হাদিস নং: ১০৮০
যঈফ (Dai'f)
حدثنا سفيان بن وكيع، حدثنا حفص بن غياث، عن الحجاج، عن مكحول، عن ابي الشمال، عن ابي ايوب، قال قال رسول الله صلى الله عليه وسلم " اربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح " . قال وفي الباب عن عثمان وثوبان وابن مسعود وعاىشة وعبد الله بن عمرو وابي نجيح وجابر وعكاف . قال ابو عيسى حديث ابي ايوب حديث حسن غريب .
حدثنا محمود بن خداش البغدادي، حدثنا عباد بن العوام، عن الحجاج، عن مكحول، عن ابي الشمال، عن ابي ايوب، عن النبي صلى الله عليه وسلم نحو حديث حفص . قال ابو عيسى وروى هذا الحديث هشيم ومحمد بن يزيد الواسطي وابو معاوية وغير واحد عن الحجاج عن مكحول عن ابي ايوب ولم يذكروا فيه عن ابي الشمال وحديث حفص بن غياث وعباد بن العوام اصح .

১০৮০. সুফইয়ান ইবনু ওয়াকী’ (রহঃ) ..... আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় হলো রাসূলগণের সুন্নাত; লজ্জা, আতর ব্যবহার, মিসওয়াক এবং বিবাহ। - মিশকাত ৩৮২, ইরওয়া ৭৫, আর রাদ্দুআলা আল-কাত্তানী পৃঃ ১২, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উছমান, ছাওবান, ইবনু মাসউদ, আয়িশা, আবদুল্লাহ ইবনু আমর, জাবির ও আককাফ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান গারীব। মাহমূদ ইবনু খিদাশ (রহঃ) ..... আবূ আবয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকে হাফস (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হুশায়ম, মুহাম্মাদ ইবনু ইয়াযীদ আল-ওয়াসিতী, আবূ মুআবিয়া (রহঃ) প্রমুখ আল- হাজ্জাজ-মাকহূল-আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তাঁদের রিওয়ায়াতে আবূশ শিমাল (রহঃ) এর উল্লেখ নাই। হাফস ইবনু গিয়াছ ও আব্বাস ইবনু আওয়াম (রহঃ)-এর রিওয়ায়াতটই অধিকতর সাহীহ।

হাদিস নং: ১০৮১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، عن الاعمش، عن عمارة بن عمير، عن عبد الرحمن بن يزيد، عن عبد الله بن مسعود، قال خرجنا مع النبي صلى الله عليه وسلم ونحن شباب لا نقدر على شيء فقال " يا معشر الشباب عليكم بالباءة فانه اغض للبصر واحصن للفرج فمن لم يستطع منكم الباءة فعليه بالصوم فان الصوم له وجاء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الله بن نمير، حدثنا الاعمش، عن عمارة، نحوه . قال ابو عيسى وقد روى غير، واحد، عن الاعمش، بهذا الاسناد مثل هذا . وروى ابو معاوية، والمحاربي، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال ابو عيسى كلاهما صحيح .

১০৮১. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা বের হলাম। আমরা ছিলাম কতিপয় যুবক। কোন অর্থ-সামর্থ আমাদের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের বিবাহ করা কর্তব্য। কেননা তা চক্ষু অবনত রাখা ও লজ্জাস্থান রক্ষার ক্ষেত্রে অধিকতর সহায়ক। তবে তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ নেই তার উচিত সিয়াম পালন করা। কেননা সিয়াম তার যৌন প্রবৃত্তিকে অবদমিত করে। - ইবনু মাজাহ ১৮৪৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। হাসান ইবনু আলী আল-খাল্লাল (রহঃ) উমারা (রহঃ) থেকে অনুরুপ বর্ণিত আছে। একাধিক রাবী আ’মাশ (রহঃ) থেকেও এই সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবূ মুআবিয়া ও আল-মুহারিবী (রহঃ) ও এটিকে আ’মাশ ইবরাহীম আলকামা- আবদুল্লাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ১০৮২
সহিহ (Sahih)
حدثنا ابو هشام الرفاعي، وزيد بن اخزم الطاىي، واسحاق بن ابراهيم البصري، قالوا حدثنا معاذ بن هشام، عن ابيه، عن قتادة، عن الحسن، عن سمرة، ان النبي صلى الله عليه وسلم نهى عن التبتل . قال ابو عيسى وزاد زيد بن اخزم في حديثه وقرا قتادة : (ولقد ارسلنا رسلا من قبلك وجعلنا لهم ازواجا وذرية ) . قال وفي الباب عن سعد وانس بن مالك وعاىشة وابن عباس . قال ابو عيسى حديث سمرة حديث حسن غريب . وروى الاشعث بن عبد الملك هذا الحديث عن الحسن عن سعد بن هشام عن عاىشة عن النبي صلى الله عليه وسلم نحوه . ويقال كلا الحديثين صحيح .
১০৮২. আবূ হিশাম আর রিফাঈ, যায়দ ইবনু আখযাম ও ইসহাক ইবনু ইবরাহীম আল বাসরী (রহঃ) ...... সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সম্পর্কে পরিত্যাগ করা নিষেধ করেছেন। যায়দ ইবনু আখযাম (রহঃ) তাঁর বর্ণনায় আরো রিওয়ায়াত করেন যে, কাতাদা তখন এই আয়াতটি তিলাওয়াত করেনঃ
ولقدْ أَرْسَلْنا رُسُلاً مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
তোমাদের পূর্বেও অনেক রাসুল প্রেরণ করেছি এবং তাদের দিয়েছি স্ত্রী ও সন্তান - সন্ততি (সূরা রা’দ ১৩ : ৩৮)। - তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সা’দ, আনাস ইবনু মালিক, আয়িশা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আশআছ ইবনু আবদুল মালিক (রহঃ) এই হাদীসটিকে হাসান- সা’দ ইবনু হিশাম-আয়িশা রাদিয়াল্লাহু আনহা সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। বলা হয় উভয় রিওয়ায়াতই সাহীহ।

হাদিস নং: ১০৮৩
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، وغير، واحد، قالوا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سعيد بن المسيب، عن سعد بن ابي وقاص، قال رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مظعون التبتل ولو اذن له لاختصينا . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১০৮৩. হাসান ইবনু আলী আল-খাললাল প্রমুখ (রহঃ) ... সাঈদ ইবনুল মূসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত যে, সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উছমান ইবনু মাজঊনের স্ত্রী-সম্পর্ক পরিত্যাগ করে থাকার ইচ্ছা প্রত্যাখা্যান করে দেন। তিনি যদি এর অনুমতি দিতেন তবে আমরা খাসী হয়ে যেতাম। - বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৮৪
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا عبد الحميد بن سليمان، عن ابن عجلان، عن ابن وثيمة النصري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه الا تفعلوا تكن فتنة في الارض وفساد عريض " . قال وفي الباب عن ابي حاتم المزني وعاىشة . قال ابو عيسى حديث ابي هريرة قد خولف عبد الحميد بن سليمان في هذا الحديث . فرواه الليث بن سعد عن ابن عجلان عن عبد الله بن هرمز عن النبي صلى الله عليه وسلم مرسلا . قال ابو عيسى قال محمد وحديث الليث اشبه . ولم يعد حديث عبد الحميد محفوظا .
১০৮৪. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয় যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দনীয় হয় তবে তাকে বিয়ে দিয়ে দাও। যদি এরূপ না কর তবে পৃথিবীতে ফিতনা ও বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হবে। - ইরওয়া ১৮৬৮, সহিহাহ ১০২২, মিশকাত ২৫৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হাতিম মুযানী, আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটির সনদের ক্ষেত্রে আবদুল হামীদ ইবনু সুলায়মানের বিরোধিতা করা হয়েছে। লায়ছ ইবনু সা’দ এটিকে ইবনু আজলান- আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, মুহাম্মাদ বুখারী (রহঃ) বলেছেন যে, লায়ছ (রহঃ)-এর রিওয়ায়াতটি বিশুদ্ধ তার অধিক নিকটবর্তী। তিনি আবদুল হামীদ (রহঃ)-এর হাদীসটিকে নির্ভরযোগ্য মনে করেননি।

হাদিস নং: ১০৮৫
হাসান (Hasan)
حدثنا محمد بن عمرو السواق البلخي، حدثنا حاتم بن اسماعيل، عن عبد الله بن مسلم بن هرمز، عن محمد، وسعيد، ابنى عبيد عن ابي حاتم المزني، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا جاءكم من ترضون دينه وخلقه فانكحوه الا تفعلوا تكن فتنة في الارض وفساد " . قالوا يا رسول الله وان كان فيه قال " اذا جاءكم من ترضون دينه وخلقه فانكحوه " . ثلاث مرات . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو حاتم المزني له صحبة ولا نعرف له عن النبي صلى الله عليه وسلم غير هذا الحديث .
১০৮৫. মুহাম্মাদ ইবনু আমর (রহঃ) ...... আবূ হাতিম মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কারো প্রস্তাব আসে যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ হয় তাকে বিয়ে দিয়ে দিবে। তা যদি না কর তবে পৃথিবীতে ফিতনা-ফাসা’দ সৃষ্টি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্! যদি তার মাঝে (কুফূ-এর দিক থেকে) কিছু ক্রটি থাকে? তিনি বললেন, যখন তোমাদের কাছে এমন কারো প্রস্তাব আসে যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ হয় তাকে বিয়ে দিয়ে দিবে। এই কাথা তিনি তিনবার বললেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। আবূ হাতিম মুযানী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ্-এর সাহচর্য লাভ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বরাতে এই হাদীস ছাড়া আর কোন হাদীস আমাদের জানা নেই।

হাদিস নং: ১০৮৬
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد بن موسى، اخبرنا اسحاق بن يوسف الازرق، اخبرنا عبد الملك بن ابي سليمان، عن عطاء، عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال " ان المراة تنكح على دينها ومالها وجمالها فعليك بذات الدين تربت يداك " . قال وفي الباب عن عوف بن مالك وعاىشة وعبد الله بن عمرو وابي سعيد . قال ابو عيسى حديث جابر حديث حسن صحيح .
১০৮৬. আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের বিবাহ করা হয়ে থাকে তার দ্বীনদারীর কারণে, অর্থ সম্পদের কারণে, সৌর্ন্দযের কারণে। তুমি দ্বীনদার পাত্রীকেই নির্বাচন করবে। তোমার শুভ হোক। - ইবনু মাজাহ ১৮৫৮, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আওফ ইবনু মালিক, আয়িশা, আবদুল্লাহ ইবনু আমর ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
এই বিষয়ে আওফ ইবনু মালিক, আয়িশা, আবদুল্লাহ ইবনু আমর ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৮৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا ابن ابي زاىدة، قال حدثني عاصم بن سليمان، هو الاحول عن بكر بن عبد الله المزني، عن المغيرة بن شعبة، انه خطب امراة فقال النبي صلى الله عليه وسلم " انظر اليها فانه احرى ان يودم بينكما " . وفي الباب عن محمد بن مسلمة وجابر وانس وابي حميد وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن . وقد ذهب بعض اهل العلم الى هذا الحديث وقالوا لا باس ان ينظر اليها ما لم ير منها محرما . وهو قول احمد واسحاق . ومعنى قوله " احرى ان يودم بينكما " قال احرى ان تدوم المودة بينكما .
১০৮৭. আহমাদ ইবনু মানী (রহঃ) ..... মৃগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি জনৈকা স্ত্রীলোককে বিয়ের প্রস্তাব দেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও। তা তোমাদের উভয়ের প্রণয়ে সহায়ক হবে। - ইবনু মাজাহ ১৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মুহম্মদ ইবনু মাসলামা, জাবির, আনাস, আবূ হুমাইদ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন এই হাদীসটি হাসান। কোন কোন আলিম হাদীস অনুযায়ী অভিমত গ্রহণ করেছেন। তাঁরা বলেন, যা দেখা নিষিদ্ধ তার প্রতি না তাকিয়ে তাকে দেখা দেখে নেয়ায় কোন দোষ নেই। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত।أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا এ অর্থ হলো তা তোমাদের পরস্পরে ভালবাসা স্থায়ী হওয়ার অধিকতর অনুকুল হবে।

হাদিস নং: ১০৮৮
হাসান (Hasan)
حدثنا احمد بن منيع، حدثنا هشيم، اخبرنا ابو بلج، عن محمد بن حاطب الجمحي، قال قال رسول الله صلى الله عليه وسلم " فصل ما بين الحرام والحلال الدف والصوت " . قال وفي الباب عن عاىشة وجابر والربيع بنت معوذ . قال ابو عيسى حديث محمد بن حاطب حديث حسن . وابو بلج اسمه يحيى بن ابي سليم ويقال ابن سليم ايضا . ومحمد بن حاطب قد راى النبي صلى الله عليه وسلم وهو غلام صغير .
১০৮৮. আহমদ ইবনু মানী (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু জুমাহী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) বলেছেন হারাম (ব্যভিচার) ও হালাল (বিবাহ) এর মধ্যে পার্থক্য হলো ঘোষণা ও দফ ব্যবহার। - ইবনু মাজাহ ১৮৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জাবির, রুবায়্যি’ বিনত মুআওবিয রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমীযী (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনু হাতিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। রাবী আবূ বালজ-এর নাম হলো ইয়াহ্ইয়া ইবনু আবূ সুলায়ম, এবং তাকে ইবনু সুলায়ম ও বলা হয়ে থাকে মুহাম্মাদ ইবনু হাতিব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন। তখন তিনি ছোট ছেলে ছিলেন।

হাদিস নং: ১০৮৯
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، اخبرنا عيسى بن ميمون الانصاري، عن القاسم بن محمد، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف " . قال ابو عيسى هذا حديث غريب حسن في هذا الباب . وعيسى بن ميمون الانصاري يضعف في الحديث . وعيسى بن ميمون الذي يروي عن ابن ابي نجيح التفسير هو ثقة .
১০৮৯. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে। -বিবাহের ঘোষণা দিবে এ অংশ ব্যাতিত হাদিসটি যইফ। ইবনু মাজাহ ১৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি হাসান গারীব। রাবী ঈসা ইবনু মায়মূন আনসারী হাদীস বর্ণনায় যঈফ। আর যে ঈসা ইবনু মায়মূন তাফসীর বিষয়ে ইবনু আবূ নাজীহ (রহঃ) থেকে বর্ণনা করেছেন তিনি নির্ভরযোগ্য।

হাদিস নং: ১০৯০
সহিহ (Sahih)
حدثنا حميد بن مسعدة البصري، حدثنا بشر بن المفضل، حدثنا خالد بن ذكوان، عن الربيع بنت معوذ، قالت جاء رسول الله صلى الله عليه وسلم فدخل على غداة بني بي فجلس على فراشي كمجلسك مني وجويريات لنا يضربن بدفوفهن ويندبن من قتل من اباىي يوم بدر الى ان قالت احداهن وفينا نبي يعلم ما في غد . فقال لها رسول الله صلى الله عليه وسلم " اسكتي عن هذه وقولي الذي كنت تقولين قبلها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১০৯০. হুমায়দ ইবনু মাসআদা বাসরী (রহঃ) .... রুবাইয়ি বিনত মুআওবিয রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসর রাতের পরদিন ভোরে আমার ঘরে এলেন, এবং তুমি (খালিদ ইবনু যাকওয়ান) আমার যতটুকু কাছে তিনি ততটুকু কাছে বিছানায় বসলেন। বালিকারা তখন তাদের দফ বাজাচ্ছিল এবং আমাদের বাপ দাদা যারা বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের প্রশংসা গাঁথা গাইছিল। প্রসঙ্গক্রমে তাদের একজন গাইলঃوَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগামী কাল কি হবে তাও জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাক। এর আগে যা বলছিলে তা-ই বল। - আল আদাব ৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৯১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان اذا رفا الانسان اذا تزوج قال " بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير " . قال وفي الباب عن عقيل بن ابي طالب . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح .
১০৯১. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ বিয়ে করত তখন তিনি এ বলে মুবারকবাদ দিতেন,بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ আল্লাহ্ তাআলা বরকতময় করুন এবং তোমার উপরও বরকত বর্ষণ করুন। আর তোমাদের উভয়কে কল্যানে একত্রিত করুণ। - ইবনু মাজাহ ২৯০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ইবনু আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হাদীসটি হাসান-সাহীহ।
এই বিষয়ে আলী ইবনু আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৯২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن منصور، عن سالم بن ابي الجعد، عن كريب، عن ابن عباس، قال قال النبي صلى الله عليه وسلم " لو ان احدكم اذا اتى اهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فان قضى الله بينهما ولدا لم يضره الشيطان " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১০৯২. ইবনু আবূ উমার (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সহিত মিলিত হয়, তখন বলবে,
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
আল্লাহর নামে, হে আল্লাহ্ আমাদের থেকে শয়তানকে দূরে রাখ, এবং আমাদের যা দান করবে তা থেকেও শয়তানকে বিদুরিত করে দাও’’ (এ মিলনে) যদি আল্লাহ্ তাদের মধ্যে কোন সন্তানের ফয়সালা করেন তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না। - ইবনু মাজাহ ১৯১৯, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
আল্লাহর নামে, হে আল্লাহ্ আমাদের থেকে শয়তানকে দূরে রাখ, এবং আমাদের যা দান করবে তা থেকেও শয়তানকে বিদুরিত করে দাও’’ (এ মিলনে) যদি আল্লাহ্ তাদের মধ্যে কোন সন্তানের ফয়সালা করেন তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না। - ইবনু মাজাহ ১৯১৯, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৯৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا سفيان، عن اسماعيل بن امية، عن عبد الله بن عروة، عن عروة، عن عاىشة، قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال وبنى بي في شوال . وكانت عاىشة تستحب ان يبنى بنساىها في شوال . قال ابو عيسى هذا حديث حسن صحيح لا نعرفه الا من حديث الثوري عن اسماعيل بن امية .
১০৯৩. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়ালে বিবাহ করেন এবং শাওয়াল মাসেই তাঁর সঙ্গে আমার বাসর হয়। আয়িশা রাদিয়াল্লাহু আনহা তাঁর পরিবারের মেয়েদের জন্য শাওয়াল মাসে বাসর হওয়া পছন্দ করতেন। - ইবনু মাজাহ ১৯৯০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এ হাদীস ইসমাঈল থেকে ছাওরীর বর্ণনা ছাড়া আমাদের জানা নেই।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এ হাদীস ইসমাঈল থেকে ছাওরীর বর্ণনা ছাড়া আমাদের জানা নেই।
হাদিস নং: ১০৯৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم راى على عبد الرحمن بن عوف اثر صفرة فقال " ما هذا " . فقال اني تزوجت امراة على وزن نواة من ذهب . فقال " بارك الله لك اولم ولو بشاة " . قال وفي الباب عن ابن مسعود وعاىشة وجابر وزهير بن عثمان . قال ابو عيسى حديث انس حديث حسن صحيح . وقال احمد بن حنبل وزن نواة من ذهب وزن ثلاثة دراهم وثلث . وقال اسحاق هو وزن خمسة دراهم وثلث .
১০৯৪. কুতায়বা (রহঃ) .... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু এর গায়ে হলদে চিহ্ন দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, খেজুর বিচির পরিমাণ সোনার মাহরের বিনিময়ে আমি এক মহিলাকে বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্ তোমাকে বরকত দান করুন। ওয়ালিমা কর, একটি বকরী দ্বারা হলেও। - ইবনু মাজাহ ১৯০৭, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ, আয়িশা জাবির, যুহায়র ইবনু উছমান রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, খেজুর বিচির সমান সোনার পরিমাণ হলো তিন দিরহাম ও এক দিরহামের এক তৃতীয়াংশ। ইসহাক (রহঃ) বলেন, এর পরিমাণ হলো পাঁচ দিরহাম ও এক দিরহামের এক তৃতীয়াংশ।

হাদিস নং: ১০৯৫
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن واىل بن داود، عن ابنه، عن الزهري، عن انس بن مالك، ان النبي صلى الله عليه وسلم اولم على صفية بنت حيى بسويق وتمر . قال ابو عيسى هذا حديث حسن غريب .
১০৯৫. ইবনু আবী উমার (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (উম্মুল মুমিনীন) সাফিয়্যা বিনত হুয়াই রাদিয়াল্লাহু আনহা এর (বিবাহে) ওয়ালিমা করেছিলেন শুকনা খেজুর ও ছাতু সহযোগে। - ইবনু মাজাহ ১৯০৯, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবু ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
ইমাম আবু ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ১০৯৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن يحيى، حدثنا الحميدي، عن سفيان، نحو هذا . وقد روى غير، واحد، هذا الحديث عن ابن عيينة، عن الزهري، عن انس، ولم يذكروا فيه عن واىل، عن ابنه، . قال ابو عيسى وكان سفيان بن عيينة يدلس في هذا الحديث فربما لم يذكر فيه عن واىل عن ابنه وربما ذكره .
১০৯৬. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... সুফইয়ান (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। একাধিক রাবী এই হাদীসটিকে ইবনু উয়ায়না ... যুহরী ... আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। এতে তারা ওয়াইল তৎপুত্র বা পিতা’’-এর কথা উল্লেখ করেননি। সুফইয়ান ইবনু উয়ায়ান এই হাদীস বর্ণনায় তদলীস করেছেন। কখনও তিনি ওয়াইল তৎপুত্র’’ কথাটির উল্লেখ করেননি, আবার কখনও করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ১০৯৭
যঈফ (Dai'f)
حدثنا محمد بن موسى البصري، حدثنا زياد بن عبد الله، حدثنا عطاء بن الساىب، عن ابي عبد الرحمن، عن ابن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " طعام اول يوم حق وطعام يوم الثاني سنة وطعام يوم الثالث سمعة ومن سمع سمع الله به " . قال ابو عيسى حديث ابن مسعود لا نعرفه مرفوعا الا من حديث زياد بن عبد الله . وزياد بن عبد الله كثير الغراىب والمناكير . قال وسمعت محمد بن اسماعيل يذكر عن محمد بن عقبة قال قال وكيع زياد بن عبد الله مع شرفه لا يكذب في الحديث .
১০৯৭. মুহাম্মাদ ইবনু মূসা বাসরী (রহঃ) ...... ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দিনের খানা হলো যথার্থ: দ্বিতীয় দিনের খানা হলো সুন্নত; আর তৃতীয় দিনের খানা হলো লোক শোনান। যে ব্যক্তি লোক শুনানোর জন্য করে, আল্লাহ তা’আলাও তার এ মনোবৃত্তি শুনিয়ে দিবেন। - ইবনু মাজাহ ১৯১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, যিয়াদ ইবনু আবদুল্লাহর সুত্র ছাড়া অন্য কোন সূত্রে আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতটি মারফূ’রূপে বর্ণিত আছে বলে আমরা জানি না। এবং যিয়াদ ইবনু আবদুল্লাহ বহু মুনকার ও আজগুবি বিষয়ের রিওয়ায়াতকারী। মুহাম্মাদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) মুহাম্মাদ ইবনু উকবা সুত্রে বর্ণনা করেন যে, ওয়াকী’ (রহঃ) বলেছেন, যিয়াদ ইবনু আবদুল্লাহ তার মর্যাদা সত্ত্বেও তিনি হাদীছে অনেক অসত্য বর্ণনা করে থাকেন।

হাদিস নং: ১০৯৮
সহিহ (Sahih)
حدثنا ابو سلمة، يحيى بن خلف حدثنا بشر بن المفضل، عن اسماعيل بن امية، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اىتوا الدعوة اذا دعيتم " . قال وفي الباب عن علي وابي هريرة والبراء وانس وابي ايوب . قال ابو عيسى حديث ابن عمر حديث حسن صحيح .
১০৯৮. আবূ সালামা ইয়াহ্ইয়া ইবনু খালাফ (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি দাওয়াত করা হয় তবে তাতে আসবে। - ইবনু মাজাহ ১৯১৪, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবূ হুরায়রা, বারা, আনাস ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
এই বিষয়ে আলী, আবূ হুরায়রা, বারা, আনাস ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ১০৯৯
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق، عن ابي مسعود، قال جاء رجل يقال له ابو شعيب الى غلام له لحام فقال اصنع لي طعاما يكفي خمسة فاني رايت في وجه رسول الله صلى الله عليه وسلم الجوع . قال فصنع طعاما ثم ارسل الى النبي صلى الله عليه وسلم فدعاه وجلساءه الذين معه فلما قام النبي صلى الله عليه وسلم اتبعهم رجل لم يكن معهم حين دعوا فلما انتهى رسول الله صلى الله عليه وسلم الى الباب قال لصاحب المنزل " انه اتبعنا رجل لم يكن معنا حين دعوتنا فان اذنت له دخل " . قال فقد اذنا له فليدخل . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن ابن عمر .
১০৯৯. হান্নাদ (রহঃ) ...... আবূ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ শুআয়ব নামে এক ব্যক্তি তার মাংস ওয়ালা গোলামকে গিয়ে বলল, পাঁচ জনের জন্য যথেষ্ট হয় সে পরিমাণ খাবার তৈরী কর। কারণ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (দাওয়াতে যাওয়ার জন্য) উঠলেন তখন এক ব্যক্তি যে দাওয়াত করার সময় তাদের সঙ্গে ছিল না, তাদের পিছনে পিছনে চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দরজায় এসে পৌঁছেলেন, তখন বাড়ীওয়ালাকে বললেন, একজন লোক আমাদের অনুসরণ করেছে, যে দাওয়াতের সময় আমাদের সঙ্গে ছিলনা। এখন যদি অনুমতি দাও তবে সে প্রবেশ করতে পারে। আবূ শুআয়ব বললেন, আমি তাকে অনুমতি দিলাম, সে প্রবেশ করুক। - বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৯৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এই বিষয়ে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সাহীহ। এই বিষয়ে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।