হাদিস নং: ২০০৩
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا سويد بن عمرو الكلبي، عن حماد بن سلمة، عن ايوب، عن محمد بن سيرين، عن ابي هريرة، اراه رفعه قال " احبب حبيبك هونا ما عسى ان يكون بغيضك يوما ما وابغض بغيضك هونا ما عسى ان يكون حبيبك يوما ما " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه بهذا الاسناد الا من هذا الوجه . وقد روي هذا الحديث عن ايوب باسناد غير هذا رواه الحسن بن ابي جعفر وهو حديث ضعيف ايضا باسناد له عن علي عن النبي صلى الله عليه وسلم والصحيح عن علي موقوف قوله .
২০০৩। আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফুরূপে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার বন্ধুর ভালবাসায় আতিশয্য দেখাবে না কারণ একদিন হয়ত সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। তোমার শত্রুকে শত্রুতার ক্ষেত্রে আতিশয্য প্রদর্শন করবে না কারণ একদিন হয়ত সে তোমার বন্ধূতে পরিণত হবে।
সহীহ, গায়াতুল মারাম ৪৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, উক্ত সূত্রে এই ভাবে ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আয়্যূব (রহঃ) থেকে ভিন্ন সনদেও হাদীসটি বর্ণিত আছে। এটি হাসান ইবন আবূ জা’ফার (রহঃ) তৎ সনদে আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটিও যঈফ। সহীহ হল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফরূপে বর্ণিত রিওয়ায়াতটি।
সহীহ, গায়াতুল মারাম ৪৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, উক্ত সূত্রে এই ভাবে ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আয়্যূব (রহঃ) থেকে ভিন্ন সনদেও হাদীসটি বর্ণিত আছে। এটি হাসান ইবন আবূ জা’ফার (রহঃ) তৎ সনদে আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটিও যঈফ। সহীহ হল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফরূপে বর্ণিত রিওয়ায়াতটি।
হাদিস নং: ২০০৪
সহিহ (Sahih)
حدثنا ابو هشام الرفاعي، حدثنا ابو بكر بن عياش، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من ايمان " . وفي الباب عن ابي هريرة وابن عباس وسلمة بن الاكوع وابي سعيد . قال ابو عيسى هذا حديث حسن صحيح .
২০০৪. আবূ হিশাম রিফাঈ (রহঃ) ..... আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আর যার অন্তরে সামান্য দানা পরিমাণ ঈমান থাকে সে জাহান্নামে প্রবেশ করবে না।
সহীহ, তাখরীজ ইসলাহুল মাসাজিদ ১১৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, ইবন আব্বাস, সালমা ইবন আকওয়া ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে।
সহীহ, তাখরীজ ইসলাহুল মাসাজিদ ১১৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, ইবন আব্বাস, সালমা ইবন আকওয়া ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২০০৫
সহিহ (Sahih)
حدثنا محمد بن المثنى، وعبد الله بن عبد الرحمن، قالا حدثنا يحيى بن حماد، حدثنا شعبة، عن ابان بن تغلب، عن فضيل بن عمرو، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر ولا يدخل النار يعني من كان في قلبه مثقال ذرة من ايمان " . قال فقال له رجل انه يعجبني ان يكون ثوبي حسنا ونعلي حسنة . قال " ان الله يحب الجمال ولكن الكبر من بطر الحق وغمص الناس " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وقال بعض اهل العلم في تفسير هذا الحديث " لا يدخل النار من كان في قلبه مثقال ذرة من ايمان " . انما معناه لا يخلد في النار . وهكذا روي عن ابي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال " يخرج من النار من كان في قلبه مثقال ذرة من ايمان " . وقد فسر غير واحد من التابعين هذه الاية : (ربنا انك من تدخل النار فقد اخزيته) . فقال من تخلد في النار فقد اخزيته . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب.
২০০৫. মুহাম্মদ ইবন মুছান্না ও আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ... আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, অনু পরিমাণ অহংকারও যার অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আর অনু পরিমাণ ঈমান যার অন্তরে থাকে সে জাহান্নামে দাখেল হবে না। এক ব্যক্তি তখন বললঃ আমার যে ভাল লাগে আমার কাপড়টা সুন্দর হোক, আমার জুতাটা সুন্দর হোক। তিনি বললেন, আল্লাহ তো সৌন্দর্য ভালবাসেন। তবে সত্যকে প্রত্যাখান করা এবং মানুষকে হেয় মনে করা হল অহংকার।
সহীহ, সহীহাহ ১৬২৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৯ [আল মাদানী প্রকাশনী]
কোন কোন আলিম এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, ’অনু পরিমাণ ঈমান যার অন্তরে থাকে সে জাহান্নামে দাখেল হবে না’-এর অর্থ হল, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না।
সহীহ, সহীহাহ ১৬২৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৯ [আল মাদানী প্রকাশনী]
কোন কোন আলিম এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, ’অনু পরিমাণ ঈমান যার অন্তরে থাকে সে জাহান্নামে দাখেল হবে না’-এর অর্থ হল, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না।
হাদিস নং: ২০০৬
যঈফ (Dai'f)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن عمر بن راشد، عن اياس بن سلمة بن الاكوع، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يزال الرجل يذهب بنفسه حتى يكتب في الجبارين فيصيبه ما اصابهم " . قال ابو عيسى هذا حديث حسن غريب .
২০০৬. আবূ কুরায়ব (রহঃ) ... ইয়াস ইবন সালামা ইবন আকওয়া তৎ পিতা সালামা ইবন আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি নিজেকে বড় বলে ভাবতে থাকে শেষে তাকে জাব্বার ও অহংকারীদের তালিকায় লিপিবদ্ধ করে ফেলা হয়। পরিণামে তাদের যা ঘটে এর ভাগ্যেও তা ঘটে। যঈফ, যঈফাহ ১৯১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০০ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২০০৭
সহিহ (Sahih)
حدثنا علي بن عيسى البغدادي، حدثنا شبابة بن سوار، حدثنا ابن ابي ذىب، عن القاسم بن عباس، عن نافع بن جبير بن مطعم، عن ابيه، قال تقولون لي في التيه وقد ركبت الحمار ولبست الشملة وقد حلبت الشاة وقد قال رسول الله صلى الله عليه وسلم " من فعل هذا فليس فيه من الكبر شيء " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب .
২০০৭। আলী ইবন ঈসা ইবন ইয়াযীদ বাগদাদী (রহঃ) ... নাফি ইবন যুবায়র মুত’ইম তৎ পিতা যুবায়র ইবন মুত’ইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা বলে, আমার মাঝে অহংকার আছে। অথচ আমি গাধায় আরোহণ করি, চাদর পরিধান করি, বকরীর দুধ দোহন করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ যে ব্যক্তি এই কাজগুলো করে তার মাঝে সামান্যতম অহংকারও নেই। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০১ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিস নং: ২০০৮
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، حدثنا عمرو بن دينار، عن ابن ابي مليكة، عن يعلى بن مملك، عن ام الدرداء، عن ابي الدرداء، ان النبي صلى الله عليه وسلم قال " ما شيء اثقل في ميزان المومن يوم القيامة من خلق حسن وان الله ليبغض الفاحش البذيء " . قال ابو عيسى وفي الباب عن عاىشة وابي هريرة وانس واسامة بن شريك . وهذا حديث حسن صحيح .
২০০৮। ইবন আবূ উমার (রহঃ) ... আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মু’মিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন। সহীহ, সহীহাহ ৮৭৬, রাওযুন নাযীর ৯৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, আবূ হুরায়রা, আনাস ও উসামা ইবন শারীক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আয়িশা, আবূ হুরায়রা, আনাস ও উসামা ইবন শারীক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০০৯
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا قبيصة بن الليث الكوفي، عن مطرف، عن عطاء، عن ام الدرداء، عن ابي الدرداء، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ما من شيء يوضع في الميزان اثقل من حسن الخلق وان صاحب حسن الخلق ليبلغ به درجة صاحب الصوم والصلاة " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه .
২০০৯। আবূ কুরায়ব (রহঃ) ... আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, সদ্ব্যবহারের চেয়ে ভারী কোন জিনিস মীযানের পাল্লায় রাখা হবে না। সদ্ব্যবহারের অধিকারী ব্যক্তি সওম ও সালাতের অধিকারী ব্যক্তির দরজায় অবশ্যই পৌঁছে যায়। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৩ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্রে হাদীসটি গারীব।
এই সূত্রে হাদীসটি গারীব।
হাদিস নং: ২০১০
হাসান (Hasan)
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا عبد الله بن ادريس، حدثني ابي، عن جدي، عن ابي هريرة، قال سىل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنة فقال " تقوى الله وحسن الخلق " . وسىل عن اكثر ما يدخل الناس النار فقال " الفم والفرج " . قال ابو عيسى هذا حديث صحيح غريب وعبد الله بن ادريس هو ابن يزيد بن عبد الرحمن الاودي .
২০১০। আবূ কুরায়ব মুহাম্মদ ইবন আলা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশী জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভীতি ও সদ্বাচারের কারণে। জিজ্ঞাসা করা হল, কোন কাজের দরুন মানুষ বেশী জাহান্নামে যাবে? তিনি বললেনঃ মুখ ও লজ্জাস্থানের কারণে। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৪ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি সহীহ গারীব। বর্ণনাকারী আবদুল্লাহ ইবন ইদরীস (রহঃ) হলেন ইবন ইয়াযীদ ইবন আবদুর রহমান আওদী।
আবু ঈসা বলেনঃ হাদীসটি সহীহ গারীব। বর্ণনাকারী আবদুল্লাহ ইবন ইদরীস (রহঃ) হলেন ইবন ইয়াযীদ ইবন আবদুর রহমান আওদী।
হাদিস নং: ২০১১
সহিহ (Sahih)
حدثنا احمد بن عبدة الضبي، حدثنا ابو وهب، عن عبد الله بن المبارك، انه وصف حسن الخلق فقال هو بسط الوجه وبذل المعروف وكف الاذى .
২০১১। আহমাদ ইবন উবদা যাববী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ) থেকে বর্ণিত। তিনি সদাচারিতার বিবরণ দিয়ে যেয়ে বলেছেনঃ তা হল হাস্য বিকশিত চেহারা, উত্তম জিনিস দান এবং ক্লেশ প্রদানে বিরত থাকা। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৫ [আল মাদানী প্রকাশনী]
হাদিস নং: ২০১২
সহিহ (Sahih)
حدثنا بندار، واحمد بن منيع، ومحمود بن غيلان، قالوا حدثنا ابو احمد الزبيري، عن سفيان، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن ابيه، قال قلت يا رسول الله الرجل امر به فلا يقريني ولا يضيفني فيمر بي افاجزيه قال " لا اقره " . قال وراني رث الثياب فقال " هل لك من مال " . قلت من كل المال قد اعطاني الله من الابل والغنم . قال " فلير عليك " . قال ابو عيسى وفي الباب عن عاىشة وجابر وابي هريرة . وهذا حديث حسن صحيح وابو الاحوص اسمه عوف بن مالك بن نضلة الجشمي . ومعنى قوله " اقره " اضفه والقرى هو الضيافة .
২০১২। বুনদার, আহমাদ ইবন মানী’ ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবুল আহওয়াস তৎ পিতা (মালিক ইবন নাযলা) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তির নিকট দিয়ে আমি যাই কিন্তু সে ব্যক্তি আমার মেহমানদারী করে না, সে যদি আমার নিকট দিয়ে যায় তবে কি আমি তার সাথে অনুরূপ আচরণ করে বদলা নিতে পারি? তিনি বললেন, না, বরং তুমি তা মেহমানদারী করবে।
মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তিনি অত্যন্ত পুরান হয়ে যাওয়া কাপড়ে দেখে বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? আমি বললাম, উট, ছাগল, সব ধরণের সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বললেন, তোমার মাঝে এর নির্দশন যেন পরিলক্ষিত হয়। সহীহ, গায়াতুল মারাম ৭৫, সহীহাহ ১৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জাবির ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আবুল আহওয়াস (রহঃ) এর নাম হল আওফ ইবন মালিক ইবন নাযলা যুশামী।أَقْرِهِ অর্থ মেহমানদারী করবে।الْقِرَى অর্থ যিয়াফত করা, মেহমানদারী করা।
মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তিনি অত্যন্ত পুরান হয়ে যাওয়া কাপড়ে দেখে বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? আমি বললাম, উট, ছাগল, সব ধরণের সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বললেন, তোমার মাঝে এর নির্দশন যেন পরিলক্ষিত হয়। সহীহ, গায়াতুল মারাম ৭৫, সহীহাহ ১৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জাবির ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আবুল আহওয়াস (রহঃ) এর নাম হল আওফ ইবন মালিক ইবন নাযলা যুশামী।أَقْرِهِ অর্থ মেহমানদারী করবে।الْقِرَى অর্থ যিয়াফত করা, মেহমানদারী করা।
হাদিস নং: ২০১৩
যঈফ (Dai'f)
حدثنا ابو هشام الرفاعي، محمد بن يزيد حدثنا محمد بن فضيل، عن الوليد بن عبد الله بن جميع، عن ابي الطفيل، عن حذيفة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تكونوا امعة تقولون ان احسن الناس احسنا وان ظلموا ظلمنا ولكن وطنوا انفسكم ان احسن الناس ان تحسنوا وان اساءوا فلا تظلموا " . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من هذا الوجه .
২০১৩। আবূ হিশাম রিফাঈ (রহঃ) ... হুয়ায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অন্ধ অনুকরণশীল হয়ো না যে, তোমরা বলবে, লোকেরা যদি সদ্ব্যবহার করে তবে আমরাও সদ্ব্যবহার করব। আর তারা যদি অন্যায় আচরণ করে তবে আমরাও অন্যায় আচরণ করব। বরং তোমাদের হৃদয়ে এ কথা গেথে নাও যে, লোকেরা সদাচরণ করলে তো সদাচরণ করবেই এমনকি তারা অসদ্ব্যবহার করলেও তোমরা (তাদের সাথে) অন্যায়চারণ করবে না। যঈফ, নাকদুল কাত্তানী ২৬, মিশকাত ৫১২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসটি হাসান-গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিস নং: ২০১৪
হাসান (Hasan)
حدثنا محمد بن بشار، والحسين بن ابي كبشة البصري، قالا حدثنا يوسف بن يعقوب السدوسي، حدثنا ابو سنان القسملي، هو الشامي عن عثمان بن ابي سودة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من عاد مريضا او زار اخا له في الله ناداه مناد ان طبت وطاب ممشاك وتبوات من الجنة منزلا " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو سنان اسمه عيسى بن سنان . وقد روى حماد بن سلمة عن ثابت عن ابي رافع عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم شيىا من هذا .
২০১৪. মুহাম্মদ ইবন বাশশার ও হুসায়ন ইবন আবূ কাবশা বাসরী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার কোন দীনী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাকে জনৈক আহবানকারী (ফিরিশতা) ডেকে বলতে থাকেন, মঙ্গলময় তোমার জীবন, মঙ্গলময় তোমার এই পথ চলা। তুমি তো জান্নাতে তোমার আবাস নির্ধারণ করে নিলে। হাসান, মিশকাত ৫০১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। বর্ণনাকারীাবূ সিনান (রহঃ) এর নাম হল ঈসা ইবন সিনান। হাম্মাদ ইবন সালামা (রহঃ)-ও ছাবিত-আবূ রাফি’-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ কিছু রিওয়ায়াত করেছেন।
হাদীসটি হাসান-গারীব। বর্ণনাকারীাবূ সিনান (রহঃ) এর নাম হল ঈসা ইবন সিনান। হাম্মাদ ইবন সালামা (রহঃ)-ও ছাবিত-আবূ রাফি’-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ কিছু রিওয়ায়াত করেছেন।
হাদিস নং: ২০১৫
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا عبدة بن سليمان، وعبد الرحيم، ومحمد بن بشر، عن محمد بن عمرو، حدثنا ابو سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الحياء من الايمان والايمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار " . قال ابو عيسى وفي الباب عن ابن عمر وابي بكرة وابي امامة وعمران بن حصين . هذا حديث حسن صحيح .
২০১৫. আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লজ্জা ঈমানের অঙ্গ; ঈমানের স্থান হল জান্নাতে। অশ্লীলতা হল অবাধ্যতা ও অন্যায়াচারের অঙ্গ; অন্যায়াচারণের স্থান হল জাহান্নামে। সহীহ, সহীহাহ ৪৯৫, রাওযুন নাযীর ৭৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন উমার, আবূ বকরা, আবূ উমামা, ও ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে ইবন উমার, আবূ বকরা, আবূ উমামা, ও ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০১৬
হাসান (Hasan)
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا نوح بن قيس، عن عبد الله بن عمران، عن عاصم الاحول، عن عبد الله بن سرجس المزني، ان النبي صلى الله عليه وسلم قال " السمت الحسن والتودة والاقتصاد جزء من اربعة وعشرين جزءا من النبوة " . وفي الباب عن ابن عباس . وهذا حديث حسن غريب .
حدثنا قتيبة، حدثنا نوح بن قيس، عن عبد الله بن عمران، عن عبد الله بن سرجس، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن عاصم والصحيح حديث نصر بن علي .
حدثنا قتيبة، حدثنا نوح بن قيس، عن عبد الله بن عمران، عن عبد الله بن سرجس، عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن عاصم والصحيح حديث نصر بن علي .
২০১৬. নাসর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুন্দর আচরণ, ধৈর্য এবং মধ্যমপন্থা হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। হাসান, রাওযুন নাযীর ৩৮৪্ তা’লীকুর রাগীব ৩/৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।
কুতায়বা (রহঃ) ... আবুদুল্লাহ ইবন সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই সনদে আসিম (রহঃ) এর উল্লেখ নেই। নাসর ইবন আলী (রহঃ) এর রিওয়ায়াতটি (২০১৭) হল সহীহ।
এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।
কুতায়বা (রহঃ) ... আবুদুল্লাহ ইবন সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই সনদে আসিম (রহঃ) এর উল্লেখ নেই। নাসর ইবন আলী (রহঃ) এর রিওয়ায়াতটি (২০১৭) হল সহীহ।
হাদিস নং: ২০১৭
সহিহ (Sahih)
حدثنا محمد بن عبد الله بن بزيع، حدثنا بشر بن المفضل، عن قرة بن خالد، عن ابي جمرة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال لاشج عبد القيس " ان فيك خصلتين يحبهما الله الحلم والاناة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وفي الباب عن الاشج العصري .
২০১৭। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন বাযী ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ কায়স গোত্রের সর্দার আশাজ্জ (রাঃ) কে বলেছিলেনঃ তোমার এমন দুটি গুন রয়েছে যে সে দু’টি গুনকে আল্লাহ তায়ালা ভালবাসেনঃ সহিঞ্চুতা এবং ধৈর্য। সহীহ, ইবনু মাজাহ ৪১৮৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১১ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি হাসান সহীহ গারীব। এই বিষয়ে আশাজ্জ ’উসারী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিসটি হাসান সহীহ গারীব। এই বিষয়ে আশাজ্জ ’উসারী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদিস নং: ২০১৮
যঈফ (Dai'f)
حدثنا ابو مصعب المدني، حدثنا عبد المهيمن بن عباس بن سهل بن سعد الساعدي، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " الاناة من الله والعجلة من الشيطان " . قال ابو عيسى هذا حديث غريب . وقد تكلم بعض اهل الحديث في عبد المهيمن بن عباس بن سهل وضعفه من قبل حفظه والاشج بن عبد القيس اسمه المنذر بن عاىذ .
২০১৮। আবূ মুসআব মাদানী (রহঃ) ... সাহল ইবন সা’দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্থিরতা আল্লাহ থেকে এবং তাড়াহুড়া শয়তান থেকে। যঈফ, মিশকাত, তাহকীক ছাবী ৫০৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, কতক হাদীসবিদ আলিম রাবী আবদুল মুহায়মিন ইবন আব্বাস-এর সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক থেকে তাকে যঈফ বলেছেন।
হাদীসটি গারীব, কতক হাদীসবিদ আলিম রাবী আবদুল মুহায়মিন ইবন আব্বাস-এর সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক থেকে তাকে যঈফ বলেছেন।
হাদিস নং: ২০১৯
সহিহ (Sahih)
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن ابن ابي مليكة، عن يعلى بن مملك، عن ام الدرداء، عن ابي الدرداء، عن النبي صلى الله عليه وسلم قال " من اعطي حظه من الرفق فقد اعطي حظه من الخير ومن حرم حظه من الرفق فقد حرم حظه من الخير " . قال ابو عيسى وفي الباب عن عاىشة وجرير بن عبد الله وابي هريرة . وهذا حديث حسن صحيح .
২০১৯. ইবন আবূ উমার (রহঃ) ... আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যাকে নম্রতার হিস্যা দেওয়া হয়েছে তাকে কল্যাণের হিস্যা প্রদান করা হয়েছে আর যে ব্যক্তি নম্রতার হিস্যা থেকে বঞ্চিত সে কল্যাণের হিস্যা থেকে বঞ্চিত। সহীহ, সহীহাহ ৫১৫, ৮৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জারীর ইবন আবদুল্লাহ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আয়িশা, জারীর ইবন আবদুল্লাহ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০২০
সহিহ (Sahih)
حدثنا ابو كريب، حدثنا وكيع، عن زكريا بن اسحاق، عن يحيى بن عبد الله بن صيفي، عن ابي معبد، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل الى اليمن فقال " اتق دعوة المظلوم فانها ليس بينها وبين الله حجاب " . قال ابو عيسى وفي الباب عن انس وابي هريرة وعبد الله بن عمر وابي سعيد . وهذا حديث حسن صحيح وابو معبد اسمه نافذ .
২০২০. আবূ কুরায়ব (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ইয়ামানে প্রেরণ করা কালে বলেছিলেনঃ মজলুমের (বদ) দু’আ থেকে বেঁচে থাকবে। কেননা এ বদ দু’আ ও আল্লাহর মাঝে কোন পর্দা নেই। সহীহ, সহীহ আবূ দাউদ ১৪১২, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ো আনাস, আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ মা’বাদ (রহঃ)-এর নাম হল নাফিয।
এই বিষয়ো আনাস, আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ মা’বাদ (রহঃ)-এর নাম হল নাফিয।
হাদিস নং: ২০২১
সহিহ (Sahih)
حدثنا قتيبة، حدثنا جعفر بن سليمان الضبعي، عن ثابت، عن انس، قال خدمت النبي صلى الله عليه وسلم عشر سنين فما قال لي اف قط وما قال لشيء صنعته لم صنعته ولا لشيء تركته لم تركته وكان رسول الله صلى الله عليه وسلم من احسن الناس خلقا ولا مسست خزا قط ولا حريرا ولا شيىا كان الين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسكا قط ولا عطرا كان اطيب من عرق النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى وفي الباب عن عاىشة والبراء . وهذا حديث حسن صحيح .
২০২১. কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশ বৎসর খেদমত করেছি। তিনি কখনো আমাকে ’’উফ’’ পর্যন্ত বলেন নি। কোন কিছু করে ফেললে সে সম্পর্কে কখনো বলেন নি কেন তুমি করলে? কোন কাজ না করলে কখনো বলেন নি, কেন তা করলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের মানুষ। রেশম বা খায বা অন্য যই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু অপেক্ষা কোমল কিছু আমি কখনো স্পর্শ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম অপেক্ষা সুঘ্রাণ যুক্ত কোন অতরের কখনও গন্ধ নেইনি আমি।
সহীহ, মুখতাসার শামাইল ২৯৬, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও বারা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
সহীহ, মুখতাসার শামাইল ২৯৬, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও বারা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
হাদিস নং: ২০২২
সহিহ (Sahih)
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، قال انبانا شعبة، عن ابي اسحاق، قال سمعت ابا عبد الله الجدلي، يقول سالت عاىشة عن خلق، رسول الله صلى الله عليه وسلم فقالت لم يكن فاحشا ولا متفحشا ولا صخابا في الاسواق ولا يجزي بالسيىة السيىة ولكن يعفو ويصفح . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو عبد الله الجدلي اسمه عبد بن عبد ويقال عبد الرحمن بن عبد .
২০২২. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবূ আবদুল্লাহ জাদালী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তিনি অশ্লীল বা কটুভাষী ছিলেন না। ভান করেও তিনি অশ্লীল কথা তিনি বলেন নি। তিনি বাজারে চিৎকার করতেন না। অন্যায়াচরণের মাধ্যমে তিনি অন্যায়ের বদলা নিতেন না; বরং তিনি তা ক্ষমা করে দিতেন এবং তা উপেক্ষা করতেন। সহীহ, মুখতাসার শামাইল ২৯৮, মিশকাত ৫৮২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ, রাবী আবূ আবদুল্লাহ জাদালী (রহঃ) -এর নাম হল আবদ ইবন আবদ। আবদুর রহমান ইবন আবদ বলেও কথিতআছে।
হাদীসটি হাসান সহীহ, রাবী আবূ আবদুল্লাহ জাদালী (রহঃ) -এর নাম হল আবদ ইবন আবদ। আবদুর রহমান ইবন আবদ বলেও কথিতআছে।