অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
আল্লাহ্ যখন কোন বান্দার কল্যাণ ইচ্ছা করেন তখন তাকে দীনের প্রজ্ঞা দান করেন।
মোট ৪২ টি হাদিস
হাদিস নং: ২৬৮৬
যঈফ (Dai'f)
حدثنا عمر بن حفص الشيباني البصري، حدثنا عبد الله بن وهب، عن عمرو بن الحارث، عن دراج، عن ابي الهيثم، عن ابي سعيد الخدري، عن رسول الله صلى الله عليه وسلم قال " لن يشبع المومن من خير يسمعه حتى يكون منتهاه الجنة " . هذا حديث حسن غريب .
২৬৮৬. উমর ইবন হাফস শায়বানী বাসরী (রহঃ) ... আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুমিন জান্নাতে না যাওয়া পর্যন্ত কখনও কোন ভাল কথা শোনা থেকে পরিতৃপ্ত হয় না। যঈফ, মিশকাত ২১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদিসটি হাসান সহীহ।
এই হাদিসটি হাসান সহীহ।
হাদিস নং: ২৬৮৭
যঈফ (Dai'f)
حدثنا محمد بن عمر بن الوليد الكندي، حدثنا عبد الله بن نمير، عن ابراهيم بن الفضل، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الكلمة الحكمة ضالة المومن فحيث وجدها فهو احق بها " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وابراهيم بن الفضل المدني المخزومي يضعف في الحديث من قبل حفظه .
২৬৮৭. মুহাম্মাদ ইবন উমর ইবন ওয়ালীদ কিন্দী (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হিকমতপূর্ণ কথা মুমিনের হারানো ধন; সুতরাং যে যেখানেই তা পায় সে-ই হবে এর অধিক হকদার। অত্যন্ত দুর্বল, মিশকাত ২১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইবরাহীম ইবন ফাযল আল-মাদানী আল-মাখযূমী (রহঃ) হাদীসের ক্ষেত্রে যঈফ।
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইবরাহীম ইবন ফাযল আল-মাদানী আল-মাখযূমী (রহঃ) হাদীসের ক্ষেত্রে যঈফ।