অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
তিনটি কারনের কোন একটি ছাড়া মুসলিম ব্যক্তির খুন হালাল নয়।
মোট ১১২ টি হাদিস
হাদিস নং: ২২১৩
যঈফ (Dai'f)
حدثنا صالح بن عبد الله الترمذي، حدثنا الفرج بن فضالة ابو فضالة الشامي، عن يحيى بن سعيد، عن محمد بن عمرو بن علي، عن علي بن ابي طالب، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا فعلت امتي خمس عشرة خصلة حل بها البلاء " . فقيل وما هن يا رسول الله قال " اذا كان المغنم دولا والامانة مغنما والزكاة مغرما واطاع الرجل زوجته وعق امه وبر صديقه وجفا اباه وارتفعت الاصوات في المساجد وكان زعيم القوم ارذلهم واكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن اخر هذه الامة اولها فليرتقبوا عند ذلك ريحا حمراء او خسفا ومسخا " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث علي بن ابي طالب الا من هذا الوجه ولا نعلم احدا رواه عن يحيى بن سعيد الانصاري غير الفرج بن فضالة . والفرج بن فضالة قد تكلم فيه بعض اهل الحديث وضعفه من قبل حفظه وقد رواه عنه وكيع وغير واحد من الاىمة .
২২১৩. সালিহ ইবন আবদুল্লাহ (রহঃ) ...... আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মত যখন এ পনেরটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর মুসিবত নিপতিত হবে। জিজ্ঞাসা করা হল, সেগুলো কি ইয়া রাসূলাল্লাহ?
তিনি বললেন, যখন গনীমত পরিণত হবে ব্যক্তিগত সম্পদে, আমানত পরিণত হবে লুটের মালরূপে, যাকাত গণ্য হবে জরিমানারূপে, পুরুষরা তাদের স্ত্রীদের অনুগত হবে আর মা’দের হবে অবাধ্য, বন্ধুদের সাথে তো সদাচারণ করবে অথচ পিতার সঙ্গে করবে দুর্ব্যবহার, মসজিদে শোরগোল করা হবে, নিকৃষ্টতম চরিত্রের লোকটি হবে তার সম্প্রদায়ের নেতা, কেবল অনিষ্টের ভয়ে কোন ব্যক্তিকে সম্মান করা হবে, মদপান করা হবে, রেশম বস্ত্র পরিধান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের রেওয়াজ চলবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু বা ভূমিধ্বস বা চেহারা বিকৃতির আযাবের। যঈফ, মিশকাত ৫৪৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। আলী রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। ফারাজ ইবন ফাযালা ছাড়া আর কেউ এ হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ আনসারী (রহঃ) থেকে বর্ণনা করেছেন বলেও আমরা জানিনা, কোন কোন হাদীস বিশেষজ্ঞ ফারাজ ইবন ফাযালার সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক দিয়ে তাকে যঈফ বলেছেন ওয়াকী এবং আরো কতিপয় ইমাম তার বরাতে হাদীস রিওয়ায়াত করেছেন।

হাদিস নং: ২২১৪
যঈফ (Dai'f)
حدثنا علي بن حجر، حدثنا محمد بن يزيد الواسطي، عن المستلم بن سعيد، عن رميح الجذامي، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اتخذ الفىء دولا والامانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين واطاع الرجل امراته وعق امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم ارذلهم واكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن اخر هذه الامة اولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وايات تتابع كنظام بال قطع سلكه فتتابع " . قال ابو عيسى وفي الباب عن علي . وهذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه .
২২১৪. আলী ইবন হুজর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গনীমত সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য করা হবে, যাকাত হবে জরিমানা বলে, দ্বীনী উদ্দেশ্য ছাড়া ইলম অর্জন করা হবে, পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে, এবং মা’দের অবাধ্য হবে, বন্ধূদের নিকট করবে আর পিতাকে করবে দূর, মসজিদে শোরগোল করবে, পাপাচারীরা গোত্রের নেতা হয়ে বসবে, নিকৃষ্ট লোকেরা সমাজ নেতা হবে, অনিষ্টের আশংকায় একজনকে সম্মান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, মদ্যপান দেখা দিবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথর বর্ষণের আযাবের এবং আরো আলামতের যা পরপর নিপতিত হতে থাকবে, যেমন একটি পুরান হারের সূতা ছিড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে। যঈফ, মিশকাত ৫৪৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই।
(আবু ঈসা বলেন) এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই।
হাদিস নং: ২২১৫
হাসান (Hasan)
حدثنا عباد بن يعقوب الكوفي، حدثنا عبد الله بن عبد القدوس، عن الاعمش، عن هلال بن يساف، عن عمران بن حصين، ان رسول الله صلى الله عليه وسلم قال " في هذه الامة خسف ومسخ وقذف " . فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك قال " اذا ظهرت القينات والمعازف وشربت الخمور " . قال ابو عيسى وقد روي هذا الحديث عن الاعمش عن عبد الرحمن بن سابط عن النبي صلى الله عليه وسلم مرسلا وهذا حديث غريب .
২২১৫. ’আব্বাদ ইবন ইয়াকূব কূফী (রহঃ) .... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই উম্মতের জন্য ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। জনৈক মুসলিম ব্যক্তি তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, কখন হবে তা? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে। হাসান, সহিহাহ ১৬০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। এ হাদীসটি আমাশ-আবদুর রহমান ইবন বাসিত (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণিত আছে।
এ হাদীসটি গারীব। এ হাদীসটি আমাশ-আবদুর রহমান ইবন বাসিত (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে বর্ণিত আছে।
হাদিস নং: ২২১৬
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمر بن هياج الاسدي الكوفي، حدثنا يحيى بن عبد الرحمن الارحبي، حدثنا عبيدة بن الاسود، عن مجالد، عن قيس بن ابي حازم، عن المستورد بن شداد الفهري، روى عن النبي صلى الله عليه وسلم قال " بعثت في نفس الساعة فسبقتها كما سبقت هذه هذه " . لاصبعيه السبابة والوسطى . قال ابو عيسى هذا حديث غريب من حديث المستورد بن شداد لا نعرفه الا من هذا الوجه .
২২১৬. মুহাম্মদ ইবন উমর ইবন হায়্যাজ আসাদী কুফী (রহঃ) ..... মুসতাওরিদ ইবন শাদ্দাদ ফিহরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কিয়ামত সংঘটিত হওয়ার প্রাককালে প্রেরিত হয়েছি। এটি এবং এটি অর্থাৎ তর্জনী মধ্যমার মাঝে একটি যতটুকু আগে আমিও কিয়ামতের ততটুকু আগে। যঈফ, মিশকাত ৫৫১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৩ [আল মাদানী প্রকাশনী]
মুস্তাওরিদ ইবন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
মুস্তাওরিদ ইবন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
হাদিস নং: ২২১৭
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، انبانا شعبة، عن قتادة، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " بعثت انا والساعة كهاتين " . واشار ابو داود بالسبابة والوسطى فما فضل احداهما على الاخرى . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২১৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার প্রেরণ আর কিয়ামত হল এই। বর্ণনাকারী আবূ দাউদ তর্জনী এবং মধ্যমার দিকে ইঙ্গিত করে দেখালেন দুই আঙ্গুলের মত। আর এ দুটোর মাঝে তেমন কোন ব্যবধান নেই। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২১৮
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، وعبد الجبار بن العلاء، قالا حدثنا سفيان، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر ولا تقوم الساعة حتى تقاتلوا قوما كان وجوههم المجان المطرقة " . قال ابو عيسى وفي الباب عن ابي بكر الصديق وبريدة وابي سعيد وعمرو بن تغلب ومعاوية . وهذا حديث حسن صحيح .
২২১৮. সাঈদ ইবন আবদুর রহমান ও আবদুল জাব্বার ইবন আলা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমাদের যুদ্ধ হয়েছে এমন এক সম্প্রদায়ের সাতে যাদের জুতা হবে কেশগুচ্ছ; কিয়ামত হবে না যতদিন না তোমাদের যুদ্ধ হয়েছে এমন এক সম্প্রদায়ের সাধে যাদের চেহারা হবে বহু স্তর বিশিষ্ট চালের ন্যায়। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ বকর সিদ্দক, বুরায়দা, আবূ সাঈদ, ’আমর ইবন তাগলিব এবং মুআবিয়া (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
এ বিষয়ে আবূ বকর সিদ্দক, বুরায়দা, আবূ সাঈদ, ’আমর ইবন তাগলিব এবং মুআবিয়া (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২১৯
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن، حدثنا سفيان، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا هلك كسرى فلا كسرى بعده واذا هلك قيصر فلا قيصر بعده والذي نفسي بيده لتنفقن كنوزهما في سبيل الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২১৯. সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিসরার যখন বিনাশ ঘটবে তখন তারপর আর কোন কিসরা হবে না। কায়সারের যখন বিনাশ ঘটবে তখন আর কোন কায়সার হবে না। যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, এদের উভয়ের ধনভান্ডার অবশ্যই আল্লাহর পথে ব্যায় করা হবে। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২০
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا حسين بن محمد البغدادي، حدثنا شيبان، عن يحيى بن ابي كثير، عن ابي قلابة، عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ستخرج نار من حضرموت او من نحو حضرموت قبل يوم القيامة تحشر الناس " . قالوا يا رسول الله فما تامرنا قال " عليكم بالشام " . قال ابو عيسى وفي الباب عن حذيفة بن اسيد وانس وابي هريرة وابي ذر . وهذا حديث حسن غريب صحيح من حديث ابن عمر .
২২২০. আহমাদ ইবন মানী’ (রহঃ) ... সালিম ইবন আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের পূর্বে হাযরামাওত (কিংবা হাযরামাওতের সমুদ্রের দিক থেকে) থেকে অবশ্যই একটি আগুন বের হবে এবং লোকদের একত্রিত করবে। সাহাবীগন বললেনঃ তখন কি করার নির্দেশ দেন, ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তখন তোমরা শাম অঞ্চলকে দৃঢ়ভাবে ধরে রাখো। সহীহ, ফাযাইলুশশাম ১১, মিশকাত ৬২৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে হুযায়ফা ইবন আসীদ, আনাস, আবূ হুরায়রা এবং আবূ যার (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান-সহীহ, ইবন উমার (রাঃ) এর রিওয়ায়াত হিসেবে গারীব।
এ বিষয়ে হুযায়ফা ইবন আসীদ, আনাস, আবূ হুরায়রা এবং আবূ যার (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান-সহীহ, ইবন উমার (রাঃ) এর রিওয়ায়াত হিসেবে গারীব।
হাদিস নং: ২২২১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام بن منبه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى ينبعث دجالون كذابون قريب من ثلاثين كلهم يزعم انه رسول الله " . قال ابو عيسى وفي الباب عن جابر بن سمرة وابن عمر . وهذا حديث حسن صحيح .
২২২১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রায় ত্রিশজন মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবী করবে। সহীহ, সহিহাহ ১৬৮৩, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ বিষয়ে জাবির ইবন সামুরা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ বিষয়ে জাবির ইবন সামুরা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، عن ابي اسماء الرحبي، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى تلحق قباىل من امتي بالمشركين وحتى يعبدوا الاوثان وانه سيكون في امتي ثلاثون كذابون كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২২২. কুতায়বা (রহঃ) ...... ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে শামিল না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এমনকি এরা মূর্তিপূজাও পর্যন্তও করবে। অচিরেই আমার উম্মতে ত্রিশজন অতি মিথ্যাবাদী আবির্ভাব হবে। তারা প্রত্যেকেই দাবী করবে যে সে নবী, অথচ আমিই শেষ নবী, আমার পরে কোন নবী নাই। সহীহ, মিশকাত ৫৪০৬, সহিহাহ ১৬৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হসান-সাহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হসান-সাহীহ।
হাদিস নং: ২২২৩
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا الفضل بن موسى، عن شريك بن عبد الله، عن عبد الله بن عصم، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " في ثقيف كذاب ومبير " . قال ابو عيسى يقال الكذاب المختار بن ابي عبيد والمبير الحجاج بن يوسف . حدثنا ابو داود سليمان بن سلم البلخي اخبرنا النضر بن شميل عن هشام بن حسان قال احصوا ما قتل الحجاج صبرا فبلغ ماىة الف وعشرين الف قتيل . قال ابو عيسى وفي الباب عن اسماء بنت ابي بكر .
حدثنا عبد الرحمن بن واقد، حدثنا شريك، نحوه بهذا الاسناد . وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث شريك . وشريك يقول عبد الله بن عصم واسراىيل يقول عبد الله بن عصمة .
حدثنا عبد الرحمن بن واقد، حدثنا شريك، نحوه بهذا الاسناد . وهذا حديث حسن غريب لا نعرفه الا من حديث شريك . وشريك يقول عبد الله بن عصم واسراىيل يقول عبد الله بن عصمة .
২২২৩. আলী ইবন হুজর (রহঃ) ...... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছাকীফ গোত্রে মিথ্যুক ও সন্ত্রাসী খুনী ব্যক্তির জন্ম হবে।
সহীহ, মুসলিম ৭/১৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) কথিত আছে যে, এই মিথ্যাবাদী ব্যক্তিটি হলো মুখতার ইবন আবূ উবায়দ (সে দাবী করত যে, তার নিকট জিবরীল আসেন) আর সন্ত্রাসী খুনী ব্যক্তিটি হল হাজ্জাজ ইবন ইউসুফ।
আবূ দাউদ সুলায়মান ইবন সালম বালখী (রহঃ) ... হিশাম ইবন হাসসান (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত ব্যক্তিদের হাজ্জাজ বেধে এনে হত্য করেছিল তাদের সংখ্যা একলাখ বিশ হাজারে পৌছে যায়। এ বিষযে আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
আবদুর রহমান ইবন ওয়াকিদ (রহঃ) ... শারীফ (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাসান-গারীব। শারীক (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। শারীক বলেন, রাবীর নাম হল আবদুল্লাহ ইবন উস্ম, আর ইসরাইল বলেন তার নাম হল আবদুল্লাহ ইবন ইসমা।

হাদিস নং: ২২২৪
সহিহ (Sahih)
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا محمد بن الفضيل، عن الاعمش، عن علي بن مدرك، عن هلال بن يساف، عن عمران بن حصين، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم ياتي من بعدهم قوم يتسمنون ويحبون السمن يعطون الشهادة قبل ان يسالوها " . قال ابو عيسى هكذا روى محمد بن فضيل هذا الحديث عن الاعمش عن علي بن مدرك عن هلال بن يساف وروى غير واحد من الحفاظ هذا الحديث عن الاعمش عن هلال بن يساف ولم يذكروا فيه علي بن مدرك .
قال وحدثنا الحسين بن حريث، حدثنا وكيع، عن الاعمش، حدثنا هلال بن يساف، عن عمران بن حصين، عن النبي صلى الله عليه وسلم فذكر نحوه . وهذا اصح عندي من حديث محمد بن فضيل وقد روي من غير وجه عن عمران بن حصين عن النبي صلى الله عليه وسلم .

২২২৪. ওয়াসিল ইবন আবদুল আ’লা (রহঃ) ...... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, সর্বোত্তম যুগ হল আমার যুগ, এরপ যারা তাদের নিকটবর্তী। এরপর যারা তাদের নিকটবর্তী। এরপর আসবে এমন এক যুগ যে যুগের লোকেরা হবে মোটা এবং মোটা হওয়াটা তারা পছন্দ করবে। সাক্ষী চাওয়ার আগেই তারা সাক্ষ্য দিবে। সহীহ, সহিহাহ ১৮৪০, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২১ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন ফুযায়ল (রহঃ) এ হাদীসটি আ’মাশ-আলী ইবন মুদরিক-হিলাল ইবন ইয়াসাফ (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। একাধিক হাফিযুল হাদীস রাবী এটি আ’মাশ-হিলাল ইবন ইয়াসাফ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। তারা মাঝে আলী ইবন মুদরিক (রহঃ) এর নাম উল্লেখ করেননি।
হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি আমার কাছে মুহাম্মদ ইবন ফুযায়ল (রহঃ) এর রিওয়ায়াত (২২২৩ নং) অপেক্ষা অধিকতর সহীহ। এ হাদীসটি ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিকভাবে বর্ণিত আছে।

হাদিস নং: ২২২৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، عن قتادة، عن زرارة بن اوفى، عن عمران بن حصين، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير امتي القرن الذي بعثت فيهم ثم الذين يلونهم " . قال ولا اعلم ذكر الثالث ام لا " ثم ينشا اقوام يشهدون ولا يستشهدون ويخونون ولا يوتمنون ويفشو فيهم السمن " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২২৫. কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে যুগে প্রেরিত হয়েছি আমার সে যুগের উম্মতরা হল শ্রেষ্ঠ, এরপর হল তারা যারা তাদের পরবর্তী যুগের। এর পরবর্তী তৃতীয় যুগের কথা উল্লেখ করা হয়েছে কিনা আমার জানা নেই। তারপর এমন কিছু লোকের উদ্ভব হবে যারা সাক্ষী দিবে অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হয়নি, তারা খেয়ানত করবে, আমানত রক্ষায় বিশ্বস্ত হবে না। তাদের মধ্যে স্থূলতার বিস্তার ঘটবে। সহীহ, সহিহাহ ১৮৪০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২৬
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا عمر بن عبيد الطنافسي، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يكون من بعدي اثنا عشر اميرا " . قال ثم تكلم بشيء لم افهمه فسالت الذي يليني فقال قال " كلهم من قريش " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا ابو كريب، حدثنا عمر بن عبيد، عن ابيه، عن ابي بكر بن ابي موسى، عن جابر بن سمرة، عن النبي صلى الله عليه وسلم مثل هذا الحديث وقد روي من غير وجه عن جابر بن سمرة . قال ابو عيسى هذا حديث حسن غريب يستغرب من حديث ابي بكر بن ابي موسى عن جابر بن سمرة . وفي الباب عن ابن مسعود وعبد الله بن عمرو .

২২২৬. আবূ কুরায়ব (রহঃ) ..... জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পর বার জন আমীর হবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন। কিন্তু আমি তা বুজতে পারিনি, তাই আমার কাছে যে ব্যক্তি ছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা প্রত্যেকেই কুরায়শ গোত্রভুক্ত হবেন। সহীহ, সহিহাহ ১০৭৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে এটি একাধিকভাবে বর্ণিত আছে। আবূ কুরায়ব (রহঃ) জাবির ইবন সামূরা রাদিয়াল্লাহু আনহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীসটির অনুরূপ বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবূ বকর ইবন আবূ মূসা জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে এটিকে গারীব বলে মনে করা হয়। এ বিষয়ে ইবন মাসউদ এবং ’আবদুল্লাহ ইবন ’আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২২২৭
হাসান (Hasan)
حدثنا بندار، حدثنا ابو داود، حدثنا حميد بن مهران، عن سعد بن اوس، عن زياد بن كسيب العدوي، قال كنت مع ابي بكرة تحت منبر ابن عامر وهو يخطب وعليه ثياب رقاق فقال ابو بلال انظروا الى اميرنا يلبس ثياب الفساق . فقال ابو بكرة اسكت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اهان سلطان الله في الارض اهانه الله " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২২২৭. বুনদার (রহঃ) ...... যিয়াদ ইবন কুসায়ব আদওয়ী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলে, আমি ইবন আমীরের মিম্বরের নীচে আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে বসেছিলাম। তিনি খুতবা দিচ্ছিলেন। তার পরনে ছিল হালকা পাতলা ধরণের পোশাক। তখন আবূ বিলাল (রহঃ) আমাকে বললেনঃ আমাদের আমীরের দিকে চেয়ে দেখ, ফাসিকদের অনুরূপ পোষাক পরেছেন। আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ চুপ কর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি, যমীনে আল্লাহর নিযুক্ত সুলতানকে অপমান করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্চিত করবেন। হাসান, সহিহাহ ২২৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২২৮
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، قال قيل لعمر بن الخطاب لو استخلفت قال ان استخلف فقد استخلف ابو بكر وان لم استخلف لم يستخلف رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى وفي الحديث قصة طويلة . وهذا حديث صحيح قد روي من غير وجه عن ابن عمر .
২২২৮. ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ...... সালিম ইবন আবদুল্লাহ ইবন ’উমার তার পিতা আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ’উমার রাদিয়াল্লাহু আনহু-কে বলা হল, আপনি যদি আপনার উত্তরাধিকারী কোন খলীফা মনোনীত করে যেতেন! তিনি বললেনঃ আমি যদি খেলাফতের ক্ষেত্রে উত্তরাধিকারী মনোনীত করি তবে (তা-ও বৈধ) আবূ বকর রাদিয়াল্লাহু আনহুও তো উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। আর যদি উত্তরাধিকারী হিসাবে কোন খলীফা মনোনীত না করি তবে (তা-ও ঠিক) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে খলীফা মনোনীত করে যাননি। সহিহ, সহিহ আবু দাউদ ২৬০৫, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
এ হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
হাদিস নং: ২২২৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا سريج بن النعمان، حدثنا حشرج بن نباتة، عن سعيد بن جمهان، قال حدثني سفينة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الخلافة في امتي ثلاثون سنة ثم ملك بعد ذلك " . ثم قال لي سفينة امسك خلافة ابي بكر وخلافة عمر وخلافة عثمان . ثم قال لي امسك خلافة علي . قال فوجدناها ثلاثين سنة . قال سعيد فقلت له ان بني امية يزعمون ان الخلافة فيهم . قال كذبوا بنو الزرقاء بل هم ملوك من شر الملوك . قال ابو عيسى وفي الباب عن عمر وعلي قالا لم يعهد النبي صلى الله عليه وسلم في الخلافة شيىا . وهذا حديث حسن قد رواه غير واحد عن سعيد بن جمهان ولا نعرفه الا من حديث سعيد بن جمهان .
২২২৯. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... সাফীনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের খিলাফত হবে ত্রিশ বছর। এরপর হবে বাদশাহী। সহীহ, সহিহাহ ৪৫৯, ১৫৩৪, ১৫৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৬ [আল মাদানী প্রকাশনী]
বর্ণনাকারী সাঈদ (রহঃ) বলেন, অতপর সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেনঃ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত কাল গণনা কর। পরে বললেনঃ উমার ও উসমান রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকাল গণনা কর। এরপর বললেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকাল গণনা কর। গনে দেখলাম যে, এ পর্যন্ত ত্রিশ বছর হয়ে যায়।
সাঈদ (রহঃ) বলেনঃ আমি তাঁকে বললাম, বানূ উমাইয়ারা তো বলে যে তাদের মাঝেও খিলাফত বিদ্যমান? তিনি বললেনঃ যারকার সন্তানরা (বানূ উমাইয়া) মিথ্যা বলেছে বরং এরা তো নিকৃষ্ট বাদশাহের অন্তর্ভুক্ত বাদশাহের দল। এ বিষয়ে উমার ও আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে, তারা বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত বিষয়ে কোন ওয়াসীয়ত করে যান নাই।
এ হাদীসটি হাসান। একাধিক রাবী এটি সাঈদ ইবন জুমহান (রহঃ) এর বরাতে বর্ণনা করেছেন। তাঁর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

হাদিস নং: ২২৩০
সহিহ (Sahih)
حدثنا حسين بن محمد البصري، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن حبيب بن الزبير، قال سمعت عبد الله بن ابي الهذيل، يقول كان ناس من ربيعة عند عمرو بن العاصي فقال رجل من بكر بن واىل لتنتهين قريش او ليجعلن الله هذا الامر في جمهور من العرب غيرهم . فقال عمرو بن العاصي كذبت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " قريش ولاة الناس في الخير والشر الى يوم القيامة " . قال ابو عيسى وفي الباب عن ابن مسعود وابن عمر وجابر . وهذا حديث حسن غريب صحيح .
২২৩০. হুসায়ন ইবন মুহাম্মদ বাসরী (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আবূ হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত যে, রাবীআ গোত্রের কিছু লোক ’আমর ইবন ’আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত ছিল। বাকর ইবন ওয়াইলের এক ব্যক্তি তখন বললঃ কুরায়শদের অবশ্যই অন্যায় কর্ম থেকে বিরত হওয়া উচিত নইলে আল্লাহ তাআলা খিলাফতের দায়িত্ব (তাদের থেকে ছিনিয়ে নিয়ে) সাধারণ আরব অনারদের দিয়ে দিবেন। ’আমর ইবন’ আস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমি ভুল বলছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ভাল-মন্দ সব অবস্থায় কিয়ামত পর্যন্ত কুরায়শরা লোকদের নেতৃত্ব দিবে। সহীহ, সহিহাহ ১১৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন ’উমার, ইবন মাসউদ এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
এ বিষয়ে ইবন ’উমার, ইবন মাসউদ এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২২৩১
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار العبدي، حدثنا ابو بكر الحنفي، عن عبد الحميد بن جعفر، عن عمر بن الحكم، قال سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " لا يذهب الليل والنهار حتى يملك رجل من الموالي يقال له جهجاه " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২২৩১. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাত-দিনের বিনাশ ঘটবে না যতদিন না জাহজাহ নামক জনৈক আযাদকৃত দাস রাজ্যাধিকারী হয়ছে। সহীহ, সহিহাহ ২৪৪১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২২৩২
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي قلابة، عن ابي اسماء الرحبي، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم " انما اخاف على امتي الاىمة المضلين " . قال وقال رسول الله صلى الله عليه وسلم " لا تزال طاىفة من امتي على الحق ظاهرين لا يضرهم من يخذلهم حتى ياتي امر الله " . قال ابو عيسى وهذا حديث حسن صحيح . قال سمعت محمد بن اسماعيل يقول سمعت علي بن المديني يقول وذكر هذا الحديث عن النبي صلى الله عليه وسلم " لا تزال طاىفة من امتي ظاهرين على الحق " . فقال علي هم اهل الحديث .
২২৩২. কুতায়বা (রহঃ) ...... ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের ব্যপারে আমি পথভ্রষ্টকারী নেতাদেরই আশংকা করি। ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ আমার উম্মতের একদল আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত সব সময়ই বিজয়ী অবস্থায় সত্যের উপর দৃঢ় থাকবে। যারা তাদের অপদস্ত করতে প্রয়াস পাবে তারা তাদের কোন অনিষ্ট করতে পারবে না। সহীহ, সহিহাহ ৪/১১০, ১৯৫৭, মুসলিম ২য় অংশ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২৯ [আল মাদানী প্রকাশনী]