হাদিস নং: ২৭৩৬
যঈফ (Dai'f)
حدثنا هناد، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن الحارث، عن علي، قال قال رسول الله صلى الله عليه وسلم " للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه اذا لقيه ويجيبه اذا دعاه ويشمته اذا عطس ويعوده اذا مرض ويتبع جنازته اذا مات ويحب له ما يحب لنفسه " . وفي الباب عن ابي هريرة وابي ايوب والبراء وابي مسعود . قال ابو عيسى هذا حديث حسن وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم . وقد تكلم بعضهم في الحارث الاعور .
২৭৩৬. হান্নাদ (রহঃ) .... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক ছয়টি নেকীর কাজ। সাক্ষাতের সময় সালাম করা, ডাক দিলে সাড়া দেওয়া, হাঁচি দিলে তাঁকে দু’আর মাধ্যমে উত্তর দেওয়া। অসুস্থ হলে তাঁর খোঁজ-খবর নেওয়া, মারা গেলে তার জানাযার পেছনে চলা এবং নিজের জন্য যা পছন্দ করে তার জন্যও তা পছন্দ করা। যঈফ, ইবনু মাজাহ ১৪৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আবূ আয়্যূব, বারা ও ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান। একাধিক সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বর্ণিত আছে, কোন কোন হাদীস বিশারদ হারিছ আওয়ার-এর সমালোচনা করেছেন।

হাদিস নং: ২৭৩৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا محمد بن موسى المخزومي المدني، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " للمومن على المومن ست خصال يعوده اذا مرض ويشهده اذا مات ويجيبه اذا دعاه ويسلم عليه اذا لقيه ويشمته اذا عطس وينصح له اذا غاب او شهد " . قال هذا حديث حسن صحيح . ومحمد بن موسى المخزومي المدني ثقة روى عنه عبد العزيز بن محمد وابن ابي فديك .
২৭৩৭. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুমিনের প্রতি আরেক মুমিনের হক হল ছয়টিঃ অসুস্থ হলে তাকে দেখতে যাবে, মারা গেলে তার জানাযায় হাযির হবে। তাকে ডাক দিলে সে সাড়া দিবে। যখন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম করবে, হাঁচি দিলে তার জওয়াবে দু’আ করবে। উপস্থিত-অনুপস্থিত সকল সময় তার কল্যাণ কামনা করবে।
সহীহ, সহীহাহ ৮৩২, মুসলিম অনুরূপ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ। মুহাম্মাদ ইবন মূসা মাখযূমী মাদীনী হলেন ছিকাহ রাবী। তাঁর নিকট থেকে আবদুল আযীয ইবন মুহাম্মাদ এবং ইবন আবূ ফুদায়ক (রহঃ)-ও হাদীস রিওয়ায়ত করেছেন।

হাদিস নং: ২৭৩৮
হাসান (Hasan)
حدثنا حميد بن مسعدة، حدثنا زياد بن الربيع، حدثنا حضرمي، مولى ال الجارود عن نافع، ان رجلا، عطس الى جنب ابن عمر فقال الحمد لله والسلام على رسول الله . قال ابن عمر وانا اقول الحمد لله والسلام على رسول الله وليس هكذا علمنا رسول الله صلى الله عليه وسلم علمنا ان نقول الحمد لله على كل حال . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث زياد بن الربيع .
২৭৩৮. হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ..... নাফি’ (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ইবন উমর রাদিয়াল্লাহু আনহু-এর পাশে হাঁচি দিয়ে বললঃ আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইবন উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমিও তো পড়ি আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ্। কিন্তু (হাঁচির বেলায়) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরূপ শিক্ষা দেন নি। তিনি তো আমাদের এই ক্ষেত্রে ’’আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’’ - বলতে শিক্ষা দিয়েছেন।
হাসান, মিশকাত ৪৭৪৪, ইরওয়া ৩/২৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদিসটি গারীব। যিয়াদ ইবনুর রাবী (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাসান, মিশকাত ৪৭৪৪, ইরওয়া ৩/২৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদিসটি গারীব। যিয়াদ ইবনুর রাবী (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৭৩৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن حكيم بن ديلم، عن ابي بردة بن ابي موسى، عن ابي موسى، قال كان اليهود يتعاطسون عند النبي صلى الله عليه وسلم يرجون ان يقول لهم يرحمكم الله . فيقول " يهديكم الله ويصلح بالكم " . وفي الباب عن علي وابي ايوب وسالم بن عبيد وعبد الله بن جعفر وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৩৯. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, ইয়াহূদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাঁচি দিয়ে আশা করত যে, তিনি জওয়াবে তাদের জন্য বলবেনঃ ইয়ারহামুকুমুল্লাহ্ - আল্লাহ্ তোমাদের রহম করুন। কিন্তু তিনি (তাদের উত্তরে) বলতেনঃ ইয়াহদীকুমুল্লাহ্ ওয়া ইউসলিহু বালাকুম - আল্লাহ্ তোমাদের হেদায়েত করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন। সহীহ, মিশকাত ৪৭৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবূ আয়্যূব, সালিম ইবন উবায়দ, আবদুল্লাহ্ ইবন জা’ফর এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আলী, আবূ আয়্যূব, সালিম ইবন উবায়দ, আবদুল্লাহ্ ইবন জা’ফর এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৪০
যঈফ (Dai'f)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، عن منصور، عن هلال بن يساف، عن سالم بن عبيد، انه كان مع القوم في سفر فعطس رجل من القوم فقال السلام عليكم . فقال عليك وعلى امك فكان الرجل وجد في نفسه فقال اما اني لم اقل الا ما قال النبي صلى الله عليه وسلم عطس رجل عند النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم . فقال النبي صلى الله عليه وسلم " عليك وعلى امك اذا عطس احدكم فليقل الحمد لله رب العالمين وليقل له من يرد عليه يرحمك الله وليقل يغفر الله لنا ولكم " . قال ابو عيسى هذا حديث اختلفوا في روايته عن منصور وقد ادخلوا بين هلال بن يساف وسالم رجلا .
২৭৪০. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... সালিম ইবন উবায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি এক দল লোকের সঙ্গে এক সফরে ছিলেন। তখন এই দলের এক ব্যক্তি হাঁচি দিয়ে বললঃ আসসালামু আলাইকুম। তখন সালিম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমার উপর আর তোমার মায়ের উপর ... (এই কথা শুনে) লোকটি যেন মনে মনে রাগাম্বিত হল। তখন তিনি বললেনঃ শোন, আমি তো তাই বলেছি, যা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ এক ব্যক্তি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাঁচি দিয়ে বললঃ আসসালামু আলাইকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ তোমার উপর আর তোমার মায়ের উপর। (এরপর বললেন), তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন বলেঃ আলহামদু লিল্লাহ্ রাব্বিল আলামীন, আর যে ব্যক্তি জওয়াব দিবে সে যেন বলেঃ ইয়ার হামুকাল্লাহ। এরপর হাঁচিদাতা যেন বলেঃ ইয়াগফিরুল্লাহু লী ওয়ালাকুম।
যঈফ, ইরওয়া ৩/২৪৬,২৪৭, মিশকাত তাহকিক ছানী ৪৭৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪০ [আল মাদানী প্রকাশনী]
মানসূর (রহঃ) থেকে রিওয়ায়তের মধ্যে এই হাদীসটির বিরোধ রয়েছে। অনেক বর্ণনাকারী সনদের মাঝে হিলাল ইবন ইয়াসাফ (রহঃ) ও সালিম রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে ’আর এক ব্যক্তির’ উল্লেখ করেছেন।

হাদিস নং: ২৭৪১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، اخبرني ابن ابي ليلى، عن اخيه، عيسى بن عبد الرحمن عن عبد الرحمن بن ابي ليلى، عن ابي ايوب، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا عطس احدكم فليقل الحمد لله على كل حال وليقل الذي يرد عليه يرحمك الله وليقل هو يهديكم الله ويصلح بالكم " .
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابن ابي ليلى، بهذا الاسناد نحوه . قال هكذا روى شعبة، هذا الحديث عن ابن ابي ليلى، عن ابي ايوب، عن النبي صلى الله عليه وسلم . وكان ابن ابي ليلى يضطرب في هذا الحديث يقول احيانا عن ابي ايوب عن النبي صلى الله عليه وسلم ويقول احيانا عن علي عن النبي صلى الله عليه وسلم .
حدثنا محمد بن بشار، ومحمد بن يحيى الثقفي المروزي، قالا حدثنا يحيى بن سعيد القطان، عن ابن ابي ليلى، عن اخيه، عيسى عن عبد الرحمن بن ابي ليلى، عن علي، عن النبي صلى الله عليه وسلم نحوه .

২৭৪১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবূ আয়্যুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয় সে যেন বলেঃ আলহামদুলিল্লাহি আলা কুলি হাল - সর্বাবস্থায় আল্লাহরই সকল প্রশংসা। আর যে এর উত্তর দিবে সে যেন বলেঃ ইয়ারহামুকাল্লাহ্ - আল্লাহ্ তোমার উপর রহম করুন। এরপর হাঁচিদাতা বলবেঃ ইয়াহদীকুমুল্লাহ্ ওয়া ইউসলিহু বালাকুম - আল্লাহ্ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা ভাল বানিয়ে দিন।
সহীহ, ইবনু মাজাহ ৩৭১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪১ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মাদ ইবন মুছান্না (রহঃ) ... ইবন আবূ লায়লা (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। শু’বা (রহঃ) এই হাদীসটিকে ইবন আবূ লায়লা (রহঃ) থেকে এইরূপই রিওয়ায়ত করেছেন। তিনি তার সনদে বলেছেনঃ আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইবনু আবূ লায়লা (রহঃ) এর এই হাদিসটির রিওয়ায়তে "ইযতিরাব" করতেন। তিনি কোন সময় বলেছেন, আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে; আবার কোন কোন সময় বলেছেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ছাকাফী মারওয়াযী (রহঃ) ... আবদুর রহমান ইবন আবূ লায়লা আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।

হাদিস নং: ২৭৪২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن سليمان التيمي، عن انس بن مالك، ان رجلين، عطسا عند النبي صلى الله عليه وسلم فشمت احدهما ولم يشمت الاخر فقال الذي لم يشمته يا رسول الله شمت هذا ولم تشمتني . فقال رسول الله صلى الله عليه وسلم " انه حمد الله وانك لم تحمد الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم .
২৭৪২. ইবন আবী উমর (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত দু’ব্যক্তির হাঁচি আসে। তিনি একজনের জওয়াব দিলেন, আরেকজনের জওয়াব দিলেন না। যার উত্তর তিনি দেন নি সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এর জওয়াব দিলেন কিন্তু আমার হাঁচির তো জওয়াব দিলেন না? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ ব্যক্তি তো আলহামদুলিল্লাহ্ বলেছে, আর তুমি তো আলহামদুলিল্লাহ্ বলনি।
সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৪৩
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله، اخبرنا عكرمة بن عمار، عن اياس بن سلمة بن الاكوع، عن ابيه، قال عطس رجل عند رسول الله صلى الله عليه وسلم وانا شاهد فقال رسول الله صلى الله عليه وسلم " يرحمك الله " . ثم عطس الثانية والثالثة فقال رسول الله صلى الله عليه وسلم " هذا رجل مزكوم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عكرمة بن عمار، عن اياس بن سلمة، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم نحوه الا انه قال له في الثالثة " انت مزكوم " . قال هذا اصح من حديث ابن المبارك .
وقد روى شعبة، عن عكرمة بن عمار، هذا الحديث نحو رواية يحيى بن سعيد حدثنا بذلك، احمد بن الحكم البصري حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عكرمة بن عمار، بهذا .

২৭৪৩. সুওয়ায়দ (রহঃ) ..... সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত এক ব্যক্তি হাঁচি দেয়। আমি তখন সেখানে হাযির ছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইয়ারহামুকাল্লাহ্। লোকটি দ্বিতীয়বার হাঁচি দিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই লোকটি তো সর্দি আক্রান্ত। সহীহ, ইবনু মাজাহ ৩৭১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... সালামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে আছে যে, তৃতীয়বারের বেলায় তিনি বলেছিলেনঃ তুমি তো সর্দি আক্রান্ত।
ইবন মুবারক (রহঃ) এর রিওয়ায়তটি (২৭৪৩ নং) থেকে এটি অধিক সহীহ। শু’বা (রহঃ) এই হাদীসটিকে ইকরিমা ইবন আম্মার (রহঃ) সূত্রে ইয়াহ্ইয়া ইবন সাঈদ (রহঃ) এর রিওয়ায়তের অনুরূপ বর্ণনা করেছেন। আহমদ ইবন হাকাম বাসরী (রহঃ) ... ইকরিমা ইবন আম্মার (রহঃ) থেকে উক্ত সনদে রিওয়ায়ত করেছেন।

হাদিস নং: ২৭৪৪
যঈফ (Dai'f)
حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا اسحاق بن منصور السلولي الكوفي، عن عبد السلام بن حرب، عن يزيد بن عبد الرحمن ابي خالد الدالاني، عن عمر بن اسحاق بن ابي طلحة، عن امه، عن ابيها، قال قال رسول الله صلى الله عليه وسلم " يشمت العاطس ثلاثا فان زاد فان شىت فشمته وان شىت فلا " . قال ابو عيسى هذا حديث غريب واسناده مجهول .
২৭৪৪. কাসিম ইবন দীনার কূফী (রহঃ) ..... উমর ইবন ইসহাক ইবন আবূ তালহা তাঁর মাতা তাঁর পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনবার হাঁচিদাতার উত্তর দিবে। আরো বেশীবার হলে ইচ্ছা করলে উত্তর দিতে পার আর ইচ্ছা করলে না-ও দিতে পার।
যঈফ, যইফা ৪৮৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদীসটি গারীব। এর সনদ মাজহূল (অজ্ঞাত)
যঈফ, যইফা ৪৮৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদীসটি গারীব। এর সনদ মাজহূল (অজ্ঞাত)
হাদিস নং: ২৭৪৫
হাসান (Hasan)
حدثنا محمد بن وزير الواسطي، حدثنا يحيى بن سعيد، عن محمد بن عجلان، عن سمى، عن ابي صالح، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان اذا عطس غطى وجهه بيده او بثوبه وغض بها صوته . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৪৫. মুহাম্মাদ ইবন ওয়াযীর ওয়াসিতী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন হাত দিয়ে বা কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন এবং হাঁচির আওয়াজ নিচু রাখতেন। হাসান, রাওযুন নাযীর ১১০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৪৬
হাসান (Hasan)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابن عجلان، عن المقبري، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " العطاس من الله والتثاوب من الشيطان فاذا تثاءب احدكم فليضع يده على فيه واذا قال اه اه فان الشيطان يضحك من جوفه وان الله يحب العطاس ويكره التثاوب فاذا قال الرجل اه اه اذا تثاءب فان الشيطان يضحك في جوفه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৪৬. ইবন আবূ উমর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাঁচি আল্লাহর পক্ষ থেকে আর হাফিকা (হাই তোলা) শয়তানের পক্ষ থেকে। তোমাদের কারো যদি হাই উঠে তবে সে যেন তার মুখে হাত রাখে। যখন সে আঃ আঃ বলে তখন শয়তান তার ভিতর থেকে হাসতে থাকে।আল্লাহ্ তা’আলা হাঁচি পছন্দ করেন আর হাই না পছন্দ করেন, সুতরাং যখন কেউ হাই তোলার সময় আঃ আঃ করে শয়তান তার ভিতর থেকে হাসতে থাকে। এই হাদীসটি হাসান-সহীহ।
হাসান সহীহ, তা’লীক আলা ইবনে খুজাইমা ৯২১,৯২২, ইরওয়া ৭৭৯, বুখারি অনুরূপ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৬ [আল মাদানী প্রকাশনী]
হাসান সহীহ, তা’লীক আলা ইবনে খুজাইমা ৯২১,৯২২, ইরওয়া ৭৭৯, বুখারি অনুরূপ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২৭৪৭
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا يزيد بن هارون، اخبرنا ابن ابي ذىب، عن سعيد بن ابي سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الله يحب العطاس ويكره التثاوب فاذا عطس احدكم فقال الحمد لله فحق على كل من سمعه ان يقول يرحمك الله واما التثاوب فاذا تثاءب احدكم فليرده ما استطاع ولا يقولن هاه هاه فانما ذلك من الشيطان يضحك منه " . قال ابو عيسى هذا حديث صحيح وهذا اصح من حديث ابن عجلان . وابن ابي ذىب احفظ لحديث سعيد المقبري واثبت من محمد بن عجلان . قال سمعت ابا بكر العطار البصري يذكر عن علي بن المديني عن يحيى بن سعيد قال قال محمد بن عجلان احاديث سعيد المقبري روى بعضها سعيد عن ابي هريرة وروى بعضها سعيد عن رجل عن ابي هريرة فاختلطت على فجعلتها عن سعيد عن ابي هريرة .
২৭৪৭. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা হাঁচি পছন্দ করেন কিন্তু হাই না পছন্দ করেন। সুতরাং তোমাদের কারো হাঁচি এলে সে যদি বলে "আলহামদুলিল্লাহ্" তবে যে কেউ তা শুনতে পাবে তার উপর হক হল "ইয়ারহামুকাল্লাহ্" বলা। আর হাফিকার (হাই তোলার) ব্যাপার হল, তোমাদের কারো যদি হাই উঠে তবে যথাসাধ্য সে যেন তা রোধ করে এবং সে যেন হাঃ হাঃ না করে। কেননা এটি শয়তানের পক্ষ থেকে। সে তাতে হাসে। সহীহ, ইরওয়া ৭৭৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি সহীহ। ইবন আজলান (রহঃ) এর রিওয়ায়ত (২৭৪৬ নং) থেকে এটি অধিক সহীহ। সাঈদ আল-মাকবুরী (রহঃ) এর রিওয়ায়ত বর্ণনার ক্ষেত্রে ইবন আবূ যি’ব (রহঃ) হলেন ইবন আজলান (রহঃ) এর তুলনায় অধিক সংরক্ষক ও নির্ভরযোগ্য।
আবূ বকর আত্তার বাসরীকে আলী ইবন মাদীনী-ইয়াহ্ইয়া ইবন সাঈদ (রহঃ) সূত্রে আলোচনা করতে শুনেছি যে, ইয়াহ্ইয়া (রহঃ) বলেনঃ মুহাম্মাদ ইবন আজলান (রহঃ) বলেছেনঃ সাঈদ আল-মাকবুরী তাঁর রিওয়ায়ত সমূহের মধ্যে কতগুলো তো তিনি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি বর্ণনা করেছেন আর কতগুলো তিনি জনৈক ব্যক্তির মাধ্যমে আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। কিন্তু আমার কছে এইগুলোর একটি আরেকটির সাথে মিশে যাওয়ায় আমি সবগুলোই সাঈদের মাধ্যমে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে দিয়েছি।

হাদিস নং: ২৭৪৮
যঈফ (Dai'f)
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن ابي اليقظان، عن عدي بن ثابت، عن ابيه، عن جده، رفعه قال " العطاس والنعاس والتثاوب في الصلاة والحيض والقىء والرعاف من الشيطان " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث شريك عن ابي اليقظان . قال وسالت محمد بن اسماعيل عن عدي بن ثابت عن ابيه عن جده قلت له ما اسم جد عدي قال لا ادري . وذكر عن يحيى بن معين قال اسمه دينار .
২৭৪৮. আলী ইবন হুজর (রহঃ) ..... আদী ইবন ছাবিত তাঁর পিতা তাঁর পিতামহ থেকে মারফূ’রূপে বর্ণিত আছে যে, সালাতে হাঁচি আসা, নিদ্রা্ আসা, হাই আসা আর হায়য, বমি ও নাক দিয়ে রক্ত পড়া শয়তানের পক্ষ থেকে। যঈফ, মিশকাত ৯৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৮ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। শারীক-আবুল ইয়াকযান (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে আমি আদী ইবন ছাবিত-তৎপিতা-তৎপিতামহ সনদটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম, আদী (রহঃ) এর পিতামহের নাম কি? তিনি বললেনঃ আমি জানি না। ইয়াহ্ইয়া ইবন মা’ঈন (রহঃ) এর বরাতে উল্লেখ করা হয় যে, তিনি বলেছেনঃ তার নাম দীনার।

হাদিস নং: ২৭৪৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن ايوب، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يقم احدكم اخاه من مجلسه ثم يجلس فيه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৭৪৯. কুতায়বা (রহঃ) ...... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কেউ তোমাদের অপর ভাইকে তার আসন থেকে উঠিয়ে দিয়ে তাতে বসবে না। সহীহ, বুখারি ৬২৬৯, মুসলিম ৭/৯-১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৭৫০
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يقم احدكم اخاه من مجلسه ثم يجلس فيه " . قال وكان الرجل يقوم لابن عمر فلا يجلس فيه . قال ابو عيسى هذا حديث صحيح .
২৭৫০. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) ..... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলু্ল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমদের কেউ তার (মুসলিম) ভাইকে আসন থেকে উঠিয়ে দিয়ে তাতে আসন গ্রহণ করবে না। বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি ইবন উমর রাদিয়াল্লাহু আনহু-এর জন্য স্বীয় আসন ছেড়ে দিয়ে উঠে গেলে তিনি তাতে বসেন নি। সহীহ, বুখারি ৬২৭০, মুসলিম ৭/১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি সহীহ।
হাদিস নং: ২৭৫১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا خالد بن عبد الله الواسطي، عن عمرو بن يحيى، عن محمد بن يحيى بن حبان، عن عمه، واسع بن حبان، عن وهب بن حذيفة، ان رسول الله صلى الله عليه وسلم قال " الرجل احق بمجلسه وان خرج لحاجته ثم عاد فهو احق بمجلسه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وفي الباب عن ابي بكرة وابي سعيد وابي هريرة .
২৭৫১. কুতায়বা (রহঃ) ..... ওয়াহব ইবন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেকেই তার আসনের অধিক হকদার। সে যদি কোন প্রয়োজনে বের হয়ে যায় এবং পরে ফিরে আসে তবে সেই হবে ঐ আসনের অধিক হকদার।
সহীহ, ইরওয়া ২/২৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ-গারীব। এই বিষয়ে আবূ বকরা, আবূ সাঈদ এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, ইরওয়া ২/২৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ-গারীব। এই বিষয়ে আবূ বকরা, আবূ সাঈদ এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৭৫২
হাসান (Hasan)
حدثنا سويد، اخبرنا عبد الله، اخبرنا اسامة بن زيد، حدثني عمرو بن شعيب، عن ابيه، عن عبد الله بن عمرو، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يحل للرجل ان يفرق بين اثنين الا باذنهما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه عامر الاحول عن عمرو بن شعيب ايضا .
২৭৫২. সুওয়ায়দ (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই ব্যক্তির অনুমতি ব্যতীত তাদের মাঝখানে ফাঁক করে বসা কারো জন্য বৈধ নয়। হাসান সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৭৪০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আমির আল-আহওয়াল (রহঃ)-ও এটি আমর ইবন শুআয়ব (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
এই হাদীসটি হাসান-সহীহ। আমির আল-আহওয়াল (রহঃ)-ও এটি আমর ইবন শুআয়ব (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৭৫৩
যঈফ (Dai'f)
حدثنا سويد، اخبرنا عبد الله، اخبرنا شعبة، عن قتادة، عن ابي مجلز، ان رجلا، قعد وسط حلقة فقال حذيفة ملعون على لسان محمد او لعن الله على لسان محمد صلى الله عليه وسلم - من قعد وسط الحلقة . قال ابو عيسى هذا حديث حسن صحيح وابو مجلز اسمه لاحق بن حميد .
২৭৫৩. সুওয়ায়দ (রহঃ) ..... আবূ মিজলায (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি গোল বৈঠকের মাঝখানে গিয়ে বসলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এ ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যবানে অভিশপ্ত। বা (তিনি বলেছিলেন) যে ব্যক্তি গোল বৈঠকের মাঝখানে বসে আল্লাহ্ তা’আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় তাকে লানত করেছেন।
যঈফ, যঈফা ৬৩৮, মিশকাত ৪৭২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীস হাসান-সহীহ। আবূ মিজলায (রহঃ) এর নাম লাহিক ইবন হুমায়দ।
যঈফ, যঈফা ৬৩৮, মিশকাত ৪৭২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীস হাসান-সহীহ। আবূ মিজলায (রহঃ) এর নাম লাহিক ইবন হুমায়দ।
হাদিস নং: ২৭৫৪
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا عفان، اخبرنا حماد بن سلمة، عن حميد، عن انس، قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم قال وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه .
২৭৫৪. আবদুল্লাহ্ ইবন আবদুর রহমান (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবীদের কাছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও প্রিয় কোন ব্যক্তি ছিল না। কিন্তু তাঁকে দেখেও তারা দাঁড়াতেন না। কেননা, তাঁরা জানতেন যে, তিনি দাঁড়ান পছন্দ করেন না।
সহীহ, মুখতাসার শামাইল ২৮৯, যঈফা ৩৪৬ নং হাদিসের অধীনে, মিশকাত ৪৬৯৮, নকদুল কাত্তানী পৃষ্ঠাঃ ৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদিসটি হাসান-সহীহ-গারীব।
সহীহ, মুখতাসার শামাইল ২৮৯, যঈফা ৩৪৬ নং হাদিসের অধীনে, মিশকাত ৪৬৯৮, নকদুল কাত্তানী পৃষ্ঠাঃ ৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদিসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২৭৫৫
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا قبيصة، حدثنا سفيان، عن حبيب بن الشهيد، عن ابي مجلز، قال خرج معاوية فقام عبد الله بن الزبير وابن صفوان حين راوه . فقال اجلسا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من سره ان يتمثل له الرجال قياما فليتبوا مقعده من النار " . وفي الباب عن ابي امامة . قال ابو عيسى هذا حديث حسن .
حدثنا هناد، حدثنا ابو اسامة، عن حبيب بن الشهيد، عن ابي مجلز، عن معاوية، عن النبي صلى الله عليه وسلم مثله .
حدثنا هناد، حدثنا ابو اسامة، عن حبيب بن الشهيد، عن ابي مجلز، عن معاوية، عن النبي صلى الله عليه وسلم مثله .
২৭৫৫. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবূ মিজলায (রহঃ) থেকে বর্ণিত যে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। তাঁকে দেখে আবদুল্লাহ্ ইবন যুবায়র ও ইবন সাফওয়ান উঠে দাঁড়ালেন। তিনি বললেনঃ তোমরা বসে পড়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ লোকেরা তার জন্য মূর্তির মত দাঁড়িয়ে থাকুক, এতে যে খুশী হয় সে যেন জাহান্নামে তার আবাস বানায়। সহীহ, মিশকাত ৪৬৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান। হান্নাদ (রহঃ) মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্নিত আছে।
এই বিষয়ে আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান। হান্নাদ (রহঃ) মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্নিত আছে।