হাদিস নং: ২৭৫৬
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الحلواني الخلال، وغير، واحد، قالوا حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " خمس من الفطرة الاستحداد والختان وقص الشارب ونتف الابط وتقليم الاظفار " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৫৬. হাসান ইবন আলী খাল্লাল প্রমূখ (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি বিষয় ফিতরাতের অন্যতমঃ নাভির নিচের চুল কামান; খাতনা করা, মোচ ছাঁটা, বগলের চুল উপড়াইয়া তোলা এবং নখ কাটা।
সহীহ, ইবনু মাজাহ ২৯২, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ২৯২, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৫৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، وهناد، قالا حدثنا وكيع، عن زكريا بن ابي زاىدة، عن مصعب بن شيبة، عن طلق بن حبيب، عن عبد الله بن الزبير، عن عاىشة، ان النبي صلى الله عليه وسلم قال " عشر من الفطرة قص الشارب واعفاء اللحية والسواك والاستنشاق وقص الاظفار وغسل البراجم ونتف الابط وحلق العانة وانتقاص الماء " . قال زكريا قال مصعب ونسيت العاشرة الا ان تكون المضمضة . قال ابو عبيد انتقاص الماء الاستنجاء بالماء . وفي الباب عن عمار بن ياسر وابن عمر وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن .
২৭৫৭. কুতায়বা ও হান্নাদ (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি বিষয় হল ফিতরতের অঙ্গঃ মোচ ছাটা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙ্গুলের গাঁটসমূহ ধৌত করা, বগল তলার চুল উপড়ানো, নাভির নিচের চুল কামান, পানি দিয়ে ইস্তিনজা করা। মুসআব (রহঃ) বলেনঃ দশমটি ভুলে গিয়েছি। তবে আমার মনে হয় তা হল কুলি করা।
সহীহ, ইবনু মাজাহ ২৯৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আম্মার ইবন ইয়াসির ও ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান। انْتِقَاصُ الْمَاءِ অর্থ হল পানি দিয়ে শৌচকার্য করা।

হাদিস নং: ২৭৫৮
সহিহ (Sahih)
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الصمد بن عبد الوارث، حدثنا صدقة بن موسى ابو محمد، صاحب الدقيق حدثنا ابو عمران الجوني، عن انس بن مالك، عن النبي صلى الله عليه وسلم انه وقت لهم في كل اربعين ليلة تقليم الاظفار واخذ الشارب وحلق العانة .
২৭৫৮. ইসহাক ইবন মানসূর (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটা, মোচ কাটা এবং নাভির নিচের চুল কামানের জন্য প্রতি চল্লিশ দিনে একবার কাটার মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন।
সহীহ, ইবনু মাজাহ ২৯৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৮ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, ইবনু মাজাহ ২৯৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৭৫৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جعفر بن سليمان، عن ابي عمران الجوني، عن انس بن مالك، قال وقت لنا رسول الله صلى الله عليه وسلم في قص الشارب وتقليم الاظفار وحلق العانة ونتف الابط ان لا نترك اكثر من اربعين يوما . قال هذا اصح من حديث الاول . وصدقة بن موسى ليس عندهم بالحافظ .
২৭৫৯. কুতায়ব (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ মোচ কাটা, নখ কাটা, নাভির নীচের চুল কাটা, বগলের চুল উপড়ানোর ক্ষেত্রে আমাদের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে যে, চল্লিশ দিনেরও বেশী দিন যেন আমরা তা ছেড়ে না রাখি।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৯ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
এটি প্রথমোক্ত হাদীসটির চেয়ে অধিক সহীহ। হাদীসবিদগণের নিকট সাদাকা ইবন মূসা স্মরণ শক্তি সম্পন্ন বলে স্বীকৃত নন।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৯ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদিস।
এটি প্রথমোক্ত হাদীসটির চেয়ে অধিক সহীহ। হাদীসবিদগণের নিকট সাদাকা ইবন মূসা স্মরণ শক্তি সম্পন্ন বলে স্বীকৃত নন।
হাদিস নং: ২৭৬০
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمر بن الوليد الكندي الكوفي، حدثنا يحيى بن ادم، عن اسراىيل، عن سماك، عن عكرمة، عن ابن عباس، قال كان النبي صلى الله عليه وسلم يقص او ياخذ من شاربه وكان ابراهيم خليل الرحمن يفعله . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২৭৬০. মুহাম্মাদ ইবন উমর ইবনুল ওয়ালীদ কিন্দী কূফী (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মোচ ছাঁটতেন। তিনি বলেছেন, দয়াময়ের বন্ধু ইবরাহীম (আঃ)-ও তা করতেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৭৬১
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا عبيدة بن حميد، عن يوسف بن صهيب، عن حبيب بن يسار، عن زيد بن ارقم، ان رسول الله صلى الله عليه وسلم قال " من لم ياخذ من شاربه فليس منا " . وفي الباب عن المغيرة بن شعبة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن يوسف بن صهيب، بهذا الاسناد نحوه .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن يوسف بن صهيب، بهذا الاسناد نحوه .
২৭৬১. আহমদ ইবন মানী’ (রহঃ) ..... যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মোচ ছাঁটে না সে আমার উম্মতভুক্ত নয়। সহীহ, রাওযুন নাযীর ৩১৩, মিশকাত ৪৪৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইউসুফ ইবন সুহায়ব (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।
এই বিষয়ে মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... ইউসুফ ইবন সুহায়ব (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।
হাদিস নং: ২৭৬২
জাল (Fake)
حدثنا هناد، حدثنا عمر بن هارون، عن اسامة بن زيد، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان النبي صلى الله عليه وسلم كان ياخذ من لحيته من عرضها وطولها . قال ابو عيسى هذا حديث غريب . وسمعت محمد بن اسماعيل يقول عمر بن هارون مقارب الحديث لا اعرف له حديثا ليس اسناده اصلا او قال ينفرد به الا هذا الحديث كان النبي صلى الله عليه وسلم ياخذ من لحيته من عرضها وطولها . لا نعرفه الا من حديث عمر بن هارون ورايته حسن الراى في عمر بن هارون . قال ابو عيسى وسمعت قتيبة يقول عمر بن هارون كان صاحب حديث وكان يقول الايمان قول وعمل .
قال سمعت قتيبة، حدثنا وكيع بن الجراح، عن رجل، عن ثور بن يزيد، ان النبي صلى الله عليه وسلم نصب المنجنيق على اهل الطاىف . قال قتيبة قلت لوكيع من هذا قال صاحبكم عمر بن هارون .
قال سمعت قتيبة، حدثنا وكيع بن الجراح، عن رجل، عن ثور بن يزيد، ان النبي صلى الله عليه وسلم نصب المنجنيق على اهل الطاىف . قال قتيبة قلت لوكيع من هذا قال صاحبكم عمر بن هارون .
২৭৬২. হান্নাদ (রহঃ) ..... আমর ইবন শুআয়ব তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থ ও দৈর্ঘ্যে তাঁর দাড়ির (অসমান) অংশ ছাঁটতেন।
মাওযূ, যঈফা ২৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদিসটি গারীব। আমি মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি, উমর ইবন হারুন হলেন মুকারিবুল হাদিস - হাদীস গ্রহণযোগ্যতার নিকটবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দাড়ির দৈর্ঘ্যে ও প্রস্থের এই হাদীসটি ছাড়া তার এমন কোন রিওয়ায়ত সম্পর্কে জানি না যার কোন ভিত্তি নেই বা যেটির বর্ণনায় তিনি একা। উমর ইবন হারূন ছাড়া আর কোন সূত্রে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমি তাকে (বুখারীকে) উমর ইবন হারূন (রহঃ) সম্পর্কে ভাল মত পোষণ করতে দেখেছি।
কুতায়বা (রহঃ)-কে বলতে শুনেছি যে, উমর ইবন হারূন (রহঃ) ছিলেন হাদীস অনুসারী লোক। তিনি বলতেন, ঈমান হল কথা ও আমলের সমম্বিত রূপ।
কুতায়বা আরো বলেন যে, ওয়াকী’ ইবনুল জাররাহ্ (রহঃ) আমাদের কোন এক ব্যক্তির বরাতে ছাওর ইবন ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের বিরুদ্ধে মিনজানীক স্থাপন করেছিলেন। কুতায়বা (রহঃ) বলেন, ওয়াকী’ (রহঃ)-কে জিজ্ঞাসা করলামঃ এই কোন এক ব্যক্তিটি কে? তিনি বললেনঃ আপনাদের সঙ্গী উমর ইবন হারূন।

হাদিস নং: ২৭৬৩
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الله بن نمير، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " احفوا الشوارب واعفوا اللحى " . قال ابو عيسى هذا حديث صحيح .
২৭৬৩. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মোচ ভাল করে কাটবে আর দাড়ি লম্বা করবে। সহীহ, আদাবুয যিফাফ, নতুন সংস্করণ ২০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন)এই হাদীসটি সহীহ।
হাদিস নং: ২৭৬৪
সহিহ (Sahih)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن ابي بكر بن نافع، عن ابيه، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم امرنا باحفاء الشوارب واعفاء اللحى . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو بكر بن نافع هو مولى ابن عمر ثقة وعمر بن نافع ثقة وعبد الله بن نافع مولى ابن عمر يضعف .
২৭৬৪. আল-আনসারী (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ কাটতে এবং দাড়ি লম্বা করতে নির্দেশ দিয়েছেন।
সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৪ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আবূ বকর ইবন নাফি’ (রহঃ) হলেন ইবন উমর রাদিয়াল্লাহু আনহু-এর মাওলা বা আযাদকৃত গোলাম। তিনি রাবী হিসাবে ছিকাহ বা নির্ভরযোগ্য। কিন্তু ইবন উমর রাদিয়াল্লাহু আনহু-এর মাওলা উমর ইবন নাফি’ এবং আবদুল্লাহ্ ইবন নাফি’ হচ্ছেন যঈফ।

হাদিস নং: ২৭৬৫
সহিহ (Sahih)
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، وغير، واحد، قالوا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عباد بن تميم، عن عمه، انه راى النبي صلى الله عليه وسلم مستلقيا في المسجد واضعا احدى رجليه على الاخرى . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وعم عباد بن تميم هو عبد الله بن زيد بن عاصم المازني .
২৭৬৫. সাঈদ ইবন আবদুর রহমান মাখযূমী (রহঃ) ..... আব্বাদ ইবন তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এক পায়ের উপর আরেক পা তুলে মসজিদে চিত হয়ে শুয়ে থাকতে দেখেছেন।
সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। আব্বাস ইবন তামীম (রহঃ)-এর পিতৃব্য হলেন আবদুল্লাহ্ ইবন যায়দ ইবন আসিম আল-মাযিনী রাদিয়াল্লাহু আনহু।
সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। আব্বাস ইবন তামীম (রহঃ)-এর পিতৃব্য হলেন আবদুল্লাহ্ ইবন যায়দ ইবন আসিম আল-মাযিনী রাদিয়াল্লাহু আনহু।
হাদিস নং: ২৭৬৬
সহিহ (Sahih)
حدثنا عبيد بن اسباط بن محمد القرشي، حدثنا ابي، حدثنا سليمان التيمي، عن خداش، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا استلقى احدكم على ظهره فلا يضع احدى رجليه على الاخرى " . هذا حديث رواه غير واحد عن سليمان التيمي . ولا يعرف خداش هذا من هو وقد روى له سليمان التيمي غير حديث .
২৭৬৬. উবায়দ ইবন আসবাত ইবন মুআম্মাদ কুরাশী (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন চিত হয়ে শোবে (হাঁটু উঁচু করে) তখন এক পায়ের উপর আরেক পা তুলে দেবে না। সহীহ, সহিহাহ ৩/২৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি সুলায়মান আততায়মী (রহঃ) থেকে একাধিক রাবী রিওয়ায়ত করেছেন। কিন্তু সনদোক্ত এ খিদাশ কে সে সম্পর্কে আমাদের কিছু জানা নেই। সুলায়মান তায়মী (রহঃ) তার একাধিক হাদীস রিওয়ায়ত করেছেন।
এ হাদীসটি সুলায়মান আততায়মী (রহঃ) থেকে একাধিক রাবী রিওয়ায়ত করেছেন। কিন্তু সনদোক্ত এ খিদাশ কে সে সম্পর্কে আমাদের কিছু জানা নেই। সুলায়মান তায়মী (রহঃ) তার একাধিক হাদীস রিওয়ায়ত করেছেন।
হাদিস নং: ২৭৬৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابي الزبير، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن اشتمال الصماء والاحتباء في ثوب واحد وان يرفع الرجل احدى رجليه على الاخرى وهو مستلق على ظهره . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৬৭. কুতায়বা (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমাল সাম্মা (অর্থাৎ বাম কাঁধ খালি রেখে দুই কিনারা ডান কাঁধে এনে জড়ো করে চাদর পরিধান করা) এবং ইহতিবা (অর্থাৎ নিতম্ব মাটিতে রেখে দুই হাঁটু উঁচু করে পিঠের সঙ্গে চাদর পেঁচিয়ে বসা) আর চিত হয়ে শুয়ে (হাঁটু উঁচু করে) এক পায়ের উপর আরেক পা তুলে দিতে নিষেধ করেছেন।
সহীহ, সহিহাহ ১২৫৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, সহিহাহ ১২৫৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৬৮
হাসান (Hasan)
حدثنا ابو كريب، حدثنا عبدة بن سليمان، وعبد الرحيم، عن محمد بن عمرو، حدثنا ابو سلمة، عن ابي هريرة، قال راى رسول الله صلى الله عليه وسلم رجلا مضطجعا على بطنه فقال " ان هذه ضجعة لا يحبها الله " . وفي الباب عن طهفة وابن عمر . قال ابو عيسى وروى يحيى بن ابي كثير هذا الحديث عن ابي سلمة عن يعيش بن طهفة عن ابيه ويقال طخفة والصحيح طهفة . وقال بعض الحفاظ الصحيح طخفة ويقال طغفة . يعيش هو من الصحابة .
২৭৬৮. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বললেনঃ এ ধরনের শয়ন আল্লাহ্ তা’আলা ভালবাসেন না।
হাসান সহীহ, মিশকাত ৪৭১৮, ৪৭১৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৮ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে তিহফা ও ইবন উমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইয়াহ্ইয়া ইবন আবূ কাছীর (রহঃ)-ও এ হাদীসটি আবূ সালামা ... য়ায়ীশ ইবন তিহফা তৎপিতা তিহফা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। তিহফা রাদিয়াল্লাহু আনহু-এর নাম তিখফা বলে কথিত আছে। কিন্তু তিহফা-ই সহীহ। তিগফা বলেও কথিত আছে। কোন কোন হাফিজুল হাদীস বলেছেন, সহীহ হল তিখফা।

হাদিস নং: ২৭৬৯
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا بهز بن حكيم، حدثني ابي، عن جدي، قال قلت يا رسول الله عوراتنا ما ناتي منها وما نذر قال " احفظ عورتك الا من زوجتك او مما ملكت يمينك " . فقال الرجل يكون مع الرجل قال " ان استطعت ان لا يراها احد فافعل " . قلت والرجل يكون خاليا . قال " فالله احق ان يستحيا منه " . قال ابو عيسى هذا حديث حسن . وجد بهز اسمه معاوية بن حيدة القشيري وقد روى الجريري عن حكيم بن معاوية وهو والد بهز .
২৭৬৯. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... বাহয ইবন হাকীম তৎপিতা তৎপিতামহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছড়ব? তিনি বললেনঃ তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হিফাজত করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেনঃ যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে? তিনি বললেনঃ যথাসম্ভব তোমার সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে। আমি বললামঃ যদি কোন পুরুষ একাকি থাকে? তিনি বললেনঃ লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ্ তা’আলা অধিক হকদার। হাসান, ইবনু মাজাহ ১৯২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান।
বাহয (রহঃ) এর পিতামহের নাম হল মুআবিয়া ইবন হায়দা আল-কুশায়রী রাদিয়াল্লাহু আনহু। জুরায়রী (রহঃ) এটিকে বাহয (রহঃ)-এর পিতা হাকীম ইবন মুআবিয়া (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান।
বাহয (রহঃ) এর পিতামহের নাম হল মুআবিয়া ইবন হায়দা আল-কুশায়রী রাদিয়াল্লাহু আনহু। জুরায়রী (রহঃ) এটিকে বাহয (রহঃ)-এর পিতা হাকীম ইবন মুআবিয়া (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৭৭০
সহিহ (Sahih)
حدثنا عباس بن محمد الدوري البغدادي، حدثنا اسحاق بن منصور الكوفي، اخبرنا اسراىيل، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال رايت النبي صلى الله عليه وسلم متكىا على وسادة على يساره . قال ابو عيسى هذا حديث حسن غريب وروى غير واحد هذا الحديث عن اسراىيل عن سماك عن جابر بن سمرة قال رايت النبي صلى الله عليه وسلم متكىا على وسادة . ولم يذكر على يساره .
২৭৭০. আব্বাস ইবন মুহাম্মাদ আদ-দূরী বাগদাদী (রহঃ) .... জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি তাকিয়ায় বাম পাশে টেক লাগানো অবস্থায় দেখেছি।
সহীহ, মুখতাসার শামাইল ১০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। একাধিক রাবী এ হাদীসটিকে ইসরাঈল-সিমাক-হাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাকিয়ায় টেক লাগানো অবস্থায় দেখেছি। এতে ’বামপার্শ্বে’ কথাটির উল্লেখ নেই।

হাদিস নং: ২৭৭১
সহিহ (Sahih)
حدثنا يوسف بن عيسى، حدثنا وكيع، عن اسراىيل، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال رايت النبي صلى الله عليه وسلم متكىا على وسادة . هذا حديث صحيح .
২৭৭১. ইউসূফ ইবন ঈসা (রহঃ) ..... জাবির ইবন সামূরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিন বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাকিয়ায় টেক লাগানো অবস্থায় দেখেছি। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭১ [আল মাদানী প্রকাশনী], দেখুন পূর্বের হাদীস।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি সহীহ।
হাদিস নং: ২৭৭২
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن اسماعيل بن رجاء، عن اوس بن ضمعج، عن ابي مسعود، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يوم الرجل في سلطانه ولا يجلس على تكرمته في بيته الا باذنه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৭২. হান্নাদ (রহঃ) ...... আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির কতৃত্বাধীন স্থানে বিনানুমতিতে তার উপর ইমামতি করা যায় না এবং বিনানুমতিতে তার আসনেও বসা যাবে না।
সহীহ, ইরওয়া ৪৯৪, সহিহ আবু দাউদ ৫৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইরওয়া ৪৯৪, সহিহ আবু দাউদ ৫৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৭৩
সহিহ (Sahih)
حدثنا ابو عمار الحسين بن حريث، حدثنا علي بن الحسين بن واقد، حدثني ابي، حدثني عبد الله بن بريدة، قال سمعت ابي بريدة، يقول بينما النبي صلى الله عليه وسلم يمشي اذ جاءه رجل ومعه حمار فقال يا رسول الله اركب . وتاخر الرجل . فقال رسول الله صلى الله عليه وسلم " لانت احق بصدر دابتك الا ان تجعله لي " . قال قد جعلته لك . قال فركب . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . وفي الباب عن قيس بن سعد بن عبادة .
২৭৭৩. আবূ আম্মার হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ..... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি আসল। তার সঙ্গে ছিল একটি গাধা। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এতে আরোহণ করুন। আর সে নিজে পেছনে সরে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তুমিই তোমার বাহনের অগ্রাভাগের অধিক হক রাখ। তবে আমাকে যদি তা অর্পণ কর তবে ভিন্ন কথা। লোকটি বললঃ আমি আমার হক আপনাকে অর্পন করলাম। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর তিনি তাতে আরোহণ করলেন। সহীহ, মিশকাত ৩৯১৮, ইরওয়া ২/২৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৭৭৪
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن محمد بن المنكدر، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " هل لكم انماط " . قلت وانى تكون لنا انماط قال " اما انها ستكون لكم انماط " . قال فانا اقول لامراتي اخري عني انماطك فتقول الم يقل النبي صلى الله عليه وسلم " انها ستكون لكم انماط " . قال فادعها . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৭৪. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (বর্তমানে) তোমাদের আনমাত (নরম পশমী চাদর) আছে কি? আমি বললামঃ আমাদের আনমাত কেত্থেকে হবে? তিনি বললেনঃ শোন, অচিরেই তোমাদের তা হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি আমার স্ত্রীকে যখন বলি যে, তোমার আনমাতটি সরিয়ে নাও, তখন সে বলেঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সম্পর্কে বলে যান নি যে, অচিরেই তোমাদের আনমাত হবে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ অনন্তর আমি তাকে (এ কথা বলা) ছেড়ে দিলাম। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৭৫
হাসান (Hasan)
حدثنا عباس العنبري بن عبد العظيم، حدثنا النضر بن محمد، هو الجرشي اليمامي حدثنا عكرمة بن عمار، عن اياس بن سلمة، عن ابيه، قال لقد قدت نبي الله صلى الله عليه وسلم والحسن والحسين على بغلته الشهباء حتى ادخلته حجرة النبي صلى الله عليه وسلم هذا قدامه وهذا خلفه . وفي الباب عن ابن عباس وعبد الله بن جعفر . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه .
২৭৭৫. আব্বাস ইবন আবদুল আযীয আম্বারী (রহঃ) ...... ইয়াস ইবন সালামা তার পিতা সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসায়নসহ তাঁর একটি সাদা-কাল গাধায় আরোহী ছিলেন। তাঁদের একজন বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে অপরজন ছিলেন তাঁর পেছনে। আমি এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হুজরায় টেনে নিয়ে এসেছিলাম।
হাসান, মুসলিম ৭/১৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন আব্বাস এবং আবদুল্লাহ্ ইবন জা’ফর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাসান, মুসলিম ৭/১৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবন আব্বাস এবং আবদুল্লাহ্ ইবন জা’ফর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।