অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
স্বাস্থ্য ও অবসর এমন দু'টো নিয়ামত যাতে বহু লোক ধোকায় নিপতিত।
মোট ১১১ টি হাদিস
হাদিস নং: ২৩১৮
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا بهز بن حكيم، حدثني ابي، عن جدي، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ويل للذي يحدث بالحديث ليضحك به القوم فيكذب ويل له ويل له " . قال وفي الباب عن ابي هريرة . قال هذا حديث حسن .
২৩১৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... বাহয ইবন হাকীম তৎ পিতা তৎ পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি লোকদের হাসানো জন্য কথা বলতে গিয়ে মিথ্যা বলে; ধ্বংস তার জন্য; ধ্বংস তার জন্য। হাসান, গায়াতুল মারাম ৩৭৬, মিশকাত তাহকীক ছানী ৪৮৩৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩১৯
যঈফ (Dai'f)
حدثنا سليمان بن عبد الجبار البغدادي، حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، عن الاعمش، عن انس بن مالك، قال توفي رجل من اصحابه فقال يعني رجل ابشر بالجنة . فقال رسول الله صلى الله عليه وسلم " اولا تدري فلعله تكلم فيما لا يعنيه او بخل بما لا ينقصه " . قال هذا حديث غريب .
২৩১৯. সুলায়মান ইবন আব্দুল জব্বার বাগদাদী (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক সাহাবী মারা গেলে এক ব্যক্তি বলল, ’’জান্নাতের খোশখববী গ্রহণ করুণ’’। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি জানো, হয়ত সে অনর্থক কথা বলছে বা যা দান করলে তার কোন ক্ষতি হতো না, হয়ত তাতেও সে কৃপণতা করেছে। যঈফ, তা’লিকুর রাগীব ৪/১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
হাদিস নং: ২৩২০
সহিহ (Sahih)
حدثنا احمد بن نصر النيسابوري، وغير، واحد، قالوا حدثنا ابو مسهر، عن اسماعيل بن عبد الله بن سماعة، عن الاوزاعي، عن قرة، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من حسن اسلام المرء تركه ما لا يعنيه " . قال هذا حديث غريب لا نعرفه من حديث ابي سلمة عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم الا من هذا الوجه .
২৩২০. আহমাদ ইবন নাসর নীসাবূরী প্রমুখ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক জনের ইসলামী সুন্দর গুনের অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। সহীহ, ইবনু মাজাহ ৩৯৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবূ সালামা-আবূ হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সনদের হাদীস হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসটি গারীব। আবূ সালামা-আবূ হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সনদের হাদীস হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২৩২১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا مالك بن انس، عن الزهري، عن علي بن حسين، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من حسن اسلام المرء تركه ما لا يعنيه " . قال ابو عيسى وهكذا روى غير واحد من اصحاب الزهري عن الزهري عن علي بن حسين عن النبي صلى الله عليه وسلم نحو حديث مالك مرسلا وهذا عندنا اصح من حديث ابي سلمة عن ابي هريرة . وعلي بن حسين لم يدرك علي بن ابي طالب .
২৩২১. কুতায়বা (রহঃ) ...... আলী ইবন হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনের ইসলামী গুনের অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৮ [আল মাদানী প্রকাশনী]
যুহরী (রহঃ)-এর একাধিক শাগরিদ যুহরী-আলী ইবন হুসায়ন (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রহঃ)-এর একাধিক শাগরিদ যুহরী-আলী ইবন হুসায়ন (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
হাদিস নং: ২৩২২
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا عبدة، عن محمد بن عمرو، حدثني ابي، عن جدي، قال سمعت بلال بن الحارث المزني، صاحب رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان احدكم ليتكلم بالكلمة من رضوان الله ما يظن ان تبلغ ما بلغت فيكتب الله له بها رضوانه الى يوم يلقاه وان احدكم ليتكلم بالكلمة من سخط الله ما يظن ان تبلغ ما بلغت فيكتب الله عليه بها سخطه الى يوم يلقاه " . قال وفي الباب عن ام حبيبة . قال هذا حديث حسن صحيح . وهكذا رواه غير واحد عن محمد بن عمرو نحو هذا قالوا عن محمد بن عمرو عن ابيه عن جده عن بلال بن الحارث . وروى هذا الحديث مالك عن محمد بن عمرو عن ابيه عن بلال بن الحارث ولم يذكر فيه عن جده .
২৩২২. হান্নাদ (রহঃ) ...... বিলাল ইবন হারিছ মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমাদের কেউ কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে থাকে যার সম্পর্কে সে ধারণাও করে না যে কোথায় গিয়ে তা পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সাক্ষাতের দিন (কিয়ামত) পর্যন্ত সময়ের জন্য ঐ ব্যক্তির পক্ষে তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। আবার তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিজনক এমন কোন কথা বলে ফেলে যার সম্পর্কে সে ধারণাও করতে পারে না যে এর পরিণাম কোথায় গিয়ে পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন। সহীহ, ইবনু মাজাহ ৩৯৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবন আমর (রহঃ)-এর বরাতে একাধিক রাবী অনুরূপ রিওয়ায়াত করেছেন। তারা এর সনদে মুহাম্মদ ইবন আমর-তৎপিতা-তৎপিতামহ-বিলাল ইবনুল হারিছ রাদিয়াল্লাহু আনহু সূত্রের কথা বলেছেন। মালিক ইবন আনাস হাদীসটি মুহাম্মদ ইবন আমর-তৎপিতা-বিলাল ইবন হারিছ (রাঃ) সূত্রের উল্লেখ করেছেন। এতে তিনি ’’তৎ পিতামহ’’ কথাটির উল্লেখ করেননি।

হাদিস নং: ২৩২৩
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد الحميد بن سليمان، عن ابي حازم، عن سهل بن سعد، قال قال رسول الله صلى الله عليه وسلم " لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء " . وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث صحيح غريب من هذا الوجه .
২৩২৩. কুতায়বা (রহঃ) ...... সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মশার পাখনার সমানও মূল্য রাখত তবে তিনি এ থেকে কোন কাফিরকে এক ডোক পানিও পান করতে দিতেন না। সহীহ, সহিহাহ ৯৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ তবে এই সূত্রে গারীব।
এ বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ তবে এই সূত্রে গারীব।
হাদিস নং: ২৩২৪
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن مجالد، عن قيس بن ابي حازم، عن المستورد بن شداد، قال كنت مع الركب الذين وقفوا مع رسول الله صلى الله عليه وسلم على السخلة الميتة فقال رسول الله صلى الله عليه وسلم " اترون هذه هانت على اهلها حين القوها " . قالوا من هوانها القوها يا رسول الله . قال " فالدنيا اهون على الله من هذه على اهلها " . وفي الباب عن جابر وابن عمر . قال ابو عيسى حديث المستورد حديث حسن .
২৩২৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ...... মুস্তাওরিদ ইবন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে পড়ে থাকা একটি মরা বকরীর বাচ্চার পাশে এসে দাঁড়ালেন। আমিও এই দলে ছিলাম। তিনি বললেনঃ তোমরা কি মনে কর, এই মরা বাচ্চাটির মালিক নিকৃষ্ট বলেই এটিকে ফেলে দিয়ছেন? সাহাবীগণ বললেনঃ এর নিকৃষ্টতার এবং মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ এটি তার মালিকদের নিকট যতটুকু নিকৃষ্ট আল্লাহর নিকট দুনিয়াটাই এর চেয়ে বেশী নিকৃষ্ট। সহীহ, ইবনু মাজাহ ৪১১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। মুস্তাওরিদ (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
এই বিষয়ে জাবির ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। মুস্তাওরিদ (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩২৫
হাসান (Hasan)
حدثنا محمد بن حاتم المكتب، حدثنا علي بن ثابت، حدثنا عبد الرحمن بن ثابت بن ثوبان، قال سمعت عطاء بن قرة، قال سمعت عبد الله بن ضمرة، قال سمعت ابا هريرة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الا ان الدنيا ملعونة ملعون ما فيها الا ذكر الله وما والاه وعالما او متعلما " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২৩২৫. মুহাম্মদ ইবন হাতিম মুআদ্দিব (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহর যিকর এবং তাঁর সাথে সংশ্লিষ্ট সহায়ক অপরাপর আমল, আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়া এবং এর মধ্য যা কিছু আছে সব অভিশপ্ত। হাসান, ইবনু মাজাহ ৪১১২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২৩২৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا اسماعيل بن ابي خالد، حدثنا قيس بن ابي حازم، قال سمعت مستوردا، اخا بني فهر قال قال رسول الله صلى الله عليه وسلم " ما الدنيا في الاخرة الا مثل ما يجعل احدكم اصبعه في اليم فلينظر بماذا يرجع " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . واسماعيل بن ابي خالد يكنى ابا عبد الله ووالد قيس ابو حازم اسمه عبد بن عوف وهو من الصحابة .
২৩২৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... বানূ ফিহরের মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরাতের তুলনায় দুনিয়া হল এতটুকুর মতই যে, তোমাদের কেউ যেন সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে বের করে আনল। সে লক্ষ্য করে দেখুক যে, সে তার আঙ্গুল ভিজিয়ে সমুদ্রের কতটুকু পানি তুলে আনতে পারে? সহীহ, ইবনু মাজাহ ৪১০৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩২৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء بن عبد الرحمن، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الدنيا سجن المومن وجنة الكافر " . وفي الباب عن عبد الله بن عمرو . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩২৭. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া হল মু’মিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহীহ, মুসলিম ৮/১২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২৩২৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن اسماعيل، حدثنا ابو نعيم، حدثنا عبادة بن مسلم، حدثنا يونس بن خباب، عن سعيد الطاىي ابي البختري، انه قال حدثني ابو كبشة الانماري، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ثلاثة اقسم عليهن واحدثكم حديثا فاحفظوه " . قال " ما نقص مال عبد من صدقة ولا ظلم عبد مظلمة فصبر عليها الا زاده الله عزا ولا فتح عبد باب مسالة الا فتح الله عليه باب فقر او كلمة نحوها واحدثكم حديثا فاحفظوه قال " انما الدنيا لاربعة نفر عبد رزقه الله مالا وعلما فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم لله فيه حقا فهذا بافضل المنازل وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول لو ان لي مالا لعملت بعمل فلان فهو بنيته فاجرهما سواء وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخبط في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم لله فيه حقا فهذا باخبث المنازل وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول لو ان لي مالا لعملت فيه بعمل فلان فهو بنيته فوزرهما سواء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩২৮. মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ...... আবূ কাবশা আনমারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তিনটি বিষয়ে আমি কসম করছি এবং সেগুলির বিষয়ে তোমাদের বলছি। তোমরা এগুলোর সংরক্ষণ করবে।
অনন্তর তিনি বললেনঃ দান-সাদাকার কারণে কোন বান্দার সম্পদ হ্রাস পায় না। কোন বান্দা যদি কোন বিষয়ে মযলুম হয় আর তাতে সে সবর অবলম্বন করে তবে এতে আল্লাহ তাআলা অবশ্যই তার ইযযত বাড়িয়ে দেন। কোন বান্দা যখন যাঞ্ছার দরজা খুলে তখন আল্লাহ তাআলা অবশ্যই তার অভাবের দরজাও খুলে দেন। অথবা তিনি এ ধরণের কোন কথা বলেছেন।
তোমাদের আমি একটি কথা বলছি, তোমরা সেটির খুব হেফাযত করবে। এই দুনিয়া হল চারজনেরঃ যে বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ ও ইলম দান করেছেন আর সে এই ক্ষেত্রে তার রবের ভয় করে এবং এর মাধ্যমে সে আত্মীয়তার বন্ধন অক্ষুন্ন রাখে ও তাতে আল্লাহর হক সম্পর্কেও সজ্ঞান, সেই বান্দার মর্যাদা হল সর্বোচ্চ স্তরে।
আরেক বান্দা হল যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন কিন্তু তাকে সম্পদ দেন নি অথচ সে সৎ নিয়্যাতের অধিকারী, সে বলে, আমার যদি সম্পদ থাকত তবে তাতে অমুক (প্রথমোক্ত) ব্যক্তির আমলের ন্যায় আমল করতাম। নিয়্যাত অনুসারেই এই ব্যক্তির মর্যাদা নির্ধারণ হবে। সুতরাং এদের উভয়ের সাওয়াব হবে এক বরাবর।
অপর এক বান্দা হল যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেননি। সে তার সম্পদের ইলম ছাড়াই বিভ্রান্তভাবে খায়িশাত অনুসারে ব্যয় করে, এই বিষয়ে তার রবের ভয় করে না, তা দিয়ে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না এবং এই ক্ষেত্রে আল্লাহর হক সম্পর্কেও সজ্ঞান নয় এই ব্যক্তির স্থান হল সবচেয়ে নিম্নস্তরে।
অন্য এক বান্দা হল যাকে আল্লাহ তাআলা সম্পদও দেননি ইলমও দেননি, কিন্তু সে বলেঃ আমার যদি সম্পদ থাকত তবে অমুক ব্যক্তির ন্যায় (প্রবৃদ্ধি অনুসারে) আমল করতাম। তার স্থান নির্ধারিত হবে তার নিয়্যাত অনুসারে। সুতরাং এদের উভয়েরই গুনাহ হবে এক বরাবর। সহীহ, ইবনু মাজাহ ৪২২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।

হাদিস নং: ২৩২৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن بشير ابي اسماعيل، عن سيار، عن طارق بن شهاب، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " من نزلت به فاقة فانزلها بالناس لم تسد فاقته ومن نزلت به فاقة فانزلها بالله فيوشك الله له برزق عاجل او اجل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
২৩২৯. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি উপবাসে নিপতিত হয় আর সে মানুষের সামনে তা পেশ করে তবে তার এ উপবাস আর বন্ধ হবে না। কেউ যদি উপবাসে নিপতিত হয় আর সে আল্লাহর সামনে পেশ করে তবে অচিরেই আল্লাহ তাআলা তার নগদ রিযক কিংবা অনাগত রিযক দান করবেন। সহীহ, আবু দাউদ ১৪৫২, সহিহাহ ২৭৮৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২৩৩০
হাসান (Hasan)
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا سفيان، عن منصور، والاعمش، عن ابي واىل، قال جاء معاوية الى ابي هاشم بن عتبة وهو مريض يعوده فقال يا خال ما يبكيك اوجع يشىزك ام حرص على الدنيا قال كل لا ولكن رسول الله صلى الله عليه وسلم عهد الى عهدا لم اخذ به قال " انما يكفيك من جمع المال خادم ومركب في سبيل الله " . واجدني اليوم قد جمعت . قال ابو عيسى وقد روى زاىدة وعبيدة بن حميد عن منصور عن ابي واىل عن سمرة بن سهم قال دخل معاوية على ابي هاشم فذكر نحوه . وفي الباب عن بريدة الاسلمي عن النبي صلى الله عليه وسلم .
২৩৩০. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ হাশিম ইবন উতবা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। তাঁকে দেখার জন্য মুআবিয়া (রাঃ) এলেন এবং বললেন, মামা, আপনি কাঁদছেন কেন? অসুখের কষ্ট আপনাকে অস্থির করে তুলছে না দুনিয়ার লোভে?
তিনি বললেনঃ একটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক অঙ্গিকার নিয়েছিলেন। কিন্তু আমি তা ধরে রাখতে পারিনি। তিনি বলেছিলেনঃ একজন খাদেম এবং আল্লাহর পথের একটি পরিবহন-সম্পদের ক্ষেত্রে এতটুকুই তোমার জন্য যথেষ্ট। অথচ আজ আমি নিজেকে সম্পদ প্রঞ্জীভূত কারীরূপে দেখতে পাচ্ছি।
যাইদা ও উবায়দা ইবন হুমায়দ (রহঃ)-ও এই হাদীসটিকে মানসুর-আবূ ওয়াইল, সামুরা-ইবন সাহম (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণিত আছে। হাসান, ইবনু মাজাহ ৪১০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৭ [আল মাদানী প্রকাশনী]

হাদিস নং: ২৩৩১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن الاعمش، عن شمر بن عطية، عن المغيرة بن سعد بن الاخرم، عن ابيه، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا " . قال ابو عيسى هذا حديث حسن .
২৩৩১ মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জমি-জমা অবলম্বন করবে না। করলে দুনিয়ার প্রতি অনুরক্ত হয়ে পড়বে। সহীহ, সহিহাহ ১২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
হাদিস নং: ২৩৩২
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا زيد بن حباب، عن معاوية بن صالح، عن عمرو بن قيس، عن عبد الله بن بسر، ان اعرابيا، قال يا رسول الله من خير الناس قال " من طال عمره وحسن عمله " . وفي الباب عن ابي هريرة وجابر . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
২৩৩২. আবূ কুরায়ব (রহঃ) ..... আবদুল্লাহ ইবন কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, গ্রামবাসী এক আরব একদিন বললঃ ইয়া রাসূলাল্লাহ, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় নেক। সহীহ, সহিহাহ ১৮৩৬, মিশকাত, তাহকিক ছানী ৫২৮৫, আর রাওয ৯২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান, তবে এই সূত্রে গারীব।
এই বিষয়ে আবূ হুরায়রা ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান, তবে এই সূত্রে গারীব।
হাদিস নং: ২৩৩৩
সহিহ (Sahih)
حدثنا ابو حفص، عمرو بن علي حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن علي بن زيد، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه، ان رجلا، قال يا رسول الله اى الناس خير قال " من طال عمره وحسن عمله " . قال فاى الناس شر قال " من طال عمره وساء عمله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২৩৩৩. আবূ হাফস আমর ইবন আলী (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবূ বকরা তার পিতা আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার বললঃ ইয়া রাসূলাল্লাহ, লোকদের মধ্যে সবচে ভাল কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় নেক। লোকটি বললঃ সবচে মন্দ লোক কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় খারাপ।
পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২৩৩৪
হাসান (Hasan)
حدثنا ابراهيم بن سعيد الجوهري، حدثنا محمد بن ربيعة، عن كامل ابي العلاء، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " عمر امتي من ستين سنة الى سبعين سنة " . قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث ابي صالح عن ابي هريرة وقد روي من غير وجه عن ابي هريرة .
২৩৩৪. ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের বয়স হল ষাট থেকে সত্তর বছর পর্যন্ত। হাসান, ইবনু মাজাহ ৪২৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩১ [আল মাদানী প্রকাশনী]
আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
হাদিস নং: ২৩৩৫
সহিহ (Sahih)
حدثنا عباس بن محمد الدوري، حدثنا خالد بن مخلد، حدثنا عبد الله بن عمر العمري، عن سعد بن سعيد الانصاري، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وسعد بن سعيد هو اخو يحيى بن سعيد الانصاري .
২৩৩৫. আব্বাস ইবন মুহাম্মদ দূরী (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত সংঘটিত হবে না যতদিন না যামানা পরস্পর নিকটবর্তী হয়। একটি বছর হবে মাসের মত, মাস হবে সপ্তাহের মত, সপ্তাহ হবে দিনের মত, দিন হবে ঘন্টার মত আর ঘন্টা হকে প্রজ্জলিত শুকনা কাঠের মত। সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৫৪৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩২ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্রে হাদীসটি গারীব, রাবী সা’দ ইবন সাঈদ (রহঃ) হলেন প্রসিদ্ধ হাদীস বেত্তা ইয়াহইয়া ইবন সাঈদ আনসারী (রহঃ) এর ভাই।
এই সূত্রে হাদীসটি গারীব, রাবী সা’দ ইবন সাঈদ (রহঃ) হলেন প্রসিদ্ধ হাদীস বেত্তা ইয়াহইয়া ইবন সাঈদ আনসারী (রহঃ) এর ভাই।
হাদিস নং: ২৩৩৬
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد، حدثنا سفيان، عن ليث، عن مجاهد، عن ابن عمر، قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال " كن في الدنيا كانك غريب او عابر سبيل وعد نفسك في اهل القبور " . فقال لي ابن عمر اذا اصبحت فلا تحدث نفسك بالمساء واذا امسيت فلا تحدث نفسك بالصباح وخذ من صحتك قبل سقمك ومن حياتك قبل موتك فانك لا تدري يا عبد الله ما اسمك غدا " . قال ابو عيسى وقد روى هذا الحديث الاعمش عن مجاهد عن ابن عمر نحوه .
حدثنا احمد بن عبدة الضبي البصري، حدثنا حماد بن زيد، عن ليث، عن مجاهد، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه .
حدثنا احمد بن عبدة الضبي البصري، حدثنا حماد بن زيد، عن ليث، عن مجاهد، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه .
২৩৩৬. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে ধরে বললেন, দুনিয়াতে এভাবে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির বা পথ অতিক্রমকারী। নিজেকে তুমি কবরবাসীদের মাঝে বলে গণ্য করবে।
মুজাহিদ (রহঃ) বলেন, ইবন উমার রাদিয়াল্লাহু আনহু আমাকে আরো বললেনঃ সকাল হলে বিকালের জন্য নিজেকে অস্থিত্ববান মনে করবে না, বিকাল হলে সকালের জন্য নিজেকে অস্থিত্ববান মনে করবে না। অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার এবং মৃত্যুর পূর্বেই তোমার জীবনের সুযোগ গ্রহণ কর। কারণ হে আবদুল্লাহ, তুমি জাননা আগামীকাল কি অভিধায় তুমি অভিহিত হবে। সহীহ, সহিহাহ ১১৫৭, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৩ [আল মাদানী প্রকাশনী]
আহমাদ ইবন আবদা যাববী বাসরী (রহঃ) ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। আ’মাশ (রহঃ)-ও হাদীসটিকে মুজাহিদ-ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং: ২৩৩৭
সহিহ (Sahih)
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن حماد بن سلمة، عن عبيد الله بن ابي بكر بن انس، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " هذا ابن ادم وهذا اجله " . ووضع يده عند قفاه ثم بسطها فقال " وثم امله وثم امله وثم امله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن ابي سعيد .
২৩৩৭. সুওয়ায়দ (রহঃ) .... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত পশ্চাতে রাখলেন এবং পরে প্রসারিত করে বললেনঃ এই হল আদম সন্তান আর এই হল তার পরমায়ূ। অনন্তর বললেনঃ আর ঐ হল তার আশা, ঐ হল তার আশা।
সহীহ, ইবনু মাজাহ ৪২৩২, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, ইবনু মাজাহ ৪২৩২, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।