হাদিস নং: ৩৪২৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب الثقفي، حدثنا خالد الحذاء، عن ابي العالية، عن عاىشة، قالت كان النبي صلى الله عليه وسلم يقول في سجود القران بالليل " سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৪২৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কুরআন তেলাওয়াতের সিজদায় বলতেনঃ (سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ)
সহীহ, মিশকাত ১০৩৫, সহীহ আবু দাউদ ১২৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
সহীহ, মিশকাত ১০৩৫, সহীহ আবু দাউদ ১২৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
হাদিস নং: ৩৪২৬
সহিহ (Sahih)
حدثنا سعيد بن يحيى بن سعيد الاموي، حدثنا ابي، حدثنا ابن جريج، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " من قال - يعني اذا خرج من بيته - بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله . يقال له كفيت ووقيت . وتنحى عنه الشيطان " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه الا من هذا الوجه .
৩৪২৬. সাঈদ ইবন ইয়াহইয়া ইবন সাঈদ উমাবী (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দু’আটি পাঠ করে তাকে (ফেরিশতাদের পক্ষ থেকে) বলা হয়ঃ তুমি যথেষ্ট করে নিলে বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দুর হয়ে গেল। দু’আটি হলঃ
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ২৪৪৩, তা’লীকুর রাগীব ২/২৬৪, আল কালিমুত তাইয়্যিব ৫৮/৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ-গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্ক আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ৩৪২৭
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن منصور، عن عامر الشعبي، عن ام سلمة، ان النبي صلى الله عليه وسلم كان اذا خرج من بيته قال " بسم الله توكلت على الله اللهم انا نعوذ بك من ان نزل او نضل او نظلم او نظلم او نجهل او يجهل علينا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
৩৪২৭. মাহমুদ ইবন গায়লান (রহঃ) .... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে বের হতেন তখন বলতেনঃ
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا
আল্লাহর নামে আল্লাহর উপরই করেছি ভরসা। হে আল্লাহ! আমরা পানাহ চাই তোমারই (অনিচ্ছাবশতঃ) পদস্খলন থেকে বা পথভ্রষ্টতা থেকে বা অত্যাচার করা থেকে বা অত্যাচারিত হওয়া থেকে বা মূর্খতা প্রদর্শন থেকে বা আমাদের উপর মূর্খ আচারণ হওয়া থেকে।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৮৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৭ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৪২৮
হাসান (Hasan)
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، اخبرنا ازهر بن سنان، حدثنا محمد بن واسع، قال قدمت مكة فلقيني اخي سالم بن عبد الله بن عمر فحدثني عن ابيه عن جده ان رسول الله صلى الله عليه وسلم قال " من دخل السوق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حى لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له الف الف حسنة ومحا عنه الف الف سيىة ورفع له الف الف درجة " . قال ابو عيسى هذا حديث غريب .
وقد رواه عمرو بن دينار - وهو قهرمان ال الزبير عن سالم بن عبد الله، هذا الحديث نحوه.
وقد رواه عمرو بن دينار - وهو قهرمان ال الزبير عن سالم بن عبد الله، هذا الحديث نحوه.
৩৪২৮. আহমাদ ইবন মানী (রহঃ) ....... সালিম ইবন আবদুল্লাহ ইবন উমার তার পিতা - তার পিতামহ উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি বাজারে প্রবেশ করে (নিন্মোক্ত) এই দু’আটি পাঠ করে তবে আল্লাহ তা’আলা তার জন্য দশ লক্ষ নেকী লিখবেন, দশ লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং তার দশ লক্ষ দরজা বুলন্দ করে দিবেন। দু’আটি হলঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكُ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
হাসান, ইবনু মাজাহ ২২৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। যুবায়র পরিবারের খাজাঞ্চী আমার ইবন দীনার (রহঃ) এই হাদীসটি সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ৩৪২৯
হাসান (Hasan)
حدثنا بذلك، احمد بن عبدة الضبي حدثنا حماد بن زيد، والمعتمر بن سليمان، قالا حدثنا عمرو بن دينار، وهو قهرمان ال الزبير عن سالم بن عبد الله بن عمر، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " من قال في السوق لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حى لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له الف الف حسنة ومحا عنه الف الف سيىة وبنى له بيتا في الجنة " .
৩৪২৯. আহমাদ ইবন আবদা আয যাব্বী (রহঃ) ...... উমার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছনঃ যে ব্যক্তি বাজারে গিয়ে এই দু’আ পাঠ করবে তার জন্য আল্লাহ তা’আলা দশ লক্ষ নেকী লিখবেন দশ লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন দু’আটি হলঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি এক তার শরীক নেই, তারই সব সাম্রাজ্য। তারই সব তারীফ। তিনি জীবিত করেন আর তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই। তার হাতেই সব কল্যান। তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান।
হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২৯ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ৩৪৩০
সহিহ (Sahih)
حدثنا سفيان بن وكيع، حدثنا اسماعيل بن محمد بن جحادة، حدثنا عبد الجبار بن عباس، عن ابي اسحاق، عن الاغر ابي مسلم، قال اشهد على ابي سعيد وابي هريرة انهما شهدا على النبي صلى الله عليه وسلم قال " من قال لا اله الا الله والله اكبر . صدقه ربه فقال لا اله الا انا وانا اكبر . واذا قال لا اله الا الله وحده . قال يقول الله لا اله الا انا وانا وحدي . واذا قال لا اله الا الله وحده لا شريك له . قال الله لا اله الا انا وحدي لا شريك لي . واذا قال لا اله الا الله له الملك وله الحمد . قال الله لا اله الا انا لي الملك ولي الحمد . واذا قال لا اله الا الله ولا حول ولا قوة الا بالله . قال الله لا اله الا انا ولا حول ولا قوة الا بي . وكان يقول من قالها في مرضه ثم مات لم تطعمه النار " . قال هذا حديث حسن غريب .
وقد رواه شعبة عن ابي اسحاق، عن الاغر ابي مسلم، عن ابي هريرة، وابي، سعيد بنحو هذا الحديث بمعناه ولم يرفعه شعبة . حدثنا بذلك، بندار حدثنا محمد بن جعفر، عن شعبة، بهذا .
وقد رواه شعبة عن ابي اسحاق، عن الاغر ابي مسلم، عن ابي هريرة، وابي، سعيد بنحو هذا الحديث بمعناه ولم يرفعه شعبة . حدثنا بذلك، بندار حدثنا محمد بن جعفر، عن شعبة، بهذا .
৩৪৩০. সুফয়ান ইবন ওয়াকী (রহঃ) ..... আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, তারা সাক্ষ্য দিয়ে বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যখন বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া আর আল্লাহ মহান। তখন তার রব আল্লাহ তা’আলা তার এ বক্তব্য সত্যায়ন করে বলেনঃ হ্যাঁ, আমি ছাড়া ইলাহ নাই আর আমি মহান। সে যখন বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। আল্লাহ্ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক। যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। তার কোন শরীক নেই। আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক আমার শরীক নেই।
যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া। বাদশাহী তারই আর তারই সব তারীফ।
আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই। বাদশাহী আমারই। আমারই সব তারীফ।
যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আল্লাহ ছাড়া।
আল্লাহ বলেনঃ ইলাহ নেই আমি ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আমি ছাড়া।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেনঃ কেউ যদি তার রোগশয্যায় এই কথাগুলো বলে এরপর সে মারা যায় তবে জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে না।
সহীহ, ইবনু মাজাহ ৩৭৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩০ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান। শু’বা (রহঃ) এটিকে আবু ইসহাক-আগার-আবু মুসলিম-আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। তবে শু’বা এটিকে মারফু’রুপে বর্ণনা করেননি। মুহাম্মদ ইবন বাশশার মুহাম্মদ ইবন জা’ফার-শু’বা (রহঃ) সূত্রে এটি বর্ণিত হয়েছে।

হাদিস নং: ৩৪৩১
হাসান (Hasan)
حدثنا محمد بن عبد الله بن بزيع، حدثنا عبد الوارث بن سعيد، عن عمرو بن دينار، مولى ال الزبير عن سالم بن عبد الله بن عمر، عن ابن عمر، عن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " من راى صاحب بلاء فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا الا عوفي من ذلك البلاء كاىنا ما كان ما عاش " . قال ابو عيسى هذا حديث غريب . وفي الباب عن ابي هريرة . وعمرو بن دينار قهرمان ال الزبير هو شيخ بصري وليس هو بالقوي في الحديث . وقد تفرد باحاديث عن سالم بن عبد الله بن عمر . وقد روي عن ابي جعفر محمد بن علي انه قال اذا راى صاحب بلاء فتعوذ منه يقول ذلك في نفسه ولا يسمع صاحب البلاء .
৩৪৩১. মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন বযী (রহঃ) ..... উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কাউকে বিপদগ্রস্ত দেখে এই দু’আটি পাঠ করে তবে সে যত দিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত যে কনো ধরনের বিপদ হোক না না কেন- আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত রাখবেন। দু’আটি হলঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ
সব তারিফ আল্লাহর, যিনি আমাকে মুক্ত রেখেছেন সেই বিপদ থেকে, যে বিপদে তোমাকে তিনি নিপতিত করেছেন এবং তিনি তার বহু সৃষ্টির উপর মর্যাদা দিয়েছেন আমাকে।
হাসান, ইবনু মাজাহ ৩৮৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩১ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি গারীব। এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণত আছে। যুবায়ার পরিবারের কোষাধ্যক্ষ আমর ইবন দিনার হলেন একজন বসরাবসী শায়খ। তিনি হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য রাবি নন। তিনি সালিম ইবন আবদুল্লাহ ইবন উমর থেকে একাকি কিছু হাদিস বর্ণনা করেছেন। আবূ জ’ফার ইবন মুহাম্মাদ ইবন আলী (রহঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেনঃ কাউকে বিপদগ্রস্ত দেখলে তা থেকে আল্লাহ্র পানাহ চাইবে। তবে মনে মনে তা বলবে, বিপদগ্রস্থ ব্যক্তিকে তা শুনাবে না।

হাদিস নং: ৩৪৩২
সহিহ (Sahih)
حدثنا ابو جعفر السمناني، وغير، واحد، قالوا حدثنا مطرف بن عبد الله المدني، حدثنا عبد الله بن عمر العمري، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من راى مبتلى فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا لم يصبه ذلك البلاء " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
৩৪৩২. আবূ জ’ফার সিমনানি প্রমুখ (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বিপদগ্রস্তকে দেখে কেউ যদি এ দু’আটি পাঠ করে তবে তাকে এ বিপদে স্পর্শ করবে না। দু’আটি হলঃ
(الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً)
সহীহ, সহীহ হাদিস সিরিজ ২৭৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।

হাদিস নং: ৩৪৩৩
সহিহ (Sahih)
حدثنا ابو عبيدة بن ابي السفر الكوفي، - واسمه احمد بن عبد الله الهمداني حدثنا حجاج بن محمد، قال قال ابن جريج اخبرني موسى بن عقبة، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جلس في مجلس فكثر فيه لغطه فقال قبل ان يقوم من مجلسه ذلك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك . الا غفر له ما كان في مجلسه ذلك " . وفي الباب عن ابي برزة وعاىشة . قال هذا حديث حسن غريب صحيح من هذا الوجه لا نعرفه من حديث سهيل الا من هذا الوجه .
৩৪৩৩. আবু উবায়দা ইবন আবু সাফার কুফী এর নাম হল আহমাদ ইবন আবদুল্লাহ হামদানী (রহঃ) .... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন মজলিসে বসে আর তাতে সে অধিক অনর্থক কথাবার্তা বলে ফেলে তবে মজলিস থেকে প্রস্থানের পূর্বে এই দু’আ পাঠ করলে সেই মজলিসে তার যে ত্রুটি হয়েছে তা মাফ করে দেওয়া হবে। দু’আটি হলঃ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
সহীহ, মিশকাত ২৪৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবু বারযা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এই সূত্রে গারীব। সূহায়ল (রহঃ) থেকে বর্ণিত হাদীস হিসাবে এই সূত্রে ছাড়া এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ৩৪৩৪
সহিহ (Sahih)
حدثنا نصر بن عبد الرحمن الكوفي، حدثنا المحاربي، عن مالك بن مغول، عن محمد بن سوقة، عن نافع، عن ابن عمر، قال كان يعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد ماىة مرة من قبل ان يقوم " رب اغفر لي وتب على انك انت التواب الغفور " .
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن محمد بن سوقة، بهذا الاسناد نحوه بمعناه . قال هذا حديث حسن صحيح غريب .
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن محمد بن سوقة، بهذا الاسناد نحوه بمعناه . قال هذا حديث حسن صحيح غريب .
৩৪৩৪. নাসর ইবন আবদুল্লাহ কূফী (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা গণনা করতাম যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে তা থেকে উঠবার আগেই শতবার নিম্নের দু’আটি পাঠ করতেনঃ
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
সহীহ, ইবনু মাজাহ ৩৮১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
সহীহ, ইবনু মাজাহ ৩৮১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ৩৪৩৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن ابي العالية، عن ابن عباس، ان نبي الله صلى الله عليه وسلم كان يدعو عند الكرب " لا اله الا الله العلي الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السموات والارض ورب العرش الكريم " .
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن هشام، عن قتادة، عن ابي العالية، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم بمثله . قال وفي الباب عن علي . قال وهذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن هشام، عن قتادة، عن ابي العالية، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم بمثله . قال وفي الباب عن علي . قال وهذا حديث حسن صحيح .
৩৪৩৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানীর সময় এ দু’আ পড়তেনঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
সহীহ, ইবনু মাজাহ ৩৮৮৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৫ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ৩৪৩৬
যঈফ (Dai'f)
حدثنا ابو سلمة، يحيى بن المغيرة المخزومي المدني وغير واحد قالوا حدثنا ابن ابي فديك، عن ابراهيم بن الفضل، عن المقبري، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان اذا اهمه الامر رفع راسه الى السماء فقال " سبحان الله العظيم " . واذا اجتهد في الدعاء قال " يا حى يا قيوم " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
৩৪৩৬. আবু সালামা ইয়াহইয়া ইবন মুগীরা মাখযুমী মাদীনী প্রমুখ (রহঃ) ....... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন কোন ব্যাপারে চিন্তিত করে তুলত তখন তিনি আসমানের দিকে তার মাথা তুলে বলতেনঃ সুবহানাল্লাহিল আযীম। আর যখন দু’আয় খুবই কাকুতি করতে থাকতেন তখন বলতেনঃ ইয়া হায়্যু ইয়া কায়্যুম।
খুবই দুর্বল, আল কালিমাতুত তায়্যিব ১১৯/৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
খুবই দুর্বল, আল কালিমাতুত তায়্যিব ১১৯/৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
হাদিস নং: ৩৪৩৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن الحارث بن يعقوب، عن يعقوب بن عبد الله بن الاشج، عن بسر بن سعيد، عن سعد بن ابي وقاص، عن خولة بنت حكيم السلمية، عن رسول الله صلى الله عليه وسلم قال " من نزل منزلا ثم قال اعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك " . قال هذا حديث حسن صحيح غريب . وروى مالك بن انس هذا الحديث انه بلغه عن يعقوب بن عبد الله بن الاشج فذكر نحو هذا الحديث . وروي عن ابن عجلان هذا الحديث عن يعقوب بن عبد الله بن الاشج ويقول عن سعيد بن المسيب عن خولة . قال وحديث الليث اصح من رواية ابن عجلان .
৩৪৩৭. কুতায়বা (রহঃ) ...... খাওলা বিনতে হাকীম শামিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন মানযিলে অবতরণের পর এই দু’আ পড়ে তবে পুনরায় যাত্রা না করা পর্যন্ত তাকে কিছুই ক্ষতি করতে পারবে না। দু’আটি হলঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আল্লাহ পরিপূর্ণ কালিমাসমূহের ওয়াসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টসমূহ থেকে (তার কাছে) পানাহ চাই।
সহীহ, ইবনু মাজাহ ৩৫৪৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব সহীহ।
মালিক ইবন আনাস (রহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তার নিকট ইয়াকুব ইবন আশাজ্জা (রহঃ) এর বারাতে পৌছেছে যে, ... এরপর তিনি উক্ত হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) খাওলা রাদিয়াল্লাহু আনহা সূত্রে এটি বর্ণিত হয়েছে।
লায়ছ (রহঃ) এর রিওয়ায়াতটি (৩৪৩৭ নং) ইবন আজলান (রহঃ) এর রিওয়ায়াত থেকে আধিক সহীহ।

হাদিস নং: ৩৪৩৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن عمر بن علي المقدمي، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن عبد الله بن بشر الخثعمي، عن ابي زرعة، عن ابي هريرة، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا سافر فركب راحلته قال باصبعه ومد شعبة باصبعه قال " اللهم انت الصاحب في السفر والخليفة في الاهل اللهم اصحبنا بنصحك واقلبنا بذمة . اللهم ازو لنا الارض وهون علينا السفر اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابة المنقلب " . قال ابو عيسى كنت لا اعرف هذا الا من حديث ابن ابي عدي حتى حدثني به سويد .
حدثنا سويد بن نصر، حدثنا عبد الله بن المبارك، حدثنا شعبة، بهذا الاسناد نحوه بمعناه . قال هذا حديث حسن غريب من حديث ابي هريرة ولا نعرفه الا من حديث ابن ابي عدي عن شعبة .
حدثنا سويد بن نصر، حدثنا عبد الله بن المبارك، حدثنا شعبة، بهذا الاسناد نحوه بمعناه . قال هذا حديث حسن غريب من حديث ابي هريرة ولا نعرفه الا من حديث ابن ابي عدي عن شعبة .
৩৪৩৮. মুহাম্মদ ইবন উমার ইবন আলী মুকাদ্দামী (রহঃ) ...... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং সাওয়ারীতে আরহণ করতেন তখন তার আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তা লম্বা করতেন। তিনি বলতেনঃ
اللَّهُمَّ اصْحَبْنَا بِنُصْحِكَ وَاقْلِبْنَا بِذِمَّةٍ . اللَّهُمَّ ازْوِ لَنَا الأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ
হে আল্লাহ! তুমিই সঙ্গী আমার এই সফরে আর স্থলাভিষিক্ত আমার পরিবারের। হে আল্লাহ! তোমারই হেফাযতে তুমি আমার হেফাযত কর আর তোমারি যিম্মায় তুমি আমাদের ফিরিয়ে নিয়ে এসো। হে আল্লাহ! ভূমিকে আমাদের জন্য সংকুচিত করে দাও, আর আমাদের জন্য এ সফর সহজ করে দাও। হে আল্লাহ! আমি পানাহ চাই তোমারই কাছে সফরের কঠোরতা থেকে এবং দুঃখিত অবস্থায় প্রত্যাবর্তন থেকে।
সহীহ, সহীহ আবু দাউদ ২৩৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৮ [আল মাদানী প্রকাশনী]
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) শু’বা (রহঃ) থেকে এই সনদে উক্ত মর্মে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস হিসাবে এই হাদীসটি হাসান গারীব। ইবন আবু আদী শু’বা (রহঃ) এর সনদ ব্যতীত এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ৩৪৩৯
সহিহ (Sahih)
حدثنا احمد بن عبدة الضبي، حدثنا حماد بن زيد، عن عاصم الاحول، عن عبد الله بن سرجس، قال كان النبي صلى الله عليه وسلم اذا سافر يقول " اللهم انت الصاحب في السفر والخليفة في الاهل اللهم اصحبنا في سفرنا واخلفنا في اهلنا اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابة المنقلب ومن الحور بعد الكون ومن دعوة المظلوم ومن سوء المنظر في الاهل والمال " . قال هذا حديث حسن صحيح . قال ويروى الحور بعد الكور ايضا قال ومعنى قوله الحور بعد الكون او الكور وكلاهما له وجه يقال انما هو الرجوع من الايمان الى الكفر او من الطاعة الى المعصية انما يعني الرجوع من شيء الى شيء من الشر .
৩৪৩৯. আহমাদ ইবন আবদা যাব্বী (রহঃ) ...... আবদুল্লাহ ইবন সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন বলতেনঃ
اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَمِنَ الْحَوْرِ بَعْدَ الْكَوْنِ وَمِنْ دَعْوَةِ الْمَظْلُومِ وَمِنْ سُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ
হে আল্লাহ! তুমিই সফরে আমার সঙ্গী, পরিবার পরিজনে স্থলবর্তী। হে আল্লাহ! তুমি সঙ্গী হও আমাদের সফরে আর তুমিই স্থলবর্তী হও পরিবারের। হে আল্লাহ! তোমারই কাছে পানাহ চাই সফরের কঠোরতা থেকে, কষ্টে নিপতিত আবস্থায় পত্যাবর্তন থেকে, আনুগত্য বন্ধনের পর তা ছিন্ন করা থেকে মজলূমের বদ দু’আ থেকে এবং পরিবার ও সম্পদ-সম্পত্তিতে মন্দ দৃশ্য আবলোকন থেকে।
সহীহ, ইবনু মাজাহ ৩৮৮৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। (الْحَوْرِ) এর স্থলে (الْكَوْرِ) বর্ণিত আছে। উভয় রিওয়ায়াতেরই তাৎপর্য রয়েছে। তা হল ঈমান গ্রহনের পর কুফরির দিকে তা বন্দেগী গ্রহণের পর নাফরমানীর দিকে ফিরে যাওয়া অর্থাৎ কোন কল্যাণময় আবস্থা থেকে আকল্যাণকর আবস্থার দিকে প্রত্যাবর্তন করা।

হাদিস নং: ৩৪৪০
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، انبانا شعبة، عن ابي اسحاق، قال سمعت الربيع بن البراء بن عازب، يحدث عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان اذا قدم من سفر قال " ايبون تاىبون عابدون لربنا حامدون " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وروى الثوري هذا الحديث عن ابي اسحاق عن البراء ولم يذكر فيه عن الربيع بن البراء ورواية شعبة اصح . قال وفي الباب عن ابن عمر وانس وجابر بن عبد الله .
৩৪৪০. মাহমুদ ইবন গায়লান (রহঃ) ..... বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন বলতেনঃ
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
আমারা প্রত্যাবর্তনকারী, আমরা তওবাকারী, আমারা ইবাদতকারী, আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।
সহীহ, সহীহ আবু দাউদ ২৩৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রহঃ) এ হাদীসটি আবু ইসহাক-বারা সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি রাব ইবন বারা (রহঃ) এর উল্লেখ করেননি। শু’বা (রহঃ) এর রিওয়ায়াতটি (৩৪৪০ নং) আধিক সহীহ।
এ বিষয়ে ইবন উমার, আনাস রাদিয়াল্লাহু আনহুমা ও জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ৩৪৪১
সহিহ (Sahih)
حدثنا علي بن حجر، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس، ان النبي صلى الله عليه وسلم كان اذا قدم من سفر فنظر الى جدرات المدينة اوضع راحلته وان كان على دابة حركها من حبها . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
৩৪৪১. আলী ইবন হুজর (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন আর মদীনার প্রাচিরসমূহের দিকে তার দৃষ্টি পড়ত, তখন তার প্রতি ভালবাসায় তার উটটিকে দ্রুত চালাতেন আর যদি ঘোড়ার উপর আরোহী হতেন তবে সেটির গতি দ্রুত করে দিতেন।
সহীহ, বুখারি ৮৭৪ নং হাদিসের সংক্ষেপিত, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
সহীহ, বুখারি ৮৭৪ নং হাদিসের সংক্ষেপিত, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
হাদিস নং: ৩৪৪২
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابي عبيد الله السليمي البصري، حدثنا ابو قتيبة، سلم بن قتيبة عن ابراهيم بن عبد الرحمن بن يزيد بن امية، عن نافع، عن ابن عمر، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا ودع رجلا اخذ بيده فلا يدعها حتى يكون الرجل هو يدع يد النبي صلى الله عليه وسلم ويقول " استودع الله دينك وامانتك واخر عملك " . قال هذا حديث غريب من هذا الوجه . وروي هذا الحديث من غير وجه عن ابن عمر .
৩৪৪২. আহমাদ ইবন আবু উবায়দুল্লাহ সালীমী বাসরী (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষন না নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ছাড়ত ততক্ষন তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ
আল্লাহর হেফাজতে হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।
সহীহ, সহীহাহ ১৬, ২৪৮৫, আল কালিমুত তাইয়্যিব তাহকিক ছানী ১৬৯/১২২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে গারীব। এটি ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।

হাদিস নং: ৩৪৪৩
সহিহ (Sahih)
حدثنا اسماعيل بن موسى الفزاري، حدثنا سعيد بن خثيم، عن حنظلة، عن سالم، ان ابن عمر، كان يقول للرجل اذا اراد سفرا ادن مني اودعك كما كان رسول الله صلى الله عليه وسلم يودعنا . فيقول " استودع الله دينك وامانتك وخواتيم عملك " . قال هذا حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث سالم بن عبد الله .
৩৪৪৩. ইসমাঈল ইবন মুসা ফযারী (রহঃ) ...... সালিম (রহঃ) থেকে বর্ণিত যে, কোন ব্যক্তি যদি সফরের ইচ্ছা কর,ত ইবন উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেনঃ আমার কাছে আস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের বিদায় জানাতেন আমিও তোমাকে সে ভাবে বিদায় জানাই। এরপর তিনি বলতেনঃ (أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ)
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। সালিম ইবন আবদুল্লাহর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে এটি গারীব।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। সালিম ইবন আবদুল্লাহর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে এটি গারীব।
হাদিস নং: ৩৪৪৪
হাসান (Hasan)
حدثنا عبد الله بن ابي زياد، حدثنا سيار، حدثنا جعفر بن سليمان، عن ثابت، عن انس، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اني اريد سفرا فزودني . قال " زودك الله التقوى " . قال زدني . قال " وغفر ذنبك " . قال زدني بابي انت وامي . قال " ويسر لك الخير حيثما كنت " . قال هذا حديث حسن غريب .
৩৪৪৪. আবদুল্লাহ ইবন আবু যিয়াদ (রহঃ) .... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সফরের ইচ্ছা করছি আমাকে কিছু পাথেয় দান করুন।
তিনি বললেনঃ আল্লাহ তা’আলা তোমাকে পাথেয় হিসাবে তাকওয়া দান করুন।
লোকটি বললঃ আরও কিছু বাড়িয়ে দান করুন।
তিনি বললেনঃ তোমার গুনাহ মাগফিরাত দান করুন।
লোকটি বললঃ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান আরো বৃদ্ধি করুন।
তিনি বললেনঃ যেখানেই তুমি থাকনা কেন তোমার জন্য আল্লাহ তা’আলা কল্যাণ সহজলভ্য করে দিন।
হাসান, আল কালিমুত তাইয়্যিব তাহকিক ছানী ১৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।