অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
স্বাস্থ্য ও অবসর এমন দু'টো নিয়ামত যাতে বহু লোক ধোকায় নিপতিত।
মোট ১১১ টি হাদিস
হাদিস নং: ২৩৯৮
হাসান (Hasan)
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن حيوة بن شريح، حدثني سالم بن غيلان، ان الوليد بن قيس التجيبي، اخبره انه، سمع ابا سعيد الخدري، قال سالم او عن ابي الهيثم، عن ابي سعيد، - انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " لا تصاحب الا مومنا ولا ياكل طعامك الا تقي " . قال ابو عيسى هذا حديث حسن انما نعرفه من هذا الوجه .
২৩৯৮. সওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মু’মিন ছাড়া কারো সঙ্গী হয়ো না আর মুত্তাকী ব্যক্তি ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। হাসান, মিশকাত ৫০১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। রাবী বলেন, আমি হাদীসটি কেবল এই একই সূত্রে জানি।
হাদীসটি হাসান। রাবী বলেন, আমি হাদীসটি কেবল এই একই সূত্রে জানি।
হাদিস নং: ২৩৯৯
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن سعد بن سنان، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اراد الله بعبده الخير عجل له العقوبة في الدنيا واذا اراد الله بعبده الشر امسك عنه بذنبه حتى يوفى به يوم القيامة " .
وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " ان عظم الجزاء مع عظم البلاء وان الله اذا احب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
وبهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " ان عظم الجزاء مع عظم البلاء وان الله اذا احب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
২৩৯৯. কুতায়বা (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা যখন তার বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ-আপদের সম্মুখীন করা হয়। আর যখন তিনি কোন বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে তাকে নিপতিত করেন। সহীহ, সহিহাহ ১২২০, মিশকাত ১৫৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৬ [আল মাদানী প্রকাশনী]
উক্ত সনদেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ বিপদ-আপদ হয় যত বড় তার প্রতিবাদও হয় তত বড়। আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ভালবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকবে তার জন্য হবে (আল্লাহর) সন্তুষ্টি আর তাতে যে অসন্তুষ্ট হবে তার জন্য হবে (আল্লাহর) অসন্তুষ্টি। হাসান, ইবনু মাজাহ ৪০৩১
হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।

হাদিস নং: ২৪০০
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، اخبرنا شعبة، عن الاعمش، قال سمعت ابا واىل، يقول قالت عاىشة ما رايت الوجع على احد اشد منه على رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৪০০. মাহমুদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেছেনঃ অসুস্থতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক কষ্ট হতে আর কাউকে আমি দেখিনি। সহীহ, ইবনু মাজাহ ১৬২২, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৪০১
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا حماد بن زيد، عن عاصم بن بهدلة، عن مصعب بن سعد، عن ابيه، قال قلت يا رسول الله اى الناس اشد بلاء قال " الانبياء ثم الامثل فالامثل فيبتلى الرجل على حسب دينه فان كان دينه صلبا اشتد بلاوه وان كان في دينه رقة ابتلي على حسب دينه فما يبرح البلاء بالعبد حتى يتركه يمشي على الارض ما عليه خطيىة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن ابي هريرة واخت حذيفة بن اليمان ان النبي صلى الله عليه وسلم سىل اي الناس اشد بلاء قال الانبياء ثم الامثل فالامثل.
২৪০১. কুতায়বা (রহঃ) ...... মুসআব ইবন সা’দ তৎপিতা সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বেশী মসীবতের সম্মুখীন হয় কে? তিনি বললেনঃ নবীগণ, এরপর যারা ভাল মানুষ তারা, এরপর যারা ভাল তারা। একজন তার দ্বীনদারীর অনুপাতে পরীক্ষায় নিপতিত হয়। যদি সে তার দীনে মজবুত হয় তবে তার পরীক্ষাও তুলনামূলকভাবে কঠোরতর হয়; আর সে যদি দীনের ক্ষেত্রে দুর্বল ও হালকা হয় তবে সে তার দ্বীনদারীর অনুপাতেই পরীক্ষার সম্মুখীন হয়। এভাবে বান্দা বিপদ-আপদে পড়তে থাকে শেষ পর্যন্ত সে পৃথিবীতে এমন মুক্তভাবে বিচরণ করতে থাকে যে তার উপর আর কোন গুনাহর দায় থাকে না।
হাসান, ইবনু মাজাহ ৪০২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাসান, ইবনু মাজাহ ৪০২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৮ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৪০২
হাসান (Hasan)
حدثنا محمد بن عبد الاعلى، حدثنا يزيد بن زريع، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما يزال البلاء بالمومن والمومنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيىة " قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৪০২. মুহাম্মাদ ইবন আবদুল আ’লা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন পুরুষ ও নারী সবসমই তার নিজের ক্ষেত্রে এবং তার সন্তান-সন্তুতি ও ধন-সম্পদের ক্ষেত্রে নানা বিপদ আপদের সম্মুখীন হতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহ্র সঙ্গে এমনভাবে তার সাক্ষাৎ হয় যে, তার উপর আর কোন গুনাহের দায় থাকে না। হাসান সহীহ, সহীহাহ ২২৮০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯৯ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা এবং হুযায়ফা ইবন ইয়ামান এর বোন [ফাতিমা (রাঃ)] থেকেও হাদিস বর্ণিত আছে।
হাদিসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা এবং হুযায়ফা ইবন ইয়ামান এর বোন [ফাতিমা (রাঃ)] থেকেও হাদিস বর্ণিত আছে।
হাদিস নং: ২৪০৩
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن معاوية الجمحي، حدثنا عبد العزيز بن مسلم، حدثنا ابو ظلال، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الله يقول اذا اخذت كريمتى عبدي في الدنيا لم يكن له جزاء عندي الا الجنة " . وفي الباب عن ابي هريرة وزيد بن ارقم . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . وابو ظلال اسمه هلال .
২৪০৩. আবদুল্লাহ ইবন মুআবিয়া জুমাহী (রহঃ) ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যদি আমি আমার বান্দার প্রিয় দুই চক্ষু (এর দৃষ্টি) হরণ করে নেই তবে জান্নাত ছাড়া এর আর কোন বিনিময় আমার কাছে নেই। সহীহ, তা’লীকুর রাগীব ৪/১৫৫,১৫৬, বুখারি অনুরূপ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান, এই সূত্রে গারীব। বর্ণনাকারী আবূ যিলাল (রহঃ)-এর নাম হল হিলাল।
এই বিষয়ে আবূ হুরায়রা ও যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান, এই সূত্রে গারীব। বর্ণনাকারী আবূ যিলাল (রহঃ)-এর নাম হল হিলাল।
হাদিস নং: ২৪০৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا سفيان، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، رفعه الى النبي صلى الله عليه وسلم قال " يقول الله عز وجل من اذهبت حبيبتيه فصبر واحتسب لم ارض له ثوابا دون الجنة " . وفي الباب عن عرباض بن سارية . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৪০৪. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুরূপে বর্ণিত আছে যে, তিনি বলেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ পাক ইরশাদ করেনঃ যার দুই প্রিয় চক্ষু আমি নিয়ে নেই সে যদি তাতে সবর করে এবং ছওয়াবের আশা রাখে তবে এর বিনিময়ে তাকে জান্নাত প্রদান ছাড়া আর কিছুতে আমি সন্তুষ্ট হব না। সহীহ, তা’লীকুর রাগীব ৪/১৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবরায ইবন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে ইবরায ইবন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৪০৫
হাসান (Hasan)
حدثنا محمد بن حميد الرازي، ويوسف بن موسى القطان البغدادي، قالا حدثنا عبد الرحمن بن مغراء ابو زهير، عن الاعمش، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " يود اهل العافية يوم القيامة حين يعطى اهل البلاء الثواب لو ان جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض " . وهذا حديث غريب لا نعرفه بهذا الاسناد الا من هذا الوجه . وقد روى بعضهم هذا الحديث عن الاعمش عن طلحة بن مصرف عن مسروق قوله شيىا من هذا .
২৪০৫. মুহাম্মদ ইবন হুমায়দ রাযী ও ইউসুফ ইবন মূসা কাত্তান বাগদাদী (রহঃ) .... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়ায় যারা বিপদ-আপদে নিপতিত হয়েছে তাদেরকে যখন কিয়ামতের দিন বিনিময় প্রদান করা হবে তখন বিপদ-আপদ মুক্ত ব্যক্তিরা আশা করবে দুনিয়ায় যদি তাদের চাঁমড়া কাঁচি দিয়ে টুকরা টুকরা করে ফেলা হত! হাসান, সহিহাহ ২২০৬, তা’লীকুর রাগীব ৪/১৪৬, মিশকাত ১৫৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সনদে উক্তরূপ রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। কোন কোন রাবী হাদীসটিকে আ’মাশ-তালহা ইবন মুসাররিফ-মাসরূক (রহঃ) সূত্রে এই ধরণের কিছু বিষয় বর্ণনা করেছেন।
হাদীসটি গারীব। এই সনদে উক্তরূপ রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। কোন কোন রাবী হাদীসটিকে আ’মাশ-তালহা ইবন মুসাররিফ-মাসরূক (রহঃ) সূত্রে এই ধরণের কিছু বিষয় বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৪০৬
যঈফ (Dai'f)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا يحيى بن عبيد الله، قال سمعت ابي يقول، سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " ما من احد يموت الا ندم " . قالوا وما ندامته يا رسول الله قال " ان كان محسنا ندم ان لا يكون ازداد وان كان مسيىا ندم ان لا يكون نزع " . قال ابو عيسى هذا حديث انما نعرفه من هذا الوجه . ويحيى بن عبيد الله قد تكلم فيه شعبة وهو يحيى بن عبيد الله بن موهب مدني .
২৪০৬. সওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন কেউ নেই যে মৃত্যুর পর অনুশোচনা করবেনা। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, কিসের অনুশোচনা হবে? তিনি বললেনঃ যদি সৎকর্মশীল হয় তবে আরো বেশী কেন করল না এই জন্য সে অনুশোচনা করবে। আর অন্যায়কারী হলে বলবে সে কেন অন্যায় থেকে বিরত থাকল না। খুবই দুর্বল, মিশকাত ৫৫৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটিকে এই সূত্রে কেবল আমরা জানি। ইমাম শু’বা এর রাবী ইয়াহইয়া ইবন উবায়দুল্লাহর সমালোচনা করেছেন।
হাদীসটিকে এই সূত্রে কেবল আমরা জানি। ইমাম শু’বা এর রাবী ইয়াহইয়া ইবন উবায়দুল্লাহর সমালোচনা করেছেন।
হাদিস নং: ২৪০৭
যঈফ (Dai'f)
حدثنا سويد، اخبرنا ابن المبارك، اخبرنا يحيى بن عبيد الله، قال سمعت ابي يقول، سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " يخرج في اخر الزمان رجال يختلون الدنيا بالدين يلبسون للناس جلود الضان من اللين السنتهم احلى من السكر وقلوبهم قلوب الذىاب يقول الله عز وجل ابي يغترون ام على يجترىون فبي حلفت لابعثن على اولىك منهم فتنة تدع الحليم منهم حيرانا " . وفي الباب عن ابن عمر .
২৪০৭. সুওয়ায়দ (রহঃ) ...... আবূু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরী যামানায় এমন একদল লোকের উদ্ভব ঘটবে যারা দুনিয়া হাসিলের জন্য দ্বীন নিয়ে প্রবঞ্চনা করবে। তারা মানুষের সামনে ভেড়ার চামড়ার ন্যায় কোমল পোষাক পরবে। তাদের ভাষা হবে চিনি অপেক্ষা মিষ্টি কিন্তু হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মত।
আল্লাহ তাআলা তাদেরকে বলবেনঃ আমার বিষয় তোমরা ধোকায় পড়ে আছ? না আমার প্রতি তোমাদের দৃষ্টতা প্রদর্শন করছ? আমার কসম, এদের থেকেই এদের উপর এমন ফিতনা ও আযাব আপতিত করবে যে তা তাদের সবচে’ সহিষ্ণু লোকটিকেও হায়রান-পেরেশান করে ছাঢ়বে। খুবই দুর্বল, তা’লীকুর রাগীব ১/৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২৪০৮
যঈফ (Dai'f)
حدثنا احمد بن سعيد الدارمي، حدثنا محمد بن عباد، اخبرنا حاتم بن اسماعيل، اخبرنا حمزة بن ابي محمد، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله تعالى قال لقد خلقت خلقا السنتهم احلى من العسل وقلوبهم امر من الصبر فبي حلفت لاتيحنهم فتنة تدع الحليم منهم حيرانا فبي يغترون ام على يجترءون " قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث ابن عمر لا نعرفه الا من هذا الوجه
২৪০৮. আহমাদ ইবন সাঈদ দারিমী (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ আমি এমন মাখলুক সৃষ্টি করেছি যাদের যবান মধুর চেয়েও মিষ্টি কিন্তু তাদের হৃদয় তিক্ত ফলের রসের চেয়েও তিক্ত। আমার কসম, আমি অবশ্যই এদের উপর এমন ফিতনা আপতিত করব যা এদের সবচে’ সহিষ্ণু লোকটিকেও হয়রান করে তুলবে। এরা কি আমার ব্যাপারে প্রবঞ্চনায় আছে না আমার প্রতি দৃষ্টতা প্রদর্শন করছে। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৫ [আল মাদানী প্রকাশনী]
ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
ইবন উমার রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৪০৯
সহিহ (Sahih)
حدثنا صالح بن عبد الله، حدثنا عبد الله بن المبارك، ح وحدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، عن يحيى بن ايوب، عن عبيد الله بن زحر، عن علي بن يزيد، عن القاسم، عن ابي امامة، عن عقبة بن عامر، قال قلت يا رسول الله ما النجاة قال " امسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيىتك " . قال ابو عيسى هذا حديث حسن .
২৪০৯. সালিহ ইবন আবদুল্লাহ (রহঃ) ...... উকবা ইবন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, নাজাত কিসে নিহিত? তিনি বললেনঃ তুমি তোমার যবানকে নিজের নিয়ন্ত্রনে রাখবে, তামার ঘর যেন সুপশ্রস্ত হয় আর স্বীয় গুনাহর জন্য রোনাযারী করবে। সহীহ, সহিহাহ ৮৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
হাদিস নং: ২৪১০
হাসান (Hasan)
حدثنا محمد بن موسى البصري، حدثنا حماد بن زيد، عن ابي الصهباء، عن سعيد بن جبير، عن ابي سعيد الخدري، رفعه قال " اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فانما نحن بك فان استقمت استقمنا وان اعوججت اعوججنا " .
حدثنا هناد، حدثنا ابو اسامة، عن حماد بن زيد، نحوه ولم يرفعه وهذا اصح من حديث محمد بن موسى . قال ابو عيسى هذا حديث لا نعرفه الا من حديث حماد بن زيد وقد رواه غير واحد عن حماد بن زيد ولم يرفعوه .
حدثنا صالح بن عبد الله، حدثنا حماد بن زيد، عن ابي الصهباء، عن سعيد بن جبير، عن ابي سعيد الخدري، قال احسبه عن النبي صلى الله عليه وسلم فذكر نحوه .

২৪১০. মুহাম্মদ ইবন মূসা বাসরী (রহঃ) .... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফুরূপে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আদম সন্তান যখন সকালে উপনীত হয় তখন তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ জিহ্বার কাছে মিনতি প্রকাশ করে এবং বলেঃ আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর, আমরাতো তোমার ওয়াসীলায়ই আছি। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকি আর তুমি বক্রতা অবলম্বন করলে আমরাও বক্র হয়ে যাই। হাসান, মিশকাত তাহকিক ছানী ৪৮৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৭ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) ... হাম্মাদ ইবন যায়দ (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে এটি মারফু নয়। এই সনদটি মুহাম্মদ ইবন মূসা (রহঃ)-এর বর্ণনা (২৪০৯ নং) অপেক্ষা অধিকতর সহীহ।
হাম্মাদ ইবন যায়দ (রহঃ) এর সূত্র ছাড়া এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। একাধিক রাবী হাম্মাদ ইবন যায়দ (রহঃ) থেকে এটি বর্ণনা করেছেন কিন্তু তাড়া এটি মারফূ’রূপে রেওয়ায়ত করেননি।

হাদিস নং: ২৪১১
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، حدثنا عمر بن علي المقدمي، عن ابي حازم، عن سهل بن سعد، قال قال رسول الله صلى الله عليه وسلم " من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنة " . وفي الباب عن ابي هريرة وابن عباس . قال ابو عيسى حديث سهل حديث حسن صحيح غريب من حديث سهل بن سعد .
২৪১১. মুহাম্মদ ইবন আবদুল আলা সানআনী (রহঃ) ..... সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মাঝের বস্ত (জিহ্বা) এবং দুই পা-র মাঝের বস্ত (লজ্জাস্থান) এর যামিন হবে আমি তার জন্য জান্নাতের যামিন হব। সহীহ, তা’লীকুর রাগীব ৩/১৯৭, যইফা ২৩০২, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ-গারীব।
এই বিষয়ে আবূ হুরায়রা ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২৪১২
হাসান (Hasan)
حدثنا ابو سعيد الاشج، حدثنا ابو خالد الاحمر، عن ابن عجلان، عن ابي حازم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة " . قال ابو عيسى ابو حازم الذي روى عن ابي هريرة اسمه سلمان مولى عزة الاشجعية وهو كوفي وابو حازم الذي روى عن سهل بن سعد هو ابو حازم الزاهد مدني واسمه سلمة بن دينار . وهذا حديث حسن غريب .
২৪১২. আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই চোয়ালের মাঝে যা আছে এবং দুই পা-এর মাঝে যা আছে তার মন্দ কাজ থেকে আল্লাহ যাকে রক্ষা করেছেন সে জান্নাতে প্রবেশ করবে। হাসান, সহিহাহ ৫১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে যে আবূ হাযিম (রহঃ) হাদীস রিওয়ায়াত করেন তিনি হলেন আবূ হাযিম যাহিদ মাদীনী। তার নাম হল সালামা ইবন দীনার। আর যে আবূ হাযিম (রহঃ) হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেন তার নাম হল সালমান আশজাঈ, আযযা আল-আশজা ইয়্যা-এর আযাদকৃত গোলাম, ইনি কুফার আদিবাসী।

হাদিস নং: ২৪১৩
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن معمر، عن الزهري، عن عبد الرحمن بن ماعز، عن سفيان بن عبد الله الثقفي، قال قلت يا رسول الله حدثني بامر اعتصم به . قال " قل ربي الله ثم استقم " . قلت يا رسول الله ما اخوف ما تخاف على فاخذ بلسان نفسه ثم قال " هذا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن سفيان بن عبد الله الثقفي .
২৪১৩. সুওয়ায়াদ ইবন নাসর (রহঃ) ..... সুফইয়ান ইবন আবদুল্লাহ ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, এমন একটি বিষয়ের কথা আমাকে বলুন যা আমি দৃঢ়ভাবে ধারণ করতে পারি।
তিনি বললেনঃ তুমি বল, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ, তারপর এতে দৃঢ় হয়ে থেকো।
রাবী বলেন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমার বিষয়ে সবচে’ বেশী কিসের আশংকা আপনি করেন?
তিনি তার জিহ্বা ধরলেন এরপর বললেনঃ এটির। সহীহ, ইবনু মাজাহ ৩৯৭২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। সুফইয়ান ইবন আবদুল্লাহ ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে।

হাদিস নং: ২৪১৪
যঈফ (Dai'f)
حدثنا ابو عبد الله، محمد بن ابي ثلج البغدادي صاحب احمد بن حنبل حدثنا علي بن حفص، حدثنا ابراهيم بن عبد الله بن حاطب، عن عبد الله بن دينار، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تكثروا الكلام بغير ذكر الله فان كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وان ابعد الناس من الله القلب القاسي " .
حدثنا ابو بكر بن ابي النضر، حدثني ابو النضر، عن ابراهيم بن عبد الله بن حاطب، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابراهيم بن عبد الله بن حاطب .

২৪১৪. আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন আবূ ছালজ বাগদাদী (রহঃ) .... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর যিকর ব্যতীত বেশী কথা বলবে না। কেননা আল্লাহর যিকর ছাড়া কথা বেশী বললে মন কঠোর হয়ে যায়। আর মানুষের মধ্যে কঠোর হৃদয় ব্যক্তিই আল্লাহর (রহমত) থেকে সবচে’ দূরে থাকে। যঈফ, যঈফা ৯২০, মিশকাত, তাহকিক ছানী ২২৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১১ [আল মাদানী প্রকাশনী]
আবূ বকর ইবন আবুন নাযর (রহঃ) ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেন। হাদীসটি হাসান-গারীব। ইবরাহীম ইবন আবদুল্লাহ ইবন হাতিব (রহঃ) এর বরাত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদিস নং: ২৪১৫
যঈফ (Dai'f)
حدثنا محمد بن بشار، وغير، واحد، قالوا حدثنا محمد بن يزيد بن خنيس المكي، قال سمعت سعيد بن حسان المخزومي، قال حدثتني ام صالح، عن صفية بنت شيبة، عن ام حبيبة، زوج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال " كل كلام ابن ادم عليه لا له الا امر بمعروف او نهى عن منكر او ذكر الله " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث محمد بن يزيد بن خنيس .
২৪১৫. মুহাম্মদ ইবন বাশশার প্রমুখ (রহঃ) ...... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর যিকর ছাড়া সব কথাই আদম সন্তানের জন্য ক্ষতিকর। তা তার জন্য লাভজনক নয়। যঈফ, ইবনু মাজাহ ৩৯৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মুহাম্মদ ইবন ইয়াযীদ ইবন খুনায়স রাদিয়াল্লাহু আনহু-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসটি হাসান-গারীব। মুহাম্মদ ইবন ইয়াযীদ ইবন খুনায়স রাদিয়াল্লাহু আনহু-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদিস নং: ২৪১৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا جعفر بن عون، حدثنا ابو العميس، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال اخى رسول الله صلى الله عليه وسلم بين سلمان وبين ابي الدرداء فزار سلمان ابا الدرداء فراى ام الدرداء متبذلة فقال ما شانك متبذلة قالت ان اخاك ابا الدرداء ليس له حاجة في الدنيا . قال فلما جاء ابو الدرداء قرب اليه طعاما فقال كل فاني صاىم . قال ما انا باكل حتى تاكل . قال فاكل فلما كان الليل ذهب ابو الدرداء ليقوم فقال له سلمان نم . فنام ثم ذهب يقوم فقال له نم . فنام فلما كان عند الصبح قال له سلمان قم الان فقاما فصليا فقال ان لنفسك عليك حقا ولربك عليك حقا ولضيفك عليك حقا وان لاهلك عليك حقا فاعط كل ذي حق حقه . فاتيا النبي صلى الله عليه وسلم فذكرا ذلك فقال له " صدق سلمان " . قال ابو عيسى هذا حديث صحيح . وابو العميس اسمه عتبة بن عبد الله وهو اخو عبد الرحمن بن عبد الله المسعودي .
২৪১৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আওন ইবন আবূ জুহায়ফা তৎপিতা আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান এবং আবূদ-দারদা এর মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক পাতিয়ে দিয়েছিলেন। একদিন সালমান রাদিয়াল্লাহু আনহু আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাতে এসে উম্মু-দারদা রাদিয়াল্লাহু আনহা-কে সাধারণ বেশ-ভুষায় দেখতে পেয়ে বললেনঃ কি বিষয়, তুমি এমন নিরাভরণ সাধারণ বেশ ভুষায় কেন?
তিনি বললেনঃ আপনার আবুদ-দারদার তো দুনিয়ার কিছু দরকার নেই। উম্মুদ-দারদা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ পরে যখন আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু এলেন তখন তিনি (সালমান-এর সামনে) খানা পেশ করে বললেনঃ আপনি খান, আমি তো রোযাদার।
তিনি বললেনঃ আপনি না খেলে আমিও খাব না। রাবী বলেন, তখন আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহুও খানায় শরীক হলেন। রাত্রি (একটু গভীর) হয়ে এলে আবুদ-দারদা (তাহাজ্জুদের) সালাতে দাঁড়াতে গেলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি ঘুমালেন। কিন্তু পরে আবার সালাতের জন্য উঠতে গেলে সালমানি রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি আরো ঘুমালেন, শেষে সুবহে সাদিক ঘনিয়ে এলে সালমান রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ এখন উঠুন।
অনন্তর তাঁরা উভয়ে উঠে সালাত (নামায) আদায় করলেন। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আপনার উপর আপনার নিজেরও হক রয়েছে। আপনার উপর আপনার প্রভুরও হক রয়েছে। আপনার উপর আপনার মেহমানেরও হক রয়েছে। আপনার উপর আপনার স্ত্রীরও হক রয়েছে। সুতরাং প্রত্যেক হক ওয়ালার হক আদায় করে দিবেন। পরে তাঁরা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং তাঁর নিকট উক্ত বিষয়টি উল্লেখ করেন। তখন তিনি বললেনঃ সালমান ঠিকই বলেছে। সহীহ, মুখতাসার বুখারি ৯৬৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি সহীহ। আবুল উমায়স (রহঃ) -এর নাম হল উতবা ইবন আবদুল্লাহ। তিনি হলেন আবদুর রহমান ইবন আবদুল্লাহ মাসউদী (রহঃ) -এর ভাই।

হাদিস নং: ২৪১৭
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن عبد الوهاب بن الورد، عن رجل، من اهل المدينة قال كتب معاوية الى عاىشة ام المومنين رضى الله عنها ان اكتبي الى كتابا توصيني فيه ولا تكثري على . فكتبت عاىشة رضى الله عنها الى معاوية سلام عليك اما بعد فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من التمس رضاء الله بسخط الناس كفاه الله مونة الناس ومن التمس رضاء الناس بسخط الله وكله الله الى الناس " . والسلام عليك .
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن يوسف، عن سفيان الثوري، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، انها كتبت الى معاوية فذكر الحديث بمعناه ولم يرفعه .
حدثنا محمد بن يحيى، حدثنا محمد بن يوسف، عن سفيان الثوري، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، انها كتبت الى معاوية فذكر الحديث بمعناه ولم يرفعه .
২৪১৭. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ..... মদীনাবাসী জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর নিকট এই মর্মে চিঠি লিখেছিলেন যে, লেখার মাধ্যমে আমার কিছু নসীহত করুন, তবে পরিমাণে তা যেন খুব বেশী না হয়। বর্ণনাকারী বলেনঃ অনন্তর আয়শা (রাঃ) মুআবিয়া (রাঃ) এর বরাবরে লিখলেনঃ
সালাম আলায়কা, আম্মাবাদ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, মানুষের অসন্তুষ্টিতেও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা তাকে মানুষের হাতেই সোপর্দ করে দিবেন। ওয়াস সালামু আলায়কা। সহীহ, সহিহাহ ২৩১১, তাখরিজ তাহাভিয়া ২৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১৪ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবন ইয়াহয়া (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি মুআবিয় (রাঃ)-কে বলেছিলেন। উক্ত মর্মে হাদীসটি বর্ণিত হয়েছে, তবে এটি মারফু নয়।