হাদিস নং: ১৩৪৫
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، انبانا علي بن مسهر، وغيره، عن محمد بن عبيد الله، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان النبي صلى الله عليه وسلم قال في خطبته " البينة على المدعي واليمين على المدعى عليه " . هذا حديث في اسناده مقال . ومحمد بن عبيد الله العرزمي يضعف في الحديث من قبل حفظه ضعفه ابن المبارك وغيره .
১৩৪৫. আলী ইবনু হুজুর (রহঃ) ...... আমর ইবনু শুআয়ব তৎপিতা তৎপিতামহ আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খুতবায় বলেছিলেন, সাক্ষী পেশ করার দায়িত্ব হল বাদীর আর কসমের দায়িত্ব হল বিবাদীর। - ইরওয়া ৮/২৬৫-২৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটির সনদ সমালোচিত। রাবী মুহাম্মদ ইবনু উবায়দুল্লাহ আরযামী স্মরণ শক্তির দিক দিয়ে হাদীসের ক্ষেত্রে যঈফ। ইবনু মুবরক (রহঃ) প্রমুখ হাদীস বিশারদ তাকে যঈফ বলেছেন।
হাদীসটির সনদ সমালোচিত। রাবী মুহাম্মদ ইবনু উবায়দুল্লাহ আরযামী স্মরণ শক্তির দিক দিয়ে হাদীসের ক্ষেত্রে যঈফ। ইবনু মুবরক (রহঃ) প্রমুখ হাদীস বিশারদ তাকে যঈফ বলেছেন।
হাদিস নং: ১৩৪৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، حدثنا محمد بن يوسف، حدثنا نافع بن عمر الجمحي، عن عبد الله بن ابي مليكة، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم قضى ان اليمين على المدعى عليه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم ان البينة على المدعي واليمين على المدعى عليه .
১৩৪৬. মুহাম্মদ ইবনু সাহল ইবনু আসকার আল বাগদাদী (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ফায়সালা দিয়েছেন, কসম হবে বিবাদীর উপর। - ইরওয়া ২৬৪১, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলীমগণ এতদনুসারে আমলের অভিমত দিয়েছেন যে, সাক্ষী পেশের দায়িত্ব হল বাদীর উপর আর কসমের দায়িত্ব হল বিবাদীর উপর।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলীমগণ এতদনুসারে আমলের অভিমত দিয়েছেন যে, সাক্ষী পেশের দায়িত্ব হল বাদীর উপর আর কসমের দায়িত্ব হল বিবাদীর উপর।
হাদিস নং: ১৩৪৭
সহিহ (Sahih)
حدثنا يعقوب بن ابراهيم الدورقي، حدثنا عبد العزيز بن محمد، قال حدثني ربيعة بن ابي عبد الرحمن، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قضى رسول الله صلى الله عليه وسلم باليمين مع الشاهد الواحد . قال ربيعة واخبرني ابن لسعد بن عبادة قال وجدنا في كتاب سعد ان النبي صلى الله عليه وسلم قضى باليمين مع الشاهد . قال وفي الباب عن علي وجابر وابن عباس وسرق . قال ابو عيسى حديث ابي هريرة ان النبي صلى الله عليه وسلم قضى باليمين مع الشاهد الواحد حديث حسن غريب .
১৩৪৭. ইয়াকুব ইবনু ইবরাহিম আদ-দাওরাকী (রহঃ) ....... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষ্য ও কসম নিয়ে ফায়সালা দিয়েছেন। - ইরওয়া ৮/৩০০-৩০৫, তানকীল ২/১৫৬, রাওযুন নাযীর ৯৮৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৩ [আল মাদানী প্রকাশনী]
রাবীআ (রহঃ) বলেন, সা’দ ইবনু উবাদা (রাঃ) –এর জনৈক পুত্র আমাকে বলেছেন, আমরা সা’দের একটি কিতাবে পেয়েছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন। এই বিষয়ে আলী, জাবির, ইবনু আব্বাস ও সুররাক (রাঃ) থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন,- এই মর্মে আবূ হুরায়রা (রাঃ) বর্ণিত হাদিসটি হাসান-গারীব।

হাদিস নং: ১৩৪৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، ومحمد بن ابان، قالا حدثنا عبد الوهاب الثقفي، عن جعفر بن محمد، عن ابيه، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قضى باليمين مع الشاهد .
১৩৪৮. মুহাম্মদ ইবনু বাশশার ও মুহাম্মাদ ইবনু আব্বান (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৩৪৯
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن جعفر، حدثنا جعفر بن محمد، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم قضى باليمين مع الشاهد الواحد . قال وقضى بها علي فيكم . قال ابو عيسى وهذا اصح وهكذا روى سفيان الثوري عن جعفر بن محمد عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسلا . وروى عبد العزيز بن ابي سلمة ويحيى بن سليم هذا الحديث عن جعفر بن محمد عن ابيه عن علي عن النبي صلى الله عليه وسلم . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم راوا ان اليمين مع الشاهد الواحد جاىز في الحقوق والاموال . وهو قول مالك بن انس والشافعي واحمد واسحاق وقالوا لا يقضى باليمين مع الشاهد الواحد الا في الحقوق والاموال . ولم ير بعض اهل العلم من اهل الكوفة وغيرهم ان يقضى باليمين مع الشاهد الواحد .
১৩৪৯. আলী ইবনু হুজর (রহঃ) ....... জাফর ইবনু মুহাম্মদ তৎপিতা মুহাম্মদ (রহঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন। তিনি বলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহুও তোমাদের মাঝে এরূপ ফায়সালা দিয়েছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এটি অধিকতর সহীহ। সুফইয়ান ছাওরী (রহঃ)ও এটিকে জাফর ইবনু মুহাম্মদ তৎপিতা মুহাম্মদ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। আবদুল আযীয ইবনু আবূ সালামা ও ইয়াহইয়া ইবনু আবূ সুলায়ম (রহঃ) ও এই হাদীসটি জাফার ইবনু মুহাম্মদ (রহঃ) তৎপিতা মুহাম্মদ আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।
সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। অধিকার ও সম্পদ জাতীয় বিষয়ে একজন সাক্ষীসহ কসমের মাধ্যমে ফায়সালা প্রদান জায়েয বলে তারা মনে করেন। এ হল ইমাম মালিক ইবনু আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত। তারা বললেন, অধিকার ও ধন-সম্পদ জাতীয় বিষয় ছাড়া একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা প্রদান করা যাবে না। কুফাবাসী কিছু সংখ্যক আলিম এবং অপরাপর কতক আলিম কোন ক্ষেত্রেই একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফয়সালা প্রদান জায়েজ বলে মনে করেন না।

হাদিস নং: ১৩৫০
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " من اعتق نصيبا - او قال شقصا او قال شركا له في عبد فكان له من المال ما يبلغ ثمنه بقيمة العدل فهو عتيق والا فقد عتق منه ما عتق " . قال ايوب وربما قال نافع في هذا الحديث يعني فقد عتق منه ما عتق . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح وقد رواه سالم عن ابيه عن النبي صلى الله عليه وسلم نحوه .
১৩৫০. আহমাদ ইবনু মানী (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কেউ যদি গোলামের স্বীয় হিস্যা আযাদ করে দেয়। আর তার যদি সে গোলামের ন্যায়ত মূল্যের সমপরিমাণ মাল থাকে তবে গোলামটি আযাদ হয়ে যাবে। আর তা না হলে যতটুকু হিস্যা আযাদ করেছে ততটুকুই আযাদ হবে। - ইবনু মাজাহ ২৫২৮, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সালিম (রহঃ)ও এটিকে তৎপিতা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সালিম (রহঃ)ও এটিকে তৎপিতা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।
হাদিস নং: ১৩৫১
সহিহ (Sahih)
حدثنا بذلك الحسن بن علي الخلال الحلواني، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم قال " من اعتق نصيبا له في عبد فكان له من المال ما يبلغ ثمنه فهو عتيق من ماله " . قال ابو عيسى هذا حديث صحيح .
১৩৫১. হাসান ইবনু আলী আল-খাললাল (রহঃ) ...... সালিম তৎপিতা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গোলামের স্বীয় হিস্যা যদি কেউ আযাদ করে দেয় আর যদি তার কাছে গোলামটির মূল্য পরিমাণ সম্পদ থাকে তবে গোলামটি তার সম্পদ থেকে আযাদ হয়ে যাবে। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩৫২
সহিহ (Sahih)
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن النضر بن انس، عن بشير بن نهيك، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اعتق نصيبا - او قال شقصا في مملوك فخلاصه في ماله ان كان له مال فان لم يكن له مال قوم قيمة عدل ثم يستسعى في نصيب الذي لم يعتق غير مشقوق عليه " . قال وفي الباب عن عبد الله بن عمرو .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن سعيد بن ابي عروبة، نحوه وقال " شقيصا " . قال ابو عيسى وهذا حديث حسن صحيح . وهكذا روى ابان بن يزيد، عن قتادة، مثل رواية سعيد بن ابي عروبة . وروى شعبة، هذا الحديث عن قتادة، ولم يذكر فيه امر السعاية . واختلف اهل العلم في السعاية فراى بعض اهل العلم السعاية في هذا . وهو قول سفيان الثوري واهل الكوفة وبه يقول اسحاق . وقد قال بعض اهل العلم اذا كان العبد بين الرجلين فاعتق احدهما نصيبه فان كان له مال غرم نصيب صاحبه وعتق العبد من ماله وان لم يكن له مال عتق من العبد ما عتق ولا يستسعى . وقالوا بما روي عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم . وهذا قول اهل المدينة وبه يقول مالك بن انس والشافعي واحمد .

১৩৫২. আলী ইবনু খাশরাম (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোন গোলামের স্বীয় হিস্যা আযাদ করে দেয় তবে তার সম্পদ থাকলে তার মাল থেকে ই গোলামটি মুক্ত হবে। আর যদি তার মাল না থাকে তবে ন্যায় ভিত্তিতে গোলামটির মূল্য নিরূপণ করা হবে পরে যতটুকু হিস্যাতে সে আযাদ হয়নি ততটুকু পরিমাণের মূল্য সহজভাবে পরিশোধের সে প্রয়াস চালাবে। - ইবনু মাজাহ ২৫২৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) সায়ীদ ইবনু আবী আরূবা (রহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আববান ইবনু ইয়াযীদ (রহঃ)ও হাদীসটিকে কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তিনি তার বর্ণনায় সি আয়া বা আযদ কর্তার মাল না থাকা অবস্থায় গোলাম কর্তৃক স্বীয় মূল্য পরিশোধের প্রয়াস পাওয়ার বিষয়টি উল্লেখ করেননি। সি’আয়া বা গোলাম কর্তৃক স্বীয় মূল্য পরিশোধের প্রয়াস পাওয়া এর বিষয়ে আলিমগণের মতবিরোদ রয়েছে। কতক আলিম এই ক্ষেত্রে ’’সি’আয়া’’ এর বিধান দেন। এ হল ইমাম সুফইয়ান ছাওরী ও কূফাবাসী আলিমগণের অভিমত। ইসহাক (রহঃ) এর বক্তব্যও এ-ই বলা হয়।

হাদিস নং: ১৩৫৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن سعيد، عن قتادة، عن الحسن، عن سمرة، ان نبي الله صلى الله عليه وسلم قال " العمرى جاىزة لاهلها او ميراث لاهلها " . قال وفي الباب عن زيد بن ثابت وجابر وابي هريرة وعاىشة وابن الزبير ومعاوية .
১৩৫৩. মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ) ..... সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরা বা আজীবনের জন্য কিছু দান যাকে দেওয়া হয় তার জন্য জায়েয। বা তিনি বলেছেন, তা তার অধিকারীর মিরাছ বলে গণ্য। - মুসলিম, ৫/৬৯,৭০, জাবির ও আবু হুরায়রা (রাঃ) হতে, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৪৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে যায়দ ইবনু ছাবিত, জাবির, আবূ হুরায়রা, আয়িশা, ইবনুয যুবায়র ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে যায়দ ইবনু ছাবিত, জাবির, আবূ হুরায়রা, আয়িশা, ইবনুয যুবায়র ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৩৫৪
সহিহ (Sahih)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابن شهاب، عن ابي سلمة، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال " ايما رجل اعمر عمرى له ولعقبه فانها للذي يعطاها لا ترجع الى الذي اعطاها لانه اعطى عطاء وقعت فيه المواريث " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وهكذا روى معمر وغير واحد عن الزهري مثل رواية مالك . وروى بعضهم عن الزهري ولم يذكر فيه " ولعقبه " . والعمل على هذا عند بعض اهل العلم قالوا اذا قال هي لك حياتك ولعقبك . فانها لمن اعمرها لا ترجع الى الاول . واذا لم يقل لعقبك فهي راجعة الى الاول اذا مات المعمر . وهو قول مالك بن انس والشافعي . وروي من غير وجه عن النبي صلى الله عليه وسلم قال " العمرى جاىزة لاهلها " . والعمل على هذا عند بعض اهل العلم قالوا اذا مات المعمر فهي لورثته وان لم تجعل لعقبه . وهو قول سفيان الثوري واحمد واسحاق .
১৩৫৪. আল আনসারী (রহঃ) .... জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ’’উমরা’’ হিসাবে কোন বস্তু দেওয়া হলে তা তার এবং তার উত্তরাধিকারীদের জন্য। তা তার জন্যই হবে যাকে তা দেয়া হয়েছে, যে দান করেছে তা আর তার কাছে প্রাত্যার্পিত হবে না। কেননা সে এমন দান করেছে যাতে গ্রহিতার উত্তরাধিকার স্বত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। - ইবনু মাজাহ ২৩৮০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মা’মার (রহঃ) প্রমুখ এটিকে যুহরী (রহঃ) থেকে মালিক (রহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন। আর কেউ কেউ এটিকে যুহরী থেকে রিওয়ায়েতে করেছেন। তবে এতেوَلِعَقِبِهِ (তার উত্তরাধিকারীদের জন্য) শব্দটির উল্লেখ করেননি। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, যদি বলে, ’’এই বস্তুটি তোমরা জীবদ্দশায় তোমার জন্য এবং তোমার উত্তরাধিকারীদের জন্য তবে তা যাকে প্রদত্ত হয়েছে তার জন্যই হবে, প্রথম জন অর্থাৎ দাতার কাছে আর প্রত্যার্পিত হবে না। আর যদিلِعَقِبِكَ ’’তোমার উত্তরাধিকারীদের জন্য’’ কথাটি না বলে তবে ’’উমরা’’ হিসাবে যাকে দেওয়া হয়েছে তার মৃত্যুর পর বস্ত্তটি প্রথম জন অর্থাৎ দাতার কাছে প্রত্যার্পিত হবে। এ হল মালিক ইবনু আনাস ও শাফিঈ (রহঃ)-এর অভিমত। একাধিক সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, উমরা তার অধিকারীর জন্য জায়েয। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, যাকে উমরা হিসাবে দান করা হয় সে মারা গেলে তা তার ওয়অরিছের জন্য, যদিও সে ’’তার ওয়ারিছের জন্য’’ না বলে থাকে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত।

হাদিস নং: ১৩৫৫
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، عن داود بن ابي هند، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " العمرى جاىزة لاهلها والرقبى جاىزة لاهلها " . قال ابو عيسى هذا حديث حسن . وقد رواه بعضهم عن ابي الزبير بهذا الاسناد عن جابر موقوفا ولم يرفعه . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم ان الرقبى جاىزة مثل العمرى . وهو قول احمد واسحاق . وفرق بعض اهل العلم من اهل الكوفة وغيرهم بين العمرى والرقبى فاجازوا العمرى ولم يجيزوا الرقبى . قال ابو عيسى وتفسير الرقبى ان يقول هذا الشىء لك ما عشت فان مت قبلي فهي راجعة الى . وقال احمد واسحاق الرقبى مثل العمرى وهي لمن اعطيها ولا ترجع الى الاول .
১৩৫৫. আহমাদ ইবনু মানী’ (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’ইমরা’’ তার অধিকারীর জন্য জায়েয এবং ’’রুকবা’’ তার অধিকারীর জন্য জায়েয। - ইবনু মাজাহ ২৩৮৩, মুসালিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান। কোন কোন রাবী এটিকে আবূ যুবায়র (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে মাওকুপরূপে বর্ণণা করেছেন। কতক সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেন, ’’উমরা’’ এর মত ’’রুকবা’’-ও জাইয। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত। কুফাবাসী কতক আলিম উমরা ও রুকবা এর মধ্যে পার্থক্য করেন। তারা ’’উমরা’’ জায়েয রেখেছেন কিন্তু রুকবা জায়েয রাখেননি।
রুকবা-এর ব্যাখ্যা হল, কেউ কাউকে বলল, এই বস্তুটি তোমার, যতদিন তুমি জীবিত থাকবে। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে তা আমার কাছেই প্রত্যার্পিত হবে। (আর আমি যদি তোমার পূর্বে মারা যাই তবে তা তোমার)। ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ) বলেন, ’’রুকবা’’ হল উমরা এর মত। যাকে রুকবা হিসাবে বস্তুটি প্রদান করা হবে সেটি তারই হয়ে যাবে। প্রথম জন অর্থাৎ দাতার কাছে তা প্রত্যার্পিত হবে না।

হাদিস নং: ১৩৫৬
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا ابو عامر العقدي، حدثنا كثير بن عبد الله بن عمرو بن عوف المزني، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " الصلح جاىز بين المسلمين الا صلحا حرم حلالا او احل حراما والمسلمون على شروطهم الا شرطا حرم حلالا او احل حراما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩৫৬. হাসান ইবনু আলী-খাললাল (রহঃ) ....... আমর ইবনু আউফ আল-যুমানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুলহ ও সন্ধি হালালকে হারাম ও হারামকে হালাল পরিণত করে তা ছাড়া মানুষের মাঝে সন্ধি স্থাপন জায়েয। যে শর্ত হালালকে হারাম বা হারামকে হালালে পরিণত করে সে শর্ত ছাড়া মুসলিমগণ তাদের শর্তের উপরই কায়েম থাকবে। - ইবনু মাজাহ ২৩৫৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
হাদিস নং: ১৩৫৭
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن الاعرج، عن ابي هريرة، قال سمعته يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا استاذن احدكم جاره ان يغرز خشبة في جداره فلا يمنعه " . فلما حدث ابو هريرة طاطىوا رءوسهم فقال ما لي اراكم عنها معرضين والله لارمين بها بين اكتافكم . قال وفي الباب عن ابن عباس ومجمع بن جارية . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . والعمل على هذا عند بعض اهل العلم وبه يقول الشافعي . وروي عن بعض اهل العلم منهم مالك بن انس قالوا له ان يمنع جاره ان يضع خشبه في جداره . والقول الاول اصح .
১৩৫৭. সাঈদ ইবনু আবদুর রহমান (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমাদের কারো প্রতিবেশী যদি তার ঘরের কড়িকাঠ তোমাদের দেয়ালে স্থাপন করার অনুমতি চায় তবে সে যেন তাকে নিষেধ না করে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদীসটি বর্ণণা করার সময় উপস্থি লোকেরা তাদের মাথা নামিয়ে ফেলে। তিনি তখন বললেন, তোমাদের এ থেকে বিমুখ দেখছি কেন? আল্লাহর কসম, তোমাদের কাধের মাঝে আমি অবশ্যই তা ছুড়ে দিব। - ইবনু মাজাহ ২৩৩৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস ও মুজাম্মি ইবনু জারিয়া (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান সহীহ। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। এ হল ইমাম শাফিঈ (রহঃ)-এর অভিমত। মালিক ইবনু আনাস (রহঃ) সহ কতক আলিম বলেন, যে কেউ স্বীয় দেওয়ালে কড়িকাঠ স্থাপন করতে তার প্রতিবেশীকে নিষেধ করতে পারবে। প্রথম অভিমতটি অধিকতর সহীহ।

হাদিস নং: ১৩৫৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، واحمد بن منيع، - المعنى واحد - قالا حدثنا هشيم، عن عبد الله بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اليمين على ما يصدقك به صاحبك " . وقال قتيبة " على ما صدقك عليه صاحبك " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث هشيم عن عبد الله بن ابي صالح . وعبد الله بن ابي صالح هو اخو سهيل بن ابي صالح . والعمل على هذا عند بعض اهل العلم وبه يقول احمد واسحاق . وروي عن ابراهيم النخعي انه قال اذا كان المستحلف ظالما فالنية نية الحالف واذا كان المستحلف مظلوما فالنية نية الذي استحلف .
১৩৫৮. কুতায়বা ও আহমাদ ইবনু মানী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম হবে তোমার সঙ্গী (প্রতিপক্ষ) যে বিষয়ে তোমাকে সমর্থন করে। - ইবনু মাজাহ ২১২১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। হুশায়ম - আবদুল্লাহ ইবনু আবূ সালিহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের পরিচিতি নেই। এই আব্দুল্লাহ হলেন, সুহাইল ইবন আবু সালিহ এর ভাই। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এরও এই অভিমত। ইবরাহীম আন-নাখঈ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, বিবাদমান বিষয়ে কসম দাতা যদি (প্রকৃতপক্ষে) যালিম হয়ে থাকে তবে কসম কর্তার নিয়্যাতগৃহীতব্য আর কসম দাতা যদি (প্রকৃতপক্ষে) মজলুম হয়ে থাকে তবে সে কসম দিতে বলে তার নিয়্যাতই হবে গৃহিতব্য।

হাদিস নং: ১৩৫৯
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن المثنى بن سعيد الضبعي، عن قتادة، عن بشير بن نهيك، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اجعلوا الطريق سبعة اذرع " .
১৩৫৯. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা (ন্যূনতমপক্ষে প্রস্থে) সাত হাত বানাবে। - ইবনু মাজাহ ২৩৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১৩৬০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا المثنى بن سعيد، عن قتادة، عن بشير بن كعب العدوي، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا تشاجرتم في الطريق فاجعلوه سبعة اذرع " . قال ابو عيسى وهذا اصح من حديث وكيع . قال وفي الباب عن ابن عباس . قال ابو عيسى حديث بشير بن كعب العدوي عن ابي هريرة حديث حسن صحيح . وروى بعضهم هذا عن قتادة عن بشير بن نهيك عن ابي هريرة . وهو غير محفوظ .
১৩৬০. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি রাস্তার ব্যাপারে মতবিরাধ হয় তবে তা (ন্যূনপক্ষে) সাত হাত নির্ধারণ করবে। - বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই রিওয়াতটি ওয়াকী (রহঃ)-এর হাদীস (১৩৫৯ নং) থেকে অধিকতর সহীহ। এই বিষয়ে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। বুশায়র ইবনু কা’ব আদাবী - আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি (১৩৫৯ নং) হাসান-সহীহ। কেউ কেউ এটিকে কাতাদা বাশীর ইবনু নাহীক - আবূ হুরায়লা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এটি মাহফুজ বা সংরক্ষিত নয়।

হাদিস নং: ১৩৬১
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي، حدثنا سفيان، عن زياد بن سعد، عن هلال بن ابي ميمونة الثعلبي، عن ابي ميمونة، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم خير غلاما بين ابيه وامه . قال وفي الباب عن عبد الله بن عمرو وجد عبد الحميد بن جعفر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . وابو ميمونة اسمه سليم . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم قالوا يخير الغلام بين ابويه اذا وقعت بينهما المنازعة في الولد . وهو قول احمد واسحاق وقالا ما كان الولد صغيرا فالام احق فاذا بلغ الغلام سبع سنين خير بين ابويه . هلال بن ابي ميمونة هو هلال بن علي بن اسامة وهو مدني وقد روى عنه يحيى بن ابي كثير ومالك بن انس وفليح بن سليمان .
১৩৬১. নাসর ইবনু আলী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সন্তানকে পিতা ও মাতার মাঝে কোন একজনের সঙ্গে থাকার ইখতিয়ার দিয়েছিলেন। - ইবনু মাজাহ ২৩৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর ও আবদুল হামীদ ইবনু জা’ফারের পিতামহ রাফি ইবনু সিনান রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান সহীহ। আবূ মায়মুনা-এর নাম হল সুলায়ম। কতক সাহাবী অপরাপর ও এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, সন্তানের ব্যাপারে যদি পিতা-মাতার মাঝে বিবাদ দেখা দেয় তবে সন্তানকে পিতা-মাতার মাঝে একজনের সঙ্গে থাকার ইখতিয়ার প্রদান করা হবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। তারা উভয়ে বলেন, সন্তান যতদিন শিশু থাকবে ততদিন তার ব্যাপারে মার হক বেশী। আর সাত বছর বয়সের হলে তাকে পিতা-মাতা যে কোন একজনের সঙ্গে অবস্থানের ইখতিয়ার প্রদান করা হবে। হিলাল ইবনু আবূ মায়মুনা হলেন হিলাল ইবনু আলী উসামা। ইনি ছিলেন মাদানী বা মদীনাবাসী। তার বরাতে ইয়াহইয়া ইবনু আবী কাছীর, মালিক ইবন আনাস ও ফুলায়হ ইবনু সুলায়মান (রহঃ)ও হাদীস রিওয়ায়েত করেছেন।

হাদিস নং: ১৩৬২
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يحيى بن زكريا بن ابي زاىدة، حدثنا الاعمش، عن عمارة بن عمير، عن عمته، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " ان اطيب ما اكلتم من كسبكم وان اولادكم من كسبكم " . قال وفي الباب عن جابر وعبد الله بن عمرو . قال ابو عيسى هذا حديث حسن . وقد روى بعضهم هذا عن عمارة بن عمير عن امه عن عاىشة . واكثرهم قالوا عن عمته عن عاىشة . والعمل على هذا عند بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم قالوا ان يد الوالد مبسوطة في مال ولده ياخذ ما شاء . وقال بعضهم لا ياخذ من ماله الا عند الحاجة اليه .
১৩৬২. আহমাদ ইবনু মানী (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচে পবিত্র জীবিকা হল যা তোমরা তোমাদের উপার্জন থেকে ভোগ কর। তোমাদের সন্তানরাও অবশ্যই তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। - ইবনু মাজাহ ২১৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ। কেউ কেউ হাদীসটিকে উমারা ইবনু উমায়র-তৎমাতা - আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সূত্রে বর্ণণা করেছেন। অধিকাংশ রাবী তৎমাতার স্থলে তৎফুফু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রের উল্লেখ করেছেন। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, পিতার হাত সন্তানদের অর্থ-সম্পদের উপর সম্প্রসারিত। তিনি তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে। কতক আলিম বলেন, প্রয়োজন ছাড়া পিতা সন্তানের সম্পদ থেকে কিছু নিতে পারবেন না।

হাদিস নং: ১৩৬৩
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الحفري، عن سفيان الثوري، عن حميد، عن انس، قال اهدت بعض ازواج النبي صلى الله عليه وسلم الى النبي صلى الله عليه وسلم طعاما في قصعة فضربت عاىشة القصعة بيدها فالقت ما فيها فقال النبي صلى الله عليه وسلم " طعام بطعام واناء باناء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩৬৩. মাহমূদ ইবনু গয়লান (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈকা সহধীর্মনী একটি পেয়ালায় করে কিছু খাবার তাঁর নিকট প্রেরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পেয়ালাটিতে তার হাত দিয়ে আঘাত করে তাতে যা আছে তা ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদ্যের বদলে খাদ্য এবং পেয়ালার বদলে একটি পেয়ালা দিতে হবে। - ইবনু মাজাহ ২৩৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৫৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
হাদিস নং: ১৩৬৪
যঈফ (Dai'f)
حدثنا علي بن حجر، اخبرنا سويد بن عبد العزيز، عن حميد، عن انس، ان النبي صلى الله عليه وسلم استعار قصعة فضاعت فضمنها لهم . قال ابو عيسى وهذا حديث غير محفوظ . وانما اراد عندي سويد الحديث الذي رواه الثوري وحديث الثوري اصح . اسم ابي داود عمر بن سعد .
১৩৬৪. আলী ইবনু হুজর (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পেয়ালা ব্যবহারের জন্য ধার হিসসাবে নিয়েছিলেন। পরে সেটি হারিয়ে যায়। তখন তিনি এটির ক্ষতিপূরণ দিয়েছিলেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩৬০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি মাহফুজ বা সংরক্ষিত নয়। আমার মনে হয় সুয়ায়দ (রহঃ) ছাওরী (রহঃ) থেকে বর্ণিত হাদীসটির বর্ণনা করতে চয়েছিলেন। ছাওরী (রহঃ) বর্ণিত রিওয়ায়াতটি (১৩৩৬ নং) অধিকতর সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি মাহফুজ বা সংরক্ষিত নয়। আমার মনে হয় সুয়ায়দ (রহঃ) ছাওরী (রহঃ) থেকে বর্ণিত হাদীসটির বর্ণনা করতে চয়েছিলেন। ছাওরী (রহঃ) বর্ণিত রিওয়ায়াতটি (১৩৩৬ নং) অধিকতর সহীহ।