হাদিস নং: ১৩০৮
সহিহ (Sahih)
حدثنا هناد، ومحمود بن غيلان، قالا حدثنا وكيع، عن سفيان، عن سماك بن حرب، عن سويد بن قيس، قال جلبت انا ومخرفة العبدي، بزا من هجر فجاءنا النبي صلى الله عليه وسلم فساومنا بسراويل وعندي وزان يزن بالاجر فقال النبي صلى الله عليه وسلم للوزان " زن وارجح " . قال وفي الباب عن جابر وابي هريرة . قال ابو عيسى حديث سويد حديث حسن صحيح . واهل العلم يستحبون الرجحان في الوزن . وروى شعبة هذا الحديث عن سماك فقال عن ابي صفوان وذكر الحديث .
১৩০৮. হান্নাদ ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... সুওয়ায়দ ইবনু কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি এবং মাখরামা আবদী ’হাজার’ থেকে কিছু কাপড় আমদানী করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন এবং একটি পাজামা ক্রয়ের দর স্থির করলেন। আমার কাছে একজন ওজনকারী ছিল। সে পারিশ্রমিকের বিনিময়ে ওজন করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ওজনকারীকে বললেন, (মূল্য) ওজন করো এবং বাড়িয়ে দাও। - ইবনু মাজাহ ২২২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে জাবির ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, সুওয়ায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ ওযনে কিছু বাড়িয়ে দেওয়া মুস্তাহাব বলে মনে করেন। শু’বা এ হাদীসটিকে সিমাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি এ সনদে সিমাকের পর আবূ সাফওয়ান-এর উল্লেখ করেছেন।

হাদিস নং: ১৩০৯
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا اسحاق بن سليمان الرازي، عن داود بن قيس، عن زيد بن اسلم، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من انظر معسرا او وضع له اظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل الا ظله " . قال وفي الباب عن ابي اليسر وابي قتادة وحذيفة وابن مسعود وعبادة وجابر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح غريب من هذا الوجه .
১৩০৯. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় বা তার নিকট পাওনা মাফ করে দেয় আল্লাহ্ তা’আলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। সে দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। - তা’লীকুর রাগীব ২/৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূল ইয়াসর, আবূ কাতাদা, হুযায়ফা, ইবনু মাসউদ ও উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব।

হাদিস নং: ১৩১০
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق، عن ابي مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " حوسب رجل ممن كان قبلكم فلم يوجد له من الخير شيء الا انه كان رجلا موسرا وكان يخالط الناس وكان يامر غلمانه ان يتجاوزوا عن المعسر فقال الله عز وجل نحن احق بذلك منه تجاوزوا عنه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩১০. হান্নাদ (রহঃ) ....... আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগের জনৈক ব্যক্তির ব্যক্তির হিসাব নেওয়া হয়। কিন্তু তার কোন ভাল আমল পাওয়া গেল না। তবে সে ছিল একজন স্বচ্ছল ব্যক্তি। সে মানুষের সঙ্গে লেন-দেন করত। আর সে অভাবীদের মাফ করে দিতে তার গোলামদের নির্দেশ দিত। তখন আল্লাহ্ তা’আলা বললেন, মাফ করার বিষয়ে তার চাইতে আমিই অধিক হকদার। সুতরাং একে মাফ করে দাও। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩১১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " مطل الغني ظلم واذا اتبع احدكم على ملي فليتبع " . قال وفي الباب عن ابن عمر والشريد بن سويد الثقفي .
১৩১১. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তির টাল-বাহানা করা যুলম। তোমাদের মধ্যে কোন স্বচ্ছল ব্যক্তির উপর যদি কিছু (হাওয়ালা করা) হয় তবে সে যেন তা গ্রহণ করে। - ইবনু মাজাহ ২৪০৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার, শারীদ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
এ বিষয়ে ইবনু উমার, শারীদ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ১৩১২
সহিহ (Sahih)
حدثنا ابراهيم بن عبد الله الهروي، قال حدثنا هشيم، قال حدثنا يونس بن عبيد، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " مطل الغني ظلم واذا احلت على مليء فاتبعه ولا تبع بيعتين في بيعة " . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . ومعناه انه اذا احيل احدكم على ملي فليتبع . فقال بعض اهل العلم اذا احيل الرجل على ملي فاحتاله فقد برى المحيل وليس له ان يرجع على المحيل . وهو قول الشافعي واحمد واسحاق . وقال بعض اهل العلم اذا توي مال هذا بافلاس المحال عليه فله ان يرجع على الاول . واحتجوا بقول عثمان وغيره حين قالوا ليس على مال مسلم توى . قال اسحاق معنى هذا الحديث " ليس على مال مسلم توى " . هذا اذا احيل الرجل على اخر وهو يرى انه ملي فاذا هو معدم فليس على مال مسلم توى .
১৩১২. ইবরাহীম ইবনু আবদুল্লাহ্ আল হারাবী (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তির টাল-বাহানা করা যুলম। স্বচ্ছল অবস্থায় যখন তোমার উপর কিছু হাওয়ালা করা হবে তখন তুমি তা গ্রহণ করবে। আর এক বিকিকিনির মধ্যে দুই বিকিকিনি করবেনা। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩০৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। হাদীসটির মর্ম হলো, স্বচ্ছল ব্যক্তির উপর (কারো ঋণ ইত্যাদি) হাওয়ালা করা হলো সে যেন তা মেনে নেয়। কতক আলিম বলেন, কোন ব্যক্তি যদি (ঋণ ইত্যাদি) কারো উপর হাওয়ালা করে আর সে ব্যক্তি তা মেনে নেয় তবে হাওয়ালাকারী ব্যক্তি দায়িত্বমুক্ত হয়ে যাবে। এবং হাওয়ালা গ্রহিতা আর হাওয়ালাকারীর উপর তা প্রত্যার্পন করতে পারবে না। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত।
কতক আলিম বলেন, যদি যার উপর হাওয়ালা করা হয়েছে, সে দেউলিয়া হয়ে যাওয়ায় তার মাল বিনষ্ট হয়ে যায় তবে হাওয়ালা গ্রহিতা প্রথম ব্যক্তি অর্থাৎ হাওয়ালাকারীর নিকট প্রত্যাবর্তন করবে। তাঁরা উছমান রাদিয়াল্লাহু আনহু প্রমুখের এ বক্তব্য প্রমাণ হিসাবে পেশ করেন যে, ’’মুসলিমের সম্পদ বিনষ্ট হতে পারে না।’’ ইসহাক (রহঃ) বলেন, ’’মুসলিমের সম্পদ বিনষ্ট হতে পারে না’’ -এ বক্তব্যটির মর্ম হলো, কাউকে স্বচ্ছল মনে করে কেউ তার উপর কিছু হাওয়ালা করল, পরে দেখা গেল যে, সে নি:স্ব, এমতাবস্থায় মুসলিমের সম্পদ বিনষ্ট হতে পারে না (বরং হাওয়ালাকারীর নিজেরই তা আদায় করতে হবে।

হাদিস নং: ১৩১৩
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، ومحمود بن غيلان، قالا حدثنا وكيع، عن سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع المنابذة والملامسة . قال وفي الباب عن ابي سعيد وابن عمر . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . ومعنى هذا الحديث ان يقول اذا نبذت اليك الشىء فقد وجب البيع بيني وبينك . والملامسة ان يقول اذا لمست الشىء فقد وجب البيع وان كان لا يرى منه شيىا مثل ما يكون في الجراب او غير ذلك وانما كان هذا من بيوع اهل الجاهلية فنهى عن ذلك .
১৩১৩. আবূ কুরায়ব ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাবাযা ও মুলামাযা পদ্ধতিতে বিক্রয় নিষেধ করেছেন। - নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ সাঈদ ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ হাদীসটির মর্ম হলো, বিক্রেতা বলল, তোমার দিকে যখন এ জিনিসটি ছুড়ে মারব, তখন তোমার ও আমার মাঝে বিক্রয় কার্য অনিবার্যভাবে সম্পাদন হলো বলে গন্য হবে। একে বলা হয় ’মুনাবাযা’। আর মুলামাসা হলো, বিক্রেতা বলল, যখন জিনিসটি ছুয়ে ফেলবে তখনই বিক্রয় কার্য অনিবার্য হয়ে যাবে। অথচ থলে বা এই জাতীয় কোন কিছুর ভিতরে বিক্রিত বস্তুটি থাকায়। (বিক্রিত বস্তুর) কিছুই সে দেখে নাই, এগুলো ছিল জাহিলী গুগের ক্রয়-বিক্রয়। তাই এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।

হাদিস নং: ১৩১৪
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا سفيان، عن ابن ابي نجيح، عن عبد الله بن كثير، عن ابي المنهال، عن ابن عباس، قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهم يسلفون في الثمر فقال " من اسلف فليسلف في كيل معلوم ووزن معلوم الى اجل معلوم " . قال وفي الباب عن ابن ابي اوفى وعبد الرحمن بن ابزى . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم اجازوا السلف في الطعام والثياب وغير ذلك مما يعرف حده وصفته واختلفوا في السلم في الحيوان فراى بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم السلم في الحيوان جاىزا . وهو قول الشافعي واحمد واسحاق . وكره بعض اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم السلم في الحيوان . وهو قول سفيان الثوري واهل الكوفة . ابو المنهال اسمه عبد الرحمن بن مطعم .
১৩১৪. আহমাদ ইবনু মানী’ (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় হিজরত করে এলেন তখন মদীনাবাসীরা ফল আগাম বিক্রি (সালাফ) করত। তিনি বললেন, কেউ যদি আগাম বিক্রি করতে চায় তবে সে যেন নির্দ্ধারিত পরিমাপ পাত্রে নির্দ্ধারিত ওজন ও নির্দ্ধারিত মেয়াদ হিসাবে তা করে। - ইবনু মাজাহ ২২৮০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু আবূ আওফা ও আবদুর রহমান ইবনু আবযা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলিমগণ এতদনুসারে আমল করেছেন। তারা খাদ্যদ্রব্য, কাপড়-চোপড় ইত্যাদি যে সমস্ত জিনিসের পরিমাণ ও গুণাগুণ নির্দ্ধারণ করা যায় সে সমস্ত দ্রব্য ও জিনিসের আগাম (সালাফ) বিক্রির অনুমতি দিয়েছেন, পশুর ক্রয় বিক্রয়ে সালাফ পদ্ধতি (বা আগাম) অবলম্বন করার বিষয়ে তাদের মতবিরোধ রয়েছে। কতক ফকীহ সাহাবী ও অপরাপর আলিম পশুর ক্ষেত্রেও আগাম বিক্রি বৈধ রাখেন। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসাহক (রহঃ)-এর অভিমত। আর কোন কোন ফকীহ্ সাহাবী ও অপরাপর আলিম পশুর ক্ষেত্রে সালাফ বা আগাম বিক্রি করা না জায়েয বলে অভিমত প্রকাশ করেছেন। এ হলো ইমাম সুফইয়ান ছাওরী ও কুফাবাসী আলিমগণের অভিমত।

হাদিস নং: ১৩১৫
সহিহ (Sahih)
حدثنا علي بن خشرم، حدثنا عيسى بن يونس، عن سعيد، عن قتادة، عن سليمان اليشكري، عن جابر بن عبد الله، ان نبي الله صلى الله عليه وسلم قال " من كان له شريك في حاىط فلا يبيع نصيبه من ذلك حتى يعرضه على شريكه " . قال ابو عيسى هذا حديث اسناده ليس بمتصل . سمعت محمدا يقول سليمان اليشكري يقال انه مات في حياة جابر بن عبد الله . قال ولم يسمع منه قتادة ولا ابو بشر . قال محمد ولا نعرف لاحد منهم سماعا من سليمان اليشكري الا ان يكون عمرو بن دينار فلعله سمع منه في حياة جابر بن عبد الله . قال وانما يحدث قتادة عن صحيفة سليمان اليشكري وكان له كتاب عن جابر بن عبد الله . حدثنا ابو بكر العطار عبد القدوس قال قال علي بن المديني قال يحيى بن سعيد قال سليمان التيمي ذهبوا بصحيفة جابر بن عبد الله الى الحسن البصري فاخذها او قال فرواها وذهبوا بها الى قتادة فرواها واتوني بها فلم اروها . يقول رددتها .
১৩১৫. আলী ইবনু খাশরাম (রহঃ) ...... জাবির ইবনু আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বাগানে যদি কোন শরীক থাকে তবে শরীকের কাছে প্রস্তাব পেশ না করা পর্যন্ত সে যেন তার হিস্যা বিক্রি না করে। - ইরওয়া ৫/৩৭৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটির সনদ মুত্তাসল নয়। মুহাম্মাদ আল বুখারী (রহঃ) কে বলতে শুনেছি যে, জাবির ইবনু আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু এর জীবদ্দশায়ই সুলায়মান ইয়াশকুরী মারা যান বলে বলা হয়। তাঁর নিকট থেকে কাতাদা এবং আবূ বিশর কিছু শুনেন নি। মুহাম্মাদ আরো বলেন, আমর ইবনু দ্বীনার ছাড়া এরা কেউ সুলায়মান আল-ইয়াশকুরী (রহঃ) থেকে কিছু শুনেছেন বলে আমরা জানি না। আমর ইবনু দ্বীনার (রহঃ) মুলত সুলায়মান ইয়াশকুরী (রহঃ)-এর পান্ডলিপি থেকে রিওয়ায়াত করেন। তাঁর নিকট জাবির ইবনু আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি কিতাব ছিল।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ বকর আত্তার (রহঃ) আলী ইবনুল মাদীনী থেকে রিওয়ায়াত করেছেন যে, আলী ইবনুল মাদীনী (রহঃ) বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ বলেছেন যে, সুলায়মান আত-তায়মী বলেছেন, জাবির ইবনু আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু এর পুস্তিকাটি নিয়ে তারা (হাদীস বর্ণনাকারীরা) হাসান বাসরী-(রহঃ) এর কাছে গেলে তিনি তা গ্রহণ করেছেন; তারা তা নিয়ে কাতাদা (রহঃ)-এর কাছে গেলে তিনিও তা রিওয়ায়াত করেছেন, অনন্তর তারা আমার কাছে এলো কিন্তু আমি তা রিওয়ায়াত করিনা।

হাদিস নং: ১৩১৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب الثقفي، حدثنا ايوب، عن ابي الزبير، عن جابر، ان النبي صلى الله عليه وسلم نهى عن المحاقلة والمزابنة والمخابرة والمعاومة ورخص في العرايا . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩১৬. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা মুযাবানা, মুখাবারা এবং মুআওয়ামা [১] থেকে আমাদের নিষেধ করেছেন। তবে ’আরায়া’-এর অনুমতি দিয়েছেন। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
নোট: ১ মুআওয়ামা- অংকুরত হওয়ার পূর্বেই দু’বছর বা তিনবছর বা ততোধিক সময়ের জন্য বাগানের ফল বিক্রি করে দেওয়া। অন্যন্য শব্দগুলের ব্যাখ্যা পূর্বে প্রদান করা হয়েছে দেখুন হাদীস নং ১২৯৩।
হাদিস নং: ১৩১৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا الحجاج بن منهال، حدثنا حماد بن سلمة، عن قتادة، وثابت، وحميد، عن انس، قال غلا السعر على عهد رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله سعر لنا . فقال " ان الله هو المسعر القابض الباسط الرزاق واني لارجو ان القى ربي وليس احد منكم يطلبني بمظلمة في دم ولا مال " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩১৭. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দ্রব্য মূল্য বেড়ে যায়। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ্, আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বললেন, আল্লাহই মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী, রিযিক সংকীর্ণকর্তা প্রশস্ত কর্তা, রিযিকদাতা। আমি আমার রবের সঙ্গে এভাবে সাক্ষাতের আশা রাখি যে, তোমাদের কারো যেন আমার বিরুদ্ধে রক্ত বা সম্পদ কোন ক্ষেত্রে কোনরূপ দাবী না থাকে। - ইবনু মাজাহ ২২০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন এ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩১৮
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن جعفر، عن العلاء بن عبد الرحمن، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم مر على صبرة من طعام فادخل يده فيها فنالت اصابعه بللا فقال " يا صاحب الطعام ما هذا " . قال اصابته السماء يا رسول الله . قال " افلا جعلته فوق الطعام حتى يراه الناس " . ثم قال " من غش فليس منا " . قال وفي الباب عن ابن عمر وابي الحمراء وابن عباس وبريدة وابي بردة بن نيار وحذيفة بن اليمان . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . والعمل على هذا عند اهل العلم كرهوا الغش وقالوا الغش حرام .
১৩১৮. আলী ইবনু হুজর (রহঃ) ....... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদ্যদ্রব্যের একটি স্তূপের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাতে হাত ঢুকিয়ে দিলেন। তাঁর হাতে আর্দ্রতা অনুভব হলো, বললেন, হে খাদ্য বেপারী, একি? সে বলল, ইয়া রাসুলাল্লাহ্, এতে বৃষ্টি পানি লেগেছিল। তিনি বললেন, সমস্ত খাদ্যের উপরে তা রাখলে না কেন? তা হলে লোকে তা দেখতে পেত। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভূক্ত নয়। - ইবনু মাজাহ ২২২৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার, আবূল হামরা, ইবনু আব্বাস, বুরায়দা, আবূ বুরদা ইবনু নিয়ার ও হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা প্রতারণা অপছন্দ করেছেন। তাঁরা বলেন, প্রতারণা করা হারাম।

হাদিস নং: ১৩১৯
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن علي بن صالح، عن سلمة بن كهيل، عن ابي سلمة، عن ابي هريرة، قال استقرض رسول الله صلى الله عليه وسلم سنا فاعطاه سنا خيرا من سنه وقال " خياركم احاسنكم قضاء " . قال وفي الباب عن ابي رافع . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح . وقد رواه شعبة وسفيان عن سلمة . والعمل على هذا عند بعض اهل العلم لم يروا باستقراض السن باسا من الابل . وهو قول الشافعي واحمد واسحاق . وكره بعضهم ذلك .
১৩১৯. আবূ কুরায়ব (রহঃ) ....... আবূ হুরায়রা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিদিষ্ট বয়সের উট ঋণ গ্রহণ করেছিলেন। অনন্তর তিনি তার উটটি থেকে আরও ভাল একটি উট আদায় করলেন এবং বললেন, তোমাদের মধ্যে ভাল সেই ব্যক্তি, যে ব্যক্তি পরিশোধের ব্যাপারে উত্তম। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ রাফি’ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শু’বা ও সুফইয়ান (রহঃ) এটিকে সালামা (রহঃ)-এর বরাতে বর্ণনা করেছেন। কোন কোন আলিমের এতদনুসারে আমল রয়েছে। তাঁদের মতে নির্দিষ্ট বয়সের উট ঋণ গ্রহণে অসুবিধা নাই। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। কতক আলিম এটিকে অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।

হাদিস নং: ১৩২০
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، حدثنا وهب بن جرير، حدثنا شعبة، عن سلمة بن كهيل، عن ابي سلمة، عن ابي هريرة، ان رجلا، تقاضى رسول الله صلى الله عليه وسلم فاغلظ له فهم به اصحابه فقال رسول الله صلى الله عليه وسلم " دعوه فان لصاحب الحق مقالا " ثم قال " اشتروا له بعيرا فاعطوه اياه " . فطلبوه فلم يجدوا الا سنا افضل من سنه . فقال " اشتروه فاعطوه اياه فان خيركم احسنكم قضاء " .
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن سلمة بن كهيل، نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن سلمة بن كهيل، نحوه . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩২০. মুহাম্মাদ ইবনুল মুছান্না (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাগাদা দিতে গিয়ে খুবই কঠোরতা প্রদর্শন করছিল। ফলে সাহাবীগণ তাকে কিছু শিক্ষা দিতে ইচ্ছা করেন। তখন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও একে; কেননা, হকওয়ালার কথা বলার অধিকার আছে। আরো বললেন, তার জন্য একটি উট খরীদ করে নিয়ে আস এবং সেটি তাকে দিয়ে দাও। সাহাবীগণ তালাশ করেও লোকটির উটের চাইতে ভাল উট ছাড়া কিছু পেলেন না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা-ই কিনে নিয়ে এস, এবং সেটিই তাকে দিয়ে দাও। কেননা তোমাদের মাঝে ভাল সেই যে পরিশোধের ব্যাপারে উত্তম। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৭ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) সালামা ইবনু কুহায়ল (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) সালামা ইবনু কুহায়ল (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩২১
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، حدثنا روح بن عبادة، حدثنا مالك بن انس، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي رافع، مولى رسول الله صلى الله عليه وسلم قال استسلف رسول الله صلى الله عليه وسلم بكرا فجاءته ابل من الصدقة . قال ابو رافع فامرني رسول الله صلى الله عليه وسلم ان اقضي الرجل بكره . فقلت لا اجد في الابل الا جملا خيارا رباعيا . فقال رسول الله صلى الله عليه وسلم " اعطه اياه فان خيار الناس احسنهم قضاء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৩২১. আবদ ইবনু হুমায়দ (রহঃ) ....... রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত দাস আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি উট ঋণ নিয়েছিলেন। অনন্তর তাঁর হাতে সাদাকার কিছু উট আসে। আবূ রাফি’ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাক্তির জওয়ান উটটি আদায় করে দিতে নির্দেশ দিলেন। আমি বললাম, এ গুলির মাঝে ছয় বছর বয়সী পছন্দনীয় উট ছাড়া তাকে আদায় করার মত আর কোন উট তো পাচ্ছি না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা-ই তাকে দিয়ে দাও। কেননা, সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পরিশোধের ব্যাপারে উত্তম। - ইবনু মাজাহ ২২৮৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৩২২
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا اسحاق بن سليمان الرازي، عن مغيرة بن مسلم، عن يونس، عن الحسن، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان الله يحب سمح البيع سمح الشراء سمح القضاء " . قال وفي الباب عن جابر . قال ابو عيسى هذا حديث غريب . وقد روى بعضهم هذا الحديث عن يونس عن سعيد المقبري عن ابي هريرة .
১৩২২. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্ তা’আলা বিক্রয়ে উদারতা, ক্রয়ে উদারতা, তাগাদার ক্ষেত্রেও উদারতা ভালবাসেন। - সহিহাহ ৮৯০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩১৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি গারীব। কেউ কেউ এ হাদীসটিকে ইউনুস-সাঈদ আল মাকবুরী- আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি গারীব। কেউ কেউ এ হাদীসটিকে ইউনুস-সাঈদ আল মাকবুরী- আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
হাদিস নং: ১৩২৩
সহিহ (Sahih)
حدثنا عباس بن محمد الدوري، حدثنا عبد الوهاب بن عطاء، اخبرنا اسراىيل، عن زيد بن عطاء بن الساىب، عن محمد بن المنكدر، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " غفر الله لرجل كان قبلكم كان سهلا اذا باع سهلا اذا اشترى سهلا اذا اقتضى " . قال هذا حديث صحيح حسن غريب من هذا الوجه .
১৩২৩. আব্বাস আদ্দূরী (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগের এক ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা মাফ করে দিয়েছেন। সে বিক্রির ক্ষেত্রে ছিল উদার-কোমল, ক্রয়ের ক্ষেত্রে ছিল উদার, তাগাদার ক্ষেত্রেও ছিল উদার। - ইবনু মাজাহ ২২০৩, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩২০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব।
হাদিস নং: ১৩২৪
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عارم، حدثنا عبد العزيز بن محمد، اخبرنا يزيد بن خصيفة، عن محمد بن عبد الرحمن بن ثوبان، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا رايتم من يبيع او يبتاع في المسجد فقولوا لا اربح الله تجارتك واذا رايتم من ينشد فيه ضالة فقولوا لا رد الله عليك " . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن غريب . والعمل على هذا عند بعض اهل العلم كرهوا البيع والشراء في المسجد . وهو قول احمد واسحاق . وقد رخص بعض اهل العلم في البيع والشراء في المسجد .
১৩২৪. হাসান ইবনু আলী আল-খাল্লাল (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাউকে যখন সমজিদে বেচতে বা কিনতে দেখবে তখন বলবে, আল্লাহ্ তোমার এ তেজারত (ব্যাবসা) লাভজনক না করুন কাউকে যখন দেখবে সে মসজিদে কোন জিনিস হারানোর ঘোষণা দিচ্ছে তখন বলবে, ’আল্লাহ্ তোমার জিনিসটি ফেরত না দিন’। - মিশকাত ৭৩৩, ইরওয়া ১৪৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৩২১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আলিমগনের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা মসাজিদে ক্রয়-বিক্রয় অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত। কতক আলিম মসজিদে ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়েছেন।