অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
মু'মিনের স্বপ্ন হল নবুয়াতের ছেছল্লিশ ভাগের এক ভাগ।
মোট ২৫ টি হাদিস
হাদিস নং: ২২৭৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو داود، حدثنا حرب بن شداد، وعمران القطان، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، قال نبىت عن عبادة بن الصامت، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن قوله (لهم البشرى في الحياة الدنيا) قال " هي الرويا الصالحة يراها المومن او ترى له " . قال حرب في حديثه حدثني يحيى بن ابي كثير . قال ابو عيسى هذا حديث حسن .
২২৭৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) আল্লাহ তাআলার এ বাণী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেনঃ তা হল সত্যস্বপ্ন যা মু’মিন দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়। সহীহ, সহিহাহ ১৭৮৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৭৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " من راني في المنام فقد راني فان الشيطان لا يتمثل بي " . قال وفي الباب عن ابي هريرة وابي قتادة وابن عباس وابي سعيد وجابر وانس وابي مالك الاشجعي عن ابيه وابي بكرة وابي جحيفة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৭৯. মুহাম্মাদ ইবন বাশ্শার (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে অবশ্যই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯০০, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن يحيى بن سعيد، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي قتادة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " الرويا من الله والحلم من الشيطان فاذا راى احدكم شيىا يكرهه فلينفث عن يساره ثلاث مرات وليستعذ بالله من شرها فانها لا تضره " . قال وفي الباب عن عبد الله بن عمرو وابي سعيد وجابر وانس . قال وهذا حديث حسن صحيح .
২২৮০. কুতায়বা (রহঃ) ..... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ভালো স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে। কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আর এর অনিষ্ট থেকে যেন আল্লাহর কাছে পানাহ চায়। ফলে তা তার কোন ক্ষতি করবে না।
সহীহ, বুখারী ও মুসলিম,তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আব্দুল্লাহ ইবন ’আমর, আবূ সাঈদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, বুখারী ও মুসলিম,তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আব্দুল্লাহ ইবন ’আমর, আবূ সাঈদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৮১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، قال انبانا شعبة، قال اخبرني يعلى بن عطاء، قال سمعت وكيع بن عدس، عن ابي رزين العقيلي، قال قال رسول الله صلى الله عليه وسلم " رويا المومن جزء من اربعين جزءا من النبوة وهي على رجل طاىر ما لم يتحدث بها فاذا تحدث بها سقطت " . قال واحسبه قال " ولا يحدث بها الا لبيبا او حبيبا " .
২২৮১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে আলোচনা না করবে ততক্ষণ পর্যন্ত এ হল পাখির পায়ে ঝুলন্ত জিনিসের মত। আর এ বিষয়ে আলোচনা করা হলে তা যেমন পা থেকে পড়ে গেল অর্থাৎ তাবীর অনুযায়ী ফল ঘটবে। আবূ রাযীন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, সুতরাং কোন বিবেকবান বা বন্ধু ছাড়া কারো সঙ্গে স্বপ্নের আলোচনা করবে না। সহীহ, সহিহাহ ১২০, মিশকাত তাহকিক ছানী ৪৬২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮২
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا يزيد بن هارون، اخبرنا شعبة، عن يعلى بن عطاء، عن وكيع بن عدس، عن عمه ابي رزين، عن النبي صلى الله عليه وسلم قال " رويا المسلم جزء من ستة واربعين جزءا من النبوة وهي على رجل طاىر ما لم يحدث بها فاذا حدث بها وقعت " . قال هذا حديث حسن صحيح . وابو رزين العقيلي اسمه لقيط بن عامر . وروى حماد بن سلمة عن يعلى بن عطاء فقال عن وكيع بن حدس وقال شعبة وابو عوانة وهشيم عن يعلى بن عطاء عن وكيع بن عدس وهذا اصح .
২২৮২. হুসায়ন ইবন আলী খাল্লাল (রহঃ) ...... আবূ রাযীন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমের স্বপ্ন হয় নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ বিষয় কারো সঙ্গে আলোচনা না করে ততক্ষণ তা পাখির পায়ের ঝুলন্ত জিনিসের মত। কিন্তু কারো সঙ্গে আলোচনা করে ফেললে (প্রদত্ত তা’বীর অনুসারেই) তা ঘটে যায়। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল লাকিত ইবন আমীর। হাম্মাদ (রহঃ) এটি ইয়া’লা ইবন ’আতা (রহঃ) এর বরাতে রিওয়ায়াত করতে গিয়ে সনদে রাবী ওয়াকীর পিতার নাম হুদুস বলে উল্লেখ করেছেন। আর শু’বা, আবূ আওয়ানা এবং হুশায়ম ইয়া’লা ইবন আতা (রহঃ) এর বরাতে ’উদুসরূপে উল্লেখ করেছেন। আর এটিই অধিকতর সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল লাকিত ইবন আমীর। হাম্মাদ (রহঃ) এটি ইয়া’লা ইবন ’আতা (রহঃ) এর বরাতে রিওয়ায়াত করতে গিয়ে সনদে রাবী ওয়াকীর পিতার নাম হুদুস বলে উল্লেখ করেছেন। আর শু’বা, আবূ আওয়ানা এবং হুশায়ম ইয়া’লা ইবন আতা (রহঃ) এর বরাতে ’উদুসরূপে উল্লেখ করেছেন। আর এটিই অধিকতর সহীহ।
হাদিস নং: ২২৮৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابي عبيد الله السليمي البصري، حدثنا يزيد بن زريع، حدثنا سعيد، عن قتادة، عن محمد بن سيرين، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الرويا ثلاث فرويا حق ورويا يحدث بها الرجل نفسه ورويا تحزين من الشيطان فمن راى ما يكره فليقم فليصل " . وكان يقول " يعجبني القيد واكره الغل القيد ثبات في الدين " . وكان يقول " من راني فاني انا هو فانه ليس للشيطان ان يتمثل بي " . وكان يقول " لا تقص الرويا الا على عالم او ناصح " . وفي الباب عن انس وابي بكرة وام العلاء وابن عمر وعاىشة وابي موسى وجابر وابي سعيد وابن عباس وعبد الله بن عمرو . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৮৩. আহমাদ ইবন উবায়দুল্লাহ সুলায়মী বাসরী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বপ্ন তিন ধরণের। একটি হল সত্য স্বপ্ন, আরেকটি হল মানুষ মনে মনে যা ভাবে স্বপ্নে তা দেখে, আরেকটি হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। সুতরাং তোমাদের কেউ যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তবে সে যেন উঠে কিছু সালাত (নামায) আদায় করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না। সহীহ, সহিহাহ ১১৯, ১২০, ১৩৪১, রওযুন নাযির ১১৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, আবূ বকরা, উম্মূল ’আলা, ইবন ’উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ মূসা, ইবন আব্বাস এবং আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহিহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না। সহীহ, সহিহাহ ১১৯, ১২০, ১৩৪১, রওযুন নাযির ১১৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, আবূ বকরা, উম্মূল ’আলা, ইবন ’উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ মূসা, ইবন আব্বাস এবং আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহিহ।
হাদিস নং: ২২৮৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، عن عبد الاعلى، عن ابي عبد الرحمن السلمي، عن علي، قال اراه عن النبي صلى الله عليه وسلم قال " من كذب في حلمه كلف يوم القيامة عقد شعيرة " .
২২৮৪. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি স্বপ্ন বিষয়ে মিথ্যা বলে কিয়ামতের দিন তাকে (শাস্তি হিসাবে) যবের দানা গিট লাগাতে বাধ্য করা হবে। সহীহ, সহিহাহ ২৩৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮১ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن عبد الاعلى، عن ابي عبد الرحمن السلمي، عن علي، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال هذا حديث حسن . وفي الباب عن ابن عباس وابي هريرة وابي شريح وواثلة . قال ابو عيسى وهذا اصح من الحديث الاول .
২২৮৫. কুতায়বা (রহঃ) ..... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে ইবন আব্বাস, আবূ হুরায়রা, আবূ শুরায়হ, ওয়াছিলা ইবন আসকা’ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ রিওয়ায়াতটি (২২৮৫ নং) প্রথমটি-(২২৮৪ নং)-এর তুলনায় অধিক সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮২ [আল মাদানী প্রকাশনী]
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮২ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " من تحلم كاذبا كلف يوم القيامة ان يعقد بين شعيرتين ولن يعقد بينهما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৮৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলবে কিয়ামতের দিন তাকে দুইটি যবের দানায় গিট লাগাতে বাধ্য করা হবে। অথচ কখনো সে তাতে গিট লাগাতে পারবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯১৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
হাদিস নং: ২২৮৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن عقيل، عن الزهري، عن حمزة بن عبد الله بن عمر، عن ابن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينما انا ناىم اذ اتيت بقدح لبن فشربت منه ثم اعطيت فضلي عمر بن الخطاب " . قالوا فما اولته يا رسول الله قال " العلم " . قال وفي الباب عن ابي هريرة وابي بكرة وابن عباس وعبد الله بن سلام وخزيمة والطفيل بن سخبرة وسمرة وابي امامة وجابر . قال حديث ابن عمر حديث صحيح .
২২৮৭. কুতায়বা (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ আমি ঘুমে ছিলাম এমন সময় আমার কাছে দুধের একটি পেয়ালা আনা হল। আমি তা থেকে দুধ পান করলাম এবং উচ্ছিষ্ট অংশ উমার ইবন খাত্তাবকে দিলাম। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি তাবীর করেন? তিনি বললেনঃ ইলম। সহীহ, তা’লিকাত আল হাসসান ৬৮১৫, ৬৮৩৯, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ বকরা, ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন সালাম, খুযায়মা, তুফায়ল ইবন সাখবারা, সামুরা, আবূ উমামা এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ বকরা, ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন সালাম, খুযায়মা, তুফায়ল ইবন সাখবারা, সামুরা, আবূ উমামা এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
হাদিস নং: ২২৮৮
সহিহ (Sahih)
حدثنا الحسين بن محمد الجريري البلخي، حدثنا عبد الرزاق، عن معمر، عن الزهري، عن ابي امامة بن سهل بن حنيف، عن بعض، اصحاب النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال " بينما انا ناىم رايت الناس يعرضون على وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما يبلغ اسفل من ذلك فعرض على عمر وعليه قميص يجره " . قالوا فما اولته يا رسول الله قال " الدين " .
২২৮৮. হুসায়ন ইবন মুহাম্মদ জুরায়রী বালখী (রহঃ) ...... জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমে ছিলাম। দেখি, মানুষদেরকে আমার সামনে পেশ করা হচ্ছে। তাদের গায়ে জামা। এর কোনটি বুক পর্যন্ত পৌছেচে, আর কোনটি এর চেয়ে নীচ পর্যন্ত পৌছেছে। তারপর আমার সামনে উমার কে পেশ করা হল। আর তার গায়ে ছিল এমন একটি জামা যা তিনি হেছড়ে চলেছেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি ব্যাখ্যা করলেন? তিনি বললেনঃ এ হল দ্বীন।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৫ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৯
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، حدثنا يعقوب بن ابراهيم بن سعد، عن ابيه، عن صالح بن كيسان، عن الزهري، عن ابي امامة بن سهل بن حنيف، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال وهذا اصح .
২২৮৯. ’আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এটি অধিকতর সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৬ [আল মাদানী প্রকাশনী]
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৯০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا الانصاري، حدثنا اشعث، عن الحسن، عن ابي بكرة، ان النبي صلى الله عليه وسلم قال ذات يوم " من راى منكم رويا " . فقال رجل انا رايت كان ميزانا نزل من السماء فوزنت انت وابو بكر فرجحت انت بابي بكر ووزن ابو بكر وعمر فرجح ابو بكر ووزن عمر وعثمان فرجح عمر ثم رفع الميزان . فراينا الكراهية في وجه رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৯০. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে ওজন করা হয়। এতে আবূ বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবূ বকর ও উমার রাদিয়াল্লাহু আনহু-এর ওজন করা হয়। এতে উমারের চেয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর ওজন হয় অধিক। এরপর উমার ও উসমানের ওজন করা হয় এতে উমারের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেওয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেচারায় উদ্বেগ লক্ষ্য করলাম।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৬০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৬০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৯১
যঈফ (Dai'f)
حدثنا ابو موسى الانصاري، حدثنا يونس بن بكير، حدثني عثمان بن عبد الرحمن، عن الزهري، عن عروة، عن عاىشة، قالت سىل رسول الله صلى الله عليه وسلم عن ورقة فقالت له خديجة انه كان صدقك ولكنه مات قبل ان تظهر . فقال رسول الله صلى الله عليه وسلم " اريته في المنام وعليه ثياب بياض ولو كان من اهل النار لكان عليه لباس غير ذلك " . قال هذا حديث غريب . وعثمان بن عبد الرحمن ليس عند اهل الحديث بالقوي .
২২৯১. আবূ মূসা আনসারী (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ওয়ারাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। খাদীজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওয়ারাকা তো আপনাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে আপনার প্রকাশ্যে দাওয়াতের পূর্বেই তিনি ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ স্বপ্নে আমাকে তাকে দেখানো হয় তাঁর পরণে ছিল সাদা রঙ্গের পোষাক। তিনি যদি জাহান্নামী হতেন তবে তার পোষাক অন্য রঙের হতো। যঈফ, মিশকাত ৪৬২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব, রাবী উসমান ইবন আবদুর রাহমান হাদীস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে শক্তিশালী নন।
এ হাদীসটি গারীব, রাবী উসমান ইবন আবদুর রাহমান হাদীস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে শক্তিশালী নন।
হাদিস নং: ২২৯২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عاصم، اخبرنا ابن جريج، اخبرني موسى بن عقبة، اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر، عن رويا النبي، صلى الله عليه وسلم وابي بكر وعمر قال " رايت الناس اجتمعوا فنزع ابو بكر ذنوبا او ذنوبين فيه ضعف والله يغفر له ثم قام عمر فنزع فاستحالت غربا فلم ار عبقريا يفري فريه حتى ضرب الناس بعطن " . قال وفي الباب عن ابي هريرة . وهذا حديث صحيح غريب من حديث ابن عمر .
২২৯২. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে আবূ বকর রাদিয়াল্লাহু আনহ ও উমার রাদিয়াল্লাহু আনহ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি দেখলাম যে, মানুষ সব একত্রিত হয়েছে। আবূ বকর একটি কূপ থেকে এক বালতি বা দুই বালতি পানি টেনে তুললেন। তার মাঝে কিছু দৌর্বল্য ছিল। আল্লাহ তাঁর মাগফিরাত করুন। এরপর উমার দাঁড়ালেন, তিনি পানি টানা শুরু করলেন। বালতিটি একটি বিরাট আকার ধারণ করল। কোন শক্তিধর ব্যক্তিকে তাঁর মত কাজ করতে দেখি নি। এমনকি লোকেরা সেখানে উটশালা বানিয়ে ফেলে। সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত হিসাবে গারীব।
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত হিসাবে গারীব।
হাদিস নং: ২২৯৩
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عاصم، حدثنا ابن جريج، اخبرني موسى بن عقبة، اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر، عن رويا النبي، صلى الله عليه وسلم قال " رايت امراة سوداء ثاىرة الراس خرجت من المدينة حتى قامت بمهيعة وهي الجحفة واولتها وباء المدينة ينقل الى الجحفة " . قال هذا حديث حسن صحيح غريب .
২২৯৩. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ....... আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি স্বপ্ন সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উসকু-খুসকু চুল বিশিষ্টা এক কালো বর্ণের নারীকে মদীনা থেকে বের হয়ে মাহইয়াআ অর্থাৎ জুহফায় গিয়ে দাঁড়াতে দেখলাম। তখন আমি ব্যাখ্যা দিলাম যে মদীনার রোগ বালাই জুহফায় স্থানান্তরিত হয়ে গেল। সহীহ, ইবনু মাজাহ ৩৯২৪, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ-গরীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ-গরীব।
হাদিস নং: ২২৯৪
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ايوب، عن ابن سيرين، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " في اخر الزمان لا تكاد رويا المومن تكذب واصدقهم رويا اصدقهم حديثا والرويا ثلاث الحسنة بشرى من الله والرويا يحدث الرجل بها نفسه والرويا تحزين من الشيطان فاذا راى احدكم رويا يكرهها فلا يحدث بها احدا وليقم فليصل " . قال ابو هريرة " يعجبني القيد واكره الغل القيد ثبات في الدين " . قال وقال النبي صلى الله عليه وسلم " رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة " . قال ابو عيسى وقد روى عبد الوهاب الثقفي هذا الحديث عن ايوب مرفوعا ورواه حماد بن زيد عن ايوب ووقفه .
২২৯৪. হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেষ যামানায় মু’মিনের স্বপ্ন খুব কমই মিথ্যা প্রতিপন্ন হবে। যে ব্যক্তি বেশী সত্যবাদী হবে তার স্বপ্নও বেশী সত্য হবে। স্বপ্ন তিন ধরণেরঃ ভাল স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; আরেক স্বপ্ন হল একজন মনে মনে যা ভাবে; আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন এর কথা কারো সাথে আলোচনা না করে। বরং তখন সে যেন উঠে কিছু সালাত (নামায) আদায় করে নেয়।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার পছন্দ হল পায়ের বেড়ী দেখা। গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না পায়ের বেড়ী হল দীনের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুওয়াতের চেচল্লিশ ভাগের এক ভাগ। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯১ [আল মাদানী প্রকাশনী]
আবদুল ওয়াহহাব ছাকাফী (রহঃ) এর হাদীসটি আয়্যূব (রহঃ) থেকে মারফু রূপে বর্ণনা করেছেন। হাম্মাদ ইবন যায়দ (রহঃ) এটি আয়্যূব (রহঃ) থেকে মওকুফ’ রূপে বর্ণনা করেছেন।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার পছন্দ হল পায়ের বেড়ী দেখা। গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না পায়ের বেড়ী হল দীনের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুওয়াতের চেচল্লিশ ভাগের এক ভাগ। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯১ [আল মাদানী প্রকাশনী]
আবদুল ওয়াহহাব ছাকাফী (রহঃ) এর হাদীসটি আয়্যূব (রহঃ) থেকে মারফু রূপে বর্ণনা করেছেন। হাম্মাদ ইবন যায়দ (রহঃ) এটি আয়্যূব (রহঃ) থেকে মওকুফ’ রূপে বর্ণনা করেছেন।
হাদিস নং: ২২৯৫
সহিহ (Sahih)
حدثنا ابراهيم بن سعيد الجوهري البغدادي، حدثنا ابو اليمان، عن شعيب، وهو ابن ابي حمزة عن ابن ابي حسين، وهو عبد الله بن عبد الرحمن بن ابي حسين عن نافع بن جبير، عن ابن عباس، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " رايت في المنام كان في يدى سوارين من ذهب فهمني شانهما فاوحي الى ان انفخهما فنفختهما فطارا فاولتهما كاذبين يخرجان من بعدي يقال لاحدهما مسيلمة صاحب اليمامة والعنسي صاحب صنعاء " . قال هذا حديث صحيح حسن غريب .
২২৯৫. ইবরাহীম ইবন সাঈদ জাওহারী বাগদাদী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি স্বপ্নে দেখলাম, আমার দুই হাতে যেন দুইট স্বর্ণের কঙ্কন। বিষয়টি আমাকে চিন্তিত করে তোলে। তারপর আমার কাছে ওয়াহী হল আমি যেন দুটিতেই ফুঁক দেই। আমি উভয়টির উপর ফুঁক দিলাম। ফলে এগুলো উড়ে যায়। তখন এ দুটির তাবীর করলাম যে, আমার পর দু্ই মিথ্যাবাদীর আবির্ভাব হবে। একজন হল ইয়ামামার অধিবাসী মুসায়লামা আরেকজন হল সানআর অধিবাসী আনাসী। সহীহ, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯২ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ-গারীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ-গারীব।
হাদিস নং: ২২৯৬
সহিহ (Sahih)
حدثنا الحسين بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال كان ابو هريرة يحدث ان رجلا، جاء الى النبي صلى الله عليه وسلم فقال اني رايت الليلة ظلة ينطف منها السمن والعسل ورايت الناس يستقون بايديهم فالمستكثر والمستقل ورايت سببا واصلا من السماء الى الارض واراك يا رسول الله اخذت به فعلوت ثم اخذ به رجل بعدك فعلا ثم اخذ به رجل بعده فعلا ثم اخذ به رجل فقطع به ثم وصل له فعلا به . فقال ابو بكر اى رسول الله بابي انت وامي والله لتدعني اعبرها فقال " اعبرها " . فقال اما الظلة فظلة الاسلام واما ما ينطف من السمن والعسل فهو القران لينه وحلاوته واما المستكثر والمستقل فهو المستكثر من القران والمستقل منه واما السبب الواصل من السماء الى الارض فهو الحق الذي انت عليه فاخذت به فيعليك الله ثم ياخذ به بعدك رجل اخر فيعلو به ثم ياخذ به بعده رجل اخر فيعلو به ثم ياخذ رجل اخر فينقطع به ثم يوصل له فيعلو اى رسول الله لتحدثني اصبت او اخطات . فقال النبي صلى الله عليه وسلم " اصبت بعضا واخطات بعضا " قال اقسمت بابي انت وامي لتخبرني ما الذي اخطات . فقال النبي صلى الله عليه وسلم " لا تقسم " . قال هذا حديث حسن صحيح .
২২৯৬. হুসায়ন ইবন মুহাম্মদ (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করতেন যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ রাত্রে আমি স্বপ্নে দেখলাম, একটি ছায়া মেঘ, তা থেকে ঘী এবং মধু ঝরছে। আর লোকেরা তাদের হাত দিয়ে তা পান করছে। কেউ বেশী পাচ্ছে কেউ কম পাচ্ছে। আরো দেখলাম একটি রজ্জু আসমান থেকে যমীন পর্যন্ত মিলানো, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে দেখলাম রজ্জুটি ধরে উপরে উঠে গেলেন। আপনার পর আরেকজন ধরল সে উঠে গেল, তারপর আরেক জন ধরল সেও উঠে গেল। এরপর অন্য একজন ধরল কিন্তু রজ্জুটি ছিড়ে গেল। তারপর আবার জোড়া লাগল তখন সেও উঠে গেল।
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান, আল্লাহর কসম, এটির ব্যাখ্যা প্রদানের জন্য আমাকে সুযোগ দিন। তিনি বললেনঃ আচ্ছা ব্যাখ্যা দাও।
আবূ বকর বললেনঃ ছায়া মেঘটি হল ইসলামের ছায়া। ঘী এবং মধু হল কুরআনের কোমলতা এবং মিষ্টতা। বেশী লাভকারী এবং কম লাভকারী হল কুরআন থেকে বেশী লাভকারী এবং কম লাভকারী। আসমান থেকে যমীন পর্যন্ত লাগানো রজ্জুটি হল যে সত্যে আপনি প্রতিষ্ঠিত তা। আপনি সেটি ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে উচ্চে উঠিয়ে নিয়েছেন পরে আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গিয়েছেন, এরপ আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গয়েছেন। এরপর আরেক জন ধারণ করেছেন। কিন্তু এটি ছিন্ন হয়ে যায় পরে আবার জোড়া লাগল এবং তিনিও উঠে গেলেন। ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলুন, আমি সঠিক ব্যাখ্যা করেছি না তাতে ভুল করেছি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কিছু ঠিক বলেছ কিছু ভুল বলেছ। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান, আমি কসম দিয়ে বলছি আমি কি ভুল বলেছি তা আমাকে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কসম দিবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯১৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান, আল্লাহর কসম, এটির ব্যাখ্যা প্রদানের জন্য আমাকে সুযোগ দিন। তিনি বললেনঃ আচ্ছা ব্যাখ্যা দাও।
আবূ বকর বললেনঃ ছায়া মেঘটি হল ইসলামের ছায়া। ঘী এবং মধু হল কুরআনের কোমলতা এবং মিষ্টতা। বেশী লাভকারী এবং কম লাভকারী হল কুরআন থেকে বেশী লাভকারী এবং কম লাভকারী। আসমান থেকে যমীন পর্যন্ত লাগানো রজ্জুটি হল যে সত্যে আপনি প্রতিষ্ঠিত তা। আপনি সেটি ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে উচ্চে উঠিয়ে নিয়েছেন পরে আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গিয়েছেন, এরপ আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গয়েছেন। এরপর আরেক জন ধারণ করেছেন। কিন্তু এটি ছিন্ন হয়ে যায় পরে আবার জোড়া লাগল এবং তিনিও উঠে গেলেন। ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলুন, আমি সঠিক ব্যাখ্যা করেছি না তাতে ভুল করেছি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কিছু ঠিক বলেছ কিছু ভুল বলেছ। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান, আমি কসম দিয়ে বলছি আমি কি ভুল বলেছি তা আমাকে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কসম দিবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯১৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৯৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا وهب بن جرير بن حازم، عن ابيه، عن ابي رجاء، عن سمرة بن جندب، قال كان النبي صلى الله عليه وسلم اذا صلى بنا الصبح اقبل على الناس بوجهه وقال " هل راى احد منكم الليلة رويا " . قال هذا حديث حسن صحيح . ويروى هذا الحديث عن عوف وجرير بن حازم عن ابي رجاء عن سمرة عن النبي صلى الله عليه وسلم في قصة طويلة . قال وهكذا روى محمد بن بشار هذا الحديث عن وهب بن جرير مختصرا .
২২৯৭. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... সামুরা ইবন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিয়ে ফযরের সালাত (নামায) আদায় করতেন তখন লোকদের প্রতি চেহারা ফিরিয়ে নিয়ে বলতেনঃ তোমাদের কেউ কি রাতে কোন স্বপ্ন দেখেছ? সহীহ, তা’লিকুর রাগীব ১/১৯৮-১৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আওফ ও জারীর ইবন হাযিম-আবূ রাহা-সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রও এ হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দীর্ঘ হাদীস রূপে বর্ণিত আছে। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ)-ও এ হাদীসটি সংক্ষিপ্ত আকারে ওয়াহব ইবন জারীর (রহঃ) এর বরাতে আমাদের রিওয়ায়াত করেছেন।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আওফ ও জারীর ইবন হাযিম-আবূ রাহা-সামুরা রাদিয়াল্লাহু আনহু সূত্রও এ হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দীর্ঘ হাদীস রূপে বর্ণিত আছে। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ)-ও এ হাদীসটি সংক্ষিপ্ত আকারে ওয়াহব ইবন জারীর (রহঃ) এর বরাতে আমাদের রিওয়ায়াত করেছেন।