مع ابي بالقاع من نمرة فمرت ركبة فاذا رسول الله صلى الله عليه وسلم قاىم يصلي . قال فكنت انظر الى عفرتى ابطيه اذا سجد اى بياضه . قال وفي الباب عن ابن عباس وابن بحينة وجابر واحمر بن جزء وميمونة وابي حميد وابي مسعود وابي اسيد وسهل بن سعد ومحمد بن مسلمة والبراء بن عازب وعدي بن عميرة وعاىشة . قال ابو عيسى واحمر بن جزء هذا رجل من اصحاب النبي صلى الله عليه وسلم له حديث واحد . قال ابو عيسى حديث عبد الله بن اقرم حديث حسن لا نعرفه الا من حديث داود بن قيس ولا نعرف لعبد الله بن اقرم الخزاعي عن النبي صلى الله عليه وسلم غير هذا الحديث . والعمل عليه عند اكثر اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم . قال وعبد الله بن اقرم الخزاعي انما له هذا الحديث عن النبي صلى الله عليه وسلم . وعبد الله بن ارقم الزهري صاحب النبي صلى الله عليه وسلم . وهو كاتب ابي بكر الصديق .
২৭৪. আবূ কুরায়ব (রহঃ) .... আবদুল্লাহ ইবনু আকরাম আল খুযাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি আমার পিতার সঙ্গে আরাফার নামিরা ময়দানের একটি প্রশস্ত উপত্যকায় ছিলাম। এমন সময় একটি ছোট দল এদিক দিয়ে অতিক্রম করে গেল। তখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে সালাম আদায় করছেন। সিজাদার সময় তাঁর বগলেন নীচ এর শুভ্রতা আমি দেখতে পাচ্ছিলাম। - ইবনু মাজাহ ৮৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, ইবনু বুহায়রা, জবির, আহমার ইবনু জায, মায়মূনা, আবূ হুমায়দ, আবূ মাসঊদ, আবূ উসায়দ, সাহল ইবনু সা’দ, মুহাম্মাদ ইবনু মাসলামা, বারা ইবনু আযিব, আদী ইবনু আমীর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আহমার ইবনু জায রাসূল এর একজন সাহাবী; তাঁর থেকে একটি হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু আকরাম (রহঃ) বর্ণিত হাদীছটি হাসান। দাউদ ইবনু কায়স (রহঃ) এর সূত্র ছাড়া অন্য কোন সনদে একটি রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নেই। আবদুল্লাহ ইবনু আকরামের বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কোন হাদিস বর্ণিত আছে বলেও আমাদের জানা নেই। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল করেছেন। আবদুল্লাহ ইবনু আকরাম খুযাঈ থেকে এই একটি হাদিসই বর্ণিত আছে। আর আবদুল্লাহ ইবনু আকরাম আয যুহরী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী এবং আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু এর লিপিকার।

হাদিস নং: ২৭৫
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي سفيان، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال " اذا سجد احدكم فليعتدل ولا يفترش ذراعيه افتراش الكلب " . قال وفي الباب عن عبد الرحمن بن شبل وانس والبراء وابي حميد وعاىشة . قال ابو عيسى حديث جابر حديث حسن صحيح . والعمل عليه عند اهل العلم يختارون الاعتدال في السجود ويكرهون الافتراش كافتراش السبع .
২৭৫. হান্নাদ (রহঃ) .... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন সিজাদ করবে তখন সে যেন মধ্যপন্থা অবলম্বন করে এবং কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে। - ইবনু মাজাহ ৮৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুর রাহমান ইবনু শিবল, বারা, আনাস, আবূ হুমায়দ, আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। সিজদার মাঝে মধ্যপন্থা অবলম্বন করা পছন্দনীয় বলে এবং হিংস্র জন্তুর মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে রাখা মাকরুহ বলে মত প্রকাশ করেছেন।

হাদিস নং: ২৭৬
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن قتادة، قال سمعت انسا، يقول ان رسول الله صلى الله عليه وسلم قال " اعتدلوا في السجود ولا يبسطن احدكم ذراعيه في الصلاة بسط الكلب " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৬. মাহামূদ ইবনু গায়লান (রহঃ) ...... কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি আনাস রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা সিজাদায় মধ্যমপন্থা অবলম্বন করবে। তোমাদের কেউ যেন কুকুরের মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে না থাকে। - ইবনু মাজাহ ৮৯২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
হাদিস নং: ২৭৭
হাসান (Hasan)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا معلى بن اسد، حدثنا وهيب، عن محمد بن عجلان، عن محمد بن ابراهيم، عن عامر بن سعد بن ابي وقاص، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم امر بوضع اليدين ونصب القدمين .
২৭৭. আবদুল্লাহ ইবনু আবদির রাহমান ....... সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে এবং পা দুটো খাড়াভাবে স্থাপিত রাখতে নির্দেশ দিয়েছেন। - সিফাতুস সালাত ১২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৭৮
হাসান (Hasan)
قال عبد الله وقال معلى بن اسد حدثنا حماد بن مسعدة، عن محمد بن عجلان، عن محمد بن ابراهيم، عن عامر بن سعد، ان النبي صلى الله عليه وسلم امر بوضع اليدين فذكر نحوه ولم يذكر فيه عن ابيه . قال ابو عيسى وروى يحيى بن سعيد القطان وغير واحد عن محمد بن عجلان عن محمد بن ابراهيم عن عامر بن سعد ان النبي صلى الله عليه وسلم امر بوضع اليدين ونصب القدمين . مرسل وهذا اصح من حديث وهيب . وهو الذي اجمع عليه اهل العلم واختاروه .
২৭৮. আবদুল্লাহ (রহঃ) .... আমির ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে নির্দেশ দিয়েছেন অতঃপর তিনিও অনুরূপ বর্ননা করেছেন। কিন্তু তিনি সনদে আমিরের পিতা সা’দ রাদিয়াল্লাহু আনহু এর বরাত উল্লেখ করেননি। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান প্রমুখ হাদিসবিদ মুহাম্মাদ ইবনু আজলান - মোহাম্মাদ ইবরহীম আমির ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণন করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে এবং দুই পা খাড়াভাবে স্থাপিত রাখতে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি মুরসাল। এই সূত্রটি উহায়ব (রহঃ) উল্লেখিত সূত্র (নং ২৭৭ হাদিস) থেকে অধিকতর সহীহ। এই হাদিস অনুসারে আমল করার বিষয়ে আলিমগণের কোন মতবিরোধ নেই। সকলেই এটা গ্রহণ করেছেন।

হাদিস নং: ২৭৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى المروزي، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا شعبة، عن الحكم، عن عبد الرحمن بن ابي ليلى، عن البراء بن عازب، قال كانت صلاة رسول الله صلى الله عليه وسلم اذا ركع واذا رفع راسه من الركوع واذا سجد واذا رفع راسه من السجود قريبا من السواء . قال وفي الباب عن انس .
২৭৯. আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা আল মাওয়ায়যী (রহঃ) .... বারা ইবনু ইযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতে রুকু থেকে মাথা তোলা, সিজাদ এবং সিজাদ থেকে মাথা তোলা প্রায় সমান সামন ছিল। - সহিহ আবু দাউদ ৭৯৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।
হাদিস নং: ২৮০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن الحكم، نحوه . قال ابو عيسى حديث البراء حديث حسن صحيح . والعمل عليه عند اهل العلم .
২৮০. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আল হাকাম (রহঃ) সূত্রও অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৮১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن ابي اسحاق، عن عبد الله بن يزيد، حدثنا البراء، وهو غير كذوب قال كنا اذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم فرفع راسه من الركوع لم يحن رجل منا ظهره حتى يسجد رسول الله صلى الله عليه وسلم فنسجد . قال وفي الباب عن انس ومعاوية وابن مسعدة صاحب الجيوش وابي هريرة . قال ابو عيسى حديث البراء حديث حسن صحيح . وبه يقول اهل العلم ان من خلف الامام انما يتبعون الامام فيما يصنع لا يركعون الا بعد ركوعه ولا يرفعون الا بعد رفعه . لا نعلم بينهم في ذلك اختلافا .
২৮১. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করতাম। তিনি রুকু থেকে মাথা তুলতেন। পরে তিনি সিজাদয় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না। তিনি সিজাদায় গেলে পর আমরাও সিজাদয় যেতাম। - সহিহ আবু দাউদ ৬৩১-৬৩৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, মুআবিয়া, ইবনু মাসআদা সাহিবুল জুয়ূশ, আবূ হুরায়ারা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণের অভিমত এই যে, ইমামের পিছনে যারা থাকবে তাঁরা ইমামের সকল কাজে অনুরণ করে চলবে। ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত তাঁরা রুকুতে যাবে না। ইমাম মাথা না তোলা পর্যন্ত তাঁরা মাথা তুলবে না। এই বিষয়ে আলিমদের মধ্যে কোন মতবিরোধ আছে বলে আমাদের জানা নেই।

হাদিস নং: ২৮২
যঈফ (Dai'f)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا عبيد الله بن موسى، حدثنا اسراىيل، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " يا علي احب لك ما احب لنفسي واكره لك ما اكره لنفسي لا تقع بين السجدتين " . قال ابو عيسى هذا حديث لا نعرفه من حديث علي الا من حديث ابي اسحاق عن الحارث عن علي . وقد ضعف بعض اهل العلم الحارث الاعور . والعمل على هذا الحديث عند اكثر اهل العلم يكرهون الاقعاء . قال وفي الباب عن عاىشة وانس وابي هريرة .
২৮২. আবদুল্লাহ ইবনু আবদির রাহমান (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন হে আলী আমার জন্য যা পছন্দ করি তোমার জন্যও তা পছন্দ করি, আমার জন্য যা না পছন্দ করি তোমর জন্যও তা না পছন্দ করি। দুই সিজাদার মাঝে নিতম্ব ভূমিতে রেখে দুই হাটু তুলে বসবে না। - ইবনু মাজাহ ৮৯৪,৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ ইসহাক হারিছ আলী রাদিয়াল্লাহু আনহু এই সূত্রে ছাড়া অন্য কোন সূত্রে আলী রাদিয়াল্লাহু আনহ থেকে এই হাদিসটি বর্ণিত আছে আমাদের জানা নেই। কোন কোন হাদিস বিশেষজ্ঞ হারিছ আওয়ারকে যঈফ বলেছেন। অধিকাংশ আলিম এই হাদীছ অনুসারে আমল করেছেন। তাঁর বলেন দুই সিজদার মাঝে এই ধরনের বসা মাকরুহ। এই বিষয়ে আয়িশা, আনাস ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।

হাদিস নং: ২৮৩
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، اخبرني ابو الزبير، انه سمع طاوسا، يقول قلنا لابن عباس في الاقعاء على القدمين قال هي السنة . فقلنا انا لنراه جفاء بالرجل قال بل هي سنة نبيكم صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد ذهب بعض اهل العلم الى هذا الحديث من اصحاب النبي صلى الله عليه وسلم لا يرون بالاقعاء باسا وهو قول بعض اهل مكة من اهل الفقه والعلم . قال واكثر اهل العلم يكرهون الاقعاء بين السجدتين .
২৮৩. ইয়হইয়া ইবনু মূসা .... তাউস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে দুই পা খাড়া করে বসা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন এতো সুন্নাত। আমি বললাম আমরা তো এটিকে গেয়ো রুঢ়তা বলে মনে করি। তিনি বললেন না, বরং তা তোমাদের নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। - সহিহ আবু দাউদ ৭৯১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবীগণের কেউ কেউ এই হাদিস অনুসরে আমল করেছেন। তাঁরা এই ধরনের বসায় কোন দোষ আছে বলে মনে করেন না, মক্কবাসী কতিপয় আলিম ও ফকীহ এর অভিমত এ-ই। তবে অধিকাংশ আলিম ও ফকীহ এই ধরনের বসা মাকরুহ বলে অভিমত ব্যক্ত কেরছেন।

হাদিস নং: ২৮৪
সহিহ (Sahih)
حدثنا سلمة بن شبيب، حدثنا زيد بن حباب، عن كامل ابي العلاء، عن حبيب بن ابي ثابت، عن سعيد بن جبير، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم كان يقول بين السجدتين " اللهم اغفر لي وارحمني واجبرني واهدني وارزقني " .
২৮৪. সালাম ইবনু শাবীব (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমর প্রতি দয়া করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমকে সৎপথ প্রদর্শন করুন এবং আমাকে রিযক দান করুন। - ইবনু মাজাহ ৮৯৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ২৮৫
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال الحلواني، حدثنا يزيد بن هارون، عن زيد بن حباب، عن كامل ابي العلاء، نحوه . قال ابو عيسى هذا حديث غريب . وهكذا روي عن علي، . وبه يقول الشافعي واحمد واسحاق يرون هذا جاىزا في المكتوبة والتطوع . وروى بعضهم هذا الحديث عن كامل ابي العلاء مرسلا .
২৮৫. হাসান ইবনু আলী আল খাল্লাল (রহঃ) .... কামিল আবূল আলা (রহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি গরীব। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন ফরয ও নফল সকল ক্ষেত্রেই এইরূপে বলা জায়েয আছে। কোন কোন রাবী কামিল আবূল আলা (রহঃ) এর বরাতে এটি মুরসালরুপে বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৮৬
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن عجلان، عن سمى، عن ابي صالح، عن ابي هريرة، قال اشتكى بعض اصحاب النبي صلى الله عليه وسلم الى النبي صلى الله عليه وسلم مشقة السجود عليهم اذا تفرجوا فقال " استعينوا بالركب " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث ابي صالح عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم الا من هذا الوجه من حديث الليث عن ابن عجلان . وقد روى هذا الحديث سفيان بن عيينة وغير واحد عن سمى عن النعمان بن ابي عياش عن النبي صلى الله عليه وسلم نحو هذا . وكان رواية هولاء اصح من رواية الليث .
২৮৬. কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সিজদার সময় হাত শরীর থেকে সরিয়ে রাখলে কষ্ট হয় বলে উযর করলে তিনি বলেছিলেন এই ক্ষেত্রে তোমরা হাটুর সাহায্য গ্রহণ করো। - যইফ আবু দাউদ ১৬০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ লায়ছ ইবনু আজলান (রহঃ) এ সূত্র ছাঢ়া অন্য কোন সনদে আবূ সালিহ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি সম্পর্কে আমাদের জানা নেই। সুফইয়ান ইবনু উয়ায়না প্রমুখ সুমাই নুমান ইবনু আবী আয়্যাশ সুত্রে অনুরূপ একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এই রিওয়ায়াতটি লায়ছের রিওয়ায়াত অপেক্ষা সহীহ।

হাদিস নং: ২৮৭
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا هشيم، عن خالد الحذاء، عن ابي قلابة، عن مالك بن الحويرث الليثي، انه راى النبي صلى الله عليه وسلم يصلي فكان اذا كان في وتر من صلاته لم ينهض حتى يستوي جالسا . قال ابو عيسى حديث مالك بن الحويرث حديث حسن صحيح . والعمل عليه عند بعض اهل العلم . وبه يقول اسحاق وبعض اصحابنا . ومالك يكنى ابا سليمان .
২৮৭. আলী ইবনু হুজর (রহঃ) .... মালিক ইবনু হুওয়রিছ আল লায়ছী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত আদায় করতে দেখেছেন। তিনি যখন বেজোড় রাক’আতের সিজাদ থেকে উঠতেন তখন সোজা হয়ে না বসে উঠতেন না। - ইরওয়া ২/৮২-৮৩, সিফাতুস সালাত ১৩৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মালিক ইবনু হুওয়ায়রিছ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণের কেউ কেউ এই হাদিস অনুসরে আমল করেছেন। ইমাম ইসহাক (রহঃ) এবং আমাদের উস্তাদগণেরও কারো কারো অভিমত এ-ই। মালিক (রহঃ) এর কুনিয়াত বা উপনাম হল আবূ সুলায়মান।

হাদিস নং: ২৮৮
যঈফ (Dai'f)
حدثنا يحيى بن موسى، حدثنا ابو معاوية، حدثنا خالد بن الياس، عن صالح، مولى التوامة عن ابي هريرة، قال كان النبي صلى الله عليه وسلم ينهض في الصلاة على صدور قدميه . قال ابو عيسى حديث ابي هريرة عليه العمل عند اهل العلم يختارون ان ينهض الرجل في الصلاة على صدور قدميه . وخالد بن الياس هو ضعيف عند اهل الحديث . قال ويقال خالد بن اياس ايضا . وصالح مولى التوامة هو صالح بن ابي صالح . وابو صالح اسمه نبهان وهو مدني .
২৮৮. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের অগ্রভাগে ভর দিয়ে সালাতের সিজাদ থেকে দাঁড়াতেন। - ইরওয়া ৩৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলিমগণ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস অনুসারে আমল করেছেন। পায়ের অগ্রভাগের উপর ভর দিয়ে সালাতের সিজাদ থেকে দাঁড়ান পছন্দীয় বলে তাঁরা সিদ্ধান্ত দিয়েছেন। হাদিস বিশেষজ্ঞগণের মতে এই হাদীছের রাবী খালিদ ইবনু ইলয়াস যঈফ। তাকে খালিদ ইবনু ইয়াসও বলা হয়। আযাদকৃত দাস রাবী সালিহ হলেন সালিহ ইবনু আবূ সালিহ। এই আবূ সালিহের নাম হল নাবহান। তিনি ছিলেন মাদানী।