অধ্যায় তালিকায় ফিরে যান
সুনান আত তিরমিজী
তাকদীর নিয়ে আলোচনায় মত্ত হওয়া সম্পর্কে কঠোর সতর্কবাণী।
মোট ২৫ টি হাদিস
হাদিস নং: ২১৫৬
হাসান (Hasan)
حدثنا قتيبة، حدثنا رشدين بن سعد، عن ابي صخر، حميد بن زياد عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم " يكون في امتي خسف ومسخ وذلك في المكذبين بالقدر " .
২১৫৬ কুতায়বা (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাতের মধ্যে ভূমি ধ্বস ও চেহারা বিকৃতি ঘটবে। আর এটা হবে তাকদীর অস্বীকারকারীদের মধ্যে। হাসান, সহিহাহ ৪/৩৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫৩ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২১৫৭
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا عبد الرحمن بن زيد بن ابي الموالي المزني، عن عبيد الله بن عبد الرحمن بن موهب، عن عمرة، عن عاىشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " ستة لعنتهم لعنهم الله وكل نبي كان الزاىد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز بذلك من اذل الله ويذل من اعز الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي " . قال ابو عيسى هكذا روى عبد الرحمن بن ابي الموالي هذا الحديث عن عبيد الله بن عبد الرحمن بن موهب عن عمرة عن عاىشة عن النبي صلى الله عليه وسلم . ورواه سفيان الثوري وحفص بن غياث وغير واحد عن عبيد الله بن عبد الرحمن بن موهب عن علي بن حسين عن النبي صلى الله عليه وسلم مرسلا وهذا اصح .
২১৫৭. কুতায়বা (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছয় ব্যক্তিকে আমি লা’নত করি, আল্লাহ তা’আলা লা’নত করেন এবং প্রত্যেক নবী লা’নত করেছেনঃ আল্লাহর কিতাবে সংযোজনকারী; শক্তি বলের দ্বারা ক্ষমতা দখলকারী যে ক্ষমতার বলে সে আল্লাহ তাআলা যাকে অপদস্থ করেছেন তাকে সম্মানিত করে এবং আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তাকে অপদস্থ করে; আল্লাহর নিষিদ্ধ বস্তসমূহকে হালাল জ্ঞানকারী এবং আমার পরিবার-পরিজনদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা হারাম করেছেন তাদেরকে হালাল জ্ঞানকারী; আমার সুন্নত পরিত্যাগকারী। যঈফ, যিলালুল জান্নাহ ৪৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবদুর রহমান ইবন আবূল মাওয়ালী (রহঃ) এ হাদীসটি উবায়দুল্লাহ ইবন আবদুর রহমান ইবন মাওহীব-আমরা-আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। সুফইয়ান ছাওরী, হাফস ইবন গিয়াস প্রমুখ (রহঃ) উবায়দুল্লাহ ইবন আবদুর রহমান ইবন মাওহিব-আলী ইবন হুসায়ন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে এ হাদীস বর্ণনা করেছেন। এটাই অধিকতর সহীহ।

হাদিস নং: ২১৫৮
সহিহ (Sahih)
حدثنا يحيى بن موسى، حدثنا ابو داود الطيالسي، حدثنا عبد الواحد بن سليم، قال قدمت مكة فلقيت عطاء بن ابي رباح فقلت له يا ابا محمد ان اهل البصرة يقولون في القدر . قال يا بنى اتقرا القران قلت نعم . قال فاقرا الزخرف . قال فقرات : (حم* والكتاب المبين * انا جعلناه قرانا عربيا لعلكم تعقلون * وانه في ام الكتاب لدينا لعلي حكيم ) فقال اتدري ما ام الكتاب قلت الله ورسوله اعلم . قال فانه كتاب كتبه الله قبل ان يخلق السموات وقبل ان يخلق الارض فيه ان فرعون من اهل النار وفيه : (تبت يدا ابي لهب وتب ) قال عطاء فلقيت الوليد بن عبادة بن الصامت صاحب رسول الله صلى الله عليه وسلم فسالته ما كان وصية ابيك عند الموت قال دعاني ابي فقال لي يا بنى اتق الله واعلم انك لن تتقي الله حتى تومن بالله وتومن بالقدر كله خيره وشره فان مت على غير هذا دخلت النار اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان اول ما خلق الله القلم فقال اكتب . فقال ما اكتب قال اكتب القدر ما كان وما هو كاىن الى الابد " . قال ابو عيسى وهذا حديث غريب من هذا الوجه .
২১৫৮. ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ..... আবদুল ওয়াহিদ ইবন সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার মক্কায় এলাম। সেখানে আতা ইবন আবু রাবাহ (রহঃ) এর সঙ্গে দেখা করলাম। তাঁকে বললামঃ হে আবূ মুহাম্মদ, বাসরাবাসরীরা তো তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। তিনি বললেনঃ প্রিয় বৎস, তুমি কি কুরআন তিলাওয়াত কর? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ সূরা আয-যুখরুখ তিলাওয়াত কর তো। আমি তিলাওয়াত করলামঃ
حم* وَالْكِتَابِ الْمُبِينِ * إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ * وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ
হা-মীম, কসম সুস্পষ্ট কিতাবের, আমি তা অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআন রূপে, যাতে তোমরা বুঝতে পার। তা রয়েছে আমার কাছে উম্মূল কিতাবে, এ তো মহান, জ্ঞান গর্ভ (৪৩ঃ ১, ২, ৩, ৪)।
তিনি বললেনঃ উম্মূল কিতাব কি তা জান? আমি বললামঃ আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এ হল একটি মহাগ্রন্থ, আকাশ সৃষ্টিরও পূর্বে এবং যমীন সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফির’আওন জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এতে আছে তাব্বাত ইয়াদা আবী লাহাবীও ওয়া তাব্বা(تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ) আবূ লাহাবের দুটি হাত ধ্বংস হয়েছে আর ধ্বংস হয়েছে সে নিজেও।
আতা (রহঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু-এর পুত্র ওয়ালীদ (রহঃ)-এর সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলামঃ মৃত্যুর সময় তোমার পিতা কি ওয়াসীয়ত করেছিলেন?
তিনি বললেনঃ তিনি আমাকে কাছে ডাকলেন। বললেনঃ হে প্রিয় বৎস, আল্লাহকে ভয় করবে। যেনে রাখবে যতক্ষণ না আল্লাহর উপর ঈমান আনবে এবং তাকদীরের সব কিছুর ভাল-মন্দের উপর ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তুমি কখনো আল্লাহর ভয় অর্জন করতে পারবে না। তা ছাড়া অন্য কোন অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তবে জাহান্নামে দাখেল হতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহ তাআলা সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর একে নির্দেশ দিলেন, লিখ, সে বললঃ কি লিখব? তিনি বললেনঃ যা হয়েছে এবং অনন্ত কাল পর্যন্ত যা হবে সব তাকদীর লিখ। সহীহ, সহিহহ ১৩৩, তাখরিজুত তহাবিয়া ২৩২, মিশকাত ৯৪, আযযিলাল ১০২, ১০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫৫ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি এ সূত্রে গারীব।

হাদিস নং: ২১৫৯
সহিহ (Sahih)
حدثنا ابراهيم بن عبد الله بن المنذر الباهلي الصنعاني، حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا حيوة بن شريح، حدثني ابو هانى الخولاني، انه سمع ابا عبد الرحمن الحبلي، يقول سمعت عبد الله بن عمرو، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " قدر الله المقادير قبل ان يخلق السموات والارض بخمسين الف سنة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
২১৫৯. ইবরাহীম ইবন আবদুল্লাহ ইবন মুনযীর সানআনী (রহঃ) ...... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, আসমান ও যমীনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা সকল কিছুর তাকদীর নির্ধারণ করেছেন। সহীহ, মুসলিম ৮/৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২১৬০
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، محمد بن العلاء ومحمد بن بشار قالا حدثنا وكيع، عن سفيان الثوري، عن زياد بن اسماعيل، عن محمد بن عباد بن جعفر المخزومي، عن ابي هريرة، قال جاء مشركو قريش الى رسول الله صلى الله عليه وسلم يخاصمون في القدر فنزلت هذه الاية : (يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر * انا كل شيء خلقناه بقدر ) . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২১৬০. আবূ কুরায়ব মুহাম্মদ ইবন আলা ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, কুরায়শ মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। তারা তাকদীর নিয়ে বিতন্ডা করছিল। তখন এ আয়াত নাযিল হয়ঃ
يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ * إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
যে দিন এদেরকে উপুড় করে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে (সে দিন বলা হবে) জাহান্নামের যন্ত্রণার স্বাদ লও। আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট তাকদীরে। (সূরা কামার ৫৪ঃ ৪৮-৪৯)। -ইবনু মাজাহ ৮৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।