হাদিস নং: ১৬২৫
সহিহ (Sahih)
حدثنا ابو عوانة، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قيل يا رسول الله ما يعدل الجهاد قال " لا تستطيعونه " . فردوا عليه مرتين او ثلاثا كل ذلك يقول " لا تستطيعونه " . فقال في الثالثة " مثل المجاهد في سبيل الله مثل القاىم الصاىم الذي لا يفتر من صلاة ولا صيام حتى يرجع المجاهد في سبيل الله " . قال ابو عيسى وفي الباب عن الشفاء وعبد الله بن حبشي وابي موسى وابي سعيد وام مالك البهزية وانس بن مالك . وهذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
১৬২৫। আবূ ’আওয়ানা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলাল্লাহ! জিহাদের সমান কি আমল হতে পারে? তিনি বললেন, তোমরা তা পারবে না। সাহাবীরা দু’বার কি তিনবার একই প্রশ্নের পুনারাবৃত্তি করলেন। আর প্রত্যেক বারেই তিনি বললেন, তোমরা তাতে সক্ষম নও। তৃতীয়বারে তিনি বললেন, আল্লাহর পথে মুজাহিদের উদাহরণ হলো সে সিয়াম পালনকারী ও সালাত (নামায/নামাজ) কায়েমকারীর মত যে তার সালাত ও সিয়াম পালনে কখনো ক্লান্ত হয় না যতদিন না আল্লাহর পথের সে মুজাহিদ তার ঘরে ফিরে আসে। সহীহ, সহীহাহ ২৮৯৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে শাফফা, আবদুল্লাহ ইবনু হুবশী। আবূ মূসা, আবূ সাঈদ, উম্মু মালিক বাহযিয়্যা ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুম থেকেও বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।

হাদিস নং: ১৬২৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الله بن بزيع، حدثنا المعتمر بن سليمان، حدثني مرزوق ابو بكر، عن قتادة، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم يعني " يقول الله عز وجل المجاهد في سبيل الله هو على ضامن ان قبضته اورثته الجنة وان رجعته رجعته باجر او غنيمة " . قال هو صحيح غريب من هذا الوجه .
১৬২৬। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু বাযী (রহঃ) ... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা বলেন, আমার পথের মুজাহিদরা আমার দায়িত্বে। যদি তার রূহ কবয করি তবে তাকে আমি জান্নাতে ওয়ারিছ করব আর যদি তাকে (বাড়িতে) ফিরিয়ে আনি তবে ছওয়াব বা গনীমতসহ তাকে ফিরিয়ে আনবো। সহীহ, তা’লীকুর রাগীব ২/১৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২০ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি উক্ত সূত্রে গারীব ও সহীহ।
এই হাদীসটি উক্ত সূত্রে গারীব ও সহীহ।
হাদিস নং: ১৬২৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا حيوة بن شريح، قال اخبرني ابو هانى الخولاني، ان عمرو بن مالك الجنبي، اخبره انه، سمع فضالة بن عبيد، يحدث عن رسول الله صلى الله عليه وسلم انه قال " كل ميت يختم على عمله الا الذي مات مرابطا في سبيل الله فانه ينمى له عمله الى يوم القيامة ويامن من فتنة القبر " . وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول " المجاهد من جاهد نفسه " . قال ابو عيسى وفي الباب عن عقبة بن عامر وجابر . وحديث فضالة بن عبيد حديث حسن صحيح .
১৬২৭। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... ফাযালা ইবনু উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির মৃত্যুর সাথে তার আমলের পরিসমাপ্তি হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দানরত অবস্থায় মারা যায় আল্লাহ তা’আলা কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করতে থাকেন এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখবেন। (তিনি আরো বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, প্রকৃত মুজাহিদ হলো সেই, যে স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ করে।
সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৩৪, ৩৮২৩, তা’লীকুর রাগীব ২/১৫০, সহীহাহ ৫৪৯, সহীহ আবূ দাউদ ১২৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই বিষয়ে উকবা ইবনু আমির ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ফাযালা ইবনু উবায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬২৮
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن ابي الاسود، عن عروة بن الزبير، وسليمان بن يسار، انهما حدثاه عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " من صام يوما في سبيل الله زحزحه الله عن النار سبعين خريفا " . احدهما يقول سبعين والاخر يقول اربعين . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وابو الاسود اسمه محمد بن عبد الرحمن بن نوفل الاسدي المدني . قال ابو عيسى وفي الباب عن ابي سعيد وانس وعقبة بن عامر وابي امامة .
১৬২৮। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সাওম পালন করবে আল্লাহ তা’আলা তার থেকে জাহান্নাম-কে সত্তর বছর দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় সত্তর আরেক বর্ণনায় চল্লিশ বছরের উল্লেখ আছে।
প্রথম শব্দে (অর্থাৎ সত্তর বছর) হাদিসটি সহীহ, তালীকুর রাগীব ২/৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২২ [আল মাদানী প্রকাশনী]
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি এই সূত্রে গারীব। রাবী আবূল আসওয়াদ (রহঃ) এর নাম হল মুহাম্মদ ইবনু আবদুর রহমান ইবনু নাওফিল আসাদী আল-মাদানী। এই বিষয়ে আবূ সাঈদ, আনাস, উকবা ইবনু আমির ও আবূ উসামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ১৬২৯
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا عبد الله بن الوليد العدني، حدثنا سفيان الثوري، قال وحدثنا محمود بن غيلان، حدثنا عبيد الله بن موسى، عن سفيان، عن سهيل بن ابي صالح، عن النعمان بن ابي عياش الزرقي، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يصوم عبد يوما في سبيل الله الا باعد ذلك اليوم النار عن وجهه سبعين خريفا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬২৯। সাঈদ ইবনু আবদুর রহমান, মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যদি কোন বান্দা একদিন সিয়াম পালন করে তবে সে দিনটি জাহান্নামকে তার সত্তর বছর দূরে সরিয়ে দেয়। সহীহ, ইবনু মাজাহ ১৭১৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৩০
হাসান (Hasan)
حدثنا زياد بن ايوب، حدثنا يزيد بن هارون، اخبرنا الوليد بن جميل، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة الباهلي، عن النبي صلى الله عليه وسلم قال " من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والارض " . هذا حديث غريب من حديث ابي امامة .
১৬৩০। যিয়াদ ইবনু আইউব (রহঃ) ... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তা’আলা সেই ব্যক্তি ও জাহান্নামের মাঝে একটি খন্দক সৃষ্টি করে দিবেন। যার প্রশস্ততা আসমান ও যমীনের দূরত্বের পরিমাণ।
হাসান সহীহ, সহীহাহ ৫৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৪ [আল মাদানী প্রকাশনী]
আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি গারীব।
হাসান সহীহ, সহীহাহ ৫৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৪ [আল মাদানী প্রকাশনী]
আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি গারীব।
হাদিস নং: ১৬৩১
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا الحسين بن علي الجعفي، عن زاىدة، عن الركين بن الربيع، عن ابيه، عن يسير بن عميلة، عن خريم بن فاتك، قال قال رسول الله صلى الله عليه وسلم " من انفق نفقة في سبيل الله كتبت له بسبعماىة ضعف " . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة . وهذا حديث حسن انما نعرفه من حديث الركين بن الربيع .
১৬৩১। আবূ কুরায়ব (রহঃ) ... খুরায়ম ইবনু ফাতিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর পথে কোন কিছু ব্যায় করে তাঁর জন্য সাতশত গুন সাওয়াব লিখা হবে। সহীহ, মিশকাত ৩৮২৬, তা’লীকুর রাগীব ২/১৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। এই হাদিসটি হাসান। রুকায়ন ইবনুুর রাবী (রহঃ)–এর সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত।
এই বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। এই হাদিসটি হাসান। রুকায়ন ইবনুুর রাবী (রহঃ)–এর সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত।
হাদিস নং: ১৬৩২
হাসান (Hasan)
حدثنا محمد بن رافع، حدثنا زيد بن حباب، حدثنا معاوية بن صالح، عن كثير بن الحارث، عن القاسم ابي عبد الرحمن، عن عدي بن حاتم الطاىي، انه سال رسول الله صلى الله عليه وسلم اى الصدقة افضل قال " خدمة عبد في سبيل الله او ظل فسطاط او طروقة فحل في سبيل الله " . قال ابو عيسى وقد روي عن معاوية بن صالح هذا الحديث مرسلا وخولف زيد في بعض اسناده . قال وروى الوليد بن جميل هذا الحديث عن القاسم ابي عبد الرحمن عن ابي امامة عن النبي صلى الله عليه وسلم .
১৬৩২। মুহাম্মদ ইবনু রাফি’ (রহঃ) ... আদী ইবনু হাতিম তাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলেন, কোন সাদাকা অতি উত্তম, তিনি বললেন, আল্লাহর পথে কোন দাস দান করা বা কোন তাবু ছায়া গ্রহণের জন্য প্রদান বা আল্লাহর পথে জওয়ান উষ্ট্রী প্রদান। হাসান, তা’লীকুর রাগীব ২/১৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৬ [আল মাদানী প্রকাশনী]
মুআবিয়া ইবনু সালিহ (রহঃ) থেকে এই হাদীসটি মুরসাল রূপেও বর্ণিত আছে এবং এ হাদীসের সনদের কোন অংশে যায়দ-এর বিরোধিতাও বিদ্যমান। ওয়ালীদ ইবনু জামিল (রহঃ) এই হাদীসটিকে কাসিম আবূ আবদির-রহমান-আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৩৩
হাসান (Hasan)
حدثنا يزيد بن هارون، اخبرنا الوليد بن جميل، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، قال قال رسول الله صلى الله عليه وسلم " افضل الصدقات ظل فسطاط في سبيل الله ومنيحة خادم في سبيل الله او طروقة فحل في سبيل الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب وهو اصح عندي من حديث معاوية بن صالح .
১৬৩৩। যিয়াদ ইবনু আইউব (রহঃ) ... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাদাকা হলো আল্লাহর পথে ছায়ার জন্য তাবু প্রদান, আল্লাহর পথে কোন খাদিম প্রদান বা আল্লাহর পথে জওয়ান উষ্ট্রী প্রদান। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব-সহীহ। মুআবিয়া ইবনু সালিহ (রহঃ)-এর রিওয়ায়াতের তুলনায় আমার মতে এটই অধিক শুদ্ধ।
এ হাদীসটি হাসান-গারীব-সহীহ। মুআবিয়া ইবনু সালিহ (রহঃ)-এর রিওয়ায়াতের তুলনায় আমার মতে এটই অধিক শুদ্ধ।
হাদিস নং: ১৬৩৪
সহিহ (Sahih)
حدثنا ابو زكريا، يحيى بن درست البصري حدثنا ابو اسماعيل، حدثنا يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن بسر بن سعيد، عن زيد بن خالد الجهني، عن رسول الله صلى الله عليه وسلم قال " من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير هذا الوجه .
১৬৩৪। আবূ যাকারিয়্যা ইয়াহইয়া ইবনু দুরুস্ত (রহঃ) ... যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোন গাযীকে আসবাব পত্র দিয়ে সাহায্য করে সে যেন নিজে জিহাদ করল। যে ব্যক্তি কোন গাযীর জিহাদে গমনের পর তার পরিবার পরিজনের দেখা শোনা করল সেও যেন জিহাদ করল।
সহীহ, ইবনু মাজাহ ২৭৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অন্য সূত্রেও এ হাদীসটি বর্ণিত রয়েছে।
সহীহ, ইবনু মাজাহ ২৭৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অন্য সূত্রেও এ হাদীসটি বর্ণিত রয়েছে।
হাদিস নং: ১৬৩৫
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن ابن ابي ليلى، عن عطاء، عن زيد بن خالد الجهني، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جهز غازيا في سبيل الله او خلفه في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن .
১৬৩৫। ইবনু আবূ উমর (রহঃ) ... যায়দ ইবনু খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোন গাযীকে আসবাব পত্র দিয়ে সাহায্য করে সে যেন নিজে জিহাদ করল। যে ব্যক্তি কোন গাযির জিহাদে গমনের পর তার পরিবার পরিজনের দেখা শোনা করল সেও যেন জিহাদ করল।
পূর্বের সহায়তায় এই হাদিসটি সহীহ। তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
পূর্বের সহায়তায় এই হাদিসটি সহীহ। তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৩৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبد الملك بن ابي سليمان، عن عطاء، عن زيد بن خالد الجهني، عن النبي صلى الله عليه وسلم نحوه .
১৬৩৬। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... যায়দ ইবনু খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে।
হাদিস নং: ১৬৩৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا حرب بن شداد، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن بسر بن سعيد، عن زيد بن خالد الجهني، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
১৬৩৭। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... যায়দ ইবনু খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোন গাযীকে আসবাব পত্র দিয়ে সাহায্য করে সে যেন নিজে জিহাদ করল। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ১৬৩৮
সহিহ (Sahih)
حدثنا ابو عمار الحسين بن حريث، حدثنا الوليد بن مسلم، عن يزيد بن ابي مريم، قال لحقني عباية بن رفاعة بن رافع وانا ماش، الى الجمعة فقال ابشر فان خطاك هذه في سبيل الله سمعت ابا عبس يقول قال رسول الله صلى الله عليه وسلم " من اغبرت قدماه في سبيل الله فهما حرام على النار " . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح . وابو عبس اسمه عبد الرحمن بن جبر . وفي الباب عن ابي بكر ورجل من اصحاب النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى يزيد بن ابي مريم هو رجل شامي روى عنه الوليد بن مسلم ويحيى بن حمزة وغير واحد من اهل الشام وبريد بن ابي مريم كوفي ابوه من اصحاب النبي صلى الله عليه وسلم واسمه مالك بن ربيعة وبريد بن ابي مريم سمع من انس بن مالك وروى عن بريد بن ابي مريم ابو اسحاق الهمداني وعطاء بن الساىب ويونس بن ابي اسحاق وشعبة احاديث .
১৬৩৮। আবূ আম্মার (রহঃ) ... ইয়াযীদ ইবনু আবূ মারয়াম (রহঃ) থকে বর্ণিত। তিনি বলেন, আমি জুমু’আর জন্য পায়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় আবায়া ইবনু রিফাআ ইবনু রাফি’ (রহঃ)-ও আমার সঙ্গে মিলিত হলেন। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ কর, কারণ তোমার এ পদচারণা হচ্ছে আল্লাহর পথেই। আমি আবূ আবাস রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির পদদ্বয় আল্লাহর পথে ধূলিময় হলো তার পদদ্বয় জাহান্নামের জন্য হারাম করা হল। সহীহ, ইরওয়া ১১৮৩, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩২ [আল মাদানী প্রকাশনী]
আবূ আবস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবূ আবস রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল আবদুর রহমান ইবনু জাবর।
এই বিষয়ে আবূ বকর ও জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এই বুরায়দ ইবনু আবূ মারয়াম হলেন শামের অধিবাসী (শামী)। তার বরাতে ওয়ালীদ ইবনু মুসলিম, ইয়াহইয়া ইবনু হামযা প্রমুখ (রহঃ) শামবাসী মুহাদ্দিছ হাদীস রিওয়ায়াত করেছেন। আর বুরায়দা ইবনু আবূ মারয়াম কুফী (রহঃ)-এর পিতা ছিলেন সাহাবী। তাঁর নাম হল মালিক ইবনু রাবিআ রাদিয়াল্লাহু আনহু।

হাদিস নং: ১৬৩৯
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابن المبارك، عن عبد الرحمن بن عبد الله المسعودي، عن محمد بن عبد الرحمن، عن عيسى بن طلحة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ومحمد بن عبد الرحمن هو مولى ابي طلحة مدني .
১৬৩৯। হান্নাদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদলো সে জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ না দুধ স্তনে পুনঃ প্রবেশ করবে। আর আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। সহীহ, মিশকাত ৩৮২৮, তা’লীকুর রাগীব ২/১৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবনু আবদুর রহমান (রহঃ) হলেন, আবূ তালহার আযাদকৃত দাস। তিনি মাদানী।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবনু আবদুর রহমান (রহঃ) হলেন, আবূ তালহার আযাদকৃত দাস। তিনি মাদানী।
হাদিস নং: ১৬৪০
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عمرو بن مرة، عن سالم بن ابي الجعد، ان شرحبيل بن السمط، قال يا كعب بن مرة حدثنا عن رسول الله صلى الله عليه وسلم واحذر . قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من شاب شيبة في الاسلام كانت له نورا يوم القيامة " . قال ابو عيسى وفي الباب عن فضالة بن عبيد وعبد الله بن عمرو . وحديث كعب بن مرة حديث حسن . هكذا رواه الاعمش عن عمرو بن مرة وقد روي هذا الحديث عن منصور عن سالم بن ابي الجعد وادخل بينه وبين كعب بن مرة في الاسناد رجلا . ويقال كعب بن مرة ويقال مرة بن كعب البهزي والمعروف من اصحاب النبي صلى الله عليه وسلم مرة بن كعب البهزي وقد روى عن النبي صلى الله عليه وسلم احاديث .
১৬৪০। হান্নাদ (রহঃ) ... সালিম ইবনু আবূল জা’দ (রহঃ) থেকে বর্ণিত যে, শুরাহবিল ইবনু সিমত (রহঃ) বললেন, হে কা’ব ইবনু মুররা, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস বর্ণনা করুন এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তির মুসলিম অবস্থায় কিছু পরিমাণ চুলও সাদা হবে কিয়ামতের দিন তার জন্য বিশেষ প্রকারের নূর হবে। সহীহ, সহীহাহ ১২৪৪, মিশকাত, তাহকীক ছানী ৪৪৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ফাযালা ইবনু উবায়দ, আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। কা’ব ইবনু মুররা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। আ’মাশ (রহঃ) ও আমর ইবনু মুররা (রহঃ) থেকে তদ্রুপ রিওয়ায়াত করেছেন। মানসুর-সালিম ইবনু আবূল জা’দ (রহঃ) সূত্রেও এটি বর্ণিত হয়েছে। তবে সনদের মধ্যে সালিম ও কা’ব রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে অন্য এক রাবীর নাম বর্ধিত করা হয়েছে। তাকে যেমন কা’ব ইবনু মুররা রাদিয়াল্লাহু আনহু বলা হয় তেমন তাকে মুররা ইবনু কা’ব বাহযী রাদিয়াল্লাহু আনহুও বলা হয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী হিসাবে প্রসিদ্ধ হলেন মুররা ইবনু কা’ব বাহযী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।

হাদিস নং: ১৬৪১
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور المروزي، اخبرنا حيوة بن شريح الحمصي، عن بقية، عن بحير بن سعد، عن خالد بن معدان، عن كثير بن مرة، عن عمرو بن عبسة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وحيوة بن شريح ابن يزيد الحمصي .
১৬৪১। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে ব্যক্তির সামান্য চুলও সাদা হবে তার জন্য কিয়ামতের দিন বিশেষ প্রকারের নূর হবে। সহীহ, তা’লীকুর রাগীব ২/১৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। হায়ওয়া ইবনু শুরায়হ (রহঃ) হলেন, ইবনু ইয়াযীদ হিমসী।
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। হায়ওয়া ইবনু শুরায়হ (রহঃ) হলেন, ইবনু ইয়াযীদ হিমসী।
হাদিস নং: ১৬৪২
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الخيل معقود في نواصيها الخير الى يوم القيامة الخيل لثلاثة هي لرجل اجر وهي لرجل ستر وهي على رجل وزر فاما الذي له اجر فالذي يتخذها في سبيل الله فيعدها له هي له اجر لا يغيب في بطونها شيء الا كتب الله له اجرا " . وفي الحديث قصة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روى مالك بن انس عن زيد بن اسلم عن ابي صالح عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا .
১৬৪২। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা কিয়ামত পর্যন্তের জন্য ঘোড়ার কপালে কল্যাণ বেঁধে দিয়েছেন। ঘোড়া হলো তিন রকমের লোকের। একজনের জন্য তা সওয়াবের উপায়। আর একজনের জন্য হলো তা পর্দা স্বরূপ। আরেক জনের জন্য তা পাপের কারণ। সওয়াবের উপায় হলো সে ব্যক্তির জন্য যে ব্যক্তি একে জিহাদের উদ্দেশ্যে আল্লাহ পথে লালন পালন করে এবং প্রস্তত রাখে। এটি তার জন্য হলো সওয়াবের উপায়। এর পেটে যা কিছুই যায় সবকিছুর বিনিময়ে আল্লাহ তার জন্য সওয়াব লিপিবদ্ধ করেন। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মালিক (রহঃ) যায়দ ইবনু আসলাম-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মালিক (রহঃ) যায়দ ইবনু আসলাম-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন।
হাদিস নং: ১৬৪৩
যঈফ (Dai'f)
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، اخبرنا محمد بن اسحاق، عن عبد الله بن عبد الرحمن بن ابي حسين، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان الله ليدخل بالسهم الواحد ثلاثة الجنة صانعه يحتسب في صنعته الخير والرامي به والممد به " . وقال " ارموا واركبوا ولان ترموا احب الى من ان تركبوا كل ما يلهو به الرجل المسلم باطل الا رميه بقوسه وتاديبه فرسه وملاعبته اهله فانهن من الحق " .
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، اخبرنا هشام الدستواىي، عن يحيى بن ابي كثير، عن ابي سلام، عن عبد الله بن الازرق، عن عقبة بن عامر الجهني، عن النبي صلى الله عليه وسلم مثله . قال ابو عيسى وفي الباب عن كعب بن مرة وعمرو بن عبسة وعبد الله بن عمرو . وهذا حديث حسن .

১৬৪৩। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আবদুর রহমান ইবনু আবূ হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন-এর নির্মাতা, এর নির্মাণের সময় যে ছওয়াবের আশা করেছিল; নিক্ষেপকারী এবং নিক্ষেপে সাহায্যকারী। তিনি বলেন, তোমরা তীর নিক্ষেপ কর এবং আরোহণ কর। কেবল আরোহী হওয়া অপেক্ষা তীরন্দাজ হওয়া আমার নিকট অধিক প্রিয়। মুসলিম ব্যক্তি যে ক্রীড়া-কৌতুক করে সবই বাতিল। তবে ধনুক দিয়ে তীর নিক্ষেপ, অশ্বকে শিক্ষা প্রদান, আর স্ত্রীর সঙ্গে কৌতুক করা এর অন্তর্ভুক্ত নয়। কারণ এগুলো হলো ন্যায় ও হকের অন্তর্ভুক্ত।
যঈফ, ইবনু মাজাহ ২৮১১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৭ [আল মাদানী প্রকাশনী]
আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকেও এরূপ বর্ণিত আছে। এ বিষয়ে কা’ব ইবনু মুররা, আমর ইবনু আবাসা এবং আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ১৬৪৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، عن ابيه، عن قتادة، عن سالم بن ابي الجعد، عن معدان بن ابي طلحة، عن ابي نجيح السلمي، رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من رمى بسهم في سبيل الله فهو له عدل محرر " . قال ابو عيسى هذا حديث صحيح . وابو نجيح هو عمرو بن عبسة السلمي وعبد الله بن الازرق هو عبد الله بن زيد .
১৬৪৪। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ নাজীহ আস সুলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে একটি তীর নিক্ষেপ করবে সে দাস আযাদকারীর সমান ছওয়াব পাবে। সহীহ, ইবনু মাজাহ ২৮১২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আবূ নাজীহ রাদিয়াল্লাহু আনহু হলেন, ’আমর ইবনু আবাসা সুলামী। আবদুল্লাহ ইবনু আযরাক হলেন, আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ)।
এই হাদীসটি হাসান-সহীহ। আবূ নাজীহ রাদিয়াল্লাহু আনহু হলেন, ’আমর ইবনু আবাসা সুলামী। আবদুল্লাহ ইবনু আযরাক হলেন, আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ)।