অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
মু'মিনের স্বপ্ন হল নবুয়াতের ছেছল্লিশ ভাগের এক ভাগ।
মোট ২৫ টি হাদিস
হাদিস নং: ২২৭৩
সহিহ (Sahih)
حدثنا نصر بن علي، حدثنا عبد الوهاب الثقفي، حدثنا ايوب، عن محمد بن سيرين، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اقترب الزمان لم تكد رويا المومن تكذب واصدقهم رويا اصدقهم حديثا ورويا المسلم جزء من ستة واربعين جزءا من النبوة والرويا ثلاث فالرويا الصالحة بشرى من الله والرويا من تحزين الشيطان والرويا مما يحدث بها الرجل نفسه فاذا راى احدكم ما يكره فليقم وليتفل ولا يحدث بها الناس قال واحب القيد في النوم واكره الغل القيد ثبات في الدين " . قال وهذا حديث حسن صحيح .
২২৭৩. নাসর ইবন আলী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মু’মিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে, যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হল নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
স্বপ্ন হল তিন ধরণের। সৎ স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে মু’মিনের জন্য ক্লেশ স্বরূপ। অপর এক স্বপ্ন হল মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন উঠে যায় এবং (বাম দিকে) থু থু নিক্ষেপ করে আর মানুষকে যেন তা না বলে।
তিনি আরো বলেনঃ স্বপ্নে পায়ের বেড়ী দেখা আমি ভালবাসি। আর গলার বেড়ী দেখা আমার কাছে অপছন্দনীয়। পায়ের বেড়ী হল দীনের ক্ষেত্রে দৃঢ়তার প্রতীক। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদিসটি হাসান-সহীহ।
স্বপ্ন হল তিন ধরণের। সৎ স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে মু’মিনের জন্য ক্লেশ স্বরূপ। অপর এক স্বপ্ন হল মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন উঠে যায় এবং (বাম দিকে) থু থু নিক্ষেপ করে আর মানুষকে যেন তা না বলে।
তিনি আরো বলেনঃ স্বপ্নে পায়ের বেড়ী দেখা আমি ভালবাসি। আর গলার বেড়ী দেখা আমার কাছে অপছন্দনীয়। পায়ের বেড়ী হল দীনের ক্ষেত্রে দৃঢ়তার প্রতীক। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদিসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৭৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، عن شعبة، عن قتادة، انه سمع انسا، عن عبادة بن الصامت، ان النبي صلى الله عليه وسلم قال " رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة " . قال وفي الباب عن ابي هريرة وابي رزين العقيلي وابي سعيد وعبد الله بن عمرو وعوف بن مالك وابن عمر وانس . قال وحديث عبادة حديث صحيح .
২২৭৪. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ....... উবাদা ইবন-সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন হল নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ রাযীন উকায়লী, আনাস, আবূ সাঈদ, আবদুল্লাহ ইবন আমর, আওফ ইবন মালিক ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উবাদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদীসটি সহীহ।
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ রাযীন উকায়লী, আনাস, আবূ সাঈদ, আবদুল্লাহ ইবন আমর, আওফ ইবন মালিক ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উবাদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদীসটি সহীহ।
হাদিস নং: ২২৭৫
সহিহ (Sahih)
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا عفان بن مسلم، حدثنا عبد الواحد يعني ابن زياد، حدثنا المختار بن فلفل، حدثنا انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي " . قال فشق ذلك على الناس فقال " لكن المبشرات " . قالوا يا رسول الله وما المبشرات قال " رويا المسلم وهي جزء من اجزاء النبوة " . وفي الباب عن ابي هريرة وحذيفة بن اسيد وابن عباس وام كرز . قال هذا حديث حسن صحيح غريب من هذا الوجه من حديث المختار بن فلفل .
২২৭৫. হাসান ইবন মুহাম্মদ যা’আফরানী (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রিসালাত ও নবুওয়াতের যুগ শেষ হয়ে গিয়েছে। আমার পরে কোন রাসূলও নেই কোন নবীও নেই। আনাস রাদিয়াল্লাহু আনহ বলেনঃ লোকদের কাছে বিষয়টি খুব কঠিন মনে হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে মুবাশশিরাত এখনও বাকী আছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, মুবাশশিরাত কি? তিনি বললেন, মুসলিমের স্বপ্ন। আর তা হল নবুওয়াতের অংশগুলির মধ্যে অংশ বিশেষ। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, হুযায়ফা ইবন আসীদ, ইবন আব্বাস এবং উম্মু কুরয রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। মুখতার ইবন ফুলফুল (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্রে গারীব।
এ বিষয়ে আবূ হুরায়রা, হুযায়ফা ইবন আসীদ, ইবন আব্বাস এবং উম্মু কুরয রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। মুখতার ইবন ফুলফুল (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্রে গারীব।
হাদিস নং: ২২৭৬
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن محمد بن المنكدر، عن عطاء بن يسار، عن رجل، من اهل مصر قال سالت ابا الدرداء عن قول الله تعالى: (لهم البشرى في الحياة الدنيا) فقال ما سالني عنها احد غيرك الا رجل واحد منذ سالت رسول الله صلى الله عليه وسلم سالت رسول الله صلى الله عليه وسلم فقال " ما سالني عنها احد غيرك منذ انزلت هي الرويا الصالحة يراها المسلم او ترى له " . قال وفي الباب عن عبادة بن الصامت . قال هذا حديث حسن .
২২৭৬. ইবন আবূ উমার (রহঃ) ...... জনৈক মিশরবাসী ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু-কে আল্লাহর বাণী (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) তাদের জন্য আছে সুসংবাদ পার্থিব জীবনে (সূরা ইউনুস ১০ঃ ৬৪) সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ বিষয়ে আমার প্রশ্নের পর আজ পর্যন্ত তুমি এবং আরেক জন ব্যক্তি ছাড়া আর কেউ আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেনঃ আয়াতটি নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার কাছে এ বিষয়ে জানতে চায়নি। সুসংবাদ হল, সত্য স্বপ্ন যা কোন মুসলিম দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়। সহীহ, সহিহাহ ১৭৮৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৩ [আল মাদানী প্রকাশনী]
এ প্রসঙ্গে উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান।
এ প্রসঙ্গে উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান।
হাদিস নং: ২২৭৭
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن دراج، عن ابي الهيثم، عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم " اصدق الرويا بالاسحار "
২২৭৭. কুতায়বা (রহঃ) ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সবচেয়ে সত্য স্বপ্ন হল সেহরীর সময়ের স্বপ্ন।
যঈফ, যঈফা ১৭৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৪ [আল মাদানী প্রকাশনী]
যঈফ, যঈফা ১৭৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৭৮
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو داود، حدثنا حرب بن شداد، وعمران القطان، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، قال نبىت عن عبادة بن الصامت، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن قوله (لهم البشرى في الحياة الدنيا) قال " هي الرويا الصالحة يراها المومن او ترى له " . قال حرب في حديثه حدثني يحيى بن ابي كثير . قال ابو عيسى هذا حديث حسن .
২২৭৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) আল্লাহ তাআলার এ বাণী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেনঃ তা হল সত্যস্বপ্ন যা মু’মিন দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়। সহীহ, সহিহাহ ১৭৮৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৭৯
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " من راني في المنام فقد راني فان الشيطان لا يتمثل بي " . قال وفي الباب عن ابي هريرة وابي قتادة وابن عباس وابي سعيد وجابر وانس وابي مالك الاشجعي عن ابيه وابي بكرة وابي جحيفة . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৭৯. মুহাম্মাদ ইবন বাশ্শার (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে অবশ্যই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯০০, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮০
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا الليث، عن يحيى بن سعيد، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي قتادة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " الرويا من الله والحلم من الشيطان فاذا راى احدكم شيىا يكرهه فلينفث عن يساره ثلاث مرات وليستعذ بالله من شرها فانها لا تضره " . قال وفي الباب عن عبد الله بن عمرو وابي سعيد وجابر وانس . قال وهذا حديث حسن صحيح .
২২৮০. কুতায়বা (রহঃ) ..... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ভালো স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে। কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আর এর অনিষ্ট থেকে যেন আল্লাহর কাছে পানাহ চায়। ফলে তা তার কোন ক্ষতি করবে না।
সহীহ, বুখারী ও মুসলিম,তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আব্দুল্লাহ ইবন ’আমর, আবূ সাঈদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, বুখারী ও মুসলিম,তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আব্দুল্লাহ ইবন ’আমর, আবূ সাঈদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৮১
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، قال انبانا شعبة، قال اخبرني يعلى بن عطاء، قال سمعت وكيع بن عدس، عن ابي رزين العقيلي، قال قال رسول الله صلى الله عليه وسلم " رويا المومن جزء من اربعين جزءا من النبوة وهي على رجل طاىر ما لم يتحدث بها فاذا تحدث بها سقطت " . قال واحسبه قال " ولا يحدث بها الا لبيبا او حبيبا " .
২২৮১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে আলোচনা না করবে ততক্ষণ পর্যন্ত এ হল পাখির পায়ে ঝুলন্ত জিনিসের মত। আর এ বিষয়ে আলোচনা করা হলে তা যেমন পা থেকে পড়ে গেল অর্থাৎ তাবীর অনুযায়ী ফল ঘটবে। আবূ রাযীন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, সুতরাং কোন বিবেকবান বা বন্ধু ছাড়া কারো সঙ্গে স্বপ্নের আলোচনা করবে না। সহীহ, সহিহাহ ১২০, মিশকাত তাহকিক ছানী ৪৬২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮২
সহিহ (Sahih)
حدثنا الحسن بن علي الخلال، حدثنا يزيد بن هارون، اخبرنا شعبة، عن يعلى بن عطاء، عن وكيع بن عدس، عن عمه ابي رزين، عن النبي صلى الله عليه وسلم قال " رويا المسلم جزء من ستة واربعين جزءا من النبوة وهي على رجل طاىر ما لم يحدث بها فاذا حدث بها وقعت " . قال هذا حديث حسن صحيح . وابو رزين العقيلي اسمه لقيط بن عامر . وروى حماد بن سلمة عن يعلى بن عطاء فقال عن وكيع بن حدس وقال شعبة وابو عوانة وهشيم عن يعلى بن عطاء عن وكيع بن عدس وهذا اصح .
২২৮২. হুসায়ন ইবন আলী খাল্লাল (রহঃ) ...... আবূ রাযীন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমের স্বপ্ন হয় নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ বিষয় কারো সঙ্গে আলোচনা না করে ততক্ষণ তা পাখির পায়ের ঝুলন্ত জিনিসের মত। কিন্তু কারো সঙ্গে আলোচনা করে ফেললে (প্রদত্ত তা’বীর অনুসারেই) তা ঘটে যায়। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল লাকিত ইবন আমীর। হাম্মাদ (রহঃ) এটি ইয়া’লা ইবন ’আতা (রহঃ) এর বরাতে রিওয়ায়াত করতে গিয়ে সনদে রাবী ওয়াকীর পিতার নাম হুদুস বলে উল্লেখ করেছেন। আর শু’বা, আবূ আওয়ানা এবং হুশায়ম ইয়া’লা ইবন আতা (রহঃ) এর বরাতে ’উদুসরূপে উল্লেখ করেছেন। আর এটিই অধিকতর সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
আবূ রাযীন উকায়লী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল লাকিত ইবন আমীর। হাম্মাদ (রহঃ) এটি ইয়া’লা ইবন ’আতা (রহঃ) এর বরাতে রিওয়ায়াত করতে গিয়ে সনদে রাবী ওয়াকীর পিতার নাম হুদুস বলে উল্লেখ করেছেন। আর শু’বা, আবূ আওয়ানা এবং হুশায়ম ইয়া’লা ইবন আতা (রহঃ) এর বরাতে ’উদুসরূপে উল্লেখ করেছেন। আর এটিই অধিকতর সহীহ।
হাদিস নং: ২২৮৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابي عبيد الله السليمي البصري، حدثنا يزيد بن زريع، حدثنا سعيد، عن قتادة، عن محمد بن سيرين، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الرويا ثلاث فرويا حق ورويا يحدث بها الرجل نفسه ورويا تحزين من الشيطان فمن راى ما يكره فليقم فليصل " . وكان يقول " يعجبني القيد واكره الغل القيد ثبات في الدين " . وكان يقول " من راني فاني انا هو فانه ليس للشيطان ان يتمثل بي " . وكان يقول " لا تقص الرويا الا على عالم او ناصح " . وفي الباب عن انس وابي بكرة وام العلاء وابن عمر وعاىشة وابي موسى وجابر وابي سعيد وابن عباس وعبد الله بن عمرو . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৮৩. আহমাদ ইবন উবায়দুল্লাহ সুলায়মী বাসরী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বপ্ন তিন ধরণের। একটি হল সত্য স্বপ্ন, আরেকটি হল মানুষ মনে মনে যা ভাবে স্বপ্নে তা দেখে, আরেকটি হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। সুতরাং তোমাদের কেউ যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তবে সে যেন উঠে কিছু সালাত (নামায) আদায় করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না। সহীহ, সহিহাহ ১১৯, ১২০, ১৩৪১, রওযুন নাযির ১১৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, আবূ বকরা, উম্মূল ’আলা, ইবন ’উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ মূসা, ইবন আব্বাস এবং আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহিহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না। সহীহ, সহিহাহ ১১৯, ১২০, ১৩৪১, রওযুন নাযির ১১৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, আবূ বকরা, উম্মূল ’আলা, ইবন ’উমার, আয়িশা, আবূ সাঈদ, জাবির, আবূ মূসা, ইবন আব্বাস এবং আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহিহ।
হাদিস নং: ২২৮৪
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، عن عبد الاعلى، عن ابي عبد الرحمن السلمي، عن علي، قال اراه عن النبي صلى الله عليه وسلم قال " من كذب في حلمه كلف يوم القيامة عقد شعيرة " .
২২৮৪. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি স্বপ্ন বিষয়ে মিথ্যা বলে কিয়ামতের দিন তাকে (শাস্তি হিসাবে) যবের দানা গিট লাগাতে বাধ্য করা হবে। সহীহ, সহিহাহ ২৩৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮১ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن عبد الاعلى، عن ابي عبد الرحمن السلمي، عن علي، عن النبي صلى الله عليه وسلم نحوه . قال هذا حديث حسن . وفي الباب عن ابن عباس وابي هريرة وابي شريح وواثلة . قال ابو عيسى وهذا اصح من الحديث الاول .
২২৮৫. কুতায়বা (রহঃ) ..... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে ইবন আব্বাস, আবূ হুরায়রা, আবূ শুরায়হ, ওয়াছিলা ইবন আসকা’ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ রিওয়ায়াতটি (২২৮৫ নং) প্রথমটি-(২২৮৪ নং)-এর তুলনায় অধিক সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮২ [আল মাদানী প্রকাশনী]
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮২ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৬
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " من تحلم كاذبا كلف يوم القيامة ان يعقد بين شعيرتين ولن يعقد بينهما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৮৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলবে কিয়ামতের দিন তাকে দুইটি যবের দানায় গিট লাগাতে বাধ্য করা হবে। অথচ কখনো সে তাতে গিট লাগাতে পারবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৯১৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৩ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি সহীহ।
হাদিস নং: ২২৮৭
সহিহ (Sahih)
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن عقيل، عن الزهري، عن حمزة بن عبد الله بن عمر، عن ابن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينما انا ناىم اذ اتيت بقدح لبن فشربت منه ثم اعطيت فضلي عمر بن الخطاب " . قالوا فما اولته يا رسول الله قال " العلم " . قال وفي الباب عن ابي هريرة وابي بكرة وابن عباس وعبد الله بن سلام وخزيمة والطفيل بن سخبرة وسمرة وابي امامة وجابر . قال حديث ابن عمر حديث صحيح .
২২৮৭. কুতায়বা (রহঃ) ...... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ আমি ঘুমে ছিলাম এমন সময় আমার কাছে দুধের একটি পেয়ালা আনা হল। আমি তা থেকে দুধ পান করলাম এবং উচ্ছিষ্ট অংশ উমার ইবন খাত্তাবকে দিলাম। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি তাবীর করেন? তিনি বললেনঃ ইলম। সহীহ, তা’লিকাত আল হাসসান ৬৮১৫, ৬৮৩৯, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ বকরা, ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন সালাম, খুযায়মা, তুফায়ল ইবন সাখবারা, সামুরা, আবূ উমামা এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ বকরা, ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন সালাম, খুযায়মা, তুফায়ল ইবন সাখবারা, সামুরা, আবূ উমামা এবং জাবির রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
হাদিস নং: ২২৮৮
সহিহ (Sahih)
حدثنا الحسين بن محمد الجريري البلخي، حدثنا عبد الرزاق، عن معمر، عن الزهري، عن ابي امامة بن سهل بن حنيف، عن بعض، اصحاب النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال " بينما انا ناىم رايت الناس يعرضون على وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما يبلغ اسفل من ذلك فعرض على عمر وعليه قميص يجره " . قالوا فما اولته يا رسول الله قال " الدين " .
২২৮৮. হুসায়ন ইবন মুহাম্মদ জুরায়রী বালখী (রহঃ) ...... জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমে ছিলাম। দেখি, মানুষদেরকে আমার সামনে পেশ করা হচ্ছে। তাদের গায়ে জামা। এর কোনটি বুক পর্যন্ত পৌছেচে, আর কোনটি এর চেয়ে নীচ পর্যন্ত পৌছেছে। তারপর আমার সামনে উমার কে পেশ করা হল। আর তার গায়ে ছিল এমন একটি জামা যা তিনি হেছড়ে চলেছেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি ব্যাখ্যা করলেন? তিনি বললেনঃ এ হল দ্বীন।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৫ [আল মাদানী প্রকাশনী]
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৮৯
সহিহ (Sahih)
حدثنا عبد بن حميد، حدثنا يعقوب بن ابراهيم بن سعد، عن ابيه، عن صالح بن كيسان، عن الزهري، عن ابي امامة بن سهل بن حنيف، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم نحوه بمعناه . قال وهذا اصح .
২২৮৯. ’আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এটি অধিকতর সহীহ।
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৬ [আল মাদানী প্রকাশনী]
তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৬ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২২৯০
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا الانصاري، حدثنا اشعث، عن الحسن، عن ابي بكرة، ان النبي صلى الله عليه وسلم قال ذات يوم " من راى منكم رويا " . فقال رجل انا رايت كان ميزانا نزل من السماء فوزنت انت وابو بكر فرجحت انت بابي بكر ووزن ابو بكر وعمر فرجح ابو بكر ووزن عمر وعثمان فرجح عمر ثم رفع الميزان . فراينا الكراهية في وجه رسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২২৯০. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে ওজন করা হয়। এতে আবূ বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবূ বকর ও উমার রাদিয়াল্লাহু আনহু-এর ওজন করা হয়। এতে উমারের চেয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর ওজন হয় অধিক। এরপর উমার ও উসমানের ওজন করা হয় এতে উমারের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেওয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেচারায় উদ্বেগ লক্ষ্য করলাম।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৬০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মিশকাত, তাহকিক ছানী ৬০৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২২৯১
যঈফ (Dai'f)
حدثنا ابو موسى الانصاري، حدثنا يونس بن بكير، حدثني عثمان بن عبد الرحمن، عن الزهري، عن عروة، عن عاىشة، قالت سىل رسول الله صلى الله عليه وسلم عن ورقة فقالت له خديجة انه كان صدقك ولكنه مات قبل ان تظهر . فقال رسول الله صلى الله عليه وسلم " اريته في المنام وعليه ثياب بياض ولو كان من اهل النار لكان عليه لباس غير ذلك " . قال هذا حديث غريب . وعثمان بن عبد الرحمن ليس عند اهل الحديث بالقوي .
২২৯১. আবূ মূসা আনসারী (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ওয়ারাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। খাদীজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওয়ারাকা তো আপনাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে আপনার প্রকাশ্যে দাওয়াতের পূর্বেই তিনি ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ স্বপ্নে আমাকে তাকে দেখানো হয় তাঁর পরণে ছিল সাদা রঙ্গের পোষাক। তিনি যদি জাহান্নামী হতেন তবে তার পোষাক অন্য রঙের হতো। যঈফ, মিশকাত ৪৬২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব, রাবী উসমান ইবন আবদুর রাহমান হাদীস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে শক্তিশালী নন।
এ হাদীসটি গারীব, রাবী উসমান ইবন আবদুর রাহমান হাদীস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে শক্তিশালী নন।
হাদিস নং: ২২৯২
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عاصم، اخبرنا ابن جريج، اخبرني موسى بن عقبة، اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر، عن رويا النبي، صلى الله عليه وسلم وابي بكر وعمر قال " رايت الناس اجتمعوا فنزع ابو بكر ذنوبا او ذنوبين فيه ضعف والله يغفر له ثم قام عمر فنزع فاستحالت غربا فلم ار عبقريا يفري فريه حتى ضرب الناس بعطن " . قال وفي الباب عن ابي هريرة . وهذا حديث صحيح غريب من حديث ابن عمر .
২২৯২. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে আবূ বকর রাদিয়াল্লাহু আনহ ও উমার রাদিয়াল্লাহু আনহ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি দেখলাম যে, মানুষ সব একত্রিত হয়েছে। আবূ বকর একটি কূপ থেকে এক বালতি বা দুই বালতি পানি টেনে তুললেন। তার মাঝে কিছু দৌর্বল্য ছিল। আল্লাহ তাঁর মাগফিরাত করুন। এরপর উমার দাঁড়ালেন, তিনি পানি টানা শুরু করলেন। বালতিটি একটি বিরাট আকার ধারণ করল। কোন শক্তিধর ব্যক্তিকে তাঁর মত কাজ করতে দেখি নি। এমনকি লোকেরা সেখানে উটশালা বানিয়ে ফেলে। সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮৯ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত হিসাবে গারীব।
এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত হিসাবে গারীব।