হাদিস নং: ৩৫৪৫
হাসান (Hasan)
حدثنا احمد بن ابراهيم الدورقي، حدثنا ربعي بن ابراهيم، عن عبد الرحمن بن اسحاق، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " رغم انف رجل ذكرت عنده فلم يصل على ورغم انف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له ورغم انف رجل ادرك عنده ابواه الكبر فلم يدخلاه الجنة " . قال عبد الرحمن واظنه قال او احدهما . قال وفي الباب عن جابر وانس وهذا حديث حسن غريب من هذا الوجه . وربعي بن ابراهيم هو اخو اسماعيل بن ابراهيم وهو ثقة وهو ابن علية . ويروى عن بعض اهل العلم قال اذا صلى الرجل على النبي صلى الله عليه وسلم مرة في المجلس اجزا عنه ما كان في ذلك المجلس .
৩৫৪৫. আহামাদ ইবন ইবরাহীম দাওরাকী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার কাছে আমার উল্লেখ করা হল অথচ আমার উপর দরুদ পাঠ করল না। ওই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার জীবনে রমযান মাস এল কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যে তার পিতামাতাকে (বা তাদের একজনকে) বৃদ্ধাবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে সে জান্নাতী হতে পারলনা। আবদুর রহমান বলেনঃ আমি মনে করি তিনি বলেছেন তাদের (পিতামাতার) একজনকে পেল।
হাসান সহীহ, মিশকাত ৯২৭, তা’লীকুর রাগীব ২/২৮৩, নবীর উপর দুরুদ পাঠের ফাযিলাত ১৬, মুসলিম হাদিসের শেষ অংশ বর্ণনা করেছেন।
এই বিষয়ে জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান এই সূত্রে গারীব। রিবই ইবন ইবরাহীম (রহঃ) ইসমাইল ইবন ইবরাহীম ইবন উলাইয়্যা-এর ভাই। ইনি নির্ভরযোগ্য। কোন কোন আলিম থেকে বর্ণিত আছে যে, কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মজলিসে একবার দ্রুদ পাঠ করে, তবে ঐ বৈঠকের জন্য তা-ই যথেষ্ট।

হাদিস নং: ৩৫৪৬
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، وزياد بن ايوب، قالا حدثنا ابو عامر العقدي، عن سليمان بن بلال، عن عمارة بن غزية، عن عبد الله بن علي بن حسين بن علي بن ابي طالب، عن ابيه، عن حسين بن علي بن ابي طالب، عن علي بن ابي طالب، قال قال رسول الله صلى الله عليه وسلم " البخيل الذي من ذكرت عنده فلم يصل على " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
৩৫৪৬. ইয়াহইয়া ইবন মূসা ও যিয়াদ ইবন আয়্যূব (রহঃ) ..... আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কৃপন সেই ব্যক্তি, যার নিকট আমার উল্লেখ করা হল কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না।
সহীহ, মিশকাত ৯৩৩, সালাতের ফাযিলাত ১৪/৩১-৩৯, তা’লীকুর রাগীব ২/২৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
সহীহ, মিশকাত ৯৩৩, সালাতের ফাযিলাত ১৪/৩১-৩৯, তা’লীকুর রাগীব ২/২৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ৩৫৪৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابراهيم الدورقي، حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، عن الحسن بن عبيد الله، عن عطاء بن الساىب، عن عبد الله بن ابي اوفى، قال كان رسول الله صلى الله عليه وسلم يقول " اللهم برد قلبي بالثلج والبرد والماء البارد اللهم نق قلبي من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
৩৫৪৭. আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রহঃ) ... আবদুল্লাহ ইবন আবূ আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করতেনঃ
اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
হে আল্লাহ! আমার অন্তর শীতল করে দাও বরফ ঠান্ডা ও শীতল পানি দিয়ে। হে আল্লাহ! সাদা কাপড়কে যেমন ময়লা থেকে পরিস্কার করা হয় তেমনি আমার অন্তর কে পাপরাশি থেকে নির্মল করে দাও।
সহীহ, মুসলিম ২/৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৭ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫৪৮
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا الحسن بن عرفة، حدثنا يزيد بن هارون، عن عبد الرحمن بن ابي بكر القرشي المليكي، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من فتح له منكم باب الدعاء فتحت له ابواب الرحمة وما سىل الله شيىا يعني احب اليه من ان يسال العافية " . وقال رسول الله صلى الله عليه وسلم " ان الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء " . قال هذا حديث غريب . لا نعرفه الا من حديث عبد الرحمن بن ابي بكر القرشي وهو المكي المليكي وهو ضعيف في الحديث ضعفه بعض اهل العلم من قبل حفظه .
وقد روى اسراىيل، هذا الحديث عن عبد الرحمن بن ابي بكر، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " ما سىل الله شيىا احب اليه من العافية "
حدثنا بذلك القاسم بن دينار الكوفي حدثنا اسحاق بن منصور الكوفي عن اسراىيل بهذا .

৩৫৪৮. হাসান ইবন আরাফা (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে যার জন্য দু’আর দ্বার উন্মোচিত হয়, তার জন্য জান্নাতের দ্বারসমূহও উন্মোচিত হয়। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যাঞ্চা হল সুস্থতা প্রার্থনা করা।
যঈফ, মিশকাত ২২৩৯, তা’লীকুর রাগীব ২/২৭২
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ যে বিপদ আপতিত হয়েছে এবং যা এখনও আপতিত হয় নাই সবক্ষেত্রেই দু’আয় উপকার হয়। সুতরাং হে আল্লাহর বান্দাগন! তোমাদের দু’আ করা উচিত।
হাসান, মিশকাত ২৫৩৯, তা’লীকুর রাগীব ২/২৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবদুর রহমান ইবন আবূ বকর কুরাশী (রহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমারা কিছুই জানি না। হাদীস বর্ণনার ক্ষেত্রে ইনি যইফ। কোন কোন হাদীসবিদ তাঁর স্মরণশক্তির সমালোচনা করেছেন। ইসরাঈল (রহঃ) এই হাদীসটি আবদুর রহমান ইবন আবূ বকর-মূসা ইবন উকবা-নাফি’-ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আল্লাহর কাছে যে সব প্রার্থনা করা হয়, সে সবের মাঝে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনার চেয়ে প্রিয় জিনিস তাঁর কাছে আর কিছু নেই।
কাসিম ইবন দীনার কূফী (রহঃ) — ইসরাঈল (রহঃ) সূত্রে উক্তরূপ বর্ণিত হয়েছে।

হাদিস নং: ৩৫৪৯
সহিহ/যঈফ [মিশ্রিত]
حدثنا احمد بن منيع، حدثنا ابو النضر، حدثنا بكر بن خنيس، عن محمد القرشي، عن ربيعة بن يزيد، عن ابي ادريس الخولاني، عن بلال، ان رسول الله صلى الله عليه وسلم قال " عليكم بقيام الليل فانه داب الصالحين قبلكم وان قيام الليل قربة الى الله ومنهاة عن الاثم وتكفير للسيىات ومطردة للداء عن الجسد " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث بلال الا من هذا الوجه ولا يصح من قبل اسناده . قال سمعت محمد بن اسماعيل يقول محمد القرشي هو محمد بن سعيد الشامي وهو ابن ابي قيس وهو محمد بن حسان وقد ترك حديثه . وقد روى هذا الحديث معاوية بن صالح عن ربيعة بن يزيد عن ابي ادريس الخولاني عن ابي امامة عن رسول الله صلى الله عليه وسلم انه قال " عليكم بقيام الليل فانه داب الصالحين قبلكم وهو قربة الى ربكم ومكفرة للسيىات ومنهاة للاثم " . قال ابو عيسى وهذا اصح من حديث ابي ادريس عن بلال .
৩৫৪৯. ইসহাক ইবন মানসূর (রহঃ) ...... বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের রাতের সালাত (তাহাজ্জুদ) প্রতিষ্ঠা করা উচিত। কেননা, এ হল তোমাদের পূর্ববর্তী নেককারদের অবলম্বিত রীতি। রাতের সালাত আল্লাহর নৈকট্যলাভ ও গুনাহ থেকে বাঁচার উপায়; মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিরোধক।
যইফ, ইরওয়া ৪৫২, তা’লীকুর রাগীব ২/২১৬, মিশকাত ১২২৭
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া বিলাল রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত হিসেবে এটি সম্পর্কে আমারা কিছু জানি না। সনদের দিক থেকে এটি সহীহ নয়। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছিঃ মুহাম্মাদ কুরাশী হলেন মুহাম্মাদ ইবন সাঈদ শামী। ইনি ইবন আবূ কায়েস; আর ইনি মুহাহাম্মাদ ইবন হাসসান। তাঁর বর্ণিত হাদীস পরিত্যাজ্য। মুআবিয়া ইবন সালিহ (রহঃ) এই হাদীসটি রাবিআ ইবন ইয়াযীদ-আবূ ইদরীস খাওলানী-আবূ উমামা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) ... আবূ উমামারাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের রাতের সালাত (তাহাজ্জুদ) প্রতিষ্ঠা করা উচিত। কেননা, এ হল তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি। এ হল তোমাদের রব্বের নৈকট্য লাভের উপায়, মন্দ কাজ সমুহের কাফফারা ও পাপসমূহের জন্য প্রতিরোধক। আবূ ইদরীস-বিলালরাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত থেকে এই রিওয়ায়াতটি অধিক সাহীহ।
হাসান, ইরওয়া ৪৫২, তা’লীকুর রাগীব ২/২১৬, মিশকাত ১২২৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৯ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫৫০
হাসান (Hasan)
حدثنا الحسن بن عرفة، حدثني عبد الرحمن بن محمد، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اعمار امتي ما بين ستين الى سبعين واقلهم من يجوز ذلك " . قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث محمد بن عمرو عن ابي سلمة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم لا نعرفه الا من هذا الوجه . وقد روي عن ابي هريرة من غير هذا الوجه .
৩৫৫০. হাসান ইবন আরাফা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতদের বয়স হল ষাট ও সত্তরের মাঝে। তাদের খুব কম সংখ্যকই এই সীমা অতিক্রম করতে পারবে।
মুহাম্মাদ ইবন আমর-আবূ সালামা-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস হিসাবে এটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে।
হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫০ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৫৫১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الحفري، عن سفيان الثوري، عن عمرو بن مرة، عن عبد الله بن الحارث، عن طليق بن قيس، عن ابن عباس، قال كان النبي صلى الله عليه وسلم يدعو يقول " رب اعني ولا تعن على وانصرني ولا تنصر على وامكر لي ولا تمكر على واهدني ويسر الهدى لي وانصرني على من بغى على رب اجعلني لك شكارا لك ذكارا لك رهابا لك مطواعا لك مخبتا اليك اواها منيبا رب تقبل توبتي واغسل حوبتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي واسلل سخيمة صدري " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
قال محمود بن غيلان وحدثنا محمد بن بشر العبدي، عن سفيان الثوري، بهذا الاسناد نحوه .
قال محمود بن غيلان وحدثنا محمد بن بشر العبدي، عن سفيان الثوري، بهذا الاسناد نحوه .
৩৫৫১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আয় বলতেনঃ
رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي
হে আমার রব্ব! তুমিই আমায় সহযোগিতা কর, আমার বিরুদ্ধে সহযোগিতা করো না, আমায় সাহায্য কর আমার বিরুদ্ধে সাহায্য করো না, আমার পক্ষে কৌশল অবলম্বন কর, আমার বিরুদ্ধে কৌশল করো না, আমাকে হেদায়াত কর, আমার জন্য হেদায়াত সহজ করে দাও। যারা আমার উপর যুলুম করে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর। হে পারওয়ারদিগার! আমাকে বানাও তোমার প্রতি শুকুরগুযার, তোমার যিকরকারি, তোমার প্রতি ভয় পোষণকারী, তোমার প্রতি আনুগত্যশীল, তোমার প্রতি বিনয়াবনত, তোমার প্রতি মিনতিপূর্ণ ও পত্যাবর্তনশীল। হে আমার রব্ব! আমার তওবা কবূল কর, ধুয়ে দাও আমার সব গুনাহ, জবাব দাও আমার দু’আর, প্রতিষ্ঠিত কর আমার দলীলাদি, সঠিক রাখ আমার যবান, হেদায়াত কর আমার অন্তরকে আর বের করে দাও আমার অন্তর থেকে সব হিংসা ও বিদ্বেষ।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫১ [আল মাদানী প্রকাশনী]
মাহমূদ ইবন গায়লান-মুহাম্মাদ ইবন বশির আবদী-সুফায়ান ছাওরী (রহঃ) থেকে এই সনদে হাদীসটি অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।

হাদিস নং: ৩৫৫২
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن ابي حمزة، عن ابراهيم، عن الاسود، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " من دعا على من ظلمه فقد انتصر " . قال هذا حديث غريب لا نعرفه الا من حديث ابي حمزة . وقد تكلم بعض اهل العلم في ابي حمزة من قبل حفظه وهو ميمون الاعور .
حدثنا قتيبة، حدثنا حميد بن عبد الرحمن الرواسي، عن ابي الاحوص، عن ابي حمزة، بهذا الاسناد نحوه .
حدثنا قتيبة، حدثنا حميد بن عبد الرحمن الرواسي، عن ابي الاحوص، عن ابي حمزة، بهذا الاسناد نحوه .
৩৫৫২. হান্নাদ (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি যুলুম করেছে তার বিরুদ্ধে যে বদদু’আ করল সে তার প্রতিশোধ নিয়ে নিল।
যঈফ, যঈফা ৪৫৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারিব। আবূ হামযা (রহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। কোন কোন আলিম আবূ হামযা (রহঃ) এর স্মরণশক্তির সমালোচনা করেছেন। ইনি হলেন মায়মূন আ’ওয়ার। কুতায়বা (রহঃ) ... আবূ হামযা (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫৫৩
সহিহ (Sahih)
حدثنا موسى بن عبد الرحمن الكندي الكوفي، حدثنا زيد بن حباب، قال واخبرني سفيان الثوري، عن محمد بن عبد الرحمن بن ابي ليلى، عن الشعبي، عن عبد الرحمن بن ابي ليلى، عن ابي ايوب الانصاري، قال قال رسول الله صلى الله عليه وسلم " من قال عشر مرات لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير . كانت له عدل اربع رقاب من ولد اسماعيل " . قال وقد روي هذا الحديث عن ابي ايوب موقوفا .
৩৫৫৩. মূসা ইবন আবদুর রহমান কিন্দি কূফী (রহঃ) ...... আবূ আইয়্যূব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি ’লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহই ওইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি হায়য়িন কাদীর’---কালিমা গুলি দশবার পাঠ করে, তবে ইসমাঈল বংশের চার জন গোলাম আযাদ করার সমান ছাওয়াব হবে।
সহীহ, যঈফা ৫১২৬ নং হাদিসের অধীনে, বুখারি ও মুসলিমে يُحْيِي وَيُمِيتُ এই অংশ বাদে, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৩ [আল মাদানী প্রকাশনী]
আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি মাওকূফরূপেও বর্ণিত আছে।
সহীহ, যঈফা ৫১২৬ নং হাদিসের অধীনে, বুখারি ও মুসলিমে يُحْيِي وَيُمِيتُ এই অংশ বাদে, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৩ [আল মাদানী প্রকাশনী]
আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি মাওকূফরূপেও বর্ণিত আছে।
হাদিস নং: ৩৫৫৪
মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الصمد بن عبد الوارث، حدثنا هاشم، وهو ابن سعيد الكوفي حدثني كنانة، مولى صفية قال سمعت صفية، تقول دخل على رسول الله صلى الله عليه وسلم وبين يدى اربعة الاف نواة اسبح بها فقلت لقد سبحت بهذه . فقال " الا اعلمك باكثر مما سبحت به " . فقلت بلى علمني . فقال " قولي سبحان الله عدد خلقه " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث صفية الا من هذا الوجه من حديث هاشم بن سعيد الكوفي وليس اسناده بمعروف . وفي الباب عن ابن عباس .
৩৫৫৪. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার কাছে তখন চার হাজার খেজুর বীচি ছিল। এগুলো দ্বারা আমি তাসবীহ পাঠ করছিলাম। তিনি বললেনঃ তুমি তো এগুলোর মাধ্যমে তাসবীহ পাঠ করছ। যে পরিমান তাসবীহ তুমি পাঠ করেছ, তদপেক্ষা বেশী পরিমাণের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দিব? আমি বললামঃ অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেনঃ তুমি বলবেঃ (سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ) - সৃষ্টির পরিমাণ সংখ্যকবার সুবহানাল্লাহ।
মুনকার, আর-রাদ্দু আলাত তা’কীবিল হাসীস ৩৫-৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। হাশিম ইবন সাঈদ কূফী (রহঃ) এর রিওয়ায়াত হিসেবে এই সূত্র ছাড়া সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসরূপে এটি সম্পর্কে আমরা কিছু জানি না। তাঁর এই সনদ মা’রুফ নয়। এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ৩৫৫৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، عن شعبة، عن محمد بن عبد الرحمن، قال سمعت كريبا، يحدث عن ابن عباس، عن جويرية بنت الحارث، ان النبي صلى الله عليه وسلم مر عليها وهي في مسجد ثم مر النبي صلى الله عليه وسلم بها قريبا من نصف النهار فقال لها " ما زلت على حالك " . فقالت نعم . قال " الا اعلمك كلمات تقولينها سبحان الله عدد خلقه سبحان الله عدد خلقه سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه سبحان الله رضا نفسه سبحان الله رضا نفسه سبحان الله زنة عرشه سبحان الله زنة عرشه سبحان الله زنة عرشه سبحان الله مداد كلماته سبحان الله مداد كلماته سبحان الله مداد كلماته " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ومحمد بن عبد الرحمن هو مولى ال طلحة وهو شيخ مدني ثقة وقد روى عنه المسعودي وسفيان الثوري هذا الحديث .
৩৫৫৫. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... জুয়ায়রিয়্যা বিনত হারিছ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি একবার তাঁর ইবাদতখানায় ছিলেন, এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাশ দিয়ে গেলেন। পরে আবার প্রায় দুপুরের সময়ও তাঁর পাশ দিয়ে গেলেন। তিনি তাঁকে বললেনঃ তুমি কি এতক্ষণ তোমার আগের অবস্থায়ই ছিলে? তিনি বললেনঃ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাকে এমন কতগুলো কালিমা শিখিয়ে দিব না তুমি পাঠ করবে? সেগুলো হলঃ
سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ
সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ; আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ।
সহীহ, ইবনু মাজাহ ৩৮০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সাহীহ। মুহাম্মাদ ইবন আবদুর রহমান হলেন তাহালা পরিবারের আযাদকৃত দাস। তিনি একজন মাদীনী শায়খ এবং নির্ভরযোগ্য। মাসঊদী এবং ছাওরী (রহঃ) ও তাঁর বরাতে এই হাদীসটি বর্ণনা করেছেন।

হাদিস নং: ৩৫৫৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، قال انبانا جعفر بن ميمون، صاحب الانماط عن ابي عثمان النهدي، عن سلمان الفارسي، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله حيي كريم يستحي اذا رفع الرجل اليه يديه ان يردهما صفرا خاىبتين " . قال ابو عيسى هذا حديث حسن غريب . ورواه بعضهم ولم يرفعه .
৩৫৫৬. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... সালমান ফারেসী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা অত্যন্ত লজ্জাশীল ও পরম দয়ালু। কোন বান্দা যখন তাঁর কাছে দুই হাত তোলে, তখন তাকে বঞ্চিত করে শূন্য হাতে ফিরিয়ে দিতে তাঁর লজ্জা হয়।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটি রিওয়ায়াত করেছেন, কিন্তু মরফু’ হিসেবে নয়।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটি রিওয়ায়াত করেছেন, কিন্তু মরফু’ হিসেবে নয়।
হাদিস নং: ৩৫৫৭
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا صفوان بن عيسى، حدثنا محمد بن عجلان، عن القعقاع، عن ابي صالح، عن ابي هريرة، ان رجلا، كان يدعو باصبعيه فقال رسول الله صلى الله عليه وسلم " احد احد " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . ومعنى هذا الحديث اذا اشار الرجل باصبعيه في الدعاء عند الشهادة لا يشير الا باصبع واحدة .
৩৫৫৭. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) তেখে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক ব্যক্তি দুই আঙ্গুলে (তাশাহহুদে) ইশারা করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ একটা দ্বারা, একটা দ্বারা।
হাসান, মিশকাত ৯১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। হাদীসটির মর্ম হল, শাহাদাতের ক্ষেত্রে দু’আর সময় এক ব্যক্তি যখন দুই আঙ্গুলে ইশারা করে, তখন যেন সে এক আঙ্গুল ব্যতীত তা না করে।

হাদিস নং: ৩৫৫৮
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر العقدي، حدثنا زهير، وهو ابن محمد عن عبد الله بن محمد بن عقيل، ان معاذ بن رفاعة، اخبره عن ابيه، قال قام ابو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه وسلم عام الاول على المنبر ثم بكى فقال " سلوا الله العفو والعافية فان احدا لم يعط بعد اليقين خيرا من العافية " . قال هذا حديث حسن غريب من هذا الوجه عن ابي بكر رضى الله عنه .
৩৫৫৮. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... মুআয ইবন রিফাআ তাঁর পিতা রিফাআ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আবূ বকর সিদ্দীকরাদিয়াল্লাহু আনহু মিম্বারে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন। বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হিজরতের) প্রথম বছরে মিম্বারে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন এবং বললেনঃ আল্লাহর কাছে তোমরা ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করবে। কেননা ঈমানের পর এই আফিয়াত বা নিরাপত্তা অপেক্ষা উত্তম কাউকে আর কিছুই প্রদত্ত হয়নি।
হাসান, ইবনু মাজাহ ৩৮৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৮ [আল মাদানী প্রকাশনী]
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি এই সূত্রে গারীব।
হাসান, ইবনু মাজাহ ৩৮৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৮ [আল মাদানী প্রকাশনী]
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি এই সূত্রে গারীব।
হাদিস নং: ৩৫৫৯
যঈফ (Dai'f)
حدثنا حسين بن يزيد الكوفي، حدثنا ابو يحيى الحماني، حدثنا عثمان بن واقد، عن ابي نصيرة، عن مولى، لابي بكر عن ابي بكر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما اصر من استغفر ولو فعله في اليوم سبعين مرة " . قال ابو عيسى هذا حديث غريب انما نعرفه من حديث ابي نصيرة وليس اسناده بالقوي .
৩৫৫৯. হুসায়ন ইবন ইয়াযীদ কূফী (রহঃ) ...... আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দিনে সত্তরবারও যদি কেউ পাপ করে কিন্তু সে যদি ইস্তিগফার ও তওবা করে, তবে সে পাপের পুনরাবৃত্তিকারী বলে গণ্য হবে না।
যঈফ, মিশকাত ২৩৪০, যঈফ আবু দাউদ ২৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারিব। আবূ নুসায়রার রিওয়ায়াত হিসাবেই কেবল আটিকে আমরা জানি। এর সনদও শক্তিশালী নয়।
যঈফ, মিশকাত ২৩৪০, যঈফ আবু দাউদ ২৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারিব। আবূ নুসায়রার রিওয়ায়াত হিসাবেই কেবল আটিকে আমরা জানি। এর সনদও শক্তিশালী নয়।
হাদিস নং: ৩৫৬০
যঈফ (Dai'f)
حدثنا يحيى بن موسى، وسفيان بن وكيع، - المعنى واحد قالا حدثنا يزيد بن هارون، حدثنا الاصبغ بن زيد، حدثنا ابو العلاء، عن ابي امامة، قال لبس عمر بن الخطاب رضى الله عنه ثوبا جديدا فقال الحمد لله الذي كساني ما اواري به عورتي واتجمل به في حياتي . ثم عمد الى الثوب الذي اخلق فتصدق به ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من لبس ثوبا جديدا فقال الحمد لله الذي كساني ما اواري به عورتي واتجمل به في حياتي ثم عمد الى الثوب الذي اخلق فتصدق به كان في كنف الله وفي حفظ الله وفي ستر الله حيا وميتا " . قال هذا حديث غريب . وقد رواه يحيى بن ايوب عن عبيد الله بن زحر عن علي بن يزيد عن القاسم عن ابي امامة .
৩৫৬০. ইয়াহইয়া ইবন মূসা ও সুফয়ান ইবন ওয়াকী (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার উমার রাদিয়াল্লাহু আনহু একটি নতুন কাপড় পরিধান করলেন। এরপর বললেনঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي
সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পরিধান করিয়েছেন যাদ্বারা আমি আমার লজ্জাস্থান আচ্ছাদিত করি এবং আমার জীবন করি শোভিত।
এর পর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কেউ যদি নতুন কাপড় পরিধান করে এই দু’আ পাঠ করেঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي
পরবর্তীকালে কাপড়টি পুরাতন হওয়ার পর সে যদি সেটি সাদাকা করে দেয়, তবে সে জীবনে ও মরণে (সর্বাবস্থায়) আল্লাহর আশ্রয় এবং তাঁরই হেফাযতে ও আচ্ছাদনে অবস্থান করবে।
যঈফ, ইবনু মাজাহ ৩৫৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬০ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি গারীব। ইয়াহইয়া ইবন আয়্যুব এটিকে উবায়দুল্লাহ ইবন যাহর-আলী ইবন ইয়াযীদ-কাসিম (রহঃ) সূত্রে আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন।

হাদিস নং: ৩৫৬১
যঈফ (Dai'f)
حدثنا احمد بن الحسن، حدثنا عبد الله بن نافع الصاىغ، قراءة عليه عن حماد بن ابي حميد، عن زيد بن اسلم، عن ابيه، عن عمر بن الخطاب، ان النبي صلى الله عليه وسلم بعث بعثا قبل نجد فغنموا غناىم كثيرة واسرعوا الرجعة فقال رجل ممن لم يخرج ما راينا بعثا اسرع رجعة ولا افضل غنيمة من هذا البعث . فقال النبي صلى الله عليه وسلم " الا ادلكم على قوم افضل غنيمة واسرع رجعة قوم شهدوا صلاة الصبح ثم جلسوا يذكرون الله حتى طلعت عليهم الشمس فاولىك اسرع رجعة وافضل غنيمة " . قال ابو عيسى وهذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وحماد بن ابي حميد هو ابو ابراهيم الانصاري المزني وهو محمد بن ابي حميد المدني وهو ضعيف في الحديث .
৩৫৬১. আহমাদ ইবন হাসান (রহঃ) ..... উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একটা অভিযান প্রেরণ করেন। তাঁরা সেখানে বহু গনীমতের মাল লাভ করেন এবং দ্রুত ফিরে আসেন। সেই অভিযানে শরীক ছিলেন না এমন একজন বললেনঃ এত দ্রুত এবং এত উত্তম গনীমত সম্পদ নিয়ে ফিরে আসতে আর কোন বাহিনীকে আমরা দেখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাদের এমন এক সম্প্রদায়ের কথা বলব যারা আরো উত্তম গনীমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে আসে? এরা হল এমন এক সম্প্রদায় যারা ফজরের জামাতে হাযির হয়। এর পর সূর্যদয় পর্যন্ত সেখানে বসে থেকে আল্লাহর যিকর করতে থকে। এরাই হল তাঁরা—যারা আরো ভাল গনীমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে এল।
যঈফ, তা’লীকুর রাগীব ১/১৬৬, সহীহাহ ২৫৩১ নং হাদিসের অধীনে, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাম্মাদ ইবন আবূ হুমায়দ (রহঃ) হলেন মুহাম্মাদ ইবন আবূ হুমায়দ, আর ইনিই হলেন আবূ ইবরাহীম আনসারী মাদীনী। ইনি হাদীসের ক্ষেত্রে যঈফ।

হাদিস নং: ৩৫৬২
যঈফ (Dai'f)
حدثنا سفيان بن وكيع، حدثنا ابي، عن سفيان، عن عاصم بن عبيد الله، عن سالم، عن ابن عمر، عن عمر، انه استاذن النبي صلى الله عليه وسلم في العمرة فقال " اى اخى اشركنا في دعاىك ولا تنسنا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৫৬২. সুফয়ান ইবন ওয়াকী (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উমরা করার অনুমতি প্রার্থনা করেন। তিনি বললেনঃ হে আমার প্রিয় ভাই! তোমার দু’আয় শরীক করবে এবং আমাদের ভুলে যাবে না।
যঈফ, ইবনু মাজাহ ২৮৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
যঈফ, ইবনু মাজাহ ২৮৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
হাদিস নং: ৩৫৬৩
হাসান (Hasan)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا يحيى بن حسان، حدثنا ابو معاوية، عن عبد الرحمن بن اسحاق، عن سيار، عن ابي واىل، عن علي، رضى الله عنه ان مكاتبا، جاءه فقال اني قد عجزت عن كتابتي فاعني . قال الا اعلمك كلمات علمنيهن رسول الله صلى الله عليه وسلم لو كان عليك مثل جبل صير دينا اداه الله عنك قال " قل اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৫৬৩. আব্দুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক মুকাতিব (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আযাদীর চুক্তি করা) গোলাম তাঁর কাছে এসে বললঃ আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন। তিনি বললেনঃ তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দিব কি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার যিম্মায় যদি ছবীর পাহাড় (তায় কাবীলায় অবস্থিত আরবের একটি বড় পাহাড়) ঋণও থাকে, তবে এতে আল্লাহ তা’আলা তাও আদায় করে দিবেন। তুমি বলবেঃ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্যসব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।
হাসান, তা’লীকুর রাগীব ২/৪০, আল কালিমুত তাইয়্যিব ১৪৩/৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।

হাদিস নং: ৩৫৬৪
যঈফ (Dai'f)
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عمرو بن مرة، عن عبد الله بن سلمة، عن علي، قال كنت شاكيا فمر بي رسول الله صلى الله عليه وسلم وانا اقول اللهم ان كان اجلي قد حضر فارحني وان كان متاخرا فارفغني وان كان بلاء فصبرني . فقال رسول الله صلى الله عليه وسلم " كيف قلت " . قال فاعاد عليه ما قال قال فضربه برجله فقال " اللهم عافه او اشفه " . شعبة الشاك . فما اشتكيت وجعي بعد . قال ابو عيسى وهذا حديث حسن صحيح .
৩৫৬৪. মুহাম্মাদ ইবন মুছান্না (রহঃ) ..... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি অসুস্থ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। আমি তখন বলছিলামঃ হে আল্লাহ! আমার মৃত্যুর সময় যদি ঘনিয়ে এসে থাকে তবে (মৃত্যু দিয়ে) আমাকে শান্তি দাও। আর যদি তা আরো বিলম্বিত থাকে তবে আমার জীবনকে সুখময় করে দাও এবং যদি এটি পরিক্ষা স্বরূপ হয়ে থাকে তবে আমাকে ধৈর্য দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি বলছ? রাবী বলেনঃ তিনি যা বলছিলেন তা তাঁকে পুনরাবৃত্তি করে শুনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তাঁর পা দিয়ে ঠেলা দিলেন এবং বললেনঃ হে আল্লাহ! একে সুস্থ করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এর পর কখনও আমি এই অসুখে আর ভুগিনি।
যঈফ, মিশকাত ৬০৯৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
যঈফ, মিশকাত ৬০৯৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।