হাদিস নং: ২০২৩
সহিহ (Sahih)
حدثنا ابو هشام الرفاعي، حدثنا حفص بن غياث، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت ما غرت على احد من ازواج النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة وما بي ان اكون ادركتها وما ذاك الا لكثرة ذكر رسول الله صلى الله عليه وسلم لها وان كان ليذبح الشاة فيتتبع بها صداىق خديجة فيهديها لهن . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح .
২০২৩। আবূ হিশাম রিফাঈ (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্ধাঙ্গিনীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা-এর মত আর কারো প্রতি ঈর্ষা হয়নি। অথচ তাঁকে আমি পাইনি। আর এর কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা খুবই উল্লেখ করতেন। তিনি কোন বকরী যবাহ করলে খাদীজা রাদিয়াল্লাহু আনহা-এর বান্ধবীদের তালাশ করে তাদেরকে তা হাদিয়া পাঠাতেন। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ গারীব।
হাদীসটি হাসান সহীহ গারীব।
হাদিস নং: ২০২৪
সহিহ (Sahih)
حدثنا احمد بن الحسن بن خراش البغدادي، حدثنا حبان بن هلال، حدثنا مبارك بن فضالة، حدثني عبد ربه بن سعيد، عن محمد بن المنكدر، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان من احبكم الى واقربكم مني مجلسا يوم القيامة احاسنكم اخلاقا وان ابغضكم الى وابعدكم مني مجلسا يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون " . قالوا يا رسول الله قد علمنا الثرثارون والمتشدقون فما المتفيهقون قال " المتكبرون " . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة . وهذا حديث حسن غريب من هذا الوجه . وروى بعضهم هذا الحديث عن المبارك بن فضالة عن محمد بن المنكدر عن جابر عن النبي صلى الله عليه وسلم ولم يذكر فيه عن عبد ربه بن سعيد وهذا اصح . والثرثار هو الكثير الكلام والمتشدق الذي يتطاول على الناس في الكلام ويبذو عليهم .
২০২৪। আহমাদ ইবন হাসান ইবন খিরাশ বাগদাদী (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার চরিত্র ও ব্যবহার ভাল সে ব্যক্তি আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং কিয়ামত দিবসে সে আমার সবচেয়ে নিকট অবস্থান করবে। আর আমার নিকট তোমাদের মধ্যে সবচে’ ঘৃণ্য ব্যক্তি কিয়ামত দিবসে যারা আমার থেকে দূরে থাকবে সেই ব্যক্তিরা হল যারা, ছারছারূন অনর্থক বক বক করে এবং মুতাশাদ্দিকুন যারা উপহাস করে এবং মুতাফায়হিকুন যারা অহংকার প্রদর্শন করে। সাহাবীগন বললেন, হে আল্লাহ্র রাসূল!ছারছারূন এবংমুতাশাদ্দিকুন তো আমরা জানি কিন্তু মুতাফায়হিকুন কি? তিনি বললেন, যারা অহংকার করে। সহীহ, সহীহাহ ৭৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি এই সনদে গারীব।
الثَّرْثَارُ - যে ব্যক্তি বেশী কথা বলে।
الْمُتَشَدِّقُ - যে ব্যক্তি কথা বার্তায় লোক সমাজে অহংকার প্রদর্শন করে এবং অন্যদের উপর অশ্লীল এবং উপহাসমূলক কথা প্রয়োগ করে।
কতক রাবী এই হাদীসটিকে মুবারক ইবন ফাযালা-মুহাম্মদ ইবন মুনকাদির-জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এতে আবদ রাব্বিহী ইবন সাঈদ (রহঃ)-এর উল্লেখ নেই। এটি অধিকতর সহীহ।

হাদিস নং: ২০২৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن بشار، حدثنا ابو عامر، عن كثير بن زيد، عن سالم، عن ابن عمر، قال قال النبي صلى الله عليه وسلم " لا يكون المومن لعانا " . قال ابو عيسى وفي الباب عن عبد الله بن مسعود . وهذا حديث حسن غريب . وروى بعضهم بهذا الاسناد عن النبي صلى الله عليه وسلم قال " لا ينبغي للمومن ان يكون لعانا " . وهذا الحديث مفسر .
২০২৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন লা’নতকারী হয় না। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৪৮৪৮, জিলালুল জান্নাত ১০১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। কতক রাবী উক্ত সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মু’মিনদের জন্য লা’নতকারী হওয়া পছন্দনীয় নয়।

হাদিস নং: ২০২৬
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا ابو بكر بن عياش، عن ابي حصين، عن ابي صالح، عن ابي هريرة، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم قال علمني شيىا ولا تكثر على لعلي اعيه . قال " لا تغضب " . فردد ذلك مرارا كل ذلك يقول " لا تغضب " . قال ابو عيسى وفي الباب عن ابي سعيد وسليمان بن صرد . وهذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وابو حصين اسمه عثمان بن عاصم الاسدي .
২০২৬। আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ আমাকে কিছু শিখিয়ে দিন; আমার জন্য যেন তা বেশী না হয়ে যায়। আমি যেন তা আত্মস্থ করতে পারি। তিনি বলেনঃ রাগ করবে না। লোকটি তার প্রশ্নের কয়েকবার পুনরাবৃত্তি করল। প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রাগ করবে না। সহীহ, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ এবং সুলায়মান ইবন সুরাদ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান সহীহ; এই সূত্রে গারীব। বর্ণনাকারী আবূ হাসীন (রহঃ)-এর নাম হল উসমান ইবন আসিম আসাদী।
এই বিষয়ে আবূ সাঈদ এবং সুলায়মান ইবন সুরাদ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান সহীহ; এই সূত্রে গারীব। বর্ণনাকারী আবূ হাসীন (রহঃ)-এর নাম হল উসমান ইবন আসিম আসাদী।
হাদিস নং: ২০২৭
সহিহ (Sahih)
حدثنا عباس الدوري، وغير، واحد، قالوا حدثنا عبد الله بن يزيد المقرى، حدثنا سعيد بن ابي ايوب، حدثني ابو مرحوم عبد الرحيم بن ميمون، عن سهل بن معاذ بن انس الجهني، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم قال " من كظم غيظا وهو يستطيع ان ينفذه دعاه الله يوم القيامة على رءوس الخلاىق حتى يخيره في اى الحور شاء " . قال هذا حديث حسن غريب .
২০২৭. আব্বাস ইবন মুহাম্মদী দূরী প্রমুখ (রহঃ) ..... সাহল ইবন মু’আয ইবন আনাস জুহানী তাঁর পিতা (মুআয ইবন আনাস) জুহানী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, প্রয়োগের ক্ষমতা থাকা সত্তেও যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সকল মানুষের সমক্ষে ডাকবেন এবং যে কোন হুরকে সে চায় তাকে গ্রহণের ইখতিয়ার দিবেন। সহীহ, সহীহাহ ১৭৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব।
হাদীসটি হাসান-গারীব।
হাদিস নং: ২০২৮
যঈফ (Dai'f)
حدثنا محمد بن المثنى، حدثنا يزيد بن بيان العقيلي، حدثنا ابو الرحال الانصاري، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما اكرم شاب شيخا لسنه الا قيض الله له من يكرمه عند سنه " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث هذا الشيخ يزيد بن بيان وابو الرجال الانصاري اخر .
২০২৮। মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন যুবক যদি বয়সের কারণে কোন বয়স্ক-ব্যক্তিকে সম্মান প্রদর্শন করে তবে অবশ্যই আল্লাহ তাআলা তার বৃদ্ধ বয়সে তার জন্য এমন লোক নিয়োগ করে দিবেন যারা তাকে সম্মান প্রদর্শন করবে। যঈফ, যঈফাহ ৩০৪, মিশকাত ৪৯৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, এই শায়খ অর্থাৎ ইয়াযীদ ইবন বায়ন (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। সনদে অপর একজন আবূ রিজাল আনসারী (রহঃ) নামক রাবী রয়েছেন।
হাদীসটি গারীব, এই শায়খ অর্থাৎ ইয়াযীদ ইবন বায়ন (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। সনদে অপর একজন আবূ রিজাল আনসারী (রহঃ) নামক রাবী রয়েছেন।
হাদিস নং: ২০২৯
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " تفتح ابواب الجنة يوم الاثنين والخميس فيغفر فيهما لمن لا يشرك بالله شيىا الا المهتجرين يقال ردوا هذين حتى يصطلحا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ويروى في بعض الحديث " ذروا هذين حتى يصطلحا " . قال ومعنى قوله " المهتجرين " . يعني المتصارمين . - وهذا مثل ما روي عن النبي صلى الله عليه وسلم انه قال " لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاثة ايام " .
২০২৯. কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। পরস্পর সম্পর্ক ত্যাগকারী ব্যক্তিদ্বয় ব্যতীত যারা শিরক করে নাই তাদের সকলেই মাফ করে দেওয়া হয়। পরস্পর সম্পর্ক ত্যাগকারীদ্বয় সম্পর্কে বলা হয়ঃ পরস্পর সমঝোতা স্থাপন না করা পর্যন্ত এদের দু’জনের বিষয়টি রদ করে দাও। সহীহ, ইরওয়া ৩/১০৫, গায়াতুল মারাম ৪১২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ। কোন কোন রিওয়ায়াতে আছে, পরস্পর সমঝোতা স্থাপন না করা পর্যন্ত এদের ব্যাপারটি স্থগিত রাখ।
الْمُهْتَجِرَيْنِ - অর্থ পরস্পরে সম্পর্ক কর্তনকারীদ্বয়।
এটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদীসটির মত; তিনি বলেন, কোন মুসলিমের জন্য বৈধ নয় তার (কোন মুসলিম) ভাইকে তিন দিনের অধিক পরিত্যাগ করে রাখা।

হাদিস নং: ২০৩০
সহিহ (Sahih)
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك بن انس، عن الزهري، عن عطاء بن يزيد، عن ابي سعيد، ان ناسا، من الانصار سالوا النبي صلى الله عليه وسلم فاعطاهم ثم سالوه فاعطاهم ثم قال " ما يكون عندي من خير فلن ادخره عنكم ومن يستغن يغنه الله ومن يستعفف يعفه الله ومن يتصبر يصبره الله وما اعطي احد شيىا هو خير واوسع من الصبر " . قال ابو عيسى وفي الباب عن انس . وهذا حديث حسن صحيح . وقد روي عن مالك هذا الحديث " فلن اذخره عنكم والمعنى فيه واحد يقول لن احبسه عنكم .
২০৩০. আনসারী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনসারের কিছু লোক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু সাহায্য প্রার্থনা করলে তিনি তাদের কিছু সাহায্য দিলেন। এরপর তারা আবার সাহায্য চাইলে তিনি তাদের তা দিলেন। অনন্তর বললেনঃ আমার কাছে যে অর্থ সম্পদ আছে তোমাদের না দিয়ে আমি তা কখনো পুঞ্জিভূত করে রাখি না। যে মুখাপেক্ষীহীন হতে চায় আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন করে দেন। যে ব্যক্তি (যাঞ্চা থেকে) পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের তওফীক চায় আল্লাহ তাকে সবরের তওফীক দিয়ে দেন। ধৈর্য ধারণের চেয়ে ভাল এবং বিপুল কোন সম্পদ কাউকে প্রদান করা হয়নি।
সহীহ, তালীকুর রাগীব ২/১১, সহীহ আবূ দাউদ ১৪৫১, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। মালিক (রহঃ) সূত্রে হাদীসটি বর্ণিত আছে। এতে আছেفَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ তার বরাতে এ-ও বর্ণিত আছে যে,فَلَنْ أَذْخَرَهُ عَنْكُمْ মর্ম একই। অর্থাৎ তিনি বলেছেন, তোমাদের না দিয়ে আমি তা (সম্পদ) জমা করে রাখি না।

হাদিস নং: ২০৩১
সহিহ (Sahih)
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من شر الناس عند الله يوم القيامة ذا الوجهين " . قال ابو عيسى وفي الباب عن انس وعمار . وهذا حديث حسن صحيح .
২০৩১. হান্নাদ (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত দিবসে আল্লাহর নিকট সবচে’ মন্দ লোক হবে দু’ মুখো মানুষ। সহীহ, সহীহুল জামি’ ২২২৬, সহীহুল আদাবিল মুফরাদ ৯৮৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আম্মার ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আম্মার ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০৩২
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن منصور، عن ابراهيم، عن همام بن الحارث، قال مر رجل على حذيفة بن اليمان فقيل له ان هذا يبلغ الامراء الحديث عن الناس . فقال حذيفة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا يدخل الجنة قتات " . قال سفيان والقتات النمام . وهذا حديث حسن صحيح .
২০৩২ ইবন আবূ উমার (রহঃ) .... হাম্মাম ইবন হারিছ (রহঃ) থেকে বর্ণিত। হুযায়ফা ইবন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। তাঁকে বলা হল, এই ব্যক্তি প্রশাসকদের নিকট লোকদের কথা লাগায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ’কাত্তাত’ জান্নাতে প্রবেশ করবে না। সহীহ, সহীহাহ ১০৩৪, গায়াতুল মারাম ৪৩৩, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৬ [আল মাদানী প্রকাশনী]
রাবী সুফইয়ান (রহঃ) বলেন, কাত্তাত অর্থ হল চোগলখোর। হাদীসটি হাসান-সহীহ।
রাবী সুফইয়ান (রহঃ) বলেন, কাত্তাত অর্থ হল চোগলখোর। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০৩৩
সহিহ (Sahih)
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، عن ابي غسان، محمد بن مطرف عن حسان بن عطية، عن ابي امامة، عن النبي صلى الله عليه وسلم قال " الحياء والعي شعبتان من الايمان والبذاء والبيان شعبتان من النفاق " . قال ابو عيسى هذا حديث حسن غريب انما نعرفه من حديث ابي غسان محمد بن مطرف . قال والعي قلة الكلام والبذاء هو الفحش في الكلام والبيان هو كثرة الكلام مثل هولاء الخطباء الذين يخطبون فيوسعون في الكلام ويتفصحون فيه من مدح الناس فيما لا يرضي الله .
২০৩৩. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ লজ্জাশীলতা এবং রুদ্ধবাক হওয়া ঈমানের দু’টি শাখা। অশ্লীলতা (লজ্জাহীনতা) ও বাক্যবাগিশ হওয়া মুনাফেকীর দু’টি শাখা। সহীহ, ঈমান ইবনু আবী শাইবা ১১৮, মিশকাত, তাহকীক ছানী ৪৭৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। আবূ গাসসান মুহাম্মদ ইবন মুতাররিফ (রহঃ) সূত্রেই কেবল হাদীসটি সম্পর্কে আমরা জানি। ইমাম তিরমিযী (রহঃ) বলেনঃالْعِيُّ অর্থ স্বল্পবাক, রুদ্ধবাক।الْبَذَاءُ অর্থ অশ্লীল কথাবার্তা।الْبَيَانُ অর্থ বেশী কথা বলা, বাক্যবাগিশ হওয়া যেমন এই যে (আজকাল কার) বক্তারা বক্তৃতা দেয় আর কথাকে এত বিস্তৃত করে এবং ব্যক্তি বিশেষের প্রশংসায় এত পঞ্চমুখ হয়ে উঠে যে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন না।

হাদিস নং: ২০৩৪
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن زيد بن اسلم، عن ابن عمر، ان رجلين، قدما في زمان رسول الله صلى الله عليه وسلم فخطبا فعجب الناس من كلامهما فالتفت الينا رسول الله صلى الله عليه وسلم فقال " ان من البيان سحرا " او " ان بعض البيان سحر " . قال ابو عيسى وفي الباب عن عمار وابن مسعود وعبد الله بن الشخير . وهذا حديث حسن صحيح .
২০৩৪। কুতায়বা (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুই ব্যক্তির আগমন হয়। তারা ভাষণ দেয়। তাদের বাগ্মিতায় লোকজন খুবই আশ্চান্বির্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেনঃ কতক বাগ্মিতায়ও যাদু হয়ে থাকে। সহীহ, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আম্মার, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবনিশ শিখখীর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আম্মার, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবনিশ শিখখীর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০৩৫
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء بن عبد الرحمن، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو الا عزا وما تواضع احد لله الا رفعه الله " . قال ابو عيسى وفي الباب عن عبد الرحمن بن عوف وابن عباس وابي كبشة الانماري واسمه عمر بن سعد . وهذا حديث حسن صحيح .
২০৩৫ কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদাকার কারণে সম্পদ হ্রাস পায় না, ক্ষমা দ্বারা আল্লাহ তাআলা ব্যক্তির সম্মানই বৃদ্ধি করে থাকেন, আল্লাহর জন্য যদি কেউ বিনয় প্রকাশ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তার মর্যাদা সমুচ্চ করেন। সহীহ, ইরওয়া ২২০০, সহীহাহ ২৩২৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদু রহমান ইবন আওফ, ইবন আব্বাস, আবূ কাবশা আনমারী-তার নাম হল উমার ইবন সাঈদ (রাঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আবদু রহমান ইবন আওফ, ইবন আব্বাস, আবূ কাবশা আনমারী-তার নাম হল উমার ইবন সাঈদ (রাঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০৩৬
সহিহ (Sahih)
حدثنا عباس العنبري، حدثنا ابو داود الطيالسي، عن عبد العزيز بن عبد الله بن ابي سلمة، عن عبد الله بن دينار، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " الظلم ظلمات يوم القيامة " . قال ابو عيسى وفي الباب عن عبد الله بن عمرو وعاىشة وابي موسى وابي هريرة وجابر . وهذا حديث حسن غريب من حديث ابن عمر .
২০৩৬। আব্বাস আম্বারী (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যুলম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হবে।
সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর, আয়িশা, আবূ মূসা, আবূ হুরায়রা ও জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত হাদীসের তুলনায় উক্ত হাদীসটি হাসান-সহীহ-গারীব।

হাদিস নং: ২০৩৭
সহিহ (Sahih)
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، عن سفيان، عن الاعمش، عن ابي حازم، عن ابي هريرة، قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط كان اذا اشتهاه اكله والا تركه . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو حازم هو الاشجعي الكوفي واسمه سلمان مولى عزة الاشجعية .
২০৩৭. আহমাদ ইবন মুহাম্মদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাদ্যের দোষ বর্ণনা করেননি। যদি তা পছন্দ হতো তবে খেতেন নতুবা তা বর্জন করতেন। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবূ হাযিম হলেন আশজাঈ কুফী। তাঁর নাম হল সালমান; তিনি ছিলেন, আয্যা আশজাঈ এর মাওলা বা আযাদকৃত গোলাম।
হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবূ হাযিম হলেন আশজাঈ কুফী। তাঁর নাম হল সালমান; তিনি ছিলেন, আয্যা আশজাঈ এর মাওলা বা আযাদকৃত গোলাম।
হাদিস নং: ২০৩৮
হাসান (Hasan)
حدثنا يحيى بن اكثم، والجارود بن معاذ، قالا حدثنا الفضل بن موسى، حدثنا الحسين بن واقد، عن اوفى بن دلهم، عن نافع، عن ابن عمر، قال صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال " يا معشر من قد اسلم بلسانه ولم يفض الايمان الى قلبه لا توذوا المسلمين ولا تعيروهم ولا تتبعوا عوراتهم فانه من تتبع عورة اخيه المسلم تتبع الله عورته ومن تتبع الله عورته يفضحه ولو في جوف رحله " قال ونظر ابن عمر يوما الى البيت او الى الكعبة فقال ما اعظمك واعظم حرمتك والمومن اعظم حرمة عند الله منك . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث الحسين بن واقد . وروى اسحاق بن ابراهيم السمرقندي عن حسين بن واقد نحوه وروي عن ابي برزة الاسلمي عن النبي صلى الله عليه وسلم نحو هذا .
২০৩৮। ইয়াহইয়া ইবন আকছাম ও জারূদ ইবন মুআয (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহন করলেন এবং উচ্চস্বরে ডেকে বললেনঃ হে ঐ সম্প্রদায় যারা মুখে ঈমান এনেছ কিন্তু হৃদয়ে ঈমান প্রবেশ করেনি! শোন, তোমরা মু’মিনদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না, তাদের গোপন দোষ তালাশ করে ফিরবেনা। কেননা, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ তালাশ করবে আল্লাহ তার গোপন দোষ উদঘাটিত করে দিবেন। আর আল্লাহ যার দোষ বের করে দিবেন তাকে তিনি লাঞ্চিত করবেন যদিও সে তার হাওদার অভ্যন্তরে অবস্থান গ্রহণ করে।
রাবী বলেন যে, ইবন উমার রাদিয়াল্লাহু আনহু একবার বায়তুল্লাহ বা কা’বার দিকে তাকালেন এবং বললেনঃ কত মর্যাদা তোমার, কত বিরাট তোমার সম্মান! কিন্তু আল্লাহর নিকট মু’মিনের মর্যাদা তোমার চেয়েও বড়। হাসান, মিশকাত ৫০৪৪, তা’লীকুর রাগীব ৩/২৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি-হাসান-গারীব। হওসায়ন ইবন ওয়াকিদের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবন ইবরাহীম সামারকান্দী (রহঃ)-ও হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবূ বারযা আল-আসলামী (রাঃ) এর বরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।

হাদিস নং: ২০৩৯
যঈফ (Dai'f)
حدثنا قتيبة، حدثنا عبد الله بن وهب، عن عمرو بن الحارث، عن دراج، عن ابي الهيثم، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا حليم الا ذو عثرة ولا حكيم الا ذو تجربة " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه .
২০৩৯। কুতায়বা (রহঃ) ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পদস্খলিত ব্যক্তি ছাড়া কেউ সহিষ্ণু হয়না আর অভিজ্ঞতা ছাড়া কেউ প্রজ্ঞাবান হয়না। যঈফ, মিশকাত ৫০৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৩ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২০৪০
হাসান (Hasan)
حدثنا علي بن حجر، اخبرنا اسماعيل بن عياش، عن عمارة بن غزية، عن ابي الزبير، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " من اعطي عطاء فوجد فليجز به ومن لم يجد فليثن فان من اثنى فقد شكر ومن كتم فقد كفر ومن تحلى بما لم يعطه كان كلابس ثوبى زور " . قال ابو عيسى هذا حديث حسن غريب وفي الباب عن اسماء بنت ابي بكر وعاىشة . ومعنى قوله " ومن كتم فقد كفر " . يقول قد كفر تلك النعمة .
২০৪০. আলী ইবন হুজর (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, কাউকে কিছু হাদিয়া দেওয়া হলে সে যদি সঙ্গতি পায় তবে সে যেন এর বদলা দিয়ে দেয়। আর যদি সঙ্গতি না পায় তবে যেন সে তার প্রশংসা করে। কেননা যে ব্যক্তি প্রশংসা করল সে শুকরিয়া আদায় করল। আর যে তা গোপন রাখল সে নাশুকরিয়া করল। যা প্রদত্ত হয়নি এমন বিষয়ে যে দেওয়া হয়েছে বলে প্রদর্শন করে সে ব্যক্তি মিথ্যার দুটো পরিচ্ছদ পরিধানকারীর মত।
হাসান, সহীহাহ ২৬১৭, তা’লীকুর রাগীব ২/৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আসমা বিনত আবূ বকর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ - বাক্যটির মর্ম হল যে অনুগ্রহ গোপন করল সে ঐ নেয়ামতের কূফরী করল।

হাদিস নং: ২০৪১
সহিহ (Sahih)
حدثنا الحسين بن الحسن المروزي، بمكة وابراهيم بن سعيد الجوهري قالا حدثنا الاحوص بن جواب، عن سعير بن الخمس، عن سليمان التيمي، عن ابي عثمان النهدي، عن اسامة بن زيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " من صنع اليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد ابلغ في الثناء " . قال ابو عيسى هذا حديث حسن جيد غريب لا نعرفه من حديث اسامة بن زيد الا من هذا الوجه . وقد روي عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم بمثله وسالت محمدا فلم يعرفه .
২০৪১. হুসায়ন ইবন হাসান মারওয়াযী (ইনি মক্কায় বসবাস করতেন) ও ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রহঃ) ... উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে কোন অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলেঃجَزَاكَ اللَّهُ خَيْرًا ’’আল্লাহ তোমাকে উত্তম বদলা দিন’’ তবে সে অশেষ প্রশংসা করল।
সহীহ, মিশকাত ৩০২৪, তা’লীকুর রাগীব ২/৫৫, রাওযুন নাযীর ৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান জায়্যিদ গারীব। এই সূত্র ছাড়া উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। আমি মুহাম্মদ (রহঃ)-কে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি অজ্ঞতা প্রকাশ করেন।

হাদিস নং: ২০৪২
তাহকীক অপেক্ষমাণ
২০৪২। এই নাম্বারের কোন হাদিস ইসলামিক ফাউন্ডেশনের গ্রন্থে পাওয়া যায় নি।